এই মাসের শেষের দিকে Samsung তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজ লঞ্চ করতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনের দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এটি Winfuture ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী Galaxy S26 সিরিজের দাম আগের Galaxy S25 সিরিজের তুলনায় বেশি হতে পারে। অতিরিক্ত কম্পোনেন্ট কোস্টের বৃদ্ধির জন্য এই সিরিজের দাম বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
সবচেয়ে বড় পরিবর্তন Samsung Galaxy S26 Ultra ফোনের দামে ক্ষেত্রে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী Samsung তাদের টপ-এন্ড ফ্ল্যাগশিপ ফোনের প্রাথমিক দাম কম রাখতে পারে। Galaxy S26 Ultra ফোনটির 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম Galaxy S25 Ultra ফোনের তুলনায় কম হতে পারে। তবে 1TB ভেরিয়েন্টের দাম আগের বছরের মতোই রাখা হতে পারে।
এইবার Samsung তাদের এই সিরিজের 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। Galaxy S26 সিরিজে 256GB স্টোরেজ অপশন বেস ভেরিয়েন্ট হিসাবে লঞ্চ করা হবে। সুইডেনের Galaxy S26 ফোনটির 256GB ভেরিয়েন্ট 11,990 SEK (প্রায় 1,24,709 টাকা) দামে লিস্টেড হয়েছে। এটি Galaxy S25 ফোনের একই ভেরিয়েন্টের তুলনায় প্রায় €95 বেশি। অন্যদিকে 512GB স্টোরেজ অপশনের দাম 13,990 SEK (প্রায় 1,45,398 টাকা) হবে বলে জানা গেছে। এটি বেস ভেরিয়েন্টের চেয়ে €190 বেশি হতে পারে।
Galaxy S26+ ফোনটির দামে ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনের 256GB ভেরিয়েন্ট 14,490 SEK (প্রায় 1,50,616 টাকা) দামে লঞ্চ করা হতে পারে। এটি Galaxy S25+ ফোনের দামের সমান হতে পারে। তবে 512GB স্টোরেজ অপশনের দাম বাড়িয়ে 16,990 SEK (প্রায় 1,76,588 টাকা) রাখা হতে পারে। এটি গত বছরের তুলনায় €230 বেশি হতে পারে। তাই এইবারের সিরিজ অনেকটাই বেশি দামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
Galaxy S26 Ultra ফোনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে পারে। রিপোর্ট অনুযায়ী 256GB স্টোরেজ অপশন সহ Galaxy S26 Ultra ফোনটির দাম 16,990 SEK (প্রায় 1,76,588 টাকা) রাখা হতে পারে। এটি Galaxy S25 Ultra ফোনের চেয়ে কম। এই ফোনের 512GB ভেরিয়েন্টের দাম কমিয়ে 18,990 SEK (প্রায় 1,97,376 টাকা) হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে 1TB মডেলের দাম 22,490 SEK (প্রায় 2,33,744 টাকা) রাখা হতে পারে।
এবার কোম্পানি প্রি-অর্ডারের ক্ষেত্রে ফ্রিই স্টোরেজ আপগ্রেড অফার বন্ধ করতে পারে। রিপোর্ট অনুযায়ী মেমরি কোস্ট বৃদ্ধির কারণে কোম্পানির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। এর ফলে প্রাইসিং আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
আপকামিং Samsung Galaxy S26 সিরিজের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না বলেই আশা করা হচ্ছে। Galaxy S26 ফোনটিতে 6.3 ইঞ্চির M14 AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে অ্যাডাপটিভ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অন্যদিকে Galaxy S26+ ফোনে 6.7 ইঞ্চির 2K AMOLED প্যানেল দেওয়া হতে পারে। ফোনদুটিতেই IP68 রেটিং, Gorilla Glass Victus 2, Qi2 ওয়্যারলেস চার্জিং এবং Galaxy S25 সিরিজের মতো ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে। প্রসেসিঙের জন্য Galaxy S26 সিরিজে Exynos 2600 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে।
আগের রিপোর্ট অনুযায়ী 2026 সালের 25 ফেব্রুয়ারি Galaxy S26 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে এই বিষয়ে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। যারা ভবিষ্যতে শক্তিশালী স্যামসাঙ ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং Galaxy S26 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
