শীঘ্রই টেক মার্কেটে স্যামসাঙ তাদের Galaxy S26 সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করতে চলেছে। Samsung Galaxy S26 FE ফোনটি সিরিজের চতুর্থ মডেল হিসাবে লঞ্চ করা হবে এবং এর দাম সিরিজের অন্যান্য মডেলের তুলনায় অনেকটাই কম রাখা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং স্যামসাঙ ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের ফটো প্রকাশ্যে এসেছে। এই ছবির মাধ্যমে Samsung Galaxy S26 FE ফোনের লুক এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে।
সম্প্রতি ওয়্যারলেস পাওয়ার কন্সর্শিয়াম (WPC) সাইটে Samsung Galaxy S26 FE 5G ফোনটি SM-S741 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং 5G ফোনটিতে Qi2 ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে বলে জানা গেছে। এই ইমেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ডিজাইনের দিক দিয়ে Galaxy S26 FE ফোনটি Galaxy S26 ফোনের মতো হবে। এতে ভার্টিক্যাল শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
Samsung Galaxy S26 FE ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy S26 FE 5G ফোনটি Exynos 2500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ডেকা-কোর প্রসেসর, যা 1.80GHz থেকে 3.30GHz হাই ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইসঙ্গে স্যামসাঙ ফোনটি 7 জেনারেশন Android OS আপডেট সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 FE ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের 3x টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। লিকের মাধ্যমে জানা গেছে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy S26 FE 5G ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী আপকামিং Samsung Galaxy S26 FE 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী ফন্টতে রাউন্ড কর্নার সহ মেটাল ফ্রেম ব্যাবহার করা হতে পারে। এছাড়া ফোনের ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে গ্লাস লেয়ার যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডে এটি কিছুটা ছোট বলে মনে হতে পারে। তবে এই ফোনে অসাধারণ অপটিমাইজেশন সহ দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung 5G ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
