5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 16 Dec 2022 17:30:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 রকেটের স্পিডে পাওয়া যাচ্ছে 5G ডাউনলোড স্পিড, 4G এর তুলনায় কত গুণ ফাস্ট জেনে নিন ডিটেইলস   https://www.91mobiles.com/bengali/5g-download-speed-faster-than-4g-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5g-download-speed-faster-than-4g-report-in-bengali/#respond Sat, 17 Dec 2022 02:03:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34837 5G-তে আপলোড স্পিড 4G-এর তুলনায় 5.4 গুণ বেশি

The post রকেটের স্পিডে পাওয়া যাচ্ছে 5G ডাউনলোড স্পিড, 4G এর তুলনায় কত গুণ ফাস্ট জেনে নিন ডিটেইলস   first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্পূর্ণ ভারত জুড়ে ধীরে ধীরে 5G পরিষেবা চালু করা হচ্ছে। তবে দেশের যেসব শহরে ইতিমধ্যেই এই হাইস্পিড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে, সেখানকার ইউজাররা রকেটের স্পিডে ডেটা ব্যবহার করতে পারছেন। সম্প্রতি UK এর analytics company Opensigbal তাদের রিপোর্টে জানিয়েছে যে দেশে 5G নেটওয়ার্ক ব্যবহারকারী ইউজারদের মোবাইল এক্সপেরিয়েন্স অনেক বেড়েছে। রিপোর্টে এটাও বলা হয়েছে যে অক্টোবরে ভারতে 5G ডাউনলোড স্পিড 4G এর তুলনায় 16.5 গুণ বেশি ছিল।

ভারতে 5G ডাউনলোড/আপলোড স্পিড

রিপোর্ট অনুসারে, ভারতে 5G ইউজাররা 242.1Mbps এর গড় মোবাইল স্পিড রেকর্ড করেছে, যা 4G তে পাওয়া 14.7Mbps এর থেকে 16.5 গুণ বেশি। ভারতে 5G-এর জন্য টপ ডাউনলোড স্পিড ছিল 690.6Mbps, যা 4G-এর জন্য টপ ডাউনলোড স্পিডের থেকে 11.6 গুণ ফাস্ট। রিপোর্ট অনুযায়ী, 4G পরিষেবার তুলনায় 5G ইউজারদের উন্নত গড় আপলোড স্পিড প্রদান করেছে। 5G-তে আপলোড স্পিড গড়ে 21.2Mbps যা 4G-এর তুলনায় 5.4 গুণ বেশি ছিল৷

 ভারতে 5G স্পিড

5G এর সাথে কানেক্ট হওয়ার পর ভারতে ইউজারদের ভিডিও স্ট্রিমিং এক্সপেরিয়েন্স ‘খুব ভাল’ (65-75) রেট করেছে৷ 5G-এর তুলনায়, 4G ভিডিও এক্সপেরিয়েন্স ‘ফেয়ার’ (40-55) স্কোর করেছে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে দেশের মোবাইল মাল্টিপ্লেয়ার গেমিং ইউজাররা 4G-এর তুলনায় 5G-এর সাথে আরও ভাল অভিজ্ঞতা পেয়েছেন। উপরন্তু, 5G এর সাথে কানেক্ট থাকাকালীন ইউজারদের একটি ‘ফেয়ার’ (65-75) গেমিং এর অভিজ্ঞতা ছিল, যার স্কোর 67.9 (100-পয়েন্ট স্কেলে)। যদিও 4G এর সাথে কানেক্ট হওয়ার পর এটি কমে ‘খারাপ’ (40-65) এ নেমে আসে।

ভারতে 5G পরিষেবা

ভারতে দীর্ঘ প্রতীক্ষিত 5G স্পেকট্রাম নিলাম 2022 সালের আগস্টে সম্পন্ন হয়েছিল এবং 1 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অফিসিয়ালি 5G পরিষেবা চালু করেছিলেন। এছাড়াও, ভারতের তিনটি বড় টেলিকম কোম্পানির মধ্যে মাত্র দুটি এখন 5G পরিষেবা অফার করছে। অন্যদিকে নন-স্ট্যান্ডালোন অ্যাক্সেস (NSA) টেকনোলজি ব্যবহার করে Pro বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করেছিল Airtel। Jio 5G স্ট্যান্ডঅ্যালোন অ্যাক্সেস (SA) বেছে নিয়েছে এবং বর্তমানে Jio একমাত্র এমন ভারতীয় অপারেটর যারা 700 MHz ব্যান্ড (5G লো-ব্যান্ড স্পেকট্রাম) ব্যবহার করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post রকেটের স্পিডে পাওয়া যাচ্ছে 5G ডাউনলোড স্পিড, 4G এর তুলনায় কত গুণ ফাস্ট জেনে নিন ডিটেইলস   first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5g-download-speed-faster-than-4g-report-in-bengali/feed/ 0
এইভাবে আইফোনে এক্টিভেট করুন 5G, জেনে নিন সম্পূর্ণ প্রসেস https://www.91mobiles.com/bengali/know-how-to-activate-5g-on-apple-iphone-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-how-to-activate-5g-on-apple-iphone-full-process-in-bengali/#respond Sat, 10 Dec 2022 12:04:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34590  iPhone SE, 12, 13, এবং 14 সিরিজে সহজেই 5G এক্টিভেট করা যাবে

The post এইভাবে আইফোনে এক্টিভেট করুন 5G, জেনে নিন সম্পূর্ণ প্রসেস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে 5G লাইভ হওয়ার পরে, আইফোন ইউজাররা যেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অবশেষে সেইদিনটি এসেছে। iPhone ইউজারদের কথা মাথায় রেখে Apple iPhone SE 2022, iPhone 12, iPhone 13 এবং iPhone 14 সিরিজের জন্য 5G শুরু করা করেছে। এবার ইউজাররা তাদের iPhones এ Airtel-Jio 5G এর এক্সপেরিয়েন্স নিতে পারবেন। আপনার যদি উপরে উল্লিখিত আইফোন মডেলগুলির মধ্যে একটি থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য খুব দরকারী হতে চলেছে। এই পোস্টে আপনাদের স্টেপ বাই স্টেপ আইফোন 5G ব্যবহার করার জন্য বিটা প্রোগ্রামে রেজিস্ট্রার করার তথ্য দিয়েছি। আরও পড়ুন: ডিসেম্বরেই লঞ্চ হবে 60MP সেলফি ক্যামেরা সহ Moto X40 15 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

এইভাবে আইফোনে এক্টিভেট করুন 5G

আপনি যদি আপনার iPhone এ 5G এক্টিভেট করতে চান, তাহলে আপনার কাছে একটি iPhone 12 বা একটি আপগ্রেড ডিভাইস থাকতে হবে। এছাড়াও, একটি জিনিস মনে রাখবেন যে বর্তমানে এই অপশনটি শুধুমাত্র iOS বিটা প্রোগ্রাম ইউজারদের জন্য রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে Apple iOS 16.2 এর জন্য রোল আউট করেছে।

এই বিষয়গুলি মাথায় রাখুন

  • বিটা প্রোগ্রামে নথিভুক্ত করার জন্য আপনার অবশ্যই একটি ভ্যালিড Apple ID থাকতে হবে। আপনার কাছে যদি এটি না থাকে তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করে এটি তৈরি করতে পারেন।
  • মনে রাখবেন যে আপনাকে অবশ্যই আইফোনে Apple আইডি দিয়ে লগ ইন করতে হবে।
  • এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে Apple Beta সফটওয়্যার প্রোগ্রাম পেজে নিয়ে যাবে যেখানে আপনি সাইন আপ করতে পারবেন।

 iOS 16 Beta প্রোগ্রামের জন্য এনরোল করুন

  • প্রথমে সাইন আপ করে Apple ID আইডি লিখতে হবে তাহলে নেক্সট স্ক্রিনে পৌঁছে যাবেন।
  • তারপর আপনি আপনার আইফোন মডেলটি নির্বাচন করুন যেখান থেকে আপনি বিটা সফ্টওয়্যার পাবেন।
  • তারপর আইফোন নিন এবং beta.apple.com/profile এ যান।

  • তারপর কনফিগারেশন প্রোফাইল ডাউনলোড এবং ইনস্টল করুন।
  • প্রোফাইল এনেবেল করার জন্য আইফোনের ‘সেটিংস’ অ্যাপে যান এবং ‘জেনারেল’ নির্বাচন করুন।
  • তারপর ‘VPN এবং ডিভাইস ম্যানেজমেন্ট’-এ যান এবং iOS 16 বিটা প্রোফাইল সিলেক্ট করুন।
  • সবশেষে, বিটা আপডেট ডাউনলোড করার জন্য ‘সফটওয়্যার আপডেট’ বিভাগে যান।

এভাবে আইফোনে এক্টিভেট করুন 5G

  • একবার iOS 16 বিটা আপডেট হয়ে গেলে, আপনি আপনার আইফোনে 5G এক্টিভেট করতে পারেন।
  • প্রথমে আইফোনের সেটিংসে যান।
  • তারপরে, সেটিংস মেনুতে ‘Cellular’ অপশনে ক্লিক করুন।
  • তারপর ‘Cellular Data Options’-এ ক্লিক করুন।
  • ‘Voice & Data’ সেটিং-এর অধীনে ‘5G Auto’ এবং ‘5G On’ অপশনে ক্লিক করুন।
  • আইফোনে 5G সিগন্যাল আসার সাথে সাথেই আপনি আপনার ফোনে 5G ব্যবহার করতে পারবেন।

এই আইফোনগুলিতে পাওয়া যাবে 5G

 

 

  1. iPhone 12 mini
  2. iPhone 12
  3. iPhone 12 Pro
  4. iPhone 12 Pro Max
  5. iPhone 13 mini
  6. iPhone 13
  7. iPhone 13 Pro
  8. iPhone 13 Pro Max
  9. iPhone 14
  10. iPhone 14 Plus
  11. iPhone 14 Pro
  12. iPhone 14 Pro Max
  13. iPhone SE 2022

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এইভাবে আইফোনে এক্টিভেট করুন 5G, জেনে নিন সম্পূর্ণ প্রসেস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-to-activate-5g-on-apple-iphone-full-process-in-bengali/feed/ 0
এক বছরের মধ্যে 50% ইউজার কিনবেন নতুন স্মার্টফোন, 5G হবে প্রায়োরিটি! https://www.91mobiles.com/bengali/50-percent-of-users-will-buy-a-new-smartphone-5g-will-be-the-priority-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50-percent-of-users-will-buy-a-new-smartphone-5g-will-be-the-priority-know-more-in-bengali/#respond Sun, 30 Oct 2022 05:40:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33592 নতুন ফোন কেনার জন্য ইউজারদের পছন্দের তালিকায় প্রথমেই আছে Samsung

The post এক বছরের মধ্যে 50% ইউজার কিনবেন নতুন স্মার্টফোন, 5G হবে প্রায়োরিটি! first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের অর্ধেক স্মার্টফোন ইউজার আগামী বছরের মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করছে৷ কাউন্টারপয়েন্ট রিসার্চ তাদের বার্ষিক কনজিউমার স্মার্টফোন স্টাডির ভিত্তিতে এমনটাই দাবি করেছে। এর সাথে ভারতীয় স্মার্টফোন মার্কেটের গড় বিক্রয় মূল্য (ASP) বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ দেখা গেছে যে ইউজাররা সবসময় আগের থেকে বেশি দামের দিয়ে প্রোডাক্ট কিনে থাকেন। এর সাথে রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে ইউজারদের নতুন ফোনের ক্ষেত্রে Samsung, অ্যাপল এবং ওয়ানপ্লাস ব্র্যান্ডগুলি টপ প্রায়োরিটি লিস্টে থাকবে। ফিচারের কথা বললে গ্রাহকদের পরবর্তী স্মার্টফোনে 5G হবে তৃতীয় গুরুত্বপূর্ণ ফিচার। আরও পড়ুন: 12 মাস চলবে BSNL-এর এই লো বাজেট রিচার্জ প্ল্যান, পাবেন প্রচুর ডেটা এবং কলিং এর সুবিধা

আগের তুলনায় দামী স্মার্টফোন পছন্দ গ্রাহকদের

একটি সার্ভেতে দেখা গেছে স্মার্টফোনের মালিকানার ভিত্তিতে আগে যারা 10,000- 15,000 টাকার স্মার্টফোন ব্যবহার করত তারা বর্তমানে 15,000-20,000 টাকার স্মার্টফোন কিনছে।এবং তারা ভবিষ্যতের স্মার্টফোন কেনার জন্য 20,000- 30,000 টাকা খরচ করার জন্য প্রস্তুত।

কাউন্টারপয়েন্ট রিসার্চের লক্ষ্য হল এই সার্ভের মাধ্যমে একজন স্মার্টফোন গ্রাহকের পরবর্তী ক্রয়ের প্রবণতা এবং অপশনগুলি বোঝা। এর আগে, গ্রাহকদের প্রথম পছন্দ ছিল 10,000 থেকে 15,000 টাকার স্মার্টফোন। গ্রাহকরা বর্তমানে 15000 থেকে 20000 টাকার মধ্যে স্মার্টফোন কিনছেন। অন্যদিকে, আমরা যদি পরবর্তী সময়ের কথা বলি, তাহলে গ্রাহকরা 20,000 থেকে 30,000 টাকার বাজেটের স্মার্টফোন কিনবেন। আরও পড়ুন: ছট পূজা উপলক্ষে রিলিজ হতে চলেছে এইসব সিনেমা এবং ওয়েব সিরিজগুলি, দেখে নিন তালিকা

ইউজাররা স্মার্টফোন আপগ্রেড করতে চান

রিসার্চ এনালিস্ট আরুশি চাওলা বলেছেন, স্মার্টফোন এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যার ফিলে স্মার্টফোন ইউজাররা তাদের পরবর্তী ক্রয়ের সাথে স্মার্টফোন আপগ্রেড করার চেষ্টা করেন। একটি নতুন স্মার্টফোন কেনার সময়, এক তৃতীয়াংশেরও বেশি ইউজার তাদের বর্তমান স্মার্টফোনটিকে একটি অপশনাল ফোন করার প্ল্যান করেন। আজ, মার্কেটে এক্সচেঞ্জ অফারও পাওয়া যায়, তাই এক চতুর্থাংশেরও বেশি গ্রাহক পুরানো ফোন সেল করে একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করছেন।

Samsung, Apple এবং OnePlus হবে পছন্দের ব্র্যান্ড

স্মার্টফোন ইউজাররা Samsung -এর প্রতি সবচেয়ে বেশি আস্থা রেখেছেন। 51% লোক যারা আগে একটি স্যামসাং ফোন ব্যবহার করেছেন তারা একটি নতুন Samsung ফোন কিনতে চান৷ বর্তমানে Samsung ফোন ব্যবহারকারী 43 শতাংশ ইউজার তাদের পরবর্তী ব্র্যান্ড হিসাবে Samsung এর ফোনই কিনতে চান। Samsung এর পরে ইউজারদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে আছে Apple। আরও পড়ুন: শীঘ্রই ফিরতে চলেছে BGMI, অফিসিয়াল ওয়েবসাইট এবং নতুন YouTube চ্যানেল থেকে পাওয়া গেল ইঙ্গিত

প্রথম পছন্দ Samsung

আরুশি চাওলা আরও জানিয়েছেন যে ভারতীয় স্মার্টফোনগুলিতে Samsung দখল বেশ পোক্ত। ভারতে কোম্পানির একটি শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে। এর পাশাপাশি, কোম্পানি বিভিন্ন রেঞ্জে নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। সম্ভবত এই কারণেই যেসব ইউজাররা Samsung স্মার্টফোন আগে এবং বর্তমানে ব্যবহার করছেন তারা ভবিষ্যতেও এই কোম্পানির স্মার্টফোন কিনতে চান। Samsung এর পর গ্রাহকদের পছন্দ Apple ও OnePlus স্মার্টফোন।

Samsung, Apple বা OnePlus কে পছন্দের ব্র্যান্ড হিসেবে বেছে নেওয়ার পেছনে ব্র্যান্ডের সুনাম, উন্নত ফিচার এবং ইউজার ইন্টারফেসই প্রধান কারণ। এই কারণেই গ্রাহকরা বেশি প্রাইস রেঞ্জ থেকে প্রিমিয়াম ব্র্যান্ডের ফোন বেছে নেন। এর পাশাপাশি 5G ক্যাপাসিটির কারণেও ফোনের দাম বাড়ছে। আরও পড়ুন: দেখে নিন 15,000 টাকার নিচে সেরা 5G স্মার্টফোনের তালিকা, সঙ্গে রইল ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এক বছরের মধ্যে 50% ইউজার কিনবেন নতুন স্মার্টফোন, 5G হবে প্রায়োরিটি! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50-percent-of-users-will-buy-a-new-smartphone-5g-will-be-the-priority-know-more-in-bengali/feed/ 0
এবার এইসব শহরে চালু হবে Jio-Airtel 5G Service, দেখে নিন আপনার শহর তালিকায় আছে কি না https://www.91mobiles.com/bengali/airtel-jio-5g-service-launch-soon-in-these-cities-5g-sim-5g-plan-5g-phone-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-jio-5g-service-launch-soon-in-these-cities-5g-sim-5g-plan-5g-phone-in-bengali/#respond Wed, 19 Oct 2022 05:42:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33231 নতুন শহরে পাওয়া যাবে 5G সার্ভিস

The post এবার এইসব শহরে চালু হবে Jio-Airtel 5G Service, দেখে নিন আপনার শহর তালিকায় আছে কি না first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের 5G যুগের সূচনা হওয়ার পরেই টেলিকম কোম্পানি Bharti Airtel এবং Reliance Jio তাদের 5G Service চালু করে দিয়েছে। তবে এর মধ্যে জিওর পক্ষ থেকে বর্তমানে Jio True 5G সার্ভিস ইনভাইটেশনের মাধ্যমে ইউজারদের দেওয়া হচ্ছে। অন্যদিকে কিছু বাছাই করা শহরে Airtel 5G পরিষেবা শুরু হয়েছে এবং আমরাও এই সার্ভিস এক্সপেরিয়েন্স করেছি। এবার 5G এর জন্য অপেক্ষারত ইউজারদের জন্য সুখবর রয়েছে। এখন থেকে আরও কিছু শহরের মানুষ 5G সার্ভিস উপভোগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন শহরে 5G Live হতে চলেছে।

বর্তমানে এই শহরে চালু রয়েছে 5G সার্ভিস

October 2022 এর শুরুতে 5G পরিষেবা লাইভ করার পর Jio ও Airtel এই দুই টেলিকম কোম্পানি কিছু বাছাই করা শহরে 5G সার্ভিস চালু করেছে। Jio 5G আপাতত Mumbai, Delhi, Varanasi, এবং Kolkata শহরে তাদের Jio True 5G Service চালু করেছে। অন্যদিকে Airtel 5G Plus সার্ভিস Delhi, Mumbai, Chennai, Bengaluru, Hyderabad, Siliguri, Nagpur ও Varanasi এই 8টি শহরে চালু করা হয়েছে। আরও পড়ুন: অবিশ্বাস্য কিন্তু সত্যি! মাত্র 5,499 টাকায় পাওয়া যাচ্ছে TV, জেনে নিন ডিটেইল

নোট: জানিয়ে রাখি Jio কোম্পানি Beta Trial এর মাধ্যমে 5G সার্ভিস প্রোভাইড করছে। কোম্পানি কিছু বাছাই করা জিও ইউজারদের ইনভাইটেশনের মাধ্যমে তাদের 5G Service প্রদান করছে।

শীঘ্রই এই শহরগুলিতে পাওয়া যাবে Jio True 5G

  1. আহমেদাবাদ
  2. বেঙ্গালুরু
  3. চণ্ডীগড়
  4. গান্ধীনগর
  5. গুরুগ্রাম
  6. হায়দ্রাবাদ
  7. জামনগর
  8. লখনউ
  9. চেন্নাই

শীঘ্রই এই শহরগুলিতে পাওয়া যাবে Airtel 5G Plus

  1. আহমেদাবাদ
  2. গান্ধীনগর
  3. গুরুগ্রাম
  4. কোলকাতা
  5. পুণে
  6. জামনগর
  7. চণ্ডীগড়

খুব তাড়াতাড়ি গোটা দেশে পাওয়া যাবে 5G নেটওয়ার্ক

বিভিন্ন টেলিকম কোম্পানি স্বয়ং জানিয়েছে গোটা দেশে পুরোপুরি 5G পরিষেবা লাইভ হতে প্রায় এক থেকে দুই বছর সময় লাগতে পারে। অন্যদিকে 5G স্পীড সম্পর্কেও বিভিন্ন ধারণা এবং মন্তব্য করা হচ্ছে। মূলত কম টাওয়ার এবং কভারেজের কারণে বিভিন্ন স্থানে 5G এক্সপেরিয়েন্সের স্পীড বিভিন্ন রকম পাওয়া গেছে। আরও পড়ুন: Amazon Great Indian Festival Finale Days sale: দেখে নিন লো বাজেট 5G ফোনের সেরা ডিলগুলির তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার এইসব শহরে চালু হবে Jio-Airtel 5G Service, দেখে নিন আপনার শহর তালিকায় আছে কি না first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-jio-5g-service-launch-soon-in-these-cities-5g-sim-5g-plan-5g-phone-in-bengali/feed/ 0
কিভাবে পাওয়া যাবে 4G SIM-এ 5G সার্ভিস, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/5g-service-on-4g-sim-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5g-service-on-4g-sim-details-in-bengali/#respond Tue, 18 Oct 2022 02:53:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33170 4G সিমে 5G সার্ভিস

The post কিভাবে পাওয়া যাবে 4G SIM-এ 5G সার্ভিস, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের শুরুতে ভারতে অফিসিয়ালি 5G Service এর সূচনা হয়ে গেছে এবং কয়েক দিন আগেই দেশে Airtel 5G ও Jio 5G পরিষেবাও লাইভ করে দেওয়া হয়েছে। বর্তমানে 5G launch এর পর অনেকেই মনে করছেন তাদের পুরনো 4G SIM card কি করবেন এবং 4G SIM-এ 5G পরিষেবা কিভাবে উপভোগ করবেন? 5G ব্যাবহারের জন্য কি 5G SIM-এর প্রয়োজন হবে? যদি আপনার মনেও এই জাতীয় প্রশ্ন জেগে থাকে তবে এই পোস্টে সেইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: Ola S1 Pro নাকি Vida V1 Pro, জেনে নিন কোন ই-স্কুটারটি বেশি শক্তিশালী

5G সিম প্রয়োজন

সবার আগে জানাই 5G সার্ভিস উপভোগ করার জন্য 5G SIM প্রয়োজন হবে কি না। জানিয়ে রাখি ইতিমধ্যে এয়ারটেল এবং জিও জানিয়ে দিয়েছে তাদের 5G পরিষেবা ব্যাবহারের জন্য ইউজারদের 5G SIM নেওয়ার প্রয়োজন নেই। যাদের কাছে লেটেস্ট 4জি সিম রয়েছে সেই সিমগুলি আগে থেকেই 5G সাপোর্ট করে। অর্থাৎ 4G SIM-এই 5G সার্ভিস পাওয়া যাবে। তবে 5G পরিষেবা উপভোগের জন্য একটি 5G স্মার্টফোন অবশ্যই দরকার।

অর্থাৎ বোঝাই যাচ্ছে Airtel এবং Reliance Jio এর 5G সার্ভিস উপভোগের জন্য নতুন সিম কার্ড কেনা একেবারেই অনাবশ্যক। বর্তমান 4G সিমগুলিই 5G সাপোর্ট করে। তবে দেখে নেওয়া দরকার ইউজারদের 4G SIM card আপডেটেড নতুন সিম কি না। আরও পড়ুন: 4G এর তুলনায় কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছে 5G? জেনে নিন বিস্তারিত

4G SIM-এ কিভাবে পাবেন 5G সার্ভিস?

আপনার এলাকায় 5G পরিষেবা রোলআউট হলে আপনার 4G SIM যুক্ত 5G স্মার্টফোনে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে।

  • প্রথমে স্মার্টফোনের ‘সেটিংস’ অ্যাপ ওপেন করুন।
  • এরপর ‘মোবাইল নেটওয়ার্ক’ সিলেক্ট করুন।
  • যে সিমে 4G এর জায়গায় 5G অন করতে চান সেটি বাছাই করুন।
  • এখানে ‘Preferred network type’ অপশন দেখতে পাবেন।
  • এতে ট্যাপ করুন এবং 5G নেটওয়ার্ক টাইপ সিলেক্ট করুন।
  • আপনার এলাকায় 5G সার্ভিস চালু হয়ে গিয়ে থাকলে আগামী কয়েক মিনিটের মধ্যে ফোনের স্ট্যাটাস বারে 5G সাইন দেখা যাবে। আরও পড়ুন: সাবধান! চার্জিং এর নামে চুরি হচ্ছে ডেটা, এইসব জায়গায় চার্জ দিলেই হ্যাক হচ্ছে ফোন!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কিভাবে পাওয়া যাবে 4G SIM-এ 5G সার্ভিস, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5g-service-on-4g-sim-details-in-bengali/feed/ 0
শীঘ্রই শেষ হবে Jio – Airtel এর রাজত্ব, টেলিকম পরিষেবার লাইসেন্স পেল আদানির কোম্পানি! বদলাবে অনেক কিছু… https://www.91mobiles.com/bengali/adani-data-networks-gets-unified-license-for-full-fledge-telecom-services-in-india-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/adani-data-networks-gets-unified-license-for-full-fledge-telecom-services-in-india-know-more-in-bengali/#respond Wed, 12 Oct 2022 10:42:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33319 6 বছর পর মার্কেটে আসছে নতুন টেলিকম সংস্থা

The post শীঘ্রই শেষ হবে Jio – Airtel এর রাজত্ব, টেলিকম পরিষেবার লাইসেন্স পেল আদানির কোম্পানি! বদলাবে অনেক কিছু… first appeared on 91Mobiles Bengali.

]]>
Jio, Airtel এবং Vodafone idea (Vi) হল ভারতীয় টেলিকম মার্কেটের সক্রিয় তিনটি বেসরকারি কোম্পানি। Jio সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার বেস সহ এক নম্বরে বসে আছে, তারপরে আছে Airtel এবং Vi। ভারতে 5G পরিষেবা চালু হওয়ার পরে, বর্তমানে Jio এবং Airtel এর মধ্যে একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতা চলছে। যেটা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই বদলে যেতে চলেছে ভারতীয় টেলিকম মার্কেট। এই তিনটি কোম্পানির পাশাপাশি এবার আরেকটি নতুন নাম Adani Data Network ও শীঘ্রই যোগ দিতে চলেছে। Adani Data Network UL (AS) লাইসেন্স পেয়েছে এবং আম্বানির Jio দেশে টেলিকম পরিষেবা সরবরাহ করার পরে, এবার আদানিকেও এই প্রতিযোগিতায় দেখা যেতে পারে। আরও পড়ুন: 521KM রেঞ্জ সহ লঞ্চ হল BYD Atto 3 ইলেকট্রিক SUV, মাত্র 50 হাজার টাকা দিয়ে করতে পারবেন বুক

Adani Data Network সম্পর্কে বড় খবর আসছে যে গৌতম আদানির এই কোম্পানি সারা দেশে টেলিকম পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকারের কাছ থেকে লাইসেন্স পেয়েছে। আদানি ডেটা নেটওয়ার্কসকে একটি ইউনিফাইড লাইসেন্স দেওয়া হয়েছে এবং এখন এই কোম্পানিটিও Jio এবং Airtel এর মতো ভারতে তাদের টেলিকম পরিষেবা দিতে পারবে। টেলিকম মার্কেটে আদানির প্রবেশ পুরো মার্কেটে প্রভাব ফেলবে এবং মুকেশ আম্বানিরJio এবং সুনীল ভারতী মিত্তালের এয়ারটেলের উপর এর প্রভাব দেখা যাবে।

Adani Data Network UL (AS) লাইসেন্স পেয়েছে

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Adani Data Network ইউনিফাইড লাইসেন্স পেয়েছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারত সরকারের পক্ষ থেকে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি ইউনিট Adani Data Network Ltd টেলিকম সারা দেশে টেলিকম সার্ভিস প্রদানের অধিকার পেয়েছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই Jio, Airtel এবং Vi-এর সাথে Adani Sim ও মার্কেটে চলে আসবে। আরও পড়ুন: Samsung এর 5 টি সবথেকে সস্তা Mobile Phone, শুধুমাত্র 1400 টাকায় শুরু দাম

3 মাস ফ্রিতে পাবেন 5G পরিষেবা

মুকেশ আম্বানি যখন ভারতীয় মার্কেটে Jio লঞ্চ করেছিলেন, তখন Jio 4G পরিষেবা বহু মাস ধরে ফ্রি তে দেওয়া হয়েছিল। ফ্রি 4G সিম এবং ফ্রি 4G ডেটার কারণে, প্রচুর গ্রাহক অবিলম্বে Jio সিম কিনেছিল এবং Jio স্টোরগুলিতে দীর্ঘ লাইন পড়েছিল। একই অবস্থা আদানি নেটওয়ার্ক পরিষেবাগুলির ক্ষেত্রেও দেখা যেতে পারে। মার্কেটে চর্চা চলছে যে Jio-এর মতো Adani 5G পরিষেবাও কয়েক মাসের জন্য ফ্রি পরিষেবা দিতে পারে।

6 বছর পর আসছে নতুন কোম্পানি

রাষ্ট্রীয় মালিকানাধীন BSNL-এর পাশাপাশি, বর্তমানে শুধুমাত্র তিনটি বেসরকারি কোম্পানি Jio, Airtel এবং Vi ভারতীয় মার্কেটে সক্রিয়। ভোডাফোন এবং আইডিয়াকে একসাথে Vi হয়ে গেছে, এবং এদের মধ্যে সবথেকে নতুন নাম হল Reliance Jio। 2016 সালে আসা Jio মার্কেটে এসেছিল অর্থাৎ আজ থেকে 6 বছর আগে এবং এই 6 বছরে কোনও নতুন টেলিকম ভারতীয় মার্কেটে প্রবেশ করতে পারেনি। জনগণের কাছে নতুন কোনো অপশন না থাকায় সব অপারেটরের ট্যারিফ প্ল্যানও প্রায় একই হয়ে গেছে। এই অবস্থায় Adani টেলিকম মার্কেটে প্রবেশ করলে সাধারণ জনগণ এবং মোবাইল ইউজারদের জন্য উপকারী প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে। Adani টেলিকম পরিষেবা চালু হওয়ার সাথে সাথে আবারও মোবাইল রিচার্জ প্ল্যানের দাম কমতে পারে। আরও পড়ুন: New 5G Smartphone Guide : একটি নতুন 5G স্মার্টফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই 7টি বিষয়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই শেষ হবে Jio – Airtel এর রাজত্ব, টেলিকম পরিষেবার লাইসেন্স পেল আদানির কোম্পানি! বদলাবে অনেক কিছু… first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/adani-data-networks-gets-unified-license-for-full-fledge-telecom-services-in-india-know-more-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল 5G পরিষেবা, এবার থেকে রকেটের স্পীডে চল্বে ইন্টারনেট https://www.91mobiles.com/bengali/how-much-5g-internet-speed-on-5g-network-in-india/ https://www.91mobiles.com/bengali/how-much-5g-internet-speed-on-5g-network-in-india/#respond Sat, 08 Oct 2022 05:05:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32793 ভারতে চালু হল 5G পরিষেবা

The post ভারতে লঞ্চ হল 5G পরিষেবা, এবার থেকে রকেটের স্পীডে চল্বে ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 1 অক্টোবর IMC 2022 অর্থাৎ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ভারতে 5G পরিষেবা লঞ্চ করেছেন। 5G ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর ভারত সরকারের পক্ষ থেকে Reliance Jio, Airtel ​এবং Vi এর মতো কোম্পানিগুলিকে 5G Spectrum বণ্টন করে দেওয়া হয়েছিল যা আজ থেকে দেশে তাদের পরিষেবা দেওয়া শুরু করবে। 5G Services এর দৌলতে 5G Network এর সঙ্গে সঙ্গে cloud gaming, AR/VR technology এবং IoT এর ক্ষেত্রে নতুন জোয়ার আসবে। তবে সাধারণ মানুষ সবচেয়ে বেশি অপেক্ষায় আছে সুপার ফাস্ট 5G Internet ব্যাবহারের জন্য। দেশে নতুন প্রজম্মের টেলিকম পরিষেবা লঞ্চের পর এবার রকেটের স্পীডে ইন্টারনেট চলবে বললে খুব একটা ভুল বলা হবে না। আরও পড়ুন: 165KM রেঞ্জ সহ বাজারে এল Hero এর প্রথম Electric Scooter, জেনে নিন দাম

কতটা ফাস্ট হবে 5G?

5G সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি আগ্রহী এর স্পীড দেখার জন্য। বর্তমান 4G পরিষেবার টপ স্পীড 100mbps অর্থাৎ প্রতি সেকেন্ডে 100 মেগাবিটস। 5G এর ক্ষেত্রে এই স্পীড বেড়ে 10gbps অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 জিবি হয়ে যাবে। অর্থাৎ 4G এর থেকে প্রায় 100 গুণ বেশি। মনে ক্রিয়ে দিই 3G নেটওয়ার্কে এই স্পীড ছিল 7.2mbps। অথচ সেই সময় দাঁড়িয়ে সাধারণ ইউজারদের মধ্যে এই স্পীড নিয়ে কি উত্তেজনাই না ছিল। তাহলে ভাবুন এবার 5G নেটওয়ার্কের স্পীডে কি হতে চলেছে।

3G, 4G এবং 5G তিনটি নেটওয়ার্কের স্পাইডার তুলনা করলে দেখা যাবে আগে একটি 2 ঘণ্টার ফিল্ম ডাউনলোড করতে 3G নেটওয়ার্কে প্রায় 26 ঘণ্টা সময় লাগতো। 4G নেটওয়ার্কের দৌলতে সেই একই 2 ঘণ্টার ফিল্ম ডাউনলোড করতে মাত্র 6 মিনিট সময় লাগতো। 5G স্পীডে এই একই কাজ করতে শুধুমাত্র প্লক ফেলার অপেক্ষা। 5G নেটওয়ার্ক ব্যাবহার করে মাত্র 3.6 সেকেন্ডের মধ্যে এই ফিল্ম ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ 4G নেটওয়ার্কে এই ফিল্ম ডাউনলোড করতে যতটা সময় লাগতো সেই একই সময়ের মধ্যে 5G নেটওয়ার্কের দৌলতে প্রায় 100টি মুভি ডাউনলোড করা যাবে। আরও পড়ুন: আধার কার্ডের সঙ্গে সহজেই আপডেট করুন মোবাইল নম্বর, জেনে নিন উপায়

ভারতে ইন্টারনেট ব্যাবহার

ভারতে 5G ডেটার দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রায় দশ শতাংশ কম হবে। 5G লঞ্চ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আগে 1 জিবি ডেটার জন্য 300 টাকা পর্যন্ত দাম দিতে হত। কিন্তু বর্তমানে এই খরচ প্রায় 10 টাকায় নেমে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে একজন সাধারণ ভারতীয় নাগ্রিক গড়ে 14 জিবি ডেটা ব্যাবহার করে থাকেন। ছোট্ট একটি হিসাব করলেই দেখা যাবে যদি আগের দরেই দাম দিতে হত তবে এক মাস ইন্টারনেট ব্যাবহারের জন্য ইউজারদের জন্য প্রায় 4,200 টাকা খরচ হত। অথচ আজ এই ডেটার জন্য খরচ হয় মাত্র 125-150 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল 5G পরিষেবা, এবার থেকে রকেটের স্পীডে চল্বে ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-much-5g-internet-speed-on-5g-network-in-india/feed/ 0
BSNL 5G Launch: Airtel-Jio কে চাপে ফেলতে আসছে BSNL 5G, এই দিন লঞ্চ হবে কোম্পানির 5G সার্ভিস https://www.91mobiles.com/bengali/bsnl-5g-launch-in-india-on-august-15th-next-year-to-counter-jio-airtel-5g-services-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-5g-launch-in-india-on-august-15th-next-year-to-counter-jio-airtel-5g-services-details-in-bengali/#respond Mon, 03 Oct 2022 08:42:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32567 লঞ্চ হবে BSNL এর 4G ও 5G পরিষেবা

The post BSNL 5G Launch: Airtel-Jio কে চাপে ফেলতে আসছে BSNL 5G, এই দিন লঞ্চ হবে কোম্পানির 5G সার্ভিস first appeared on 91Mobiles Bengali.

]]>
BSNL ইউজারদের 5G পরিষেবা উপভোগ করার জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2022 এর মঞ্চে দাঁড়িয়ে দেশের টেলিকম মিনিস্টার Ashwini Vaishnaw জানিয়েছেন আগামী বছর অর্থাৎ 2023 সালের 15 আগস্ট BSNL ভারতে তাদের 5G পরিষেবা চালু করবে। ET Telcom এর রিপোর্ট অনুযায়ী BSNL 5G সার্ভিস স্বদেশী টেকনোলজি ব্যাবহার করে তৈরি করা হবে এবং Airtel ও Jio এর 5G পরিষেবার সঙ্গে টক্কর দেবে। জানিয়ে রাখি Airtel ইতিমধ্যে দেশে 5G রোলআউট করা শুরু করে দিয়েছে এবং Jio এই মাসের শেষের দিকে তাদের 5G সার্ভিস চালু করতে পারে।

Amazon Great Indian Festival Sale এ হোম অ্যাপ্লায়েন্স এ পাবেন বিশেষ ছাড়, দেখে নিন সেরা ডিল গুলি

200টিরও বেশি শহরে 5G সার্ভিস

Ashwini Vaishnaw জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে দেশের 200টিরও বেশি শহরে 5G পরিষেবা পাওয়া যাবে এবং আগামী কয়েক বছরের মধ্যে ভারতের 80-90 শতাংশ অঞ্চলে 5G সার্ভিস চালু করার চেষ্টা করা হচ্ছে।

সস্তা হবে 5G

IMC 2022 এর মঞ্চে Ashwini Vaishnaw বলেছেন, “5G পরিষেবাও সস্তা হবে। এখনও পর্যন্ত Airtel ও Jio তাদের 5G পরিষেবার রেট সম্পর্কে ঘোষণা না করলেও উভয় কোম্পানি জানিয়ে দিয়েছে এর দাম বর্তমান 4G প্ল্যানের মতোই হবে। Jio আরও বলেছে তাদের 5G প্ল্যান গোটা বিশ্বে সবচেয়ে সস্তা হবে। এছাড়া ভারতে 5G এর স্পীড বর্তমান 4G পরিষেবার চেয়ে 10 গুণ বেশি হওয়ার সম্ভাবনা আছে।”

BSNL 4G-ও হতে চলেছে লঞ্চ

BSNL এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেজ (TCS) এক সঙ্গে 4G সার্ভিস পেশ করবে। এই প্রথম 4G পরিষেবার জন্য ভারতীয় টেকনোলজি ব্যাবহার করা হবে। BSNL এর ডাইরেক্টর Sushil Kumar Mishra স্বয়ং এই কথা জানিয়েছেন। জানিয়ে রাখি মাস কয়েক আগে কেন্দ্র সরকার টেলিকম সেক্টরে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ অর্থাৎ FDI এর ওপর অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সরকার টেলিকম কোম্পানিগুলিকে স্পেকট্রাম চার্জ এবং এজিআর এর বাকি দাম আগামী 4 বছরের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post BSNL 5G Launch: Airtel-Jio কে চাপে ফেলতে আসছে BSNL 5G, এই দিন লঞ্চ হবে কোম্পানির 5G সার্ভিস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-5g-launch-in-india-on-august-15th-next-year-to-counter-jio-airtel-5g-services-details-in-bengali/feed/ 0
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সবুজ সংকেত পাওয়ার পর চালু হয়ে গেল 5G পরিষেবা https://www.91mobiles.com/bengali/5g-services-launched-in-india-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5g-services-launched-in-india-know-in-bengali/#respond Sat, 01 Oct 2022 16:46:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32704 Jio তাদের 5G নেটওয়ার্কের নাম দিয়েছে Jio True 5G

The post প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সবুজ সংকেত পাওয়ার পর চালু হয়ে গেল 5G পরিষেবা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে 5G এখন আর নিছক কল্পনা নয়৷ 1লা অক্টোবর থেকে ভারতে শুরু হয়ে গেছে 5G পরিষেবা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC 2022) এর প্ল্যাটফর্ম থেকে ভারতে 5G পরিষেবার ঘোষণা করেছেন। 5G ট্রায়াল এবং 5G স্পেকট্রাম নিলামের পর্যায় অতিক্রম করে বর্তমানে ভারতে 5G নেটওয়ার্ক (ভারতে 5G নেটওয়ার্ক) লাইভ হয়ে গেছে। শুধু সুপার ফাস্ট 5G ইন্টারনেট নয়, এই 5G নেটওয়ার্ক দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশাল অবদান রাখবে। ভারতে 5G ডিজিটাল ভারতের পথে কার্যকর প্রমাণিত হবে। আরও পড়ুন: Amazon Great Indian Festival Sale এ হোম অ্যাপ্লায়েন্স এ পাবেন বিশেষ ছাড়, দেখে নিন সেরা ডিল গুলি

মোদির দ্বারা ভারতে চালু হল 5G পরিষেবা

5G এর সুবিধা

নরেন্দ্র মোদি আজ IMC-এর প্ল্যাটফর্ম থেকে কী ঘোষণা করেছেন তার বিশদ বিবরণ জানার আগে বলবো যে 5G হল একটি নেক্সট জেনারেশন মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক যা বিদ্যমান 4G-এর থেকে অনেক বেশি বিস্তৃত এবং দ্রুত। 5G নেটওয়ার্ক শুধুমাত্র মোবাইল স্মার্টফোনেই সীমাবদ্ধ থাকবে না, সুপারফাস্ট ইন্টারনেট প্রদানের পাশাপাশি এর সুবিধা ক্লাউড গেমিং, AR/VR টেকনোলজি, IoT অর্থাৎ ইন্টারনেট অফ থিংস (IoT) ইত্যাদিতেও হতে চলেছে।

নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত IMC 2022 ইভেন্টে, নরেন্দ্র মোদী দেশের তিনটি বড় টেলিকম কোম্পানি, Airtel, Jio এবং Vi-এর 5G পরিষেবার ডেমোও নিয়েছেন।সেইসময় মোদিজি 5G অ্যাম্বুলেন্স এবং 5G শিক্ষার মতো পরিষেবাগুলি বোঝার সাথে সাথে ভার্চুয়াল রিয়ালিটির এক্সপেরিয়েন্সও করেছিলেন। শুধু তাই নয়, 5G টেকনোলজির মাধ্যমে প্রধানমন্ত্রী দিল্লিতে বসে সুইডেনে রাখা গাড়ি চালিয়েও দেখিয়েছেন। আরও পড়ুন: Computer Shortcut Keys In Bengali : কম্পিউটারে দ্রুত এবং আরও সহজে করুন কাজ, দেখে নিন শর্টকাট কী-এর লিস্ট

Airtel 5G

IMC 2022-এ ভারতী এয়ারটেলের প্রধান সুনীল ভারতী মিত্তলও উপস্থিত ছিলেন এবং মোদীর সাথে মঞ্চ শেয়ার করেছিলেন। দেশে প্রথম 5G নেটওয়ার্ক লাইভের মুকুট পরে, এয়ারটেল ঘোষণা করেছে যে 1লা অক্টোবর থেকে, দেশে Airtel 5G পরিষেবা চালু হবে। Airtel 5G পরিষেবা প্রথম দেশের 8টি শহরে শুরু হবে যার মধ্যে দিল্লি, মুম্বাই এবং বারাণসীর মতো শহরগুলি অন্তর্ভুক্ত থাকবে। 2023 সালের মার্চের মধ্যে কোম্পানি দেশের একটি বড় অংশে 5G কভারেজ প্রদান করবে। 2024 সালের মার্চের মধ্যে দেশের প্রতিটি শহর এবং প্রতিটি গ্রামে তাদের 5G পরিষেবাগুলি বাস্তবায়ন করবে।

Jio 5G

5G লঞ্চের উপলক্ষ্যে Reliance Jio এর প্রধান মুকেশ আম্বানিও ঘোষণা করেছেন যে কোম্পানি এই বছরের শেষ নাগাদ দেশের একটি বড় অংশে Jio 5G পরিষেবা শুরু করবে এবং 2023 সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে 5G পরিষেবা চালু করবে। আম্বানির মতে, Jio 5G প্ল্যানগুলি দেশে সবচেয়ে সাশ্রয়ী হবে। কোম্পানি তাদের 5G নেটওয়ার্কের নাম দিয়েছে Jio True 5G। আরও পড়ুন: BGMI Ban India Update : শীঘ্রই ফিরতে পারে BGMI, ভারত সরকারের সঙ্গে কথা বলছে Krafton, জেনে নিন লেটেস্ট আপডেট

ভারতে ইন্টারনেট এর ব্যবহার

5G লঞ্চ উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদিজি বলেছিলেন যে আগে 1 GB ডেটার জন্য 300 টাকা পর্যন্ত দিতে হত, কিন্তু এখন 1 GB ডেটার দাম 10 টাকায় নেমে এসেছে। বর্তমানে একজন ভারতীয় গড়ে মাসে মোট 14 GB ডেটা খরচ করেন। সেই অনুযায়ী যদি ডেটার দাম আগের মতোই থাকত, তাহলে এক মাসের জন্য ইন্টারনেট এর খরচ হত প্রায় 4,200 টাকা। কিন্তু এখন সেই ডেটা পাওয়া যাচ্ছে মাত্র 125-150 টাকায়।

বিশ্বের তুলনায় 10% সস্তা হবে ভারতের 5G প্ল্যানগুলি

আপনারা শুনলে গর্ব অনুভব করবেন যে ভারত সমগ্র বিশ্বের পঞ্চম দেশ হয়ে উঠেছে যেখানে এন্ড টু এন্ড 5G পরিষেবা শুরু হয়েছে। ভারতের আগে মাত্র চারটি দেশে এটা সম্ভব হয়েছে। তবে, আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতে 5G প্ল্যানের দাম বাকি বিশ্বের তুলনায় 10 শতাংশ কম হতে চলেছে। কম খরচে এত বিশাল জনসংখ্যাকে লো লেটেন্সি এবং বিস্তৃত কভারেজ সহ 5G নেটওয়ার্ক প্রদান করা সাধারণ জনগণের জন্য অনেক সুবিধাজনক বলে প্রমাণিত হবে। আরও পড়ুন: লঞ্চ হল Redmi Note 11R স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সবুজ সংকেত পাওয়ার পর চালু হয়ে গেল 5G পরিষেবা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5g-services-launched-in-india-know-in-bengali/feed/ 0
দিল্লি বিমানবন্দরে শুরু হতে চলেছে 5G পরিষেবা, এবার পাবেন 50 গুণ ফাস্ট ডেটা https://www.91mobiles.com/bengali/5g-launch-in-india-delhi-indira-gandhi-international-airport-is-now-5g-ready-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5g-launch-in-india-delhi-indira-gandhi-international-airport-is-now-5g-ready-details-in-bengali/#respond Sat, 01 Oct 2022 16:16:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32592 দিল্লি এয়ারপোর্টে 5G সিম কার্ড এবং 5G মোবাইল থাকলে 5G নেটওয়ার্ক এর সুবিধা পাবেন

The post দিল্লি বিমানবন্দরে শুরু হতে চলেছে 5G পরিষেবা, এবার পাবেন 50 গুণ ফাস্ট ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
1 অক্টোবর থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতীকী রুপে 5G পরিষেবা শুরু করতে পারেন। দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে চলা IMC চলাকালীন রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল তাদের 5G অভিজ্ঞতা তৈরি করার জন্য প্রস্তুত। তবে সবার প্রথমে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এখন 5G-এর জন্য প্রস্তুত হয়ে উঠেছে। আপনারা শীঘ্রই টার্মিনালে সবচেয়ে আধুনিক মোবাইল পরিষেবা উপভোগ করতে পারবেন। আরও পড়ুন: Computer Shortcut Keys In Bengali : কম্পিউটারে দ্রুত এবং আরও সহজে করুন কাজ, দেখে নিন শর্টকাট কী-এর লিস্ট

5G সিম কার্ড এবং 5G মোবাইল প্রয়োজন

কর্মকর্তারা ঘোষণা করেছেন যে 5G সিম কার্ড এর সাথে 5G-enable স্মার্টফোন সহ যেসব যাত্রীরা Domestic Departure pier এবং International Arrival Baggage area এর Terminal 3 থেকে মাল্টি-লেভেল কার পার্কিং (MLCP) পর্যন্ত 5G উপভোগ করতে পারবেন। টার্মিনাল 3 এর 5G পরিষেবাগুলি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। বর্তমানে, শুধুমাত্র কয়েকটি TSP তাদের গ্রাহকদের সুবিধার জন্য এই নতুন 5G নেটওয়ার্ক পরিষেবা পেয়েছে, তবে আগামী সপ্তাহগুলিতে আরও TSP তে 5G যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

50 গুণ বেশি স্পিড

এছাড়াও GMR অ্যারোসিটির GMR স্কোয়ারে 5G নেটওয়ার্কের অভিজ্ঞতা পাওয়া যেতে পারে। একটি 5G নেটওয়ার্ক যাত্রীদের ডেটা স্পিড প্রদান করবে যা বর্তমান ওয়াই-ফাই প্রযুক্তির চেয়ে 20 গুণ ফাস্ট বা বর্তমান মোবাইল ডেটা যোগাযোগ নেটওয়ার্কগুলির থেকে 50 গুণ ফাস্ট হবে। আরও পড়ুন: BGMI Ban India Update : শীঘ্রই ফিরতে পারে BGMI, ভারত সরকারের সঙ্গে কথা বলছে Krafton, জেনে নিন লেটেস্ট আপডেট

দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) অনুসারে, বিমানবন্দরগুলিতে ব্যান্ডউইথের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। স্মার্টফোন এবং ল্যাপটপের মতো গ্যাজেট ব্যবহারের জন্য নেটওয়ার্কে ফাস্ট স্পিড এর চাহিদা রয়েছে। IGI বিমানবন্দর 5G-এর জন্য প্রস্তুত করা হয়েছে।

2022 সালে 13টি শহরে প্রথম 5G পরিষেবা পাওয়া যাবে

এই বছর টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) জানিয়েছিল যে ভারতে 5G রোলআউটের পরে, ভারতের 13টি শহর প্রথম 5G পরিষেবা পাওয়া যাবে। 2022 সালে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, কলকাতা, চেন্নাই, লখনউ, পুনে, দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরগুলি প্রথম 5G পরিষেবা পাওয়া যাবে। আরও পড়ুন: লঞ্চ হল Redmi Note 11R স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দিল্লি বিমানবন্দরে শুরু হতে চলেছে 5G পরিষেবা, এবার পাবেন 50 গুণ ফাস্ট ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5g-launch-in-india-delhi-indira-gandhi-international-airport-is-now-5g-ready-details-in-bengali/feed/ 0