Home খবর স‍্যামসাং সামার সেলে পাওয়া যাচ্ছে Galaxy A9 ও Galaxy M সিরিজের ওপর বড়ো ডিসকাউন্ট

স‍্যামসাং সামার সেলে পাওয়া যাচ্ছে Galaxy A9 ও Galaxy M সিরিজের ওপর বড়ো ডিসকাউন্ট

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানি স‍্যামসাং আজ তাদের Galaxy M40 স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। অন‍্যদিকে কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স‍্যামসাং সামার সেলের আয়োজন করেছে। এই সেল 10 জুন থেকে শুরু হয়েছে যা 16 জুন পর্যন্ত চলবে। এই সেলে স‍্যামসাং তাদের স্মার্টফোনের সঙ্গে সঙ্গে তাদের হোম অ্যাপ্লায়েন্স‌ও খুব কম দামে বেচা হচ্ছে।

যদি আপনার ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকে তবে আপনি পড়বেন এই পাঁচটি সমস্যায়

এর সঙ্গে এই সেলে অংশগ্ৰহণকারী ক্রেতাদের কোম্পানির তরফ থেকে মেক মাই ট্রিপ ভাউচার ও 1.500 টাকা পর্যন্ত মোবিকুইক ক‍্যাশ‌ও দেওয়া হচ্ছে। স‍্যামসাং সামার সেলে কোম্পানির হ‍্যান্ডসেট ও হোম অ্যাপ্লায়েন্সের ওপর বড় ছাড় দেওয়া হচ্ছে যা শুধু কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেই কার্যকর।

এই সেলে কোম্পানির বিখ্যাত Galaxy M সিরিজের স্মার্টফোনে ছাড় দেওয়া হচ্ছে। এই অবসরে Galaxy M30 স্মার্টফোন 14,990 টাকা ও Galaxy M10 7,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হলো Honor 20i, জেনে নিন দাম

এই সেলে Galaxy A9 ফোনে 10,910 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের আসল দাম 39,990 টাকা। এই কদিন ফোনটি মাত্র 28,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এই সেলে স‍্যামসাং টিভির ওপর 45 শতাংশ ও অ্যাক্সেসরিজের ওপর 65 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও রেফ্রিজারেটরের ওপর 30 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে ওয়াশিং মেশিনেও পাওয়া যাচ্ছে বড় ছাড়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন