Ai+ Nova 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 29 Oct 2026 11:55:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 3,000 টাকা বাড়ানো হবে Ai+ Nova 2 এবং Pulse 2 সিরিজের দাম, 15 নভেম্বর থেকে জারি হবে প্রাইস হাইক https://www.91mobiles.com/bengali/ai-plus-nova-2-pulse-2-series-price-hike-india-november-2026-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ai-plus-nova-2-pulse-2-series-price-hike-india-november-2026-know-details-in-bengali/#respond Thu, 29 Oct 2026 11:55:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84985 15 নভেম্বর থেকে জারি হবে Ai+ Nova 2 এবং Pulse 2 সিরিজের নতুন দাম

The post 3,000 টাকা বাড়ানো হবে Ai+ Nova 2 এবং Pulse 2 সিরিজের দাম, 15 নভেম্বর থেকে জারি হবে প্রাইস হাইক first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Ai+ তাদের একাধিক স্মার্টফোনের দাম বাড়ানো হবে বলে জানিয়েছে। 2026 সালের 15 নভেম্বর থেকে ফোনের নতুন দাম জারি করা হবে। কোম্পানি জানিয়েছে ইনপুট কোস্টের মূল্যবৃদ্ধির জন্য এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রাইস হাইকের অধীনে Ai+ Pulse 2 FE, Pulse 2, Nova 2 5G, Nova 2 Neo 5G, Nova 2 Power 5G, Nova 2 Pro 5G এবং Nova 2 Ultra 5G মডেলগুলির দাম বাড়ানো হবে। এই ফোনগুলির দাম 1,000 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Ai+ Nova 2 এবং Pulse 2 সিরিজের প্রাইস হাইকের ডিটেইলস সম্পর্কে।

বাড়বে এইসব Ai+ ফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Ai+ Pulse 2 FE ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশনের দাম 8,999 টাকা থেকে বাড়িয়ে 10,999 টাকা করে দেওয়া হবে। অন্যদিকে Ai+ Pulse 2 ফোনের 4GB + 64GB স্টোরেজ অপশন 8,999 টাকা থেকে বাড়িয়ে 10,999 টাকা দামে সেল করা হবে। একইসঙ্গে 4GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা থেকে বেড়ে 11,999 টাকা এবং 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা থেকে বেড়ে 12,999 টাকা হয়ে যাবে।

Ai+ Nova 2 5G ফোনের তিনটি ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হবে। একইসঙ্গে 4GB + 64GB ভেরিয়েন্টি কিনতে হলে 11,999 টাকার বদলে 13,999 টাকা, 4GB + 128GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকার পরিবর্তে 14,999 টাকা দিতে হবে। একইসঙ্গে 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা থেকে বাড়িয়ে 15,999 টাকা দামে সেল করা হবে।

এক‌ইভাবে Ai+ Nova 2 Neo 5G ফোনের 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 12,499 টাকা থেকে বেড়ে 14,999 টাকা হয়ে যাবে। এই ফোনের 4GB + 128GB মডেল কেনার জন্য 12,999 টাকার বদলে 15,999 টাকা দাম দিতে হবে এবং ফোনটির 6GB + 128GB ভেরিয়েন্ট 14,999 টাকার পরিবর্তে 16,999 টাকা দামে সেল করা হবে।

বাড়ানো হবে Ai+ Nova 2 Power, Pro এবং Ultra 5G ফোনের দাম

Ai+ Nova 2 Power 5G ফোনের 6GB + 128GB ভেরিয়েন্ট কেনার জন্য 15,999 টাকার পরিবর্তে 17,999 টাকা খরচ করতে হবে। একইভাবে 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 16,999 টাকা থেকে বাড়িয়ে 19,999 টাকা করে দেওয়া হবে।

Ai+ Nova 2 Pro 5G ফোনটির 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা ছিল, তবে ভবিষ্যতে মডেলটি 17,999 টাকা দামে কিনতে হবে। একইসঙ্গে 8GB + 128GB মডেল দাম 17,999 টাকা থেকে বাড়িয়ে 19,999 টাকা রাখা হবে।

Ai+ Nova 2 Ultra 5G স্মার্টফোনের 6GB + 128GB স্টোরেজ অপশন 18,999 টাকার বদলে 20,999 টাকা এবং 8GB + 128GB স্টোরেজ অপশন 19,999 টাকার পরিবর্তে 22,999 টাকা দামে সেল করা হবে।

কোম্পানি জানিয়েছে ক্রমবর্ধমান কম্পোনেন্ট কস্ট এবং বর্তমান মার্কেট কন্ডিশনের মধ্যে দাঁড়িয়েও ব্র্যান্ড ভারতীয় ইউজারদের তুলনামূলক কম দামে ভালো টেকনোলজি এবং সুন্দর পারফরমেন্স দেবে। আবারও জানিয়ে রাখি এই প্রাইস হাইক আগামী ! 5 নভেম্বর থেকে কার্যকর করা হবে। তাই এই দিনের আগে পর্যন্ত বর্তমান দামেই ফোনগুলি কেনা যাবে।

The post 3,000 টাকা বাড়ানো হবে Ai+ Nova 2 এবং Pulse 2 সিরিজের দাম, 15 নভেম্বর থেকে জারি হবে প্রাইস হাইক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ai-plus-nova-2-pulse-2-series-price-hike-india-november-2026-know-details-in-bengali/feed/ 0