Highlights
- শীঘ্রই লঞ্চ হবে Galaxy S21 FE Snapdragon 888 মডেল।
- এই ফোনে 256 GB স্টোরেজ থাকতে পারে।
- এই ফোনটি নেভি ব্লু রঙের কালার অপশনে পাওয়া যেতে পারে।
গত বছর Samsung ভারতে তাদের Galaxy S21FE মডেল লঞ্চ করেছিল। শীঘ্রই কোম্পানি এই ফোনটির নতুন ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে। যদিও আগে কোম্পানিগুলি একই ফোনের বিভিন্ন মেমরি বা RAM ভেরিয়েন্ট আনত কিন্তু এবার Samsung এই ফোনটির প্রসেসরই পরিবর্তন করে দিয়েছে। কোম্পানি Samsung Galaxy S21 FE ফোনের একটি নতুন মডেল আনতে চলেছে যা Qualcomm Snapdragon 888 প্রসেসরে লঞ্চ হবে। পুরনো মডেলটি কোম্পানির নিজস্ব Exynos 2100 প্রসেসরে পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: লিক হল OPPO A78 4G ফোনের প্রোমোশনাল পোস্টার, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন
Samsung Galaxy S21 FE স্ন্যাপড্রাগন 888 ফোনের দাম
লিক রিপোর্ট অনুযায়ী SamsungGalaxy S21 FE Qualcomm Snapdragon 888 মডেলটি ভারতীয় মার্কেটে 49,999 টাকা দামে লঞ্চ করা হবে। পুরানো Exynos 2100 মডেলটি কোম্পানি 54,999 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ করেছিল। ফোনটির নতুন ভার্সনটি আগেরটির তুলনায় কম দামে সেল করা হবে।
সম্প্রতি এই ফোনটির সম্পর্কে একটি লিক রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে Galaxy S21 FE 5G ফোনটি জুলাইয়ের প্রথম দিকে লঞ্চ হতে পারে। টিপস্টার অভিষেক যাদবের মতে এই ফোনটি 256GB স্টোরেজে লঞ্চ করা হবে এবং ফোনটি মার্কেটে নেভি ব্লু রঙের কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনের বর্তমান মডেলটি Olive, Graphite, Lavender, White কালার অপশনে সেলের জন্য পাওয়া যায়। আরও পড়ুন: 7 জুলাই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
Samsung Galaxy S21 FE স্ন্যাপড্রাগন 888 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy S21 FE ফোনে একটি 6.4-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে। এটি ডায়নামিক AMOLED 2K টেকনোলজি এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে তবে নতুন ভেরিয়েন্টটি Qualcomm Snapdragon 888 প্রসেসর সহ আসবে।
- স্টোরেজ: এই ডিভাইসটি 8GB RAM মেমরি সহ 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
- ক্যামেরা: এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। যার মধ্যে 12MP প্রাইমারি, 12MP আল্ট্রা ওয়াইড এবং8MP লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- অন্যান্য: এই ফোনে ডুয়াল 5G সিম সাপোর্ট, 4G, ব্লুটুথ NFC এর মতো অনেক বেসিক ফিচার রয়েছে।
- OS: এই ফোনটি Android 12-এ রান করে। তবে শীঘ্রই এটি আপডেট পাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
