Samsung এর আপকামিং Galaxy S27 সিরিজ সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Debayan Roy এই সিরিজের আসন্ন Galaxy S27 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন শেয়ার করেছে। এই তথ্য দেখে মনে করা হচ্ছে ফোনটিতে অসাধারণ ডিসপ্লে, ক্যামেরা এবং পারফরমেন্স পাওয়া যাবে। Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগেও Pro মডেল লঞ্চ সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছিল। তাই কোম্পানির এই মডেলটি পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S27 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S27 Pro ফোনের লিক স্পেসিফিকেশন
টিপস্টারের বক্তব্য অনুযায়ী আপকামিং Samsung Galaxy S27 Pro ফোনটিতে 6.4 থেকে 6.5-ইঞ্চির ফ্ল্যাট LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটিতে anti-reflective coating এবং privacy display ফিচারও দেওয়া হতে পারে, এর ফলে দারুণ ভিজিবিলিটি এবং প্রাইভেসি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Galaxy S27 Pro expected specs:
✅ ~6.4 – 6.5″ 2K 120Hz flat LTPO OLED
✅ Anti-reflective coating
✅ Privacy display✅ Snapdragon 8 Elite Gen 6 Pro or Exynos 2700
✅ LPDDR6 RAM✅ 200MP OIS main
✅ 50MP UW
✅ 50MP 3.5x ALOP telephoto
✅ 12MP selfie✅ ~5000mAh🔋
✅ Qi2…— Debayan Roy (Gadgetsdata) (@Gadgetsdata) June 8, 2026
প্রসেসিঙের জন্য Samsung Galaxy S27 Pro ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর বা Samsung এর Exynos 2700 চিপসেট থাকতে পারে। কোম্পানির ফোনটি আলাদা আলাদা বাজারে ভিন্ন-ভিন্ন প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনে নতুন LPDDR6 RAM থাকবে বলে আশা করা হচ্ছে, ফলে মাল্টিটাস্কিং এবং AI বেস্ড ফিচার উপভোগ করা যাবে।
লিক অনুযায়ী Galaxy S27 Pro ফোনে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া ফোনে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50MP 3.5x ALOP টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S27 Pro ফোনে প্রায় 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে Qi2 ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে S-Pen সাপোর্ট করবে না।
যারা ফ্ল্যাগশিপ ক্যামেরা, প্রিমিয়াম ডিসপ্লে এবং হাই-এন্ড পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে Samsung Galaxy S27 Pro ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই সিরিজে প্রথম প্রো মডেল আসতে চলেছে, যা এটিকে আরও বিশেষ করে তুলতে পারে। তবে সাধারণত এই সিরিজে অধীনে শুধুমাত্র বেস, প্লাস এবং আল্ট্রা মডেল লঞ্চ করা হয়।
আপকামিং Galaxy S27 Pro ফোনটি অ্যাপেল, Google, Vivo এবং Xiaomi এর মতো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা আগামী বছরের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট রয়েছে, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
