Airtel - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 12 Nov 2025 06:16:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আবারও হতাশ Airtel ইউজাররা! কোম্পানি বন্ধ করে দিয়েছে 200 টাকার চেয়ে সস্তা এই প্ল্যানটি https://www.91mobiles.com/bengali/189-rs-airtel-voice-only-plan-discontinued-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/189-rs-airtel-voice-only-plan-discontinued-in-india-know-details-in-bengali/#respond Wed, 12 Nov 2025 08:23:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=69460 বন্ধ হয়ে গেল এয়ারটেলের 189 টাকা দামের প্রিপেইড প্ল্যান

The post আবারও হতাশ Airtel ইউজাররা! কোম্পানি বন্ধ করে দিয়েছে 200 টাকার চেয়ে সস্তা এই প্ল্যানটি first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে Bharti Airtel দেশের টপ 3 টেলিকম কোম্পানির লিস্টে নিজের স্থান করে নিয়েছে। বর্তমানে Reliance Jio এর পর এয়ারটেলের কাছেই সবচেয়ে বেশি ইউজার বেস রয়েছে। তবে এই কোম্পানি এবার তাদের ইউজারদের বড়সড় ধাক্কা দিয়েছে। এয়ারটেল তাদের 200 টাকার চেয়ে কম দামের সস্তা প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। কোম্পানির এই পদক্ষেপের প্রভাব তাদের লক্ষ লক্ষ ইউজারদের ওপর পড়বে। কোম্পানির এই প্ল্যানটিতে কি বেনিফিট পাওয়া যেত এবং বর্তমানে এই প্ল্যানটির বিকল্প কোনটি সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

এয়ারটেলের 189 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি একটি ‘ভয়েস অনলি’ প্ল্যান ছিল। এই প্ল্যানটি রিচার্জ করে 21 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এই প্ল্যানটিতে ইউজারদের দেশের যে কোনো নেটওয়ার্কের লোকাল ও এসটিডি নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেওয়া হত।

ভয়েস কলের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 1GB ইন্টারনেট ডেটা দেওয়া হত। প্রয়োজনের মুহূর্তে এই ডেটা যথেষ্ট উপযোগী হয়ে উঠত। যেসব ইউজাররা খুব একটা মোবাইল ডেটা ব্যাবহার করেন না তাদের জন্য এই প্ল্যানটি অন্যতম একটি অপশন ছিল। যারা প্রচুর পরিমাণে ভয়েস কল করেন এবং এই প্ল্যানটি রিচার্জ করতেন তাঁরা যথেষ্ট নিরাশ হয়েছেন এবং সমস্যায় পড়বেন।

এয়ারটেলের 199 টাকা দামের প্ল্যান

কোম্পানির 189 টাকা দামের ভয়েস অনলি প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার পর এয়ারটেলের 199 টাকার প্ল্যানটি এবার ইউজারদের জন্য একটি সস্তা অপশন। 189 টাকা দামের প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে 199 টাকার প্ল্যানটিই 200 টাকার চেয়ে কম দামে কোম্পানির সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান। অর্থাৎ এখন থেকে ইউজারদের কমপক্ষে 10 টাকা বেশি খরচ করতে হবে।

এয়ারটেলের 199 টাকা দামের প্রিপেইড প্ল্যানটিও একটি ভয়েস অনলি প্ল্যান। এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। দেশের যে কোনো নাম্বারে এই কল উপভোগ করা যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ 189 টাকা দামের প্ল্যানটির তুলনায় এই প্ল্যানটি 10 টাকা বেশি দামী হলেও এই প্ল্যানে 7 দিন বেশি ভ্যালিডিটি উপভোগ করা যায়।

এক্সট্রা ভ্যালিডিটি ছাড়াও 199 টাকার প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে 2GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ 189 টাকা দামের প্ল্যানটির তুলনায় দ্বিগুণ ডেটা। হিসাব করলে দেখা যায় কোম্পানির 189 টাকার প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের প্রতিদিন গড়ে 9 টাকা (189 ➗ 21) খরচ পড়ত। সেখানে দাঁড়িয়ে 199 টাকা দামের প্ল্যানটির জন্য গড়ে প্রত্যেক দিন 7.10 টাকা (199 ➗ 28) খরচ করতে হয়। অর্থাৎ এয়ারটেলের 189 টাকা দামের প্ল্যানটির তুলনায় 199 টাকার প্ল্যানটি বেশি সস্তা এবং এতে বেনিফিট‌ও বেশি পাওয়া যায়।

The post আবারও হতাশ Airtel ইউজাররা! কোম্পানি বন্ধ করে দিয়েছে 200 টাকার চেয়ে সস্তা এই প্ল্যানটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/189-rs-airtel-voice-only-plan-discontinued-in-india-know-details-in-bengali/feed/ 0
Airtel এর 56 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট (2025), জেনে নিন দাম এবং বেনিফিট ডিটেইলস https://www.91mobiles.com/bengali/airtel-56-days-recharge-plan-list-in-bengal/ https://www.91mobiles.com/bengali/airtel-56-days-recharge-plan-list-in-bengal/#respond Sat, 11 Oct 2025 03:39:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68302 Airtel এর 56 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট

The post Airtel এর 56 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট (2025), জেনে নিন দাম এবং বেনিফিট ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা একটি ব্যালেন্সড ডেটা, কলিং এবং OTT বেনিফিট কম্বিনেশন সহ রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য Airtel এর 56 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানগুলি সুন্দর অপশন। কোম্পানির এইসব প্ল্যানে ডেইলি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ফ্রি SMS ছাড়াও হ্যালো টিউন, AI টুল সাবস্ক্রিপশন ও OTT অ্যাক্সেসের মতো বিভিন্ন এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এয়ারটেলের এইসব 56 দিনের প্ল্যানগুলির কয়েকটিতে আনলিমিটেড 5G ডেটাও উপভোগ করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এইসব প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

Airtel এর 56 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট (2025)

প্ল্যান
ভ্যালিডিটি বেনিফিট
579 টাকা 56 দিন 1.5GB/দিন (মোট 84GB), আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, ফ্রি হ্যালো টিউন, Perplexity Pro AI 12 মাস, 5G পাওয়া যায় না
619 টাকা 60 দিন 1.5GB/দিন (মোট 84GB), আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, ফ্রি হ্যালো টিউন, Perplexity Pro AI 12 মাস, 5G পাওয়া যায় না
649 টাকা 56 দিন 2GB/দিন (মোট 112GB), আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, ফ্রি হ্যালো টিউন, Perplexity Pro AI 12 মাস, আনলিমিটেড 5G ডেটা
838 টাকা 56 দিন 3GB/দিন (মোট 168GB), আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, ফ্রি হ্যালো টিউন, Perplexity Pro AI 12 মাস, আনলিমিটেড 5G ডেটা, Amazon Prime Lite (56 দিন), Airtel Xstream Premium (22 OTT অ্যাপ)

Airtel এর 579 টাকার প্রিপেইড প্ল্যান

Airtel এর 579 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা (মোট 84GB), আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানটিতে 5G ডেটা পাওয়া যায় না। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 16Kbps হয়ে যায়। এক‌ইভাবে ডেইলি এস‌এম‌এস কোটা শেষ হয়ে গেলে লোকাল এস‌এম‌এসের জন্য 1 টাকা এবং এসটিডি এস‌এম‌এসের জন্য 1.5 টাকা করে দাম দিতে হবে। এছাড়াও এই প্ল্যানটিতে ফ্রি হ্যালো টিউন এবং 12 মাসের জন্য perplexity pro ai এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।

Airtel এর 619 টাকার প্রিপেইড প্ল্যান

Airtel এর 619 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 60 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটিতে ডেইলি 1.5GB ডেটা (মোট 84GB), আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, প্রতিদিন 100 SMS উপভোগ করা যায়। এই প্ল্যানে 5G ডেটা বেনিফিট দেওয়া হয় না। ডেইলি ডেটা লিমিট শেষ হ‌ওয়ার পর 16Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়। এক‌ইভাবে ডেইলি এস‌এম‌এস কোটা শেষ হয়ে গেলে লোকাল এস‌এম‌এসের জন্য 1 টাকা এবং এসটিডি এস‌এম‌এসের জন্য 1.5 টাকা করে চার্জ করা হয়। এছাড়াও এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউন এবং 12 মাসের জন্য perplexity pro ai এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Airtel এর 649 টাকার প্রিপেইড প্ল্যান

Airtel এর 649 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা (মোট 112GB), আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানটিতে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাওয়া যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 64kbps হয়ে যায়। এক‌ইভাবে ডেইলি এস‌এম‌এস কোটা শেষ হয়ে গেলে লোকাল এস‌এম‌এসের জন্য 1 টাকা এবং এসটিডি এস‌এম‌এসের জন্য 1.5 টাকা করে দাম দিতে হবে। এছাড়াও এই প্ল্যানটিতে ফ্রি হ্যালো টিউন এবং 12 মাসের জন্য perplexity pro ai এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এতে কোনো OTT অ্যাক্সেস পাওয়া যায় না।

Airtel এর টাকার প্রিপেইড প্ল্যান

Airtel এর 838 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটিতে ডেইলি 3GB ডেটা (মোট 168GB), আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, প্রতিদিন 100 SMS উপভোগ করা যায়। এই প্ল্যানটিতে আনলিমিটেড 5G ডেটা বেনিফিট পাওয়া যায়। ডেইলি ডেটা লিমিট শেষ হ‌ওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়। এক‌ইভাবে ডেইলি এস‌এম‌এস কোটা শেষ হয়ে গেলে লোকাল এস‌এম‌এসের জন্য 1 টাকা এবং এসটিডি এস‌এম‌এসের জন্য 1.5 টাকা করে চার্জ করা হয়। এছাড়াও এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউন এবং 12 মাসের জন্য perplexity pro ai এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে 56 দিনের Amazon Prime lite মেম্বারশিপ এবং Airtel Xstream Premium (22 OTT অ্যাপ) এর সাবস্ক্রিপশন।

The post Airtel এর 56 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট (2025), জেনে নিন দাম এবং বেনিফিট ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-56-days-recharge-plan-list-in-bengal/feed/ 0
দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/#respond Wed, 23 Jul 2025 09:33:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66190 200 টাকার চেয়ে কম দামের Jio, Airtel এর Vi প্রিপেইড প্ল্যানের ডিটেইলস

The post দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষই সস্তায় সুন্দর রিচার্জ প্ল্যানের খোঁজ করেন। 200 টাকার চেয়েও কম দামে কলিং, ডেটা ও এসএমএস পেয়ে গেলে তো সোনায় সোহাগা। দেশের সবচেয়ে বড় তিনটি টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea (Vi) এর কাছে এই প্রাইস রেঞ্জে এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে সমস্ত বেসিক প্রয়োজন মিটে যায়। 10 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত ভ্যালিডিটির এইসব প্ল্যানে কম টাকা খরচ করে দারুণ বেনিফিট উপভোগ করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব প্ল্যান সম্পর্কে।

কোম্পানি দাম ভ্যালিডিটি (দিন) ডেটা SMS কলিং এক্সট্রা বেনিফিট
Airtel 199 টাকা 28 2GB 300 Unlimited
Jio 189 টাকা 28 2GB 300 Unlimited JioTV + JioCloud
Vi 189 টাকা 26 1GB 300 Unlimited Vi Movies & TV

 

Airtel এর 199 টাকা দামের প্ল্যান

যারা একটি ব্যালেন্সড প্ল্যানের খোঁজ করছেন Airtel এর 199 টাকা দামের প্ল্যানটি তাদের জন্য সেরা। 28 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে মোট 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। যারা বেশি ডেটা ব্যাবহার করেন না, তবে বেশি পরিমাণে কল করেন তাঁরা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। নেটওয়ার্ক স্টেবিলিটির দিক থেকেও Airtel যথেষ্ট বিশ্বস্ত, তাই নিঃসন্দেহে এই প্ল্যানটি কেনা যায়।

Jio এর 189 টাকা দামের প্ল্যান

200 টাকার চেয়ে কম দামে জিওর কাছে রয়েছে 189 টাকা দামের প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে 28 দিনের জন্য মোট 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং বেনিফিট পাওয়া যায়। এছাড়াও এতে JioTV এবং JioCloud এর অ্যাক্সেস পাওয়া যায়। এই এক্সট্রা বেনিফিট এই প্ল্যানটিকে অন্যান্য প্ল্যানের চেয়ে আলাদা করে তোলে। এই প্ল্যানটি রিচার্জ করে কল, ডেটা ই এসএমএসের পাশাপাশি ওটিটি কন্টেন্ট ও ক্লাউড স্টোরেজ বেনিফিট উপভোগ করা যাবে।

Vi এর 189 টাকা দামের প্ল্যান

জিওর মতোই Vodafone Idea অর্থাৎ Vi এর কাছেও 189 টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 26 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এর সঙ্গে এতে 1GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। প্ল্যানটির ডেটা বেনিফিট কিছুটা কম হলেও, এতে Vi Movies & TV অ্যাপের সাবস্কিপশন পাওয়া যায়, ফলে ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই মুভি ও শো দেখতে পারবেন। অর্থাৎ কম ডেটা ইউজারদের জন্য এই প্ল্যানটি বেশ ভালো অপশন।

কোন প্ল্যানটি এগিয়ে?

উপরোক্ত তিনটি প্ল্যানের তুলনা করে দেখা যায়, Airtel এর 189 টাকা এবং Jio এর 199 টাকা দামের প্ল্যানের বেনিফিট অনেকটা একই রকম। উভয় প্ল্যানে 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। এক্ষেত্রে JioTV এবং JioCloud সাবস্ক্রিপশনের দৌলতে জিওর প্ল্যানটি বেশি এগিয়ে। অন্যদিকে Vi এর 189 টাকা দামের প্ল্যানে কম ডেটা পাওয়া গেলেও, OTT এন্টারটেইনমেন্ট পাওয়া যায়।

 

The post দেখে নিন Jio, Airtel এর Vi এর বেস্ট প্রিপেইড প্ল্যানের ডিটেইলস, 200 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে দারুণ বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-airtel-vodafone-idea-plan-under-rs-200-know-details-in-bengali/feed/ 0
বাজার কাঁপাবে Airtel! মাত্র 279 টাকায় পাওয়া যাবে Netflix সহ 25 OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস https://www.91mobiles.com/bengali/airtel-all-in-one-ott-entertainment-packs-for-prepaid-users-know-benifits-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-all-in-one-ott-entertainment-packs-for-prepaid-users-know-benifits-details-in-bengali/#respond Wed, 28 May 2025 05:47:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64364 এয়ারটেল লঞ্চ করল নতুন এন্টারটেইনমেন্ট প্ল্যান

The post বাজার কাঁপাবে Airtel! মাত্র 279 টাকায় পাওয়া যাবে Netflix সহ 25 OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel তাদের প্রিপেইড ইউজারদের জন্য একটি নতুন ও বিশেষ অল-ইন-ওয়ান OTT এন্টারটেইনমেন্ট প্যাক লঞ্চ করেছে। এই প্যাকের বিশেষত্ব হল এতে ইউজারদের Netflix, JioHotstar, Zee5, SonyLiv এর মতো 25+ জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দেওয়া হয়। এই প্ল্যানটি লঞ্চের মাধ্যমে Airtel দেশের একমাত্র টেলিকম কোম্পানির মুকুট জিতে নিয়েছে, যার কাছে একটি সিঙ্গেল প্যাকে এতগুলি OTT প্ল্যাটফর্ম পাওয়া যায়। এই এন্টারটেইনমেন্ট প্যাকটি 279 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে প্ল্যানটির ভ্যালু 750 টাকা বলে জানানো হয়েছে। এছাড়া Airtel এমন প্ল্যানও পেশ করেছে, যেটি রিচার্জ করে আনলিমিটেড 5G ডেটা এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। এই প্ল্যানের দাম শুরু 598 টাকা থেকে।

Airtel এর নতুন OTT এন্টারটেইনমেন্ট প্ল্যান

প্রিপেইড প্ল্যান বেনিফিট দাম ও ভ্যালিডিটি
Direct Subscription via Xstream App নেটফ্লিক্স বেসিক + জি5 + জিওহটস্টার + এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম 279 টাকা (1 মাস)
Content-Only Prepaid Pack নেটফ্লিক্স বেসিক + জি5 + জিওহটস্টার + এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম 279 টাকা (1 মাস)
Unlimited Data & Calls Bundles নেটফ্লিক্স বেসিক + জি5 + জিওহটস্টার + এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম 598 টাকা (28 দিন) 1729 টাকা (84 দিন)

 

ডাইরেক্ট সাবস্ক্রিপশন প্যাক (এয়ারটেল এক্সট্রিম প্লে অ্যাপের মাধ্যমে)

এই প্যাকে ইউজাররা মাত্র 279 টাকা দামে 1 মাসের ভ্যালিডিটি সহ নেটফ্লিক্স বেসিক, জি5, জিওহটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম অ্যাক্সেস করতে পারেন। যেসব ইউজাররা ডেটা বা কলিং বেনিফিট ছাড়াই শুধুমাত্র ওটিটি কন্টেন্ট উপভোগ করতে চান, এই প্ল্যানটি তাদের জন্য একটি আদর্শ অপশন। 750 টাকা দামের তুলনায় এই প্ল্যানের দাম অনেকটাই কম রাখা হয়েছে। এয়ারটেল এক্সট্রিম প্লে অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি সরাসরি রিচার্জ করে পছন্দের শো, ফিল্ম এবং অরিজিনাল কন্টেন্ট উপভোগ করা যাবে।

প্রিপেইড কন্টেন্ট অনলি প্যাক

এই প্ল্যানেও 279 টাকার বিনিময়ে 1 মাস ভ্যালিডিটি পাওয়া যায় এবং এতে নেটফ্লিক্স বেসিক, জি5, জিওহটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ 1GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করে আলাদা আলাদা ওটিটি প্ল্যাটফর্মের জন্য খরচ করার বদলে এক জায়গায় সমস্ত কন্টেন্ট অ্যাক্সেস করা যাবে। যারা কম দামে বিনোদন এবং অল্প ডেটা চান এই প্ল্যানটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে।

প্রিপেইড ডেটা বান্ডিল প্যাক (28 দিন)

598 টাকা দামের এই প্যাকে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায় এবং এতে নেটফ্লিক্স বেসিক, জি5, জিওহটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ আনলিমিটেড 5G ডেটা এবং আনলিমিটেড কল পাওয়া যায়। এই প্যাকটি মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছে, যারা বিনোদনের সঙ্গে সঙ্গে হাই স্পীড ডেটা এবং কলিং বেনিফিট চান। আনলিমিটেড 5G ডেটার দৌলতে ইউজাররা ডেটার দুশ্চিন্তা ছাড়াই পছন্দের শো ও ফিল্ম উপভোগের পাশাপাশি আনলিমিটেড কল উপভোগ করতে পারবেন।

দীর্ঘ মেয়াদী প্রিপেইড প্ল্যান (84 দিন)

এই প্যাকে 1729 টাকার বিনিময়ে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এতে নেটফ্লিক্স বেসিক, জি5, জিওহটস্টার এবং এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ আনলিমিটেড 5G ডেটা এবং আনলিমিটেড কল পাওয়া যায়। যেসব গ্রাহকরা দীর্ঘ দিন পর্যন্ত বিনোদন, হাই স্পীড ডেটা এবং কল উপভোগ করতে চান, এই প্ল্যানটি তাদের জন্য আদর্শ। 84 দিন ভ্যালিডিটি সহ এই প্যাকে কম দামে দারুণ সব বেনিফিট পাওয়া যায়, ফলে বারবার রিচার্জ করার ঝঞ্ঝাট থাকে না।

কি পাওয়া যাবে Airtel OTT এন্টারটেইনমেন্ট প্যাকগুলিতে?

Airtel এর এইসব প্ল্যানের মাধ্যমে ইউজাররা একটি সাবস্ক্রিপশনের মাধ্যমেই Netflix, Zee5, JioCinema, SonyLiv, LionsgatePlay, AHA, Hoichoi, SunNXT, ErosNow, ShemarooMe এবং 25+ প্ল্যাটফর্মগুলি অ্যাক্সেস করতে পারবেন। এর ফলে একটি প্ল্যান রিচার্জ করেই 16টির চেয়েও বেশি ভাষায় ইন্টারন্যাশানাল, বলিউড এবং রিজনাল কন্টেন্ট উপভোগ করা যাবে। Airtel এর এই পদক্ষেপে যেমন ইউজার এক্সপেরিয়েন্স সুন্দর হয়ে উঠবে, তেমনই আলাদা আলাদা ওটিটি সাবস্ক্রিপশনের খরচও বাঁচবে। কোম্পানি তাদের ইউজারদের স্মার্ট, ফ্লেক্সিবল ও অল-ইন-ওয়ান এন্টারটেইনমেন্ট সলিউশন দেওয়ার উদ্দেশ্যে এইসব প্ল্যান পেশ করেছে।

The post বাজার কাঁপাবে Airtel! মাত্র 279 টাকায় পাওয়া যাবে Netflix সহ 25 OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-all-in-one-ott-entertainment-packs-for-prepaid-users-know-benifits-details-in-bengali/feed/ 0
Jio vs Airtel: জেনে নিন মান্থলি 3GB 5G ডেটা প্ল্যানে কোন কোম্পানি এগিয়ে https://www.91mobiles.com/bengali/jio-vs-airtel-3gb-5g-data-plan-comparism-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-vs-airtel-3gb-5g-data-plan-comparism-in-bengali/#respond Tue, 13 May 2025 02:31:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63835 জিও এবং এয়ারটেলের 3GB ডেটা সহ প্ল্যানের তুলনা

The post Jio vs Airtel: জেনে নিন মান্থলি 3GB 5G ডেটা প্ল্যানে কোন কোম্পানি এগিয়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে দাঁড়িয়ে টেলিকম মার্কেট নিয়ে কথা উঠলে সাধারণ মানুষ সবার আগে জিও এবং এয়ারটেলের তুলনা করে থাকে। প্ল্যানের দাম থেকে শুরু করে ডেটা এবং অন্যান্য বেনিফিট পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই এই দুটি কোম্পানি একে অপরকে কড়া টক্কর দিয়ে থাকে। এই পোস্টে আজ এই দুই কোম্পানির এমন দুটি প্ল্যান সম্পর্কে আলোচনা করা হল, জেগুলি রিচার্জ করে প্রতিদিন 3GB করে 5G ডেটা পাওয়া যায়। যারা নিয়মিত প্রচুর পরিমাণে ডেটা ব্যাবহার করেন, তাদের জন্য এই প্ল্যানদুটি সেরা।

Jio vs Airtel: মান্থলি 3GB ডেটা প্ল্যান

জিওর 3GB ডেইলি ডেটা প্ল্যান

  • দাম – 449 টাকা
  • ভ্যালিডিটি – 28 দিন

জিওর কাছে এই ক্যাটাগরিতে 449 টাকা দামের একটি মান্থলি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যায়। যেহেতু এই প্ল্যানের দাম 299 টাকার চেয়ে বেশি, তাই ইউজাররা তাদের সুবিধা মতো 4G বা সুপার ফাস্ট 5G ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানে 28 দিনে মোট 84GB ডেটা পাওয়া যায়। ডেটার পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল এবং ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা বিনামূল্যে জিও টিভি এবং 50GB স্টোরেজ সহ জিও ক্লাউড সার্ভিস ব্যাবহার করতে পারবেন।

সবচেয়ে বড় কথা বর্তমানে এই প্ল্যানের সঙ্গে 90 দিনের জন্য JioHotStar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। তবে এই অফারের বেনিফিট শুধুমাত্র একবার পাওয়া যাবে। এছাড়া মান্থলি প্ল্যান শেষ হওয়ার 40 ঘণ্টার মধ্যেই আবার রিচার্জ করাতে হবে, নয়তো এই সাবস্ক্রিপশন শেষ হয়ে যাবে।

এয়ারটেলের 3GB ডেইলি ডেটা প্ল্যান

  • দাম – 549 টাকা
  • ভ্যালিডিটি – 28 দিন

এয়ারটেলের 3GB ডেইলি ইন্টারনেট প্ল্যানের দাম 549 টাকা। এই প্ল্যানেও 28 দিন ভ্যালিডিটি সহ ডেইলি 3GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে মোট 84GB ডেটা উপভোগ করা যায়। এয়ারটেলের 5G সার্ভিসও লঞ্চ হয়ে গেছে, তাই ইউজাররা সুবিধা মতো 4G বা 5G ডেটা ব্যাবহার করতে পারবেন। এছাড়াও এতে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল দেওয়া হয়।

এই প্ল্যানটির সঙ্গে 3 মাসের জন্য জিও হটস্টার মেম্বারশিপ পাওয়া যায়। এছাড়াও এর সঙ্গে 28 দিনের জন্য এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়। এতে বিনামূল্যে 22টিরও বেশি ওটিটি সার্ভিস উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে Zee5 প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যায়।

জিও এবং এয়ারটেলের 3GB ডেটা সহ প্ল্যানের তুলনা

জিও এয়ারটেল
দাম 449 টাকা 549 টাকা
ভ্যালিডিটি 28 দিন 28 দিন
ডেটা ডেইলি 3GB ডেইলি 3GB
 কলিং আনলিমিটেড আনলিমিটেড
SMS 100 ডেইলি 100 ডেইলি
OTT JioHotStar-এর 90 দিনের সাবস্ক্রিপশন (শর্তাবলী প্রযোজ্য), জিও টিভি JioHotStar-এর 90 দিনের সাবস্ক্রিপশন, এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম, Zee5

 

উপসংহার

Airtel এবং Jio এর 3GB ডেটা সহ এই দুটি প্ল্যানের তুলনা করলে দেখা যায়, এয়ারটেলের প্ল্যানটির দাম 100 টাকা বেশি। এয়ারটেলের এই প্ল্যানটির বেনিফিটও অনেকটাই বেশি। এই প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ 90 দিনের জন্য JioHotStar সাবস্ক্রিপশন পাওয়া যায়।

The post Jio vs Airtel: জেনে নিন মান্থলি 3GB 5G ডেটা প্ল্যানে কোন কোম্পানি এগিয়ে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-vs-airtel-3gb-5g-data-plan-comparism-in-bengali/feed/ 0
648 টাকার বিনিময়ে 181টি দেশে চলবে এই প্ল্যান, পাওয়া যাবে আনলিমিটেড ডেটা https://www.91mobiles.com/bengali/648-rs-airtel-international-roaming-plan-launched-know-benefits-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/648-rs-airtel-international-roaming-plan-launched-know-benefits-details-in-bengali/#respond Fri, 09 May 2025 05:36:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63760 এয়ারটেলের নতুন 648 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

The post 648 টাকার বিনিময়ে 181টি দেশে চলবে এই প্ল্যান, পাওয়া যাবে আনলিমিটেড ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
Airtel তাদের ইউজারদের জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছে, এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছে যারা প্রায়ই বিদেশ যাত্রা করেন। কোম্পানির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল রোমিঙের জন্য একটি নতুন প্ল্যান পেশ করেছে এবং এই প্ল্যানে আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে। এয়ারটেল তাদের 649 টাকা দামের ইন্টারন্যাশনাল রোমিং প্যাক সরিয়ে 648 টাকা দামের একটি নতুন ইন্টারন্যাশনাল রোমিং প্যাক পেশ করেছে। Airtel ইউজাররা বিশ্বের 189টি দেশে এই প্ল্যানটি ব্যাবহার করতে পারবেন। নিচে এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

এয়ারটেলের 648 টাকার ইন্টারন্যাশনাল রোমিং প্যাকের ডিটেইলস

এয়ারটেলের 648 টাকা দামের ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানটি কোম্পানির পোস্টপেইড ইউজারদের জন্য পেশ করা হয়েছে। এই প্ল্যানটির ভালিডিটি 1 দিন এবং এতে মোট 1GB হাই স্পীড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। তবে লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট বন্ধ হবে না, তবে কোম্পানির পক্ষ থেকে আনলিমিটেড ডেটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 1GB ডেটা শেষ হয়ে গেলে ইউজাররা 80kbp/s স্পীডে ডেটা ব্যাবহার করতে পারবেন। এর সাহায্যে ম্যাসেজিং এবং হালকা মেইল সহ অন্যান্য কাজ করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে 100 আউটগোয়িং কল মিনিট এবং 10 SMS পাওয়া যাবে।

সবচেয়ে বড় কথা এই রোমিং প্যাক অ্যাক্টিভ করার জন্য ম্যানুয়ালি নেটওয়ার্ক সেটিং করার প্রয়োজন নেই, বরং গন্তব্য দেশে পৌঁছালে নিজে থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে।

নতুন 648 এবং পুরনো 649 টাকা দামের প্ল্যানের পার্থক্য

জানিয়ে রাখি এই নতুন প্ল্যানটি আগের চেয়ে যথেষ্ট ভালো। পুরনো প্ল্যানে মাত্র 500MB হাই স্পীড ডেটা পাওয়া যেত, অপরদিকে নতুন প্যাকে 1GB হাই স্পীড ডেটা দেওয়া হচ্ছে। হাই স্পীড ডেটা শেষ হয়ে গেলে 80kbps স্পীডে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

এয়ারটেলের 648 টাকার প্ল্যানের খামতি

Airtel এর এই প্ল্যানটি যথেষ্ট ভালো হলেও, এই প্ল্যানটির সবচেয়ে বড় খামতি এটির ভ্যালিডিটি। এই প্ল্যানে মাত্র এক দিন ভ্যালিডিটি উপভোগ করা যায়। কোনো ব্যাক্তি বিদেশে গেলে কমপক্ষে একদিন যাওয়া ও একদিন আসার জন্য মোট দুইদিন ভ্যালিডিটি দেওয়া দরকার।

The post 648 টাকার বিনিময়ে 181টি দেশে চলবে এই প্ল্যান, পাওয়া যাবে আনলিমিটেড ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/648-rs-airtel-international-roaming-plan-launched-know-benefits-details-in-bengali/feed/ 0
Airtel ইউজারদের কপালে চিন্তার ভাঁজ, কমে গেছে এই জনপ্রিয় প্ল্যানের ভ্যালিডিটি https://www.91mobiles.com/bengali/airtel-reduces-validity-of-rs-219-prepaid-plan-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-reduces-validity-of-rs-219-prepaid-plan-know-details-in-bengali/#respond Mon, 05 May 2025 10:06:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63596 কমে গেছে এয়ারটেল প্ল্যানের ভ্যালিডিটি

The post Airtel ইউজারদের কপালে চিন্তার ভাঁজ, কমে গেছে এই জনপ্রিয় প্ল্যানের ভ্যালিডিটি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল তাদের সবচেয়ে জনপ্রিয় প্ল্যানগুলির মধ্যে একটি প্ল্যানে বড়সড় পরিবর্তন ঘটিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের 219 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন থেকে কমিয়ে 28 দিন করে দেওয়া হয়েছে। তবে ডেটা, কলিং এবং এসএমএস বেনিফিটের কোনো পরিবর্তন করা হয়নি। যেসব ইউজাররা কম দামের বিনিময়ে দীর্ঘ দিন পর্যন্ত ভ্যালিডিটি উপভোগ করতেন, এই পরিবর্তন তাদের যথেষ্ট নিরাশ করবে বলে মনে করা হচ্ছে।

219 টাকা দামের প্ল্যানের বেনিফিট

Airtel এর এই জনপ্রিয় প্ল্যানে আগের মতোই 3GB ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং 300 SMS পাওয়া যাচ্ছে। তবে এখন এইসব বেনিফিট পাওয়া যাবে মাত্র 28 দিনের জন্য। আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 30 দিন।

Airtel এর স্ট্রাটেজি

বিশেষজ্ঞদের মতে, Airtel শুধুমাত্র তাদের ARPU (Average Revenue Per User) বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে। কোম্পানি প্রত্যেক ইউজারের মাথাপিছু গড়ে 300 টাকা ট্যাক্স আদায় করার চেষ্টায় রয়েছে। ভ্যালিডিটি কমিয়ে দেওয়ার ফলে ইউজারদের বেশি বার রিচার্জ করতে হবে, ফলে কোম্পানির আরও বেশি অ্যায় হবে।

আরও বাড়তে পারে ট্যারিফ

মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2025 সালে আরও একবার সমস্ত টেলিকম কোম্পানি তাদের ট্যারিফ বাড়াতে পারে। এর আগে 2024 সালেও ট্যারিফ বৃদ্ধি করা হয়েছিল এবং এর ফলে কোম্পানিগুলির লাভও হয়েছিল। তাই এই বছর ইউজারদের আরও দামি রিচার্জ প্ল্যানের জন্য প্রস্তুত থাকা ভালো।

ইন্টারন্যাশানাল ইউজারদের জন্য নতুন প্ল্যান

সম্প্রতি Airtel তাদের ইন্টারন্যাশানাল রোমিং প্ল্যানের লিস্টে 4000 টাকা দামের একটি নতুন প্ল্যান যোগ করেছে। এই প্লেন ইউজারদের 5GB ডেটা, 100 ভয়েস কল মিনিট এবং 100 SMS দেওয়া হয়। সবচেয়ে বড় কথা এই প্ল্যান ভারত এবং বিশ্বে যে কোনো দেশে করা যাবে।

The post Airtel ইউজারদের কপালে চিন্তার ভাঁজ, কমে গেছে এই জনপ্রিয় প্ল্যানের ভ্যালিডিটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-reduces-validity-of-rs-219-prepaid-plan-know-details-in-bengali/feed/ 0
Airtel লঞ্চ করল দুর্দান্ত প্ল্যান, মাত্র 451 টাকা দামে পাওয়া যাবে 50GB ডেটা এবং ফ্রি OTT সাবস্ক্রিপশন https://www.91mobiles.com/bengali/airtel-launched-rs-451-recharge-plan-with-50gb-data-jiohotstar-subscription-free-know-benefit-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-launched-rs-451-recharge-plan-with-50gb-data-jiohotstar-subscription-free-know-benefit-details-in-bengali/#respond Thu, 17 Apr 2025 02:38:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63096 Airtel এর 451 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

The post Airtel লঞ্চ করল দুর্দান্ত প্ল্যান, মাত্র 451 টাকা দামে পাওয়া যাবে 50GB ডেটা এবং ফ্রি OTT সাবস্ক্রিপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেইল তাদের ইউজারদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানটি ইউজারদের প্রয়োজন এবং ডিজিটাল অভ্যাসের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। যারা অতিরিক্ত ইন্টারনেট ব্যাবহার করেন এবং OTT কন্টেন্ট পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য 451 টাকা দামে নতুন ডেটা ভাউচার প্ল্যানটি পেশ করা হয়েছে।

451 টাকা দামের প্ল্যান: ইন্টারনেট এবং বিনোদনের মেলবন্ধন

Airtel এর নতুন 451 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি একটি ভাউচার ডেটা প্ল্যান। এই প্ল্যানটি অ্যাক্টিভ করার জন্য ইউজারদের নাম্বারে আগে থেকেই অ্যাক্টিভ প্রাইমারি প্ল্যান থাকতে হবে। এই 30 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানে হাই স্পীড 50GB ডেটা পাওয়া যাবে। সবদিক থেকে ব্যাবহারের জন্য যথেষ্ট ভালো।

এই প্ল্যানের বিশেষত্ব হল এতে বিনামূল্যে 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অর্থাৎ কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী টিভি শো, ফিল্ম এবং লাইভ স্পোর্টস উপভোগ করতে পারবেন।

কাদের জন্য প্ল্যানটি বেস্ট?

যেসব Airtel ইউজারদের দৈনন্দিন কাজের জন্য প্রচুর ডেটার প্রয়োজন হয়, বিশেষ করে অটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে, সেইসব ইউজারদের জন্য এই প্ল্যানটি বেস্ট অপশন হবে। যারা মাঝে মধ্যা অতিরিক্ত ডেটা ব্যাবহার করেন, তবে সবসময় দামি প্ল্যান রিচার্জ করাতে চান না, তাদের জন্য এই প্ল্যানটি একটি ভালো অপশন।

Airtel এর পোর্টপোলিওতে 500 টাকার কম দামে ইউজারদের বিভিন্ন প্রয়োজনের কথা মাথায় রেখে বেশ কয়েকটি দুর্দান্ত প্ল্যান লিস্টেড রয়েছে। নিচে Airtel এর 500 টাকার কম দামে দুটি পপুলার প্ল্যানের ডিটেইলস সম্পর্কে জানানো হল।

361 টাকা দামের প্ল্যান

  • 50GB ডেটা
  • 30 দিনের ভ্যালিডিটি
  • কোনো অতিরিক্ত বেনিফিট নেই, অর্থাৎ কলিং এবং OTT নেই

195 টাকা দামের প্ল্যান

  • 15GB ডেটা
  • 90 দিনের ভ্যালিডিটি
  • Disney+ Hotstar Mobile এর 3 মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশন

যেসব ইউজারদের কম ডেটার প্রয়োজন হয়, তবে OTT সাবস্ক্রিপশন উপভোগ করতে চান, সেইসব ইউজারদের জন্য 195 টাকা দামে প্ল্যানটি রয়েছে। অন্যদিকে 361 টাকা দামের প্ল্যানে শুধুমাত্র ডেটা ব্যাবহার করা যাবে এবং এতে বিনোদনের জন্য কোনো সুবিধা পাওয়া যাবে না।

একইসঙ্গে জানিয়ে রাখি Airtel প্রতিটা ইউজারদের সঠিক ভ্যালু দেওয়ার জন্য ক্রমাগত তাদের প্ল্যান আপগ্রেড করে চলেছে। যারা প্রচুর ইন্টারনেট ব্যাবহার করে এবং একইসঙ্গে OTT পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য 451 টাকা দামের প্ল্যানটি একটি দুর্দান্ত অপশন হবে।

The post Airtel লঞ্চ করল দুর্দান্ত প্ল্যান, মাত্র 451 টাকা দামে পাওয়া যাবে 50GB ডেটা এবং ফ্রি OTT সাবস্ক্রিপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-launched-rs-451-recharge-plan-with-50gb-data-jiohotstar-subscription-free-know-benefit-details-in-bengali/feed/ 0
নতুন Airtel প্ল্যান 2025 : জেনে নিন 28 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ লিস্ট https://www.91mobiles.com/bengali/airtel-28-days-validity-plan-april-2024-5g-data-and-free-calling-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-28-days-validity-plan-april-2024-5g-data-and-free-calling-check-list-in-bengali/#respond Wed, 09 Apr 2025 03:39:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62856 28 দিনের ভ্যালিডিটি সহ Airtel প্ল্যানের ডিটেইলস

The post নতুন Airtel প্ল্যান 2025 : জেনে নিন 28 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতী এয়ারটেল তাদের ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে বিশেষ কিছু প্রিপেইড প্ল্যান পেশ করেছে। এর মধ্যে 28 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানগুলি বেশ জনপ্রিয়। যারা প্রতি মাসে একটি নতুন বাজেটে কলিং, ডেটা এবং এসএমএসের বেনিফিট সহ প্ল্যান খুঁজছেন, এই প্ল্যানটি তাদের জন্য ভালো অপশন হতে পারে। অনেক ইউজার এই ধরনের প্ল্যান পছন্দ করেন, কারণ এই সব প্ল্যানের দাম খুব বেশি নয়, আবার বারবার রিচার্জ করার ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যায়। যেসব ইউজাররা একমাসের জন্য ব্যালেন্স এবং ভ্যালু ফর মানি প্ল্যান খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য এয়ারটেলের 28 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানটি ভালো অপশন হতে পারে।

28 দিনের ভ্যালিডিটি সহ এয়ারটেল প্রিপেইড প্ল্যান

রিচার্জ প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
199 টাকা 2GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 28 দিন
299 টাকা ডেইলি 1GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 28 দিন
301 টাকা 3 মাসের জন্য মোবাইল জিওহটস্টার সাবস্ক্রিপশন, ডেইলি 1GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 28 দিন
349 টাকা ডেইলি 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 28 দিন
398 টাকা ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 28 দিন
409 টাকা ডেইলি 2.5GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 28 দিন
449 টাকা ডেইলি 3GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS, এয়ারটেল এক্সট্রীম 28 দিন
549 টাকা মোবাইল জিওহটস্টার সাবস্ক্রিপশন, ডেইলি 3GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 28 দিন

 

  1. এয়ারটেলের 199 টাকা দামের রিচার্জ প্ল্যান: 28 দিনের ভ্যালিডিটি সহ এয়ারটেলের 199 টাকা দামের বেসিক রিচার্জ প্ল্যান। এই ট্যারিফ প্ল্যানের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল (লোকাল/এসটিডি), 100 এসএমএস/দিন, 2 জিবি ডেটা, উইঙ্ক মিউজিকের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন এবং হ্যালোটিউনসের ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়।
  2. এয়ারটেলের 299 টাকা দামের রিচার্জ প্ল্যান: 28 দিনের ভ্যালিডিটি সহ এয়ারটেলের 299 টাকা দামের রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা সুবিধা দেওয়া হয়। অন্যদিকে 179 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি একইরকম। এই প্ল্যানেও 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
  3. এয়ারটেলের 301 টাকা দামের রিচার্জ প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1GB ডেটা পাওয়া যায়। একইসঙ্গে 3 মাসের জন্য ফ্রি জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, আনলিমিটেড কল এবং প্রতিদিন 100 SMS উপভোগ করা যায়।
  4. এয়ারটেলের 349 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই Airtel recharge plan এ 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMSes, এক্সট্রিম মোবাইল প্যাক এবং উইঙ্ক মিউজিক অ্যাক্সেস দেওয়া হয়।
  5. এয়ারটেলের 398 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ JioHotstar Mobile subscription দেওয়া হয়। একইভাবে এই প্ল্যানে প্রতিদিন 2জিবি ডেটা, ফ্রি আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 SMSes বেনিফিট পাওয়া যায়।
  6. এয়ারটেলের 409 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই Airtel recharge plan এ 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যায়। এছাড়া রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMSes, এক্সট্রিম মোবাইল প্যাক এবং উইঙ্ক মিউজিক অ্যাক্সেস দেওয়া হয়।
  7. এয়ারটেলের 449 টাকা দামের রিচার্জ প্ল্যান: 449 টাকা দামের এয়ারটেল প্ল্যানটি ডেটা ক্ষেত্রে একটি ভালো অপশন। এই প্ল্যানে ইউজারদের 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 3জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে ফ্রি ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস এবং Wynk Music ও Airtel Xstream মোবাইল অ্যাপের মতো কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।
  8. এয়ারটেলের 549 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMSes, এক্সট্রিম মোবাইল প্যাক এবং উইঙ্ক মিউজিক অ্যাক্সেস দেওয়া হয়। একইভাবে এই প্ল্যানে 3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।

এখান থেকেই পরীক্ষা করুন Airtel নেটওয়ার্ক কভারেজ

এয়ারটেল ইউজাররা নেটওয়ার্ক কভারেজ ম্যাপে 2G, 4G এবং 5G চেক করার অপশন পাবেন। এয়ারটেল সিম ইউজাররা তাদের এলাকায় নেটওয়ার্ক স্ট্রেন্থ পরীক্ষা করতে চাইলে সহজেই করতে পারবেন।

এটি চেক করার জন্য airtel.in/wirelesscoverage ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই সাইটে নির্দিষ্ট এলাকায় নেটওয়ার্ক কভারেজের সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। এর ফলে ইউজাররা সিদ্ধান্ত নিতে পারবেন কোন নেটওয়ার্ক তাদের জন্য ভালো হবে।

The post নতুন Airtel প্ল্যান 2025 : জেনে নিন 28 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-28-days-validity-plan-april-2024-5g-data-and-free-calling-check-list-in-bengali/feed/ 0
Airtel Recharge Plan 2025 : 84 দিনের ভ্যালিডিটি সহ নতুন প্ল্যানের সম্পূর্ণ লিস্ট https://www.91mobiles.com/bengali/airtel-84-days-validity-plan-2024-5g-data-and-free-calling-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-84-days-validity-plan-2024-5g-data-and-free-calling-check-list-in-bengali/#respond Wed, 09 Apr 2025 02:38:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62853 84 দিনের ভ্যালিডিটি সহ Airtel প্ল্যানের ডিটেইলস

The post Airtel Recharge Plan 2025 : 84 দিনের ভ্যালিডিটি সহ নতুন প্ল্যানের সম্পূর্ণ লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় টেলিকম সেক্টর এয়ারটেল তাদের দুর্দান্ত সার্ভিস এবং সস্তায় প্রিপেইড প্ল্যানের জন্য বেশ জনপ্রিয়। যেসব ইউজাররা দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি সহ আনলিমিটেড কল, ডেটা এবং অন্যান্য বেনিফিট সহ প্ল্যান খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য এয়ারটেলের 84 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানটি একটি ভালো অপশন হতে পারে। এই প্ল্যানে ইউজাররা শুধুমাত্র বেশি ডেটা এবং কলের সুবিধা ছাড়াও অটিটি প্ল্যাটফর্ম, ফ্রি এসএমএস এবং বিভিন্ন অন্যান্য অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়।

এয়ারটেলের 84 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের আলাদা আলাদা দাম এবং বেনিফিট রয়েছে। ফলে প্রতিটি ইউজার তাদের প্রয়োজন এবং বাজেটের হিসেবে প্যাকটি বেছে নিতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এয়ারটেলের 84 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের বেনিফিট এবং গুরুত্বপূর্ণ ডিটেইলস।

এয়ারটেলের 84 দিনের ভ্যালিডিটি সহ নতুন প্রিপেইড প্ল্যান

রিচার্জ প্ল্যান               বেনিফিট
ভ্যালিডিটি
548 টাকা মোট 7GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 84 দিন
859 টাকা ডেইলি 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 84 দিন
1,199 টাকা ডেইলি 2.5GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 84 দিন
1,029 টাকা ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 84 দিন
1,798 টাকা ডেইলি 3GB ডেটা, আনলিমিটেড কলিং, ডেইলি 100 SMS 84 দিন

 

  1. এয়ারটেলের 548 টাকা দামের রিচার্জ প্ল্যান: 84 দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যানে মোট 7জিবি ডেটা সহ আনলিমিটেড ফ্রি কল এবং প্রতিদিন 100 SMS এর বেনিফিট পাওয়া যায়।
  2. এয়ারটেলের 859 টাকা দামের রিচার্জ প্ল্যান: 84 দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যায়। একইসঙ্গে এই প্ল্যানে ফ্রি ভয়েস কল, প্রতিদিন 100 SMS এবং কমপ্লিমেন্টারি Xstream Mobile এবং RewardsMini এর সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।
  3. এয়ারটেলের 1,199 টাকা দামের রিচার্জ প্ল্যান: 84 দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যায়। একইসঙ্গে এই প্ল্যানে ফ্রি ভয়েস কল, প্রতিদিন 100 SMSes এবং কমপ্লিমেন্টারি Xstream Mobile এবং RewardsMini এর সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। একইভাবে এই প্ল্যানে আমাজন প্রাইম মেম্বারশিপের সুবিধাও রয়েছে।
  4. এয়ারটেলের 1,029 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2জিবি ডেটা সুবিধা পাওয়া যায়। একইভাবে এই প্ল্যানে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, প্রতিদিন 100 এসএমএস এবং আনলিমিটেড ফ্রি কলিং উপভোগ করা যায়।
  5. এয়ারটেলের 1,798 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 3জিবি ডেটা উপভোগ করতে পারে। একইভাবে এই প্ল্যানে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন, প্রতিদিন 3GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস এবং আনলিমিটেড ফ্রি কলিং সুবিধাও পাওয়া যায়।

এখান থেকেই পরীক্ষা করুন Airtel নেটওয়ার্ক কভারেজ

এয়ারটেল ইউজাররা নেটওয়ার্ক কভারেজ ম্যাপে 2G, 4G এবং 5G চেক করার অপশন পাবেন। এয়ারটেল সিম ইউজাররা তাদের এলাকায় নেটওয়ার্ক স্ট্রেন্থ পরীক্ষা করতে চাইলে সহজেই করতে পারবেন।

এটি চেক করার জন্য airtel.in/wirelesscoverage ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই সাইটে নির্দিষ্ট এলাকায় নেটওয়ার্ক কভারেজের সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। এর ফলে ইউজাররা সিদ্ধান্ত নিতে পারবেন কোন নেটওয়ার্ক তাদের জন্য ভালো হবে।

The post Airtel Recharge Plan 2025 : 84 দিনের ভ্যালিডিটি সহ নতুন প্ল্যানের সম্পূর্ণ লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-84-days-validity-plan-2024-5g-data-and-free-calling-check-list-in-bengali/feed/ 0