Home খবর Samsung করলো ভুল, লঞ্চের আগেই শেয়ার করে দিল Galaxy S21 FE এর ইমেজ

Samsung করলো ভুল, লঞ্চের আগেই শেয়ার করে দিল Galaxy S21 FE এর ইমেজ

Samsung Galaxy S21 FE স্মার্টফোন টেক ইন্ডাস্ট্রির রহস‍্যময়ী ডিভাইসের মধ্যে একটি হতে চলেছে। এরকম আমরা এইজন্য বলছি কারন এই ফোনের লঞ্চ সম্পর্কে বিগত কিছু দিনে অনেক রকমের খবর সামনে এসেছে যা আলাদা আলাদা তথ্য জানাচ্ছে। কোথাও শোনা যাচ্ছে যে এই মোবাইল ফোনটি সাপ্লাই সমস্যা‌র জন্য স্থগিত করা হচ্ছে আবার কিছু রিপোর্টে বলা হচ্ছে যে এই ফোনটি Galaxy UnPacked Event এর মাধ্যমে এন্ট্রি নেবে। এই সমস্ত গসিপের মাঝে নতুন খবর সামনে এসেছে যে Samsung কোম্পানি ভুল করে নিজের Instagram একাউন্টে Galaxy S21 FE এর ফোটো শেয়ার করে দিয়েছে।

এই মজার খবরের তথ্য আমারা স‍্যামমোবাইলস এর মাধ্যমে পেয়েছি। এই ওয়েবসাইট স্ক্রিনশট শেয়ার করেছে যা স‍্যামসাং এর অফিসিয়াল ইন্সটাগ্রাম হ‍্যান্ডেলের। এই ইন্সটাগ্রাম পোস্টে একটি নতুন স‍্যামসাং ফোনেথ ফোটো ইউজ করা হয়েছে যেটিকে Samsung Galaxy S21 FE বলা হচ্ছে। আবার মজার কথা হলো যে এই পোস্ট‌টিকে স‍্যামসাং একটু পরেই Instagram থেকে ডিলিট করে দিয়েছে। পোস্টটি‌কে ডিলিট করা এই ইশারা করছে যে হয়তো স‍্যামসাং ভুল করে লঞ্চের আগেই গ‍্যালাক্সি এস21 এফ‌ই স্মার্টফোনে‌র ফোটো শেয়ার করে দিয়েছিল, যার পরে ডিলিট করে দিয়েছে।

Samsung Galaxy S21 FE এর স্পেসিফিকেশন্স

বিভিন্ন লিক আর লিস্টিং অনুযায়ী কথা বললে এই আগামী স‍্যামসাং ফোনটিকে 6.4 ইঞ্চির পাঞ্চহোল অ্যামোলেড ডিসপ্লেতে লঞ্চ করা যেতে পারে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। লিক খবর অনুযায়ী এই স্মার্টফোনে 12MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আর 32MP সেল্ফি ক‍্যামেরা দেওয়া যেতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ আধারিত One UI 3.1.1 এ রান করবে। এর সাথেই এই ফোনে 8GB RAM আর 256GB ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে।

সার্টিফিকেশন সাইট টেনার অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 এফ‌ই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500mAh এর ব‍্যাটারী দেওয়া যেতে পারে। আবার FCC আর 3C সার্টিফিকেশনে ফোনের 45 ওয়াট আথ 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার‌ও দেখানো হয়েছিল। এছাড়া এই আপকামিং ফোনটি গীকবেঞ্চে স্ন‍্যাপড্রাগন 888 SoC প্রসেসর আর 8GB র‍্যামের সাথে স্পট হয়েছিল। লিক অনুযায়ী এই ফোনটি 155,7mm লম্বা, 74.5mm চ‌ওড়া আর 7.9mm থিক হবে।

বিগত দিনে গ‍্যালাক্সি এ21 সিরিজ সম্পর্কে রিপোর্ট এসেছিল যে স্মার্টফোন সেলের মামলায় থাকা Galaxy S21 সিরিজ গত বছর লঞ্চ হ‌ওয়া Galaxy S20 সিরিজের তুলনায় লাভজনক প্রমাণিত হয়েছে। Kiwoom Securities Business Post এর মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করেছে যে Samsung Galaxy S21 সিরিজের লঞ্চের পরে শুরুর ছয় মাসে শুধুমাত্র 13.5 মিলিয়ন ইউনিট মার্কেটে বিক্রি করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে স‍্যামসাং এর সেলে 20 শতাংশ কমতি এসেছে। এর সাথেই যদি Galaxy S20 series আর Galaxy S10 series এ তুলনা করা হয় তাহলে এতে প্রায় 47 শতাংশ পর্যন্ত কমেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন