Acer - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 14 Jul 2026 16:43:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Acer Sospiro A15 স্মার্টফোন, ডুয়েল ডিসপ্লে ডিজাইন সহ রয়েছে 64MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/acer-sospiro-a15-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/acer-sospiro-a15-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/#respond Tue, 14 Jul 2026 17:28:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80304 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Acer Sospiro A15

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Acer Sospiro A15 স্মার্টফোন, ডুয়েল ডিসপ্লে ডিজাইন সহ রয়েছে 64MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
জনপ্রিয় টেক কোম্পানি Acer গ্লোবাল মার্কেটে Acer Sospiro A15 স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি Acer Mobile LATAM ওয়েবসাইটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি গত বছর ভারতের বাজারে দুটি স্মার্টফোন লঞ্চের দীর্ঘ দিন পর Acer আবার কোনো নতুন স্মার্টফোন পেশ করেছে। এই নতুন ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ডুয়েল ডিসপ্লে ডিজাইন। এই ফোনের ব্যাক প্যানেলে একটি ছোট সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Acer Sospiro A15 ফোনের স্পেসিফিকেশন

Acer Sospiro A15 ফোনে 6.67 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে যোগ করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটির রেয়ার প্যানেল অন্যান্য ফোনের চেয়ে যথেষ্ট আলাদা। এতে 1.88 ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে। নোটিফিকেশন দেখা, মিউজিক কন্ট্রোল এবং সেলফি ক্লিক করার সময় এই ভিউফাইন্ডার হিসাবে এই স্ক্রিন ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য Acer Sospiro A15 ফোনে Unisoc T615 প্রসেসর দেওয়া হয়েছে। এটি একটি 4G চিপসেট, ফলে এই ফোনে 5G কানেক্টিভিটি সাপোর্ট উপভোগ করা যাবে না। এর সঙ্গে এই ফোনে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও RAM Expansion টেকনোলজির দৌলতে ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 14GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

Acer Sospiro A15 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Acer Sospiro A15 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 64MP প্রাইমারি AI ক্যামেরা রয়েছে। এক‌ইভাবে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Acer Sospiro A15 ফোনের রেয়ার ডিসপ্লে ক্যামেরা এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তুলবে। এই ছোট ডিসপ্লের সাহায্যে ইউজাররা 64MP রেয়ার ক্যামেরা ব্যাবহার করে হাই কোয়ালিটি সেলফি তুলতে পারবেন।

কানেক্টিভিটি ফিচার হিসাবে Acer Sospiro A15 ফোনে ডুয়েল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, NFC, GPS, VoLTE, ViLTE, FM রেডিও, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। ধূলো ও জলের ছিটা থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

Acer Sospiro A15 ফোনের দাম

Acer Mobile LATAM তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Acer Sospiro A15 ফোনটি লিস্টেড করে দিয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম ও সেল সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এই ফোনটি মেক্সিকো সহ ল্যাটিন আমেরিকায় সেল করা হবে।

এই ফোনটি Naranja Vibrante (অরেঞ্জ) এবং Azul Profundo (ব্লু) কালার অপশনে সেল করা হবে। ভারতের বাজারে এই ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

যেসব ইউজাররা ইউনিক ডিজাইনের স্মার্টফোন পছন্দ করেন তাদের মধ্যে এই ফোনটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে। Acer Sospiro A15 ফোনের রেয়ার ডিসপ্লে এবং 64MP ক্যামেরা ফোনটিকে বেশ উল্লেখযোগ্য ফিচার। তবে Unisoc T615 চিপসেট এবং 5G কানেক্টিভিটির খামতি ইউজারদের নিরাশ করতে পারে। এছাড়া সস্তা 4G স্মার্টফোন প্রেমীদের ফোনটি পছন্দ হতে পারে।

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Acer Sospiro A15 স্মার্টফোন, ডুয়েল ডিসপ্লে ডিজাইন সহ রয়েছে 64MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-sospiro-a15-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
7400mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির 2.2K ডিসপ্লে সহ ভারতের বাজারে লঞ্চ হল Acer এর Tablet https://www.91mobiles.com/bengali/acer-iconia-tab-im11-tablet-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/acer-iconia-tab-im11-tablet-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 11 Jul 2025 08:23:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65895 ভারতে লঞ্চ হল Acer Iconia Tab iM11

The post 7400mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির 2.2K ডিসপ্লে সহ ভারতের বাজারে লঞ্চ হল Acer এর Tablet first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় ইউজারদের জন্য Acer তাদের একটি নতুন Tablet লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে মিড রেঞ্জে অসাধারণ ফিচার সহ Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই ট্যাবে শক্তিশালী 7,400mAh ব্যাটারি এবং দারুণ 11.45 ইঞ্চির বড় 2.2K ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Acer Iconia Tab iM11 ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Acer Iconia Tab iM11 এর দাম

  • 6GB RAM + 128GB স্টোরেজ – 23,999 টাকা
  • 8GB RAM + 256GB স্টোরেজ – 29,999 টাকা

ভারতের বাজারে Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 23,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে। আজ থেকে ভারতে নতুন Acer Iconia Tab iM11 ট্যাবলেটের সেল শুরু হয়ে গেছে।

Acer Iconia Tab iM11 এর স্পেসিফিকেশন

  • 11.45″ 2.2K 60Hz Display
  • MediaTek Helio G99
  • 8GB RAM + 256GB Storage
  • 16MP Rear Camera
  • 8MP Selfie Camera
  • 18W 7,400mAh Battery

ডিসপ্লে

Acer Iconia Tab iM11 ট্যাবলেটে 16:10 অ্যাস্পেক্ট রেশিও এবং 1440 x 2200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.45 ইঞ্চির 2.2কে ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এই স্ক্রিনে 60 হার্টস রিফ্রেশ রেট এবং 450 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

এই ট্যাবলেটটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হ্যালিও জি99 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর রয়েছে। Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর ফলে ক্লিন এবং স্মুথ ইউজার ইন্টারফেস উপভোগ করা যাবে।

স্টোরেজ

ভারতে Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে LPDDR4 RAM ফিচার রয়েছে। এই ট্যাবলেটটি 128GB এবং 256GB স্টোরেজ সহ সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবটিতে UFS 2.2 Storage দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরা

Acer Iconia Tab iM11 ট্যাবলেটের ফ্রন্ট এবং ব্যাক উভয় প্যানেলে একটি করে ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। ট্যাবলেটের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট এবং অটোফোকাস ফিচার সহ 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ট্যাবটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। সেলফির জন্য ফিক্সড ফোকাস ক্যামেরা রয়েছে, এটি ভার্চুয়াল মিটিং এবং অনলাইন ক্লাসের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Acer Iconia Tab iM11 ট্যাবলেটটিতে শক্তিশালী 7,400এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি ফুল চার্জ করলে 8 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে।

Acer Iconia Tab iM11 এর ফিচার

  • কোম্পানির পক্ষ থেকে Acer ট্যাবলেটটি ওয়ারেন্টি সহ সেল করা হচ্ছে।
  • এই ট্যাবলেটের ডায়মেনশন 261.7×117.5x8mm এবং ওজন 550 গ্রাম।
  • অডিওর জন্য ট্যাবটিতে PureVoice ফিচার সহ কোয়াড স্পিকার দেওয়া হয়েছে।
  • ব্র্যান্ডের পক্ষ থেকে ট্যাবলেটটির সঙ্গে Active Stylus Pen দেওয়া হয়েছে।
  • আক্সেসারিস হিসাবে ট্যাবলেটটির সঙ্গে স্মার্ট ফ্লিপ কভার এবং ট্র্যাকপ্যাড সহ ডিটাচেবল ব্লুটুথ কীবোর্ড দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটির জন্য ট্যাবটিতে 4G LTE SIM, Wi-Fi 802.11 ac ও Bluetooth 5.2 রয়েছে।

The post 7400mAh ব্যাটারি এবং 11 ইঞ্চির 2.2K ডিসপ্লে সহ ভারতের বাজারে লঞ্চ হল Acer এর Tablet first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-iconia-tab-im11-tablet-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল 50MP Selfie ক্যামেরা সহ Acer Super ZX Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/acer-super-zx-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/acer-super-zx-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 16 Apr 2025 08:09:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63070 ভারতীয় বাজারে লঞ্চ হল Acer Super ZX Pro

The post ভারতে লঞ্চ হল 50MP Selfie ক্যামেরা সহ Acer Super ZX Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ল্যাপটপ প্রস্তুতকারী কোম্পানি Acer এবার মোবাইল মার্কেটেও পা রেখেছে। Acer তাদের প্রথম Acer Super ZX এবং Acer Super ZX Pro স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। লো বাজেট Acer Super ZX স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে মিড বাজেট রেঞ্জে Acer Super ZX Pro স্মার্টফোন সম্পর্কে জানানো হয়েছে। অন্যান্য ব্র্যান্ডও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করেছে, তবে Super ZX Pro ফোনটি বিশেষ, কারণ Laptop ব্র্যান্ড Acer প্রথম 20 হাজার টাকার কম দামে স্মার্টফোন পেশ করেছে।

Acer Super ZX Pro এর স্পেসিফিকেশন

  • 6.67″ AMOLED 120Hz Display
  • MediaTek Dimensity 7400
  • 12GB RAM + 512GB Storage
  • 33W 5,000mAh Battery
  • 50MP Selfie Camera
  • 50MP Rear Camera

ডিসপ্লে: Acer Super ZX Pro ফোনটি 6.67 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি ফুলএইচডি + রেজোলিউশন স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এটি একটি Acer Super ZX Pro অ্যান্ড্রয়েড স্মার্টফোন। প্রসেসিঙের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। প্রসঙ্গত সিপিইউ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

ব্যাক ক্যামেরা: এই Acer ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 5 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল macro সেন্সর দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: ল্যাপটপ নির্মাতা কোম্পানি Acer ফোনটিতে বিশেষ সেলফি ক্যামেরা যোগ করেছে। কোম্পানির ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে প্রথম স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করেছে। এই সেটআপে OmniVision OV50D লেন্স রয়েছে, ফলে সেলফি এবং ভিডিও কলের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যায়।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Acer Super ZX Pro ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রায়ই 7,000mAh থেকে বেশি ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ হয়, সেই দিক দিয়ে Acer ফোনের ব্যাটারি অনেকটাই কম।

অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে ব্লুটুথ সহ Wi-Fi 6 রয়েছে। অন্যদিকে বিনোদনের জন্য ফোনটিতে Dolby Atmos ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার ব্যাবহার করা হয়েছে।

Acer Super ZX PRO এর দাম

Acer Super ZX PRO ফোনটির দাম 17,990 টাকা থেকে শুরু। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হয়নি। 25 এপ্রিল থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে Acer Super ZX PRO ফোনটি সেল করা হচ্ছে। পরবর্তী সময়ে ফোনের অন্যান্য মডেল প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে আপডেট করে দেব।

The post ভারতে লঞ্চ হল 50MP Selfie ক্যামেরা সহ Acer Super ZX Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-super-zx-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
Acer লঞ্চ করল কম দামে 5G Mobile Phone, দাম শুরু মাত্র 9990 টাকা থেকে https://www.91mobiles.com/bengali/acer-super-zx-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/acer-super-zx-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 16 Apr 2025 06:51:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63055 ভারতে লঞ্চ হল Acer Super ZX

The post Acer লঞ্চ করল কম দামে 5G Mobile Phone, দাম শুরু মাত্র 9990 টাকা থেকে first appeared on 91Mobiles Bengali.

]]>
জনপ্রিয় টেক ব্র্যান্ড Acer ভারতীয় বাজারে তাদের প্রথম স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি এই সিরিজের অধীনে Acer Super ZX এবং Acer Super ZX Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এখনও পর্যন্ত কোম্পানি তাদের ল্যাপটপ এবং পিসির জন্য বিখ্যাত ছিল, তবে এবার কোম্পানি এবার মোবাইল সেগমেন্টের পা রেখেছে। জানিয়ে রাখি 25 এপ্রিল থেকে Amazon এর মাধ্যমে ফোনটির সেল শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Acer Super ZX ফোনের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Acer Super ZX এর দাম ও সেল ডিটেইলস

Acer Super ZX ফোনটির দাম 9990 টাকা থেকে শুরু। এই বাজেট রেঞ্জে একটি মজবুত স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 25 এপ্রিল আমাজন ইন্ডিয়ার মাধ্যমে ফোনটির সেল শুরু হবে।

Acer Super ZX এর ডিজাইন

লো বাজেট রেঞ্জেও Acer Super ZX ফোনটি প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ফোনটির থিকনেস মাত্র 8.6mm রয়েছে, ফলে ফোনটি হাতে পাতলা এবং হাল্কা ফিল দেবে। ফোনটির ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ রয়েছে, ফলে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট পরবে না এবং দেখতেও পরিষ্কার লাগবে। ক্যামেরা মডিউলে আয়তকার এবং ব্যাকের উপরের অংশে neatly প্লেস্ড করা হয়েছে, এর ফলে ফোনটি মডার্ন দেখায়। ফোনটির ফ্রন্টে পাঞ্চ-হোল ডিসপ্লে সহ অত্যন্ত পাতলা বেজাল রয়েছে।

ফোনটিতে প্লাস্টিক বডি থাকলেও বিল্ড কোয়ালিটি অনেকটাই মজবুত। অন্যদিকে ফোনটিতে কার্ভ কর্নার, ফলে দুর্দান্ত গ্রিপ পাওয়া যায়। সবমিলিয়ে Super ZX ফোনে সিম্পল ডিজাইন, স্টাইলিশ এবং নতুন প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে ফোনটির একটি প্লাস পয়েন্ট।

Acer Super ZX এর স্পেসিফিকেশন

ফোনটিতে 6.78 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে। ফোনে সুপার স্মুথ ভিজুয়াল এবং বিশেষত্ব গেমিং, ভিডিও স্ট্রিমিং বা মাল্টিটাস্কিঙের জন্য স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে। Acer Super ZX ফোনটিতে MediaTek Dimensity 6300 SoC প্রসেসর রয়েছে, ফলে দুর্দান্ত পারফরমেন্স এবং 5G কানেক্টিভিটি পাওয়া যায়। এই ফোনে একাধিক RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 4GB RAM + 64GB স্টোরেজ থেকে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। ফলে ইউজাররা নিজেদের হিসেবে স্টোরেজ এবং মাল্টিটাস্কিং করতে পারবেন।

ফটোগ্রাফির জন্য Acer Super ZX ফোনটির ব্যাক প্যানেলে 64MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ ক্যামেরা এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে, দুর্দান্ত ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এতে শুধুমাত্র হাই কোয়ালিটির সেলফি ছাড়াও 2K ভিডিও রেকর্ডিং করা যায়। ফলে ভিডিও কল এবং কন্টেন্ট ক্রিয়েশনে সাহায্য করে।

Acer Super ZX ফোনটিতে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হাল্কা এবং মজবুতির জন্য ফোনটিতে প্লাস্টিক PMMA ব্যাক ডিজাইন রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP50 রেটিং দেওয়া হয়েছে।

ফোনটির ওজন 200 গ্রাম, ফলে হাল্কা এবং কম্প্যাটিবেল ফিল পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য Acer Super ZX ফোনটিতে 33W ওয়ার্ড চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

The post Acer লঞ্চ করল কম দামে 5G Mobile Phone, দাম শুরু মাত্র 9990 টাকা থেকে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-super-zx-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
15 এপ্রিল ভারতে লঞ্চ হবে Acer Smartphone, জেনে নিন কেমন হবে এই ফোন https://www.91mobiles.com/bengali/acer-smartphone-to-launch-in-india-on-15-april-with-amazon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/acer-smartphone-to-launch-in-india-on-15-april-with-amazon-know-details-in-bengali/#respond Fri, 11 Apr 2025 02:35:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62949 15 এপ্রিল লঞ্চ হবে Acer Smartphone

The post 15 এপ্রিল ভারতে লঞ্চ হবে Acer Smartphone, জেনে নিন কেমন হবে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ল্যাপটপ নির্মাতা কোম্পানি Acer এবার তাদের Smartphone লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। গত মাসে কোম্পানি তাদের ফোনটি টিজ করেছিল এবং এবার আপকামিং ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 15 এপ্রিল ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। শপিং সাইট আমাজনে ফোনের মাইক্রো সাইড লাইভ করে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ফোনের তথ্য জানা গেছে।

Acer Smartphone এর লঞ্চ ডেট

Acer তাদের আসন্ন স্মার্টফোনটি ‘The Next Horizon’ ট্যাগলাইন সহ প্রোমোট করছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের নাম এবং লুক সম্পর্কে জানানো হয়নি। শপিং প্ল্যাটফর্ম আমাজনের মাধ্যমে ডেডিকেটেড পেজ লাইভ করে শুধুমাত্র লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। 15 এপ্রিল ভারতে Acer স্মার্টফোন লঞ্চ করা হবে। এই পেজের মাধ্যমে জানা গেছে কোম্পানি ভারতের বাজারে একাধিক ফোন লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনগুলিতে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকতে পারে।

মিড বাজেট হতে চলেছে Acer স্মার্টফোনের

15 হাজার টাকা বাজেট রেঞ্জে Acer স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি সম্প্রতি ল্যাপটপ ব্র্যান্ড Acer এবং Indkal Technologies এর মধ্যে যুগলবন্দী হয়েছিল। এই পার্টনারশিপের অধীনে Acer স্মার্টফোন ডিজাইন, ম্যানুফ্যাকচার এবং ডিস্ট্রিবিউশন করার রাইট Indkal Technologies কোম্পানির রয়েছে। এই পার্টনারশিপ সম্পর্কে ঘোষণা করার সময়ে কোম্পানি জানিয়েছিল Acer স্মার্টফোন মিড বাজেট রেঞ্জে পেশ করা হবে। অর্থাৎ ফোনগুলি 15 হাজার টাকা থেকে 20 হাজার টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে।

Acer স্মার্টফোনের লিক স্পেসিফিকেশন

আপকামিং Acer স্মার্টফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির incell HD+ ডিসপ্লে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এই স্ক্রিনে গোরিলা Glass 5 প্রোটেকশন থাকবে। লিক অনুযায়ী ফোনটিতে Mediatek Helio প্রসেসর দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 20 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Acer Smartphone 5,000mAh Battery থাকবে বলে জানা গেছে।

The post 15 এপ্রিল ভারতে লঞ্চ হবে Acer Smartphone, জেনে নিন কেমন হবে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-smartphone-to-launch-in-india-on-15-april-with-amazon-know-details-in-bengali/feed/ 0
এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, লো বাজেট সেগমেন্টে পেশ হবে একাধিক নতুন ফোন  https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-realme-c71-c75-infinix-note-50x-5g-acer-smartphone-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-realme-c71-c75-infinix-note-50x-5g-acer-smartphone-check-details-in-bengali/#respond Mon, 24 Mar 2025 05:09:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62567 এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে একাধিক লো বাজেট স্মার্টফোন

The post এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, লো বাজেট সেগমেন্টে পেশ হবে একাধিক নতুন ফোন  first appeared on 91Mobiles Bengali.

]]>
মার্চ মাস শেষ হতে চলেছে। তবে পুরোপুরি শেষ হওয়ার আগে মাসের শেষ সপ্তাহে বিভিন্ন টেক ব্র্যান্ড ভারতের বাজারে তাদের ন্ত্রুন স্মার্টফোন লঞ্চ করবে। সবচেয়ে বড় কথা এই সপ্তাহে আসন্ন ফোনগুলি সবকটিই লো বাজেট সেগমেন্টে পেশ করা হবে এবং এগুলির দাম হবে মাত্র 15 হাজার টাকার মধ্যে। 23 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত আসন্ন ফোনগুলির ডিটেইলস এবং লিক রিপোর্ট সম্পর্কে নিচে আলোচনা করা হল। 

এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট 

Acer Smartphone

লঞ্চ ডেট – 25 মার্চ 

বিখ্যাত ল্যাপটপ কোম্পানি এসার এবার ভারতের বাজারে তাদের স্মার্টফোন পেশ করতে চলেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট আমাজনে ‘The Next Horizon’ ট্যাগলাইন সহ এই আপকামিং স্মার্টফোন টিজ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী 25 মার্চ Acer Smartphone পেশ করা হবে। তাই আশা করা হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি মাত্র 15 হাজার টাকার রেঞ্জে এবং Mediatek প্রসেসর সহ পেশ করা হতে পারে। 

Realme C71

লঞ্চ ডেট – 25 মার্চ 

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো না হলে, সম্প্রতি আমাদের টীম জানতে পেরেছে Realme ভারতে তাদের সি সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। ব্র্যান্ড ভারতে আগামী 25 মার্চ Realme C71 এবং Realme C75 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি, তবে এই লো বাজেট ফোনের দাম 8 হাজার থেকে 10 হাজার টাকার মধ্যে হতে পারে। এতে মিডিয়াটেক প্রসেসর এবং 4GB RAM দেওয়া হতে পারে। 

Realme C75

লঞ্চ ডেট – 25 মার্চ 

Realme C71 ফোনটির সঙ্গেই কোম্পানি আগামী 25 মার্চ Realme C75 ফোনটিও ভারতে লঞ্চ করতে পারে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে মিডিয়াটেকের Dimensity 6300 প্রসেসর থাকতে পারে। এই ফোনটি 4GB এবং 6GB RAM অপশনে সেল করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। লিক ডিটেইলস থেকে জানা গেছে এই ফোনটি মিডনাইট লিলি, পার্পল ব্লসাম এবং লিলি হোয়াইট কালারে সেল করা হবে। 

Infinix Note 50x 5G

লঞ্চ ডেট – 27 মার্চ 

Infinix Note 50x 5G ফোনে MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর যোগ করা হবে। এই ফোনটির দাম 12 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP64 রেটিং পাওয়া যাবে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হবে। এতে ফটোগ্রাফির জন্য 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা শয়েটাও থাকবে বলেও জানা গেছে। ভারতে এই ফোনটি 6GB RAM অপশনে সেল করা হতে পারে। 

The post এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, লো বাজেট সেগমেন্টে পেশ হবে একাধিক নতুন ফোন  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-this-week-realme-c71-c75-infinix-note-50x-5g-acer-smartphone-check-details-in-bengali/feed/ 0
ভারতীয় বাজারে লঞ্চ হল Acer Smart TV, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/acer-super-series-tv-launched-in-india-price-features-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/acer-super-series-tv-launched-in-india-price-features-details-in-bengali/#respond Sat, 10 Aug 2024 08:36:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54483 মাত্র 14,999 টাকা দামে লঞ্চ হল Acer Smart TV

The post ভারতীয় বাজারে লঞ্চ হল Acer Smart TV, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Indkal Technologies ভারতে তাদের Acer Super Series TV লঞ্চ করেছে। এই টিভি বিশেষত্ব হল এটি Android 14 এবং Google TV সাপোর্ট সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে এই স্মার্ট টিভি-তে AI ফিচার, ডলবি ভিজন, সুপার ব্রাইটনেস, HDR10+ এবং ডুয়েল প্রসেসর কোর সেটআপ দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই টিভির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Acer Super Series TV এর দাম

Acer L এবং M-সিরিজ স্মার্ট টিভি পেশ করেছে। ভারতীয় বাজারে এই টিভির দাম 14,999 টাকা এবং 89,999 টাকা রাখা হয়েছে। তবে Acer Super Series TV এর দাম 32,999 টাকা থেকে শুরু।

Acer Super Series TV এর ফিচার

Acer Super Series TV তে আলট্রা-QLED ডিসপ্লে রয়েছে। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী এই পাতলা স্মার্ট টিভিতে Android 14 এবং Google TV সাপোর্ট দেওয়া হয়েছে। এই স্মার্ট টিভিতে দুর্দান্ত পিকচার কোয়ালিটির জন্য ডলবি ভিজন, HDR10+, সুপার ব্রাইটনেস, MEMC এবং বিভিন্ন ফিচার রয়েছে। এই টিভিতে অটো লো লেটেন্সি মোড (ALLM), 120Hz ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (VRR) এবং HDMI DSC মতো ফিচার যোগ করা হয়েছে।

L এবং M-সিরিজের টিভি ডিটেইলস

Indkal Technologies ভারতে তাদের Acer Super Series-এর অধীনে নতুন Acer L এবং M-সিরিজের টিভি পেশ করেছে। এই L-সিরিজের টিভি 4K-UHD রেজোলিউশন এবং 4-সাইড ফ্রেমলেস ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের টিভি 32-ইঞ্চি থেকে 65-ইঞ্চি পর্যন্ত সাইজ রয়েছে।

অন্যদিকে M-সিরিজের টিভিতে QLED ডিসপ্লে সহ মিনি এলইডি এবং 65-ইঞ্চি এবং 75-ইঞ্চি পর্যন্ত সাইজে সেল করা হচ্ছে। এই টিভি 144Hz রিফ্রেশ রেট, 1400 নিটস পীক ব্রাইটনেস, 60W আউটপুট এবং 60W আউটপুটযুক্ত 2.1চ্যানেল স্পিকার এবং ওউফার সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এই টিভিতে Android 14 অপারেটিং সিস্টেম এবং AI-ফিচার সহ ডুয়েল প্রসেসর ইঞ্জিন এবং Google TV সাপোর্ট দেওয়া হয়েছে।

The post ভারতীয় বাজারে লঞ্চ হল Acer Smart TV, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-super-series-tv-launched-in-india-price-features-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল গেমিং ল্যাপটপ Acer Aspire 5, জেনে নিন ফিচার এবং দাম https://www.91mobiles.com/bengali/acer-aspire-5-gaming-laptop-india-launch-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/acer-aspire-5-gaming-laptop-india-launch-price-specifications-details-in-bengali/#respond Thu, 01 Jun 2023 04:00:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40709 ভারতে লঞ্চ হল Acer Aspire 5 ল্যাপটপ

The post লঞ্চ হল গেমিং ল্যাপটপ Acer Aspire 5, জেনে নিন ফিচার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Acer Aspire 5 ল্যাপটপে 14 ইঞ্চির ডিসপ্লে আছে।
  • এই ল্যাপটপে 13 জেন ইনটেল প্রসেসর যোগ করা হয়েছে।
  • এতে 32GB পর্যন্ত ডুয়েল চ্যানেল RAM দেওয়া হয়েছে।

ভারতের ল্যাপটপ মার্কেটে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড এসারের পক্ষ থেকে Acer Aspire 5 নামের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। এই নতুন গেমিং ল্যাপটপে 13 জেন ইনটেল প্রসেসর, এনভিডিএ জিফোর্স আরটিএক্স2050 জিপিইউ, 14-ইঞ্চির ডিসপ্লে এবং উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের মতো কিছু দারুণ ফিচার যোগ করা হয়েছে। নিচে Acer Aspire 5 এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Nothing Phone (2) এর ভারত লঞ্চ এবং ডিসপ্লে সাইজ কনফার্ম করা হয়েছে, ফ্লিপকার্টে সেল হবে এই ফোন

Acer Aspire 5 এর দাম এবং সেল

কোম্পানির পক্ষ থেকে ভারতে তাদের Acer Aspire 5 ল্যাপটপটি 70,990 টাকা দামে পেশ করা হয়েছে। এসার এক্সক্লুসিভ স্টোর, এসার ই-স্টোর, ক্রোম্যা, বিজয় সেল্স এবং আমাজনের মাধ্যমে এই ল্যাপটপ সেল করা হবে। মার্কেটে এই ল্যাপটপ ব্ল্যাক কালারে পাওয়া যাবে বলে জানা গেছে।

Acer Aspire 5 এর ডিজাইন

এই নতুন এসার ল্যাপটপ অত্যন্ত পাতলা ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এতে মার্কারি ফ্রি ডিসপ্লে এবং মেটাল চেসিস দেওয়া হয়েছে। এই ল্যাপটপ ওজনের দিন থেকেও অত্যন্ত হালকা, এর ওজন মাত্র 1.57 কিলগ্রাম। আরও পড়ুন: Snapdragon 6 Gen 1 চিপসেটসহ লঞ্চ হল Moto G stylus 5G (2023), জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Acer Aspire 5 এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • ডিসপ্লে- Acer Aspire 5 ল্যাপটপে 14-inch FHD WUXGA ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে 60 হার্টস রিফ্রেশরেট, 16:10 আসপেক্ট রেশিও, 170 ডিগ্রী ভিউয়িং অ্যাঙ্গেল এবং এসার কম্ফী ভিউ এলইডি ব্যাকলিট টিএফটি এলসিডি প্যানেল রয়েছে।
  • প্রসেসর- এই ল্যাপটপ ইনটেল কোর i5-1335U প্রসেসর এবং ইনটেল কোর i7-1355U প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে গ্রাফিক্সের জন্য NVIDIA GeForce RTX2050 জিপিইউ আছে।
  • স্টোরেজ- এতে 32GB পর্যন্ত ডুয়েল চ্যানেল LPDDR5 RAM এবং 512GB PCIe Gen 4 SSD স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ব্যাটারি- নতুন এসার ল্যাপটপে 65W চার্জিং সাপোর্টেড 50Wh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম- Acer Aspire 5 ল্যাপটপ লেটেস্ত উইন্ডোজ 11 এ কাজ করে।
  • কানেক্টিভিটি- কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে সিঙ্গেল এইচডিএমআই পোর্ট, 3 ইউএসবি 3.2 জেন টাইপ এ, ইউএসবি 3.2 টাইপ সি, 4 ইউএসবি পোর্ট, ইউএসবি টাইপ সি এবং নেটওয়ার্ক (আরজে-45) রয়েছে। এছাড়া ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.2, এমইউ-এমআইএমও টেকনোলজি এবং গিগাবাইত ইথারনেটের মতো সুবিধা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল গেমিং ল্যাপটপ Acer Aspire 5, জেনে নিন ফিচার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-aspire-5-gaming-laptop-india-launch-price-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল AMD Ryzen 7000 প্রসেসরসহ Acer Nitro 5 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/acer-nitro-5-gaming-laptop-launched-in-india-with-amd-ryzen-7000-processor-check-specifications-and-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/acer-nitro-5-gaming-laptop-launched-in-india-with-amd-ryzen-7000-processor-check-specifications-and-price-in-bengali/#respond Mon, 20 Mar 2023 12:28:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37933 Acer Nitro 5 গেমিং ল্যাপটপে গ্রাফিক্সের জন্য NVIDIA GeForce RTX 30 দেওয়া হয়েছে

The post ভারতে লঞ্চ হল AMD Ryzen 7000 প্রসেসরসহ Acer Nitro 5 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ভারতে AMD Ryzen 7000 প্রসেসরসহ Acer Nitro 5 গেমিং ল্যাপটপ লঞ্চ হয়েছে।
  • Acer-এর এই গেমিং ল্যাপটপে রয়েছে 57.5Wh ব্যাটারি।
  • এই ল্যাপটপে গ্রাফিক্সের জন্য NVIDIA GeForce RTX 30 দেওয়া হয়েছে।

Acer ভারতে তাদের লেটেস্ট গেমিং ল্যাপটপ Acer Nitro 5 লঞ্চ করেছে। এই ল্যাপটপটি ভারতের প্রথম গেমিং ল্যাপটপ যা AMD Ryzen 7000 প্রসেসরসহ লঞ্চ করা হয়েছে। এই Acer ল্যাপটপে একটি 57.5 Wh 4-সেল লায়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা কোম্পানির দাবি অনুযায়ী 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। এই ল্যাপটপে কোম্পানি AMD FreeSync New Max-Q Technology, DDR5 RAM দিয়েছে যা গেমারদের সর্বোচ্চ স্পিড, স্মুথ এবং দুর্দান্ত গেমপ্লে অফার করে। এই পোস্টে আপনাদের Acer এর লেটেস্ট গেমিং ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 12GB RAM সহ ভারতে 6 এপ্রিল লঞ্চ হবে Poco F5 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Acer Nitro 5 ল্যাপটপের স্পেসিফিকেশন

  • 15.6 ইঞ্চি IPS ডিসপ্লে
  • AMD Ryzen 7000 প্রসেসর
  • NVIDIA GeForce RTX 30 GPU
  • 32GB পর্যন্ত DDR5 RAM

Acer Nitro 5 গেমিং ল্যাপটপে একটি 15.6-ইঞ্চি IPS ডিসপ্লে রয়েছে যা ফুল HD রেজলিউশন এবং 165Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই গেমিং ল্যাপটপটিতে AMD Ryzen™ 7000 সিরিজ প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এটি বিশ্বের সবচেয়ে উন্নত কম্পিউটার প্রসেসর, যা গেমার এবং ক্রিয়েটরদের বিরামহীন পারফরম্যান্স প্রদান করে। এই ল্যাপটপে গ্রাফিক্স সাপোর্টের জন্য NVIDIA GeForce RTX 30 সিরিজের UPU দেওয়া হয়েছে। হাই স্পিডের জন্য এই ল্যাপটপে দুটি M.2 PCIe SSDs1 স্লট দেওয়া হয়েছে। এই ল্যাপটপটি 32GB পর্যন্ত DDR5 RAM অফার করে।

Acer এর লেটেস্ট গেমিং ল্যাপটপে কুলিং এর জন্য ডুয়াল ফ্যান, ডুয়াল ইনটেক এবং কোয়াড এক্সজস্ট পোর্ট ডিজাইন দেওয়া হয়েছে। এর পাশাপাশি ল্যাপটপে এক্সট্রা কন্ট্রোলের জন্য নাইট্রোসেন্স ইউটিলিটি এয়ার দেওয়া হয়েছে, যার সাহায্যে ফ্যানের স্পিড, লাইট এবং অন্যান্য ফিচার নিয়ন্ত্রণ করা যায়। এই ল্যাপটপটিতে একটি 4 RGB কীবোর্ড দেওয়া হয়েছে। আরও পড়ুন: OPPO Find X6 সিরিজের সঙ্গেই লঞ্চ হবে OPPO Pad 2 এবং OPPO Enco Free3, ডিজাইন এবং অ্যাক্সেসরিজ হল টিজ

Acer Nitro 5 ল্যাপটপে ডুয়াল 2W স্পিকার রয়েছে, যা পাওয়ারফুল সাউন্ড উৎপন্ন করে। এই ল্যাপটপে 3D Spatial Soundscape রয়েছে, যা DTS:X Ultra সাপোর্ট করে। এই গেমিং ল্যাপটপে কানেক্টিভিটির জন্য, Intel Killer E2600 Ethernet Controller, Wi-Fi 6E পাওয়া যায়, যা গেমিংয়ের সময় নেটওয়ার্ক ল্যাগের সমস্যা হতে দেয় না। এই ল্যাপটপে HDMI 2.1 এবং USB 3.2 পোর্ট দেওয়া হয়েছে।

Acer Nitro 5 ল্যাপটপের দাম

ভারতে Acer Nitro 5 গেমিং ল্যাপটপটির প্রারম্ভিক দাম 79,990 টাকা। এই ল্যাপটপটি Acer Exclusive Store, Acer E-Store এবং Flipkart থেকে কেনা যাবে। আরও পড়ুন: প্রি-ইনস্টল অ্যাপের কারণে ব্যবসায়ে লোকসান, জেনে নিন সরকারের পরবর্তী প্ল্যান

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল AMD Ryzen 7000 প্রসেসরসহ Acer Nitro 5 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-nitro-5-gaming-laptop-launched-in-india-with-amd-ryzen-7000-processor-check-specifications-and-price-in-bengali/feed/ 0
ল্যাপটপ মার্কেটে কিস্তিমাত করার পর এবার টেলিভিশন বাজারে পা রাখতে চলেছে Acer, কোম্পানি আনতে চলেছে 5টি নতুন Smart TV https://www.91mobiles.com/bengali/acer-smarttv-android-tv-price-and-features/ https://www.91mobiles.com/bengali/acer-smarttv-android-tv-price-and-features/#respond Sat, 17 Sep 2022 07:17:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31490 এসার লঞ্চ করবে পাঁচটি Android SmartTV

The post ল্যাপটপ মার্কেটে কিস্তিমাত করার পর এবার টেলিভিশন বাজারে পা রাখতে চলেছে Acer, কোম্পানি আনতে চলেছে 5টি নতুন Smart TV first appeared on 91Mobiles Bengali.

]]>
করোনা ভাইরাসের কারণে লকডাউনের প্রভাবে সাধারণ মানুষ বড় পর্দা থেকে দূরে সরে এলেও ছোট স্ক্রিন অর্থাৎ স্মার্টফোন ও টেলিভিশনের দিকে বেশি করে ঝুঁকে পড়েছে। গত দুই বছরে Smart TV এর চাহিদা বিপুল পরিমাণে বেড়েছে এবং মানুষ Android TV বেশি করে কিনেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে Acer কোম্পানিও তাদের Smart TV লঞ্চের কথা ঘোষণা করেছে। কোম্পানির এই টিভি H-Series ও S-Series এর অধীনে পেশ করা হবে।

Acer কোম্পানি ভারতে 5টি নতুন স্মার্ট টেলিভিশন লঞ্চ করতে চলেছে। কোম্পানির এই টিভিগুলি H ও S সিরিজে Android TV 11 এর সঙ্গে পেশ করা হবে। এই টিভিগুলি যথাক্রমে 32” HD, 43” UHD, 50” UHD, 55” UHD এবং 65” UHD মাপের হতে চলেছে। এই টিভিগুলির দাম ও ফিচার সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল।

Acer TV Price

32” HD TV = Rs. 14,999
43” UHD TV = Rs. 29,999
50” UHD TV = Rs. 34,999
55” UHD TV = Rs. 39,999
65” UHD TV = Rs. 64,999

Acer TV এর ফিচার

এসার কোম্পানি তাদের স্মার্ট টিভিগুলিতে MEMC টেকনোলজি যোগ করেছে যা স্মুথ পিকচার ও ভিডিও কোয়ালিটি দেয়। সুন্দর পিকচার কোয়ালিটির সঙ্গে অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য এতে Hi-Fi Pro audio system ব্যাবহার করা হয়েছে যা 60ওয়াট সাউন্ড আউটপুট প্রদান করে।

Acer SmartTV Android অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে HLG সাপোর্টেড HDR10+, সুপার ব্রাইটনেস, ব্ল্যাক লেবেল অ্যগিউমেনটেশন, 4K আপস্কেলিং, 2 ওয়ে ব্লুটুথ ও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই-এর মতো ফিচার রয়েছে। সব থেকে বড় কথা কোম্পানি তাদের সবকটি UHD মডেলে 3 বছরের ওয়ারেন্টি ফ্রী দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ল্যাপটপ মার্কেটে কিস্তিমাত করার পর এবার টেলিভিশন বাজারে পা রাখতে চলেছে Acer, কোম্পানি আনতে চলেছে 5টি নতুন Smart TV first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/acer-smarttv-android-tv-price-and-features/feed/ 0