Home খবর ছোটদের জন্য Samsung নিয়ে এসেছে বিশেষ ট্যাবলেট Galaxy Tab A9 Kids Edition, জেনে নিন দাম

ছোটদের জন্য Samsung নিয়ে এসেছে বিশেষ ট্যাবলেট Galaxy Tab A9 Kids Edition, জেনে নিন দাম

স্যামসাঙ গত বছর ভারতের বাজারে তাদের ‘এ’ সিরিজের অধীনে Galaxy Tab A9 এবং Tab A9+ নামের দুটি ট্যাবলেট লঞ্চ করেছিল এবং এই ট্যাব দুটি যথাক্রমে 12,999 টাকা এবং 18,999 টাকা দামে সেল করা হয়। এই দুটি ডিভাইস ছাড়াও এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে একটি নতুন ট্যাব Galaxy Tab A9 Kids Edition পেশ করা হয়েছে। মালয়েশিয়ার মার্কেটে লঞ্চ করা এই ট্যাবলেট সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Samsung Galaxy Tab A9 Kids Edition এর বিশেষত্ব

এই গ্যালাক্সি ট্যাবের সঙ্গে Crayon stylus দেওয়া হয়েছে, যা দেখতে অনেকটা Crayon অর্থাৎ মোম রঙের মতো। এই ট্যাবের Parental Controls এর মাধ্যমে বাচ্চাদের সমস্ত গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি নিয়ন্ত্রণও করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবটিকে কিডস ফ্রেন্ডলি করার জন্য এর সঙ্গে Kids Puffy case দেওয়া হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন ধরনের আকর্ষণীয় stickers পাওয়া যাবে। এই ডিভাইসের সঙ্গে 15W travel adapter দেওয়া হবে।

Samsung Galaxy Tab A9 Kids Edition এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ট্যাবে 1340 x 800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8.7 ইঞ্চির WXGA+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন টিএফটি প্যানেল দিয়ে তৈরি এবং 60 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: এই ডিভাইস অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস কল স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ট্যাবে জি57 জিপিইউ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Tab A9 Kids Edition এর ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 2 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবে 5,100 এমএএইচ ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy Tab A9 Kids Edition এর দাম

এই ট্যাবটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। মালয়েশিয়াতে এই ডিভাইসের দাম 799 Malaysian ringgitঅর্থাৎ প্রায় 14,000 টাকা রাখা হয়েছে। সেখানে এই ট্যাব Mystic Silver কালারে সেল করা হবে। আশা করা হচ্ছে আগামী গরমের ছুটিতে এই ডিভাইস ভারতের বাজারেও পেশ করা হবে।