Asus Zenfone 5Z - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 17 Jan 2019 16:28:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আসুস স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 8,000 টাকা পর্যন্ত ছাড়, এই বিশেষ অফার মাত্র দুদিনের জন্য, জেনে নিন কিভাবে পাবেন https://www.91mobiles.com/bengali/asus-zenfone-5z-max-pro-m1-m2-republic-day-sale-discount-offer-in-bengali/ https://www.91mobiles.com/bengali/asus-zenfone-5z-max-pro-m1-m2-republic-day-sale-discount-offer-in-bengali/#respond Thu, 17 Jan 2019 16:24:21 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3936 আসুসের ফোনে পাওয়া যাবে অসাধারণ ছাড়

The post আসুস স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 8,000 টাকা পর্যন্ত ছাড়, এই বিশেষ অফার মাত্র দুদিনের জন্য, জেনে নিন কিভাবে পাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশে কেনাকাটার সবচেয়ে ভালো সময় উৎসবের মরশুমকে মনে করা হয়। সে ধর্মীয় উৎসব হোক বা রাষ্ট্রীয় উৎসব হোক। এইসব সময়ে যেমন শপিং সাইটগুলো যেমন অসংখ্য ডিসকাউন্টের সঙ্গে সেল ঘোষণা করে তেমন স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন স্মার্টফোনের ওপর দুর্দান্ত ছাড় দেয়। এমনই একটি শপিং সেল গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে। দেশের রাষ্ট্রীয় উৎসবের অবসরে টেক কোম্পানি আসুস তাদের স্মার্টফোনের ওপর 8,000 টাকা পর্যন্ত ছাড় দিতে চলেছে।

শাওমি মি এ2 এর পর 2,000 টাকা দাম কমালো রেডমি নোট 5 প্রোর দাম, জেনে নিন নতুন দাম

আসুস তাদের ফ‍্যানদের জন্য অত‍্যন্ত সুন্দর অফার পেশ করেছে যেখানে ব্র‍্যান্ডের বিভিন্ন স্মার্টফোনে বড় ধরনের ছাড় দেওয়া হবে। 70তম গণতন্ত্র দিবসে আসুস ইন্ডিয়া শপিং সাইট ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে। এই সংযোগের ফলে আসুসের বিভিন্ন স্মার্টফোন বড় ডিসকাউন্টের সঙ্গে কেনা যাবে। এই অফার মাত্র দুদিনের জন্য 20 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত থাকবে।

এই অফারে আসুস জেনফোন 5জেডে সরাসরি 8,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই দুদিন আসুস জেনফোন 5জেড 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট ও 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টে 8,000 টাকা ছাড়ে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে যার ফলে দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 24,999 টাকা ও 28,999 টাকা কেনা যাবে। এক‌ই ভাবে আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম1 এর সব ভেরিয়েন্ট 1,000 টাকার ফ্ল‍্যাট ডিসকাউন্টে কেনা যাবে।

রেডমির 48 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের ফোটো অফিসিয়ালি জারি হল, দেখুন কত সুন্দর ফোনটি

সেলে জেনফোন ম‍্যাক্স প্রো এম1 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,999 টাকা, 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 10,999 টাকা ও 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকা দামে কেনা যাবে। আসুসের জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর দামে কোম্পানির পক্ষ থেকে 500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পর ফোনের 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,499 টাকা ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,499 টাকা দামে কেনা যাবে।

আসুসের 5,999 টাকা দামের জেনফোন লাইট এল1 ফোনটিও গণতন্ত্র দিবসের এই অফারে 4,999 টাকা দামে কেনা যাবে। আসুসের স্মার্টফোনের ফ্লিপকার্টে নো কস্ট ইএম‌ইউআই এর সুবিধাও দেওয়া হচ্ছে যেখানে এসবিআই ক্রেডিট কার্ডের ওপর 10 শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট‌ও দেওয়া হবে।

The post আসুস স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 8,000 টাকা পর্যন্ত ছাড়, এই বিশেষ অফার মাত্র দুদিনের জন্য, জেনে নিন কিভাবে পাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/asus-zenfone-5z-max-pro-m1-m2-republic-day-sale-discount-offer-in-bengali/feed/ 0
8 জিবি র‍্যাম ও 6.2 ইঞ্চির বেজল লেস স্ক্রিনসহ আসুসের নতুন ফোন জেনফোন 5জেড আজ লঞ্চ হবে https://www.91mobiles.com/bengali/asus-zenfone-5z-will-launch-on-15-june-in-bengali/ https://www.91mobiles.com/bengali/asus-zenfone-5z-will-launch-on-15-june-in-bengali/#respond Thu, 14 Jun 2018 07:30:05 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=346 এবছর আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে আসুস তাদের জেনফোন সিরিজের তিনটি ফোন পেশ করে। এগুলো হল জেনফোন 5, জেনফোন 5জেড, জেনফোন 5 লাইট। এর মধ্যে দুটি নচ ডিসপ্লেসহ এবং একটি বেজল লেস ডিসপ্লেসহ প্রকাশ করা হবে। তিনটির মধ্যে সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন জেনফোন 5 এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে সেল শুরু হয়ে গেছে এবং জেনফোন 5জেড খুব […]

The post 8 জিবি র‍্যাম ও 6.2 ইঞ্চির বেজল লেস স্ক্রিনসহ আসুসের নতুন ফোন জেনফোন 5জেড আজ লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
এবছর আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে আসুস তাদের জেনফোন সিরিজের তিনটি ফোন পেশ করে। এগুলো হল জেনফোন 5, জেনফোন 5জেড, জেনফোন 5 লাইট। এর মধ্যে দুটি নচ ডিসপ্লেসহ এবং একটি বেজল লেস ডিসপ্লেসহ প্রকাশ করা হবে। তিনটির মধ্যে সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন জেনফোন 5 এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে সেল শুরু হয়ে গেছে এবং জেনফোন 5জেড খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে।

কোম্পানির অফিসিয়াল ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ 15ই জুন এই হাইএন্ড ডিভাইসটির সেল চালু হয়ে যাবে। আসুন তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে এই তথ্য পোস্ট করেছে। জাপানি ওয়েবসাইটে প্রিঅর্ডার বুকিং ইতিমধ্যে চালু হয়ে গেছে। জাপানে এর দাম 479 ইউরো রাখা হয়েছে। ভারতীয় মুদ্রা অনুসারে এর দাম 38,000 টাকা।

আসুস জেনফোন 5জেডে 2246 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির বড় ডিসপ্লে আছে। সবচেয়ে আধুনিক অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট 845 এর সঙ্গে রান করে। এতে 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। ফোনটিতে 64 জিবি, 128 জিবি ও 256 জিবি স্টোরেজ অপশন আছে।

ফোটোগ্রাফির জন্য ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশসহ 12 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ করা আছে। সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ফোনে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং আশা করা হচ্ছে এতে ফেস আনলক ফিচার থাকবে। সবরকম বেসিক কানেক্টিভিটির সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য আসুস জেনফোন 5জেডে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

The post 8 জিবি র‍্যাম ও 6.2 ইঞ্চির বেজল লেস স্ক্রিনসহ আসুসের নতুন ফোন জেনফোন 5জেড আজ লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/asus-zenfone-5z-will-launch-on-15-june-in-bengali/feed/ 0