লঞ্চ হল Samsung Galaxy S26 FE স্মার্টফোন, 50MP ক্যামেরা ও 45W ফাস্ট চার্জিং সহ পাওয়া যাবে 7 বছরের আপডেট

Samsung গ্লোবাল মার্কেটে তাদের Galaxy S26 সিরিজের অধীনে Samsung Galaxy S26 FE স্মার্টফোন লঞ্চ করেছে। এটি কোম্পানির Fan Edition লাইন‌আপের নতুন মডেল হিসাবে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি One UI 9 সহ কোম্পানির S26 সিরিজের প্রথম স্মার্টফোন। এই ফোনটিতে সুন্দর ক্যামেরা, Galaxy AI ফিচার, ব্যাটারি এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। আগামী মাস থেকে এই ফোনটি সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Samsung Galaxy S26 FE ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy S26 FE ফোনে 6.7 ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1,900nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে জোরালো আলোর মধ্যেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy S26 FE ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Exynos 2500 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে 7 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Samsung Galaxy S26 FE ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে F/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের টেলিফটো লেন্স OIS ফিচার সহ 3x অপটিক্যাল জুম এবং 30x ডিজিটাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

কোম্পানি তাদের Samsung Galaxy S26 FE ফোনে ক্যামেরা ও ভিডিওর পাশাপাশি AI ফিচারের ওপর‌ও ফোকাস করেছে। এই ফোনের My FanCam ফিচার কোনো সিলেক্টেড ব্যাক্তি বা বস্তুকে ট্র্যাক করে সেটি ভিডিওর মাঝখানে রাখার জন্য অটোমেটিক ফ্রেম অ্যাডজাস্ট করে। এক‌ইভাবে Horizontal Lock ফিচার ফাস্ট মুভমেন্টের সময় বেশি স্টেবল ভিডিও রেকর্ড করতে সক্ষম।

কম আলোয় সুন্দর ফটোগ্রাফির জন্য এতে Nightography ফিচার দেওয়া হয়েছে। Photo Assist ফিচারের মাধ্যমে ইউজাররা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রম্পট ব্যাবহার করে ছবিতে পরিবর্তন করতে পারবেন। কোম্পানি জানিয়েছে Gemini Omni ফিচার ব্যাবহার করে গ্যালারিতে উপস্থিত ছবি ও ভিডিও থেকে ভিডিও ক্লিপ তৈরি এবং এডিট করা যায়।

Samsung Galaxy S26 FE ফোনে কোম্পানির লেটেস্ট One UI 9 কাস্টম স্কিন রয়েছে। এর সঙ্গে এতে বিভিন্ন Galaxy AI ফিচার দেওয়া হয়েছে। এই ফিচার ইউজারদের প্রয়োজন এবং স্ক্রিনে উপস্থিত তথ্যের ভিত্তিতে বিভিন্ন উপদেশ দিতে সক্ষম। এই ফোনে আপডেটেড Now Brief ফিচার যোগ করা হয়েছে। এতে weather ও wellnessএর জন্য কাস্টোমাইজেবল ব্রীফিং কার্ড রয়েছে।

এছাড়াও ইউজাররা সাধারণ প্রম্পট ব্যাবহার করে তাদের পছন্দ মতো কার্ড তৈরি করতে পারবেন। Now Nudge ফিচার স্ক্রিনের তথ্যের ওপর নির্ভর করে কীবোর্ডে কুইক অ্যাকশন এবং শর্টকাট জানিয়ে দেয়। এই ফিচার বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ এবং নোটিফিকেশনের সঙ্গেও কাজ করে। এই ফোনে Circle to Search ফিচর‌ও আপগ্রেড করা হয়েছে।

Samsung Galaxy S26 FE ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 4,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 45W অ্যাডাপ্টার ব্যাবহার করে মাত্র 30 মিনিটের মধ্যে ফোনটির ব্যাটারি 65 পর্যন্ত চার্জ হয়ে যাবে। এছাড়াও এই ফোনটি 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচার সাপোর্ট করে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Samsung Galaxy S26 FE ফোনে IP68 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct এবং Bluetooth 5.4 ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটির Smart Switch ফিচারেও কাজ করেছে। অর্থাৎ ইউজাররা Android বা iOS ডিভাইস থেকে QR code এর মাধ্যমে অত্যন্ত সহজেই পাসওয়ার্ড, পাসকী, কল হিস্ট্রি, অ্যাক্সেসিবিলিটি সেটিংস এবং eSIM ডেটা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারবেন।

Samsung Galaxy S26 FE ফোনের দাম এবং সেল

Samsung Galaxy S26 FE ফোনটি 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের প্রাথমিক দাম রাখা হয়েছে 699.99 ডলার। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 66,855 টাকার কাছাকাছি। কিছু কেরিয়ারে আগামী 3 সেপ্টেম্বর থেকে এই ফোনটি সেল করা হবে। তবে Samsung.com এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি 4 সেপ্টেম্বর থেকে বিক্রি করা হবে।

Samsung Galaxy S26 FE ফোনের ডায়মেনশন 161.6 x 76.9 x 7.4mm এবং ওজন 193 গ্ৰাম। এই ফোনটি Blueberry, Graphite এবং Pistachio কালার অপশনে সেল করা হবে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ভারতীয় দাম ও সেল সম্পর্কে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here