Home খবর ভারতে লঞ্চ হবে Samsung Galaxy S21 FE, কম দামে পাওয়া যাবে ফ্ল‍্যাগশিপ স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হবে Samsung Galaxy S21 FE, কম দামে পাওয়া যাবে ফ্ল‍্যাগশিপ স্পেসিফিকেশন

স‍্যামসাং গত বছর দীপাবলির সময় ভারতে তাদের কম দামের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S20 FE লঞ্চ করেছিল। এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয় এবং ফোনটি স‍্যামসাঙের শক্তিশালী এক্সিনস 990 চিপসেটে রান করে। আকর্ষণীয় লুক ও দুর্দান্ত ফিচারযুক্ত এই ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। এবার শোনা যাচ্ছে কোম্পানি তাদের ‘গ‍্যালাক্সি এস21’ সিরিজেও এমন ফোন লঞ্চ করতে চলেছে এবং এর নাম রাখা হবে Samsung Galaxy S21 FE।

একটি লিকের মাধ্যমে Samsung Galaxy S21 FE সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি ‘এফ‌ই’ কথাটির মানে হল ফ‍্যান এডিশন। অ্যান্ড্রয়েড অথরিটি তাদের রিপোর্টে জানিয়েছে তারা স‍্যামসাঙের রোড ম‍্যাপ পেয়েছে যেখানে আগামী দিনে লঞ্চ হতে চলা কোম্পানির কিছু স্মার্টফোন এবং সেগুলির লঞ্চ ডেট লেখা আছে। এই রোডম‍্যাপে গতকাল লঞ্চ হ‌ওয়া Samsung Galaxy A72 এবং Galaxy A52 এর নামের পাশাপাশি Samsung Galaxy A22 5G এবং Samsung Galaxy S21 FE এর‌ও নাম রয়েছে। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S21 FE ফোনটি এই বছর 19 আগস্ট লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy S20 FE 

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE ফোনটি ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিজাইন যোগ করা হয়েছে এবং স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পাঞ্চ হোলের সাইজ মাত্র 3.34mm। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে ভিজুয়াল দিতে সক্ষম।

Samsung Galaxy S20 FE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। এক‌ইভাবে এই ফোনে প্রসেসিঙের জন্য 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 64 বিট 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এতে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S20 FE তে ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক‍্যাল শেপে আয়তাকার ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy S20 FE ফোনটি ওয়াটারপ্রুফ করার জন্য এটি আইপি68 রেটেড করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচার আছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ওয়ারলেস চার্জিং ও ওটিজি সাপোর্ট করে। বর্তমানে Samsung Galaxy S20 FE ফোনটি 44,999 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন