Amazon Prime Day - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 23 Jul 2022 07:15:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Amazon Prime Day Sale : iPhone থেকে শুরু করে Samsung, Xiaomi এর মতো বিভিন্ন ব্র‍্যান্ডের স্মার্টফোন সস্তায় কেনার সুবর্ণ সুযোগ https://www.91mobiles.com/bengali/amazon-prime-day-sale-in-india-best-smartphone-deals/ https://www.91mobiles.com/bengali/amazon-prime-day-sale-in-india-best-smartphone-deals/#respond Sat, 23 Jul 2022 07:10:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28930 Amazon Prime Day উপলক্ষে স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অভাবনীয় ছাড়

The post Amazon Prime Day Sale : iPhone থেকে শুরু করে Samsung, Xiaomi এর মতো বিভিন্ন ব্র‍্যান্ডের স্মার্টফোন সস্তায় কেনার সুবর্ণ সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Amazon India তে ইতিমধ্যে Amazon Prime Day Sale চালু হয়ে গেছে। জানিয়ে রাখি আমাজনের এই সেল শুধুমাত্র প্রাইম মেম্বারদের জন্য। এই সেল চলাকালীন স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। যদি আপনি নিজের জন্য কোনো নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে আমাজনের প্রাইম ডে সেল একটি সুবর্ণ সুযোগ। এই সেলে কিছু স্মার্টফোনের দামে অভাবনীয় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Amazon Prime Day Sale উপলক্ষে Apple, Xiaomi, Samsung এবং Oppo এর মতো স্বনামধন্য ব্র‍্যান্ডের ফোন কম দামে কেনা যাবে। এই পোস্টে আমরা আপনাদের সেল উপলক্ষে জারি করা বেস্ট স্মার্টফোন ডিল সম্পর্কে জানাতে চলেছি।

iPhone 13

Apple iPhone 13 ফোনটিতে 2532×1170 পিক্সেল রেজলিউশনযুক্ত এবং OLED প‍্যানেলে তৈরি 6.1 ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে আছে। Apple iPhone 13 ফোনটি Apple A15 Bionic চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। মার্কেটে এই ফোনটি 4GB RAM এবং 128GB/256GB/512GB স্টোরেজ অপশন সহ সেল করা হয়। এই ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,240mAh ব‍্যাটারি রয়েছে। সেলফির জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ফোটোগ্ৰাফির জন্য Apple iPhone 13 এ 12MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনটি iOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।

দাম – 79,900 টাকা
অফারে দাম – 65,700 টাকা

Redmi Note 10T 5G

Redmi Note 10T 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও এবং 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির FHD+ Dot ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি Mali-G57 MC2 GPU সহ MediaTek Dimensity 700 চিপসেটে রান করে এবং এতে 6GB পর্যন্ত র‍্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেম বেসড MIUI 12 এ কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 48MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2MP ম‍্যাক্রো লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

দাম – 16,999 টাকা
অফারে দাম – 9,999 টাকা

Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত এবং Corning Gorilla Glass 5 দ্বারা সুরক্ষিত 6.7-ইঞ্চির Full-HD+ LCD ডিসপ্লে আছে। এই ফোনটি Qualcomm Snapdragon 778G চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি রয়েছে। Samsung Galaxy M52 5G ফোনটি 6GB/8GB RAM ভেরিয়েন্ট এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য 64MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। স‍্যামসাঙের এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করে।

দাম – 34,999 টাকা
অফারে দাম – 19,999 টাকা

iQOO Z6 5G

iQOO Z6 5G ফোনটিতে 2408×1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.58-ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে যা Panda Glass কোটিং দ্বারা সুরক্ষিত। এই ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং Adreno 619 GPU আছে। এই ফোন Android 12 বেসড Funtouch 12 এ কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000mAh ব‍্যাটারি রয়েছে। iQOO Z6 এ ফোটোগ্ৰাফির জন্য 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP ম‍্যাক্রো লেন্স এবং 2MP পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

দাম – 19,999 টাকা
অফারে দাম – 13,999 টাকা

Oppo A54

OPPO A54 ফোনটিতে 6.51-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 60Hz রিফ্রেশরেট এবং 120Hz টাচ স‍্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই ফোনটি MediaTek Helio P35 চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A54 ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি রয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে দুটি 2MP ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

দাম – 17,990 টাকা
অফারে দাম – 10490 টাকা

Redmi K50i 5G

Redmi K50i 5G ফোনটিতে 144Hz রিফ্রেশরেট এবং 270Hz টাচ স‍্যাম্পেলিং রেটযুক্ত 6.6-ইঞ্চির Full-HD+ LCD ডিসপ্লে আছে। এই ফোনে ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 5 ব‍্যবহার করা হয়েছে। Redmi K50i ফোনটি Android 12 সহ MIUI তে কাজ করে। এতে MediaTek Dimensity 8100 প্রসেসর যোগ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য Redmi K50i 5G তে 64MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 3.5mm হেডফোন জ‍্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,080mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে।

দাম – 25,999 টাকা
অফারে দাম – 20,999 টাকা

Realme Narzo 50

Realme narzo 50 ফোনটিতে পাঞ্চ হোল কাট‌আউট সহ 6.6-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি পাওয়া যায়। কোম্পানি তাদের এই ফোনে MediaTek Helio G96 চিপসেটের সঙ্গে 5GB পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম যোগ করেছে। এতে Android 11 বেসড Realme UI 2.0 কাজ করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর সহ একটি 2MP ম‍্যাক্রো লেন্স এবং একটি B&W লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 4G LTE, ডুয়েল ব‍্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

দাম – 15,999 টাকা
অফারে দাম – 9,999 টাকা

Tecno Spark 9

Tecno Spark 9 স্মার্টফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.6-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি MediaTek Helio G37 চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 6GB র‍্যাম এবং 5GB ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। উল্লেখ্য এই ফোনটি 11GB র‍্যাম সহ মার্কেটে উপলব্ধ সবচেয়ে সস্তা স্মার্টফোন। ফোটোগ্ৰাফির জন্য Spark 9 ফোনটিতে 13MP ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12-সহ HiOS UI তে কাজ করে।

দাম – 9,499 টাকা
অফারে দাম – 8,499 টাকা

iQOO 9 5G

iQOO 9 ফোনটিতে 6.56-ইঞ্চির LTPO 2.0 E5 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 888+ চিপসেটে রান করে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,350mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির অন‍্যতম উল্লেখযোগ্য ফিচার হল VC লিকুইড কুলিং টেকনোলজি। এই ফোনে Android 12 OS বেসড Funtouch OS 12 কাজ করে। ফোটোগ্ৰাফির জন্য iQOO 9 এর ব‍্যাক প‍্যানেলে 48MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13MP ডেপ্থ সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 5G, Wi-Fi 6E, Bluetooth 5.2, GPS, NFC, এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।

দাম – 39,990 টাকা
অফারে দাম – 35,990 টাকা

OnePlus 10 Pro

OnePlus 10 Pro স্মার্টফোনে 6.7-ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেটে রান করে। এই ফোনে Android 12-বেসড OxygenOS কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 80W SuperVOOC ওয়‍্যার্ড ফাস্ট চার্জিং, 50W AirVOOC ওয়‍্যারলেস ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 48MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP টেলিফোটো লেন্সযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus 10 Pro তে 32MP ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

দাম – 66,999 টাকা
অফারে দাম – 60,999 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Amazon Prime Day Sale : iPhone থেকে শুরু করে Samsung, Xiaomi এর মতো বিভিন্ন ব্র‍্যান্ডের স্মার্টফোন সস্তায় কেনার সুবর্ণ সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/amazon-prime-day-sale-in-india-best-smartphone-deals/feed/ 0
Amazon Prime Day : iQOO 7 নতুন অরেঞ্জ কালার ভেরিয়েন্টে সেলে আসবে, জানুন দাম আর বৈশিষ্ট্য https://www.91mobiles.com/bengali/iqoo-7-monster-orange-color-variant-will-go-on-sale-during-amazon-prime-day-sale/ https://www.91mobiles.com/bengali/iqoo-7-monster-orange-color-variant-will-go-on-sale-during-amazon-prime-day-sale/#respond Tue, 20 Jul 2021 10:50:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17326 নতুন কালারে আসবে iQOO 7

The post Amazon Prime Day : iQOO 7 নতুন অরেঞ্জ কালার ভেরিয়েন্টে সেলে আসবে, জানুন দাম আর বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO কয়েক মাস আগে ভারতে iQOO 7 series লঞ্চ করেছিল। ভিভো এর সাব ব্র‍্যান্ড IQOO এই সিরিজের দুটি স্মার্টফোন কোয়ালকমের টপ অফ দি লাইন Snapdragon 800 series SoC এর সাথে পেশ করেছিল। iQOO 7 স্মার্টফোন কোম্পানির এন্ট্রি লেভেল ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন ছিল, যেটিকে কোম্পানি Snapdragon 870 SoC এর সাথে পেশ করেছিল। এই ফোনকে কোম্পানি 31,990 টাকা দামে পেশ করেছিল। এই ফোনটি দুটি কালার অপশন ― সলিড আইস ব্লু আর স্ট্রম ব্ল‍্যাকে পেশ করা হয়েছে। iQOO এখন এই স্মার্টফোনের আরো একটি কালার অপশন লঞ্চ করার প্রস্তুতি করছে। 91Mobiles এর রিপোর্ট অনুযায়ী এই ফোনটিকে নতুন মনস্টার অরেঞ্জ কালার অপশনে পেশ করা হবে। এখানে আমরা আপনাকে iQOO 7 স্মার্টফোনের কালার, স্পেসিফিকেশন্স, দাম আর অন্যান্য ডিটেইলস সম্পর্কে বলবো।

iQOO 7 নতুন রঙে হবে লঞ্চ

iQOO 7 স্মার্টফোনের নতুন কালার ভেরিয়েন্ট মনস্টার অরেঞ্জ কালারে উপলব্ধ হবে। এই স্মার্টফোনের নতুন কালার ভেরিয়েন্ট সলিড আইস ব্লু আর স্ট্রম ব্ল‍্যাকে পেশ করা হবে। 91Mobiles Ishan Agarwal এর মাধ্যমে জেনেছে যে নতুন মনস্টার অরেঞ্জ কালারকে আমাজন প্রাইম ডে সেলের সময় বিক্রির জন্য পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি‌কে 8GB র‍্যাম + 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম + 256GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে।

এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই। অরেঞ্জ কালার ভেরিয়েন্টের ব‍্যাক প‍্যানেলে “Monster” লেখা থাকবে। আশা করা হচ্ছে যে এই ফোনের দুটি ভেরিয়েন্টকে যথাক্রমে 31,990 টাকা আর 33,990 টাকা দামে পেশ করা হবে।

iQOO 7 স্পেসিফিকেশন্স

iQOO 7 স্মার্টফোনে 6.62 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz আর টাচ স‍্যাম্পলিং রেট 300Hz। এর সাথেই সেল্ফি ক‍্যামেরার জন্য ফ্রন্টে পাঞ্চহোল কাট‌আউট দেওয়া আছে। আইকিউওও এর ফোনের ব‍্যাকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা 48MP Sony IMX598 সেন্সর আছে, যার সাথে 13MP এর আল্ট্রাওয়াইড সেন্সর আর 2MP মোনো লেন্স দেওয়া আছে। সেল্ফির জন্য এই ফোনে 16MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

iQOO 7 স্মার্টফোনে Snapdragon 870 SoC চিপসেট দেওয়া আছে। এই ফোনে 8GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে কোম্পানি এক্সটেন্ড র‍্যাম ফিচার‌ও দিয়েছে, যার সাহায্যে ফোনের র‍্যাম 3GB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে 4,400mAh ব‍্যাটারীর সাথে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Amazon Prime Day : iQOO 7 নতুন অরেঞ্জ কালার ভেরিয়েন্টে সেলে আসবে, জানুন দাম আর বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-7-monster-orange-color-variant-will-go-on-sale-during-amazon-prime-day-sale/feed/ 0
Amazon Prime Day সেলের আগে Flipkart এ শুরু হবে Big Saving Days সেল, পাওয়া যাবে বহু ডিল আর অফার https://www.91mobiles.com/bengali/flipkart-big-saving-day-sale-will-starts-from-25th-july-check-deal-and-offers/ https://www.91mobiles.com/bengali/flipkart-big-saving-day-sale-will-starts-from-25th-july-check-deal-and-offers/#respond Tue, 20 Jul 2021 06:30:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17294 Flipkart Big Savings Days sale এর কিছু তথ্য

The post Amazon Prime Day সেলের আগে Flipkart এ শুরু হবে Big Saving Days সেল, পাওয়া যাবে বহু ডিল আর অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart Big Saving Days এর ঘোষণা করেছে। ফ্লিপকার্টে এই সেল 25 জুলাই থেকে শুরু হবে যা 29 জুলাই পর্যন্ত। এর সাথেই ফ্লিপকার্ট প্লাস ইউজার্সদের একদিন আগে 24 জুলাই সেলের অ্যাক্সেস পাবে। Flipkart এ শুরু হতে চলা এই সেলের সময় ইউজার্সরা আলাদা আলাদা প্রোডাক্ট ক‍্যাকাগরি যেমন স্মার্টফোন, টিভি আর অ্যাপ্লায়েন্সেস, ফ‍্যাশান, ফার্নিচারে অনেক ডিসকাউন্ট পাবে। Flipkart এ এই সেল Amazon Prime Day সেলের ঠিক আগে সব ইউজার্সদের জন্য এটি আয়োজিত হবে। আবার আমাজন প্রাইম ডে সেল প্রাইম ইউজার্সদের জন্য 26 থেকে 27 জুলাই পর্যন্ত চলবে। Flipkart এ গ্রাহকরা বহু প্রোডাক্ট প্রি-বুক করার অপশন‌ও পাবে। এই প্রোডাক্ট 21 থেকে 23 জুলাই পর্যন্ত বুক করা যাবে।

Flipkart এ আসতে চলা সেল Big Saving Days এর সময় স্মার্টফোনে পাওয়া কিছু ডিলের থেকে কোম্পানি পর্দাফাস করেছে। অথচ অন্য প্রোডাক্টে পাওয়া অফার আর ডিল থেকে আপাতত কোম্পানি পর্দা তোলেনি। ফ্লিপকার্টে সেলের সময় ICICI ব‍্যাঙ্কের কার্ড আর EMI পেমেন্টে গ্রাহকরা দশ শতাংশ ইন্সট‍্যান্ট ডিসকাউন্ট পাবে।

Flipkart Big Saving Days সেল

POCO X3 Pro স্মার্টফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আপাতত 18,999 টাকায় কেনা যাবে। অথচ ফ্লিপকার্ট সেলের সময় ICICI ব‍্যাঙ্ক অফারের সাথে পোকোর এই ফোনকে 17,249 টাকায় কেনা যাবে। শোনা যাচ্ছে যে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ মডেলের দামেও কম ককরা যেতে পারে।

iPhone 12 আর iPhone 12 mini দুটিকে আপাতত 77,900 টাকা আর 67,900 টাকায় শুরুর দামে কেনা যাবে। সেলের সময় এই দুটি ফোনে ডিসকাউন্ট পাওয়া যাবে। আপাতত ফ্লিপকার্ট সেলের সময়ের দাম সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। ফ্লিপকার্টে সেলের জন্য প্রস্তুত মাইক্রো সাইটে iPhone 12 আর iPhone 12 mini এর অফার টিজ করে লেখা হয়েছে যে এই দুটি ফোন এখনো পর্যন্তের সবচেয়ে কম দামে কেনা যাবে।

Samsung Galaxy F62 স্মার্টফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আপাতত 23,999 টাকা দামে কেনা যাবে। সেলের সময় এই ফোনেও অতুলনীয় ডিসকাউন্ট অফার করা হবে। অথচ কোম্পানি ডিল রিভিল করেনি। লেটেস্ট Xiaomi Mi 11 Lite স্মার্টফোন যার দাম এখন 21,999 টাকা সেটি সেলের সময় ব‍্যাঙ্ক অফারের সাথে 20,499 টাকায় কেনা যাবে। এর সাথেই Samsung Galaxy F12 এর আপাতত দাম 10,999 টাকা, যা সেলের সময় 9,999 টাকায় কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Amazon Prime Day সেলের আগে Flipkart এ শুরু হবে Big Saving Days সেল, পাওয়া যাবে বহু ডিল আর অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/flipkart-big-saving-day-sale-will-starts-from-25th-july-check-deal-and-offers/feed/ 0