Apple - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 03 Oct 2026 08:22:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 99900 টাকা দামের iPhone 17 মাত্র 79999 টাকার বিনিময়ে! জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/how-to-buy-iphone-17-with-discount-on-flipkart-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-buy-iphone-17-with-discount-on-flipkart-know-details-in-bengali/#respond Sat, 03 Oct 2026 08:22:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83906 iPhone 17 ফোনের অফার ডিটেইলস

The post 99900 টাকা দামের iPhone 17 মাত্র 79999 টাকার বিনিময়ে! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগেই Apple তাদের গত বছর লঞ্চ হ‌ওয়া iPhone 17 ফোনের দামে প্রাইস হাইক জারি করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 20 হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির দাম 99,990 টাকায় পৌঁছে গেছে। তবে এবার উৎসবের মরশুমে এই ফোনটি অনেকটাই কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। অফারে iPhone 17 ফোনটি 79,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটির অফার ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iPhone 17 ফোনের অফার

আসন্ন সেলে 99,900 টাকা দামের iPhone 17 মাত্র 79,999 টাকার বিনিময়ে কেনা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টে আয়োজিত Big Billion Days সেলে এই বেনিফিট পাওয়া যাবে। জানিয়ে রাখি iPhone 17 ফোনের বর্তমান দাম 99,900 টাকা এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও ফোনটি এই দামেই সেল করা হচ্ছে।

তবে ফ্লিপকার্টে iPhone 17 ফোনের সেলিং প্রাইস 84,999 টাকা রাখা হয়েছে। অর্থাৎ শপিং সাইটের পক্ষ থেকে ফোনটিতে 14,900 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট ছাড়াও ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে 2,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে iPhone 17 ফোনের এফেক্টিভ সেলিং প্রাইস পড়বে 82,999 টাকা।

নতুন iPhone 17 কেনার সময় ইউজাররা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের এক্সচেঞ্জ ভ্যালু ছাড়াও 3000 টাকা এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস পাবেন। এই অতিরিক্ত 3 হাজার টাকা ছাড় সহ iPhone 17 ফোনটির নেট এফেক্টিভ প্রাইস 79,999 টাকায় গিয়ে ঠেকবে। এভাবে ফোনটির বর্তমান MRP 99,900 টাকার তুলনায় নিশ্চিত 19,901 টাকা সাশ্রয় করা যাবে।

সস্তায় iPhone 17 ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

iPhone 17 ফোনের স্পেসিফিকেশন

অ্যাপেল আইফোন ক্যামেরার জন্য ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। ফটোগ্রাফির জন্য iPhone 17 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে Sensor-shift OIS টেকনোলজি, f/1.6 অ্যাপার্চার এবং 26mm ফোকাল লেন্থ সহ 48MP ফিউশন ক্যামেরা যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চার এবং 52mm ফোকাল লেন্থ সহ 12MP 2x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য সেন্টার স্টেজ 18MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

iPhone 17 ফোনে শক্তিশালী Apple A19 চিপসেট যোগ করা হয়েছে। 2nm আর্কিটেকচারে তৈরি এই মোবাইল প্রসেসরে 16-core Neural Engine রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপের দৌলতে ফোনটিতে পাওয়ার এফিসিয়েন্ট AI ইন্টারফেস পাওয়া যাবে। এক‌ই সঙ্গে এটির পারফরমেন্স ইমপ্রুভ হবে এবং মেমরি ব্যান্ড‌উইথ বাড়বে। এই ফোনটি লেটেস্ট iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Apple iPhone 17 ফোনে 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্রুটোন ProMotion ডিসপ্লে 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। রাতের অন্ধকারে এই ফোনের ডিসপ্লে নূন্যতম 1nits ব্রাইটনেস পর্যন্ত আউটপুট দিতে পারে। আবার আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে এতে 3000nits ব্রাইটনেস পাওয়া যায়। এই ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

The post 99900 টাকা দামের iPhone 17 মাত্র 79999 টাকার বিনিময়ে! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-buy-iphone-17-with-discount-on-flipkart-know-details-in-bengali/feed/ 0
ফ্লিপকার্ট সেলে 20 হাজার টাকা সস্তায় পাওয়া যাবে iPhone 17! জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/affordable-iphone-17-in-flipkart-big-billion-days-sale-2026-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/affordable-iphone-17-in-flipkart-big-billion-days-sale-2026-know-details-in-bengali/#respond Mon, 28 Sep 2026 10:26:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83638 অফারে পাওয়া যাবে Apple iPhone 17

The post ফ্লিপকার্ট সেলে 20 হাজার টাকা সস্তায় পাওয়া যাবে iPhone 17! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple তাদের iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোনদুটি লঞ্চের পরের দিন‌ই ভারতীয় ইউজারদের বড়সড় ধাক্কার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আগের iPhone 17, iPhone 17e ও iPhone Air ফোনগুলির দামে প্রাইস হাইক জারি করা হয়েছে এবং এর ফলে এইসব ফোনের দাম 15 হাজার টাকার চেয়েও বেশি বেড়ে গেছে। তবে যারা কম দামে নতুন iPhone 17 কেনার কথা ভাবছেন তাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে।

সস্তায় iPhone 17

শপিং সাইট ফ্লিপকার্ট থেকে iPhone 17 ফোনটি কম দামে কেনা যাবে। প্রথমেই জানিয়ে রাখি প্রাইস হাইকের ফলে iPhone 17 ফোনের দাম বেড়ে 99,900 টাকা হয়ে গেছে। তবে আসন্ন Flipkart Big Billion Days Sale চলাকালীন এই ফোনটি 80 হাজার টাকার চেয়েও কম দামে কেনা যাবে। অর্থাৎ এই ফোনে 20 হাজার টাকার চেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে।

অফারে iPhone 17 ফোনটি কেনার জন্য কি কি অফার বা ডিল পেতে হবে সেই বিষয়ে ফ্লিপকার্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। Flipkart BBD sale 2026 সেলে Axis ও ICICI কার্ড ইউজাররা 10% ছাড় পাবেন। তবে 80 হাজার টাকার চেয়ে কম দামে আইফোন কেনার জন্য এক্সচেঞ্জ অফার প্রয়োগ করতে হতে পারে। আগামী 9 অক্টোবর থেকে এই সেল শুরু হবে।

iPhone 17 ফোনের স্পেসিফিকেশন

iPhone 17 ফোনে Apple A19 চিপসেট যোগ করা হয়েছে। 2nm আর্কিটেকচারে তৈরি এই মোবাইল প্রসেসরে 16-কোর Neural Engine রয়েছে। এর ফলে এতে শক্তিশালী পারফরমেন্স উপভোগ করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপের দৌলতে ফোনটিতে পাওয়ার এফিসিয়েন্ট AI ইন্টারফেস পাওয়া যাবে। এক‌ই সঙ্গে এটির পারফরমেন্স ইমপ্রুভ হবে এবং মেমরি ব্যান্ড‌উইথ বাড়বে। এই ফোনটি লেটেস্ট iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য iPhone 17 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চার এবং 26mm ফোকাল লেন্থ সহ 48MP ফিউশন ক্যামেরা যোগ করা হয়েছে। এই লেন্সে Sensor-shift OIS টেকনোলজি রয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চার এবং 52mm ফোকাল লেন্থ সহ 12MP 2x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 18MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেন্সর ফ্রেম অনুযায়ী ছবির আসপেক্ট রেশিও পরিবর্তন করতে পারে।

Apple iPhone 17 ফোনে 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে এই ফোনের ডিসপ্লে নূন্যতম 1nits ব্রাইটনেস পর্যন্ত আউটপুট দিতে পারে। আবার আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে এতে 3000nits ব্রাইটনেস পাওয়া যায়। এই ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

The post ফ্লিপকার্ট সেলে 20 হাজার টাকা সস্তায় পাওয়া যাবে iPhone 17! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/affordable-iphone-17-in-flipkart-big-billion-days-sale-2026-know-details-in-bengali/feed/ 0
বেড়ে গেছে iPhone 16 ফোনের দাম, iPhone 18 Pro লঞ্চের পর হয়েছে প্রাইস হাইক https://www.91mobiles.com/bengali/iphone-16-price-in-india-increased-20000-after-iphone-18-pro-launch-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-16-price-in-india-increased-20000-after-iphone-18-pro-launch-know-details-in-bengali/#respond Sun, 13 Sep 2026 08:50:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83145 বাড়ানো হয়েছে iPhone 16 ফোনের দাম

The post বেড়ে গেছে iPhone 16 ফোনের দাম, iPhone 18 Pro লঞ্চের পর হয়েছে প্রাইস হাইক first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় অ্যাপেল ফ্যানদের মধ্যে অনেকেই মনে করেন নতুন আইফোন লঞ্চের পর পুরনো আইফোনের দাম কমে যাবে এবং এই সুযোগে তাঁরা আইফোন কিনে নেবেন। তবে এই বছর এই ধারার ব্যাতিক্রম ঘটতে চলেছে। সাধারণ মানুষ ভেবেছিলেন iPhone 18 লঞ্চের পর iPhone 16 আরও সস্তা হয়ে যাবে, অথচ হয়েছে ঠিক উল্টো। একে তো আইফোনের দাম কমার বদলে বেড়ে গেছে, তার ওপর এখন থেকে এই ফোনটি লঞ্চের পর থেকে সবচেয়ে বেশি দামে কিনতে হবে।

iPhone 16 ফোনের দাম

iPhone 16 ফোনের সবকটি মডেলের দাম‌ই বাড়িয়ে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের iPhone 18 এবং iPhone 18 Pro ফোন লঞ্চের পর‌ই দুই জেনারেশন পুরনো iPhone 16 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই ফোনটির দাম 20,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনের 128GB মডেল 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে 10,000 টাকা প্রাইস কমে 69,900 টাকা হয়ে গিয়েছিল। এবার 20 দাম বেড়ে iPhone 16 ফোনের এই মডেলের দাম 89,900 টাকা করে দেওয়া হয়েছে।

iPhone 16 ফোনের স্পেসিফিকেশন

iPhone 16 ফোনে 6.1-ইঞ্চির Dynamic Island সহ Super Retina XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 2000nits ব্রাইটনেস, XDR10 এবং Dolby Vision সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Ceramic Shield glass প্রোটেকশন যোগ করা হয়েছে। মনে করিয়ে দিই এই সিরিজের মধ্য দিয়েই কোম্পানি নতুন ডিজাইন এবং ক্যামেরা কন্ট্রোল বাটনের সূচনা করেছিল।

প্রসেসিঙের জন্য iPhone 16 ফোনে 3.89GHz ক্লক স্পীডযুক্ত Apple A18 Bionic চিপসেট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের CPU আগের iPhone 15 ফোনের তুলনায় 40% ফাস্ট এবং 35% এফিসিয়েন্ট। আমাদের টেস্টে এই ফোনটি 17,64,170 AnTuTu score পেয়েছে। iPhone 16 ফোনটি iOS 26 অপারেটিং সিস্টেমে কাজ করে, যা খুব তাড়াতাড়ি iOS 27 ওএসে আপডেট হয়ে যাবে।

iPhone 16 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ট্রু টোন ফ্ল্যাশের সঙ্গে 48MP প্রাইমারি Fusion সেন্সর যোগ করা হয়েছে। f/1.6 অ্যাপার্চারযুক্ত এই সেন্সরের ফোকাল লেন্থ 26mm। এর সঙ্গে এই সেট‌আপে 120° FoV এবং f/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP 2x টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য iPhone 16 ফোনে 3,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফুল চার্জে এই ফোনে 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম এবং 80 ঘন্টা অডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W MagSafe wireless চার্জিং এবং 15W Qi wireless চার্জিং সাপোর্ট রয়েছে।

The post বেড়ে গেছে iPhone 16 ফোনের দাম, iPhone 18 Pro লঞ্চের পর হয়েছে প্রাইস হাইক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-16-price-in-india-increased-20000-after-iphone-18-pro-launch-know-details-in-bengali/feed/ 0
10টি পয়েন্টে জানুন iPhone Duo ফোনের সমস্ত ডিটেইলস, দেখে নিন কেমন হয়েছে এই প্রথম ফোল্ডেবল আইফোন https://www.91mobiles.com/bengali/top-10-features-of-apple-iphone-duo-in-bengali/ https://www.91mobiles.com/bengali/top-10-features-of-apple-iphone-duo-in-bengali/#respond Sun, 13 Sep 2026 04:42:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83130 iPhone Duo ফোনের টপ 10 ফিচার

The post 10টি পয়েন্টে জানুন iPhone Duo ফোনের সমস্ত ডিটেইলস, দেখে নিন কেমন হয়েছে এই প্রথম ফোল্ডেবল আইফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple ভারতে তাদের ফোল্ডেবল আইফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তাদের নতুন ডিভাইস হিসাবে টেক জগতে iPhone Duo পেশ করেছে। কোম্পানির এই প্রথম ফোল্ডেবল আইফোন বর্তমানে সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। এই ফোনটি কেমন এবং এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iPhone Duo ফোনের টপ 10 ফিচার

ওয়াইড ফোল্ডেবল ডিজাইন

iPhone Duo ফোনটি আনফোল্ড করলে একটি ট্যাবলেট ডিভাইসের মতো শেপ পাওয়া যায়। এই ফোনটি বিভিন্ন পজিশনে ব্যাবহার করা যায়, ফলে কন্টেন্ট দেখা ও ক্যামেরা ব্যাবহার থেকে শুরু করে এটি ঘড়ি, ক্যালেন্ডার ও ডিজিটাল ফটো ফ্রেম হিসাবেও ব্যাবহার করা যাবে। এই ফোনটি Landscape, Portrait, Closed, Seated এবং Standing পজিশনে উপভোগ করা যাবে। বড় ফোল্ডিং ডিসপ্লে যথাযথ ব্যাবহারের জন্য এতে Split View multitasking রয়েছে, ফলে ফোনটির দুটি স্ক্রিনে এক‌ই সঙ্গে দুটি আলাদা অ্যাপ ব্যাবহার করা যাবে।

মজবুত বিল্ড কোয়ালিটি

কোম্পানির পক্ষ থেকে Apple iPhone Duo ফোনে গ্ৰেড 5 Titanium frame ব্যাবহার করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে আলাদাভাবে হিঞ্জ কভার যোগ করা হয়েছে। ফোল্ডেবল ফোন হ‌ওয়া সত্ত্বেও ফোনটির ডিসপ্লেতে স্ক্রিন ক্রিজ দেখা যায় না বললেই চলে। এই ফোনের ডিসপ্লে এবং ব্যাক প্যানেল উভয় ক্ষেত্রে Ceramic Shield রয়েছে। এর ফলে ফোনটি স্ক্র্যাচ বা ক্র্যাক থেকে সুরক্ষিত থাকবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং যোগ করা হয়েছে।

ডুয়েল স্ক্রিন।

iPhone Duo ফোনটি কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন। ফোনটি আনফোল্ড করলে 1878 x 2670 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7.6-ইঞ্চির মেইন স্ক্রিন দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোল্ড অবস্থায় এতে 1398 x 2034 পিক্সেল রেজোলিউশন সহ 5.4-ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন রয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই ফোনের উভয় Super Retina XDR ProMotion ডিসপ্লে 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডায়নামিক আইল্যান্ড আগের চেয়ে ছোট করে দেওয়া হয়েছে এবং ফোনটির প্রাইমারি ডিসপ্লেতে nano-texture ফিনিশ রয়েছে।

48MP Dual Fusion ক্যামেরা

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য iPhone Duo ফোনে 48MP ডুয়েল ফিউশন ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এতে f/1.6 অ্যাপার্চারযুক্ত 48MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনে 2x অপটিক্যাল টেলিফটো জুম এবং 10x ডিজিটাল জুম সাপোর্ট পাওয়া যাবে।

অদৃশ্য সেলফি ক্যামেরা

iPhone Duo ফোনটির ফ্রন্ট প্যানেল যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনের মেইন স্ক্রিনে Under-Display FaceTime ক্যামেরা রয়েছে, যা স্ক্রিনের নিচে অবস্থিত। এই ক্যামেরা বাইরে থেকে দেখা যায় না, তবে ভিডিও কল বা সেলফি চালু করলে নিজে থেকে চালু হয়ে যায়। ফোনটির আউটার ডিসপ্লেতে 12MP Center Stage ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় Duo Preview, Kid Cue এবং Duo FaceTime ফিচার যোগ করা হয়েছে।

শক্তিশালী পারফরমেন্স

আমরা সবাই জানি Apple আইফোন কখন‌ও হ্যাং করে না। এবার কোম্পানি তাদের iPhone Duo ফোনে এই বিষয়টি আরও জোরালো করে তুলবে। এই ফোনে Apple A20 Pro চিপসেট যোগ করা হয়েছে। 2nm আর্কিটেকচারে তৈরি এই হেক্স-কোর প্রসেসরে 2.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়াড-কোর এবং 4.9GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল-কোর রয়েছে। এই ফোনে 7-কোর GPU এবং 32-কোর ANU যোগ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Vapor Cooling সিস্টেম দেওয়া হয়েছে।

অসাধারণ ব্যাটারি ব্যাকআপ

iPhone Duo ফোনে Dual-battery সিস্টেম যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে মেইন স্ক্রিনে 31 ঘন্টা পর্যন্ত এবং আউটার স্ক্রিনে 44 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। এই ফোনটি 25W MagSafe wireless এবং 25W Qi2 wireless চার্জিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।

অ্যাডভান্স iOS 27

ভারতে iPhone Duo ফোনটি লেটেস্ট এবং অ্যাডভান্স iOS 27 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই ফোনের অপারেটিং সিস্টেম ফোনটির ফোল্ড ফ্যাক্টর হিসাবে অপ্টিমাইজ করা হয়েছে। ভেতরের স্ক্রিনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের পাশাপাশি সহজ করে তোলা হয়েছে। আবার ফোনের পজিশনের ওপর নির্ভর করে আইওএস কাজের ধরন বদলে নেয়।

Apple Intelligence এবং Siri

কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন ডিজাইনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকেও যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনের অ্যাপেল ইন্টেলিজেন্সে Writing Tools, Genmoji, Image Playground, visual intelligence ও Live Translation এর মতো বিভিন্ন AI বেস্ড স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটিতে প্রাইভেসির প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এবার Siri আগের চেয়েও বেশি personal, conversational ও powerful হয়ে গেছে এবং বিভিন্ন অ্যাপের সঙ্গে মিশে কাজ করে।

Apple Pencil

iPhone Duo ফোনটি লঞ্চের পাশাপাশি কোম্পানি জানিয়ে দিয়েছে ভবিষ্যতে এই ফোনটিতে Apple Pencil সাপোর্ট করবে। অর্থাৎ একটি ট্যাবলেটের মতোই এই ফোনেও স্মার্ট পেন ব্যাবহার করে কাজ করা যাবে। এই ফিচার অফিস প্রেজেন্টেশন এবং স্কুল প্রোজেক্টের জন্য যথেষ্ট উপযোগী হবে। মাল্টি টাস্কিঙের পাশাপাশি এই ফোনে স্কেচিং এবং ড্রয়িঙ‌ও করা যাবে।

iPhone Duo ফোনের দাম

ভারতের বাজারে iPhone Duo ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 256GB Storage মডেলের দাম 2,99,900 টাকা রাখা হয়েছে। এই ফোনের 512GB মডেল 3,24,900 টাকা দামে পেশ করা হয়েছে। iPhone Duo ফোনটির 1TB মডেল 3,74,900 টাকা এবং 2TB মডেল 4,49,900 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি Star White এবং Night Sky কালার অপশনে পেশ করা হয়েছে। আগামী 16 সেপ্টেম্বর থেকে এই ফোনটি বুক করা যাবে এবং সেল শুরু হবে 23 অক্টোবর থেকে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 7000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 81,500 টাকা পর্যন্ত trade-in অফার দেওয়া হবে।

The post 10টি পয়েন্টে জানুন iPhone Duo ফোনের সমস্ত ডিটেইলস, দেখে নিন কেমন হয়েছে এই প্রথম ফোল্ডেবল আইফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/top-10-features-of-apple-iphone-duo-in-bengali/feed/ 0
বেড়ে গেছে iPhone 17 থেকে iPhone Air ফোনের দাম, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iphone-17-price-hike-india-new-price-iphone-17e-air-know-new-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-17-price-hike-india-new-price-iphone-17e-air-know-new-price-in-bengali/#respond Sat, 12 Sep 2026 02:35:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83076 বেড়ে গেছে iPhone Air, iPhone 17 এবং iPhone 17e ফোনের দাম

The post বেড়ে গেছে iPhone 17 থেকে iPhone Air ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple এর iPhone 18 Pro সিরিজ এবং প্রথম ফোল্ডেবল iPhone Duo লঞ্চের পর যারা ভেবেছিলেন কম দামে আগের iPhone 17 সিরিজের ফোন কিনবেন তাঁরা এবার যথেষ্ট নিরাশ হবেন। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে তাদের বেশ কিছু পুরনো আইফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের ভারতীয় ওয়েবসাইটে iPhone 17, iPhone 17e এবং iPhone Air ফোনের নতুন দাম আপডেট করে দেওয়া হয়েছে। প্রাইস হাইকের ফলে iPhone 17 ফোনটি এখন লঞ্চ প্রাইসের তুলনায় 17,000 টাকা দামী হয়ে গেছে।

iPhone 17 ফোনের 256GB মডেলের দাম এখন 99,900 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে এই ফোনের 512GB ভেরিয়েন্ট 1,24,900 টাকা দামে সেল করা হবে। মনে করিয়ে দিই গত বছর ভারতের বাজারে iPhone 17 ফোনটি 82,900 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ এই ফোনের বেস মডেলের দাম 17,000 টাকা বাড়ানো হয়েছে। ফোনটির 512GB মডেলের দাম‌ও লঞ্চ প্রাইসের তুলনায় অনেকটাই বেড়ে গেছে।

iPhone Air ফোনের নতুন দাম

Apple এখন থেকে তাদের iPhone Air ফোনের 256GB মডেল 1,49,900 টাকা দামে বিক্রি করবে। এই ফোনের 512GB মডেলের দাম বাড়িয়ে 1,74,900 টাকা করে দেওয়া হয়েছে এবং 1TB মডেলের দাম বেড়ে 2,24,900 টাকা হয়ে গেছে।

জানিয়ে রাখি লঞ্চের সময় iPhone Air ফোনের 256GB মডেলের দাম 1,19,900 টাকা, 512GB মডেলের দাম 1,39,900 টাকা এবং 1TB মডেলের দাম 1,59,900 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ দেখাই যাচ্ছে এই ফোনটির বিভিন্ন মডেলের দাম 30 হাজার টাকা থেকে 65 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

iPhone 17e ফোনের নতুন দাম

iPhone 17e ফোনের দামে বড়সড় পরিবর্তন ঘটানো হয়েছে। এই ফোনের 256GB মডেলের দাম বেড়ে 79,900 টাকা হয়ে গেছে এবং ফোনটির 512GB মডেল কেনার জন্য 1,04,900 টাকা দাম দিতে হবে।

ভারতে গত 2 মার্চ 64,900 টাকা প্রাথমিক দামে iPhone 17e ফোনটি লঞ্চ করা হয়েছিল। এক‌ইভাবে এই ফোনের 512GB মডেলের লঞ্চ প্রাইস ছিল 84,900 টাকা। বর্তমানে এই দুটি মডেলের দামে অনেকটাই প্রাইস হাইক জারি করা হয়েছে। এখন এই দুটি মডেলের দাম বেড়ে যথাক্রমে 79,900 টাকা এবং 1,04,900 টাকা হয়ে গেছে।

Apple নতুন iPhone 18 Pro সিরিজ এবং iPhone Duo লঞ্চের পাশাপাশি তাদের পুরনো আইফোনের দাম বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত iPhone Duo ফোনটি কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন।

জানিয়ে রাখি এবার কোম্পানি তাদের iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোনদুটি আগের মডেলের তুলনায় অনেকটাই বেশি দামে লঞ্চ করেছে। দামী নতুন আইফোন লঞ্চের পাশাপাশি পুরনো আইফোনের মূল্যবৃদ্ধির ফলে এখন ভারতে Apple ফোনের প্রাইস রেঞ্জ অনেকটাই বেড়ে গেছে।

বর্তমান সময়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে মেমরি ও স্টোরেজ খরচ বৃদ্ধি রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে এই কারণে স্মার্টফোনের দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এইসব পুরনো আইফোনের মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি। যেসব ইউজাররা ভাবছিলেন নতুন আইফোন লঞ্চের পর কম দামে পুরনো আইফোন কিনবেন, তাদের এখন থেকে অনেকটা বেশি দাম দিতে হবে।

The post বেড়ে গেছে iPhone 17 থেকে iPhone Air ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-17-price-hike-india-new-price-iphone-17e-air-know-new-price-in-bengali/feed/ 0
লঞ্চ হল Apple Watch Series 12, Ultra 4 এবং AirPods 5, জেনে নিন ফিচার এবং দাম https://www.91mobiles.com/bengali/apple-watch-series-12-ultra-4-airpods-5-launched-features-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-watch-series-12-ultra-4-airpods-5-launched-features-details-in-bengali/#respond Fri, 11 Sep 2026 17:09:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83068 ভারতে লঞ্চ হবে Apple Watch Series 12, Apple Watch Ultra 4 এবং AirPods 5

The post লঞ্চ হল Apple Watch Series 12, Ultra 4 এবং AirPods 5, জেনে নিন ফিচার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple তাদের iPhone 18 Pro ও iPhone 18 Pro Max ফোনের সঙ্গে সঙ্গে Apple Watch Series 12, Apple Watch Ultra 4 এবং AirPods 5 ডিভাইসগুলিও বাজারে এনেছে। নতুন Apple Watch মডেলগুলিতে নতুন Health Sensing System দেওয়া হয়েছে। এটি বেশি ফ্রিকোয়েন্সিতে হার্ট রেট এবং HRV ট্রাক করতে সক্ষম। একইভাবে AirPods 5 ইয়ারবাডে open-ear ডিজাইনের পাশাপাশি কোম্পানির প্রথম Active Noise Cancellation (ANC) দেওয়া হয়েছে। এই তিনটি ডিভাইসেই Apple Intelligence এবং নতুন AI ফিচার যোগ করা হয়েছে। নিচে এই ডিভাইসগুলির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Apple Watch Series 12-এর ডিটেইলস

কোম্পানি তাদের Apple Watch Series 12 42mm এবং 46mm সাইজে পেশ করেছে। এই ডিভাইস Aluminum, Titanium এবং নতুন Ceramic অপশনে লঞ্চ করা হয়েছে। Aluminum মডেলে Ceramic Shield 2 যোগ করা হয়েছে। নতুন হেল্থ সেন্সিং সিস্টেমে অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল হার্ট সেন্সর রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Watch Series 12 এ এখনও পর্যন্ত সবচেয়ে সঠিক heart-rate sensing পাওয়া যাবে। এই ওয়াচ গোটা দিন 5 সেকেন্ড অন্তর হার্ট রেট ট্র্যাক করে। 24 গুণ বেশি ফ্রিকোয়েন্সিতে HRV মাপা যাবে।

এতে নতুন রেডিনেস স্কোর রয়েছে, যা অ্যাক্টিভিটি, ট্রেনিং লোড, ভাইটাল্স এবং স্লিপ স্কোরের ভিত্তিতে 0 থেকে 10 পর্যন্ত স্কোর দেয়। এর সঙ্গে রিকভার, পেস ইয়োরসেল্ফ, রেডি এবং গো ফর হটের মতো সাজেশন পাওয়া যাবে। Watch Series 12 ওয়াচ সাধারণ ব্যাবহারে 24 ঘন্টা পর্যন্ত চলতে পারবে। তবে আউটডোর ওয়ার্ক‌আউটের ক্ষেত্রে 10 ঘন্টা পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে। এছাড়াও মাত্র 15 মিনিট চার্জিঙে এতে 12 ঘন্টার চেয়েও বেশি ব্যাটারি লাইফ উপভোগ করা যাবে। এই ওয়াচের প্রাথমিক দাম 56,900 টাকা।

Apple Watch Ultra 4-এর ডিটেইলস

Apple Watch Ultra 4 অপেক্ষাকৃত বেশি রাগেড। এতেও নতুন S11 চিপ এবং নতুন Health Sensing System রয়েছে। এটি প্রতি 5 সেকেন্ডে হার্ট রেট পরীক্ষা করে এবং 24 গুণ বেশি ফ্রিকোয়েন্সিতে HRV ট্র্যাক করে। এতেও 0-10 রেডিনেস স্কোর পাওয়া যায়।

সাধারণ ব্যাবহারে Ultra 4 ওয়াচ 50 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। তবে Low Power Mode এ এতে 84 ঘন্টা পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মাত্র 15 মিনিট চার্জ করে এই ওয়াচে 18 ঘন্টার চেয়ে বেশি ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এতে এক্সটেন্ডেড ওয়ার্ক‌আউট মোডে 25 ঘন্টা এবং Max এক্সটেন্ডেড ওয়ার্ক‌আউট মোডে 45 ঘন্টা পর্যন্ত আউটডোর ওয়ার্ক‌আউট ট্র্যাকিং করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্পোর্টস ওয়াচের দিক থেকে এতে সবচেয়ে অ্যাকিউরেট অন ডিভাইস GPS রয়েছে। Ultra 4 ওয়াচ Natural ও Black Titanium ফিনিশে পেশ করা হয়েছে এবং এটির প্রাথমিক দাম রাখা হয়েছে 1,09,900 টাকা।

Apple Watch Series 12 এবং Ultra 4 ওয়াচে watchOS 27 সহ Siri AI রয়েছে। এর সঙ্গে এতে Audio Intelligence এর মধ্যে Sound Recognition, Live Rewind, Siri Recap এবং Shazam ফিচার যোগ করা হয়েছে। Live Rewind ফিচার গত 15 সেকেন্ডের কথাবার্তা টেক্সট স্নিপেট হিসাবে দেখায়। এক‌ইভাবে Siri Recap কথাবার্তার ছোট সামারি তৈরি করে দেয়। কোম্পানির পক্ষ থেকে এই ওয়াচে Secure Exclave ব্যাবহার করা হয়েছে।

AirPods 5-এর ডিটেইলস

AirPods 5 এর সবচেয়ে বড় ফিচার হল এটির open-ear ডিজাইনের সঙ্গে Active Noise Cancellation। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি AirPods 4 with ANC এর তুলনায় 50 শতাংশ পর্যন্ত বেশি external noise কম করতে পারে। এতে নতুন মাল্টিপোর্ট একস্টিক আর্কিটেকচার এবং নেক্সট জেনারেশন Adaptive EQ দেওয়া হয়েছে। এর ফলে সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। Transparency Mode আরও বেশি ন্যাচারাল করে তোলা হয়েছে এবং এতে Adaptive Audio ও কনভার্সেশন অ্যাওয়ারনেস ফিচার যোগ করা হয়েছে।

AirPods 5 এ হ্যান্ডস-ফ্রি Siri AI ব্যাবহার করা যাবে। ইউজাররা শুধুমাত্র মাথা নাড়িয়ে Siri-কে Yes বা No উত্তর দিতে পারবেন। Apple Intelligence এর সাহায্যে Live Translation ফিচার পাওয়া যাবে। এর সাহায্যে বিভিন্ন ভাষায় কথাবার্তা শুনতে সুবিধা হবে। Wireless Charging Case সহ মডেলে স্টেমে সোয়াইপ করে ভলিউম কন্ট্রোল করা যাবে।

ANC সহ AirPods 5 এ ফুল চার্জে 5 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক এবং চার্জিং কেস সহ 22 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক উপভোগ করা যাবে। এই ডিভাইসের Wireless Charging Case কোম্পানির Apple Watch charger, Qi charger এবং USB-C সাপোর্ট করে। AirPods 5 এর দাম 14,900 টাকা এবং Wireless Charging Case মডেলের দাম 17,900 টাকা রাখা হয়েছে। আগামী 18 সেপ্টেম্বর থেকে উভয় মডেলের সেল শুরু হবে।

The post লঞ্চ হল Apple Watch Series 12, Ultra 4 এবং AirPods 5, জেনে নিন ফিচার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-watch-series-12-ultra-4-airpods-5-launched-features-details-in-bengali/feed/ 0
লঞ্চ হয়েছে iPhone Duo, জেনে নিন প্রথম ফোল্ডেবল আইফোনের স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/iphone-duo-launched-apple-first-foldable-phone-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-duo-launched-apple-first-foldable-phone-know-details-in-bengali/#respond Fri, 11 Sep 2026 13:45:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83053 বাজারে লঞ্চ হল iPhone Duo

The post লঞ্চ হয়েছে iPhone Duo, জেনে নিন প্রথম ফোল্ডেবল আইফোনের স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple ফ্যানদের জন্য সুখবর! কোম্পানি ইতিহাসের সবচেয়ে ইউনিক এবং দামী মোবাইল ফোন iPhone Duo লঞ্চ করে দিয়েছে। কোম্পানির ফ্যানদের পাশাপাশি গোটা টেক জগত এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলিও এই ফোনটির জন্য অপেক্ষা করে ছিল। এই ফোনটি কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন। Apple iPhone Duo ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iPhone Duo ফোনের স্পেসিফিকেশন

Apple iPhone Duo ফোনে 4:3 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে ফোনটি আনফোল্ড করলে বড় ভিউয়িং স্ক্রিন পাওয়া যাবে। ফোনটির ইন্টারনাল কম্পোনেন্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্ক্রিনে হিঞ্জ অত্যন্ত পাতলা দেখাবে। মজবুত বডির জন্য এতে অ্যালুমিনিয়াম ফ্রেম যোগ করা হয়েছে।

iPhone Duo ফোনটির থিকনেস মাত্র 5.2mm, ফলে ফোনটি বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল ফোনের লিস্টে স্থান করে নিয়েছে। এছাড়া ফোল্ড অবস্থায় এই ফোনের থিকনেস 11.3mm। এই ফোনটির ওজন 254 গ্ৰাম। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে Titanium Hinge ব্যাবহার করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল শেপের প্লেটো-স্টাইল ক্যামেরা বাম্প রয়েছে।

Apple iPhone Duo ফোনে 1878 x 2670 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7.6-ইঞ্চির মেইন স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটি আনফোল্ড করলে এই স্ক্রিন পাওয়া যাবে এবং এতে মিনি প্যাডের মতো লুক পাওয়া যাবে। ফোল্ড অবস্থায় এই ফোনে 1398 x 2034 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ 5.4-ইঞ্চির কভার স্ক্রিন অ্যাক্সেস করা যাবে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনে OLED প্যানেল যোগ করা হয়েছে। এই ProMotion স্ক্রিন 1Hz থেকে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এটি 3000nits ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Ceramic Shield প্রোটেকশন রয়েছে। এই ফোনের দুটিই Super Retina XDR ডিসপ্লে।

iPhone Duo ফোনে কোম্পানির সবচেয়ে শক্তিশালী চিপসেট Apple A20 Pro যোগ করা হয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই হেক্সা-কোর প্রসেসরে 2.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়াড-কোর এবং 4.9GHz টপ ক্লক স্পীডযুক্ত ডুয়েল-কোর রয়েছে। এর সঙ্গে এই প্রসেসরে 1.6GHz ক্লক স্পীডযুক্ত 7-কোর GPU এবং 32-core ANU অর্থাৎ অ্যাপেল নিউরাল ইঞ্জিন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য iPhone Duo ফোনে মোট চারটি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.6 অ্যাপার্চারযুক্ত 48MP প্রাইমারি Fusion সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনটির ক্যামেরা সিস্টেম ফোল্ডেবল ডিভাইস অনুযায়ী অপ্টিমাইজ করা হয়েছে।

এই ফোনটিতে 2x টেলিফটো ছবি তোলা যাবে। এই ফোনে 2x ও 4x অপটিক্যাল জুমের সঙ্গে 10x ডিজিটাল জুম সাপোর্ট রয়েছে। এই ফোল্ডেবল ফোনের প্রাইমারি ডিসপ্লেতে ফেসটাইম ক্যামেরা যোগ করা হয়েছে এবং এই অদৃশ্য ক্যামেরা সেন্সর অ্যাক্টিভেট না হ‌ওয়া পর্যন্ত দেখা যাবে না। এই ফোনটি ফোল্ড করলে কভার স্ক্রিনে f/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

কোম্পানি Apple iPhone Duo ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানায়নি। তবে একবার ফুল চার্জে এতে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের মেইন স্ক্রিনে 31 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। এক‌ইভাবে আউটার ডিসপ্লেতে 44 ঘন্টা ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে iPhone Duo ফোনে ফাস্ট ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি 25W MagSafe wireless charging এবং 25W Qi2 wireless charging সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে প্রায় 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।

5 মিনিট চোষার পর আমি আমার হাতে আসা জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মত দেখলাম হেনা আন্টির শরীরটা ওর থেকে আরেকটু ভরাট হওয়ায় উনাকে অন্যরকম সুন্দর দেখাচ্ছে একের পর এক সঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা যাবে না বললেই চলে তাই না

iPhone Duo ফোনের দাম

iPhone Duo ফোনের 256GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 2,99,900 টাকা রাখা হয়েছে। এই ফোনের 512GB মেমরি ভেরিয়েন্ট 3,24,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 1TB মডেল 3,74,900 টাকা এবং 2TB মডেল 4,49,900 টাকা দামে বাজারে আনা হয়েছে। আগামী 23 অক্টোবর থেকে এই ফোনটি Star White এবং Night Sky কালার অপশনে সেল করা হবে।

The post লঞ্চ হয়েছে iPhone Duo, জেনে নিন প্রথম ফোল্ডেবল আইফোনের স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-duo-launched-apple-first-foldable-phone-know-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল iPhone 18 Pro Max স্মার্টফোন, A20 Pro চিপ সহ বাজারে এসেছে নতুন ফ্ল্যাগশিপ Apple ফোন https://www.91mobiles.com/bengali/iphone-18-pro-max-launched-a20-pro-chip-specifications-price-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-18-pro-max-launched-a20-pro-chip-specifications-price-details-in-bengali/#respond Fri, 11 Sep 2026 02:34:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82988 লঞ্চ হল iPhone 18 Pro Max

The post লঞ্চ হল iPhone 18 Pro Max স্মার্টফোন, A20 Pro চিপ সহ বাজারে এসেছে নতুন ফ্ল্যাগশিপ Apple ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple গত 9 সেপ্টেম্বর তাদের “Surprise and shine” ইভেন্টের মঞ্চ থেকে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোন লঞ্চ করেছে। এই সিরিজের টপ মডেল অর্থাৎ iPhone 18 Pro Max ফোনে পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি থেকে শুরু করে থার্মাল ম্যানেজমেন্ট পর্যন্ত সকল ক্ষেত্রেই দারুণ আপগ্রেড দেখা গেছে। এই ফোনে 2nm আর্কিটেকচারে তৈরি নতুন A20 Pro চিপসেট দেওয়া হয়েছে। এতে নতুন Vapor Chamber কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 18 Pro Max ফোনের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

iPhone 18 Pro Max ফোনের স্পেসিফিকেশন

iPhone 18 Pro Max ফোনে 6.9-ইঞ্চির ProMotion ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে, ফলে স্মুথ স্ক্রলিং ও সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এবার ছোট ডায়নামিক আইল্যান্ডের ফলে স্ক্রিনে বেশি কন্টেন্ট দেখা যাবে।

iPhone 18 Pro Max ফোনে নতুন A20 Pro চিপসেট রয়েছে। এই চিপসেট 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে 6-কোর CPU এবং 7-কোর GPU দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন GPU আগের A19 Pro এর তুলনায় 40 শতাংশ ফাস্ট। এক‌ইভাবে memory bandwidth এর ক্ষেত্রে 50 শতাংশ বৃদ্ধি ঘটানো হয়েছে। এই চিপে Dual 16-core Neural Engine যোগ করা হয়েছে, যা on-device AI এবং কম্পিউটেশন ফটোগ্রাফির পারফরমেন্স আরও সুন্দর করে তুলবে।

iPhone 18 Pro Max ফোনে Apple এর তৈরি করা নতুন ওয়্যারলেস নেটওয়ার্কিং চিপ N1 দেওয়া হয়েছে। এটি Wi-Fi 7, Bluetooth 6 এবং Thread সাপোর্ট করে। এর সঙ্গে iPhone 18 Pro সিরিজে নতুন C2 cellular মডার্ন সিস্টেম যোগ করা হয়েছে, যা ভালো সেলুলার কোয়ালিটি এবং ভরসাযোগ্য ফাস্ট আপলোড দিতে সক্ষম বলে জানানো হয়েছে।

দীর্ঘ সময় পর্যন্ত হেভি গেমিং এবং AI ওয়ার্কলোডের সময় iPhone 18 Pro Max ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে নতুন Vapor Chamber দেওয়া হয়েছে। এটির সারফেস এরিয়া iPhone 17 Pro ফোনের চেয়ে তিন গুণ বড়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন থার্মাল সিস্টেম ফোনের পারফরমেন্স 40 শতাংশ ভালো করে তুলবে। A20 Pro চিপের নতুন প্যাকেজিং এবং ভেপার চেম্বার একত্রে দীর্ঘ দিন পর্যন্ত সুন্দর পারফরমেন্স দিতে সাহায্য করবে।

iPhone 18 Pro Max ফোনের ক্যামেরা সেগমেন্টে সবচেয়ে বড় আপগ্রেড করা হয়েছে। এই ফোনে 48MP প্রাইমারি ফিউশন সেন্সর দেওয়া হয়েছে এবং এতে প্রথম ভেরিয়েবল অ্যাপার্চার সাপোর্ট রয়েছে। এই সেন্সরের অ্যাপার্চার f/1.48 থেকে f/4 এর মধ্যে সহজেই পরিবর্তন করে নেয়। এর ফলে কম আলোয় সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি ডেপ্থ অফ ফিল্ডের ওপর‌ আরও ভালো কন্ট্রোল পাওয়া যায়।

iPhone 18 Pro Max ফোনে আজ পর্যন্ত সমস্ত আইফোনের চেয়ে বেশি ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই ফোনের eSIM-only মডেলে 45 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। এর পাশাপাশি 5 মিনিট চার্জ করে 7 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে।

iPhone 18 Pro Max ফোনটি iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে Apple Intelligence ও নতুন Siri AI রয়েছে। এবার Siri AI আরও বেশি personal, capable ও conversational হয়ে উঠেছে। এটি ম্যাসেজ, ইমেইল ও ফটোর মতো পার্সোনাল কন্টেক্স্ট বুঝে ইউজারদের সাহায্য করতে পারবে। এর পাশাপাশি অনস্ক্রিন অ্যাওয়ারনেসের মাধ্যমে স্ক্রিনে উপস্থিত কন্টেন্টের ভিত্তিতে অ্যাকশন নিতে সাহায্য করবে। Apple Intelligence এর মধ্যে ফটো এডিটিং এবং অন্যান্য AI ‌ও পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এইসব AI ফিচারের মধ্যে প্রাইভেসির জন্য অন ডিভাইস প্রসেসিং এবং প্রাইভেট ক্লাউড কম্পিউট ব্যাবহার করা হয়েছে।

iPhone 18 Pro Max ফোনের দাম এবং সেল

ভারতের বাজারে iPhone 18 Pro Max ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 256GB স্টোরেজ সহ ফোনটির বেস মডেলের দাম 1,79,900 টাকা রাখা হয়েছে। এই ফোনের 512GB মডেল 2,04,900 টাকা দামে বাজারে আনা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 1TB ও 2TB মেমরি ভেরিয়েন্ট যথাক্রমে 2,54,900 টাকা এবং 3,29,900 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 12 সেপ্টেম্বর থেকে এই ফোনের প্রিঅর্ডার এবং 18 সেপ্টেম্বর থেকে সেল শুরু হবে।

The post লঞ্চ হল iPhone 18 Pro Max স্মার্টফোন, A20 Pro চিপ সহ বাজারে এসেছে নতুন ফ্ল্যাগশিপ Apple ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-18-pro-max-launched-a20-pro-chip-specifications-price-details-in-bengali/feed/ 0
লঞ্চ হয়ে গেছে iPhone 18 Pro, জেনে নিন ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসর সহ সমস্ত ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iphone-18-pro-price-in-india-display-camera-battery-and-processor-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-18-pro-price-in-india-display-camera-battery-and-processor-details-in-bengali/#respond Thu, 10 Sep 2026 16:26:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82969 লঞ্চ হল iPhone 18 Pro

The post লঞ্চ হয়ে গেছে iPhone 18 Pro, জেনে নিন ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসর সহ সমস্ত ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Apple এমন একটি টেক ব্র্যান্ড যারা বছরে একবার ফোন লঞ্চ করে সারা বছর শিরোনামে ছেয়ে থাকে। এবার কোম্পানি তাদের iPhone 18 সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের প্রো মডেলগুলি iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max নামে বাজারে আনা হয়েছে। এক‌ই সঙ্গে কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন‌ও লঞ্চ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট iPhone 18 Pro ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

iPhone 18 Pro ফোনের ডিজাইন

কোম্পানি তাদের নতুন iPhone 18 Pro ফোনটির ডিজাইন আগের iPhone 17 Pro ফোনের মতোই রাখা হয়েছে। এই ফোনে মজবুত বডির জন্য অ্যালুমিনিয়াম ফ্রেম যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ব্যাক প্যানেলে Ceramic Shield গ্লাস ব্যাবহার করা হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে বড় হরাইজন্টাল ক্যামেরা প্ল্যাটফর্মের মধ্যে রেয়ার ক্যামেরা অবস্থিত, যা বাইরের অংশের তুলনায় কিছুটা উঁচু এবং এতে তিনটি ক্যামেরা সেন্সর ও ফ্ল্যাশ লাইট রয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য iPhone 18 Pro ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস প্রায় 8.75mm এবং ওজন 211 গ্ৰাম। এই ফোনটি burgundy, glacier, silver এবং black কালার অপশনে সেল করা হবে। এই সবকটি কালার অপশনেই ফোনটি যথেষ্ট প্রিমিয়াম দেখায়।

iPhone 18 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Apple iPhone 18 Pro ফোনে 2622 x 1206 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির কম্প্যাক্ট Dynamic Island স্ক্রিন যোগ করা হয়েছে। এই ফোনের Super Retina XDR ডিসপ্লে OLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে LTPO+ টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। এবার ডায়নামিক আইল্যান্ড আগের চেয়ে ছোট হয়েছে এবং এতে এক সঙ্গে তিনটি অ্যাক্টিভিটি ট্র্যাক করা যায়।

এই ফোনটির ডিসপ্লে 120Hz ProMotion সাপোর্ট করে, ফলে স্মুথ ও ফাস্ট স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই স্ক্রিনে 3000nits ব্রাইটনেস এবং 460ppi ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিনে Ceramic Shield 2 প্রোটেকশন রয়েছে।

পারফরমেন্স

ভারতে iPhone 18 Pro ফোনটিতে Apple এর লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী A20 Pro প্রসেসর দেওয়া হয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই হেক্সাকোর প্রসেসর 4.9GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে 32-কোর Apple Neural Engine যোগ করা হয়েছে, যা AI এবং মেশিন লার্নিঙের মতো কাজ নিজেই হ্যান্ডেল করে CPU ও GPU এর লোড কমাবে।

Apple A20 Pro প্রসেসর iPhone 18 Pro ফোনের CPU ও GPU পারফরমেন্স বুস্ট করার পাশাপাশি ফোনটিকে পাওয়ার এফিসিয়েন্ট করে তোলে। এর সঙ্গে এই ফোনে Apple C2 Modem দেওয়া হয়েছে। iPhone 18 Pro ফোনটি iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে, এতে Apple Intelligence সংক্রান্ত নতুন এবং অ্যাডভান্স AI ফিচার যোগ করা হয়েছে।

ক্যামেরা

iPhone 18 Pro ফোনের ক্যামেরা এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। এই ফোনে তিনটি 48MP ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 48MP প্রাইমারি ফিউশন সেন্সর, 48MP টেলিফটো লেন্স এবং 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 18MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে ভেরিয়েবল অ্যাপার্চার দেওয়া হয়েছে, যা লেন্সের মাধ্যমে সেন্সর পর্যন্ত পৌঁছানো আলো কন্ট্রোল করে লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রেও সুন্দর রেজাল্ট দিতে পারে এবং এফেক্টিভ ডেপ্থ অফ ফিল্ড দিতে পারে। এই ফোনটি 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এর পাশাপাশি এতে বিভিন্ন মোড, ফিল্টার এবং এফেক্ট রয়েছে।

ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে Apple iPhone 18 Pro ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে ফুল চার্জে এই ফোনে 24 ঘন্টা পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে। এই ফোনে সিলিকন ব্যাটারি টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 15 মিনিটে ফোনটির ব্যাটারি 50% চার্জ হয়ে যাবে। আরও জানানো হয়েছে মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে 6 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

iPhone 18 Pro ফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে iPhone 18 Pro ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 256GB, 512GB ও 1TB স্টোরেজের পাশাপাশি এবার আইফোনে 2TB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ভারতের বাজারে iPhone 18 Pro ফোনের 256GB মডেলের দাম 1,64,900 টাকা রাখা হয়েছে। এই ফোনের 512GB মেমরি ভেরিয়েন্ট 1,89,900 টাকা দামে পেশ করা হয়েছে।

আগামী 12 সেপ্টেম্বর থেকে ইউজাররা iPhone 18 Pro ফোনটি বুক করতে পারবেন এবং 18 সেপ্টেম্বর থেকে এই ফোনটি burgundy, glacier, silver ও black কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে এই ফোনে 7000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

The post লঞ্চ হয়ে গেছে iPhone 18 Pro, জেনে নিন ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসর সহ সমস্ত ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-18-pro-price-in-india-display-camera-battery-and-processor-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Apple iPhone 20 ফোনের বড়সড় আপডেট, থাকতে পারে 7-ইঞ্চির ডিসপ্লে এবং বেজল ফ্রি ডিজাইন https://www.91mobiles.com/bengali/apple-iphone-20-7-inch-display-bezel-free-design-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-iphone-20-7-inch-display-bezel-free-design-leaked-know-details-in-bengali/#respond Fri, 24 Jul 2026 16:24:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80997 জানা গেল Apple iPhone 20 ফোনের নতুন ডিটেইলস

The post প্রকাশ্যে এল Apple iPhone 20 ফোনের বড়সড় আপডেট, থাকতে পারে 7-ইঞ্চির ডিসপ্লে এবং বেজল ফ্রি ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক মাসের মধ্যেই Apple তাদের iPhone 18 Pro সিরিজ এবং প্রথম ফোল্ডেবল iPhone পেশ করতে পারে। এবার 2027 সালে আসন্ন iPhone 20 ফোনের সম্পর্কে নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। এর প্রধান কারণ হল আগামী বছর অর্থাৎ 2027 সালে কোম্পানি তাদের 20তম বর্ষপূর্তি পালন করতে চলেছে। তাই বেশ কিছু নতুন পরিবর্তন সহ iPhone 20 সিরিজ লঞ্চ করা হতে পারে। লেটেস্ট লিকের মাধ্যমে জানা গিয়েছিল কোম্পানি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় ডিসপ্লে সহ ফোন পেশ করতে পারে।

লিক হল iPhone 20 সিরিজের ডিটেইলস

লিক অনুযায়ী বর্তমানে Apple তাদের একটি 6.96 ইঞ্চির ডিসপ্লে প্রোটোটাইপের ওপর কাজ করছে। যদি এই ডিসপ্লে ফাইনাল হয়, তাহলে মার্কেটিং এর সময় ফোনটি 7-ইঞ্চির ডিসপ্লে সহ প্রথম iPhone হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই প্রোটোটাইপের অ্যাস্পেক্ট রেশিও উপস্থিত iPhone 17 Pro Max ফোনের মতো হতে পারে। ফলে বড় স্ক্রিন হওয়া সত্ত্বেও ফোনটি খুব সহজেই হাতে ধরা যাবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং iPhone 20 ফোনে Apple এর মতো একই রকম ডিজাইন দেওয়া হতে পারে। কোম্পানি এজ-টু-এজ ডিসপ্লে এবং চারদিকে কার্ভ গ্লাস ডিজাইনের ওপর কাজ করছে। ফলে ফোনটিতে প্রায় বেজল ফ্রি দেখাই যাচ্ছে না।

রিপোর্টে আরও বলা হয়েছে কার্ভড গ্লাস থাকা সত্ত্বেও স্ক্রিনে যাতে ইমেজ ডিস্টর্শন না হয়, এমন প্ল্যানিং করা হচ্ছে। অর্থাৎ ইউজাররা ফ্ল্যাট ডিসপ্লের মতো এক্সপিরিয়েন্স পাবেন, তবে বেজল থাকবে না বলেই মনে করা হচ্ছে। আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Apple এর 20তম বর্ষপূর্তি উপলক্ষে iPhone ফোনটি দুটি আলাদা আলাদা স্ক্রিন সাইজে লঞ্চ করা হতে পারে। তাই 7-ইঞ্চির মডেলের পাশাপাশি একটি ছোট ভেরিয়েন্টও পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি।

ব্যাবহার করা হতে পারে নতুন ম্যাটেরিয়াল

ডিজাইন ছাড়াও Apple iPhone 20 সিরিজের ক্ষেত্রে নতুন ম্যাটেরিয়াল ব্যাবহার করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি Liquid Metal ফ্রেম দেওয়ার পরিকল্পনা করছে। তবে এটি বড় পরিমাণে তৈরি করার জন্য প্রযুক্তিগতভাবে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। এই পরিস্থিতিতে আবারও Apple এর ফোনে Titanium ফ্রেম দেওয়া হতে পারে। তবে সেই ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে ফোনের ওজনের ওপর বিশেষ নজর দিতে হবে।

জানিয়ে রাখি এখনও কয়েক মাস পরেই iPhone 20 সিরিজ লঞ্চ করা হবে। তাই আপাতত উপরোক্ত সমস্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ। ভবিষ্যতে এই সিরিজ সংক্রান্ত আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

The post প্রকাশ্যে এল Apple iPhone 20 ফোনের বড়সড় আপডেট, থাকতে পারে 7-ইঞ্চির ডিসপ্লে এবং বেজল ফ্রি ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-iphone-20-7-inch-display-bezel-free-design-leaked-know-details-in-bengali/feed/ 0