Android Tips and Tricks - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 10 Jul 2025 08:25:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাসেজ শিডিউল করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-schedule-message-on-android-phone-know-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-schedule-message-on-android-phone-know-process-in-bengali/#respond Thu, 10 Jul 2025 04:35:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65807 ম্যাসেজ শিডিউল করার পদ্ধতি

The post জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাসেজ শিডিউল করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আমাদের অনেক সময় একটি ম্যাসেজ টাইপ করার পর মনে হয়, এই ম্যাসেজটি পড়ে পাঠালে বেশি ভালো হবে। কখনও কারোর জন্মদিন বা অন্য কোনো বিশেষ উইশ করার জন্য অথবা কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে ম্যাসেজ করার প্রয়োজন হয়। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের কাছে এটি কোনো বড় সমস্যাই নয়। কারণ অ্যান্ড্রয়েড ফোনে এমন এক ফিচার রয়েছে যার সাহায্যে এখন একটি ম্যাসেজ টাইপ করে সেটি পরে নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য শিডিউল সেট করে রাখা যায়।

অ্যান্ড্রয়েড ফোনে ম্যাসেজ শিডিউল করার পদ্ধতি

অ্যান্ড্রয়েড ফোনে ম্যাসেজ শিডিউল করার জন্য ফোনে ইন্টারনেট বা মোবাইল ডেটা অন থাকা আবশ্যক। এর জন্য কোনো নতুন অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিফল্ট ম্যাসেজ অ্যাপেই এই ফিচার রয়েছে। ম্যাসেজ শিডিউল করার জন্য নিচে দেওয়া স্টেপ ফলো করুন:

স্টেপ-1: প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনলক করে Messages অ্যাপ ওপেন করতে হবে।
স্টেপ-2: যাকে ম্যাসেজ পাঠাতে হবে, তাঁর নাম বা নাম্বার লিখে ম্যাসেজ টাইপ করুন।

স্টেপ-3: ম্যাসেজ লেখা হয়ে গেলে, ম্যাসেজ বক্সের নিচের বাঁদিকে প্লাস (+) আইকনে ক্লিক করুন।
স্টেপ-4: এখানে অনেকগুলি অপশনের মধ্যে থেকে শিডিউল সেন্ড অপশন সিলেক্ট করুন।

স্টেপ-5: এবার একটি নতুন পপ-আপ খুলবে এবং এতে কিছু টাইম দেখা যাবে, যেমন- আজ বিকাল 5টা, আজ রাত 9টা, কাল সকাল 8টা বা custom time অর্থাৎ নিজের সুবিধা ও পছন্দের ডেট ও টাইম সেট করা যাবে।

স্টেপ-6: নিজের ইচ্ছামতো সময় সিলেক্ট করতে চাইলে Pick date and time অপশনে ট্যাপ করুন।

স্টেপ-7: প্রথমে ডেট এবং এরপর টাইম সেট করুন।
স্টেপ-8: অবশেষে তারিখ ও সময় কনফার্ম করে Save অপশনে ট্যাপ করুন।

এবার সেই ম্যাসেজটি শিডিউল হয়ে গেছে। তবে ম্যাসেজটির সঙ্গেই একটি ছোট clock icon দেখা যাবে, এর মাধ্যমে বোঝা যায় সেটি শিডিউল ম্যাসেজ।

এই ফিচার কতটা উপযোগী?

  • এই ফিচার ব্যাবহার করে কোনো বন্ধু বা আত্মীয়, এমনকি নিজেকেও রিমাইন্ডার পাঠানো যাবে।
  • অসময়ে কোনো কথা মনে পড়ল, অথচ তখন পাঠানো উচিৎ হবে না, সেক্ষেত্রে ম্যাসেজ শিডিউল করে রাখা যাবে।

ম্যাসেজ পাঠানো সিদ্ধান্ত বদলে গেলে?

ম্যাসেজ না পাঠাতে চাইলে…

  • শিডিউল ম্যাসেজ ডিলিট করা যায়
  • শিডিউল ম্যাসেজের টাইম, ডেট বা টেক্সট এডিট করা যায়

সবচেয়ে বড় কথা রিসিভার যে অ্যাপই ব্যাবহার করুন না কেন, সে ম্যাসেজ দেখে কিছুই বুঝতে পারবেন না, সেটি শিডিউল করা কি না।

FAQs

সব অ্যান্ড্রয়েড ফোন থেকেই কি ম্যাসেজ শিডিউল করা যায়?

বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে Google Messages প্রি-ইনস্টল থাকে এবং এতে এই ফিচার রয়েছে। ফোনে এই অ্যাপ না থাকলে Google Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যায়।

ম্যাসেজ শিডিউল করার জন্য কি ইন্টারনেট আবশ্যক?

হ্যাঁ, কারণ SMS পাঠানোর জন্য মোবাইল নেটওয়ার্ক বা ডেটা চালু থাকা আবশ্যক। শিডিউল সেট করার সময় ইন্টারনেট প্রয়োজন না হলেও, পাঠানোর সময় নেটওয়ার্ক আবশ্যক।

শিডিউল করা ম্যাসেজ পরে ক্যানসেল করতে চাইলে কি করতে হবে?

প্রথমে চ্যাট ওপেন করতে হবে। যে ম্যাসেজের পাশে ক্লক আইকন দেখা যাবে, সেটি ওপেন করে সেটি এডিট বা ডিলিট করা যাবে।

রিসিভার আইফোন ব্যাবহার করলে কি সে শিডিউল ম্যাসেজ রিসিভ করতে পারবেন?

শিডিউল ম্যাসেজ রিসিভ করার ক্ষেত্রে রিসিভারের কাছে কি ফোন রয়েছে, তাতে কোনো প্রভাব পড়ে না। সে সাধারণ SMS বা ম্যাসেজের মতোই রিসিভ করবেন।

নিজেকে কি শিডিউল ম্যাসেজ পাঠানো যায়?

হ্যাঁ, নিজের নাম্বার লিখে রিমাইন্ডার বা অন্য কোনো কারণে শিডিউল ম্যাসেজ পাঠিয়ে রাখা যায়। এর ফলে অ্যালার্ম সেট না করেও নির্দিষ্ট সময়ে রিমাইন্ডার পাওয়া যায়।

শিডিউল ম্যাসেজ সেট করে রাখার পর নির্দিষ্ট সময়ে ফোন বন্ধ হয়ে গেলে বা নেটওয়ার্ক না থাকলে কি হবে?

এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে শিডিউল ম্যাসেজ যাবে না, তবে ফোন চালু হলে বা নেটওয়ার্ক ফিরে এলেই ম্যাসেজ চলে যাবে।

একবারে ক্তি ম্যাসেজ শিডিউল করা যাবে?

এক্ষেত্রে কোনো লিমিট নেই। ইউজাররা তাদের ফোনের স্টোরেজ ও নেটওয়ার্কের ওপর নির্ভর করে যতগুলি ইচ্ছা ম্যাসেজ শিডিউল করতে পারবেন।

শিডিউল করা ম্যাসেজের সময় কি পরিবর্তন করা যায়?

হ্যাঁ, ইউজাররা তাদের আগে থেকে শিডিউল করে রাখা ম্যাসেজ ওপেন করে সেটির সময় ও তারিখ পরিবর্তন করতে পারবেন।

The post জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাসেজ শিডিউল করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-schedule-message-on-android-phone-know-process-in-bengali/feed/ 0
জেনে নিন অ্যান্ড্রয়েড এবং আইফোনে লোকেশন সার্ভিস ব্যবহার করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-use-location-service-on-android-or-iphone-know-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-use-location-service-on-android-or-iphone-know-process-in-bengali/#respond Tue, 04 Feb 2025 04:12:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60970 স্মার্টফোনে লোকেশন সার্ভিস বা GPS ভীষণ গুরুত্বপূর্ণ একটি ফিচার। এর সাহায্যে যেমন ডিভাইসের লোকেশন জানা যায় তেমনি এই ফিচারটি নেভিগেশনেও সহায়তা করে। GPS রিসিভার সাপোর্ট করে এমন যে কোনও ডিভাইস সঠিক লোকেশনের তথ্য দেয়। GPS-এর সেরা উদাহরণ হল Google Maps, Apple Maps, যেখানে আপনি ম্যাপে রিয়েল টাইমে কোথায় আছেন সেটা দেখতে পারেন। এই পোস্টে আপনাদের […]

The post জেনে নিন অ্যান্ড্রয়েড এবং আইফোনে লোকেশন সার্ভিস ব্যবহার করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোনে লোকেশন সার্ভিস বা GPS ভীষণ গুরুত্বপূর্ণ একটি ফিচার। এর সাহায্যে যেমন ডিভাইসের লোকেশন জানা যায় তেমনি এই ফিচারটি নেভিগেশনেও সহায়তা করে। GPS রিসিভার সাপোর্ট করে এমন যে কোনও ডিভাইস সঠিক লোকেশনের তথ্য দেয়। GPS-এর সেরা উদাহরণ হল Google Maps, Apple Maps, যেখানে আপনি ম্যাপে রিয়েল টাইমে কোথায় আছেন সেটা দেখতে পারেন। এই পোস্টে আপনাদের Android এবং iPhone-এ GPS অর্থাৎ লোকেশন সার্ভিস অন করার পদ্ধতি সম্পর্কে জানানো হল।

অ্যান্ড্রয়েড ডিভাইসে লোকেশন অন করার পদ্ধতি

আপনি দুটি উপায়ে Android ডিভাইসে লোকেশন অন করতে পারেন:

1. quick toggle এর সাহায্যে লোকেশন অন করুন

  • আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে লোকেশন সার্ভিস ব্যবহার করার জন্য নোটিফিকেশন ট্রের সাহায্য নিতে পারেন। quick toggle এর জন্য নোটিফিকেশন ট্রে এর নিচের দিকে সোয়াইপ করতে হবে। এই ফিচারটি Android 6 থেকে শুরু করে সমস্ত Android ডিভাইসে উপস্থিত রয়েছে৷
  • তারপর আপনি quick toggle এ ‘লোকেশন’ এর অপশনটি দেখতে পাবেন, যেটা আপনার GPS বাটন। GPS বা লোকেশন সার্ভিস ব্যবহার করার জন্য , এখান থেকে ‘লোকেশন’ এ ট্যাপ করে সেটি অন করে দিতে হবে।
  • আপনি যদি লোকেশনটি disable বা বন্ধ করে দেন, তাহলে আপনি আপনার ‘লোকেশন’ ট্র্যাক হওয়া আটকাতে পারবেন।

2. সেটিং থেকে লোকেশন অন করুন

  • লোকেশন বা GPS সার্ভিস অন করার জন্য Android ডিভাইসে সেটিংস অ্যাপটি খুলতে হবে।
  • সেটিংস অ্যাপে যাওয়ার পরে, নীচে স্ক্রোল করুন এবং ‘লোকেশন’ বিভাগটি খুঁজতে হবে।

  • একবার আপনি লোকেশন বিভাগটি খুঁজে পেলে, লোকেশন সার্ভিস অন বা অফ (Setting > Location) করতে পারবেন।

iPhone এ লোকেশন সার্ভিস অন করার পদ্ধতি

iPhone এ লোকেশন বা GPS সার্ভিস ব্যবহার করার জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: সবার প্রথমে আপনি আইফোনের সেটিংসে যান।
স্টেপ 2: সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি এবং সিকিউরিটি সার্ভিসে যেতে হবে।

স্টেপ 3: এখানে আপনি লোকেশন সার্ভিসের Toggle দেখতে পাবেন, যেটা অন করতে হবে। (Settings > Privacy & Security > Location Service > On/Off)

তারপর আইফোনে লোকেশন সার্ভিস অন হয়ে যাবে। তারপর যেই অ্যাপগুলিকে আপনি লোকেশন অ্যাক্সেস দিয়েছেন,সেগুলি অবিলম্বে লোকেশন অ্যাক্সেস করতে শুরু করে দেবে।

FAQs

GPS কী?

GPS মানে ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’। এটি এমন একটি সিস্টেম যা একটি GPS রিসিভারের পরিস্থিতি জানার জন্য উপগ্রহ এবং রেডিও টেকনিক ব্যবহার করে। 1960 এর দশকে আমেরিকা এই টেকনিকটি চালু করেছিল। সেই সময় এটি স্যাটেলাইট নেভিগেশন সম্পর্কিত এক্সপেরিমেন্টের জন্য তৈরি করা হয়েছিল। তারপর 1978 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ উপগ্রহের একটি নেটওয়ার্ক লঞ্চ করে। 2000 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের Selective Availability প্রোগ্রাম শেষ হওয়ার পর এই সার্ভিসটি ব্যক্তিগত এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ হয়ে ওঠে।

লোকেশন সার্ভিস কেন প্রয়োজনীয়?

লোকেশন সার্ভিস আপনার ফোনের অবস্থান নির্ধারণ করে। Google Maps, Find My Phone ইত্যাদি অ্যাপগুলি আপনার ফোনের লোকেশন ব্যবহার করে এটা জানায় যে আপনার কোথায় ড্রাইভ করা উচিত, আপনার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনটি কোথায় আছে, আপনার কাছাকাছি রেস্টুরেন্ট কোথায় আছে ইত্যাদি? তবে লোকেশন সার্ভিসগুলির মেরুদণ্ড হল GPS।

অ্যাপগুলি লোকেশন অ্যাক্সেসের অনুমতি চাইলে কী করবেন?

যেসব অ্যাপগুলি লোকেশন সার্ভিস ব্যবহার করে সেগুলি প্রথমবার চালু করার সময় আপনার থেকে লোকেশনের পারমিশন চাওয়া হবে। লোকেশন দেওয়ার আগে ভালো করে ভাববেন যে অ্যাপটির আপনার লোকেশনের কোন প্রয়োজন আছে কি না। যদিও লোকেশন সংক্রান্ত পারমিশন দেওয়ার সময় আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি সবসময় লোকেশনের অ্যাক্সেস দিতে চান নাকি যখন সেই অ্যাপটি ব্যবহার করছেন শুধু সেইসময়ের জন্য অ্যাক্সেস দিতে চান। আপনি চাইলে প্রাইভেসির কারণে লোকেশন পারমিশন Disable করতে পারেন।

The post জেনে নিন অ্যান্ড্রয়েড এবং আইফোনে লোকেশন সার্ভিস ব্যবহার করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-use-location-service-on-android-or-iphone-know-process-in-bengali/feed/ 0
জেনে নিন Play store ডাউনলোড এবং বিভিন্ন অ্যাপ ইনস্টল করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/google-play-store-download-and-apps-update-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/google-play-store-download-and-apps-update-process-in-bengali/#respond Tue, 23 Jul 2024 05:29:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51236 Play Store এর সাহায্যে অ্যান্ড্রয়েড ইউজাররা ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারেন

The post জেনে নিন Play store ডাউনলোড এবং বিভিন্ন অ্যাপ ইনস্টল করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Google Play Store সমস্ত Android ফোনে ইন বিল্ট ইনস্টল করা থাকে। এই অ্যাপ থেকে আপনি ডিভাইসে অন্যান্য নতুন অ্যাপ ইনস্টল ও আপডেট করতে পারবেন। এই অ্যাপটি ফোন থেকে ডিলিট বা আন ইনস্টল করা যায় না। যদি কোনো কারণে Google Play Store অ্যাপটি ডিলিট হয়ে যায় বা আপনি লেটেস্ট Play Store অ্যাপটি আপগ্রেড করতে চান, তাহলে কি করতে হবে সেই উত্তর এই পোস্টে আপনারা পেয়ে যাবেন।

কিভাবে Play store ডাউনলোড করবেন?

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Google Play Store অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে। এই অ্যাপটি ডিলিটও করা যায় না। যদি কোনো কারণে এই অ্যাপটি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায় , তাহলে আপনি নিচে উল্লেখিত উপায়ে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।

সবার প্রথমে আপনাকে আপনার ফোনের ব্রাউজার খুলতে হবে। তারপরে আপনাকে ব্রাউজারে Google Play Store APK সার্চ করতে হবে। এখানে আপনি Apk Mirror এবং Apk pure এর মত থার্ড পার্টি অ্যান্ড্রয়েড অ্যাপস এর লিঙ্ক পাবেন। আপনি যেকোনো একটি থেকে প্লে স্টোরের APK ডাউনলোড করতে পারেন।

APK ফাইলটি ডাউনলোড করার পরে আপনাকে APK ফাইলটি খুলতে হবে। আপনি যদি অজানা সোর্সগুলি enable না করে থাকেন তাহলে আপনাকে এটি enable করে অ্যাপটি ইনস্টল করতে হবে। এইভাবে আপনি আপনার ফোনে Google Play Store ইন্সটল করতে পারবেন।

Play store আপডেট করার পদ্ধতি

Google কিছুদিন অন্তর তাদের মোবাইল ফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য আপডেট প্রকাশ করে। আপডেটের সাথে Google Play Store অ্যাপটি অটোমেটিক ভাবে আপডেট হয়ে যায়।

মোবাইল ফোনে Play store অ্যাপ কোথায় থাকে?

  • মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপ সার্চ করার জন্য ফোনের অ্যাপ সেকশনে যেতে হবে।
  • এর পর উপরের সার্চ অপশনে Play Store টাইপ করতে হবে।

  • তারপর আপনি সামনে Google Play Store অ্যাপ দেখতে পাবেন।
  • অ্যাপটিতে ট্যাপ করে, আপনি আপনার ফোনে Google Play Store অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।

Play Store থেকে অ্যাপ ডাউনলোড করবেন কিভাবে?

  • আপনি যদি আপনার ফোনে একটি নতুন অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ফোনে প্রথমে অ্যাপ স্টোর খুলতে হবে।

  • অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে অ্যাপটি সার্চ করতে হবে।
  • সার্চ রেজাল্ট থেকে আপনি আপনার ফোনে অ্যাপ ইনস্টল করতে পারবেন।

Play store থেকে অ্যাপ আপডেট করবেন কিভাবে?

  • Play store অ্যাপের সাহায্যে, আপনি আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলিও আপডেট করতে পারেন।

  • Play store অ্যাপটি খোলার পরে, আপনাকে প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে Manage Apps and Device অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে Update All অপশনে ক্লিক করতে হবে। এইভাবে আপনি আপনার ফোনে উপস্থিত অ্যাপগুলি আপডেট করতে পারেন।

কেন শুধু Play store থেকে অ্যাপ ডাউনলোড করবেন?

Play store অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য Google এর অফিসিয়াল অ্যাপ স্টোর। Google-এর রিভিউয়ের পরই প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়। এই অ্যাপগুলি সিকিওর এবং সেফ থাকে। তাই সবসময় Play Store থেকেই অ্যাপ ডাউনলোড করা উচিত।

Play Store কী?

Play Store হল গুগলের একটি অ্যাপ অর্থাৎ Google Play Store একটি সফটওয়্যার যার সাহায্যে অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারেন। Play store থেকেই ইউজাররা তাদের ফোনে গেম, OTT অ্যাপ যেমন Netflix, Disney+ Hotstar, ফটো এডিটিং অ্যাপ এবং অন্যান্য অ্যাপ ডাউনলোড করতে পারেন। এই ধরনের অ্যাপগুলির মধ্যে অনেকগুলি ফ্রি অ্যাপ, আবার কিছু অ্যাপের জন্য ইউজারদের চার্জ দিতে হয়।

The post জেনে নিন Play store ডাউনলোড এবং বিভিন্ন অ্যাপ ইনস্টল করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/google-play-store-download-and-apps-update-process-in-bengali/feed/ 0
জেনে নিন Enhanced intelligent সার্ভিস Disable করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-disable-enhanced-intelligent-service-in-smartphone-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-disable-enhanced-intelligent-service-in-smartphone-know-in-bengali/#respond Mon, 01 Jul 2024 06:06:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52725 Enhanced intelligent Service কী?

The post জেনে নিন Enhanced intelligent সার্ভিস Disable করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি কি জানেন যে Realme, OnePlus এবং Oppo এর মতো কোম্পানিগুলি ইউজার এক্সপেরিয়েন্স ভাল করার জন্য এবং ফোন অপ্টিমাইজেশানের জন্য কিছু ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে? তবে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি যদি না চান যে কোম্পানির কাছে আপনার ডেটা থাকুক তাহলে এটি Disable করারও উপায় রয়েছে। আসলে Enhanced intelligent Service ফিচারটি Realme, OnePlus এবং Oppo ইত্যাদি কোম্পানির ফোনে ডিফল্টরূপে সক্রিয় থাকে। আপনি যদি আপনার ডেটা প্রাইভেসির সঙ্গে কোন আপস করতে না চান, তাহলে আপনি ফোনের সেটিং সেকশনে গিয়ে এই পরিষেবাটি Disable করতে পারেন।

Enhanced intelligent সার্ভিস Disable করার পদ্ধতি

আপনি যদি না চান যে কোম্পানি আপনার ফোনের SMS, কল এবং অন্যান্য ডেটা সংগ্রহ করুক , তাহলে এটি disable করার জন্য আপনাকে নীচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করতে হবে…

স্টেপ 1: প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে যেতে হবে।
স্টেপ 2: সেটিংসে যাওয়ার পরে, এডিশনাল সেটিংসে ট্যাপ করতে হবে, তারপর সিস্টেম সার্ভিসেস সিলেক্ট করতে হবে।
স্টেপ 3: এখানে আপনি ‘Enhanced intelligent Service’ অপশনটি দেখতে পাবেন। যদি টগলটি চালু থাকে তাহলে এটি বন্ধ করে দিতে হবে।
স্টেপ 4: তারপর ফোনটি রিস্টার্ট করতে হবে। এই ভাবে আপনি কোম্পানিগুলির ডেটা কালেক্ট করা আটকাতে পারবেন।

ডেটা কালেক্ট বিষয়টা কী?

সম্প্রতি টুইটারে একজন ইউজার একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে স্মার্টফোনের এক্সপেরিয়েন্স উন্নত করার জন্য SMS , কল এবং অন্যান্য ডেটা কালেক্ট করা হয়েছে বলে দাবি করা হয়। যেহেতু এই সমস্যাটি Realme ফোনের জন্য বলা হয়েছিল এবং এটি ভারতের আইটি মন্ত্রীও দেখেছিলেন। তার উত্তরে কোম্পানি জানিয়েছে যে ডেটা সম্পূর্ণরূপে ডিভাইসের মধ্যে স্টোর করা হয় এবং অন্য কোথাও শেয়ার করা বা ক্লাউডে আপলোড করা হয় না।

Realme এই বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যা করেছে

এই বিষয়ে Realme বলেছে যে “আমরা এটা পরিষ্কার করতে চাই Enhanced intelligent Service ফিচারটি ডিভাইসের ব্যবহার অপ্টিমাইজ করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে ইউজাররা উন্নত ব্যাটারি লাইফ এবং টেম্পারেচার পারফরম্যান্স পায়। তবে বর্তমান বর্ণনার বিপরীতে আমরা SMS, ফোন কল, শিডিউল ইত্যাদিতে কোনো ডেটা কানেক্ট করি না। এই পরিষেবাতে পাওয়া সমস্ত ডেটা এনক্রিপ্ট করা হয়। অ্যান্ড্রয়েড সিকিউরিটি মেকানিজম অনুযায়ী ডিভাইসের মধ্যে এনক্রিপ্টেড হার্ডওয়্যারে স্টোর করা হয়। এই তথ্য সম্পূর্ণরূপে ডিভাইসের মধ্যে স্টোর করা হয়। এটি অন্য কোথাও শেয়ার করা হয় না বা ক্লাউডে আপলোড করা হয় না। আমরা ইউজার প্রাইভেসি প্রোটেকশনের উপর খুব জোর দিই। এই ফিচারটি ইউজারদের প্রয়োজনের উপর নির্ভর করে ম্যানুয়ালি চালু বা বন্ধ করা যেতে পারে।

প্রাইভেসির জন্য এই বিষয়গুলো মাথায় রাখুন

আপনি যখন একটি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনবেন এবং এটি সেট আপ করবেন, তখন আপনি বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। তাদের মধ্যে একটি ফোনের পারফরম্যান্স বা ইউজার ইন্টারফেস উন্নত করতে ফোনের তথ্য এবং অন্যান্য ডেটা সংগ্রহ করার জন্য আপনার থেকে অনুমতি চায়। আপনি যদি ব্যক্তিগত ডেটা শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে আপনাকে “send usage and diagnostic data” এর মতো অপশনটি Disable করতে হবে৷

Google এর বক্তব্য অনুযায়ী এটি আপনার এক্সপেরিয়েন্স উন্নত করার জন্যই করা হয়েছে কিন্তু অনেক মানুষ এটি পছন্দ করেন না। এইজন্য এটি Disable করারও অপশন রয়েছে। একইভাবে স্মার্টফোন OEMs ফোনের পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ উন্নত করার অপশন প্রদান করে, যা disable করা যেতে পারে।

The post জেনে নিন Enhanced intelligent সার্ভিস Disable করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-disable-enhanced-intelligent-service-in-smartphone-know-in-bengali/feed/ 0
পুরোনো অ্যান্ড্রয়েড ফোনও দুর্দান্ত স্পিডে চলবে, জেনে নিন সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-improve-old-android-smartphone-performance-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-improve-old-android-smartphone-performance-full-process-in-bengali/#respond Tue, 14 May 2024 06:19:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49468 কিছু সময় অন্তর ফোন রিস্টার্ট করলে অ্যান্ড্রয়েড ফোনের পারফরম্যান্স ভালো হয়

The post পুরোনো অ্যান্ড্রয়েড ফোনও দুর্দান্ত স্পিডে চলবে, জেনে নিন সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
অ্যান্ড্রয়েড স্মার্টফোন সম্পর্কে অভিযোগ রয়েছে যে কিছু সময় পরে ফোনের পারফরম্যান্স স্লো হয়ে যায়। আপনিও যদি আপনার পুরানো স্মার্টফোনের পারফরম্যান্স নিয়ে চিন্তিত হয়ে থাকেন এবং একটি নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু টিপস এবং কৌশল সম্পর্কে জানানো হল যার মাধ্যমে আপনি আপনার পুরানো স্মার্টফোনকে নতুন ফোনের মতো ফাস্ট করে তুলতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনের সেটিংস কিছু পরিবর্তন করতে হবে।

পুরানো ফোনকে নতুনের মতো করুন

সফ্টওয়্যার আপডেট

কোম্পানিগুলো কিছুদিন পর পর তাদের স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করতে থাকে। মাঝে মাঝে কিছু ত্রুটি দূর করার জন্য তারা আপডেট প্রকাশ করতে থাকে। এই পরিস্থিতিতে আমাদের মনে রাখতে হবে যে ফোনের সফটওয়্যার সবসময় আপডেট করা উচিত। অনেক সময় সফটওয়্যারের এসব ত্রুটির কারণে ফোনের স্পিড কমে যায়। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সফ্টওয়্যার আপডেট করার জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে।

  1. আপনার ফোনের সেটিংস অ্যাপ খুলুন।
  2. স্ক্রোল করলে আপনি নীচে ‘About Device’ পাবেন,সেটা সিলেক্ট করতে হবে।
  3. এখানে আপনাকে ‘Software Update’ এ ক্লিক করতে হবে এবং আপডেট চেক করে ফোনে ইন্সটল করতে হবে।

প্রি-ইন্সটল অ্যাপগুলো Disable করতে হবে

নতুন ফোনের সাথে অনেক অ্যাপ আগে থেকে ইনস্টল করা থাকে। যে অ্যাপগুলো আপনার কাজে লাগে না সেগুলো ডিলিট করুন। কিছু অ্যাপ্লিকেশন ডিলিট করা যায় না, আপনি সেগুলো Disable করে দিতে পারেন। এতে আপনার RAM স্পেস ফ্রি থাকবে এবং ফোনের পারফরম্যান্সে কিছুটা ভালো হবে। অ্যাপগুলি Disable করার জন্য নীচের স্টেপগুলি অনুসরণ করতে হবে।

  1. ফোনের Settings অপশনে Apps এ ক্লিক করুন।
  2. এখানে আপনাকে Apps Management এ ক্লিক করতে হবে।
  3. আপনি ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপ দেখতে পাবেন। যেই অ্যাপগুলিকে আপনি Disable করতে চান সেগুলি একে একে খুলে তারপর Disable করুন।

পারমিশন সরিয়ে দিন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপগুলো সঠিকভাবে যাতে কাজ, তার জন্য ইউজাররা লোকেশন, যোগাযোগ, ফোন, মেসেজ, স্টোরেজ, মাইক্রোফোন এবং ক্যামেরার মতো অনেক পারমিশন দেয়। সব অ্যাপে সব ধরনের পারমিশন দেবেন না। এটি ফোনের পারফরম্যান্সকে প্রভাবিত করে। অ্যাপটির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পারমিশন দিন। অ্যাপগুলি থেকে পারমিশন সরানোর জন্য আপনাকে নীচের স্টেপগুলি ফলো করতে হবে।

  1. প্রথমত, আপনাকে সেটিংস অপশনে অ্যাপগুলি সিলেক্ট করতে হবে।
  2. এখানে আপনাকে App Management এ ক্লিক করতে হবে।
  3. এখানে অ্যাপটি খুলতে হবে এবং পারমিশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে সেখানে কী কী পারমিশন দেওয়া হয়েছে। এখান থেকে আপনি পারমিশন রিমুভ করতে পারবেন।

কিছু সময় অন্তর ফোন রিস্টার্ট করুন

ইলেকট্রনিক ডিভাইস রিস্টার্ট করা ভীষণ প্রয়োজন। ফোন বেশ কয়েকবার রিস্টার্ট করলে এর পারফরম্যান্স আরও ভালো হয়। ফোন রিস্টার্ট করার পরে ফোনে ইতিমধ্যেই চলতে থাকা অ্যাপ, ব্যাকগ্রাউন্ড প্রসেস এবং অন্যান্য অপ্রয়োজনীয় লিঙ্কগুলি ক্লিয়ার হয়ে যায়।ফোন রিস্টার্ট করার জন্য আপনাকে আপনার ফোনের পাওয়ার বাটনে কিছুক্ষণ প্রেস করতে হবে, এখানে আপনি ফোন রিস্টার্ট এবং সুইচ অফ করার অপশন পাবেন।

প্রতিটি অ্যাপের Cache ফাইল ডিলিট করে দিন

আপনি যদি ফোনের স্লো স্পিডের কারণে চিন্তায় থাকেন তাহলে এই কৌশলটি আপনার জন্য খুব সহায়ক হতে পারে। আপনাকে ফোনে ইনস্টল করা প্রতিটি অ্যাপের Cache ফাইল কিছু সময় পর পর ডিলিট করে দিতে হবে। এতে অ্যাপের পাশাপাশি ফোনের পারফরম্যান্সও ভালো হবে। অ্যাপের Cache ফাইল ডিলিট করার জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে।

  1. অ্যাপ আইকনে দীর্ঘক্ষণ চাপলে একটি মেসেজ পপআপ হবে।
  2. এই মেসেজে আপনাকে অ্যাপ ইনফো অপশনটি সিলেক্ট করতে হবে।
  3. এখানে আপনি স্টোরেজে ক্লিয়ার Cache অপশন পাবেন।

পুরানো চ্যাট এবং মিডিয়া ফাইল ডিলিট করুন

আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাহলে আপনার পুরানো চ্যাট এবং মিডিয়া ফাইল ডিলিট করে দিন। সোশ্যাল মিডিয়ার দিনে আমরা অনেক ধরনের ফরোয়ার্ড মেসেজ, ছবি এবং ভিডিও পাই। এগুলো ফোনের স্টোরেজ এবং পারফরম্যান্স উভয়কেই প্রভাবিত করে।

লাইট ভার্সন অ্যাপ ইনস্টল করুন

কম পারফরম্যান্সের স্মার্টফোনের জন্য প্লে স্টোরে লাইট ভার্সনের অ্যাপও পাওয়া যায়। আপনার ফোনে যদি কম র‍্যাম থাকে তাহলে আপনি অরিজিনাল অ্যাপের পরিবর্তে লাইট ভার্সন অ্যাপ ব্যবহার করতে পারেন। কোম্পানিগুলো ফেসবুক, মেসেঞ্জার, ওলা, উবারের মতো অ্যাপের লাইট ভার্সন লঞ্চ করেছে।

ভয়েস অ্যাসিস্ট্যান্ট Disable রাখুন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সার্চের জন্য Google Assistant এর সাপোর্ট পাওয়া যায়। এটি একটি খুব দরকারী টুল, কিন্তু আপনি যদি ফোনের পারফরম্যান্স নিয়ে চিন্তিত হন, তাহলে আপনার এই ফিচারটি disable রাখা উচিত। Google Assistant disable করার জন্য আপনাকে এই স্টেপ গুলি অনুসরণ করতে হবে।

  1. প্রথমে ফোনে সেটিংস মেনু খুলতে হবে।
  2. এখানে আপনাকে ‘Google Assistant ‘এ ট্যাপ করতে হবে।
  3. এই মেনুতে, আপনাকে ‘Hey Google & Voice Match’ অপশনটি অফ করতে হবে।

 

The post পুরোনো অ্যান্ড্রয়েড ফোনও দুর্দান্ত স্পিডে চলবে, জেনে নিন সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-improve-old-android-smartphone-performance-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন পুরনো ফোন থেকে নতুন Android ফোন সেটআপ করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/set-up-new-android-phone-from-old-phone-know-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/set-up-new-android-phone-from-old-phone-know-process-in-bengali/#respond Tue, 07 May 2024 06:56:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49182 নতুন Android ফোন সেটআপ করার পদ্ধতি

The post জেনে নিন পুরনো ফোন থেকে নতুন Android ফোন সেটআপ করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি কি একটি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন এবং সেটি আপনার পুরানো অ্যান্ড্রয়েড ফোনের সাথে সেটআপ করতে চান? তাহলে আপনাদের জানিয়ে রাখি যে অ্যান্ড্রয়েড সেটআপ প্রক্রিয়া আপনাকে আপনার পুরানো ফোন থেকে ডেটা কপি করার সুবিধা দেয়। যদি আপনার পুরানো ফোনটিও Android হয়ে থাকে তাহলে আপনি সরাসরি সেই ফোন থেকে বা ক্লাউড ব্যাকআপের মাধ্যমে আপনার অ্যাপস, সেটিংস এবং অন্যান্য ডেটা রিস্টোর করতে পারেন। তাহলে চলুন পুরানো ফোন থেকে নতুন অ্যান্ড্রয়েড ফোন সেটআপ করার পদ্ধতি জেনে নেওয়া যাক।

নতুন অ্যান্ড্রয়েড ফোন সেটআপ করার পদ্ধতি

যদি আপনার পুরানো ফোন ঠিকমতো কাজ না করে এবং আপনি একটি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে থাকেন এবং সেটি সেটআপ করতে চান তাহলে প্রথমে ফোনটি সম্পূর্ণভাবে চার্জ করতে হবে এবং লোকাল Wi-Fi নেটওয়ার্ক বা মোবাইল ডেটার সাথে কানেক্ট করতে হবে। তারপর ফোন সেটআপ করার জন্য আপনাকে নীচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: সবার প্রথমে অ্যান্ড্রয়েড ফোন চালু করার জন্য পাওয়ার বাটন ক্লিক করতে হবে। ফোন বুট আপ হবে এবং আপনার ফোনে ওয়েলকাম স্ক্রিন দেখা যাবে।

স্টেপ 2: ওয়েলকাম স্ক্রিনে আপনার ভাষা সিলেক্ট করতে হবে এবং বজায় রাখতে স্টার্ট এ ট্যাপ করতে হবে। তারপরে আপনাকে আপনার সিম কার্ড ইনস্টল করতে এবং Wi-Fi সেট আপ করতে অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করতে হবে৷ যদি Wi-Fi উপলভ্য না থাকে, তাহলে নীচে ‘সেট আপ অফলাইন’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: সেটআপের সময় যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি অ্যাপস এবং ডেটা কপি করতে চান, তাহলে Next এ ক্লিক করুন। তারপরে আপনি একটি অপশন দেখতে পাবেন। আপনি যদি না চান, তাহলে Don’t Copy অপশনে ট্যাপ করতে পারেন।

স্টেপ 4: পুরানো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার নতুন অ্যান্ড্রয়েড ফোনে ডেটা এবং সেটিংস কপি করার জন্য আপনাকে ব্যাকআপ অপশন সিলেক্ট করতে হবে।

স্টেপ 5: এখানে আপনাকে আপনার পুরানো অ্যান্ড্রয়েড ফোন সিলেক্ট করতে হবে। পুরানো ফোন অন না থাকলে প্রথমে সেটি অন করতে হবে। এটি আপনার নতুন ফোনের মতো একই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে হবে৷

স্টেপ 6: ডেটা ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করতে Google অ্যাপ খুলতে হবে বা “ওকে গুগল, আমার ডিভাইস সেট আপ করুন” বলুন বা সার্চ বক্সে ‘Set up my device’ এ টাইপ করতে হবে৷

স্টেপ 7: আপনার পুরানো ফোন আপনার নতুন ফোন খুঁজে নেবে। পুরনো ফোন সঠিক ফোন পেয়েছে কি না তা ভেরিফাই করুন। তারপরে আপনি পুরানো ফোন থেকে কোন ডেটা এবং সেটিংস ট্রান্সফার করতে চান সেটা সিলেক্ট করতে হবে।

স্টেপ 8: নতুন ফোনে আপনাকে আপনার Google অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে, আপনার পুরানো ফোনের থাকা লক স্ক্রীন প্যাটার্নটি নিশ্চিত করুন এবং ডেটা ট্রান্সফার প্রক্রিয়া শুরু করতে রিস্টোরে ক্লিক করতে হবে।

স্টেপ 9: একবার পুরানো ফোন থেকে ডেটা ট্রান্সফার করা হলে, সেটআপ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করুন।

স্টেপ 10: আপনাকে Google পরিষেবাগুলির একটি তালিকা দেখানো হবে, যা আপনি Enable বা Disable করতে পারেন। আপনি সেগুলি enable করুন বা না করুন আপনার ফোন কাজ করবে। তবে কিছু ফিচার disable থাকলে কাজ নাও করতে পারে৷

স্টেপ 11: তারপরে আপনাকে পিন, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট লক বা প্যাটার্ন লক সেট আপ করতে বলা হবে। আপনি যদি চান আপনি এটি সেট করতে পারেন অথবা স্কিপ করে এগিয়ে যেতে পারেন।

স্টেপ 12: সেটআপ সম্পূর্ণ হওয়ার পরে You’re done এর অপশন সামনে আসবে। আপনি যদি চান তাহলে যেকোন বিকল্প আইটেম সেট করতে পারেন অথবা সেটআপ প্রক্রিয়া সম্পূর্ণ করতে No Thanks এ ট্যাপ করতে পারেন। এইভাবে আপনি পুরানো ফোন থেকে সহজেই নতুন অ্যান্ড্রয়েড ফোন সেটআপ করতে পারবেন।

প্রয়োজন Google অ্যাকাউন্ট

আপনি যদি পুরানো ফোনের সাথে আপনার নতুন অ্যান্ড্রয়েড ফোন সেট আপ করতে চান, তাহলে পুরানো ফোনটি অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, আপনার একটি গুগল অ্যাকাউন্ট লাগবে। আপনি যদি একটি পুরানো অ্যান্ড্রয়েড ফোন থেকে সেট আপ করে থাকেন তাহলে আপনাকে উভয় ফোনে একই Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে৷ আপনি যদি iOS থেকে Android এ চলে যান, তাহলে আপনাকে iPhone এ Google One-এ সেই একই Google অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন-ইন করতে হবে, যেটা আপনি পুরনো ফোনে ব্যবহার করেছেন।

The post জেনে নিন পুরনো ফোন থেকে নতুন Android ফোন সেটআপ করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/set-up-new-android-phone-from-old-phone-know-process-in-bengali/feed/ 0
জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে Screen Record করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-screen-record-on-android-smartphone-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-screen-record-on-android-smartphone-know-in-bengali/#respond Thu, 29 Feb 2024 08:02:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46803 এই অ্যাপের সাহায্যেও স্ক্রিন রেকর্ডিং করা যায়

The post জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে Screen Record করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইলে Screen Record নামের একটি ফিচার রয়েছে। আপনি যদি অনলাইন মিটিং এর কোন অংশ ভবিষ্যতে ব্যবহার করার জন্য সেভ করে রাখতে চান বা কোন মজাদার ভিডিওর একটি ছোট ক্লিপ সেভ করতে চান তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এই পোস্টে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন রেকর্ড করার সহজ পদ্ধতি সম্পর্কে জানানো হল।

Android ডিভাইসে স্ক্রিন রেকর্ড করার সহজ পদ্ধতি

অ্যান্ড্রয়েড ফোনে (অ্যান্ড্রয়েড 10 বা তার বেশি) বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার ফিচার রয়েছে। আপনার যদি একটি পুরানো অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে, তাহলে আপনি স্ক্রিন রেকর্ড করতে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে পারেন। স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাকে নীচের স্টেপ গুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: অ্যান্ড্রয়েড ডিভাইসের কুইক সেটিংস প্যানেলে অ্যাক্সেস করার জন্য স্ক্রীনটি উপরে থেকে নীচে দুবার সোয়াইপ করতে হবে। এখানে Screen Record এর টাইল আসবে। যদি তা না আসে তাহলে আবার বাম দিকে সোয়াইপ করতে হবে।

স্টেপ 2: যদি তার পরেও আপনি স্ক্রীন রেকর্ড এর অপশন দেখতে না পান, তাহলে সমস্ত টাইল দেখতে পেন্সিল আইকনে প্রেস করতে হবে।

স্টেপ 3: Screen record অপশনটি দেখার পর সেটিতে ট্যাপ করুন। এখানে আপনি None, Media, Media এবং mic অপশন দেখতে পাবেন।

স্টেপ 4: আপনি যদি মিডিয়া সহ অডিও রেকর্ড করতে চান, তাহলে আপনি Media and Mic অপশনটিতে ক্লিক করতে পারেন।

নোট: স্ক্রিন রেকর্ডিংয়ের সময় স্ক্রিনে উপস্থিত সমস্ত তথ্য স্ক্রিন রেকর্ডার অ্যাক্সেস করতে পারে। যার মধ্যে পাসওয়ার্ড, পেমেন্ট ডিটেইলস, পিকচার, মেসেজ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

স্টেপ 5: তারপর আপনাকে স্ক্রীন রেকর্ড করার জন্য, শো ট্যাপস এবং টাচ দিয়ে টগল অন করতে হবে অথবা স্টার্ট রেকর্ডিং অপশনে সরাসরি ক্লিক করতে হবে।

স্টেপ 6: এর পরে কাউন্টডাউন স্ক্রিনে দেখা যাবে। তারপর রেকর্ডিং শুরু হবে।

স্টেপ 7: স্ক্রিন রেকর্ডিংয়ের সময়, উপরের ডানদিকে পজ এবং স্টপ অপশনটি দেখা যাবে। রেকর্ডিং সম্পূর্ণ হওয়ার পরে, আপনি এখান থেকে এটি বন্ধ করতে পারেন।

স্টেপ 8: ফোনের গ্যালারিতে স্ক্রিন রেকর্ডিং সেভ হয়ে যাবে। যেখান থেকে আপনি সেটি অ্যাক্সেস এবং এডিট করতে পারবেন।

থার্ড পার্টি অ্যাপের সাহায্যে স্ক্রিন রেকর্ডিং

আপনি যদি একটি পুরানো অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনি স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য Screen Recorder- AZ Recorder অ্যাপের সাহায্য নিতে পারেন। এটি 50 মিলিয়নেরও বেশি বার Google Play Store থেকে ডাউনলোড করা হয়েছে। জেনে নিন এই অ্যাপটির মাধ্যমে স্ক্রিন রেকর্ড করার পদ্ধতি:

স্টেপ 1: প্রথমে Google Play Store থেকে AZ Screen Recorder অ্যাপটি ডাউনলোড করতে হবে। একবার আপনি এটি ইনস্টল করার পরে অ্যাপটি অন করে অন স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করতে হবে।

স্টেপ 2: এর স্ক্রিনে আইকনগুলির একটি সিরিজ দেখা যাবে।এতে একটি লাল এবং পাঁচটি ছোট সাদা আইকন দেখা যাবে। সাদা আইকনে ক্লিক করতে হবে, যার ভিতরে লাল ক্যামেরা আইকন রয়েছে।

স্টেপ 3: তারপর ‘Start Now’ তে ট্যাপ করতে হবে তাহলে স্ক্রীন রেকর্ডিং শুরু হয়ে যাবে।

স্টেপ 4: আপনার রেকর্ডিং হয়ে গেলে, স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে। একটি ছোট AZ রেকর্ডার মেনু বার দেখা যাবে। যেখানে আপনি পজ এবং স্টপ আইকন দেখতে পাবেন। স্টপে ক্লিক করার সাথে সাথেই আপনার ভিডিও আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।

কেন স্ক্রিন রেকর্ডিং ফিচার ব্যবহার করা উচিত?

গেমারদের মধ্যে স্ক্রিন রেকর্ডিং খুবই জনপ্রিয়, যারা বিভিন্ন গেমে তাদের দক্ষতা দেখাতে চায় তারা স্ক্রীন রেকর্ড করতে পারে। যদিও এটির অন্যান্য ব্যবহার রয়েছে, যেমন যদি কোন অ্যাপ ক্রমাগত সমস্যা তৈরি করতে থাকে, তাহলে আপনি সমস্যা সমাধানের জন্য যেই স্টেপগুলি নিয়েছেন সেগুলো নথিভুক্ত করতে পারেন। এই ফিচারের সাহায্যে আপনি অন্যদেরকেও কোন অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা বোঝাতে পারবেন। এটি সত্যিই একটি কার্যকরী ফিচার।

The post জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে Screen Record করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-screen-record-on-android-smartphone-know-in-bengali/feed/ 0
ফোনের পারফরম্যান্স স্লো হয়ে গেলে এই অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপগুলি অবশ্যই ট্রাই করতে পারেন, দেখে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/best-android-cleaner-apps-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-android-cleaner-apps-list-in-bengali/#respond Mon, 17 Apr 2023 13:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39064 সেরা অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপস এর মধ্যে অন্যতম হল One Booster

The post ফোনের পারফরম্যান্স স্লো হয়ে গেলে এই অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপগুলি অবশ্যই ট্রাই করতে পারেন, দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
অনেক সময় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা অভিযোগ করেন যে তাদের ফোন কিছু সময় পরে স্লো হয়ে যায়। আমরা যখনই ফোনে ব্রাউজার বা যেকোনো অ্যাপ ব্যবহার করি তখন অনেক সাপোর্টিং ফাইল ফোনে সেভ হয়। এগুলোকে জাঙ্ক ফাইল বলা হয় যা আমাদের ফোনের পারফরম্যান্স কমিয়ে দেয়। এই কারণেই আমাদের কিছুদিন অন্তর এই জাঙ্ক ফাইলগুলি ফোন থেকে ডিলিট করে ফেলা উচিত। এই কাজটির জন্য অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপ আমাদের কাজে আসে। আপনিও যদি ফোনের স্লো পারফরম্যান্সের কারণে বিরক্ত হয়ে থাকেন তাহলে কয়েকটি সেরা অ্যান্ড্রয়েড ক্লিনিং অ্যাপস সম্পর্কে জেনে নিন। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Vivo S17 এবং S17 Pro স্মার্টফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

সেরা অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপস

  • SD Maid
  • Files by Google
  • CCleaner
  • One Booster
  • AVG Cleaner

SD Maid

  • ডিপ ফাইল ক্লিনিং
  • ফোন পারফরম্যান্স অপ্টিমাইজেশান
  • ফাইল ম্যানেজার

সেরা অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপের তালিকায় প্রথমেই রয়েছে SD Maid। স্মার্টফোন অপটিমাইজেশনের জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে জাঙ্ক ফাইল, ডুপ্লিকেট ফাইল এবং আনইনস্টল করা অ্যাপ ফাইল সরিয়ে দেয়। এর পাশাপাশি আপনি এই অ্যাপ থেকে ডিভাইসের স্টোরেজ ওভারভিউ (ফাইল ম্যানেজার) চেক করতে পারবেন। শুধু তাই নয় ইউজাররা এই অ্যাপে ক্লিনিং প্রসেসও শিডিউল করতে পারবেন।

Files by Google

  • ফাইল ট্রান্সফার ফিচার
  • ফাইল ম্যানেজার

Google এর ফাইলগুলি সবচেয়ে বিশ্বস্ত অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপগুলির মধ্যে একটি। এই অ্যাপটির সাহায্যে ইউজাররা জাঙ্ক ফাইল ডিলিট করার পাশাপাশি অকেজো অ্যাপ, ডুপ্লিকেট ফাইল, ফটো ডিলিট করার রিকমেন্ডেশনও দেয়। এর সাথে আপনি ফাইল ম্যানেজার হিসাবেও এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি এর সাহায্যে ফাইল ট্রান্সফারও করা যাবে। আরও পড়ুন: 26 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Vivo X90 সিরিজ, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

CCleaner

  • মাল্টিপল অ্যাপ ডিলিট
  • স্টোরেজ অ্যানালাইজার

অ্যান্ড্রয়েড ক্লিনিং অ্যাপের মধ্যে CCleaner বেশ জনপ্রিয়। এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্যই নয় Windows 10 এবং macOS-এর জন্যও উপলব্ধ। এই অ্যাপটি র‍্যাম ক্লিন করার পাশাপাশি ফোন থেকে জাঙ্ক ফাইলও ক্লিয়ার করে। এর পাশাপাশি CCleaner অ্যাপের সাহায্যে ফোন থেকে একাধিক অ্যাপ্লিকেশন এক সাথে ডিলিট করে ফেলা যায়। এতে ইউজাররা স্টোরেজ অ্যানালাইজার ফিচারও পাবেন।

One Booster

  • ক্লিনার এবং অ্যান্টিভাইরাস সাপোর্ট
  • CPU কুলার
  • ব্যাটারি সেভার ফিচার

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের জন্য One Booster সেরা অপশন। এই অ্যাপটি ক্লিনার এবং অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রে আপনাকে ফোনে আলাদাভাবে অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করতে হবে না। এই অ্যাপের সাহায্যে ইউজাররা জাঙ্ক ফাইল পরিষ্কার করতে পারবেন। ইউজাররা ওয়ান বুস্টার অ্যাপে ‘র‌্যাম ক্লিয়ার’ এবং ‘সিপিইউ কুলার’-এর মতো ফিচার গুলিও পান। এতে ব্যাটারি সেভার ফিচারও দেওয়া হয়েছে। যদিও এই অ্যাপটি অ্যাড সাপোর্ট সহ পেশ করা হয়েছে, যা কিছুটা হতাশাজনক। আরও পড়ুন: জেনে নিন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার উপায়

AVG Cleaner

  • ফাইল ম্যানেজার
  • মেমরি বুস্টার
  • ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিমুভ

AVG Cleaner অ্যাপটি সেরা অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপের তালিকায় অন্তর্ভুক্ত। এই অ্যাপটি শুধুমাত্র জাঙ্ক ক্লিনার হিসেবে নয়, ফাইল ম্যানেজার, মেমরি বুস্টার এবং ইন্টেলিজেন্ট ফটো অ্যানালাইজার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি অ্যাপটিতে খারাপ কোয়ালিটি এবং ডুপ্লিকেট ফটো ডিলিট করে ফেলার অপশনও রয়েছে। এই অ্যাপে ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিমুভ করার ফিচার রয়েছে, যা ফোনের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ফোনের পারফরম্যান্স স্লো হয়ে গেলে এই অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপগুলি অবশ্যই ট্রাই করতে পারেন, দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-android-cleaner-apps-list-in-bengali/feed/ 0
স্মার্টফোন বারবার হ্যাং হলে ঘরে বসে সহজেই করুন সমাধান, জেনে নিন সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/know-smartphone-hang-problem-solution-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-smartphone-hang-problem-solution-in-bengali/#respond Fri, 03 Mar 2023 08:00:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37298 একসাথে একাধিক অ্যাপ ব্যবহার করা কিন্তু ফোন হ্যাং হওয়ার অন্যতম কারণ

The post স্মার্টফোন বারবার হ্যাং হলে ঘরে বসে সহজেই করুন সমাধান, জেনে নিন সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • স্মার্টফোনের পারফরম্যান্স সময়ের সাথে সাথে কমতে শুরু করে, যার ফলে ফোন প্রায়শই হ্যাং হয়ে যায়।
  • একটি স্মার্টফোনে একসাথে একাধিক অ্যাপ রান করলেও ফোন হ্যাং হয়ে যায়।
  • স্মার্টফোন যাতে হ্যাং না হয় সেইজন্য কিছুদিন পর পর Cache ফাইলগুলি ডিলিট করে দেওয়া উচিত।

আজকাল স্মার্টফোন ছাড়া এক মুহুর্ত কাটানোও প্রায় অসম্ভব বলে মনে হয়। বর্তমান সময়ে আমরা স্মার্টফোনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। কেনাকাটা, বিল পেমেন্ট, টিকিট বুকিং, আত্মীয়, পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে আমরা সবকিছু জন্যই স্মার্টফোনের উপর নির্ভরশীল। তাই যখনই আমরা স্মার্টফোন কিনি তখন খেয়াল রাখি যাতে সারাদিন ব্যবহারের সময় ফোন হ্যাং না হয়। অনেক ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ কাজ করার সময় ফোন হ্যাং হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজকের এই পোস্টে আপনাদের এর জন্য কিছু সহজ সমাধান জানানো হল, যার সাহায্যে আপনারা বাড়ি বসেই মোবাইল ফোন হ্যাং হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আরও পড়ুন: Vi ইউজারদের জন্য সুখবর! লঞ্চ হল 30 দিনের ভ্যালিডিটিসহ নতুন প্ল্যান,পাবেন 25GB ডেটাসহ আনলিমিটেড কলিং এর সুবিধা

সবার আগে জেনে নিন ফোন হ্যাং হওয়ার কারণ:

স্মার্টফোন হ্যাং হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার ফোনে কম RAM আছে এবং আপনি একাধিক অ্যাপ চালাচ্ছেন, অথবা Cache ফাইলটি ফোনে স্টোর হয়ে গেছে বা ফোনটি দীর্ঘদিন আপডেট করা হয়নি। এগুলোর মধ্যে যে কোনো একটি ফোন হ্যাং হওয়ার কারণ হতে পারে।

Cache ফাইল ডিলিট করুন

Cache ফাইলগুলি হল আমাদের ফোনে স্টোর থাকা অতিরিক্ত রিসোর্স ফাইল যা ফোনে ইনস্টল করা অ্যাপগুলিকে স্মুথলি কাজ করতে সাহায্য করে। যখন এই ফাইলগুলি প্রচুর পরিমাণে স্টোর হয়ে যায় তখন এটি ফোনের পারফরম্যান্স এর উপর প্রভাব ফেলে। সেই সময় Cache ফাইলটি ডিলিট করে দিতে হবে। Cache ফাইল ডিলিট করার জন্য আপনাকে ফোনের স্টোরেজ অপশনে যেতে হবে, সেখান থেকে আপনি সহজেই এটি ডিলিট করে ফেলতে পারেন। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ইউজাররা ‘App Info’ অপশনে গিয়েও ফোনের Cache ফাইল মুছে ফেলতে পারবেন। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ শীঘ্রই লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

একসাথে একাধিক অ্যাপ চালানো থেকে বিরত থাকুন

আপনি যদি ফোনে একসাথে অনেক অ্যাপ চালান তাহলে তা এড়িয়ে চলুন। বিশেষ করে যখন আপনার ফোনে কম RAM স্টোরেজ থাকে। এর ফলে আপনার ফোনের র‍্যামের উপর আরও চাপ পড়বে এবং ফোনের পারফরম্যান্স স্লো হয়ে যাবে। যদি আপনার ফোনের র‍্যাম কম হয়, তাহলে আমরা আপনাকে আপনার ফোনে একসাথে একাধিক অ্যাপ না চালানোর পরামর্শ দেব। এতে ফোনের মেমোরি ম্যানেজমেন্ট ঠিক থাকবে এবং আপনার ফোন হ্যাং হবে না।

সফটওয়্যার আপডেট রাখুন

আপনি যদি ফোনের Cache ফাইল ডিলিট করে থাকেন এবং একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার না করেন, কিন্তু তাও আপনার ফোন বারবার হ্যাং হয়ে যায়, তাহলে আপনার ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে। অনেক সময় ফোনের সফটওয়্যার আপডেট না করলেও ফোন হ্যাং হয়ে থাকে। এর পাশাপাশি, আপনি ফোনে যে অ্যাপগুলি ব্যবহার করেন তা সময়ে সময়ে আপডেট করা প্রয়োজন। ফোন বা অ্যাপ আপডেট না হলে কিছু রিসোর্স ফাইল হারিয়ে যায়, যার ফলে ফোন হ্যাং হতে থাকে। তাই আমাদের পরামর্শ হবে আপনি ফোন এবং অ্যাপ দুটোই উভয়ই সময় মতো আপডেট করুন। আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে চলবে 125KM

ফোন রিস্টার্ট করুন

সময়ের সাথে সাথে ফোনের পারফরম্যান্স কমতে থাকে। এই কারণেই ফোন ধীরে ধীরে হ্যাং হতে থাকে। ফোন যাতে হ্যাং না হয়, সে জন্য আমাদের উপরোক্ত পরামর্শ গুলো যেমন কিছুদিন পর পর Cache ফাইল ডিলিট করা , সফ্টওয়্যার এবং অ্যাপ আপডেট করা, একাধিক অ্যাপ না চালানো ইত্যাদি বিষয়গুলি মেনে চলতে হবে। এর সাথে ফোনটিও মাঝে মাঝে রিস্টার্ট করতে হবে। ফোন রিস্টার্ট করার পর ফোনে সেভ করা টেম্পোরারি ফাইল ডিলিট হয়ে যায় এবং ফোনের মেমরি ম্যানেজমেন্ট পুনরায় সেট হয়ে যায়। ফোনের স্পিড ঠিক হয়ে যায় এবং ফোনের পারফরম্যান্সও ঠিক হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post স্মার্টফোন বারবার হ্যাং হলে ঘরে বসে সহজেই করুন সমাধান, জেনে নিন সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-smartphone-hang-problem-solution-in-bengali/feed/ 0
জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাপস এবং ব্রাউজার থেকে Cache ফাইল ডিলিট করার কিছু সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/know-how-to-clear-cache-on-your-android-phone-full-process-i-bengali/ https://www.91mobiles.com/bengali/know-how-to-clear-cache-on-your-android-phone-full-process-i-bengali/#respond Fri, 03 Mar 2023 05:00:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37282 Google Chrome এর সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের ব্রাউজার Cache ফাইল ডিলিট করা যায়

The post জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাপস এবং ব্রাউজার থেকে Cache ফাইল ডিলিট করার কিছু সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিছুদিন অন্তর অন্তর টেম্পোরারি ফাইল স্টোর হয়ে যায়।
  • এই ফাইলগুলির কারণে, ফোনের স্টোরেজ এবং পারফরম্যান্স প্রভাবিত হয়।
  • এই ফাইলগুলি সহজেই ডিলিট করা যায়।

Android স্মার্টফোনে অ্যাপস বা ওয়েবসাইট ব্রাউজ করার সময়, আমাদের ফোনে ‘Cache’ নামক অস্থায়ী ফাইলগুলি স্টোর হয়ে যায়। এই ফাইলগুলি স্মার্টফোন অ্যাপ্লিকেশন এবং ব্রাউজারগুলির জন্য গুরুত্বপূর্ণ রিসোর্স হয় যা অ্যাপ্লিকেশনগুলিকে স্মুথলি কাজ করতে সাহায্য করে। তবে, ফোনে Cache ফাইলের আকার বাড়লে স্মার্টফোনের পারফরম্যান্স প্রভাবিত করে। এই কারণেই স্মার্টফোনের Cache ফাইলটি কিছুদিন পর পর ডিলিট করা উচিত যাতে ফোনের শক্তিশালী পারফরম্যান্স বজায় থাকে। আপনিও যদি ফোনের পারফরম্যান্স নিয়ে বিরক্ত হন, তাহলে আজকের এই পোস্টে আপনাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে Cache ফাইল ডিলিট করার পদ্ধতি সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইড করা হল। আরও পড়ুন: এইদিন লঞ্চ হবে ভারতের প্রথম Dimensity 930 চিপসেট যুক্ত স্মার্টফোন Moto G73, জেনে নিন বিস্তারিত

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের অ্যাপ থেকে Cache ফাইল ডিলিট করার পদ্ধতি

App Cache যেকোন অ্যাপের দ্বারা জেনারেট করা টেম্পোরারি ফাইল যা অ্যাপের সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। তবে এই টেম্পোরারি ফাইলগুলো বেশিক্ষণ ফোনে রাখা উচিত নয় কারণ এই ফাইলগুলো ফোনের স্পিড কমিয়ে দিতে পারে। এই কারণেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অ্যাপসের Cache ফাইলগুলি ডিলিট করে দেওয়া উচিত।

স্টেপ 1: যেকোনো অ্যাপ থেকে Cache ফাইল ডিলিট করার জন্য, আপনাকে কিছুক্ষণের জন্য এই অ্যাপটি প্রেস করতে হবে এবং ‘App information ‘ অপশনটি নির্বাচন করতে হবে।

স্টেপ 2: তারপর আপনাকে পরবর্তী স্ক্রিনে ‘স্টোরেজ ইউজ’ সিলেক্ট করতে হবে।

স্টেপ 3: এখানে আপনি ‘Clear cache’ অপশনে ক্লিক করলেই Cache ফাইলটি মুছে ডিলিট হয়ে যাবে। আরও পড়ুন: 64MP রেয়ার এবং 32MP সেলফি ক্যামেরাসহ লঞ্চ হল Vivo V27e স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েড ফোনের ব্রাউজারের Cache ফাইল ডিলিট করার পদ্ধতি

অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের মতো ব্রাউজারও ফোনে অনেক Cache ফাইল স্টোর করে। এই ফাইলগুলি শুধুমাত্র ফোনের পারফরম্যান্সকেই প্রভাবিত করে না বরং কখনও কখনও এর ফলে ইন্টারনেটের স্পিডও প্রভাবিত হয়।

স্টেপ 1: প্রথমে ফোনে Google Chrome অ্যাপটি খুলুন।

স্টোপ 2: এখন আপনাকে ডানদিকে কোণায় প্রদর্শিত ‘3-ডট মেনু’-তে ক্লিক করে সেটিং অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ 3: এখন আপনাকে নীচে স্ক্রোল করতে হবে এবং ‘Privacy and Security’ তে প্রেস করতে হবে।

স্টেপ 4: এখানে আপনাকে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশনে ক্লিক করতে হবে এবং’ Cached image and files’ অপশনটি চিহ্নিত করতে হবে।

স্টেপ 5: Cache ফাইলটি ডিলিট করার জন্য ‘Clear Data’ অপশনে ক্লিক করতে হবে।

ব্রাউজার অ্যাপের Cache ফাইলটি ডিলিট করার আরেকটি সহজ উপায় আছে। আপনাকে ‘অ্যাপ ইনফো’ বিভাগে ক্লিক করে ব্রাউজারের Cache ফাইলটি ডিলিট করে ফেলতে হবে। আরও পড়ুন: মার্চ মাসে ভারতে লঞ্চ হবে iQOO Z7 5G, জেনে নিন ডিটেইলস

অ্যান্ড্রয়েড ফোনের টেম্পোরারি ফাইল ডিলিট করার উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করার সময়, অনেক টেম্পোরারি ফাইল ফোনে জমা হয়ে যায়। এসব ফাইলের কারণে অ্যান্ড্রয়েড ফোনের পারফরম্যান্স স্লো হয়ে যায়। এই ফাইলগুলি কিছুদিন অন্তর অন্তর ডিলিট করে ফেলা উচিত।

স্টেপ 1: সবার আগে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ‘Files by Google’ অ্যাপটি খুলতে হবে। এই অ্যাপটি গুগল অ্যাপ স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে।

স্টেপ 2: এবার আপনাকে অ্যাপের নীচে প্রদর্শিত ‘Clean’ অপশনে ট্যাপ করতে হবে।

স্টেপ 3: এবার আপনারা এখানে জাঙ্ক ফাইল সেকশন দেখতে পাবেন, আপনাকে আপনার ফোন থেকে সেই সমস্ত টেম্পোরারি এবং হিডেন ফাইলগুলি ডিলিট করে দিতে হবে। আরও পড়ুন: জেনে নিন Jio এর সমস্ত JioPhone রিচার্জ প্ল্যান এবং তার সুবিধা সম্পর্কে বিস্তারিত

অ্যান্ড্রয়েড থেকে Cache ফাইল ডিলিট করার সুবিধা

স্টোরেজ : প্রতিটি ফাইল ফোনে Cache ফাইল স্টোর করে, যার ফলে বিনা কারণে ফোনের স্টোরেজ ব্যবহৃত হয়। ফোন থেকে Cache ফাইল ডিলিট করে ফেললে, আপনার ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে। এই স্টোরেজটি আপনি ব্যবহার করতে পারবেন।

পারফরমেন্স : ফোনে টেম্পোরারি ফাইল বেড়ে যাওয়ার কারণে ফোনের স্টোরেজ ব্যবহার না হলেও ফোনের পারফরমেন্সও স্লো হয়ে যায়।এরকম পরিস্থিতিতে, এই ফাইলগুলি ডিলিট করার ফলে ফোনের পারফরম্যান্সও উন্নত হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাপস এবং ব্রাউজার থেকে Cache ফাইল ডিলিট করার কিছু সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-to-clear-cache-on-your-android-phone-full-process-i-bengali/feed/ 0