Artificial Intelligence - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 12 Dec 2024 05:38:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এসে গেছে OpenAI Sora Turbo, এবার টেক্সটের মাধ্যমেই বানানো যাবে ভিডিও, জানুন ফিচার ও দাম https://www.91mobiles.com/bengali/how-to-use-sora-turbo-openai-new-video-generating-tool-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-use-sora-turbo-openai-new-video-generating-tool-know-details-in-bengali/#respond Thu, 12 Dec 2024 05:38:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59273 OpenAI Sora Turbo এর বিভিন্ন ডিটেইলস

The post এসে গেছে OpenAI Sora Turbo, এবার টেক্সটের মাধ্যমেই বানানো যাবে ভিডিও, জানুন ফিচার ও দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যাম অল্টম্যানের ওপেনএআই তাদের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল সোরা টার্বো (Sora Turbo) লঞ্চ করেছে। এই মডেলের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টেক্সটের মাধ্যমে ভিডিও তৈরি করা যাবে। আপাতত এই ফিচার চ্যাটজিপিটি প্লাস ও প্রো ইউজারদের জন্য পেশ করা হয়েছে। জানিয়ে রাখি গত ফেব্রুয়ারি মাসে প্রথম এটি দেখানো হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক এই মডেল কিভাবে কাজ করে।

Sora Turbo কি?

Sora অ্যাডভান্স AI ভিডিও জেনারেশন মডেল, এর সাহায্যে টেক্সট প্রম্পট ব্যাবহার করে ভিডিও তৈরি, ইমেজ অ্যানিমেট ও ভিডিও নতুন স্টাইলে রিমিক্স করা যাবে। OpenAI গত ফেব্রুয়ারি মাসে এর প্রিভিউ দিয়েছিল, তবে এবার এটি সাধারণ ইউজারদের জন্য জারি করা হয়েছে।

Sora Turbo-তে নতুন কি আছে?

ফেব্রুয়ারি মাসে প্রিভিউয়ের সময় যেসব প্রধান ফিচার দেখানো হয়েছিল সেগুলি এখনও রয়েছে। কিন্তু OpenAI এটিকে ফাস্ট এবং সস্তা করার জন্য কিছু পরিবর্তন ঘটিয়েছে। এর সঙ্গে এতে বেশ কিছু নতুন ফিচারও যোগ করা হয়েছে:

Storyboard: এই ফিচারের মাধ্যমে ইউজাররা AI-জেনারেটেড ভিডিও তৈরি এবং সেগুলি একটি টাইমলাইনে যোগ করতে পারবেন, যেমনটা চিরাচরিত ভিডিও এডিটর সফটওয়্যারের (যেমন Adobe Premiere Pro) ক্ষেত্রে দেখা যায়।

Creative Feed: এই ফিচার অনেকটা একটি গ্যালারির মতো কাজ করে, এতে ইউজাররা Sora জেনারেটেড ভিডিও দেখতে পারবেন এবং তাদের আগে ব্যাবহৃত প্রম্পট বুঝতে পারবেন

Sora Turbo এর মাধ্যমে কি কি করা যাবে?

Sora এর মাধ্যমে নিম্নলিখিত কাজগুলি করা যাবে:

  • টেক্সট প্রম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করা যাবে।
  • ভিডিও স্টাইলের পরিবর্তন করা যাবে।
  • রিমিক্স টুল ব্যাবহার করে ভিডিও এলিমেন্ট এডিট করা যাবে।
  • Storyboard ব্যাবহার করে কিছু ক্লিপ এক সঙ্গে যোগ করা যাবে।
  • প্রিসেট স্টাইল, যেমন মুভি ফিল্ম নোয়ার বা স্টপ মোশন যেমন কার্ডবোর্ড ও পেপারক্রাফট তৈরি করা যাবে।
  • ভিডিও ট্রিম ও লুপ করা যাবে।

কারা সোরা টার্বো উপভোগ করতে পারবেন?

Sora ব্যাবহার করার জন্য OpenAI এর প্রিমিয়াম প্ল্যান (ChatGPT Plus বা Pro) এর মধ্যে যে কোনো একটি সাবস্ক্রিপশন কিনতে হবে।

Plus Plan

  • দাম- ₹1,600/মাস ($20)
  • 5 সেকেন্ড পর্যন্ত ভিডিও (720p পর্যন্ত রেজোলিউশন) জেনারেট করার সুবিধা
  • প্রতি মাসে 50টি ভিডিও তৈরির সুবিধা

Pro Plan

  • দাম- ₹16,000/মাস ($200)
  • 20 সেকেন্ড পর্যন্ত ভিডিও (1080p পর্যন্ত রেজোলিউশন) জেনারেট করার সুবিধা
  • একটি মাত্র প্রম্পট ব্যাবহার করে 5টি ভেরিয়েশন জেনারেট করার অপশন
  • প্রতি মাসে 500টি ভিডিও তৈরির সুবিধা

নন-সাবস্ক্রাইবার

  • শুধুমাত্র Sora জেনারেটেড ভিডিওর গ্যালারি দেখা যাবে

Sora Turbo এর প্রধান ফিচার

OpenAI তাদের Sora এর Turbo ভার্সনে আগের চেয়ে ফাস্ট ও আরও ভালো ভিডিও কোয়ালিটি দেওয়ার জন্য ডিজাইন করেছে।

  • 1080p পর্যন্ত রেজোলিউশন ও 20 সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরির সুবিধা।
  • ভার্টিক্যাল, হরাইজন্টাল ও স্কোয়ার আসপেক্ট রেশিও।
  • সুন্দর ইউজার ইন্টারফেস ও প্রিসাইজ ফ্রেম এডিটিং।
  • Featured এবং Recent ফীডের মাধ্যমে অন্যান্য ইউজারদের ক্রিয়েশন এক্সপ্লোর করা যাবে।

এআই মডেল সোরা টার্বো: সেফটি অ্যান্ড প্রাইভেসি

সোরার তৈরি করা ভিডিওতে C2PA মেটাডেটা যোগ করা হয়েছে, যার ফলে ইউজাররা ভিডিওর সোর্স সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। যার ফলে জানা যাবে কোনো ভিডিও সোরার মাধ্যমে জেনারেট করা কি না। এছাড়া চাইল্ড পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট ও ক্ষতিকর ডীপফেক কন্টেন্ট আটকানোর জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সেফটি অ্যান্ড প্রাইভেসির ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই মডেল ইউজারদের সুরক্ষিত এক্সপেরিয়েন্স দেবে।

কিভাবে অ্যাক্সেস করা যাবে Sora?

OpenAI তাদের Sora মডেল ChatGPT এর থেকে আলাদা করে দিয়েছে। এটি অ্যাক্সেস করার জন্য (http://sora.com) ওয়েবসাইটে গিয়ে ChatGPT Plus বা Pro অ্যাকাউন্টে লগইন করতে হবে।

Sora ভিডিও ক্রিয়েট করার জন্য একটি যথেষ্ট শক্তিশালী টুল। যারা টেক্সটের মাধ্যমে ভিডিও তৈরি করতে চান এবং নতুন টেকনোলজি নিয়ে চর্চা করতে পছন্দ করেন এটি তাদের জন্য একটি দারুণ অপশন।

The post এসে গেছে OpenAI Sora Turbo, এবার টেক্সটের মাধ্যমেই বানানো যাবে ভিডিও, জানুন ফিচার ও দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-use-sora-turbo-openai-new-video-generating-tool-know-details-in-bengali/feed/ 0
Jio PhoneCall AI কি? জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/what-is-jio-phonecall-ai-know-complete-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/what-is-jio-phonecall-ai-know-complete-details-in-bengali/#respond Wed, 04 Sep 2024 04:03:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55499 Jio PhoneCall AI এর ডিটেইলস

The post Jio PhoneCall AI কি? জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে ভারত সহ গোটা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই সম্পর্কে সমালোচনার ঝর উঠেছে। স্মার্টফোন থেকে বিভিন্ন বেশ কিছু প্রোডাক্টে AI ফিচার যোগ করা হচ্ছে। ভারতীয় বাজারে জনপ্রিয় টেলিকম কোম্পানি Reliance Jio তাদের Jio PhoneCall AI ফিচার পেশ করেছে। এর সাহায্যে ভারতীয় ইউজাররা কল অনুবাদ, রেকর্ড, ট্রান্সক্রিপশন এবং সারাংশ দেখতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Jio PhoneCall AI এর ডিটেইলস সম্পর্কে।

Jio PhoneCall AI কি?

Jio PhoneCall AI কোম্পানির লেটেস্ট এআই ফিচার সার্ভিস। এর সাহায্যে ভারতীয় ইউজারা তাদের ভয়েস কল করার সময় লাইভ কল অনুবাদ, রেকর্ড, ট্রান্সক্রিপশন এবং সারাংশ দেখতে পারবেন। এই সার্ভিস ইউজারদের বলা শব্দগুল টেক্সটে পরিবর্তন করতে, সেভ এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে সাহায্য করবে। এই ফিচারের মাধ্যমে কল আরও ভালোভাবে উপভোগ করা যাবে।

Jio PhoneCall AI এর ব্যাবহার এবং ফিচার

  • অটোমেটিক রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশন: Jio PhoneCall AI এর সাহায্যে লাইভ কল রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশন করা যাবে। কল রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশন করার জন্য ইউজারদের (#1) ব্যাবহার করতে হবে। এই ফিচার আটকানোর জন্য (#2) এবং বন্ধ করার জন্য (#3) ব্যাবহার করতে হবে।
  • সারাংশ এবং অনুবাদ: জিও নতুন ফিচারের মাধ্যমে সারাংশ দেখা যাবে। একইসঙ্গে বিভিন্ন ভাষার অনুবাদও করা যায়।
  • ক্লাউড স্টোরেজ: এই ফিচারের সাহায্যে অনুবাদ, রেকর্ড, ট্রান্সক্রিপশন এবং সারাংশ সমস্ত কিছু Jio Cloud এ সেভ করা থাকবে। এটি যেকোনো সময়ে ব্যাবহার করা যাবে।

জানিয়ে রাখি যেসব ইউজারদের শোনার ক্ষমতা নেই এই সার্ভিস তাদের জন্য ভালো অপশন। কারণ এই ফিচারের মাধ্যমে বলা শব্দগুলো টেক্সটে পরিবর্তনের মতো সুবিধা পাওয়া যায়। Jio PhoneCall AI এই সম্পর্কে কোম্পানি জানিয়েছে এই নতুন ফিচার কল চলাকালীন মাঝে মাঝে কল রেকর্ড করা হচ্ছে বলে ঘোষণা করা হবে। ফলে কোনো পক্ষেরই অসন্তুষ্টির কোনো কারণ থাকবে না।

কবে চালু হবে Jio PhoneCall AI ফিচার?

জিওর 47তম বার্ষিক ইভেন্টের মাধ্যমে Jio PhoneCall AI ফিচার পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফিচার চালু হওয়া নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার সবার জন্য চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

100জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ

জিওর 47তম বার্ষিক ইভেন্টে 100GB পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ দেওয়ার কথা জানানো হয়েছে। এর মাধ্যমে জিও ইউজাররা তাদের সমস্ত ছবি, ভিডিও, তথ্য, অন্যান্য ডিজিটাল কনটেন্ট এবং ডেটা নিরাপদে সেভ করতে এবং যেকোনো স্থান থেকে ব্যাবহার করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই বছর দীপাবলিতে Jio AI-ক্লাউড ওয়েলকাম অফার লঞ্চ করা হতে পারে।

The post Jio PhoneCall AI কি? জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/what-is-jio-phonecall-ai-know-complete-details-in-bengali/feed/ 0
AI Tool এর সাহায্যে কয়েক মিনিটেই হয়ে যাবে যে কোন কাজ, দেখে নিন সেরা 10টি AI Tool এর তালিকা https://www.91mobiles.com/bengali/10-best-ai-tools-list-in-bengali-2/ https://www.91mobiles.com/bengali/10-best-ai-tools-list-in-bengali-2/#respond Sun, 29 Oct 2023 11:12:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44482 সেরা 10 টি AI Tool এর তালিকা

The post AI Tool এর সাহায্যে কয়েক মিনিটেই হয়ে যাবে যে কোন কাজ, দেখে নিন সেরা 10টি AI Tool এর তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) এর পরিধি ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে ChatGPT, Murf.AI, OpenAI API Key এর মতো Ai টুলগুলি ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠছে। এই টুলগুলি টেকনোলজির সাহায্যে কাজ করে। আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুলের সম্পর্কে জানানো হল, যার সাহায্যে আপনার দৈনন্দিন কাজগুলি অনেক সহজ এবং দ্রুত হয়ে যাবে। এই পোস্টে আপনাদের এরকমই 10 টি Tool সম্পর্কে জানানো হল।

10টি সেরা AI Tool

1. ChatGPT

ChatGPT একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুল। এর ফুল ফর্ম হল Chat Generative Pre trained Transformer, এর মাধ্যমে ইউজাররা যে কোন প্রশ্নের উত্তর পেতে পারেন। এর জন্য ইউজারদের ChatGPT এর অফিসিয়াল ওয়েবসাইট chat.openai.com-এ যেতে হবে।

Website Link

2. Bard LaMDa

গুগলের AI টুল Bard LaMDa ChatGPT এর থেকে একেবারে আলাদা। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুল ChatGPT আগে থেকে উপস্থিত ডেটার উপর বেস করে প্রশ্নের উত্তর দেয়, অন্যদিকে Google এর AI চ্যাটবট একটি ল্যাঙ্গুয়েজ মডেল এবং ডায়ালগ অ্যাপ্লিকেশন অর্থাৎ LaMDA সাপোর্ট করে।

Website Link

3. AI Valley

এই AI টুলের সাহায্যে আপনি একসাথে অনেক কিছু করতে পারবেন। এই AI এর সাহায্যে কপিরাইটিং, ইমেজ জেনারেশন এবং এডিটিং, কোডিং, প্রোডাক্টিভ কাজ ইত্যাদি অনেক কম সময়ে করা যায়।

Website Link

4. Murf AI

আপনি যদি AI এর সাহায্যে নিজের জন্য ভয়েস ওভার জেনারেট করতে চান তাহলে এটি একটি দুর্দান্ত AI টুল। এই ওয়েবসাইটের সাহায্যে, আপনি শুধু টেক্সট টাইপ করে নিজের জন্য ভয়েস ওভার তৈরি করতে পারেন। এটি মাত্র 10 মিনিটে ফ্রিতে ভয়েস জেনারেশনের এবং 10 মিনিটের ট্রান্সক্রিপশন সহ ফ্রি প্ল্যান প্রদান করে৷

Website Link

5. OpenAI API

মাইক্রোসফটের মালিকানাধীন OpenAI এর সাহায্যে আপনি ইমেজ জেনারেশন এবং স্পীচ টু টেক্সট ছাড়াও ডেটা এক্সট্রাকশন, ট্রান্সলেশন ইত্যাদি করতে পারেন।

Website Link

6. Midjourney

Midjourney হল একটি AI ইমেজ জেনারেটর, যার সাহায্যে আপনারা দুর্দান্ত ছবি তৈরি করতে পারবেন। এই AI টুলটি রিয়েলিস্টিক ছবি দিয়ে অনেক কিছু করতে পারে।তবে এই টুলে শুধুমাত্র কিছু অ্যাক্সেসই ফ্রিতে পাওয়া যায়। অন্যান্য ফিচারের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে।

Website Link

7. Synthesia

আপনি এই টুলের সাহায্যে AI -জেনারেটেড ভিডিও তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে আপনার স্ক্রিপ্ট আপলোড করতে হবে। তারপর আপনাকে AI অ্যাঙ্করের সঙ্গে ভিডিও ক্রিয়েট করে দেওয়া হবে। তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে।

Website Link

8. Soundraw

আপনি যদি একজন সঙ্গীত প্রেমী হয়ে থাকেন এবং গান শোনা এবং তৈরি করা আপনার শখ হয়ে থাকে তাহলে এই টুলটি আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে। মিউজিক জেনারেট করার জন্য Soundraw একটি দুর্দান্ত টুল।

Website Link

9. Slides AI

আপনি যদি চাকরি করেন তবে এই টুলটি আপনার অনেক কাজে আসবে। এই AI টুলের সাহায্যে আপনি কয়েক ঘণ্টার কাজ কয়েক মিনিটেই করতে পারবেন। এই টুলটির সাহায্যে দীর্ঘ প্রেজেন্টেশন অনেক দ্রুত তৈরি করা যায়।

Website Link

10. Elai

এটি এই তালিকার আরেকটি ভিডিও জেনারেটর টুল। আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই টুলটির সাহায্যে আপনি AI ভিডিও অ্যাঙ্কর দিয়ে আপনার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারেন।

Website Link

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post AI Tool এর সাহায্যে কয়েক মিনিটেই হয়ে যাবে যে কোন কাজ, দেখে নিন সেরা 10টি AI Tool এর তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10-best-ai-tools-list-in-bengali-2/feed/ 0
AI Tool এর সাহায্যে কয়েক মিনিটেই হয়ে যাবে যে কোন কাজ, দেখে নিন সেরা 10টি AI Tool এর তালিকা https://www.91mobiles.com/bengali/10-best-ai-tools-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10-best-ai-tools-list-in-bengali/#respond Thu, 03 Aug 2023 02:00:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43038 সেরা 10 টি AI Tool এর তালিকা

The post AI Tool এর সাহায্যে কয়েক মিনিটেই হয়ে যাবে যে কোন কাজ, দেখে নিন সেরা 10টি AI Tool এর তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) এর পরিধি ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে ChatGPT, Murf.AI, OpenAI API Key এর মতো Ai টুলগুলি ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠছে। এই টুলগুলি টেকনোলজির সাহায্যে কাজ করে। আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুলের সম্পর্কে জানানো হল, যার সাহায্যে আপনার দৈনন্দিন কাজগুলি অনেক সহজ এবং দ্রুত হয়ে যাবে। এই পোস্টে আপনাদের এরকমই 10 টি Tool সম্পর্কে জানানো হল।

10টি সেরা AI Tool

1. ChatGPT

ChatGPT একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুল। এর ফুল ফর্ম হল Chat Generative Pre trained Transformer, এর মাধ্যমে ইউজাররা যে কোন প্রশ্নের উত্তর পেতে পারেন। এর জন্য ইউজারদের ChatGPT এর অফিসিয়াল ওয়েবসাইট chat.openai.com-এ যেতে হবে।

Website Link

2. Bard LaMDa

গুগলের AI টুল Bard LaMDa ChatGPT এর থেকে একেবারে আলাদা। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টুল ChatGPT আগে থেকে উপস্থিত ডেটার উপর বেস করে প্রশ্নের উত্তর দেয়, অন্যদিকে Google এর AI চ্যাটবট একটি ল্যাঙ্গুয়েজ মডেল এবং ডায়ালগ অ্যাপ্লিকেশন অর্থাৎ LaMDA সাপোর্ট করে।

Website Link

3. AI Valley

এই AI টুলের সাহায্যে আপনি একসাথে অনেক কিছু করতে পারবেন। এই AI এর সাহায্যে কপিরাইটিং, ইমেজ জেনারেশন এবং এডিটিং, কোডিং, প্রোডাক্টিভ কাজ ইত্যাদি অনেক কম সময়ে করা যায়।

Website Link

4. Murf AI

আপনি যদি AI এর সাহায্যে নিজের জন্য ভয়েস ওভার জেনারেট করতে চান তাহলে এটি একটি দুর্দান্ত AI টুল। এই ওয়েবসাইটের সাহায্যে, আপনি শুধু টেক্সট টাইপ করে নিজের জন্য ভয়েস ওভার তৈরি করতে পারেন। এটি মাত্র 10 মিনিটে ফ্রিতে ভয়েস জেনারেশনের এবং 10 মিনিটের ট্রান্সক্রিপশন সহ ফ্রি প্ল্যান প্রদান করে৷

Website Link

5. OpenAI API

মাইক্রোসফটের মালিকানাধীন OpenAI এর সাহায্যে আপনি ইমেজ জেনারেশন এবং স্পীচ টু টেক্সট ছাড়াও ডেটা এক্সট্রাকশন, ট্রান্সলেশন ইত্যাদি করতে পারেন।

Website Link

6. Midjourney

Midjourney হল একটি AI ইমেজ জেনারেটর, যার সাহায্যে আপনারা দুর্দান্ত ছবি তৈরি করতে পারবেন। এই AI টুলটি রিয়েলিস্টিক ছবি দিয়ে অনেক কিছু করতে পারে।তবে এই টুলে শুধুমাত্র কিছু অ্যাক্সেসই ফ্রিতে পাওয়া যায়। অন্যান্য ফিচারের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে।

Website Link

7. Synthesia

আপনি এই টুলের সাহায্যে AI -জেনারেটেড ভিডিও তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে আপনার স্ক্রিপ্ট আপলোড করতে হবে। তারপর আপনাকে AI অ্যাঙ্করের সঙ্গে ভিডিও ক্রিয়েট করে দেওয়া হবে। তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে।

Website Link

8. Soundraw

আপনি যদি একজন সঙ্গীত প্রেমী হয়ে থাকেন এবং গান শোনা এবং তৈরি করা আপনার শখ হয়ে থাকে তাহলে এই টুলটি আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে। মিউজিক জেনারেট করার জন্য Soundraw একটি দুর্দান্ত টুল।

Website Link

9. Slides AI

আপনি যদি চাকরি করেন তবে এই টুলটি আপনার অনেক কাজে আসবে। এই AI টুলের সাহায্যে আপনি কয়েক ঘণ্টার কাজ কয়েক মিনিটেই করতে পারবেন। এই টুলটির সাহায্যে দীর্ঘ প্রেজেন্টেশন অনেক দ্রুত তৈরি করা যায়।

Website Link

10. Elai

এটি এই তালিকার আরেকটি ভিডিও জেনারেটর টুল। আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই টুলটির সাহায্যে আপনি AI ভিডিও অ্যাঙ্কর দিয়ে আপনার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারেন।

Website Link

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post AI Tool এর সাহায্যে কয়েক মিনিটেই হয়ে যাবে যে কোন কাজ, দেখে নিন সেরা 10টি AI Tool এর তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10-best-ai-tools-list-in-bengali/feed/ 0
বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু ChatGPT; এটি ব্যবহার করাও খুব সহজ, জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/what-is-chatgpt-chatbot-and-how-to-use-it-in-android-device-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/what-is-chatgpt-chatbot-and-how-to-use-it-in-android-device-know-in-bengali/#respond Sun, 19 Mar 2023 03:00:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37890 ChatGPT চ্যাটবট OpenAI এর ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করা যাবে

The post বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু ChatGPT; এটি ব্যবহার করাও খুব সহজ, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ChatGPT হল একটি AI চ্যাটবট যা যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে।
  • এই চ্যাটবটটি তৈরি করেছে AI গবেষণা সংস্থা OpenAI।
  • এই চ্যাটবটটি বর্তমানে কোনো অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না।

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স কোম্পানি OpenAI AI বেসড চ্যাটবট ChatGPT পেশ করেছে। এই চ্যাটবট মেশিন লার্নিং এবং GPT-3.5 নামের একটি ভাষা মডেল ব্যবহার করে ইউজারদের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেয়। বর্তমানে এই ট্যাচবট লিখিত আকারে প্রশ্নের উত্তর দেয়। এই AI ভিত্তিক চ্যাটবটের সাহায্যে অনেক ধরনের কাজ সহজেই করা যায়। এই চ্যাটবটের সাহায্য কোডও লেখা যাবে। এই চ্যাটবট অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। আজকের এই পোস্টে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে AI বেসড চ্যাটবট ChatGPT ব্যবহার করার বিষয়ে জানানো হল। আরও পড়ুন: Dimensity 9000+ এবং 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tecno Phantom V Fold স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ফোনে AI বেসড চ্যাটবট ChatGPT ব্যবহার করার পদ্ধতি

ChatGPT বর্তমানে Google Play Store এবং Apple App Store এ উপলব্ধ নেই। যদিও ইউজাররা বর্তমানে ChatGPT চ্যাটবট OpenAI এর ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে। এটি GPT-3 API এর উপর বেস করে নির্মিত। অ্যান্ড্রয়েড ইউজাররা স্মার্টফোনে ইনস্টল করা ব্রাউজারের সাহায্যে এই চ্যাটবট ব্যবহার করতে পারবেন। জেনে নিন OpenAI অ্যাকাউন্ট সেটআপ এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ChatGPT AI চ্যাটবট ব্যবহার করার পদ্ধতি।

স্টেপ 1. প্রথমে আপনার ডিভাইসে ইনস্টল করা Chrome ব্রাউজার খুলুন।
স্টেপ 2. তারপর OpenAI এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
স্টেপ 3. এখানে উপরে আপনি ChatGPT ট্রাই বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করতে হবে।

স্টেপ 4. লগইন পেজ খুলবে। এখানে আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
স্টেপ 5. তারপরে আপনাকে ইমেল আইডি ভেরিফাই করতে হবে।
স্টেপ 6. তারপরে আপনাকে ওয়েবসাইটে আপনার ফোন নম্বর ভেরিফাই করতে বলা হবে।

স্টেপ 7. এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। এর পরে আপনি চ্যাট বটকে যেকোনো প্রশ্ন করতে পারেন।

অ্যান্ড্রয়েডের মতো iOS ডিভাইসের জন্য বর্তমানে ChatGPT চ্যাটবটের জন্য কোনো স্বতন্ত্র অ্যাপ নেই। iPhone, iPad ইউজাররা অফিসিয়াল OpenAI ওয়েবসাইট থেকে ChatGPT AI চ্যাটবট অ্যাক্সেস করতে পারেন। আরও পড়ুন: লো বাজেট iPhone এর লোভে 29 লাখ টাকা খোয়ালেন এক ব্যক্তি, জেনে নিন পুরো ঘটনা

OpenAI ChatGPT এর লেটেস্ট ভার্সন ChatGPT 4 রিলিজ করেছে। এটি আগের অনেক বেশি আধুনিক, ক্রিয়েটিভ এবং নির্ভরযোগ্য। আরও পড়ুন: লঞ্চের আগে তালিকাভুক্ত Infinix Hot 30i স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু ChatGPT; এটি ব্যবহার করাও খুব সহজ, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/what-is-chatgpt-chatbot-and-how-to-use-it-in-android-device-know-in-bengali/feed/ 0