Android 12 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 26 May 2022 07:32:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Android 13 Vs Android 12 : কোন অ্যান্ড্রয়েড ভার্সনের কি বিশেষত্ব, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/android-13-vs-android-12-best-features/ https://www.91mobiles.com/bengali/android-13-vs-android-12-best-features/#respond Thu, 12 May 2022 08:27:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25956 Android 12 নাকি 13, কে কোনদিকে এগিয়ে, জেনে নিন

The post Android 13 Vs Android 12 : কোন অ্যান্ড্রয়েড ভার্সনের কি বিশেষত্ব, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Google সম্প্রতি টেক জগতের শিরোনামে আছে। কোম্পানির বার্ষিক সম্মেলন Google I/O শুরু হওয়ার সাথে সাথে Google ভারতীয় ইউজারদের জন্য সুখবর নিয়ে এসেছে, কোম্পানির নতুন Pixel 6a মোবাইল ফোনটিও শীঘ্রই ভারতীয় মার্কেটে লঞ্চ করবে। নতুন পিক্সেল স্মার্টফোনের পাশাপাশি কোম্পানি তাদের নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের Android 13 Beta 1 ভার্সনও প্রকাশ করেছে। অর্থাৎ, টেস্টিং স্টেজ এর এই অ্যান্ড্রয়েড OS অফিসিয়াল লঞ্চের আগেই মোবাইল ফোনে ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। প্রতিবারের মতো এবারও Android OS অনেক নতুন ফিচারের সাথে আসছে। Android 13-এর অফিসিয়াল রোলআউটের আগেই আমরা জানার চেষ্টা করেছি যে Android 13-এ কী কী ফিচার থাকবে এবং এটি বর্তমান Android 12 থেকে কোন কোন দিকে কতটা আলাদা বা কতটা উন্নত হবে। তাহলে চলুন Android 13 বনাম Android 12 এর তুলনা করে দেখা যাক, কোনটা বেশি এগিয়ে আছে।

Android 13 এর ফিচার

Multiple Enable Profiles

Android 13-এর এই ফিচারটি সবচেয়ে বেশি শিরোনামে আছে। Google এটিকে MEP Multiple Enabled Profiles নামে পেশ করেছে। এই ফিচারটির মাধ্যমে আপনারা একটি মোবাইল ফোনে 3টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন৷ এখনও পর্যন্ত মার্কেটের সমস্ত মোবাইল ফোনই ফিজিক্যাল সিম স্লট সাপোর্ট করে বা সেই সব ফোনে ই সিম এক্টিভ করা যায়। তবে Android 13 এর সাথে স্মার্টফোনে দুটি ফিজিক্যাল সিমের পাশাপাশি একটি ইসিম ব্যবহার করা যাবে। অর্থাৎ ফোনে একসঙ্গে তিনটি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা যাবে! দারুণ, তাই না?

Themed app icons

Google তাদের অপারেটিং সিস্টেমের সাথে এই বিষয়টির দিকে বিশেষ ভাবে নজর দেয়, যাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা প্রতি বছর কিছু নতুন লুক দেখতে পায়। এর জন্য কালার, ওয়ালপেপার, থিম, ট্রানজিশন, অ্যানিমেশন, পপ-আপ এবং আইকনের স্টাইল ও আকার নিয়ে কাজ করা হয়। এই বছরও Android 13-এ, ইউজাররা থিমযুক্ত অ্যাপ আইকনগুলি বেছে নিতে পারবেন, যা গ্রাহকের ইচ্ছা অনুযায়ী ফোনের OS কে একটি নতুন চেহারা দেবে।

Photo Picker

Android 13-এর এই ফিচারটি সিকিউরিটির দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফোনে সেভ করা এবং গুগল ক্লাউডে সেভ করা ছবি ও ভিডিও Photo Picker ফিচারের মাধ্যমে কোনো অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা যাবে। এই ফিচারের মাধ্যমে ফোনে ডাউনলোড করা অ্যাপগুলিকে ফটো গ্যালারিতে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে না।

Bluetooth LE Audio

Android 13-এ, মোবাইল ইউজাররা ব্লুটুথ লো এনার্জি অডিও সাপোর্ট পাবে। আপনাদের জানিয়ে রাখি যে এটি পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস অডিও। এর মাধ্যমে ইউজাররা তাদের অডিও ব্রডকাস্টের পাশাপাশি অন্যদের কাছে শেয়ারও করতে পারবে। শুধু তাই নয়, এটাকে পাবলিক ব্রডকাস্টের রূপ দিয়ে সাবস্ক্রিপশনও অ্যাড করতে পারবে। এতে খুব কম ব্যাটারি খরচে হাই কোয়ালিটির অডিও পাওয়া যাবে।

Notification Permission

সাধারণত, যখন একটি স্মার্টফোনে একটি অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা হয়, তখন এটি ক্যামেরা, মাইক্রোফোন, ব্লুটুথ, কল এবং কন্টাক্ট ইত্যাদি অ্যাক্সেস করার অনুমতি চায়। Android 13-এ, ইউজাররা ফোনের কোন ফিচারটি অ্যাক্সেস করছে সেই সম্পর্কে তাদের কাছে তথ্য থাকবে। একইভাবে, Downgradable Permission সহ,কোন অ্যাপ ফোনের যেই ফিচারটি ব্যবহার করবে না, সেই ফিচারটি অ্যাক্সেস ডাউনগ্রেড করা হবে এবং পারমিশন অটোমেটিক রিভলভ হয়ে যাবে।

Android 12 feature

Display Design

প্রথমেই যদি Android 12 এর লুক এবং ডিজাইন এর কথা বলি তাহলে এতে উইজেটগুলির ডিজাইনও পরিবর্তন করা হয়েছে। উইজেটগুলির আকার, ডিজাইন এবং কালার, এবং এগুলি ব্যবহার করার সময় যে অ্যানিমেশন আসে সেটাও এখন অনেক আলাদা হয়ে গেছে এবং এই উইজেটগুলিকে আগের চেয়ে আরও স্মুথ, কালারফুল এবং ভাইব্রেন্ট করা হয়েছে। ডিজাইন এবং লেআউটে আকর্ষণীয় পরিবর্তন থেকে শুরু করে থিম এবং ট্রানজিশন ইত্যাদি ডায়নামিক রাখা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে Android 12-এ নোটিফিকেশন প্যানেলও আলাদাভাবে তৈরি করা হয়েছে, যা নিচে স্ক্রোল করে চেক করা যাবে।

Privacy Dashboard

Android 12-এ প্রাইভেসি ড্যাশবোর্ডও যুক্ত করা হয়েছে, যা খুবই দরকারী একটি ফিচার। এই টুলটি সম্পূর্ণ হিসাব রাখে যে কোন অ্যাপটি কোন সময় এবং কতক্ষণ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ডেটা, লোকেশন, ইন্টারনেট, কন্টাক্ট, মেসেজ ইত্যাদি। এই ফিচারটির মাধ্যমে, মোবাইল ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী বেছে নিতে পারে যে তারা কোন অ্যাপে অ্যাক্সেস দিতে চান এবং কোন ফিচারটিতে তারা অ্যাক্সেস দিতে চান না। এছাড়াও অ্যান্ড্রয়েড ইউজারদের লোকেশন accuracy ও সিদ্ধান্ত নিতে পারে যে অ্যাপটিকে ফোনের লোকেশন এর তথ্য কতটা সঠিক দেওয়া উচিত।

Multi Device Connectivity

Google Android 12-এ মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির মাধ্যমে স্মার্টফোনকে টিভি, ফ্রিজ, লাইট এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সের পাশাপাশি ল্যাপটপ ইত্যাদির সাথে যুক্ত করাটা আরও সহজ করে তুলেছে। এই সমস্ত ডিভাইসগুলি সহজেই আপনার মোবাইল ফোনের সাথে কানেক্টেড হতে পারে। শুধু তাই নয়, আপনি একটি সিঙ্গেল ক্লিকেই ল্যাপটপটি আনলক করতে পারবেন এবং ল্যাপটপের মাধ্যমে স্মার্টফোনে আসা মেসেজ, কন্টাক্ট ইত্যাদি অ্যাক্সেস করতে পারবেন।

Digital Car Key

Android 12 এর এই ফিচারটিও দারুণ। এখনও পর্যন্ত, যেখানে ঘরে ঘরে মোবাইল ফোনের সাথে টিভি, এসি, স্পিকার এবং বাল্ব এর মতো হোম অ্যাপ্লায়েন্সের সাথে সংযুক্ত করা যেত। সেখানে, Android 12 গাড়িকেই ফোনের সাথে পেয়ার করে দেখিয়ে দিয়েছে। এটি অপারেটিং সিস্টেমের ডিজিটাল কার কি, ফিচারের সাহায্যে স্মার্টফোনের মাধ্যমে গাড়ি চালু করার পাশাপাশি লক ও আনলকও করা যায়। আপনি যদি আপনার গাড়িটি কোনও বন্ধুকে দিয়ে থাকেন তবে এই ডিজিটাল চাবিটি অন্য ব্যক্তির ফোনেও স্থানান্তর করা যেতে পারে এবং তাও সম্পূর্ণ সিকিউরিটি এবং প্রাইভেসি বজায় রেখে।

Private Compute Core

Google Android 12-এ Private Compute Coreও অন্তর্ভুক্ত আছে। এই ফিচারের মাধ্যমে মোবাইল ইউজারদের অনেক তথ্য গোপন রাখা হবে। ফোনের লাইভ ক্যাপশন এবং স্মার্ট রিপ্লাই-এর মতো ফিচার গুলো প্রাইভেট থাকবে। গুগল এই ফিচার গুলোকে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ক্যাপাবিলিটির বাইরে রেখেছে। এই OS-এ পারস্পরিক কথোপকথন এবং ভাষাগুলিকে নেটওয়ার্ক থেকে আলাদা এবং প্রাইভেট রাখা হয়েছে। যার ফলে এই ফিচারটির মাধ্যমে সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Android 13 Vs Android 12 : কোন অ্যান্ড্রয়েড ভার্সনের কি বিশেষত্ব, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-13-vs-android-12-best-features/feed/ 0
Android 12-এর এই দুর্দান্ত ফিচার গুলো আপনার স্মার্টফোনের ধরনটাই বদলে দেবে, আপনি কি আপনার মোবাইল আপডেট করেছেন? https://www.91mobiles.com/bengali/best-feature-update-google-android-12-os-android-13-beta-developer-preview/ https://www.91mobiles.com/bengali/best-feature-update-google-android-12-os-android-13-beta-developer-preview/#respond Sat, 26 Mar 2022 03:14:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23846 জেনে নিন Android 12-এর ফিচার

The post Android 12-এর এই দুর্দান্ত ফিচার গুলো আপনার স্মার্টফোনের ধরনটাই বদলে দেবে, আপনি কি আপনার মোবাইল আপডেট করেছেন? first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme, Xiaomi, Samsung, OPPO, OnePlus এবং Vivo সবকটি ভিন্ন ভিন্ন মোবাইল ব্র্যান্ড হলেও তাদের একটি বিষয় এক, আর সেটা হল এই ফোন গুলোর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। প্রতি বছর Google তার অপারেটিং সিস্টেম অর্থাৎ OS-এ নতুন আপডেট নিয়ে আসে, যা স্মার্টফোনে নতুন আকর্ষণীয় এবং উন্নত ফিচার প্রদান করে। এই মুহুর্তে Google এর নতুন OS হল Android 12। Android 12 এ অনেক নতুন আপডেট এবং দুর্দান্ত ফিচার আছে। স্মার্টফোন কোম্পানিগুলি তাদের নতুন মোবাইল ফোনগুলিকে Android 12 OS এ বাজারে লঞ্চ করা শুরু করেছে। অ্যান্ড্রয়েড 12 এর সাথে নতুন স্মার্টফোন আসছে, নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পুরানো মোবাইলগুলিতেও ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে। Android 13 Developer Preview ইতিমধ্যেই চলে এসেছে এবং অ্যান্ড্রয়েড 13 বিটা সংস্করণটিও আগামী মাসে ডাউনলোডের জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। এই পোস্টে আমরা আপনাদের Android 12-এর ফিচার এবং আপডেটের বিশদ বিবরণ জানাবো।

Deeply Personal

1. Design

চেহারার দিক থেকে, Android 12 আগের বছরগুলিতে আসা Android OS থেকে সম্পূর্ণ আলাদা। এই OS এ, গুগল ডিজাইনের উপর অনেক কাজ করেছে। ফোনের শুরু হওয়া তাতে সমস্ত কাজ এবং অ্যাপ ফাংশন ইত্যাদিতে ফোনের ডিজাইন ও লেআউটে আকর্ষণীয় পরিবর্তন দেখা যাবে। থিম থেকে ট্রানজিশন পর্যন্ত সবকিছুই খুব গতিশীল রাখা হয়েছে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

2. Color

অ্যান্ড্রয়েড 12-এর পরে, এবার স্মার্টফোনগুলো আর শুধুমাত্র হালকা বা অন্ধকার থিমে কাজ করবে না। এই নতুন অ্যান্ড্রয়েড OS এর পরে আপনার স্মার্টফোনে অনেকগুলি রঙের থিম কাজ করবে। অ্যান্ড্রয়েড 12 এমনভাবে তৈরি করা হয়েছে যে ফোনে আপনি যেই ওয়ালপেপার সেট করবেন, সেই ছবির কালার অনুযায়ী ফোনটি থিম পালটে ফেলবে । হোম স্ক্রিনে টেক্সট এবং টাইম ওয়াচও ফটো অনুযায়ী ভিন্ন রঙে পরিবর্তিত হবে।

3. Notification

এতদিন পর্যন্ত, যখনই কোনও স্মার্টফোনটি ব্যবহার করার জন্য হাতে তুলে নেওয়া হত, ফোনের স্ক্রীন প্রচুর নোটিফিকেশনে ভরে যেত এবং পুরো ডিসপ্লেটি বিভিন্ন অ্যাপের বিজ্ঞপ্তিতে পূর্ণ হত। তবে অ্যান্ড্রয়েড 12 এ এটি ঘটবে না। ফোনটি লক বা আনলক করা হোক না কেন, কোনও বিজ্ঞপ্তি স্ক্রিনে পড়ে থাকবে না। এই নতুন ওএস-এ, নোটিফিকেশন এর একটি পৃথক প্যানেল তৈরি করা হয়েছে, যা নীচে স্ক্রোল করে চেক করা যেতে পারে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

4. Widget

Android 12 OS এর সাথে, গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে উপস্থিত Widget গুলির ডিজাইনও পরিবর্তন করেছে। Widget গুলির আকৃতি, চেহারা এবং রঙ, সেইসাথে এগুলি ব্যবহার করার সাথে সাথে যে অ্যানিমেশন আসে তা এখন আগের থেকে আলাদা হবে৷ Android 12-এ, এই Widget গুলি আগের চেয়ে আরও মসৃণ, রঙিন এবং প্রাণবন্ত দেখাবে এবং তাদের ব্যবহারের পদ্ধতিও হবে খুব সুন্দর। উদাহরণস্বরূপ, ঘড়ির আকার বৃদ্ধি করা হয়েছে এবং ক্যালেন্ডার, আবহাওয়া, মিউজিক প্লেয়ার ইত্যাদির ভলিউম এবং আকার পরিবর্তন করা হয়েছে।

Private and Secure

5. Password

Android 12-এ স্মার্টফোন ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহৃত পাসওয়ার্ড গুগুল সুরক্ষিত রাখবে। এই পাসওয়ার্ডগুলি শুধু যে নিরাপদ উপায়ে সংরক্ষণ করা হবে তাই নয়, প্রয়োজনে কয়েকটি ক্লিকে প্রয়োজনীয় অপশন পূরণ করা যাব। গুগল ক্রোম এবং অ্যান্ড্রয়েড ওএস একসঙ্গে এই নিয়ে কাজ করেছে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

6. Transparency

গুগল প্রতিশ্রুতি দিয়েছে যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডেটা সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে, কোন ব্যবহারকারীর ডেটা কখন এবং কোথায় ব্যবহার করা হচ্ছে। অ্যাপল আইফোনের আইওএসের মতো, এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে স্ক্রিনের উপরের ডানদিকে একটি সূচক দেওয়া হয়েছে, যা ফোনের মাইক বা ক্যামেরা কখন ব্যবহার করা হচ্ছে তা বলে দেবে। অর্থাৎ, যখনই কোনো অ্যাপ্লিকেশন ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করবে, একই সময়ে স্ক্রিনে একটি ছোট সবুজ আলো জ্বলবে।

7. Privacy Dashboard

অ্যান্ড্রয়েড 12-এ প্রাইভেসি ড্যাশবোর্ডও যোগ করা হয়েছে, যা খুবই দরকারী একটি ফিচার। এই টুলটি কখন, কতক্ষণ মোবাইল ডেটা, লোকেশন, ইন্টারনেট ইত্যাদি কোন অ্যাপ ব্যবহার করেছে এই সব কিছুর খোঁজ রাখবে। শুধু তাই নয়, এখানে ব্যবহারকারীরা কোন অ্যাপে অ্যাক্সেস দিতে চান বা সরাতে চান তাও বেছে নিতে পারবেন। স্মার্টফোন ব্যবহারকারীরাও তাদের পছন্দ থেকে লোকেশনের নির্ভুলতা নির্ধারণ করতে পারবে, যে অ্যাপটিকে আপনার অবস্থান সম্পর্কে কতটা সঠিক তথ্য দিতে হবে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

8. Private Computer Core

Google Android 12-এ Private Compute Coreও অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের কিছু লাইভ তথ্য যেমন লাইভ ক্যাপশন, নাউ প্লেয়িং এবং স্মার্ট রিপ্লাই ব্যক্তিগত রাখা হবে। এই ফিচার গুলি AI সক্ষমতার বাইরে রাখা হবে, যার কারণে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের কারণে সমস্যা হবে না। ইন্টারঅ্যাকশন এবং ভাষাগুলিও নেটওয়ার্ক থেকে আলাদা এবং ব্যক্তিগত রাখা হবে।

Better Together

9. Multi device Connectivity

বেটার টুগেদারের মাধ্যমে, গুগল স্মার্টফোনকে শুধু কলিং বা ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ করেনি, বরং অন্যান্য ডিভাইসের সাথে মোবাইল ফোন ব্যবহারের ওপর জোর দিয়েছে। Android 12-এ মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি স্মার্টফোনকে টিভি, ফ্রিজ, লাইট এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সের পাশাপাশি ল্যাপটপের সাথে সংযোগ করা সহজ এবং সুবিধাজনক করে তোলে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

10. Single Tap

শুধুমাত্র স্মার্টফোন এবং ল্যাপটপ সম্পর্কে কথা বললে, Android 12 এর সাথে আপনি মোবাইল ফোনে একটি ট্যাপ দিয়ে ল্যাপটপটি আনলক করতে পারবেন। শুধু তাই নয়, স্মার্টফোনে আসা মেসেজ, কন্টাক্ট ইত্যাদিও ল্যাপটপের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। অর্থাৎ ল্যাপটপে কাজ করার সময় ফোন দূরে রাখা হলেও ব্যবহারকারী ল্যাপটপ থেকে তা পরিচালনা করতে পারবেন।

11. Tv Remote

টেলিভিশন দেখার সময়, আমরা কয়েক মিনিট পর চ্যানেল পরিবর্তন করতে থাকি। অনেক সময় টিভির রিমোট নষ্ট হয়ে যায় বা ব্যাটারির সেল ফুরিয়ে যায়। তবে অ্যান্ড্রয়েড 12 এর সাথে টিভি দেখার স্টাইলও বদলে যাবে। টেলিভিশন শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমেই চালানো যাবে এবং এর জন্য কোনো বাহ্যিক অ্যাপ ইত্যাদির প্রয়োজন হবে না।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

12. Digital Car key

আপনি যদি হোম অ্যাপ্লায়েন্স বা টিভি রিমোট নিয়ে সন্তুষ্ট হন, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে Android 12 এ এর থেকে অনেক বেশি উন্নত মানের ডিজাইন দেওয়া হয়েছে। গুগল ডিজিটাল গাড়ির চাবি চালু করেছে, যা স্মার্টফোনের মাধ্যমে গাড়ি লক এবং আনলক করতে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, আপনি যদি আপনার গাড়িটি কোনও বন্ধুকে দিয়ে থাকেন, তবে এটি ডিজিটাল চাবি সুরক্ষা এবং গোপনীয়তার সাথে অন্যের ফোনেও স্থানান্তর করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Android 12-এর এই দুর্দান্ত ফিচার গুলো আপনার স্মার্টফোনের ধরনটাই বদলে দেবে, আপনি কি আপনার মোবাইল আপডেট করেছেন? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-feature-update-google-android-12-os-android-13-beta-developer-preview/feed/ 0
একেই বলে Samsung এর ক্ষমতা! 10 বছর পুরোনো Galaxy S III 3G ফোনে চলছে Android 12 https://www.91mobiles.com/bengali/android-12-update-for-samsung-galaxy-s-iii-3g-smartphone/ https://www.91mobiles.com/bengali/android-12-update-for-samsung-galaxy-s-iii-3g-smartphone/#respond Mon, 03 Jan 2022 08:43:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20487 পুরোনো ফোনে নতুন OS

The post একেই বলে Samsung এর ক্ষমতা! 10 বছর পুরোনো Galaxy S III 3G ফোনে চলছে Android 12 first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung ও Xiaomi এর পাশাপাশি অন্যান্য সমস্ত স্মার্টফোন কোম্পানি সাধারণত তাদের ফোনের জন্য দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকে। এই কথা ঠিক যে অ্যান্ড্রয়েড আপডেটের জন্য কোম্পানিগুলিকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। এই কারণেই প্রত্যেক কোম্পানি তাদের পুরোনো ফোনে বেশি আপডেট দিতে চায় না। তবে অ্যান্ড্রয়েড কমিউনিটির জন্য এটা অসম্ভবও নয়। XDA Developers এবিষয়ে একটি রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ 2012 সালে Samsung Galaxy S III 3G নামের একটি ফোন লঞ্চ করেছিল। এত পুরোনো ফোনেও এবার আনঅফিসিয়ালি Android 12 এর আপডেট দেওয়া হয়েছে। XDA এর মান্যতাপ্রাপ্ত ডেভেলপার html6405 এই আপডেট শেয়ার করেছে। আপডেটের পর ফোনটিতে সেলুলার রেডিও, ক্যামেরা। ওয়াইফাই। ব্লুটুথের মত বেশ কিছু ফিচার কাজ করছে। এই ফোনটি অল বাট ফরগটেন সেলফিশ ওএস অপারেটিং সিস্টেমের সঙ্গে ডুয়াল বুট করা হয়। এটি অনেকটা অ্যান্ড্রয়েডের মতই।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে POCO M4 , জেনে নিন এর স্পেসিফিকেশন এবং বিশেষ চমক!

কোনো কোম্পানি খুব বেশি দিন আপডেট দেয় না মানে এই নয় যে তারা চাইলে তাদের ফোনগুলিকে দশ বছর পর্যন্ত আপডেট দিতে পারে না। বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রি 18 থেকে 24 মাস পর্যন্ত আপডেট প্রোভাইড করে থাকে। এই আপডেটের নমুনা দেখে কোম্পানিগুলির বোঝা উচিত তারা চাইলে কত দীর্ঘ দিন ধরে আপডেট রোলআউট করতে পারে। বিগত বেশ কিছু সময় ধরে বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি এবং বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণকারী কোম্পানি গুগল এই আপডেট সাইকেল বাড়ানো নিয়ে চাপের মধ্যে আছে। এই চাপ তখন আরও বেড়ে গিয়েছিল যখন Apple তাদের কয়েক বছর আগে পেশ করা iPhone 6S এর জন্য iOS 15 আপডেট জারি করেছিল।

Samsung Galaxy S III 3G এর স্পেসিফিকেশন

পুরোনো ফোনে আপডেট দেওয়ার প্রসঙ্গে প্রায়ই কোম্পানিগুলিকে বলতে শোনা যায় যে পুরোনো হার্ডওয়ারের সঙ্গে নতুন সফটওয়ারে ঠিকমত তাল মিলিয়ে চলতে পারে না। যে কারণে কোম্পনিগুলির আপডেট রোলআউট করতে যথেষ্ট সমস্যা হয়। Samsung Galaxy S III 3G ফোনটি অনেক পুরোনো Exynos 4412 চিপসেটে রান করে। এটি একটি কোয়াড কর চিপসেট এবং এতে ARM’s Cortex A9 আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এছাড়া এই চিপসেট 32nm ফেব্রিকেশনে তৈরী।

আরও পড়ুন: মার্চের মধ্যে আন্তর্জাতিক বাজারে আসতে চলেছে Xiaomi 12 সিরিজের স্মার্টফোনগুলি, জেনে নিন কবে লঞ্চ হবে ভারতে?

XDA এর রিপোর্ট অনুযায়ী নতুন আপডেটের পর ফোনটিতে ওয়াইফাই ও ব্লুএটুথ কাজ করলেও LineageOS এর কিছু ফিচার ঠিকঠাক পারফর্ম করতে পারছে না। এছাড়া রিপোর্টে আরও কিছু অন্য ধরনের বাগসের কথা বলা হয়েছে। হয়ত এই কারণেই সমসাঙের পাশাপাশি অন্যান্য স্মার্টফোন কোম্পানি পুরোনো ফোনের জন্য অপারেটিং সিস্টেম আপডেট প্রোভাইড করতে চায় না। ইউজাররা সব সময় চায় প্রতিটি আপডেটের সঙ্গে সঙ্গে তাদের ফোন যেন আরও ফাস্ট ও স্মুথ হয়। কিন্ত সব সময় যে কোম্পানি এমনটা করতে সফল হবে তারও কোনো মানে নেই। তাই প্রত্যেক কোম্পানি চায় এই বিষয়টি এড়িয়ে যেতে যাতে তাদের বদনাম না হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post একেই বলে Samsung এর ক্ষমতা! 10 বছর পুরোনো Galaxy S III 3G ফোনে চলছে Android 12 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-12-update-for-samsung-galaxy-s-iii-3g-smartphone/feed/ 0
এখন সস্তা ফোনও চলবে আর‌ও দ্রুত, লঞ্চ হল Android 12 (Go Edition) https://www.91mobiles.com/bengali/android-12-go-edition-announced-with-new-features-availability/ https://www.91mobiles.com/bengali/android-12-go-edition-announced-with-new-features-availability/#respond Wed, 15 Dec 2021 08:19:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20104 Android 12 (Go edition) এর কিছু ফিচার

The post এখন সস্তা ফোনও চলবে আর‌ও দ্রুত, লঞ্চ হল Android 12 (Go Edition) first appeared on 91Mobiles Bengali.

]]>
Google শেষমেশ OS এর নতুন সংসকরন Android 12 (গো এডিশন) এর সম্পর্কে ঘোষণা করে দিয়েছে, যার প্রধান উদ্দেশ্য 1GB র‍্যামের কম দামের ফোন গুলিকে স্পীড প্রদান করা। মাউন্টেন ভিউ জায়েন্ট জানিয়েছেন যে এখন প্রায় 200 মিলিয়ন অ্যান্ড্রয়েড (গো এডিশন) ফোন আছে এবং ওএসের আগামী ভার্সনটি দ্রুত, স্মার্ট এবং আর‌ও বেশি সুরক্ষিত অনুভব প্রদান করবে। কোম্পানি জানিয়েছে যে অ্যান্ড্রয়েড 11 গো এর তুলনায় অ্যান্ড্রয়েড 12 (গো এডিশন) 30 শতাংশ দ্রুত অ্যাপ লঞ্চ করবে এবং এনিমেশন‌ও স্মুথ হয়ে যাবে এমনটাই কোম্পানি দাবি করেছে। অ্যান্ড্রয়েড 12 (গো এডিশন) 2022 এ লো-এন্ড স্মার্টফোনে‌র জন্য উপলব্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: WhatsApp নিয়ে এল আর‌ও একটি অসাধারণ ফিচার, এই পদ্ধতি অবলম্বন করে করুন ব‍্যবহার

Google Android 12 (Go edition) features

Android 12 SplahScreen API এবং ডেভলপারদের অ্যাপ লোড হ‌ওয়ার সময়ে নিজের অ্যাপটিকে দেখার জন্য ভালো কিছু প্রদান করার অনুমতি দেবে। এই ওএসে একটি অ্যাপ হাইবারনেটিং সুবিধা দেওয়া হয়েছে, যা সেই সমস্ত অ্যাপ‌ গুলিকে নষ্ট করবে যার ব‍্যবহার অধিক সময়ের জন্য করা হয়নি, যার ফলে ব‍্যাটারী লাইফ এবং স্টোরেজের সাশ্রয় হবে। গুগল জানিয়েছে যে এইরকম কিছু হলে ইউজারদের সূচনা দিয়ে দেওয়া হবে।

একটি নতুন আপডেট করা ফাইল গো অ্যাপ, যা উপভোক্তাদের ফাইল‌কে ডিলিট করার 30 দিনের মধ্যে ফিরে পাওয়ার অনুমতি দেবে। অ্যান্ড্রয়েড 12 (গো এডিশন) এ চলমান অ্যাপ স্ক্রিনে সংবাদ শোনার এবং নিজের পছন্দ অনুযায়ী ভাষায় যেকোনো অন?স্ক্রিন শব্দের অনুবাদ করার বিকল্প প্রদান করবে। নিয়ার শেয়ার এবং গুগল প্লের মাধ্যমে ইউজাররা সরাসরি নিকটবর্তী ডিভাইস থেকে অ্যাপ শেয়ার করে ডেটার সাশ্রয় করতে পারবে। অ্যান্ড্রয়েড 12 (গো এডিশন) উপভোক্তাদের নিজের ডিভাইসটিকে শেয়ার করার আগে অতিথি প্রোফাইলে সুইচ করার এবং পরে প্রোফাইলটিকে রিসেট করার অনুমতি দেবে। প্রোফাইল‌টি সরাসরি লক স্ক্রিনে উপলব্ধ হবে।

আরও পড়ুন: 50MP Camera সহ মাত্র 8,999 টাকায় লঞ্চ হল Tecno Spark 8T, ফুল চার্জে 38 দিন পর্যন্ত চলবে এই ফোনে‌র ব‍্যাটারি

এই ওএসটি কোন অ্যাপ সংবেদনশীল ডেটার অ্যাক্সেস করছে সেটি দেখাবে। স্টেটাস বারটি প্রাইভেসি ইন্ডিকেটরের কাজ‌ও করবে, যা দেখিয়ে দেবে যে কোন অ্যাপটি কখন mic/.Camera এর ব‍্যবহার করেছে। লোকেশন পারমিশন ফিচারটিও গো সংস্করনে‌ নিজের জায়গা করার জন্য পথ খুজছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এখন সস্তা ফোনও চলবে আর‌ও দ্রুত, লঞ্চ হল Android 12 (Go Edition) first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-12-go-edition-announced-with-new-features-availability/feed/ 0
Android স্মার্টফোনে OS এবং UI এর ভূমিকা কি? জেনে নিন বিভিন্ন ব্র‍্যান্ডে‌র ওএস সম্পর্কে https://www.91mobiles.com/bengali/what-is-os-ui-in-smartphone-know-everything-about-android-operating-system-user-interface/ https://www.91mobiles.com/bengali/what-is-os-ui-in-smartphone-know-everything-about-android-operating-system-user-interface/#respond Sat, 04 Dec 2021 05:18:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19832 প্রত‍্যেক‌টি OS এর স্মার্টফোনে ভূমিকা

The post Android স্মার্টফোনে OS এবং UI এর ভূমিকা কি? জেনে নিন বিভিন্ন ব্র‍্যান্ডে‌র ওএস সম্পর্কে first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোন মার্কেটে প্রত‍্যেক‌টি ব্র‍্যান্ড নিজেকে অন‍্যের তুলনায় শ্রেষ্ঠ বলে। যখন কোনো গ্রাহক স্মার্টফোন কেনার কথা ভাবে, তখন সবথেকে বড়ো প্রশ্ন হয়ে দাড়ায় এক‌ই প্রাইস সেগ্মেন্টে Design, Display, RAM, Storage, Camera, Processor এবং Battery এর মতো সব স্পেসিফিকেশন্স এক রকম হ‌ওয়া সত্ত্বেও স্মার্টফোন গুলি আলাদা হয় কি করে? ব্র‍্যান্ডের নাম আলাদা হ‌ওয়ার সাথেই যে জিনিস‌টি এই স্মার্টফোন গুলিকে প্রত‍্যেকের থেকে ভিন্ন করে তাহল OS অর্থাৎ অপারেটিং সিস্টেম। প্রত‍্যেক‌টি মোবাইল ব্র‍্যান্ড চেষ্টা করতে থাকে তাদের স্মার্টফোন‌কে অন‍্যান‍্য কোম্পানির তুলনায় শ্রেষ্ঠ করে তোলার। স্মার্টফোন গুলি শ্রেষ্ঠ হয়ে ওঠে ফোনে‌র অপারেটিং সিস্টেমে‌র মাধ্যমে। প্রত‍্যেক‌টি ব্র‍্যান্ড নিজের ইউনিক ওএসে কাজ করে, যেমন OPPO এর ColorOS, Samsung এর OneUI, OnePlus এর OxygenOS, Xiaomi এর MiUi, Vivo এর FunTouch এবং Realme এর RealmeUI অপারেটিং সিস্টেম। এই সমস্ত অপারেটিং সিস্টেমের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, যা স্টক অ্যান্ড্রয়েড‌কে আর‌ও আকর্ষণীয় করে এবং ইউজার ফ্রেন্ডলি করে তোলে। আসুন এই আর্টিকেলে‌র মাধ্যমে জেনে নিই Android 12 এর সাথে কাজ করা এই সমস্ত OS এর বৈশিষ্ট্য।

OPPO ColorOS

সবচেয়ে এডভান্স অপারেটিং সিস্টেমে‌র কথা বলা হলে যেই নামটি আসে, সেটি হলো ওপ্পো কোম্পানির পেশ করা কালার‌ওএস 11 এর নাম। ColorOS 11 অপারেটিং সিস্টেম স্মার্টফোনে Android 11 এর সাথে কাজ করতে সক্ষম। কালার‌ওএস 11 এর মাধ্যমে ফোনে র‍্যামের ব‍্যবহার 45 শতাংশ পর্যন্ত বেড়ে যায়। রেসপন্স রেটে 32 শতাংশ এবং ফ্রেম রেট স্টেবেলিটিতে 17 শতাংশ দ্রুততা চলে আসে। ওএসে উপস্থিত Personalization ফিচারে ফোনের থিম, ওয়ালপেপার, ফন্ট, আইকন, কালার, লে‌-আউট ইত্যাদি নিজের ইচ্ছানুযায়ী সেট করা যাবে। ওএসে ইউজাররা শুধুমাত্র আইকন স্টাইল‌ই বদলাতে পারবে না, তার সাথে ‘App Layout’ ফিচারে নিজের কম্ফর্ট অনুযায়ী স্ক্রিনে কত গুলি কলাম এবং কত গুলি রো রাখতে চায়, সেটিও নিজের পছন্দের মতো সেট করতে পারবে। এইভাবেই নিজের ইচ্ছানুযায়ী কালার‌ও বদলানো যাবে। অল‌ওয়েজ অন ডিসপ্লে‌র মতো ফিচার ফোন এক্সপেরিয়েন্স‌‌কে আর‌ও অসাধারণ করে তোলে। কালার‌ওএস 11 এর মাধ্যমে ট্রান্সলেশন‌ও খুব সহজ হয়ে গেছে। এই নতুন অপারেটিং সিস্টেম‌টিতে 3 ফিঙ্গার টাচ এবং ট্রান্সলেশনের মতো অসাধারণ অপশন‌ও পাওয়া যাবে। ওপ্পো এই অপারেটিং সিস্টেমে প্রাইভেসি‌কে আগের তুলনায় যথেষ্ট সিকিউর করে দিয়েছে।

Samsung OneUI

স‍্যামসাং এর অপারেটিং সিস্টেমে‌র সবচেয়ে লেটেস্ট ভার্সন হলো ওয়ান‌ইউআই 4। এই নতুন অপারেটিং সিস্টেমে ইম্প্রুভ্ড ডার্ক মোড সহ প্রি ভিডিও মোড, অডিও বুকমার্ক এবং ওয়াইফাই পাসওয়ার্ডের মতো ফিচার দেওয়া হয়েছে। স‍্যামসাং ছর ওয়ান‌ইউআই সিস্টেমের বিশেষ ফিচারের সম্পর্কে কথা বলা হলে এতে Quick Switch এবং Content Suggestion দেওয়া আছে। কুইক সুইচ ফিচারে নর্মাল মোড এবং প্রাইভেট মোড আছে, পাওয়া‌র বাটনটিকে দুইবার চাপলে এই দুটি মোডে পাল্টানো যাবে এবং ইউজাররা গ‍্যালারি, হোয়াটস‌অ্যাপ আর অন‍্যান‍্য অ্যাপের নর্মাল মোড থেকে প্রাইভেট মোডে সুইচ করতে পারবে। আবার কন্টেন্ট সাজেশন ফিচারে স্মার্টফোন ইউজারদের প্রাইভেট কন্টেন্ট‌কে ‘সিকিউর ফোল্ডার’ এ ট্রান্সফার করার পরামর্শ দেবে।

Xiaomi MIUI

শাওমির লেটেস্ট ওএস মিইউআই 12.5। এই ওএসের কিছু বিশেষ ফিচারের কথা বলতে হলে ডার্ক মোড 2.0 কে আর‌ও এডভান্স করে পেশ করা হয়েছে, যা ব‍্যাটারীর ব‍্যবহার কম করে। এর সাথেই অল‌ওয়েজ-অন ডিসপ্লে, গেস্চার এন্ড নেভিগেশন, নোটিফিকেশনের মতো ফিচার গুলি ইউজারদের অসাধারণ এক্সপেরিয়েন্স প্রদান করে। মি‌ইউআই 12 এর ক‍্যামেরা অ্যাপের সাথে লে‌আউট সাপোর্ট‌ সহ কালার কাস্টোমাইজেশান‌ও দেওয়া হয়েছে। স্মার্টফোনটিকে অত‍্যাধিক সিকিউরিটি দেওয়া‌র জন্য মিইউআই 12 ওএসে Mobile AI Computer Engine অর্থাৎ MACE ফ্রেম‌ওয়ার্কের ব‍্যবহার করা হয়েছে। এর সাথেই অ্যাপ বিহেভিয়ারের মতো ফিচার ইউজারদের নিজের প্রাইভেসিকে আর‌ও মজবুত করতে এবং নিজের থেকে হ‍্যান্ডেল করার সুযোগ দেয়।

Oneplus OxygenOS

ওয়ানপ্লাসের পেশ করা সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেমে‌র নাম অক্সিজেন ওএস 11। এই ওএসটিও অন‍্যান‍্য লেটেস্ট ভার্সনের ন‍্যায় অ্যান্ড্রয়েডের 11 এর সাথে কাজ করে। অল‌ওয়েজ-অন ডিসপ্লে ফিচার‌টিকে অক্সিজেন ওএসেও অসাধারণ পদ্ধতিতে যোগ করা হয়েছে, যেখানে ইউজাররা নিজের ইচ্ছানুযায়ী নিজের ফোনটির ডিজাইন করতে পারবে। এর সাথেই ওয়ান-হ‍্যান্ডেড অপ্টিমাইজেশান, ফোকাস ট‍্র‍্যাকিং এবং গেস্চার শেল্ফের মতো ফিচার গুলি মোবাইল ব‍্যবহার আর‌ও সহজ করে তোলে‌। অক্সিজেন ওএস 11 এও প্রাইভেসি এবং সিকিউরিটি‌র ক্ষেত্রে অসাধারণ সার্ভিস পেশ করা হয়েছে।

Realme UI

রিয়েলমি ফোন গুলি আগে ওপ্পো‌র কালার ওএসেই কাজ করতো, কিন্তু পরবর্তী সময়ে রিয়েলমি ইউজারদের আর‌ও ভালো এক্সপেরিয়েন্স‌ দেওয়ার জন্য কোম্পানি রিয়েলমি ইউআই পেশ করে। Realme UI 3.0 একদম লেটেস্ট ভার্সন। অল‌ওয়েজ-অন ডিসপ্লে, সিস্টেম থিম এবং স্ক্রিন লাইট এফেক্ট ফোনের ইউজার ইন্টারফেসকে আর‌ও আকর্ষণীয় করে। হাই-ব্রাইটনেস কালার এবং হাই-স‍্যাচুরেশান ভিউ সহ কাস্টমাইজেশন এটিকে অসাধারণ করে তোলে। রিয়েলমি ইউআইয়ে Quantum Animation Engine ফিচার‌কে যোগ করা হয়েছে, যা সফ্ট ডিসপ্লে এবং স্মুথ এনিমেশন প্রদান করে। এর সাথেই ফোনে ফোকাস মোড, 3-ফিঙ্গার টাচ, পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন এবং পাওয়ার সেভিঙের মতো ফিচার‌ও উপস্থিত আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Android স্মার্টফোনে OS এবং UI এর ভূমিকা কি? জেনে নিন বিভিন্ন ব্র‍্যান্ডে‌র ওএস সম্পর্কে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/what-is-os-ui-in-smartphone-know-everything-about-android-operating-system-user-interface/feed/ 0
কোন খাবারের নামে রাখা হবে Android 13 এর নাম? প্রথম অক্ষর ‘T’ https://www.91mobiles.com/bengali/android-13-has-an-internal-dessert-name-tiramisu/ https://www.91mobiles.com/bengali/android-13-has-an-internal-dessert-name-tiramisu/#respond Wed, 28 Jul 2021 03:46:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17442 আগামী Android OS এর নাম

The post কোন খাবারের নামে রাখা হবে Android 13 এর নাম? প্রথম অক্ষর ‘T’ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে এখনও পর্যন্ত কিছু স্মার্টফোন কোম্পানি সিদ্ধান্ত নিতেই পারেনি যে তাদের কোন কোন ফোনে সবার আগে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে, অথচ অন‍্যদিকে গুগল এই অপারেটিং সিস্টেমের পরবর্তী এবং অ্যাডভান্স জেনারেশন অ্যান্ড্রয়েড 13 সম্পর্কে তথ্য জানিয়েছে। খবর পাওয়া গেছে কোম্পানি অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারনাল নাম তিরামিসু (Tiramisu) নামের একটি মিষ্টি খাবারের নামে রেখেছে। জানিয়ে রাখি গুগল সার্বজনিকভাবে তাদের অ্যান্ড্রয়েড প্ল‍্যাটফর্মের জন্য খাবারের নাম ব‍্যবহার করা বন্ধ করে দিলেও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইন্টারনাল কাজের জন্য এইসব নাম‌ই ব‍্যবহার করা হয়। XDA এর এডিটর মিশাল রহমান টুইটের মাধ্যমে গুগলের আপকামিং অ্যান্ড্রয়েড 13 এর তথ‍্য জানিয়েছেন।

Android 13

রহমানের টুইট থেকে আপকামিং অ্যান্ড্রয়েড 13 এর নাম জানা গেছে। তিনি কিছু কোডের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে নাম দেখা গেছে। মনে করিয়ে দিই গুগল দুই বছর আগে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের মধ্য দিয়ে তাদের খাবারের নামের পরম্পরা ছেড়ে নাম্বার বেসড নেমিং সিস্টেমে চলে গেছে এবং এক‌ইভাবে এই বছর অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে।

Android 10 OS থেকে বদলে গেছে নিয়ম

এর আগে কোম্পানি বিভিন্ন খাবারের নামে অপারেটিং সিস্টেম লঞ্চ করলেও Android Q এর সময় থেকে এই নিয়ম বন্ধ করে দেয়, এক্ষেত্রে একে কোনো খাবারের নামের বদলে অ্যান্ড্রয়েড 10 বলা হয়। উল্লেখ্য তখন অনেকে এই অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য Quiche নাম প্রস্তাব করেছিলেন। প্রসঙ্গত অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম, হিসাব মতো যাকে ‘S’ আদ‍্যাক্ষর যুক্ত কোনো নামে ডাকার কথা শোনা যায় অভ‍্যন্তরিনভাবে একে ‘স্নো কোন’ বলে ডাকা হয়।

Android 12

এই বছর গুগল তাদের পরম্পরা বজায় রেখে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্ৰেডেড হিসেবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছিল। আশানুরূপ আপডেট ও ফিচারের সঙ্গে লঞ্চ করা অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম মার্কেটে ইউজারদের মন জয় করতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত কোনো কোম্পানি এই ওএসের সঙ্গে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। তবে আগামী দিনে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমযুক্ত মোবাইল ফোনের সেল শুরু হয়ে যাবে। এই অপারেটিং সিস্টেমে Deeply Personal, Private and secure এবং Better Together এর মতো ফিচার দেওয়া হয়েছে।

এতদিন পর্যন্ত লঞ্চ হ‌ওয়া Android OS এর নাম

  • Android 1.5: Cupcake
  • Android 1.6: Donut
  • Android 2.0: Eclair
  • Android 2.2: Froyo (Frozen Yogurt)
  • Android 2.3: Gingerbread
  • Android 3.0: Honeycomb
  • Android 4.0: Ice Cream Sandwich
  • Android 4.1: Jelly Bean
  • Android 5.0: Lollipop
  • Android 6.0: Marshmallow
  • Android 7.0: Nougat
  • Android 8.0: Oreo
  • Android 9.0: Pie

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কোন খাবারের নামে রাখা হবে Android 13 এর নাম? প্রথম অক্ষর ‘T’ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-13-has-an-internal-dessert-name-tiramisu/feed/ 0
Xiaomi, Realme, Vivo, OnePlus, OPPO এর কোন ফোন সবার আগে পাবে Android 12 এর আপডেট, দেখে নিন ফুল লিস্ট https://www.91mobiles.com/bengali/xiaomi-realme-vivo-oneplus-oppo-smartphone-with-android-12-beta-update/ https://www.91mobiles.com/bengali/xiaomi-realme-vivo-oneplus-oppo-smartphone-with-android-12-beta-update/#respond Wed, 19 May 2021 10:00:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15984 Android 12 Beta আপডেটের লিস্ট

The post Xiaomi, Realme, Vivo, OnePlus, OPPO এর কোন ফোন সবার আগে পাবে Android 12 এর আপডেট, দেখে নিন ফুল লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
গুগলের পক্ষ থেকে অফিসিয়ালি Android 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের বার্ষিক সভা Google I/O এর মঞ্চে অত‍্যন্ত আকর্ষণীয় লুক ও দুর্দান্ত ফিচারযুক্ত এই নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। Android 12 এর বিটা ভার্সন লঞ্চ কোম্পানি সেইসব ব্র‍্যান্ডের লিস্ট শেয়ার করেছে যারা সবার আগে এর আপডেট পাবে। গুগলের ঘোষণার পর টেক ব্র‍্যান্ড ও মোবাইল কোম্পানিগুলিল পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তাদের কোন স্মার্টফোন মডেল সবার আগে Android 12 Beta আপডেট পাবে।

Google এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

Pixel 3
Pixel 3 XL
Pixel 3a
Pixel 3a XL
Pixel 4
Pixel 4 XL
Pixel 4a
Pixel 4a (5G)
Pixel 5

ASUS এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

আসুসের পক্ষ থেকেও Android 12 Beta program জারি করা হয়েছে এবং কোম্পানি তাদের ASUS ZenFone 8 ফোনকেসবার আগে অ্যান্ড্রয়েড 12 উপভোগ করার সুযোগ দিচ্ছে। নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ZS590KS মডেল নাম্বারযুক্ত জেনফোন 8 ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল করা যাবে।

OnePlus এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

ফ্ল‍্যাগশিপ কিলার হিসেবে পরিচিত ওয়ানপ্লাস তাদের ভারতসহ গোটা বিশ্বের ইউজারদের এই নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব‍্যবহারের ব‍্যবস্থা করছে। কোম্পানির OnePlus 9 এবং OnePlus 9 Pro ফোনে এই লেটেস্ট ওএস ব‍্যবহার করা যাবে।

OPPO এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তাদের ফ্ল‍্যাগশিপ ডিভাইস OPPO Find X3 Pro ফোনটি সবার আগে অ্যান্ড্রয়েড 12 বিটা ভার্সনে আপডেট করবে। যদিও এই ফোনটি এখন‌ই ভারতে আসছে না। তবে যেসব দেশের মানুষ তাদের এই ফোনে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উপভোগ করতে পারবেন তার লিস্ট নিচে দেওয়া হল।

OPPO Find X3 Pro (CPH2173) Taiwan
OPPO Find X3 Pro (CPH2173) Australia
OPPO Find X3 Pro (CPH2173) Singapore
OPPO Find X3 Pro (CPH2173) New Zealand

Realme এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

রিয়েলমি আগাগোড়াই আগে থেকেই তাদের নতুন প্রোডাক্টের ডিটেইলস জানিয়ে দেয়। গুগলের লঞ্চ করা নতুন Android 12 Beta সম্পর্কে কোম্পানি জানিয়েছে কোম্পানির Realme GT স্মার্টফোন অন‍্যান‍্য ফোনের আগে এই আপডেট পাবে।

TECNO এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

ভারতে কম দামে সুন্দর ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করে জনপ্রিয় টেকনো কোম্পানিও অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের আপডেট পাবে। বাছাই করা কয়েকটি ব্র‍্যান্ডের লিস্টে কোম্পানি নিজের জায়গা করে নিয়েছে এবং কোম্পানির TECNO CAMON 17 ফোনটি সবার আগে আপডেট হবে।

VIVO এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

ভিভো ঘোষণা করেছে তাদের iQOO 7 Legend ফোনটিতে প্রথম অ্যান্ড্রয়েড বিটা আপডেট দেওয়া হবে এবং এখন থেকেই এই ফোনের ইউজাররা এতে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।

Xiaomi এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

মার্কেটে অন‍্যান‍্য প্রতিযোগী কোম্পানির থেকে শাওমি কিছুটা এগিয়ে রয়েছে। অ্যান্ড্রয়েড 12 বিটা আপডেটের লিস্টে কোম্পানির চারটি ফোনের নাম আছে। কোম্পানির Xiaomi MI 11, Xiaomi MI 11 ULTRA, Xiaomi MI 11I এবং Xiaomi MI 11X PRO ফোনগুলি সবার আগে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট পাবে।

ZTE এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

কোম্পানি জানিয়েছে তাদের ZTE Axon 30 Ultra 5G ফোনটির জন্য গুগলের সঙ্গে হাত মিলিয়েছে এবং এই ফোনটি খুব তাড়াতাড়ি Android 12 Beta ভার্সনের আপডেট পাবে। তবে আপাতত আপডেট শুধুমাত্র চীনের মডেলে পাওয়া যাবে।

TCL এর কোন ফোন পাবে Android 12 এর আপডেট?

ভারতের মার্কেটে টিসিএলের তেমন রমরমা না থাকলেও আন্তর্জাতিক মার্কেটে এর যথেষ্ট প্রতিপত্তি আছে। কোম্পানির পক্ষ থেকে তাদের TCL 20 Pro 5G ফোনটিকে আপডেটের জন্য বাছাই করা হয়েছে।

জানিয়ে রাখি, খবর লেখার সময় পর্যন্ত Sharp কোম্পানি বা গুগলের পক্ষ থেকে ব্র‍্যান্ডের কোন কোন ফোন অ্যান্ড্রয়েড 12 বিটা আপডেট পাবে সেই লিস্ট জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi, Realme, Vivo, OnePlus, OPPO এর কোন ফোন সবার আগে পাবে Android 12 এর আপডেট, দেখে নিন ফুল লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-realme-vivo-oneplus-oppo-smartphone-with-android-12-beta-update/feed/ 0
কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন Android 12? জেনে নিন পুরো পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-download-and-install-android-12-beta-in-phone/ https://www.91mobiles.com/bengali/how-to-download-and-install-android-12-beta-in-phone/#respond Wed, 19 May 2021 07:00:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15964 কিভাবে ডাউনলোড করবেন Android 12 Beta?

The post কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন Android 12? জেনে নিন পুরো পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
গুগল গতকাল রাতে তাদের লেটেস্ট ও অ্যাডভান্স Android 12 Beta অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। এই নতুন অপারেটিং সিস্টেম লঞ্চের সঙ্গে সঙ্গে গুগল মোট 11টি স্মার্টফোন ব্র‍্যান্ডের লিস্ট শেয়ার করেছে যেগুলি সবার আগে Android 12 Beta আপডেট পাবে। গুগল ছাড়াও লিস্টে আছে ASUS, OnePlus, OPPO, Realme, Sharp, Tecno, TCL, Vivo, Xiaomi এবং ZTE এর নাম আছে। আপনিও যদি সেই সব স্মার্টফোন ইউজারদের মধ্যে একজন হয়ে থাকেন যারা জানতে চান তাদের ফোনে কবে Android 12 Beta আপডেট আসবে তবে এই পোস্টটি আপনার জন্য।

প্রথমেই জানিয়ে রাখি ইতিমধ্যে সমস্ত Google Pixel ডিভাইসে Android 12 Beta ডাউনলোডের জন্য পেশ করে দেওয়া হয়েছে। উপরোক্ত স্মার্টফোন ব্র‍্যান্ডগুলির ক্ষেত্রে কিছু বাছাই করা স্মার্টফোন প্রথমে এই আপডেট পাবে। Android 12 Beta ফ্ল‍্যাশ ইমেজের মাধ্যমে এবং সাইডলোড পদ্ধতিতে ম‍্যানুয়ালি ডাউনলোড করা যাবে এবং স্মার্টফোন ব্র‍্যান্ডগুলি OTA অর্থাৎ ওভার দি এয়ার পদ্ধতিতে ইউজারদের কাছে Android 12 Beta ফাইল পৌঁছে দেবে।

কিভাবে ইনস্টল করবেন Android 12 Beta?

1. নিজের ফোনে Android 12 Beta ডাউনলোড করার আগে গুগল প্রোগ্রামে এনরোল করুন, এর জন্য এখানে ক্লিক করুন।

2. এখানে সেইসব ফোনের লিস্ট দেখা যাবে যাদের জন্য Android 12 Beta ভার্সন জারি করা হয়েছে।

3. এখানে নিজের ফোনের নাম খুঁজুন এবং তার পাশে লেখা ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন।

4. লিঙ্কে ক্লিক করলে গুগলের পক্ষ থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের নোটিফিকেশন দেওয়া হবে যা অ্যাগ্ৰি করার পর Download Android 12 OTA system image এ ক্লিক করুন।

5. এরপর ফোনে ফাইল ডাউনলোড হ‌ওয়া শুরু হয়ে যাবে। মনে রাখবেন, ফোনে কম পক্ষে 2 জিবি পর্যন্ত খালি স্পেস থাকা আবশ্যক।

6. ওটিএ সিস্টেম ইমেজ পাওয়ার পর নিজের ফোনে ইনস্টল করুন। ফাইল ইনস্টল করার আগে মনে করে ফোনের ব‍্যাক‌আপ নিয়ে রাখুন।

7. ফাইল রান হ‌ওয়ার পর ফোন অটো বুট হবে এবং ফোন বন্ধ হয়ে চালু হয়ে গেলে ফোনের লুক বদলে যাবে এবং সেটি Android 12 Beta তে কাজ করা শুরু করবে।

জানিয়ে রাখি, ওপরে বলা পদ্ধতি গুগল পিক্সেল ডিভাইসের পাশাপাশি অন‍্যান‍্য স্মার্টফোন ব্র‍্যান্ড ও তাদের ডিভাইসের ক্ষেত্রেও কার্যকর। যে ফোনের ক্ষেত্রে OTA সিস্টেম ইমেজ এভাবেই ডাউনলোড করতে হবে। তবে প্রতিটি স্মার্টফোন কোম্পানি নিজেদের মতো করে তাদের ইউজারদের Android 12 অপারেটিং সিস্টেম দিচ্ছে এবং অফিসিয়াল সাইটে তা প্রমোট‌ও করছে। তবে আমরা বলব, নিজের স্মার্টফোনে Android 12 Beta কোম্পানির বলা অফিসিয়াল পদ্ধতির মাধ্যমেই ডাউনলোড করুন।

নিজের স্মার্টফোন ব্র‍্যান্ড ও Android 12 Beta ডাউনলোড করার জন্য তাদের বলা স্টেপ জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন Android 12? জেনে নিন পুরো পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-download-and-install-android-12-beta-in-phone/feed/ 0
জেনে নিন সবার আগে কোন কোন স্মার্টফোন ব্র‍্যান্ড পাবে Android 12 এর আপডেট, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/these-smartphone-brand-will-get-android-12-beta-version-first/ https://www.91mobiles.com/bengali/these-smartphone-brand-will-get-android-12-beta-version-first/#respond Wed, 19 May 2021 04:00:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15948 Android 12 আপডেটের লিস্ট

The post জেনে নিন সবার আগে কোন কোন স্মার্টফোন ব্র‍্যান্ড পাবে Android 12 এর আপডেট, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক জগতের অন‍্যতম কোম্পানি গুগল তাদের বার্ষিক বৈঠক Google I/O শুরু করে দিয়েছে। তিন দিনব‍্যাপী এই অ্যানুয়াল মিটিংয়ের মঞ্চে কোম্পানি তাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 12 অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী 18 মে মাঝরাতে গুগল এই নতুন অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন সেল‌আউট করে দেওয়া হয়েছে যা আজ থেকেই বিভিন্ন স্মার্টফোনের জন্য পেশ করা হয়েছে। Android 12 Beta ভার্সন সম্পর্কে ঘোষণা করার সময় গুগল ব্র‍্যান্ডের লিস্ট শেয়ার করেছে যেগুলি সবার আগে এই অপারেটিং সিস্টেম ব‍্যবহার করতে পারবে।

Android 12 Beta ভার্সন সম্পর্কে গুগল জানিয়ে দিয়েছে এই নতুন অপারেটিং সিস্টেম আজ অর্থাৎ 19 মে থেকেই গোটা বিশ্বের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা এই নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন এবং এর আকর্ষণীয় ফিচার উপভোগ করতে পারবেন। বিটা ভার্সন জারি করার সঙ্গে সঙ্গে কোম্পানি 11টি স্মার্টফোন ব্র‍্যান্ডের লিস্ট শেয়ার করেছে, যেসব ব্র‍্যান্ডের মোবাইল সবার আগে Android 12 এর আপডেট পাবে।

সবার আগে Android 12 এর আপডেট পাবে

জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন মার্কেটে আসার পর সবার আগে গুগল পিক্সেল ফোনে তার আপডেট দেওয়া হয়। এবার কোম্পানি তাদের পিক্সেল স্মার্টফোন ছাড়াও বিশ্বের আরও 11টি বড় ব্র‍্যান্ডের নাম জানিয়েছে। তবে এই সব ব্র‍্যান্ডের কোন মডেল সবার আগে আপডেট পাবে তা সেসব ব্র‍্যান্ডের নিজস্ব ব‍্যাপার।

পিক্সেল ফোনের মধ্যে Pixel 3, Pixel 3 XL, Pixel 3a, Pixel 3a XL, Pixel 4, Pixel 4 XL, Pixel 4a, Pixel 4a 5G এবং Pixel 5 এর নাম উঠে এসেছে যে ফোনগুলিতে সবার আগে Android 12 Beta ডাউনলোড করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন সবার আগে কোন কোন স্মার্টফোন ব্র‍্যান্ড পাবে Android 12 এর আপডেট, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/these-smartphone-brand-will-get-android-12-beta-version-first/feed/ 0
লঞ্চ হল Android 12, অত্যন্ত অ্যাডভান্স এর টেকনোলজি এবং অসাধারণ এর ফিচার https://www.91mobiles.com/bengali/android-12-officially-launched-top-features/ https://www.91mobiles.com/bengali/android-12-officially-launched-top-features/#respond Wed, 19 May 2021 03:00:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15937 লঞ্চ হল Android 12 

The post লঞ্চ হল Android 12, অত্যন্ত অ্যাডভান্স এর টেকনোলজি এবং অসাধারণ এর ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার পর অ্যান্ড্রয়েড ইউজারদের অপেক্ষা শেষ হল। গুগল তাদের লেটেস্ট অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন মার্কেটে পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Android 12 পেশ করে দেওয়া হয়েছে। তিন বার প্রিভিউ ভার্সন লঞ্চের পর আজ Android 12 Beta ভার্সন সেল‌আউট করা হয়েছে যা আগামী দিনে বিভিন্ন স্মার্টফোনে আপডেট করা হবে। Android 12 এর সঙ্গে মোবাইল ফোন আগের থেকে বেশি অ্যাডভান্স ও ফাস্ট হ‌ওয়ার পাশাপাশি আউটলুক ছাড়াও প্রাইভেসি ও সিকিউরিটির দিক থেকেও কাজ করেছে।

পুরোনো অ্যান্ড্রয়েডের চেয়ে কতটা অ্যাডভান্স Android 12?

এর আগের কিছু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একে অপরের থেকে তেমন কিছু পার্থক্য দেখা যায়নি, কিন্তু লেটেস্ট Android 12 অপারেটিং সিস্টেম বর্তমান Android 11 এবং আগের কিছু ভার্সনের থেকে অনেক দিক থেকে আলাদা। শুধুমাত্র ফিচার নয়, লুকের দিক থেকেও কোম্পানি Android 12 কে যথেষ্ট আলাদা করে তৈরি করেছে যা ইউজারদের যথেষ্ট খুশি করবে। গুগলের নতুন Android 12 অপারেটিং সিস্টেম অনেকটা অ্যাপেল আইফোনের ios এর মতো হবে বললে খুব একটা ভুল বলা হবে না। এবার অ্যান্ড্রয়েড ব‍্যবহারের এক্সপেরিয়েন্স সম্পূর্ণ বদলে যেতে চলেছে।

Android 12 এর বেস্ট ফিচার

Android 12 অপারেটিং সিস্টেমের সমস্ত ফিচার ও নতুন আপডেটকে ডিজাইন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এবং মাল্টি কানেক্টিভিটি মূলত এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা আগেই বলেছি গুগলের লঞ্চ করা এই নতুন অপারেটিং সিস্টেম এখনও পর্যন্ত লঞ্চ হ‌ওয়া সমস্ত ভার্সনের চেয়ে আলাদা এবং কোম্পানি একে সম্পূর্ণ রিডিজাইন করেছে। ফোন স্টার্ট হ‌ওয়া থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ ফাংশন প্রভৃতি সব কিছু বদলে যাবে।

Android 12 অপারেটিং সিস্টেমে লুকের সঙ্গে সঙ্গে ইউজারদের প্রাইভেসি ও ডেটা সিকিউরিটির প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাইরের অ্যাপ থেকে ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার জন্য এই নতুন অপারেটিং সিস্টেমে সেইসব অ্যাপ এবং সেগুলির অ্যাকসেস করা পয়েন্টগুলিও ট্র‍্যাক করা যাবে। Android 12 এ ভয়েস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করা হয়েছে এবং এই নতুন ভার্সনে স্মার্টফোনকে মাল্টি ডিভাইস কানেক্টিভিটির যোগ্য করে তোলা হয়েছে। শুনলে বিশ্বাস হবে না, কিন্তু এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমেই গাড়িও খোলা যাবে।

কোন ফোন সবার আগে পাবে Android 12 এর আপডেট?

Android 12 Beta ভার্সন সেল‌আউট করার পাশাপাশি গুগলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কোন কোন স্মার্টফোন সবার আগে এই লেটেস্ট অপারেটিং সিস্টেমের আপডেট পাবে। এই লিস্টে Google Pixel ফোনের সঙ্গে সঙ্গে ASUS, OnePlus, OPPO, Realme, Sharp, Tecno, TCL, Vivo, Xiaomi ও ZTE কোম্পানির নাম আছে। ঘোষণার সময় গুগল জানিয়েছে এইসব কোম্পানি আজ থেকেই Android 12 Beta ভার্সন ব‍্যবহার করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Android 12, অত্যন্ত অ্যাডভান্স এর টেকনোলজি এবং অসাধারণ এর ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-12-officially-launched-top-features/feed/ 0