স্যামসাঙ তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন বাজারে লঞ্চের প্রস্তুত নিচ্ছে। গত বছর জুলাই মাসে Samsung Galaxy Z Fold7 ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল এবং শীঘ্রই Samsung Galaxy Z Fold 8 সিরিজ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy Z Fold 8 এবং Galaxy Z Fold 8 Ultra স্মার্টফোনদুটি পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এবার BIS ইন্ডিয়ান সার্টিফকেশন সাইটে আপকামিং স্মার্টফোনটি লিস্টেড হয়েছে।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনটি দেখা গেছে। টেক ওয়েবসাইট স্যামিগুরু BIS সাইটে ফোল্ডেবল ফোনটি SM-F971B মডেল নাম্বার সহ স্পট করেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কিত তথ্য জানা যায়নি, তবে BIS সার্টিফিকেশন সাইটের মাধ্যমে জানা গেছে Samsung Galaxy Z Fold 8 সিরিজ ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে।
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের লিক স্পেসিফিকেশন
স্যামসাঙের এই ফোল্ডেবল ফোনে আগের চেয়ে পাতলা ডিজাইন দেওয়া হবে এবং এতে স্ক্রিন ক্রিজ দেখা যাবে না বললেই চলে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনটি খোলার পর অর্থাৎ আনফোল্ড করার পর এর থিকনেস মাত্র 4.1mm হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy Z Fold 8 Ultra ফোনে 6.5-ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হতে পারে।
আপকামিং ফোনটি আনফোল্ড করার পর 8.0-ইঞ্চির বড় ডিসপ্লে পাওয়া যাবে। এই ফোনের প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনের ইন্টারনাল স্ক্রিন M13 OLED প্যানেল ব্যাবহার করা হতে পারে এবং কোম্পানির পক্ষ থেকে আউটার স্ক্রিন M14 OLED প্যানেল দেওয়া হতে পারে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এটি কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অক্টাকোর প্রসেসর, যা 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.63GHz থেকে 4.61GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আপকামিং স্যামসাঙ 5জি ফোল্ডেবল ফোনটি LPDDR5X RAM সহ বাজারে লঞ্চ করা হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 8 Ultra 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডে এই ব্যাটারি কিছুটা কম মনে হতে পারে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য Samsung Galaxy Z Fold 8 Ultra 5G ফোনে 45W ফাস্ট চার্জিং এবং 25W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের ক্যামেরা
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। একইসঙ্গে ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3এক্স জুম সাপোর্টেড 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।
অন্যদিকে ফোনের প্রাইমারি ডিসপ্লেতে 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে Galaxy Z Fold 8 Ultra ফোনের কভার স্ক্রিন 10 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। আপাতত আসন্ন স্যামসাঙ ফোল্ডেবল ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
