Apple iPhone 14 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 05 Jun 2025 10:20:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 25000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14, জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iphone-14-with-rs-25000-discount-know-where-to-buy-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-14-with-rs-25000-discount-know-where-to-buy-in-bengali/#respond Thu, 05 Jun 2025 12:32:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64652 সস্তায় সেল হচ্ছে iPhone 14

The post 25000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সহ গোটা বিশ্বের স্মার্টফোন ইউজারদের মধ্যে অ্যাপেল আইফোনের জনপ্রিওতার কোনো তুলনা হয় না। অ্যাপেল ফোনের দাম বেশি হওয়ার জন্য বেশির ভাগ মানুষই কিনতে পারে না, তবে এবার ইউজারদের জন্য দারুণ সুযোগ রয়েছে। কারণ শপিং সাইট ফ্লিপকার্টে Apple iPhone 14 ফোনটি 25,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনের ডিল, স্পেসিফিকেশন এবং সমস্ত ভেরিয়েন্টের ডিটেইলস সম্পর্কে।

Apple iPhone 14 ফোনের অফার এবং কোথা থেকে কিনবেন?

লঞ্চ প্রাইস ডিসকাউন্ট ডিল প্রাইস
79,999 টাকা 25,000 টাকা (128GB) 54,999 টাকা
89,900 টাকা 25,000 টাকা (256GB) 64,999 টাকা
1,09,900 টাকা 25,000 টাকা (512GB) 84,999 টাকা

 

যারা iPhone 14 ফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জন্য শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। নীচে লিঙ্ক হাইলাইট করা হয়েছে। ভারতীয় বাজারে ফোনটি 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে বর্তমানে অফার সহ ফোনটি মাত্র 54,999 টাকা দামে কেনা যাচ্ছে।

এছাড়া কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু ব্যাঙ্ক এবং কার্ডেও অফার জারি করা হয়েছে। যেসব ইউজাররা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করেন, সেইসব ইউজাররা অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। অন্যদিকে আইডিএফসি ব্যাঙ্ক প্ল্যাটিনাম এবং সিগনেচার ডেভিড কার্ডের মাধ্যমে 750 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। একইভাবে কোম্পানির সেল চলাকালীন অতিরিক্ত 4,901 টাকার ক্যাশব্যাক বা কুপন ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এইসব অফার সহ ফোনটি আরও কম দামে কেনা যাচ্ছে।

Flipkart লিঙ্ক

Apple iPhone 14 ফোনটি কি কেনা উচিৎ?

যারা Apple iPhone 14 ফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই ডিল একটি দারুণ সুযোগ। iPhone 14 ফোনটিতে শক্তিশালী A15 Bionic চিপ, সুপার রেটিনা XDR ডিসপ্লে এবং অসাধারণ ক্যামেরা সিস্টেম রয়েছে। সরাসরি 25,000 টাকার ডিসকাউন্ট, এই অফারটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে যারা iPhone 13 বা এর চেয়ে পুরনো মডেল আপগ্রেড করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত অফার। ফোনটিতে আপগ্রেড বোনাসও দেওয়া হচ্ছে।

iPhone 14 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iPhone 14 ফোনটিতে 6.1 ইঞ্চির OLED সুপার রেটিনা ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে HDR এবং 1,200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: iPhone 14 ফোনটিতে Apple এর A15 বায়োনিক চিপ রয়েছে। একই চিপ সিরিজের অন্যান্য iPhone গুলিতেও ব্যাবহার করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iPhone 14 ফোনটিতে 12MP প্রাইমারি ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। একইসঙ্গে সেলফির জন্য iPhone 14 ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: iPhone 14 ফোনটিতে MagSafe এবং Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্টড 3,200mAh ব্যাটারি রয়েছে। এটি 20W বা তার বেশি অ্যাডাপ্টারের মাধ্যমে মাত্র 30 মিনিটে 50 শতাংশ পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • কানেক্টিভিটি: ফোনটিতে 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, NFC এবং Wi-Fi কলিঙের মতো কানেক্টিভিটি অপশন রয়েছে।

নোট: এই খবর লেখার সময় পর্যন্ত এই ডিল লাইভ ছিল। তবে শপি সাইটের পক্ষ থেকে কোনো আগাম নোটিশ ছাড়াই যে কোনো সময় অফার বদলে দেওয়া হতে পারে।

The post 25000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-14-with-rs-25000-discount-know-where-to-buy-in-bengali/feed/ 0
iPhone 16e লঞ্চের পর কোম্পানি বন্ধ করে দিল এইসব আইফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/apple-discontinues-iphone-se-iphone-14-plus-and-iphone-14-after-iphone-16e-launch-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-discontinues-iphone-se-iphone-14-plus-and-iphone-14-after-iphone-16e-launch-know-details-in-bengali/#respond Wed, 26 Feb 2025 03:36:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61689 বন্ধ হয়ে গেছে iPhone SE, 14 Plus এবং 14

The post iPhone 16e লঞ্চের পর কোম্পানি বন্ধ করে দিল এইসব আইফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রতি বারের মতো Apple তাদের নতুন iPhone 16e ফোন লঞ্চের পর কিছু পুরনো iPhone মডেল বন্ধ করে দিয়েছে। iPhone 16e ফোনটি এন্ট্রি লেভেল আইফোন হিসাবে বাজারে আসার পরেই কোম্পানির সাইট থেকে iPhone SE (2022) ফোনটি সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কমাপ্নির অনলাইন স্টোরে থেকে তাদের পুরনো দুটি আইফোন iPhone 14 এবং iPhone 14 Plus সরানো হয়েছে। তবে অন্যান্য রিটেইল চ্যানেলের মাধ্যমে কোম্পানি তাদের iPhone 14 ফোন সেল করবে।

iPhone 16e লঞ্চের পর বন্ধ হল এই আইফোন

Apple এর বর্তমান iPhone সিরিজে এখনও কিছু পুরনো মডেল রয়েছে। তবে iPhone SE, iPhone 14 Plus এবং ধীরে ধীরে iPhone 14 বন্ধ করে দেওয়ার মূল কারণ হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন (EU) এর কমপালসারি USB-C পোর্ট দায়ী হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির এই সিদ্ধান্তের ফলে গ্রাহকরা কি পাবেন আর কি হারাবেন।

iPhone SE

iPhone 16e ফোনটিকে iPhone SE ফোনের সাক্সেসার বলে মনে করা হচ্ছে। এই ফোনটি লেটেস্ট ডিজাইন এবং দারুণ স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই ফোনে লেটেস্ট নচ ও পাতলা বেজল দেওয়া হয়েছে। iPhone SE (2022) ফোনে এগুলি ছিল না। এছাড়া iPhone 16e ফোনে ভালো হার্ডওয়্যার এবং পারফরমেন্স পাওয়া যায়। তাই যারা সস্তায় আপগ্রেডেড আইফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশনে পরিণত হয়েছে।

iPhone 16e Vs iPhone SE (2022): কি বদলেছে?

Apple ने iPhone 16e ফোনটি iPhone SE (2022) ফোনের স্থান নিয়েছে, কারণ এতে বেশ কিছু বড় আপডেট করা হয়েছে। নিচে iPhone SE ফোনের তুলনায় iPhone 16e ফোনের আপগ্রেড সম্পর্কে জানানো হল।

ডিসপ্লে

  • iPhone 16e: 6.1-ইঞ্চি Super Retina XDR OLED (FHD+, HDR)
  • iPhone SE (2022): 4.7-ইঞ্চি Retina LCD
  • ব্রাইটনেস: 16e ফোনের স্ক্রিন 800nits HBM 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে, অথচ SE ফোনটি শুধুমাত্র 625nits সাপোর্ট করত।
  • প্রোটেকশন: 16e ফোনে Ceramic Shield গ্লাস রয়েছে। এটি SE ফোনের Ion-strengthened glass এর চেয়ে বেশি মজবুত।

প্রসেসর

  • iPhone 16e: Apple A18 SoC (3nm, 4.04GHz)
  • iPhone SE (2022): A15 Bionic (5nm, 3.22GHz)
  • iPhone 16e ফোনটি বেশি ফাস্ট এবং শক্তিশালী, যার ফলে নতুন টেকনোলজি সহজে ব্যাবহার করা যাবে

RAM এবং স্টোরেজ

  • iPhone 16e: 8GB RAM এবং 128GB থেকে 512GB পর্যন্ত স্টোরেজ
  • iPhone SE (2022): 4GB RAM এবং 64GB থেকে 256GB পর্যন্ত স্টোরেজ
  • 16e ফোনে বেশি RAM এবং স্টোরেজ পাওয়া যায়, এর ফলে ফোনটি বেশি ফিউচার প্রুফ হয়ে উঠেছে।

সফটওয়্যার

  • iPhone 16e: iOS 18.4 আউট অফ দা বক্স (Apple Intelligence সাপোর্ট সহ)
  • iPhone SE (2022): iOS 15 আউট অফ দা বক্স (পড়ে আপডেট হয়)
  • iPhone 16e ফোনে ভবিষ্যতে বেশিদিন আপডেট পাওয়া যাবে, এর ফলে এই ফোনটি বেশি বিশ্বস্ত।

ক্যামেরা

  • iPhone 16e: 48MP প্রাইমারি ক্যামেরা এবং 12MP ফ্রন্ট ক্যামেরা
  • iPhone SE (2022): 12MP প্রাইমারি ক্যামেরা এবং 7MP ফ্রন্ট ক্যামেরা
  • ভালো ফটোগ্রাফি এবং বেশি ডিটেইলস ক্যাপচার করতে চাইলে নিঃসন্দেহে iPhone 16e ফোনটি বেশি ভালো।

কানেক্টিভিটি

  • iPhone 16e: Apple এর ইন হাউস C1 5G মোডেম, Wi-Fi 6, Bluetooth 5.3, NavIC এবং USB-C পোর্ট
  • iPhone SE (2022): Lightning পোর্ট, পুরনো 5G মোডেম, Wi-Fi 5 এবং Bluetooth 5.0
  • Lightning থেকে USB-C পোর্টে সুইচ একটি উল্লেখযোগ্য পরিবর্তন, এর ফলে iPhone 16e ফোনটি বেশি ফিউচার প্রুফ

অন্যান্য

  • iPhone 16e: IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্স, Face ID
  • iPhone SE (2022): IP67 রেজিস্টেন্স, Touch ID
  • Touch ID এখন অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে, লেটেস্ট iPhone 16e ফোনটি পুরোপুরি Face ID এর ওপর নির্ভরশীল

উপসংহার

iPhone 16e ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড করা হয়েছে। এই ফোনে ভালো ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি, দারুণ ক্যামেরা এবং USB-C পোর্ট অন্যতম উল্লেখযোগ্য আপগ্রেড। Apple এর পক্ষ থেকে iPhone SE (2022) ফোনটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং iPhone 16e ফোনটি এই ফোনের লেটেস্ট ও বেশি ফিউচার প্রুফ অপশন হিসাবে স্থান করে নিয়েছে।

iPhone 14 Plus

ইন্ডাস্ট্রি অ্যানালিস্টদের মতে, iPhone 14 Plus ফোনটি আশানুরূপ সেল হয়নি। তাই Apple এই ফোনের প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল। এবার এই ফোনটি সাইট থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

iPhone 14

iPhone 16e ফোনটির দাম ₹59,900 রাখা হয়েছে। এটি বর্তমানে iPhone 14 ফোনের দামের কাছাকাছি। iPhone 14 ফোনটি এখন Apple.in এ লিস্টেড নেই। তবে এখনও ফোনটি সেল করা হচ্ছে। Apple এর বক্তব্য অনুযায়ী এই ফোনটি এই ফোনটি রিটেইল পার্টনারদের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটির স্টক শেষ হওয়ার পর আর সেল করা হবে কি না সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

The post iPhone 16e লঞ্চের পর কোম্পানি বন্ধ করে দিল এইসব আইফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-discontinues-iphone-se-iphone-14-plus-and-iphone-14-after-iphone-16e-launch-know-details-in-bengali/feed/ 0
অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14, জেনে নিন নতুন দাম এবং অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iphone-14-gets-a-big-price-drop-on-croma-sale-rs-50990-know-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-14-gets-a-big-price-drop-on-croma-sale-rs-50990-know-offer-details-in-bengali/#respond Tue, 11 Feb 2025 12:56:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61234 কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14

The post অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14, জেনে নিন নতুন দাম এবং অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
যেসব ইউজাররা 2025 সালে iPhone কেনার কথা ভাবছেন, তাদের জন্য দারুণ অফার জারি করা হয়েছে। এই বছর অক্টোবর মাসে Apple তাদের নতুন iPhone সিরিজ লঞ্চ করা হতে পারে। এর আগেই পুরনো iPhone মডেলের দাম কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই iPhone 14 ফোনের (128GB) ভেরিয়েন্ট কম দামে অনলাইনের মাধ্যমে সেল করা হবে। অন্যদিকে ফোনটি ব্যাঙ্ক অফার সহ আরও কম দামে কেনা যাবে। যেসব ইউজাররা একটি প্রিমিয়াম iPhone কেনার কথা ভাবছেন, তাঁরা এই দুর্দান্ত অফারটি কম খরচে উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 14 ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

iPhone 14 এর অফার

  • iPhone 16 সিরিজের লঞ্চের পর থেকেই ক্রমাগত iPhone 14 সিরিজের দাম কমানো হচ্ছে।
  • বর্তমানে যারা iPhone 14 ফোনের 128GB ভেরিয়েন্ট কম দামে কেনার কথা ভাবছেন, তাঁরা অনলাইন সেলিং প্ল্যাটফর্ম Croma এর মাধ্যমে মাত্র 50,990 টাকা দামে কিনে নিতে পারবেন।

  • ফোনটি Midnight, Starlight, Purple এবং Blue কালার অপশনে সেল করা হচ্ছে।
  • এই ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ফোনটি ক্রোমার অন্যান্য অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ফোনটি কেনা যাবে।
  • জানিয়ে রাখি 2022 সালে ভারতে আইফোন 14 ফোনটির 128GB ভেরিয়েন্ট 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ ফোনটি লঞ্চ প্রাইসের থেকে 28,910 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাক

ক্রোমার ইউজাররা সিলেক্টেড ব্যাঙ্ক Credit এবং Debit Card (ICICI Bank, HSBC Bank, Kotak Mahindra Bank, Axis Bank, State Bank of India, HDFC Bank) এর মাধ্যমে 1000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফার সহ ফোনটি কেনা যাবে।

iPhone 14 এর স্পেসিফিকেশন

  • iPhone 14 ফোনটিতে 6.1 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
  • ফোনটিতে A15 বায়োনিক চিপসেট এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ফোনটিতে 12 মেগাপিক্সেল প্রাইমারি এবং সেকেন্ডারি 12 মেগাপিক্সেল লেন্স রয়েছে।
  • ফোনটির ফ্রন্টে 12 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ফোনটির ক্যামেরাতে HDR ভিডিও সহ 4K রেকর্ডিং এবং ডলবি ভিসন সাপোর্ট করে।

iPhone 14 ফোনটি কি কেনা উচিৎ?

2022 সালের সেপ্টেম্বর মাসে iPhone 14 লঞ্চ করা হয়েছিল। যদি প্রশ্ন ওঠে এই ফোনটি কেনা উচিৎ কি না, তবে উত্তর অবশ্যই হ্যাঁ। কারণ এই ফোনে প্রিমিয়াম হার্ডওয়্যার রয়েছে। তবে এতে পুরনো A15 বায়োনিক প্রসেসর যোগ করা হয়েছে। তবুও এই ফোনের পারফরমেন্স কোনো অংশে পিছিয়ে নেই। এছাড়া এর চেয়ে পুরনো আইফোনের তুলনায় এই ফোনের ক্যামেরায় বেশ কিছু আপগ্রেড করা হয়েছিল।

The post অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14, জেনে নিন নতুন দাম এবং অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-14-gets-a-big-price-drop-on-croma-sale-rs-50990-know-offer-details-in-bengali/feed/ 0
Apple iPhone 14 ফোনের দাম এখন 11500 টাকা সস্তা! জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-discounted-up-to-11600rs-flipkart-know-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-discounted-up-to-11600rs-flipkart-know-offer-details-in-bengali/#respond Fri, 16 Aug 2024 16:07:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54710 কমে গেল Apple iPhone 14 ফোনের দাম

The post Apple iPhone 14 ফোনের দাম এখন 11500 টাকা সস্তা! জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সহ গোটা বিশ্বে অ্যাপেলের প্রিমিয়াম আইফোনের অতুলনীয় জনপ্রিয়তা রয়েছে। জানিয়ে রাখি ক্রমাগত ইউজারদের আকর্ষণ করার জন্য ফোনের উপর অফার এবং ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে এমনই হচ্ছে। ইউজারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় Apple iphone 14 ফোনটি বর্তমানে 11,500 টাকা বা তারও বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এর ফলে ফোনটি অনেক কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার এবং নতুন দাম সম্পর্কে।

Apple iPhone 14 এর ডিসকাউন্ট এবং অফার

  • বর্তমানে Apple iPhone 14 ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে 57,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।
  • ফোনটিতে 16 শতাংশ ডিসকাউন্ট অর্থাৎ মোট 11,601 টাকা ছাড় পাওয়া যাবে। এই ডিসকাউন্ট প্রাইস ফোনটির 128জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য।
  • কোম্পানির ওয়েবসাইটে এখনও পর্যন্ত Apple iPhone 14 ফোনটি 69,600 টাকা দামে পাওয়া যাচ্ছে।
  • ফ্লিপকার্ট ব্যাঙ্ক অফার হিসেবে ফোনটিতে 5 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।
  • ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্টের সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 50 হাজার টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। তবে পুরনো ফোনটিতে কি দাম পাওয়া যাবে, তা ফোনটির কন্ডিশোনের উপর নির্ভর করছে।
  • এই ফোনটি রেড, ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং ইয়ালো এর মতো কালার অপশনে পাওয়া যাবে।
  • Apple iPhone 14 ফোনটির 256জিবি মডেল 14 শতাংশ ডিসকাউন্ট সহ 67,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।
  • এই ফোনটির 512জিবি স্টোরেজ 19 শতাংশ ডিসকাউন্ট সহ 79,999 টাকা দামে সেল করা হচ্ছে।

iPhone 14 ফোনটি কেনা উচিৎ?

জানিয়ে রাখি বর্তমানে অ্যাপল কোম্পানির লেটেস্ট ফোন হল iPhone 15 সিরিজের মডেল। iPhone 14 সিরিজ এক বছরের পুরনো, কিন্তু এর পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারি সহ লুকের দিক থেকে এটি একেবারে নতুন মনে হয়। কোম্পানিটি নতুন প্রজন্মের iPhone 15 ফোনটিতে বড়ো কোনো আপডেট দেয়নি। তাই যেসব ইউজাররা কম দামে iPhone 14 কিনবেন তাদের জন্য এটি একটি ভালো ডিল হবে।

iPhone 14 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iPhone 14 ফোনটিতে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট, HDR এবং 1200নিটস ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে আইডি সেন্সর যোগ করা হয়েছে।
  • প্রসেসর: Apple iPhone 14 ফোনটি A15 বায়োনিক SoC সহ কাজ করে।
  • স্টোরেজ: ফোনটিতে 4GB RAM এবং 128GB/256GB/512GB স্টোরেজ অপশন রয়েছে।
  • ক্যামেরা: iPhone 14 ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 12MP ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর এবং 12MP সেকেন্ডারি আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে ফ্রন্ট অটোফোকাস সহ 12MP লেন্স যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য 5জি, ওয়াই-ফাই, ডুয়েল সিম, ব্লুটুথ, জিপিএস এবং চার্জিঙের জন্য লাইটনিং পোর্ট এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: Apple iPhone 14 ফোনটি নতুন iOS 17 ভার্সন সহ কাজ করে। এই ফোনটিতে ক্রমাগত আপডেট দেওয়া হচ্ছে।

The post Apple iPhone 14 ফোনের দাম এখন 11500 টাকা সস্তা! জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-discounted-up-to-11600rs-flipkart-know-offer-details-in-bengali/feed/ 0
40 হাজার টাকারও কম দামে iPhone 14 কেনার দারুণ সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-price-drop-during-amazon-great-summer-sale-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-price-drop-during-amazon-great-summer-sale-details-in-bengali/#respond Sat, 06 May 2023 05:00:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39683 Amazon এর গ্রেট সামার সেল চলাকালীন iPhone 14 ফোনটি মাত্র 39,293 টাকায় কিনতে পারবেন

The post 40 হাজার টাকারও কম দামে iPhone 14 কেনার দারুণ সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Amazon গ্রেট সামার সেল চলাকালীন আপনি 40,000 টাকার কম দামে iPhone 14 কিনতে পারবেন।
  • এই ফোনে 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে।
  • সমস্ত অফার মিলিয়ে iPhone 14 মাত্র 39,293 টাকায় কেনা যাবে।

আপনিও যদি আইফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। iPhone এর লেটেস্ট সিরিজের ফোন iPhone 14 এর বেস ভেরিয়েন্ট (128GB) অনেক কম দামের কেনার অপশন পাওয়া যাচ্ছে। এই হ্যান্ডসেটটি Amazon গ্রেট সামার সেল-এ কেনা যাবে। এই পোস্টে আপনাদের এই ফোনে উপলব্ধ সমস্ত ডিসকাউন্ট এবং অফার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল OPPO A98 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

iPhone 14 ফোনের দাম, ডিসকাউন্ট এবং অফার

  • iphone-14 Amazon এর গ্রেট সামার সেলের সময় 66,999 টাকায় পাওয়া যাবে, তবে প্রাইম গ্রাহকদের কাছে ফোনটি 39,293 টাকায় কেনার সুযোগ রয়েছে।
  • iPhone 14 এর 128GB মডেলটি 79,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু অফারে ফোনটি 66,999 টাকায় কেনা যাবে।
  • এছাড়াও, ICICI এবং Kotak ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 375 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • যারা Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছেন তাদের জন্য 2,331 টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
  • Amazon 20,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং 5,000 টাকার Amazon Pay রিওয়ার্ড দিচ্ছে৷ এই সব অফার মিলিয়ে ফোনটির দাম কমে 39,293 টাকা হবে।

iPhone 14 ফোনের স্পেসিফিকেশন

  • iPhone 14 ফোনে একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
  • এই ফোনটিতে A15 বায়োনিক চিপসেট এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
  • এই ফোনটির প্রাইমারি লেন্স 12 মেগাপিক্সেল এবং দ্বিতীয় লেন্সটিও 12 মেগাপিক্সেলের।
  • এই ফোনের ফ্রন্টেও একটি 12-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
  • ক্যামেরায় HDR ভিডিও সহ 4K রেকর্ডিং এবং Dolby Vision এর সাপোর্ট রয়েছে।

Amazon এর সেল চলাকালীন iPhone 14 কেনা উচিত?

iPhone 14 গত বছর সেপ্টেম্বর 2022 সালে লঞ্চ হয়েছিল। এখন প্রশ্ন হল Amazon এর সেল চলাকালীন এই ফোনটি কেনা উচিত কি না, এর উত্তর হল হ্যাঁ। কারণ এটি লেটেস্ট এন্ট্রি-লেভেল আইফোন এবং প্রিমিয়াম হার্ডওয়্যার সাপোর্ট করে। যদিও ফোনটিতে এক বছরের পুরনো A15 বায়োনিক চিপসেট রয়েছে। কিন্তু তাসত্ত্বেও এর পারফরম্যান্স কিন্তু দারুন। এছাড়াও আগের প্রজন্মের আইফোনের তুলনায় এই ফোনের ক্যামেরা আরও উন্নত এবং এর ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো। আরও পড়ুন: 10 মে লঞ্চ হতে চলেছে Google এর ফোল্ডেবল Pixel Fold ফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 40 হাজার টাকারও কম দামে iPhone 14 কেনার দারুণ সুযোগ! জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-price-drop-during-amazon-great-summer-sale-details-in-bengali/feed/ 0
iPhone 14 স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারের জন্য জীবন রক্ষা পেল এক ব্যক্তির  https://www.91mobiles.com/bengali/iphone-14-satellite-connectivity-feature-saves-life-of-a-man-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-14-satellite-connectivity-feature-saves-life-of-a-man-know-details-in-bengali/#respond Mon, 05 Dec 2022 07:56:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34367 iPhone 14 স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার জন্য উপলব্ধ

The post iPhone 14 স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারের জন্য জীবন রক্ষা পেল এক ব্যক্তির  first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple এই বছরের 7 সেপ্টেম্বর iPhone 14 সিরিজ (iPhone 14 Pro, iPhone 14 Pro Max এবং iPhone 14) সহ বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। এই ফোনগুলিতে, কোম্পানি একটি বিশেষ ফিচারের পাশাপাশি Satellite Connectivity সাপোর্ট দিয়েছে। MacRumors-এর একটি রিপোর্ট অনুসারে, এই ফিচারটি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় আটকে পড়া একজন ব্যক্তির জীবন বাঁচিয়েছে। এই ফিচারটির বিশেষ বিষয় হল আপনার iPhone 14 সিরিজে নেটওয়ার্ক না থাকলেও আপনি জরুরি কল বা মেসেজ করে সাহায্য পেতে পারেন। আরও পড়ুন: শীঘ্রই শেষ হবে Drishyam 2 OTT Release এর অপেক্ষা, জেনে নিন কবে এবং কোথায় স্ট্রীম হবে এই অসাধারণ মুভিটি

Apple সম্প্রতি জানিয়েছে যে এই পরিষেবাটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার জন্য উপলব্ধ এবং এই মাসে এটি ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যে আসবে। তবে এই স্যাটেলাইট ফিচারের জন্য আপনাকে Apple কে আলাদা চার্জ দিতে হবে।

কীভাবে Apple এর এই ফিচার একজনের জীবন বাঁচিয়েছে?

রিপোর্ট অনুযায়ী আলাস্কা স্টেট ট্রুপার্স একটি খবর পেয়েছে যে 1 ডিসেম্বরে নুরভিক থেকে কোটজেবুতে যাওয়ার জন্য স্নোমোবাইল ব্যবহার করে একজন ব্যক্তি আটকে পড়েছিলেন। তিনি তার অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর করার জন্য তার iPhone 14 এ স্যাটেলাইট কানেকশন ব্যবহার করেছিল। নর্থওয়েস্ট আর্কটিক বরো সার্চ এন্ড রেসকিউ কোঅর্ডিনেটর এবং স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল, Apple এর ইমার্জেন্সি রেসপন্স সেন্টার সহ Apple কে পাঠানো একটি GPS এর সাহায্যে ওই ব্যক্তিকে বাঁচিয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Xiaomi 13 এবং Xiaomi 13 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম

যদিও Apple সতর্ক করেছে যে 62-ডিগ্রি অক্ষাংশের উপরের এলাকায় স্যাটেলাইট পরিষেবা নাও থাকতে পারে এবং নুরভিক এবং কোটজেবু 69-ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি অবস্থিত।

এইভাবে কাজ করে Apple এর স্যাটেলাইট ফিচার

iPhone 14 সিরিজের অধীনে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এ কোম্পানি এই ফিচার দিয়েছে। আপনার যদি একটি iPhone 14 সিরিজের ফোন থাকে, তাহলে নেটওয়ার্ক না থাকলে প্রথমে আপনাকে এর সিগন্যাল খুঁজে বের করতে হবে। iPhone 14 আপনাকে স্যাটেলাইট কানেকশন স্থাপন হওয়া পর্যন্ত ডিভাইসটিকে সঠিক দিকে নির্দেশ করার জন্য সহায়তা করবে। Apple বলেছে যে এই ফিচারটি ‘পরিষ্কার আকাশ’ থাকলেই বাইরে কাজ করে। আরও পড়ুন: Infinix Hot 20 5G নাকি Lava Blaze 5G, দাম এবং স্পেসিফিকেশনের দিক থেকে কোন স্মার্টফোনটি এগিয়ে জেনে নিন ডিটেইল 

আপনার iPhone স্যাটেলাইটের সাথে সংযুক্ত হলে আপনি একটি জরুরী পরিষেবায় কল করতে পারবেন, অথবা আপনার সেলুলার সিগন্যাল কভারেজ না থাকলেও মেসেজ পাঠাতে পারবেন৷ স্যাটেলাইটের সাথে কানেকশন স্থাপন করতে কিছুটা সময় লাগে এবং ডিভাইসটি আইফোন ইউজারদের সিগনাল অনুসন্ধান করার সময় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। সেই প্রশ্নটি হতে পারে ‘Emergency কী?’, ‘কার সাহায্য প্রয়োজন?’ এবং ‘কেউ আহত হয়েছে কি না ?’। তারপর, আইফোন অটোমেটিক আপনার এমারজেন্সি Contact এর কাছে এই সমস্ত তথ্য সহ একটি টেক্সট মেসেজ পাঠাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post iPhone 14 স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারের জন্য জীবন রক্ষা পেল এক ব্যক্তির  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-14-satellite-connectivity-feature-saves-life-of-a-man-know-details-in-bengali/feed/ 0
ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয় iPhone 13, হাতে আসে iPhone 14! https://www.91mobiles.com/bengali/man-received-iphone-14-by-mistake-in-flipkart-sale-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/man-received-iphone-14-by-mistake-in-flipkart-sale-know-more-in-bengali/#respond Thu, 06 Oct 2022 06:37:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32675 ভুল করে পাওয়া গেল iPhone 14

The post ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয় iPhone 13, হাতে আসে iPhone 14! first appeared on 91Mobiles Bengali.

]]>
Online Shopping fraud ও জোচ্চুরির কথা প্রায়ই শোনা যায়। কয়েক দিন আগের সেলে Flipkart ও Amazon এর মতো শপিং সাইট থেকে স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য দামই জিনিস অর্ডার করে সাবান, ইট ও অন্যান্য অকেজো জিনিস ডেলিভার করার কথা উঠে এসেছে। এরকমই একটি ভুল আইটেম ভেলিভার করার আরেকটি ঘটনার কথা সামনে এসেছে তবে এটি বেশ আলাদা ধরনের এবং মজাদার। ফ্লিপকার্টের পক্ষ থেকে ভুল করে এক ব্যাক্তিকে লেটেস্ট Apple iPhone 14 ডেলিভার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই কথা শুনে সবাই মির্জাপুরের গুড্ডু ভাইয়ার মতো এক্তাই কথা বলছে, “জিন্দেগি হো তো অ্যায়সি হো, বর্না…” আরও পড়ুন: 50MP Camera সহ লঞ্চ হল OPPO A77s স্মার্টফোন, 17 হাজার টাকার বাজেটে পাওয়া যাবে 13GB RAM-এর ক্ষমতা

আশিস হেগড়ে নামের এক ব্যাক্তি তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই ঘটনার কথা শেয়ার করেছেন। টুইটে আশিস তাঁর এক ফলোয়ারের সঙ্গে এমন হয়েছে বলে জানিয়েছেন। টুইটে ফ্লিপকার্ট অর্ডার দিটেইলসের সঙ্গে ডেলিভার করা Apple iPhone 14 এর ছবিও শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ঘটনা সম্পর্কে।

ভুল করে পাওয়া গেল Apple iPhone 14

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এক ব্যাক্তি শপিং সাইট ফ্লিপকার্ট থেকে Apple iPhone 13 অর্ডার করেছিলেন। এটি Blue কালারের 128GB Storage মডেল ছিল যার জন্য তিনি 49,019 টাকা দামও মিটিয়ে দিয়েছিলেন। বিগত 22 সেপ্টেম্বর এই অর্ডার করা হয়েছিল। Apple iPhone 13 কেনার পর তিনি যথেষ্ট খুশি ছিলেন এবং নিজের আইফোনের জন্য অপেক্ষা করছিলেন। 50 হাজার টাকারও কম দামে Apple iPhone 13 ফোন কেনা এই খুশির অন্যতম বড় কারণ। আরও পড়ুন:108MP Camera সহ লঞ্চ হল Xiaomi 12T স্মার্টফোন, 120W fast charging-এর দৌলতে কয়েক মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

অন্যদিকে ফ্লিপকার্টের মনে হয়তো অন্য কিছুই চলছিল। নির্দিষ্ট দিনে নতুন আইফোন ডেলিভারও করে দেওয়া হয়। ক্রেতা যখন বাক্স থেকে তাঁর Apple iPhone বার করে তিনি হতবাক হয়ে যান। সেই বাক্সে আইফোন ছিল বটে। তবে তা Apple iPhone 13 নয় বরং Apple iPhone 14। অনেকেই ভাববেন এ আর এমন কি! কিন্তু খুব সহজ ভাষায় জানিয়ে রাখি একদিকে Apple iPhone 13 ফোনটির দাম 49,019 টাকা, অন্যদিকে Apple iPhone 14 ফোনের দাম 79,900 টাকা। অর্থাৎ প্রায় 30,000 টাকার তফাৎ।

ভারতে iPhone 14 এর দাম

49,019 টাকা দামের Apple iPhone 13 এর বদলে 79,900 টাকা দামের Apple iPhone 14 পাওয়ার ফলে এই ব্যাক্তি প্রায় 30 হাজার টাকা লাভ হয়েছে। জানিয়ে রাখি শপিং সাইট ফ্লিপকার্টে Apple iPhone 14 ফোনটির 128GB ইন্টারনাল স্টোরেজ সহ সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 79,900 টাকা দামে সেল করা হয়। একইভাবে iPhone 14 এর 256GB মডেল ফ্লিপকার্টে 89,900 টাকা এবং 256GB স্টোরেজ সহ সবচেয়ে বড় মডেল 1,09,900 টাকা দামে বেচা হয়। আরও পড়ুন: জেনে নিন PUBG মোবাইল 2.2 আপডেটে Gliding Doll Skill এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয় iPhone 13, হাতে আসে iPhone 14! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/man-received-iphone-14-by-mistake-in-flipkart-sale-know-more-in-bengali/feed/ 0
iPhone এর সেরা ডিল, এবার সবার হাতে থাকবে iPhone! জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/after-iphone-14-launch-get-big-discount-iphone-11-iphone-12-iphone-13-on-flipkart-sale-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/after-iphone-14-launch-get-big-discount-iphone-11-iphone-12-iphone-13-on-flipkart-sale-know-in-bengali/#respond Tue, 20 Sep 2022 03:01:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31748 23 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days sale

The post iPhone এর সেরা ডিল, এবার সবার হাতে থাকবে iPhone! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি Apple এর একটি নতুন আইফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এটাই সেরা সময়। আসলে, iPhone 14 লঞ্চের পরে, iPhone 11, iPhone 12 এবং iPhone 13 মডেলগুলিতে বাম্পার ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। এই মডেলগুলি 19,000 টাকা ডিসকাউন্ট সহ Flipkart-এর Big Billion Days সেল-এ কেনা যাবে যা 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ওয়েবসাইটে এই তিনটি আইফোন মডেলের উপর দেওয়া ডিসকাউন্ট অফারগুলি সম্পর্কে জানলে আপনারা উচ্ছ্বসিত হয়ে উঠবেন। তাহলে চলুন এই APPLE iPhone মডেল গুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Apple আইফোন ডিসকাউন্ট

আপনি যদি ইচ্ছে থাকা সত্ত্বেও iPhone 14 এর অতিরিক্ত দাম এর জন্য এই ফোনটি না কিনে থাকেন, তাহলে আপনি ই-কমার্স সাইট Flipkart এর এই সেল এ আইফোনের এক বা দুই বছরের পুরনো মডেল অনেক কম বাজেট এ কিনতে পারবেন। Flipkart Big Billion Days sale 23 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেখানে আইফোন মডেলগুলি প্রচুর ডিসকাউন্ট এর সাথে কেনা যাবে৷

iPhone 11 Flipkart অফার

iPhone 11এর 64 GB RAM ভেরিয়েন্টের দাম 43,900 টাকা। কিন্তু এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা এই ফোনটিতে 19,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়াও Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে 5 শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাকের সুবিধাও দেওয়া হবে।

iPhone 12 Flipkart অফার

iPhone 12-এর 128GB ভেরিয়েন্টের দাম 64,900 টাকা। এই ফোনটি আপনারা আপনাদের পুরনো ফোন এক্সচেঞ্জ এর মাধ্যমে কিনলে অতিরিক্ত 19,000 পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন৷ এছাড়াও, Axis Bank কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে 5% ডিসকাউন্ট পেতে পারেন। Flipkart Big Billion Days সেল চলাকালীন ফোনটির দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।

iPhone 13 Flipkart অফার

iPhone 14 এবং iPhone 13 এর ডিজাইন এবং ফিচারগুলি প্রায় একই রকম। তবে দুটি ফোনের দাম অনেকটাই আলাদা। iPhone 13 এর দাম 69,900 টাকা। Flipkart এক্সচেঞ্জ অফারে আপনারা এই ফোনটি 19,000 টাকায় পাবেন। সুতরাং, আপনার কাছে যদি iPhone 11 থাকে, তাহলে আপনি এই ফোনটির জন্য 18,000 টাকা বা তার বেশি এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। তারপর এই ফোনটির দাম 50,900 টাকায় নেমে আসে। আপনি যদি Flipkart Big Billion Days সেলের জন্য অপেক্ষা করতে পারেন, তাহলে iPhone 13-এর দাম প্রায় 20,000 টাকা কমে যাবে। Flipkart সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে iPhone 13 49,900 টাকায় পাওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post iPhone এর সেরা ডিল, এবার সবার হাতে থাকবে iPhone! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/after-iphone-14-launch-get-big-discount-iphone-11-iphone-12-iphone-13-on-flipkart-sale-know-in-bengali/feed/ 0
মাত্র 3,200mAh Battery পাওয়া যাবে iPhone 14 Pro-তে! জেনে নিন অন্যান্য মডেলের ব্যাটারি ক্যাপাসিটি https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-series-battery-capacity-revealed-smallest-3200mah-battery-in-iphone-14-pro-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-series-battery-capacity-revealed-smallest-3200mah-battery-in-iphone-14-pro-details-in-bengali/#respond Mon, 12 Sep 2022 19:48:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32354 iPhone 14 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি

The post মাত্র 3,200mAh Battery পাওয়া যাবে iPhone 14 Pro-তে! জেনে নিন অন্যান্য মডেলের ব্যাটারি ক্যাপাসিটি first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple iPhones এর ভক্ত থেকে ইউজার সকলেই জানের কোম্পানি নতুন আইফোন লঞ্চের সময় সেইসব ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর ও স্টোরেজ অপশনের কথা জানালেও কখনই iPhones Battery সম্পর্কিত তথ্য শেয়ার করে না। এবারের iPhone 14 Series লঞ্চের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। কিন্তু এবার একটি রিপোর্টের মাধ্যমে আইফোন 14 সিরিজের ব্যাটারি সম্পর্কে জানা গেছে এবং জেনে অবাক হতে হয় যে iPhone 14 Pro তে মাত্র 3,200mAh Battery দেওয়া হয়েছে।

Battery capacity of iPhone 14 series

iPhone 14 = 3,279mAh
iPhone 14 Plus = 4,325mAh
iPhone 14 Pro = 3,200mAh
iPhone 14 Pro Max = 4,323mAh

লিস্টে চোখ রাখলে দেখা যায় সিরিজের বেস মডেল iPhone 14 ফোনটিতে 3,279mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এরপর iPhone 14 Plus সিরিজে 4,325mAh ব্যাটারি রয়েছে। সিরিজের প্রো মডেল অর্থাৎ iPhone 14 Pro ফোনটিতে 3,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা এই সিরিজের মধ্যে সবচেয়ে কম। এছাড়া সিরিজের সবচেয়ে বড় মডেল iPhone 14 Pro Max ফোনটিতে 4,323mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Battery capacity of iPhone 13 series

জানিয়ে রাখি কোম্পানির এর আগের iPhone 13 সিরিজের Apple iPhone 13 mini ফোনে 2,406mAh ব্যাটারি দেওয়া হয়েছিল এবং iPhone 13 ফোনটি 3,227mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হয়েছিল। সিরিজের প্রো মডেল অর্থাৎ iPhone 13 Pro তে 3,095mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। এছাড়া সিরিজের সবচেয়ে বড় মডেল অর্থাৎ iPhone 13 Pro Max ফোনটিতে 4,352mAh দেওয়া হয়েছিল।

iPhone 14 Series Price in India

iPhone 14 India Price

iPhone 14 128GB = 79,900 টাকা
iPhone 14 256GB = 89,900 টাকা
iPhone 14 512GB = 1,09,900 টাকা

iPhone 14 Plus India Price

iPhone 14 Plus 128GB = 89,900 টাকা
iPhone 14 Plus 256GB = 99,900 টাকা
iPhone 14 Plus 512GB = 1,19,900 টাকা

iPhone 14 Pro India Price

iPhone 14 Pro 128GB = 1,29,900 টাকা
iPhone 14 Pro 256GB = 1,39,900 টাকা
iPhone 14 Pro 512GB = 1,59,900 টাকা
iPhone 14 Pro 1TB = 1,79,900 টাকা

iPhone 14 Pro Max India Price

iPhone 14 Pro Max 128GB = 1,39,900 টাকা
iPhone 14 Pro Max 256GB = 1,49,900 টাকা
iPhone 14 Pro Max 512GB = 1,69,900 টাকা
iPhone 14 Pro Max 1TB = 1,89,900 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 3,200mAh Battery পাওয়া যাবে iPhone 14 Pro-তে! জেনে নিন অন্যান্য মডেলের ব্যাটারি ক্যাপাসিটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-14-series-battery-capacity-revealed-smallest-3200mah-battery-in-iphone-14-pro-details-in-bengali/feed/ 0
iPhone 14 লঞ্চ হওয়ার সাথে সাথেই Apple এর এই পুরানো ফোনটির দাম এক ধাক্কায় বেড়ে গেল 6000 টাকা! https://www.91mobiles.com/bengali/iphone-se-2022-price-hiked-by-6000-after-iphone-14-series-in-india-details-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-se-2022-price-hiked-by-6000-after-iphone-14-series-in-india-details-report-in-bengali/#respond Fri, 09 Sep 2022 05:33:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31593 আগের থেকে বেড়ে গেল iPhone SE 2022 এর দাম

The post iPhone 14 লঞ্চ হওয়ার সাথে সাথেই Apple এর এই পুরানো ফোনটির দাম এক ধাক্কায় বেড়ে গেল 6000 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple যখনই একটি নতুন আইফোন লঞ্চ করে, তখন আমরা ভারতীয়রা সেই নতুন মডেলের আগের পুরানো আইফোনটি কেনার প্ল্যান করি। কারণ নতুন আইফোন লঞ্চের পর পুরনো আইফোনের দাম কমে যায়। কিন্তু এবার Apple India আইফোন প্রেমী দের বড় ধাক্কা দিয়েছে। iPhone 14 সিরিজ লঞ্চ করার পরে, কোম্পানি তাদের পুরনো iPhone SE 2022 মডেলটির দাম আরও 6,000 টাকা বাড়িয়েছে।

শুনতে এবং পড়তে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। iPhone 14 সিরিজ লঞ্চ হওয়ার পর, Apple কোম্পানি তাদের পুরনো iPhone SE 2022 মোবাইলের দাম বাড়িয়েছে এবং ফোনটির দাম 6,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। Apple অবশ্য এর কারণ এখনও প্রকাশ্যে আনেনি। তবে সত্যি বলতে, কেন যে কোম্পানি iPhone SE 2022 এর দাম আরও 6,000 টাকা বাড়িয়ে দিল সেটার কারণ এখনও স্পষ্ট নয়।

কতটা বাড়ল দা?

iPhone SE 2022 Price in India

VARIANT OLD PRICE NEW PRICE
64GB Rs 43,900 Rs 49,900
128GB Rs 48,900 Rs 54,900
256GB Rs 58,900 Rs 64,900

 

iPhone SE 2022-এর 64 GB স্টোরেজ মডেলটি 43,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যার দাম এখন বেড়ে হয়েছে 49,900 টাকা। এই ফোনের 128 জিবি স্টোরেজ মডেলের দাম 48,900 টাকা থেকে বাড়িয়ে 54,900 টাকা করা হয়েছে এবং 256 জিবি স্টোরেজ সহ iPhone SE 2022 এর দাম আগে ছিল 58,900 টাকা যা এখন বেড়ে 64,900 টাকা হয়েছে।

নতুন iPhone 14 সিরিজের দাম

ভারতে iPhone 14 এর দাম

iPhone 14 এর 128GB ভেরিয়েন্টের দাম 79,900 টাকা
iPhone 14 এর 256GB ভেরিয়েন্টের দাম 89,900 টাকা
iPhone 14 এর 512GB ভেরিয়েন্টের দাম 1,09,900 টাকা

iPhone 14 Plus এর দাম

iPhone 14 Plus এর 128GB ভেরিয়েন্টের দাম 89,900 টাকা
iPhone 14 Plus এর 256GB ভেরিয়েন্টের দাম 99,900 টাকা
iPhone 14 Plus এর 512GB ভেরিয়েন্টের দাম 1,19,900 টাকা

iPhone 14 Pro এর দাম

iPhone 14 Pro এর 128GB ভেরিয়েন্টের দাম 1,29,900 টাকা
iPhone 14 Pro এর 256GB ভেরিয়েন্টের দাম 1,39,900 টাকা
iPhone 14 Pro এর 512GB ভেরিয়েন্টের দাম 1,59,900 টাকা
iPhone 14 Pro এর 1TB ভেরিয়েন্টের দাম 1,79,900 টাকা

iPhone 14 Pro Max এর দাম

iPhone 14 Pro Max এর 128GB ভেরিয়েন্টের দাম 1,39,900 টাকা
iPhone 14 Pro Max এর 256GB ভেরিয়েন্টের দাম 1,49,900 টাকা
iPhone 14 Pro Max এর 512GB ভেরিয়েন্টের দাম 1,69,900 টাকা
iPhone 14 Pro Max এর 1TB ভেরিয়েন্টের দাম 1,89,900 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post iPhone 14 লঞ্চ হওয়ার সাথে সাথেই Apple এর এই পুরানো ফোনটির দাম এক ধাক্কায় বেড়ে গেল 6000 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-se-2022-price-hiked-by-6000-after-iphone-14-series-in-india-details-report-in-bengali/feed/ 0