ASUS ROG Phone 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 24 Sep 2019 14:21:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল ভারতের সবচেয়ে শক্তিশালী গেমিং ফোন ASUS ROG phone II  https://www.91mobiles.com/bengali/gaming-phone-asus-rog-phone-2-launched-in-india-12gb-ram-snapdragon-855-plus-price-sale-specs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/gaming-phone-asus-rog-phone-2-launched-in-india-12gb-ram-snapdragon-855-plus-price-sale-specs-in-bengali/#respond Tue, 24 Sep 2019 14:13:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8349 ভারতে লঞ্চ হল ASUS ROG phone II 

The post 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল ভারতের সবচেয়ে শক্তিশালী গেমিং ফোন ASUS ROG phone II  first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল টেক কোম্পানি ASUS ভারতে তাদের হাইএন্ড গেমিং স্মার্টফোনের পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে ROG phone II লঞ্চ করেছে। ROG শব্দটির পুরো মানে হল Republic Of Gamers। ASUS এর এই নতুন ডিভাইস অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত এবং এর সঙ্গেই এই ফোনটি ভারতে কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট এবং শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোনে পরিণত হয়েছে। কোম্পানি এই ফোনটি অনেকগুলি আকর্ষণীয় ফিচারের সঙ্গে পেশ করেছে যা মূলত গেমারদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। 

4 জিবি র‍্যাম, 4,050 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে 10,999 টাকা দামে লঞ্চ হল Lenovo K10 Plus

দাম ও সেল

ভারতে ASUS ROG phone II দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরি আছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 37,999 টাকা এবং এক‌ই ভাবে ASUS ROG phone II এর 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 59,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট আগামী 30 সেপ্টেম্বর থেকে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা শুরু হবে। কিন্তু ASUS ROG phone II এর 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টের সেল সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। 

স্পেসিফিকেশন

ASUS ROG phone II ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্লাস চিপসেটে রান করে। স্ন‍্যাপড্রাগন 855+ এই মুহূর্তে দাঁড়িয়ে কোয়ালকমের সবচেয়ে নতুন এবং সবচেয়ে বেশি শক্তিশালী চিপসেট। এই চিপসেট চারটি ক্রিও গোল্ড এবং চারটি ক্রিও সিলভার কোর দিয়ে তৈরি যা জিপিইউ প্রসেসিংকে 15 শতাংশ বেশি বুস্ট করতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে 675 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করা অ্যাড্রিনো 640 জিপিইউ আছে। 

Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8

এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দেয়। ASUS ROG phone II তে ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 

ASUS ROG phone II তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানির পক্ষ থেকে 6,000 এম‌এএইচের দুর্দান্ত ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটির ব‍্যাটারী 30 ওয়াট ROG HyperCharge টেকনিক সাপোর্ট করে যা 3A কেবল দিয়ে চার্জ করা যায়। ASUS তাদের ROG phone II এর 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের বক্সে কোম্পানি 18 ওয়াট চার্জার পাওয়া যাবে তবে ফোনটির 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টের বক্সে 30 ওয়াট চার্জার আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল ভারতের সবচেয়ে শক্তিশালী গেমিং ফোন ASUS ROG phone II  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/gaming-phone-asus-rog-phone-2-launched-in-india-12gb-ram-snapdragon-855-plus-price-sale-specs-in-bengali/feed/ 0
12 জিবি র‍্যাম ও 1000 জিবি মেমরির সঙ্গে চলে এলো ASUS ROG II Ultimate Edition, সেল শুরু অক্টোবরে https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-ii-ultimate-edition-announced-in-ifa-2019-in-bengali/ https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-ii-ultimate-edition-announced-in-ifa-2019-in-bengali/#respond Mon, 09 Sep 2019 05:39:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8066 লঞ্চ হলো ASUS ROG II Ultimate Edition

The post 12 জিবি র‍্যাম ও 1000 জিবি মেমরির সঙ্গে চলে এলো ASUS ROG II Ultimate Edition, সেল শুরু অক্টোবরে first appeared on 91Mobiles Bengali.

]]>
বার্লিনে চলমান IFA 2019 উপলক্ষে তাইবানের কোম্পানি ASUS তাদের ASUS ROG II Ultimate Edition পেশ করেছে। এই ফোনটি কিছু মাস আগে কোম্পানির পেশ করা ASUS ROG II গেমিং ডিভাইসের পাওয়ারফুল ভার্সন। নতুন ASUS ROG II Ultimate Edition এ কোম্পানি 12 জিবি র‍্যাম ও 1 টিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।

8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Lenovo Z6 Pro

এছাড়া এই স্মার্টফোন এক্সক্লুসিভ মেট ব্ল‍্যাক ফিনিশ এবং ফাস্টার লাইট পারফর্মিং Cat 20 4G LTE সাপোর্টের সঙ্গে পেশ করা হয়েছে যা 2 জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পীড সাপোর্ট করে। এছাড়া অন‍্যান‍্য স্পেসিফিকেশন ASUS ROG II এর মতোই।

ASUS ROG II Ultimate Edition এ 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির বড়ো ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 391 পিপিআই যা 120 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। এর সঙ্গে ASUS ROG II Ultimate Edition এর ডিসপ্লে প‍্যানেল 10 বিট এইচডিআর সাপোর্ট করে।

5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন

ASUS ROG II Ultimate Edition এ ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ASUS ROG II Ultimate Edition এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানির পক্ষ থেকে 6,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাটারী 30 ওয়াট ROG HyperCharge টেকনিক সাপোর্ট করে যা 3A কেবল দিয়েও চার্জ করা যায়। জানিয়ে রাখি এই ফোনের ব‍্যাটারী কুইক চার্জ 4.0 টেকনিক‌ও সাপোর্ট করে।

11 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে Nokia এর বড়ো ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 8.2, Nokia 7.2 এবং Nokia 6.2

দাম
ASUS ROG II Ultimate Edition এর দাম 1,199 পাউন্ড (প্রায় 95,000 টাকা) রাখা হয়েছে। এই হ‍্যান্ডসেটটি অক্টোবর থেকে সেল করা হবে। চীন ছাড়াও এই ফোনটি এই মাসের শেষের দিকে ইউরোপিয়ান মার্কেটে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12 জিবি র‍্যাম ও 1000 জিবি মেমরির সঙ্গে চলে এলো ASUS ROG II Ultimate Edition, সেল শুরু অক্টোবরে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-ii-ultimate-edition-announced-in-ifa-2019-in-bengali/feed/ 0
12 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 855 প্লাসের সঙ্গে লঞ্চ হলো ASUS ROG Phone 2 https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-2-officially-launched-6000mah-battery-snapdragon-855-plus-120hz-amoled-in-bengali/ https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-2-officially-launched-6000mah-battery-snapdragon-855-plus-120hz-amoled-in-bengali/#respond Wed, 24 Jul 2019 07:46:54 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7479 লঞ্চ হলো ASUS ROG Phone 2

The post 12 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 855 প্লাসের সঙ্গে লঞ্চ হলো ASUS ROG Phone 2 first appeared on 91Mobiles Bengali.

]]>
ASUS টেক মঞ্চে তাদের ফ্ল‍্যাগশিপ ক‍্যাটাগরি স্মার্টফোন ASUS ROG Phone 2 পেশ করে দিয়েছে। ROG কথাটির মানে হলো Republic of Games। নাম থেকেই বোঝা যায় এটি একটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত গেমিং স্মার্টফোন। আপাতত ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির দাম জানানো হয়নি তবে ফোনটির সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো ডিভাইসটির শক্তিশালী স্পেসিফিকেশন। চলুন জেনে নেওয়া যাক ASUS ROG Phone 2 এর সব বিশেষত্ব।

ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি

স্ন‍্যাপড্রাগন 855+
ASUS ROG Phone 2ফোনটির বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপসেট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ প্রসেসরে রান করা প্রথম হাতে গোনা কয়েকটি ফোনের মধ‍্যে একটি। স্ন‍্যাপড্রাগন 855+ কোয়ালকমের সবচেয়ে নতুন এবং সবচেয়ে শক্তিশালী চিপসেট। এই চিপসেট 4 কোরিও গোল্ড কোর ও 4 কোরিও সিলভার কোর দিয়ে তৈরি যা জিপিইউ প্রসেসিংকে 15 শতাংশ প‍র্যন্ত বেশি বুস্ট করতে সক্ষম। এই ফোনে 675 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করা অ্যাড্রিনো 640 জিপিইউ আছে।

ডিসপ্লে
ASUS ROG Phone 2 তে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির বড়ো ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 391 পিপিআই যা 120 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দেয়। এছাড়াও ASUS ROG Phone 2 এর ডিসপ্লে প‍্যানেল 10 বিট এইচডিআর সাপোর্ট করে।

এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আটকাতে পারবেন আপনার ফোনের ওপর চলমান নজরদারি

র‍্যাম ও স্টোরেজ
এই দুর্দান্ত গেমিং ফোনে প্রসেসিং আরও স্মুথ করার জন্য কোম্পানি ASUS ROG Phone 2 তে 12 জিবি র‍্যাম যোগ করেছে। চীনে ফোনটির 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল মেমরি ও 512 জিবি ইন্টারনাল মেমরির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

ক‍্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য ASUS ROG Phone 2 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এর সঙ্গে একটি 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Vivo Y90 এর ফোটো হলো লিক, আগামী সপ্তাহে হতে পারে লঞ্চ

ব‍্যাটারী
ASUS ROG Phone 2 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 6,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাটারী 30 ওয়াট ROG Hyper Charge সাপোর্ট করে যা 3A কেবল দিয়ে চার্জ করা যায়। প্রসঙ্গত এই ফোনের ব‍্যাটারী কুইক চার্জ 4.0 টেকনিক‌ও সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 855 প্লাসের সঙ্গে লঞ্চ হলো ASUS ROG Phone 2 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-2-officially-launched-6000mah-battery-snapdragon-855-plus-120hz-amoled-in-bengali/feed/ 0
12 জিবি র‍্যামের সঙ্গে ASUS ফোন লিস্টেড হলো ওয়েবসাইটে, লঞ্চ হবে 23 জুলাই https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-2-with-12gb-ram-snapdragon-855-listed-on-geekbench-in-bengali/ https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-2-with-12gb-ram-snapdragon-855-listed-on-geekbench-in-bengali/#respond Thu, 18 Jul 2019 05:53:03 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7402 ASUS 23 জুলাই লঞ্চ করবে ROG Phone 2

The post 12 জিবি র‍্যামের সঙ্গে ASUS ফোন লিস্টেড হলো ওয়েবসাইটে, লঞ্চ হবে 23 জুলাই first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর ASUS গেমিং স্মার্টফোন হিসেবে ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত ROG Phone পেশ করেছিল। কোম্পানি এবার এই ফোনটির নতুন ভার্সন আনতে চলেছে। আগেই জানা গেছিল আগামী 23 জুলাই ASUS ROG Phone 2 টেক মঞ্চে পেশ করা হবে। এই ফোনটি আপাতত চীনে লঞ্চ করা হবে যা আগামী দিনে অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে। এবার ফোনটি লঞ্চের আগেই চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে।

Realme X এর পর কোম্পানি আনতে চলেছে সবচেয়ে শক্তিশালী ফোন, এতে থাকবে ফ্ল‍্যাগশিপ প্রসেসর

ROG কথাটির মানে হলো Republic Of Games। ASUS তাদের ROG Phone 2 ফোনটিও একটি গেমিং ডিভাইস হিসেবে পেশ করবে। কিছু দিন আগে একটি খবর পাওয়া যায়, যেখানে বলা হয় আগামী 23 জুলাই চীনের বেজিং শহরে ASUS একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই ROG Phone 2 পেশ করা হবে। লঞ্চ ডেট সম্পর্কিত তথ্য ছাড়াও এই রিপোর্টে আরও বলা হয় যে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে যার মধ্যে একটি ভেরিয়েন্টের দাম 4,399 ইউয়ান অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 44,300 টাকা হবে। এবার গীকবেঞ্চের লিস্টিং থেকে ROG Phone 2 এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

লিস্টিং ডিটেইলস
গীকবেঞ্চে ASUS ROG Phone 2 কে ASUS_I001DC মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি ওয়াইফাই অ্যালায়েন্স, এনসিসি ও 3সি ওয়েবসাইটে এক‌ই মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। সবার আগে গীকবেঞ্চ স্কোর সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ASUS ROG Phone 2 সিঙ্গেল কোরে 3616 স্কোর পেয়েছে এবং মাল্টি কোরে ফোনটি 11103 স্কোর পেয়েছে।

Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+ এর দাম হলো লিক, লঞ্চ হবে 7 আগস্ট

লিস্টিং অনুযায়ী ASUS ROG Phone 2 ফোনটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। বলা হয়েছে ASUS ROG Phone 2 তে অ্যান্ড্রয়েড 9.0 অপারেটিং সিস্টেম থাকবে এবং এর সঙ্গে এতে 12 জিবি র‍্যাম দেওয়া হবে। গীকবেঞ্চে ফোনটির ডিসপ্লে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি তবে বলা হয়েছে ASUS ROG Phone 2 তে 120 হার্টস রেটযুক্ত নচবিহীন ডিসপ্লে দেওয়া হবে।

স্পেসিফিকেশন
ASUS ROG Phone 2 ফোনটি একটি গেমিং ডিভাইস হিসেবেই মার্কেটে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া না হলেও লিক থেকে জানা গেছে ASUS ROG Phone 2 দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই দুটি ভেরিয়েন্টের একটিতে 10 জিবি ও অপরটিতে 12 জিবি র‍্যাম দেওয়া হতে পারে বলে জানা গেছে। এই ফোনে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।

বাচ্চার হাতে ছিলো iPhone 6, হঠাৎ করেই ধরে গেল আগুন

ASUS ROG Phone 2 তে অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হতে পারে এবং এতে কোয়ালকমের সবচেয়ে ফাস্ট ও শক্তিশালী প্রসেসর স্ন‍্যাপড্রাগন 855 দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 120 হার্টস রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেখা যেতে পারে। এছাড়া ASUS ROG Phone 2 তে ইম্প্রুভ গেম কুল সিস্টেম, উন্নত ক‍্যামেরা ও বড়ো ব‍্যাটারীর সঙ্গে ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12 জিবি র‍্যামের সঙ্গে ASUS ফোন লিস্টেড হলো ওয়েবসাইটে, লঞ্চ হবে 23 জুলাই first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/asus-rog-phone-2-with-12gb-ram-snapdragon-855-listed-on-geekbench-in-bengali/feed/ 0