Home খবর সবার চেয়ে এগিয়ে থাকার জন্য প্রস্তুত Samsung, শীঘ্রই লো বাজেটে লঞ্চ করবে 5G স্মার্টফোন Galaxy A13

সবার চেয়ে এগিয়ে থাকার জন্য প্রস্তুত Samsung, শীঘ্রই লো বাজেটে লঞ্চ করবে 5G স্মার্টফোন Galaxy A13

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং ধীরে ধীরে তাদের 5জি স্মার্টফোনের পরিধি বাড়িয়ে চলেছে। বর্তমানে কোম্পানির সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন গ‍্যালাক্সি এ22। কিন্তু এবার খবর পাওয়া গেছে কোম্পানি তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজে একটি অ্যাফোর্ডেবল 5জি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। GalaxyClub.nl এর রিপোর্ট থেকে এই কথা জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে গত বছর লঞ্চ করা স‍্যামসাং গ‍্যালাক্সি এ12 এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে Samsung Galaxy A13 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। রিপোর্ট থেকে আরও জানা গেছে এটি কোম্পানির সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন হতে চলেছে।

Samsung Galaxy A13 5G

এই নতুন রিপোর্টে আপকামিং Samsung Galaxy A13 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু বলা হয়নি। তবে রিপোর্ট থেকে ফোনটির মডেল নাম্বার জানা গেছে, SM-A136B। দাম সম্পর্কে মনে করা হচ্ছে Samsung Galaxy A13 5G ফোনটি 200 ইউরো অর্থাৎ 17,000 টাকার কম দামে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A12

কোম্পানি তাদের অরিজিনাল Samsung Galaxy A12 ফোনটি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটের সঙ্গে লঞ্চ করেছিল। তবে কিছু দিন আগে স‍্যামসাং 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস 850 চিপসেটের সঙ্গে ফোনটি আবার লঞ্চ করেছে। এই ফোনে কোম্পানির পক্ষ থেকে ইনফিনিটি ভি নচযুক্ত এবং 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির PLS TFT LCD ডিসপ্লে যোগ করেছে।

এই বাজেট ক‍্যাটাগরির স্মার্টফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। এছাড়া ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A12 এর ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা মডিউল যোগ করা হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে।

এই ফোনে 4 জিবি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি এবং 128 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও প্রয়োজনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ বাড়ানো যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে। সিকিউরিটির জন্য Samsung Galaxy A12 ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন