Home খবর ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

Samsung কোম্পানির তরফে জানানো হয়েছে যে জুলাই মাসে একটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করা হবে। যদিও এই ফোনের নাম এবং লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 লঞ্চ হতে পারে। এই দুটি ডিভাইসই প্রথমে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হতে পারে। তারপর যুক্তরাষ্ট্র ও কানাডায় লঞ্চ করা হবে। সম্প্রতি ফোল্ডেবল Samsung Galaxy Z Flip 5 ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, যা ভারতে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: ভারতে 11 জুলাই লঞ্চ হবে Nothing Phone (2) জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

BIS এ তালিকাভুক্ত Samsung Galaxy Z Flip 5

Samsung Galaxy Z Flip 5 ফোনটি SM-F731B মডেল নম্বর সহ BIS সার্টিফিকেশনে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। যদিও এই তালিকা থেকে মডেল নম্বর ছাড়া অন্য কোনো তথ্য পাওয়া যায়নি।

Samsung Galaxy Z Flip 5 ফোনের অন্যান্য ডিটেইলস (সম্ভাব্য)

এই ফোনটি সম্পর্কে অনেকগুলি লিক রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে Galaxy Z Flip 5 ফোনে একটি বড় কভার ডিসপ্লে থাকতে পারে। এটি Galaxy Flip সিরিজের সবচেয়ে বড় আউটার ডিসপ্লে হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ডিসপ্লের আকার 3.4 ইঞ্চি হবে। আরও পড়ুন: Jio কমিয়ে ডিল সস্তা প্ল্যানের ডেটা, নিরাশ ইউজাররা

Galaxy Z Flip 5 ফোনে Galaxy Z Flip 4 এর মত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনটিতে 12 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর থাকবে। এই ফোনটিতে Qualcomm Snapdragon প্রসেসর থাকবে। এই ফোনটির ব্যাটারিও Z Flip 4 মডেলের মতোই হবে।

Samsung Galaxy Z Flip 5 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন