Android 13 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 13 Jan 2023 15:21:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন Android 13 এর কিছু টিপস এবং ট্রিকস, এই ফিচারগুলির সাহায্যে অনেক কাজ হয়ে যাবে সহজ https://www.91mobiles.com/bengali/android-13-interesting-tips-and-tricks-in-bengali/ https://www.91mobiles.com/bengali/android-13-interesting-tips-and-tricks-in-bengali/#respond Fri, 13 Jan 2023 07:00:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35862 Google তাদের Android OS এ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে

The post জেনে নিন Android 13 এর কিছু টিপস এবং ট্রিকস, এই ফিচারগুলির সাহায্যে অনেক কাজ হয়ে যাবে সহজ first appeared on 91Mobiles Bengali.

]]>
Google বছরের শুরুতে Android 13 এর স্টেবল ভেরিয়েন্ট রিলিজ করেছে। Android 13 এর সাথে অনেক নতুন ফিচার লঞ্চ করা হয়েছে। গুগলের পর এখন Samsung, Oppo, OnePlus এবং অন্যান্য ব্র্যান্ড তাদের স্মার্টফোনে Android 13 ব্যবহার করছে। এই পোস্টে আমি আপনাদের লেটেস্ট OS এর 5 টি টিপস এবং ট্রিকস সম্পর্কে জানাবো, যার সাহায্যে আপনারা Android 13 আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে গেমের জন্য দুর্দান্ত ডিভাইস, জেনে নিন 12 লেয়ার কুলিং সিস্টেমসহ এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

Android 13 এর টিপস এবং ট্রিকস

  • কালারফুল থিম 
  • অ্যাপের ভাষা 
  • QR কোড 
  • ওয়ান হ্যান্ড মোড
  • ব্যাকগ্রাউন্ড অ্যাপস 

কালারফুল থিম

কালারফুল থিম গুগল অ্যান্ড্রয়েড 12 এর সাথে Meterial পেশ করেছিল। যার সাহায্যে ইউজাররা থিমের কালার নির্বাচন করার সাথে সাথে থিম কাস্টমাইজ ও করতে পারবে। Android 13-এ এই ফিচারটি আরও উন্নত করা হয়েছে। অ্যান্ড্রয়েড 12-এ যেখানে শুধুমাত্র কালার প্লেট পাওয়া যেত। যেখানে এখন ইউজাররা 16টি থিম অপশন পাবেন।যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী তাদের বেশ কিছু পরিবর্তন করতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করার জন্য, আপনাকে হোম স্ক্রীনটি অনেকক্ষণ প্রেস করতে হবে। তারপর Wallpaper & Style এ ক্লিক করতে হবে৷ Wallpaper এর নিচে আপনারা কালার অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কালারফুল থিম সিলেক্ট করতে পারবেন।

অ্যাপের ভাষা

Android 13-এ ইউজাররা যেকোনো অ্যাপের জন্য আলাদাভাবে ভাষা সেট করতে পারবেন। অর্থাৎ, আপনি বিভিন্ন অ্যাপের জন্য আলাদা ভাষা সিলেক্ট করতে পারবেন। তবে গুগলের এই ফিচারটি ব্যবহার করতে অবশ্যই অ্যাপ সাপোর্টের প্রয়োজন হবে। এই ফিচারটি সেটিংসে গিয়ে অ্যাক্সেস করা যাবে।এর জন্য সেটিংস মেনুতে গিয়ে আপনাকে সিস্টেমে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট অপশনটি বেছে নিতে হবে। অ্যাপ ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি ভিন্ন ভিন্ন অ্যাপের জন্য ভিন্ন ভিন্ন ভাষা বেছে নিতে পারবেন। আরও পড়ুন: দেশের প্রথম Golden Globe Award জিতল RRR মুভি, জেনে নিন কিভাবে দেখা যাবে অনলাইন

QR স্ক্যান

Android 13 এর এই ফিচারটি QR স্ক্যান করার কাজটিকে আগের তুলনায় অনেক সহজ করে তুলেছে। ইউজাররা কুইক সেটিংসে গিয়ে QR স্ক্যান যোগ করতে পারেন। তারপরে আপনাকে কোনো QR কোড স্ক্যান করার জন্য আলাদাভাবে অ্যাপটি ইনস্টল করার প্রয়োজন হবে না।

ওয়ান হ্যান্ড মোড

আজকাল মার্কেটে স্মার্টফোনের ডিসপ্লের আকার 6.5 ইঞ্চির থেকে বড় হয়। তাই এক হাতে স্মার্টফোন ব্যবহার করা খুবই কঠিন হয়ে পড়ে। ইউজারদের এই সমস্যার সমাধানের জন্য Android 13-এ ওয়ান হ্যান্ড মোড অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য আপনাকে কুইক সেটিং মেনু ওপেন করতে হবে। এখানে আপনাকে এডিট আইকনে ট্যাপ করে ওয়ান হ্যান্ড মোড যুক্ত করতে হবে। আরও পড়ুন: আজ রাত 12টা থেকে শুরু হবে Amazon Great Republic Day সেল, পাবেন অনেক দুর্দান্ত ডিল এবং ডিসকাউন্ট 

ব্যাকগ্রাউন্ড অ্যাপস

ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলি ফোনের ব্যাটারি এবং পারফরম্যান্সকে প্রভাবিত করে। Android 13-এ ইউজারদের ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ সম্পর্কে আপনি সহজেই চেক করতে পারবেন যে কে কত পাওয়ার ব্যবহার করছে। এর জন্য আপনাকে নোটিফিকেশন বার থেকে দুবার নিচের দিকে সোয়াইপ করতে হবে। এর মাধ্যমে আপনি কোন অ্যাপটি কতটা ব্যাটারি খরচ করছে সেটা দেখতে পাবেন এবং আপনি সেটা আটকাতেও পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন Android 13 এর কিছু টিপস এবং ট্রিকস, এই ফিচারগুলির সাহায্যে অনেক কাজ হয়ে যাবে সহজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-13-interesting-tips-and-tricks-in-bengali/feed/ 0
কোন Realme ফোন কবে পাবে Android 13 Update? দেখে নিন লিস্ট, এই মাস থেকেই পাওয়া যাবে নতুন অ্যান্ড্রয়েড https://www.91mobiles.com/bengali/realme-smartphone-android-13-operating-system-update-roadmap-and-list/ https://www.91mobiles.com/bengali/realme-smartphone-android-13-operating-system-update-roadmap-and-list/#respond Tue, 20 Sep 2022 16:37:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31736 Realme ফোনে আসছে Android 13 আপডেট

The post কোন Realme ফোন কবে পাবে Android 13 Update? দেখে নিন লিস্ট, এই মাস থেকেই পাওয়া যাবে নতুন অ্যান্ড্রয়েড first appeared on 91Mobiles Bengali.

]]>
সমস্ত Realme Mobile Phone খুব তাড়াতাড়ি নতুন এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট পেতে চলেছেন। এখন সমস্ত Realme স্মার্টফোনে Android 13 Update আসতে চলেছে এবং কোম্পানি এবিষয়ে তাদের রোডম্যাপও শেয়ার করেছে। কোম্পানি আলাদা আলাদা তারিখে এক এক করে তাদের বিভিন্ন ফোনের জন্য অ্যান্ড্রয়েড 13 আপডেট জারি করবে। যদি আপনিও একজন রিয়েলমি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তবে নিচে দেওয়া লিস্ট দেখে জেনে নিতে পারবেন কবে আপনার ফোনে Android 13 ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।

Realme Mobile phone Android 13 update roadmap complete list :

  • Realme GT 2: সেপ্টেম্বর, 2022
  • Realme GT Neo 3: সেপ্টেম্বর, 2022
  • Realme GT Neo 3 150W: সেপ্টেম্বর, 2022

  • Realme 9i: অক্টোবর, 2022
  • Realme 9 Pro: অক্টোবর, 2022
  • Realme 9 Pro+ 5G: অক্টোবর, 2022
  • Realme GT Neo 3T: অক্টোবর, 2022
  • Realme Narzo 50 Pro: নভেম্বর, 2022
  • Realme Narzo 50 5G: নভেম্বর, 2022
  • Realme GT: নভেম্বর, 2022

  • Realme 8 5G: ডিসেম্বর, 2022
  • Realme Narzo 30 5G: ডিসেম্বর, 2022
  • Realme X7 Max: ডিসেম্বর, 2022
  • Realme GT Neo 2: ডিসেম্বর, 2022
  • Realme 8 Pro: Q1, 2023
  • Realme 8s 5G: Q1, 2023
  • Realme 9 5G: Q1, 2023
  • Realme 9 4G: Q1, 2023
  • Realme 9i 4G: Q1, 2023
  • Realme 9 5G Speed Edition: Q1, 2023
  • Realme GT Master Edition: Q1, 2023

  • Realme 8 4G: Q2, 2023
  • Realme 8i: Q2, 2023
  • Realme Narzo 50: Q2, 2023
  • Realme C33: Q3, 2023
  • Realme C35: Q3, 2023
  • Realme C31: Q3, 2023
  • Realme C30: Q3, 2023
  • Realme Narzo 50i Prime: Q3, 2023
  • Realme Narzo 50A Prime: Q3, 2023

লিস্টে চোখ রাখলে দেখা যায় Realme GT সিরিজ এই মাসেই Android 13 আপডেট পাবে এবং আগামী মাসে Realme 9 Pro সিরিজের পালা। Realme Narzo 50 নভেম্বর মাসে এবং Realme 9 সিরিজের অধিকাংশ ফোন আগামী বছরের প্রথম দিকে নতুন Android 13 আপডেট পেয়ে যাবে। অবশেষে সস্তা Realme C সিরিজের ফোনগুলির জন্য 2023 সালের তৃতীয় কোয়ার্টারে নতুন অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কোন Realme ফোন কবে পাবে Android 13 Update? দেখে নিন লিস্ট, এই মাস থেকেই পাওয়া যাবে নতুন অ্যান্ড্রয়েড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-smartphone-android-13-operating-system-update-roadmap-and-list/feed/ 0
এই স্মার্টফোনগুলিতে সবার প্রথমে Android 13 OS এর আপডেট পাওয়া যাবে, দেখে নিন সম্পূর্ণ তালিকা https://www.91mobiles.com/bengali/smartphone-device-who-will-get-android-13-update-first/ https://www.91mobiles.com/bengali/smartphone-device-who-will-get-android-13-update-first/#respond Tue, 21 Jun 2022 04:56:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27177 Android 13 এর সেরা 5টি ফিচার

The post এই স্মার্টফোনগুলিতে সবার প্রথমে Android 13 OS এর আপডেট পাওয়া যাবে, দেখে নিন সম্পূর্ণ তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
Google কর্তৃক পেশ করা হয়েছে Android 13। প্রতিবারের মতো এবারও নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অনেক আধুনিক ফিচারের সাথে এবং লেটেস্ট আপডেটের সাথে আসবে। Android 13-এর অফিসিয়াল রোলআউটের আগে, কোম্পানি তাদের Beta ভার্সন পেশ করেছে, যা স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। এখনও পর্যন্ত Android 13 Beta এর তিনটি ভার্সন Google দ্বারা রোল আউট করা হয়েছে যা দুর্দান্ত সফ্টওয়্যার আপডেট এবং বাগ সমাধান সহ আসে। আপনিও যদি আপনার ফোনে Android 13 Beta পেতে চান তাহলে জেনে নিন কোন ব্র‍্যান্ডের কোন স্মার্টফোন মডেলে Android 13 Beta ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে।

এই স্মার্টফোনগুলিতে সবার আগে ডাউনলোড করা যাবে Android 13 Beta ভার্সন

Google Pixel স্মার্টফোন

– Google Pixel 4
– Google Pixel 4 XL
– Google Pixel 4A
– Google Pixel 4A (5G)
– Google Pixel 5
– Google Pixel 5A
– Google Pixel 6
– Google Pixel 6 Pro

Oneplus স্মার্টফোন

– OnePlus 10 Pro

Oppo স্মার্টফোন

– OPPO Find X5 Pro

ভিভো স্মার্টফোন

– Vivo X80
– Vivo X80 Pro

টেকনো স্মার্টফোন

– Tecno CAMON 19 Pro 5G

Xiaomi স্মার্টফোন

– XIAOMI 12
– XIAOMI 12 Pro
– XIAOMI PAD 5

Realme স্মার্টফোন

– Reqlme GT 2 Pro

Sharp স্মার্টফোন

– Sharp AQUOS sense6

ZTE স্মার্টফোন

– ZTE Axon 40 Ultra

উপরিউক্ত সমস্ত স্মার্টফোন Android 13 ডেভেলপার প্রিভিউ প্রোগ্রামের জন্য ভ্যালিড এবং এই মোবাইল ফোনগুলিতে Android 13 Beta ভার্সন ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে Android 13 Beta 3 টি ভার্সন Google দ্বারা নির্দিষ্ট কিছু স্মার্টফোন মডেলগুলিতে উপলব্ধ করা হয়েছে, তবে অন্য ফোনগুলোতে Android 13 Beta 2 ইনস্টল করা যেতে পারে।

Android 13 এর সেরা 5 টি ফিচার

Multiple Enabled Profile

MEP অর্থাৎ Multiple Enabled Profile ফিচারের সাহায্যে একটি মোবাইল ফোনে 3টি সিম কার্ড ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড্রয়েড 13-এ, একটি স্মার্টফোনে দুটি ফিজিক্যাল সিম এবং একটি eSIM একসাথে ব্যবহার করা যেতে পারে। এখনও পর্যন্ত সমস্ত ফোনে হয় ফিজিক্যাল সিম স্লট সাপোর্ট করা যায়, নয়তো eSIM এক্টিভ করা যায়। তবে অ্যান্ড্রয়েড 13 এর সাথে, তিনটি মোবাইল নেটওয়ার্ক একসাথে ব্যবহার করা যেতে পারে।

Photo Picker

Photo Picker ফিচারের মাধ্যমে, ফোনে সেভ করা, এবং গুগল ক্লাউডে সেভ করা ফটো এবং ভিডিও কোনও অ্যাপ সাপোর্ট ছাড়াই অন্য ব্যক্তির সাথে শেয়ার করা যেতে পারে। এই ফিচারের মাধ্যমে ফোনে ডাউনলোড করা অ্যাপগুলিকে ফটো গ্যালারিতে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে না। Android 13 এই ফিচারটি সিকিউরিটির দিক থেকে বেশ ভালো।

Themed app icons

Android 13-এ Google
কালার, ওয়ালপেপার, থিম, ট্রানজিশন, অ্যানিমেশন, পপআপ এবং আইকন স্টাইল আগের থেকে আরও উন্নত করেছে। নতুন অপারেটিং সিস্টেমে ইউজাররা থিমযুক্ত অ্যাপ আইকন বেছে নিতে পারবে।

Notification Permission

Android 13-এ কোন অ্যাপ ফোনের কোন ফিচারগুলি অ্যাক্সেস করছে, সেই সম্পর্কেও সম্পূর্ণ তথ্য ইউজাররা পাবেন। একইভাবে Downgradable Permissions এর সাথে ফোনের যেই ফিচারটি কোনো অ্যাপেই ব্যবহার হচ্ছে না, সেই ফিচারের অ্যাক্সেস ডাউনগ্রেড হয়ে যাবে এবং পারমিশন স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে থাকবে।

Bluetooth LE Audio

Android 13-এ, মোবাইল ইউজাররা নেক্সট জেনারেশন ওয়্যারলেস অডিও ব্লুটুথ লো এনার্জি অডিও (LE Audio) এর জন্য সাপোর্ট পাবেন। ইউজাররা তাদের অডিও সম্প্রচারের পাশাপাশি অন্য লোকেদের সাথে শেয়ার করতে পারবে। অন্যদিকে এটিকে এটিকে পাবলিক ব্রডকাস্টের রূপ দিয়ে সাবস্ক্রিপশন এক্টিভও করা যেতে পারে। এতে খুব কম ব্যাটারি খরচে ভালো কোয়ালিটির অডিও শোনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই স্মার্টফোনগুলিতে সবার প্রথমে Android 13 OS এর আপডেট পাওয়া যাবে, দেখে নিন সম্পূর্ণ তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/smartphone-device-who-will-get-android-13-update-first/feed/ 0
এখনই আপনার মোবাইলে ডাউনলোড করুন Android 13 Beta ভার্সন, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-download-android-13-beta-in-smartphone-steps-in-hindi-know/ https://www.91mobiles.com/bengali/how-to-download-android-13-beta-in-smartphone-steps-in-hindi-know/#respond Tue, 21 Jun 2022 01:35:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27080 স্মার্টফোনে Android 13 ডাউনলোড এবং আপডেট করার পদ্ধতি

The post এখনই আপনার মোবাইলে ডাউনলোড করুন Android 13 Beta ভার্সন, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রতি বছরের মতো এবারও Google তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 13 নামে একটি নতুন ভার্সন চালু করেছে। কোম্পানি এই Android OS, এর ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে এবং আগামী দিনে, Android 13 সমস্ত মোবাইল ইউজারদের জন্য উপলব্ধ করা হবে বলে জানানো হয়েছে। যেখানে Android 13 এর ফুল ভার্সন এখনও অফিসিয়াল রোলআউটের জন্য অপেক্ষা করছে, সেখানে Google তাদের Beta ভার্সন ডাউনলোডের জন্য উপলব্ধ করেছে। অর্থাৎ,স্মার্টফোন ইউজাররা যারা এখন থেকে অ্যান্ড্রয়েড 13 চালাতে চান তারা তাদের ফোনে অ্যান্ড্রয়েড 13 Beta ইনস্টল করতে পারেন এবং এর ফিচার ও আপডেটের সুবিধা নিতে পারেন। এই পোস্টে আপনাদের জানাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে Android 13 Beta ডাউনলোড করতে পারবেন।

Android 13 Beta 3.1 কোম্পানির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। Android 13-এর এই তৃতীয় পাবলিক Beta ভার্সনটি নতুন সফ্টওয়্যার আপডেট এবং বাগ সমস্যা সাথে নিয়ে এসেছে। এর আগের Android 13 beta 2 অনেক ব্র্যান্ডের স্মার্টফোনে ডাউনলোডের করার জন্য উপলব্ধ হলেও Android 13 beta 3 কোম্পানি শুধুমাত্র Google Pixel ডিভাইসের জন্য প্রকাশ করেছে। নিম্নলিখিত মোবাইল ফোনগুলির একটি তালিকা রয়েছে যেখানে Android 13 beta 3.1 ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে।

এই ডিভাইসগুলিতে সবার প্রথম পাওয়া গেছে Android 13 Beta লেটেস্ট ভার্সনের সাপোর্ট :

Google Pixel 4
Google Pixel 4 XL
Google Pixel 4A
Google Pixel 4A (5G)
Google Pixel 5
Google Pixel 5A
Google Pixel 6
Google Pixel 6 Pro

জেনে নিন কিভাবে আপনার ফোনে Android 13 বিটা ডাউনলোড করবেন

1. আপনার স্মার্টফোনে Android 13 Beta ভার্সন ডাউনলোড করার আগে, সরাসরি লিঙ্কের জন্য Google প্রোগ্রামে এনরোল করুন (এখানে ক্লিক করুন)

2. এখানে আপনার মোবাইল মডেলটি নির্বাচন করুন এবং Opt in বাটনটি টিপুন।

3. একবার Opt in করার পর আপনাকে শর্তাবলীতে সম্মত হতে হবে, কনফার্ম বাটন প্রেস করার পর আপনাকে Android 13 Beta প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে।

4. Android 13 Beta প্রোগ্রামের অংশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বা সর্বাধিক কয়েক দিনের মধ্যে আপনার স্মার্টফোনে Android 13 OTA update হয়ে যাবে।

5. OTA অর্থাৎ ওভার দ্য এয়ার আপডেটের মাধ্যমে, Android 13 Beta ভার্সনের ফ্ল্যাশ ফাইল আপনার মোবাইলে পাঠানো হবে, যেটা আপনি স্মার্টফোনে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।

জেনে নিন স্মার্টফোনে Android 13 আপডেট করার পদ্ধতি

1. আপনি আপনার স্মার্টফোনে Android 13 OTA আপডেট পেয়েছেন কি না সেটা চেক করার জন্য ফোনের Settings মেনু খুলুন।

2. Setting মেনুতে উপস্থিত সিস্টেম অপশনে যান৷

3. এখানে System Update এর বোতামটি প্রেস করুন। যদি আপনার ফোনে Android 13 OTA এসে থাকে তাহলে আপনি ফাইলটি দেখতে পাবেন।

4. আপনি এই নতুন আপডেটে ট্যাপ করার সাথে সাথে আপনার ফোন ফাইলটি ডাউনলোড করার জন্য অনুমতি চাইবে। আপনি সম্মত হওয়ার সাথে সাথে ফাইলটি ফোনে ডাউনলোড হয়ে যাবে।

5. ফাইলটি ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার স্মার্টফোনটি স্বয়ংক্রিয়ভাবে বুট হবে এবং এটি চালু হয়ে গেলে, আপনার মোবাইল ফোন একেবারে নতুন Android OS-এ কাজ করা শুরু করবে।

তবে ফোনে Android 13 Beta ভার্সন ডাউনলোড এবং ইনস্টল করার আগে আপনার ডিভাইসের ব্যাক আপ নেওয়া ভাল। এই পুরো প্রসেসটি অনুসরণ করার আগে, ফোনের ব্যাটারি অবশ্যই চার্জ করে নেবেন ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এখনই আপনার মোবাইলে ডাউনলোড করুন Android 13 Beta ভার্সন, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-download-android-13-beta-in-smartphone-steps-in-hindi-know/feed/ 0
Android 13 Vs Android 12 : কোন অ্যান্ড্রয়েড ভার্সনের কি বিশেষত্ব, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/android-13-vs-android-12-best-features/ https://www.91mobiles.com/bengali/android-13-vs-android-12-best-features/#respond Thu, 12 May 2022 08:27:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25956 Android 12 নাকি 13, কে কোনদিকে এগিয়ে, জেনে নিন

The post Android 13 Vs Android 12 : কোন অ্যান্ড্রয়েড ভার্সনের কি বিশেষত্ব, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Google সম্প্রতি টেক জগতের শিরোনামে আছে। কোম্পানির বার্ষিক সম্মেলন Google I/O শুরু হওয়ার সাথে সাথে Google ভারতীয় ইউজারদের জন্য সুখবর নিয়ে এসেছে, কোম্পানির নতুন Pixel 6a মোবাইল ফোনটিও শীঘ্রই ভারতীয় মার্কেটে লঞ্চ করবে। নতুন পিক্সেল স্মার্টফোনের পাশাপাশি কোম্পানি তাদের নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের Android 13 Beta 1 ভার্সনও প্রকাশ করেছে। অর্থাৎ, টেস্টিং স্টেজ এর এই অ্যান্ড্রয়েড OS অফিসিয়াল লঞ্চের আগেই মোবাইল ফোনে ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। প্রতিবারের মতো এবারও Android OS অনেক নতুন ফিচারের সাথে আসছে। Android 13-এর অফিসিয়াল রোলআউটের আগেই আমরা জানার চেষ্টা করেছি যে Android 13-এ কী কী ফিচার থাকবে এবং এটি বর্তমান Android 12 থেকে কোন কোন দিকে কতটা আলাদা বা কতটা উন্নত হবে। তাহলে চলুন Android 13 বনাম Android 12 এর তুলনা করে দেখা যাক, কোনটা বেশি এগিয়ে আছে।

Android 13 এর ফিচার

Multiple Enable Profiles

Android 13-এর এই ফিচারটি সবচেয়ে বেশি শিরোনামে আছে। Google এটিকে MEP Multiple Enabled Profiles নামে পেশ করেছে। এই ফিচারটির মাধ্যমে আপনারা একটি মোবাইল ফোনে 3টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন৷ এখনও পর্যন্ত মার্কেটের সমস্ত মোবাইল ফোনই ফিজিক্যাল সিম স্লট সাপোর্ট করে বা সেই সব ফোনে ই সিম এক্টিভ করা যায়। তবে Android 13 এর সাথে স্মার্টফোনে দুটি ফিজিক্যাল সিমের পাশাপাশি একটি ইসিম ব্যবহার করা যাবে। অর্থাৎ ফোনে একসঙ্গে তিনটি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা যাবে! দারুণ, তাই না?

Themed app icons

Google তাদের অপারেটিং সিস্টেমের সাথে এই বিষয়টির দিকে বিশেষ ভাবে নজর দেয়, যাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা প্রতি বছর কিছু নতুন লুক দেখতে পায়। এর জন্য কালার, ওয়ালপেপার, থিম, ট্রানজিশন, অ্যানিমেশন, পপ-আপ এবং আইকনের স্টাইল ও আকার নিয়ে কাজ করা হয়। এই বছরও Android 13-এ, ইউজাররা থিমযুক্ত অ্যাপ আইকনগুলি বেছে নিতে পারবেন, যা গ্রাহকের ইচ্ছা অনুযায়ী ফোনের OS কে একটি নতুন চেহারা দেবে।

Photo Picker

Android 13-এর এই ফিচারটি সিকিউরিটির দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফোনে সেভ করা এবং গুগল ক্লাউডে সেভ করা ছবি ও ভিডিও Photo Picker ফিচারের মাধ্যমে কোনো অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা যাবে। এই ফিচারের মাধ্যমে ফোনে ডাউনলোড করা অ্যাপগুলিকে ফটো গ্যালারিতে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে না।

Bluetooth LE Audio

Android 13-এ, মোবাইল ইউজাররা ব্লুটুথ লো এনার্জি অডিও সাপোর্ট পাবে। আপনাদের জানিয়ে রাখি যে এটি পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস অডিও। এর মাধ্যমে ইউজাররা তাদের অডিও ব্রডকাস্টের পাশাপাশি অন্যদের কাছে শেয়ারও করতে পারবে। শুধু তাই নয়, এটাকে পাবলিক ব্রডকাস্টের রূপ দিয়ে সাবস্ক্রিপশনও অ্যাড করতে পারবে। এতে খুব কম ব্যাটারি খরচে হাই কোয়ালিটির অডিও পাওয়া যাবে।

Notification Permission

সাধারণত, যখন একটি স্মার্টফোনে একটি অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা হয়, তখন এটি ক্যামেরা, মাইক্রোফোন, ব্লুটুথ, কল এবং কন্টাক্ট ইত্যাদি অ্যাক্সেস করার অনুমতি চায়। Android 13-এ, ইউজাররা ফোনের কোন ফিচারটি অ্যাক্সেস করছে সেই সম্পর্কে তাদের কাছে তথ্য থাকবে। একইভাবে, Downgradable Permission সহ,কোন অ্যাপ ফোনের যেই ফিচারটি ব্যবহার করবে না, সেই ফিচারটি অ্যাক্সেস ডাউনগ্রেড করা হবে এবং পারমিশন অটোমেটিক রিভলভ হয়ে যাবে।

Android 12 feature

Display Design

প্রথমেই যদি Android 12 এর লুক এবং ডিজাইন এর কথা বলি তাহলে এতে উইজেটগুলির ডিজাইনও পরিবর্তন করা হয়েছে। উইজেটগুলির আকার, ডিজাইন এবং কালার, এবং এগুলি ব্যবহার করার সময় যে অ্যানিমেশন আসে সেটাও এখন অনেক আলাদা হয়ে গেছে এবং এই উইজেটগুলিকে আগের চেয়ে আরও স্মুথ, কালারফুল এবং ভাইব্রেন্ট করা হয়েছে। ডিজাইন এবং লেআউটে আকর্ষণীয় পরিবর্তন থেকে শুরু করে থিম এবং ট্রানজিশন ইত্যাদি ডায়নামিক রাখা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে Android 12-এ নোটিফিকেশন প্যানেলও আলাদাভাবে তৈরি করা হয়েছে, যা নিচে স্ক্রোল করে চেক করা যাবে।

Privacy Dashboard

Android 12-এ প্রাইভেসি ড্যাশবোর্ডও যুক্ত করা হয়েছে, যা খুবই দরকারী একটি ফিচার। এই টুলটি সম্পূর্ণ হিসাব রাখে যে কোন অ্যাপটি কোন সময় এবং কতক্ষণ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ডেটা, লোকেশন, ইন্টারনেট, কন্টাক্ট, মেসেজ ইত্যাদি। এই ফিচারটির মাধ্যমে, মোবাইল ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী বেছে নিতে পারে যে তারা কোন অ্যাপে অ্যাক্সেস দিতে চান এবং কোন ফিচারটিতে তারা অ্যাক্সেস দিতে চান না। এছাড়াও অ্যান্ড্রয়েড ইউজারদের লোকেশন accuracy ও সিদ্ধান্ত নিতে পারে যে অ্যাপটিকে ফোনের লোকেশন এর তথ্য কতটা সঠিক দেওয়া উচিত।

Multi Device Connectivity

Google Android 12-এ মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির মাধ্যমে স্মার্টফোনকে টিভি, ফ্রিজ, লাইট এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সের পাশাপাশি ল্যাপটপ ইত্যাদির সাথে যুক্ত করাটা আরও সহজ করে তুলেছে। এই সমস্ত ডিভাইসগুলি সহজেই আপনার মোবাইল ফোনের সাথে কানেক্টেড হতে পারে। শুধু তাই নয়, আপনি একটি সিঙ্গেল ক্লিকেই ল্যাপটপটি আনলক করতে পারবেন এবং ল্যাপটপের মাধ্যমে স্মার্টফোনে আসা মেসেজ, কন্টাক্ট ইত্যাদি অ্যাক্সেস করতে পারবেন।

Digital Car Key

Android 12 এর এই ফিচারটিও দারুণ। এখনও পর্যন্ত, যেখানে ঘরে ঘরে মোবাইল ফোনের সাথে টিভি, এসি, স্পিকার এবং বাল্ব এর মতো হোম অ্যাপ্লায়েন্সের সাথে সংযুক্ত করা যেত। সেখানে, Android 12 গাড়িকেই ফোনের সাথে পেয়ার করে দেখিয়ে দিয়েছে। এটি অপারেটিং সিস্টেমের ডিজিটাল কার কি, ফিচারের সাহায্যে স্মার্টফোনের মাধ্যমে গাড়ি চালু করার পাশাপাশি লক ও আনলকও করা যায়। আপনি যদি আপনার গাড়িটি কোনও বন্ধুকে দিয়ে থাকেন তবে এই ডিজিটাল চাবিটি অন্য ব্যক্তির ফোনেও স্থানান্তর করা যেতে পারে এবং তাও সম্পূর্ণ সিকিউরিটি এবং প্রাইভেসি বজায় রেখে।

Private Compute Core

Google Android 12-এ Private Compute Coreও অন্তর্ভুক্ত আছে। এই ফিচারের মাধ্যমে মোবাইল ইউজারদের অনেক তথ্য গোপন রাখা হবে। ফোনের লাইভ ক্যাপশন এবং স্মার্ট রিপ্লাই-এর মতো ফিচার গুলো প্রাইভেট থাকবে। গুগল এই ফিচার গুলোকে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ক্যাপাবিলিটির বাইরে রেখেছে। এই OS-এ পারস্পরিক কথোপকথন এবং ভাষাগুলিকে নেটওয়ার্ক থেকে আলাদা এবং প্রাইভেট রাখা হয়েছে। যার ফলে এই ফিচারটির মাধ্যমে সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Android 13 Vs Android 12 : কোন অ্যান্ড্রয়েড ভার্সনের কি বিশেষত্ব, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-13-vs-android-12-best-features/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হবে Pixel 6a স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/google-io-2022-pixel-6a-smartphone-launch-to-enter-india-soon/ https://www.91mobiles.com/bengali/google-io-2022-pixel-6a-smartphone-launch-to-enter-india-soon/#respond Thu, 12 May 2022 01:33:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25899 34,800 টাকায় লঞ্চ হয়েছে Google Pixel 6a স্মার্টফোন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে Pixel 6a স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Google তার বার্ষিক টেক ইভেন্ট Google I/O 2022-এ Pixel 7 সিরিজ লঞ্চ করার ঘোষণা করেছে। এর সাথে, গুগল তাদের নতুন অ্যান্ড্রয়েড 13 এর ফিচার এবং তার মধ্যে যেসব ফিচার গুলো মডিফাই করা হয়েছে, সেগুলো সম্পর্কে এবং গুগল অ্যাপগুলির আসন্ন ফিচারগুলো সম্পর্কেও জানিয়েছে। Google তাদের ডেভেলপার ইভেন্ট চলাকালীন Google Pixel 6a স্মার্টফোনটি লঞ্চ করেছে। এর সাথে Google নিশ্চিত করেছে যে তারা এই বছর ভারতে Pixel 6a স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে Pixel 6a স্মার্টফোনটি লঞ্চ করেছে।

Google, তাদের টেক ইভেন্টে আসন্ন Pixel 7 সিরিজের স্মার্টফোনটিকে টিজ করেছে। Google তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Pixel 7 সিরিজের ডিজাইনও প্রকাশ করেছে। এই পোস্টে আপনাদের Google Pixel 6a, এবং Pixel 7 সিরিজের স্পেসিফিকেশন, দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে জানাবো।

Google Pixel 6a এর দাম এবং স্পেসিফিকেশন

Google আমেরিকায় Pixel 6a স্মার্টফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করেছে। গুগলের এই স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনটির দাম $449, যা ভারতীয় মূল্যে প্রায় 34,800 টাকায় পেশ করা হয়েছে। Pixel 6a স্মার্টফোন তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে – ব্ল্যাক, মিন্ট এবং গ্রে।

গুগল নিশ্চিত করেছে যে এই বছরের শেষ নাগাদ ভারতীয় মার্কেটে এন্ট্রি নেবে Pixel 6a স্মার্টফোন। তবে ভারতে ফোনটি কবে লঞ্চ হবে সেটা এখনও জানানো হয়নি।

Google Pixel 6a স্মার্টফোনটিতে একটি 6.1-ইঞ্চি ফুল HD + OLED ডিসপ্লে রয়েছ, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 60Hz। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এই Google ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Pixel 6a স্মার্টফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল ক্যামেরা স্ট্রিপ দেওয়া হয়েছে। এই ফোনে একটি 12.2MP প্রাইমারি ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়াও Google এর এই ফোনে ম্যাজিক ইরেজার, রিয়েল টোন এবং ফেস আনব্লারের মতো ফিচারও দেওয়া হয়েছে।

লেটেস্ট Pixel 6a স্মার্টফোনটি Android 12-এ চলে। এই ফোনে Tensor এর চিপসেট দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 4300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। গুগলের এই ফোন ফাস্ট চার্জ সাপোর্ট করে তবে কোম্পানি চার্জিং স্পিড সম্পর্কে কোনো তথ্য দেয়নি। Pixel 6a স্মার্টফোনটি Android এর তিনটি আপডেট এবং 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।

শীঘ্রই লঞ্চ হবে Google Pixel 7 এবং Pixel 7 Pro

Google তাদের বার্ষিক ডেভেলপার ইভেন্টে Pixel 7 সিরিজ এবং Android 13 লঞ্চ করেছে। Pixel 7 সিরিজের স্মার্টফোন দুটির রেয়ার প্যানেলে 6 সিরিজের মতো ক্যামেরা স্ট্রিপ দেওয়া হবে। Pixel 7 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে এবং Pixel 7 সিরিজে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। দুটি ফোনেই গ্লাস ব্যাক প্যানেল থাকবে।

এর সাথে গুগল টিজ করেছে যে আসন্ন স্মার্টফোনগুলি Android 13 সহ লঞ্চ করা হবে। এর সাথে Google এটাও নিশ্চিত করেছে যে এই স্মার্টফোনগুলো নেক্সট জেনারেশন Tensor চিপসেটের সাথে পেশ করা হবে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, Pixel 7 Pro স্মার্টফোনে একটি 6.7-ইঞ্চি 120Hz ডিসপ্লে দেওয়া হবে। Pixel 7 স্মার্টফোনে একটি 6.3-ইঞ্চি 90Hz ডিসপ্লে থাকবে। Google এর এই দুটি ফোনেই 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা লেন্স দেওয়া হবে। এর সাথে Pro ভেরিয়েন্টে একটি অতিরিক্ত 48MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে Pixel 6a স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/google-io-2022-pixel-6a-smartphone-launch-to-enter-india-soon/feed/ 0
Android 13 Features: জেনে নিন নতুন অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেমে কি নতুনত্ব থাকবে, বদলে যেতে চলেছে ইউজারদের ফোন ব‍্যবহার করার ধরন! https://www.91mobiles.com/bengali/android-13-features-update-what-to-expect-smartphone/ https://www.91mobiles.com/bengali/android-13-features-update-what-to-expect-smartphone/#respond Fri, 22 Apr 2022 03:47:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25036 Android 13-এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার

The post Android 13 Features: জেনে নিন নতুন অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেমে কি নতুনত্ব থাকবে, বদলে যেতে চলেছে ইউজারদের ফোন ব‍্যবহার করার ধরন! first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi, Realme, Samsung, OPPO, Vivo সহ OnePlus, iQOO, POCO, Infinix এবং Tecno এই সব মোবাইল ব্র‍্যান্ড গুলি অন‍্যান‍্য মোবাইল ব্র‍্যান্ড গুলির তুলনায় নিজের ফোন গুলিকে বেস্ট তৈরি করে। কিন্তু এই সমস্ত স্মার্টফোনে Android OS কমন থাকে। Google প্রত‍্যেক বছরে নিজের নতুন অপারেটিং সিস্টেম পেশ করে এবং এই বছরেও নতুন অ্যান্ড্রয়েড ওএস Android 13 পেশ করার জন্য প্রস্তুত হচ্ছে। গুগল অ্যান্ড্রয়েড 13 এর প্রিভিউ ভার্সন পেশ করে দিয়েছে এবং খুব শীঘ্রই Android 13 Beta মার্কেটে আসতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েড 13 ডেভেলপার প্রিভিউ-এ টেস্টিং মোডে আছে কিন্তু এখন থেকেই নতুন অ্যান্ড্রয়েড ওএসের ফিচার গুলি সম্পূর্ণ টেক জগতের নজর নিজের প্রতি আকৃষ্ট করছে। এই আর্টিকেলে আসন্ন অ্যান্ড্রয়েড ওএসের এরকম কিছু অসাধারণ ফিচারের সম্পর্কে বলা হবে, এই ফিচার গুলি স্মার্টফোন ব‍্যবহার করার ধরন বদলে দিতে চলেছে। এই সমস্ত অসাধারণ এবং অ্যাডভান্স ফিচার গুলি Android 13 এ দেখা যেতে পারে।

Android 13 Features

Multiple Enabled Profiles

মাল্টিপল এনাবেল্ড প্রোফাইল (MEP) ফিচারের সমালোচনা এখন সর্বাধিক চলছে। গুজব শোনা যাচ্ছে, এই ফিচারের মাধ্যমে যেকোনো মোবাইলে দুটি ফিজিক্যাল সিমের সাথে একটি eSIM ও ব‍্যবহার করা যাবে। সাধারণত মার্কেটে উপস্থিত মোবাইল ফোন গুলিতে ফিজিক্যাল সিম অথবা ইসিম-এর ব‍্যবহার করা যায়। কিন্তু অ্যান্ড্রয়েড 13 ইউজাররা নিজের ফোনে একসাথে তিনটি মোবাইল নেটওয়ার্ক ব‍্যবহার করতে পারবে।

Notification Permission

স্মার্টফোনে কোনো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করার সময় সেটি ক‍্যামেরা, মাইক্রোফোন, ব্লুটুথ, কল এবং কন্ট‍্যাক্ট ইত্যাদি‌ অ্যাক্সেস‌ করার পারমিশন চায়। Android 13-এ এই অ্যাপ গুলি কোন ফিচারের অ্যাক্সেস‌ করছে তার তথ‍্য ইউজাররা পাবে। এর সাথেই কোন অ্যাপের এলার্ট নোটিফিকেশন বারে দেখতে চান এবং কোনটি দেখতে চান না সেটি‌ও ইউজাররা পছন্দ করতে পারবেন।

Downgradable Permissions

নোটিফিকেশন পারমিশনের মতোই ডাউনগ্রেডেবেল পারমিশন‌ও অ্যান্ড্রয়েড 13-এর বড়ো ফিচার হয়ে উঠতে পারে। কোনো অ্যাপকে ফোন ফাংশানের অ্যাক্সেস‌ দেওয়া‌র পরে সেই অ্যাপ‌টি ফোনের ফিচারের ব‍্যবহার না করলে, অপারেটিং সিস্টেম নিজে থেকে ওই অ্যাপের থেকে ফিচারের অ্যাক্সেস‌ বন্ধ করে দেবে। অর্থাৎ, কোনো অ্যাপ কোনো ফিচারের ব‍্যবহার না করলে, সেই ফিচারের অ্যাক্সেস‌ ডাউনগ্রেড করে দেওয়া হবে এবং অটোমেটিক পারমিশন রিভল্ভ হয়ে যাবে।

Bluetooth LE Audio

Android 13-এ মোবাইল ইউজাররা ব্লুটুথ লো এনার্জি অডিও (LE Audio) এর সাপোর্ট পাবে। পাঠকদের জানিয়ে দিই, যে এই ফিচারটি নেক্সট জেনারেশন ওয়ারলেস অডিও। এই ফিচারের মাধ্যমে ইউজাররা নিজের অডিও ব্রডকাস্ট করার সাথে অন‍্য লোকেদের সাথে শেয়ার‌ও করতে পারবে। এর সাথেই এটিকে পাব্লিক ব্রডকাস্ট হিসেবে সাবস্ক্রিপশন‌ও অ্যাক্টিভ করা যাবে। এই ফিচারে স্বল্প ব‍্যাটারি খরচে হাই কোয়ালিটি অডিও পাওয়া যাবে।

Photo Picker

অ্যান্ড্রয়েড 13 এর এই ফিচারটি সিকিউরিটি‌র জন্য গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী ফোটো পিকার ফিচারের মাধ্যমে ফোনে এবং গুগল ক্লাউডে সেভ থাকা ফোটো, ভিডিও অন‍্য অ্যাপের সাহায্য ছাড়া‌ই ডায়রেক্ট অন‍্য কাউকে শেয়ার করা যাবে। এই ফিচারের মাধ্যমে ফোনে ডাউনলোড করা অ্যাপ গুলিকে ফোটো গ‍্যালারির অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Android 13 Features: জেনে নিন নতুন অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেমে কি নতুনত্ব থাকবে, বদলে যেতে চলেছে ইউজারদের ফোন ব‍্যবহার করার ধরন! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-13-features-update-what-to-expect-smartphone/feed/ 0
অসাধারণ হতে চলেছে Android 13-এর নতুন ফিচার, একটি ফোনেই চলবে অনেক গুলি নাম্বার https://www.91mobiles.com/bengali/android-13-features-google-multiple-number-support-in-mobile-phone/ https://www.91mobiles.com/bengali/android-13-features-google-multiple-number-support-in-mobile-phone/#respond Wed, 06 Apr 2022 06:44:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24299 Android 13-এর লিক রিপোর্ট

The post অসাধারণ হতে চলেছে Android 13-এর নতুন ফিচার, একটি ফোনেই চলবে অনেক গুলি নাম্বার first appeared on 91Mobiles Bengali.

]]>
গুগল নিজের অপারেটিং সিস্টেমের লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী Android 13 OS-কে এই বছরের শেষের মধ্যে অফিসিয়ালি পেশ করতে পারে। আবার, Esper’s Mishal Rahmaan’s একটি ব্লগের অনুযায়ী Android 13-এ মাল্টিপল এনাবেল্ড প্রোফাইল (MEP) নামের একটি ফিচার আসতে চলেছে। এই ফিচারের সাহায্যে গুগল একটি eSIM-কে দুটি ক‍্যারিয়ার অ্যাপাইন করতে চায়, যাতে সহজেই নেট‌ওয়ার্কে‌র মাঝে সুইচ করা যায়। পরিস্কার শব্দে বলা যেতে পারে, গুগল অ্যান্ড্রয়েড 13-এর এই ফিচারের সাহায্যে আগামী দিনে মোবাইলে একটি ই-সিম কার্ডে মাল্টিপল প্রোফাইল অ্যাক্টিভ করা যেতে পারে। অর্থাৎ একটি ফোনে একসাথে তিনটি নাম্বার ব‍্যবহার করা যেতে পারে।

Android 13

আপনাকে মনে করিয়ে দিই, যে মাল্টিপল এনাবেল্ড প্রোফাইল (এম‌ইপি) 2020-তে Google পেটেন্ট করেছে। রহমান এওএসপি এবং অ্যান্ডয়েড ডেভলপার ওয়েবসাইটে পেটেন্টের কিছু রেফারেন্স পেয়েছেন এবং সেগুলি ইঙ্গিত দেয় যে কোম্পানি এই বছরের শেষের মধ্যে এই ফিচারটি‌র সাথে অ্যান্ডয়েড 13 পেশ করতে পারে।

android-13

এম‌ইপি ফিচারটি ইউজারদের নিজের ফোনে একটি eSIM এর ব‍্যবহার করে অনেকগুলি প্রোফাইল ব‍্যবহার করার পারমিশন দেবে, অর্থাৎ ইউজাররা নিজের ফোনে অনেকগুলি সিম কার্ড ব‍্যবহার করার বদলে একাধিক নাম্বার ব‍্যবহার করতে পারবে। রহমান জানিয়েছেন যে এই ফিচারটি অ্যান্ডয়েডে সাপোর্ট করতে না‌ ও পারে, কারন পেটেন্ট‌টি আইওএস, উইন্ডোজ এবং ম‍্যাক‌ওএস-এ সাপোর্ট করার ইঙ্গিত দেয়।

eSIM

এখন স্মার্টফোন গুলিকে কোম্পানি একটি অথবা একাধিক ফিজিক্যাল সিম স্লট অথবা একটি eSIM এবং ফিজিক্যাল সিম স্লটের সাথে পেশ করে। কিন্তু অ্যান্ডয়েড 13-এ যদি মাল্টিপল এনাবেল্ড প্রোফাইল (এম‌ইপি) ফিচারটি‌কে পেশ করা হয়, তাহলে ইউজারদের দুটি ভিন্ন নাম্বার ব‍্যবহার করারজন্য দুটি ফিজিক্যাল সিম স্লটের প্রয়োজন হবে না। ইউজাররা ফিজিক্যাল সিম কার্ডের বদলে এম‌ইপি‌র মাধ্যমে সহজেই একাধিক নাম্বার রেজিস্টার করতে পারবে।

what-is-esim-how-to-activate

Android 13 Name

কয়েক মাস আগে একটি রিপোর্টে অ্যান্ডয়েড 13 এর নাম লিক হয়েছিল। রিপোর্টে কিছু কোডের স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল এবং সেখানেই নামটি দেখা গিয়েছিল। কিন্তু গুগল দুই বছর আগে অ্যান্ডয়েড 10-এর সময় নাম্বার বেস্ড নেমিং সিস্টেম ব‍্যবহার করেছিল এবং গত বছরে অ্যান্ডয়েড 12-কে পেশ করেছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অসাধারণ হতে চলেছে Android 13-এর নতুন ফিচার, একটি ফোনেই চলবে অনেক গুলি নাম্বার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-13-features-google-multiple-number-support-in-mobile-phone/feed/ 0
Android 12-এর এই দুর্দান্ত ফিচার গুলো আপনার স্মার্টফোনের ধরনটাই বদলে দেবে, আপনি কি আপনার মোবাইল আপডেট করেছেন? https://www.91mobiles.com/bengali/best-feature-update-google-android-12-os-android-13-beta-developer-preview/ https://www.91mobiles.com/bengali/best-feature-update-google-android-12-os-android-13-beta-developer-preview/#respond Sat, 26 Mar 2022 03:14:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23846 জেনে নিন Android 12-এর ফিচার

The post Android 12-এর এই দুর্দান্ত ফিচার গুলো আপনার স্মার্টফোনের ধরনটাই বদলে দেবে, আপনি কি আপনার মোবাইল আপডেট করেছেন? first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme, Xiaomi, Samsung, OPPO, OnePlus এবং Vivo সবকটি ভিন্ন ভিন্ন মোবাইল ব্র্যান্ড হলেও তাদের একটি বিষয় এক, আর সেটা হল এই ফোন গুলোর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। প্রতি বছর Google তার অপারেটিং সিস্টেম অর্থাৎ OS-এ নতুন আপডেট নিয়ে আসে, যা স্মার্টফোনে নতুন আকর্ষণীয় এবং উন্নত ফিচার প্রদান করে। এই মুহুর্তে Google এর নতুন OS হল Android 12। Android 12 এ অনেক নতুন আপডেট এবং দুর্দান্ত ফিচার আছে। স্মার্টফোন কোম্পানিগুলি তাদের নতুন মোবাইল ফোনগুলিকে Android 12 OS এ বাজারে লঞ্চ করা শুরু করেছে। অ্যান্ড্রয়েড 12 এর সাথে নতুন স্মার্টফোন আসছে, নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পুরানো মোবাইলগুলিতেও ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে। Android 13 Developer Preview ইতিমধ্যেই চলে এসেছে এবং অ্যান্ড্রয়েড 13 বিটা সংস্করণটিও আগামী মাসে ডাউনলোডের জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। এই পোস্টে আমরা আপনাদের Android 12-এর ফিচার এবং আপডেটের বিশদ বিবরণ জানাবো।

Deeply Personal

1. Design

চেহারার দিক থেকে, Android 12 আগের বছরগুলিতে আসা Android OS থেকে সম্পূর্ণ আলাদা। এই OS এ, গুগল ডিজাইনের উপর অনেক কাজ করেছে। ফোনের শুরু হওয়া তাতে সমস্ত কাজ এবং অ্যাপ ফাংশন ইত্যাদিতে ফোনের ডিজাইন ও লেআউটে আকর্ষণীয় পরিবর্তন দেখা যাবে। থিম থেকে ট্রানজিশন পর্যন্ত সবকিছুই খুব গতিশীল রাখা হয়েছে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

2. Color

অ্যান্ড্রয়েড 12-এর পরে, এবার স্মার্টফোনগুলো আর শুধুমাত্র হালকা বা অন্ধকার থিমে কাজ করবে না। এই নতুন অ্যান্ড্রয়েড OS এর পরে আপনার স্মার্টফোনে অনেকগুলি রঙের থিম কাজ করবে। অ্যান্ড্রয়েড 12 এমনভাবে তৈরি করা হয়েছে যে ফোনে আপনি যেই ওয়ালপেপার সেট করবেন, সেই ছবির কালার অনুযায়ী ফোনটি থিম পালটে ফেলবে । হোম স্ক্রিনে টেক্সট এবং টাইম ওয়াচও ফটো অনুযায়ী ভিন্ন রঙে পরিবর্তিত হবে।

3. Notification

এতদিন পর্যন্ত, যখনই কোনও স্মার্টফোনটি ব্যবহার করার জন্য হাতে তুলে নেওয়া হত, ফোনের স্ক্রীন প্রচুর নোটিফিকেশনে ভরে যেত এবং পুরো ডিসপ্লেটি বিভিন্ন অ্যাপের বিজ্ঞপ্তিতে পূর্ণ হত। তবে অ্যান্ড্রয়েড 12 এ এটি ঘটবে না। ফোনটি লক বা আনলক করা হোক না কেন, কোনও বিজ্ঞপ্তি স্ক্রিনে পড়ে থাকবে না। এই নতুন ওএস-এ, নোটিফিকেশন এর একটি পৃথক প্যানেল তৈরি করা হয়েছে, যা নীচে স্ক্রোল করে চেক করা যেতে পারে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

4. Widget

Android 12 OS এর সাথে, গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে উপস্থিত Widget গুলির ডিজাইনও পরিবর্তন করেছে। Widget গুলির আকৃতি, চেহারা এবং রঙ, সেইসাথে এগুলি ব্যবহার করার সাথে সাথে যে অ্যানিমেশন আসে তা এখন আগের থেকে আলাদা হবে৷ Android 12-এ, এই Widget গুলি আগের চেয়ে আরও মসৃণ, রঙিন এবং প্রাণবন্ত দেখাবে এবং তাদের ব্যবহারের পদ্ধতিও হবে খুব সুন্দর। উদাহরণস্বরূপ, ঘড়ির আকার বৃদ্ধি করা হয়েছে এবং ক্যালেন্ডার, আবহাওয়া, মিউজিক প্লেয়ার ইত্যাদির ভলিউম এবং আকার পরিবর্তন করা হয়েছে।

Private and Secure

5. Password

Android 12-এ স্মার্টফোন ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহৃত পাসওয়ার্ড গুগুল সুরক্ষিত রাখবে। এই পাসওয়ার্ডগুলি শুধু যে নিরাপদ উপায়ে সংরক্ষণ করা হবে তাই নয়, প্রয়োজনে কয়েকটি ক্লিকে প্রয়োজনীয় অপশন পূরণ করা যাব। গুগল ক্রোম এবং অ্যান্ড্রয়েড ওএস একসঙ্গে এই নিয়ে কাজ করেছে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

6. Transparency

গুগল প্রতিশ্রুতি দিয়েছে যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডেটা সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে, কোন ব্যবহারকারীর ডেটা কখন এবং কোথায় ব্যবহার করা হচ্ছে। অ্যাপল আইফোনের আইওএসের মতো, এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে স্ক্রিনের উপরের ডানদিকে একটি সূচক দেওয়া হয়েছে, যা ফোনের মাইক বা ক্যামেরা কখন ব্যবহার করা হচ্ছে তা বলে দেবে। অর্থাৎ, যখনই কোনো অ্যাপ্লিকেশন ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করবে, একই সময়ে স্ক্রিনে একটি ছোট সবুজ আলো জ্বলবে।

7. Privacy Dashboard

অ্যান্ড্রয়েড 12-এ প্রাইভেসি ড্যাশবোর্ডও যোগ করা হয়েছে, যা খুবই দরকারী একটি ফিচার। এই টুলটি কখন, কতক্ষণ মোবাইল ডেটা, লোকেশন, ইন্টারনেট ইত্যাদি কোন অ্যাপ ব্যবহার করেছে এই সব কিছুর খোঁজ রাখবে। শুধু তাই নয়, এখানে ব্যবহারকারীরা কোন অ্যাপে অ্যাক্সেস দিতে চান বা সরাতে চান তাও বেছে নিতে পারবেন। স্মার্টফোন ব্যবহারকারীরাও তাদের পছন্দ থেকে লোকেশনের নির্ভুলতা নির্ধারণ করতে পারবে, যে অ্যাপটিকে আপনার অবস্থান সম্পর্কে কতটা সঠিক তথ্য দিতে হবে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

8. Private Computer Core

Google Android 12-এ Private Compute Coreও অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের কিছু লাইভ তথ্য যেমন লাইভ ক্যাপশন, নাউ প্লেয়িং এবং স্মার্ট রিপ্লাই ব্যক্তিগত রাখা হবে। এই ফিচার গুলি AI সক্ষমতার বাইরে রাখা হবে, যার কারণে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের কারণে সমস্যা হবে না। ইন্টারঅ্যাকশন এবং ভাষাগুলিও নেটওয়ার্ক থেকে আলাদা এবং ব্যক্তিগত রাখা হবে।

Better Together

9. Multi device Connectivity

বেটার টুগেদারের মাধ্যমে, গুগল স্মার্টফোনকে শুধু কলিং বা ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ করেনি, বরং অন্যান্য ডিভাইসের সাথে মোবাইল ফোন ব্যবহারের ওপর জোর দিয়েছে। Android 12-এ মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি স্মার্টফোনকে টিভি, ফ্রিজ, লাইট এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সের পাশাপাশি ল্যাপটপের সাথে সংযোগ করা সহজ এবং সুবিধাজনক করে তোলে।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

10. Single Tap

শুধুমাত্র স্মার্টফোন এবং ল্যাপটপ সম্পর্কে কথা বললে, Android 12 এর সাথে আপনি মোবাইল ফোনে একটি ট্যাপ দিয়ে ল্যাপটপটি আনলক করতে পারবেন। শুধু তাই নয়, স্মার্টফোনে আসা মেসেজ, কন্টাক্ট ইত্যাদিও ল্যাপটপের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। অর্থাৎ ল্যাপটপে কাজ করার সময় ফোন দূরে রাখা হলেও ব্যবহারকারী ল্যাপটপ থেকে তা পরিচালনা করতে পারবেন।

11. Tv Remote

টেলিভিশন দেখার সময়, আমরা কয়েক মিনিট পর চ্যানেল পরিবর্তন করতে থাকি। অনেক সময় টিভির রিমোট নষ্ট হয়ে যায় বা ব্যাটারির সেল ফুরিয়ে যায়। তবে অ্যান্ড্রয়েড 12 এর সাথে টিভি দেখার স্টাইলও বদলে যাবে। টেলিভিশন শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমেই চালানো যাবে এবং এর জন্য কোনো বাহ্যিক অ্যাপ ইত্যাদির প্রয়োজন হবে না।

Best Feature Update Google Android 12 OS Android 13 Beta Developer Preview

12. Digital Car key

আপনি যদি হোম অ্যাপ্লায়েন্স বা টিভি রিমোট নিয়ে সন্তুষ্ট হন, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে Android 12 এ এর থেকে অনেক বেশি উন্নত মানের ডিজাইন দেওয়া হয়েছে। গুগল ডিজিটাল গাড়ির চাবি চালু করেছে, যা স্মার্টফোনের মাধ্যমে গাড়ি লক এবং আনলক করতে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, আপনি যদি আপনার গাড়িটি কোনও বন্ধুকে দিয়ে থাকেন, তবে এটি ডিজিটাল চাবি সুরক্ষা এবং গোপনীয়তার সাথে অন্যের ফোনেও স্থানান্তর করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Android 12-এর এই দুর্দান্ত ফিচার গুলো আপনার স্মার্টফোনের ধরনটাই বদলে দেবে, আপনি কি আপনার মোবাইল আপডেট করেছেন? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-feature-update-google-android-12-os-android-13-beta-developer-preview/feed/ 0
কোন খাবারের নামে রাখা হবে Android 13 এর নাম? প্রথম অক্ষর ‘T’ https://www.91mobiles.com/bengali/android-13-has-an-internal-dessert-name-tiramisu/ https://www.91mobiles.com/bengali/android-13-has-an-internal-dessert-name-tiramisu/#respond Wed, 28 Jul 2021 03:46:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17442 আগামী Android OS এর নাম

The post কোন খাবারের নামে রাখা হবে Android 13 এর নাম? প্রথম অক্ষর ‘T’ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে এখনও পর্যন্ত কিছু স্মার্টফোন কোম্পানি সিদ্ধান্ত নিতেই পারেনি যে তাদের কোন কোন ফোনে সবার আগে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে, অথচ অন‍্যদিকে গুগল এই অপারেটিং সিস্টেমের পরবর্তী এবং অ্যাডভান্স জেনারেশন অ্যান্ড্রয়েড 13 সম্পর্কে তথ্য জানিয়েছে। খবর পাওয়া গেছে কোম্পানি অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারনাল নাম তিরামিসু (Tiramisu) নামের একটি মিষ্টি খাবারের নামে রেখেছে। জানিয়ে রাখি গুগল সার্বজনিকভাবে তাদের অ্যান্ড্রয়েড প্ল‍্যাটফর্মের জন্য খাবারের নাম ব‍্যবহার করা বন্ধ করে দিলেও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইন্টারনাল কাজের জন্য এইসব নাম‌ই ব‍্যবহার করা হয়। XDA এর এডিটর মিশাল রহমান টুইটের মাধ্যমে গুগলের আপকামিং অ্যান্ড্রয়েড 13 এর তথ‍্য জানিয়েছেন।

Android 13

রহমানের টুইট থেকে আপকামিং অ্যান্ড্রয়েড 13 এর নাম জানা গেছে। তিনি কিছু কোডের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে নাম দেখা গেছে। মনে করিয়ে দিই গুগল দুই বছর আগে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের মধ্য দিয়ে তাদের খাবারের নামের পরম্পরা ছেড়ে নাম্বার বেসড নেমিং সিস্টেমে চলে গেছে এবং এক‌ইভাবে এই বছর অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে।

Android 10 OS থেকে বদলে গেছে নিয়ম

এর আগে কোম্পানি বিভিন্ন খাবারের নামে অপারেটিং সিস্টেম লঞ্চ করলেও Android Q এর সময় থেকে এই নিয়ম বন্ধ করে দেয়, এক্ষেত্রে একে কোনো খাবারের নামের বদলে অ্যান্ড্রয়েড 10 বলা হয়। উল্লেখ্য তখন অনেকে এই অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য Quiche নাম প্রস্তাব করেছিলেন। প্রসঙ্গত অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম, হিসাব মতো যাকে ‘S’ আদ‍্যাক্ষর যুক্ত কোনো নামে ডাকার কথা শোনা যায় অভ‍্যন্তরিনভাবে একে ‘স্নো কোন’ বলে ডাকা হয়।

Android 12

এই বছর গুগল তাদের পরম্পরা বজায় রেখে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্ৰেডেড হিসেবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছিল। আশানুরূপ আপডেট ও ফিচারের সঙ্গে লঞ্চ করা অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম মার্কেটে ইউজারদের মন জয় করতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত কোনো কোম্পানি এই ওএসের সঙ্গে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। তবে আগামী দিনে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমযুক্ত মোবাইল ফোনের সেল শুরু হয়ে যাবে। এই অপারেটিং সিস্টেমে Deeply Personal, Private and secure এবং Better Together এর মতো ফিচার দেওয়া হয়েছে।

এতদিন পর্যন্ত লঞ্চ হ‌ওয়া Android OS এর নাম

  • Android 1.5: Cupcake
  • Android 1.6: Donut
  • Android 2.0: Eclair
  • Android 2.2: Froyo (Frozen Yogurt)
  • Android 2.3: Gingerbread
  • Android 3.0: Honeycomb
  • Android 4.0: Ice Cream Sandwich
  • Android 4.1: Jelly Bean
  • Android 5.0: Lollipop
  • Android 6.0: Marshmallow
  • Android 7.0: Nougat
  • Android 8.0: Oreo
  • Android 9.0: Pie

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কোন খাবারের নামে রাখা হবে Android 13 এর নাম? প্রথম অক্ষর ‘T’ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/android-13-has-an-internal-dessert-name-tiramisu/feed/ 0