Samsung এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী কোম্পানি Samsung Galaxy S27 Ultra ফোনে আপগ্রেডের পরিবর্তে একটি ক্যামেরা সরিয়ে দিতে পারে। এটি প্রিমিয়াম ইউজারদের জন্য বড় পরিবর্তন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S27 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্যামসাঙের আপকামিং Galaxy S27 Ultra ফোনের থেকে 3x টেলিফটো লেন্স সরিয়ে দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই কোম্পানির Samsung Galaxy S21 Ultra ফোনটি ডুয়েল টেলিফটো সেটআপ সহ লঞ্চ করা হয়েছিল। এর ফলে লং রেঞ্জ জুমের যথেষ্ট উন্নতি ঘটেছে। এই কারণেই Ultra সিরিজ এখনও পর্যন্ত ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়ে উল্লেখযোগ্য। তবে আগামী দিনে এই সিরিজের ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় পরিবর্তন করা হতে পারে।
টিপস্টার Ice Universe এর বক্তব্য অনুযায়ী Samsung Galaxy S27 Ultra ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে, যা আগের চেয়ে আরও ভালো ফটোগ্রাফি করতে সক্ষম। অর্থাৎ ফোনটির প্রাইমারি সেন্সর নিজেই 3x পর্যন্ত জুম ম্যানেজ করতে পারবে এবং 5x পর্যন্ত কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করতে পারে। এর পর পেরিস্কোপ টেলিফটো লেন্স সক্রিয় হবে।
Early Samsung Galaxy S27 Ultra rumors are in: that often mocked 3x telephoto, famous for being tiny and underwhelming, has finally changed. It didn’t get stronger. It didn’t get weaker. It’s simply gone.😂
— Ice Universe (@UniverseIce) April 30, 2026
এই পরিবর্তন দেখতে যতটা সহজ, আদতেও ততটা নয়। কারণ Samsung Galaxy S26 Ultra ফোনে উপস্থিত 200MP সেন্সর 16-in-1 পিক্সেল বাইনিং সহ কাজ করে, ফলে 12MP আউটপুট পাওয়া যাবে। বিশেষ করে কম আলোয় তোলা ফটো ক্রপ করার সময় জুম করা হয়, ডিটেইলস এবং নয়েসের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হবে। ফোনে 200MP ইমেজ জুম করলে ডিটেইল পাওয়া যায়, তবে নয়েস অনেকটাই বেড়ে যায়।
এটি AI প্রসেসিঙের বিকল্প হতে পারে, তবে এর থেকে রিয়েল রেজাল্ট পাওয়া যায় না। কারণ অনেক সময়ই AI নয়েস কম করতে গিয়ে ফটো রিয়েলিটি নষ্ট হয়ে যায়।
প্রকাশ্যে আসা বহু রিপোর্ট অনুযায়ী আসন্ন ফোনে Samsung এর একটি বড় 1/1.12-ইঞ্চির 200MP ISOCELL সেন্সর দেওয়া হতে পারে, এর ফলে আরও ভালো ইমেজ কোয়ালিটি পাওয়া যাবে। তবে আগের ট্রেন্ড দেখলে বোঝা যায় সেন্সর সাইজের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন করা হবে না। ফলে বড় কোন আপগ্রেডের সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
এবার প্রশ্ন উঠছে স্যামসং কেন 3x টেলিফটো লেন্স সরানোর সিদ্ধান্ত নিতে চলেছে।রিপোর্ট অনুযায়ী কোম্পানির ফোনের ভিতরে ম্যাগনেটিক রিং দেওয়া হবে, ফলে Qi2 সাপোর্ট এবং ম্যাগনেটিক অ্যাক্সেসরিস আরও ভালোভাবে উপভোগ করা যাবে। এর জন্য ইন্টারনাল স্পেসের প্রয়োজন হবে, তাই 3x লেন্স সরানোর পরিকল্পনা করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার। আপকামিং Samsung Galaxy S27 Ultra ফোনের এই পরিবর্তন ইউজারদের নিরাশ করতে পারে। কারণ দারুণ ম্যাগনেটিক অ্যাএক্সেসরিস দেওয়া হলেও ক্যামেরা সেটআপের ক্ষেত্রে খামতি থাকতে পারে। জানিয়ে রাখি আপাতত উপরোক্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা হচ্ছে, এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
