Home খবর লঞ্চ হল Sony Xperia 8 Lite, জেনে নিন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম

লঞ্চ হল Sony Xperia 8 Lite, জেনে নিন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম

গত ফেব্রুয়ারি মাসে Sony আন্তর্জাতিক মঞ্চে Sony Xperia 1 II এবং Sony Xperia 10 II নামে দুটি ফোন লঞ্চ করেছিল। এই দুটি ফোন‌ই কোম্পানির প্রথম 5জি স্মার্টফোন। এর মধ্যে Sony Xperia 1 II ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত একটি ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন এবং Sony Xperia 10 II ফোনটি কোম্পানি তাদের মিড বাজেট সেগমেন্টে পেশ করেছিল। এবার কোম্পানি তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে টেক মঞ্চে Sony Xperia 8 Lite নামে একটি নতুন ফোন লঞ্চ করেছে।

Sony Xperia 8 Lite

কোম্পানির পক্ষ থেকে Sony Xperia 8 Lite ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6 ইঞ্চির এফ‌এইচডি+ Triluminous LCD ডিসপ্লে আছে। এই ফোনে কোনো ধরনের নচ দেওয়া হয়নি। ফ্রন্ট প‍্যানেলের দুই সাইড এবং নিচের দিকে ন‍্যারো বেজল আছে এবং ওপরের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে যেখানে ফ্রন্ট ক‍্যামেরাসহ অন‍্যান‍্য সেন্সর অবস্থিত।

Sony Xperia 8 Lite ফোনটি ট্রেন্ডের থেকে একটু পিছিয়ে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 630 চিপসেটে রান করে। সোনী তাদের এই নতুন ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিযুক্ত একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করেছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Sony Xperia 8 Lite এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর হরাইজন্টাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং ফোনটির বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে। এছাড়া Sony Xperia 8 Lite এর ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক এবং নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। কোম্পানির এই ফোনটি ওয়াটারপ্রুফ বানানোর জন্য একে IPX5/IPX8 সার্টিফাইড করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 2,870 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

কোম্পানি আপাতত তাদের Sony Xperia 8 Lite ফোনটি জাপানে লঞ্চ করেছে এবং সেখানে ফোনটির দাম 29,800 ইয়েন অর্থাৎ প্রায় 20,800 টাকা রাখা হয়েছে। এই ফোনটি ব্ল‍্যাক ও হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং আশা করা হচ্ছে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন