Asteroids - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 Aug 2022 08:33:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শীঘ্রই আসতে পারে বড় বিপদ! 32,400 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটি বিপজ্জনক উল্কাপিন্ড https://www.91mobiles.com/bengali/32400-km-per-hour-speed-dangerous-asteroid-coming-towards-earth-closest-on-20-august/ https://www.91mobiles.com/bengali/32400-km-per-hour-speed-dangerous-asteroid-coming-towards-earth-closest-on-20-august/#respond Wed, 17 Aug 2022 08:29:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29973 শীঘ্রই 2019 AV13' পৃথিবীর সামনে দিয়ে যেতে চলেছে

The post শীঘ্রই আসতে পারে বড় বিপদ! 32,400 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটি বিপজ্জনক উল্কাপিন্ড first appeared on 91Mobiles Bengali.

]]>
মহাকাশ এবং রহস্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মহাকাশে প্রায়সময়ই এমন কিছু না কিছু ঘটতে থাকে যা সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় না। মহাকাশে শীঘ্রই এমন একটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে, যেখানে প্রায় 420 ফুট চওড়া একটি গ্রহাণু ঘন্টায় 32,400 কিলোমিটার গতিবেগে পৃথিবীর সামনে দিয়ে যাবে। এই গ্রহাণুটির নাম ‘2019 AV13’, যা এই বছর পৃথিবীর সামনে দিয়ে এগিয়ে যাওয়া বৃহত্তম গ্রহাণুগুলির মধ্যে একটি হবে।

যদিও মহাকাশে কয়েকশো গ্রহাণু প্রদক্ষিণ করে, কিন্তু যখন এই গ্রহাণুগুলো অর্থাৎ উল্কাপিন্ড গুলো পৃথিবীর কাছাকাছি থাকে তখনই ভয় লাগে।এই বৃহৎ উল্কাপিণ্ড গুলো যখন ঘণ্টায় হাজার হাজার কিলোমিটার বেগে পৃথিবীর পৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়, তখন বড় ধরনের ভূমিকম্প বা সুনামিও হতে পারে। এ বছর আরও অনেক গ্রহাণু পৃথিবীর সামনে থেকে এগিয়ে গেছে, তবে গ্রহাণু ‘2019 AV13’ পৃথিবীর কাছাকাছি যাওয়া সবচেয়ে বড় উল্কাপিন্ড হতে চলেছে , যা বিপজ্জনকও প্রমাণিত হতে পারে। নাসা এটিকে “Potentially Hazardous Asteroid” বিভাগে রেখেছে।

স্পিড এবং সাইজ

‘2019 AV13’ নামক গ্রহাণুটির সম্পর্কে বলা হয়েছে যে এটি প্রায় 420 ফুট চওড়া এবং এর আকার একটি বড় বিল্ডিং এর মতো। শুধু তাই নয়, বিজ্ঞানীদের মতে, এই উল্কাপিণ্ডের গতিবেগ ঘণ্টায় 32,400 কিলোমিটার হবে এবং এই গতিতে এই গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি চলে আসছে। তবে এটা স্বস্তির বিষয় যে এই গ্রহাণুটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তখন এর সাথে পৃথিবীর দূরত্ব হবে প্রায় 32 লাখ মাইল।

কতটা ভয়ঙ্কর হতে পারে এই গ্রহাণুটি?

মহাকাশ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে যদি একটি উল্কা পৃথিবীর রেঞ্জের মধ্যে প্রায় 46 লক্ষ মাইল ভেতরে চলে আসে, তবে তা পৃথিবীর জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এই ধরনের গ্রহাণুগুলিকে নিয়ার আর্থ অবজেক্ট (NEOs) হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। Nasa ক্রমাগত এই গ্রহাণুগুলির উপর নজর রাখছে। মার্কিন মহাকাশ সংস্থা একসাথে গ্রহাণু সম্পর্কে অধ্যয়ন করে যাতে ভবিষ্যতে আসন্ন বিপদের সম্পর্কে আগে থেকে তথ্য পাওয়া যায় এবং পৃথিবীকে সেই বিপদের হাত থেকে রক্ষা করা যায়।

গ্রহাণু আসলে কি?

গ্রহাণুকে হিন্দিতে উল্কাপিন্ড বলে। একটি গ্রহ যখন নির্মাণ হয় তখন সেখান থেকে ছোট ছোট পাথরের টুকরো বেরিয়ে এসে সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করে। কখনও কখনও এমন হয় যে এটি তার কক্ষপথের বাইরে চলে যায় এবং মহাকাশে লাগামহীনভাবে দৌড়াতে শুরু করে। সাধারণত গ্রহের কক্ষপথে এইসব গ্রহাণু পুড়ে যায়, তবে বড় গ্রহাণুগুলি কখনও কখনও গ্রহের সাথে ধাক্কা খায়। পৃথিবীর সাথেও গ্রহাণু ধাক্কা খেয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই আসতে পারে বড় বিপদ! 32,400 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটি বিপজ্জনক উল্কাপিন্ড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/32400-km-per-hour-speed-dangerous-asteroid-coming-towards-earth-closest-on-20-august/feed/ 0