Home খবর এই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S21 FE, শুরু হয়ে গেছে প্রি-অর্ডার, জেনে নিন দাম এবং বৈশিষ্ট্য

এই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S21 FE, শুরু হয়ে গেছে প্রি-অর্ডার, জেনে নিন দাম এবং বৈশিষ্ট্য

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। Gadgets 360-এর রিপোর্ট অনুযায়ী, 10 জানুয়ারি ভারতে Samsung-এর সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ হতে পারে। Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি কোম্পানি কয়েকদিন আগে CES 2022-এ লঞ্চ করেছিল। এই Samsung স্মার্টফোনটির দাম ভারতে কত হতে পারে সেই সম্পর্কে রিপোর্ট লিক হয়েছে। পাশাপাশি ভারতে এই Samsung স্মার্টফোনের প্রি-অর্ডারও শুরু হয়ে গেছে। Samsung এর এই স্মার্টফোনটির সাথে মার্কেটে আসন্ন OnePlus 9RT স্মার্টফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।

Samsung Galaxy S21 FE দাম

যদি ফাঁস হওয়া রিপোর্টগুলি সত্যি হয়,তাহলে ভারতে Samsung Galaxy S21 FE স্মার্টফোনের দাম 52,000 টাকা থেকে শুরু হতে পারে। ভারতে, এই স্মার্টফোনটি ছাড়ের পরে 48,000 থেকে 49,000 টাকার মধ্যে সেল হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে, Samsung এর এই স্মার্টফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট $ 699.99 (প্রায় 52,200 টাকা) এ পেশ করা হয়েছে। যেখানে এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $769.99 (প্রায় 57,400 টাকা) করা হয়েছে।

Samsung Galaxy S21 FE এর স্পেসিফিকেশন

Samsung Galaxy S21 FE স্মার্টফোনটিতে একটি 6.4-ইঞ্চি FHD+ (2340 x 1080 পিক্সেল) ইনফিনিটি-ও ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন সহ পেশ করা হয়েছে। এর সাথে, ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz। এই Samsung ফোনটি Qualcomm Snapdragon 888 SoC এবং Exynos 2100 5G SoC (ভিন্ন ভিন্ন মার্কেট) সহ আনা হয়েছে। এই Samsung ফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে OneUI 4.0 কাস্টম স্কিনে চলে।

Samsung Galaxy S21 FE স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 12MP (অ্যাপারচার f/1.8)। এই ফোনটি ডুয়াল পিক্সেল অটো ফোকাস, ওআইএস এবং এলইডি ফ্ল্যাশ সহ পেশ করা হয়েছে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি, ফোনটিতে 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ) এবং 8MP টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল জুম এবং 30x স্পেস জুম) দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট ওয়্যার চার্জ এবং 15W ওয়্যারলেস চার্জ সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য, ফোনটিতে 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.1, GPS, NFC এবং USB Type-C চার্জিং পোর্ট থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন