Best Web Series - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 08 Apr 2023 09:58:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Prime Video-এর এই সেরা 10টি ওয়েব সিরিজ না দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন https://www.91mobiles.com/bengali/10-best-web-series-on-amazon-prime-video-ott-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10-best-web-series-on-amazon-prime-video-ott-list-in-bengali/#respond Sat, 08 Apr 2023 11:00:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38761 Amazon Prime Video এর অন্যতম সেরা ওয়েব সিরিজ হল Mirzapur

The post Prime Video-এর এই সেরা 10টি ওয়েব সিরিজ না দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
Amazon Prime Video হল অন্যতম জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম। যার গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রাইম ভিডিওতে তাদের পছন্দের কন্টেন্ট দেখে। এই OTT প্ল্যাটফর্মে আপনারা সব ধরনের ওয়েব সিরিজ, মুভি, প্রাইম অরিজিনাল শো দেখতে পারবেন। গত কয়েক বছরে Prime Video তে এমন কিছু দুর্দান্ত ওয়েব সিরিজ রিলিজ হয়েছে যেগুলো দেশে এবং বিদেশেও মানুষের মন জয় করেছে। আজকের এই পোস্টে আপনাদের Amazon Prime এর এমন 10টি সেরা ওয়েব সিরিজের তালিকা সম্পর্কে জানানো হল, যেগুলো একবার দেখলে আপনারা বারবার দেখবেন। আরও পড়ুন: সেরা ইনস্টাগ্রাম Reel এডিটিং অ্যাপ, ভিউজ লাইক এবং ফলোয়ারের বন্যা বয়ে যাবে

10 Best Web Series On Prime Video

  • The Family Man
  • Mirzapur
  • Paatal Lok
  • Panchayat
  • Inside Edge
  • Four More Shots Please
  • Breath
  • Tandav
  • Guilty Minds
  • The Boys

The Family Man

একজন এজেন্ট দেশকে শত্রুদের হাত থেকে বাঁচাতে বড় বিপদের বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু যখন তার পরিবারের কথা আসে তখন দেশের চাকরি এবং বাড়ির দায়িত্বের মধ্যে ব্যালেন্স বজায় রাখা যে কতটা কঠিন সেই সব কিছুই দেখানো হয়েছে The Family Man-এ। এই সিরিজের গল্প এতটাই সাসপেন্স আর থ্রিলারে ভরপুর যে আপনি সম্পূর্ণ সিরিজ শেষ না করে উঠতে পারবেন না। এই সিরিজের দুটি সিজন হয়েছে যা Prime Video তে দেখা যাবে। এই সিরিজে অভিনয় করেছেন Manoj Bajpayee, Priyamani, Sharib Hashmi, Samantha Ruth Prabhu, Ashlesha Thakur এবং Shreya Dhanwanthary প্রমুখ।

Mirzapur

কালেন ভাইয়া পুরো মির্জাপুর শাসন করে, যার সহায়তায় সব ধরনের অবৈধ কাজ হয়। তার উত্তরাধিকার হতে চলেছেন মুন্না ভাইয়া। যার সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছে গুড্ডু পণ্ডিত। ভায়োলেন্স ও গালিগালাজে ভরপুর এই ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। Mirzapur Season 2 দর্শকমনে সাড়া ফেলেছে। এই সিরিজে Pankaj Tripathi,Ali Fazal,Divyenndu এবং Rasika Dugal এর মতো বড় নাম উপস্থিত রয়েছে।

Paatal Lok

Paatal Lok একটি Crime Fiction ওয়েব সিরিজ যা পুলিশ, সাংবাদিক এবং অপরাধীদের মধ্যে তাল মেল বজায় রেখেছে। এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে যে সমাজের সুপরিচিত ও ভদ্র মুখের আড়ালে বড় অপরাধীও লুকিয়ে থাকতে পারে। অন্যদিকে একজন মধ্যবিত্ত পুলিশের পারিবারিক জীবন কতটা কঠিন হতে পারে সেটাও দেখানো হয়েছে। এই সিরিজে Abhisekh Banerjee, Neeraj Kabi এবং Swastika Mukharjee অসামান্য অভিনয় করেছেন। আরও পড়ুন: সিনেমাহলে এবং OTT-তে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা

Panchayat

Panchayat ওয়েব সিরিজ প্রমাণ করেছে যে ওটিটি প্ল্যাটফর্ম গ্ল্যামার, গালিগালাজ এবং ভায়োলেন্স ছাড়াও হিট হতে পারে। খুব সাধারণ গ্রামীণ প্লটে তৈরি Panchayat এর 2 টো সিজনে এসেছে এবং মানুষ এই সিরিজটি খুব পছন্দ করেছে। ফুলেরা গ্রামের এই গল্পে সেক্রেটারি Jitendra Kumar এর সাথে
Chandan Roy, Raghubir Yadav ও Faisal Malik এর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। সরলতায় ভরা Panchayat সিরিজটিকে এই বছরের সুপারহিট ওয়েব সিরিজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Inside Edge

ভারতে ক্রিকেটের প্রতি মানুষের ক্রেজ কতটা সেটা কারোর কাছেই অজানা নয়। কিন্তু এন্টারটেইনমেন্ট এবং গ্ল্যামারের এই খেলার পিছনে রয়েছে একটি অন্ধকার জগত, এই সবই দেখানো হয়েছে Inside Edge ওয়েব সিরিজে। কীভাবে ম্যাচ ফিক্সিং হয়, ক্রিকেট ম্যাচ কিভাবে বাজিধরা হয়, এই সবই Amazon Prime এ উপস্থিত Inside Edge ওয়েব সিরিজে দেখা গেছে। তিনটি সিজনের এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন Richa Chadha, Sayani Gupta, Vivek Oberoi, Tanuj Virwani এবং Aamir Bashir প্রমুখ।

Four More Shots Please

Feminism নিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি চার মেয়ের গল্প। যেখানে সবাই স্বাধীনভাবে জীবনযাপন করতে চায় এবং সমাজের তৈরি নিয়মের বিরোধিতা করে। ভিন্ন ভিন্ন চিন্তাধারার এই চারজন মেয়ের মধ্যে, কেউ সিঙ্গেল মাদার, কেউ উভকামী, কেউ নিজের স্থূলতার জন্য বিরক্ত আবার কেউ সম্পর্কের জন্য আকুল। প্রেম এবং লালসায় পূর্ণ এই সিরিজটির 2 টি সিজিন মুক্তি পেয়েছে, যেখানে Sayani Gupta, Shibani Dandekar, Vj Bani, Maanvi Gagroo সহ Lisa Roy, Amrita Puri, Milind Soman এবং Prateik Babbar প্রমুখ অভিনেতারা উপস্থিত রয়েছে। আরও পড়ুন: জেনে নিন Passport তৈরি করার পদ্ধতি, অনলাইনেই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন

Breath

Breath ওয়েব সিরিজ এর সিজন 2ও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। যেখানে R.Madhavan এই ওয়েব সিরিজের প্রথম সিজনে প্রধান চরিত্রে ছিলেন, এবং দ্বিতীয় সিজনে Abhisekh Bachchan প্রধান ভূমিকায় ছিলেন। ভরপুর সাসপেন্স যুক্ত এই সিরিজে সন্তানের সঙ্গে বাবার সম্পর্ককে দেখানো হয়েছে। কোন সন্তান যখন বিপদে পড়ে তখন একজন বাবা তাকে বাঁচানোর জন্য কি কি করতে পারেন সেটাই দেখানো হয়েছে। একজন ভদ্র পিতা তার সন্তানদের রক্ষা করার জন্য শয়তানেও পরিণত হতে পারে।

Tandav

Saif Ali Khan, Sunil Grover এবং Mohammad Zeeshan Ayyub সহ Gauahar Khan, Kritika Kamra, Sarah Jane Dias এবং Shonali Nagrani অভিনীত Tandav হল একটি রাজনৈতিক ওয়েব সিরিজ, যা দিল্লির শক্তি এবং জেএনইউ-এর করিডোর দেখানো হয়েছে। একটি ছেলে চেয়ার পাওয়ার জন্য তার বাবা প্রধানমন্ত্রীকে হত্যা করে। রাজনীতির জালে যে একবার পড়ে সে কিভাবে আরও গভীরে প্রবেশ করে এই সব কিছু Tandav ওয়েব সিরিজে খুব ইন্টারেস্টিং ভাবে দেখানো হয়েছে।

Guilty Minds

Guilty Minds একটি Legal Drama যা 2022 সালে প্রথমবারের মতো প্রাইম ভিডিওতে প্রকাশিত হয়েছিল। এই ওয়েব সিরিজে একটি ল ফার্মের গল্প দেখানো হয়েছে, যে তার ক্লায়েন্ট এবং মামলা জিততে যে কোনো পর্যায়ে যেতে পারে। এই ওয়েব সিরিজে কিছু মানুষের আসল রূপ সামনে এসেছে, যারা আইনের তোয়াক্কা করছে এবং আস্থা রাখছে।Guilty Minds এ Varun Mitra, Shriya Pigaonkar, Namrata Sheth, Diksha Juneja, Karishma Tanna এবং Kulbhushan Kharbanda প্রমুখ অভিনেতারা অভিনয় করেছেন। আরও পড়ুন: 33W ফাস্ট চার্জিং ফিচারসহ লঞ্চ হবে Realme Narzo N55, 12 এপ্রিল আসছে বাজারে

The Boys

The Boys Amazon Prime ভিডিওর অন্যতম সুপারহিট ওয়েব সিরিজ। এটি একটি আমেরিকান ওয়েব সিরিজ যেখানে সুপারহিরোরা গল্প বলা হয়েছে। দুই-সিজনে আসা The Boys এ সুপার পাওয়ারের অধিকারী ব্যক্তিদের মধ্যেকার রাজনীতির জীবনকে নিখুঁত ভাবে দেখানো হয়েছে। এই ওয়েব সিরিজে সুপারহিরো বলে পরিচিত মানুষের আসল রুপ সবার সামনে চলে আসে যে তারা মানবিকতার রক্ষক নয় বরং স্বার্থপর মানুষ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Prime Video-এর এই সেরা 10টি ওয়েব সিরিজ না দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10-best-web-series-on-amazon-prime-video-ott-list-in-bengali/feed/ 0
পঞ্চায়েত থেকে ক্যাম্পাস ডাইরিজ, মনে দাগ কাটতে বাধ্য এইসব অসাধারণ হিন্দি ওয়েব সিরিজগুলি https://www.91mobiles.com/bengali/best-web-series-image-gallery-panchayat-campus-diaries-apharan-the-fame-game-high-imdb-rating/ https://www.91mobiles.com/bengali/best-web-series-image-gallery-panchayat-campus-diaries-apharan-the-fame-game-high-imdb-rating/#respond Fri, 15 Jul 2022 08:31:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28759 IMDb রেটিঙের কিছু অসাধারণ Web Series

The post পঞ্চায়েত থেকে ক্যাম্পাস ডাইরিজ, মনে দাগ কাটতে বাধ্য এইসব অসাধারণ হিন্দি ওয়েব সিরিজগুলি first appeared on 91Mobiles Bengali.

]]>
করোনার সময়ে সিনেমা হল বন্ধ থাকার পর এই বছর আবার 2022-এ সিনেমা হল ওপেন হ‌ওয়ার পরে সিনেমা প্রেমীদের জন্য একের পর এক দুর্দান্ত সিনেমা রিলিজ হচ্ছে। কিন্তু OTT প্ল্যাটফর্মে রিলিজ হ‌ওয়া ওয়েব সিরিজ গুলি দর্শকদের মাজে আলাদাই জায়গা করে নিয়েছে। গত কয়েক বছরের মতো এই বছরেও OTT Platform Netflix, Amazon Prime Video, Sony Liv, Voot এবং Disney Plus Hotstar-এ বহু ইন্ডিয়ান ওয়েবসিরিজ (Indian Web Series) রিলিজ হয়েছে, যেগুলি দর্শকের মন জয় করে নিয়েছে। এই রিলিজ হওয়া ওয়েবসিরিজ গুলির (best hindi web series 2022) মধ্যে কিছু সিরিজকে IMDB রেটিং এবং ইউজারদের রেটিং অনুযায়ী 2022-এর মোস্ট পপুলার ইন্ডিয়ান ওয়েবসিরিজের (imdb most popular web series) লিস্টে যোগ করেছে। এই আর্টিকেলে ফোটো গ্যালারির মাধ্যমে (Photos) 10 টি মোস্ট পপুলার ইন্ডিয়ান ওয়েবসিরিজের সম্পর্কে ডিটেইলসে জানানো হবে এবং কোন প্ল্যাটফর্মে স্ট্রিম করা যাবে সেই সম্পর্কে‌ও জানানো হবে।

Best Hindi Web Series 2022

1. Campus Diaries (MX Player)

MX player-এর Campus Diaries একটি অসাধারন ওয়েবসিরিজ। এই সিরিজটিকে IMDB 9 রেটিং দিয়েছে। এই ওয়েবসিরিজে বিখ্যাত ইউটিউববার হার্শ বেনিয়াল তার কমিক টাইমিঙের মাধ্যমে দর্শকদের এই সিরিজের মাধ্যমে হাসিয়েছে। আপনিও যদি এখনও এই সিরিজটি না দেখে থাকেন তাহলে এখনি দেখে নিতে পারেন।

2. The Great Indian Murder (Disney+ Hotstar)

Disney+ Hotstar-এ The Great Indian Murder সিরিজটি দেখা যেতে পারে। IMDb রেটিঙে টিগমাংসু ধুলিয়ার এই মাডার মিস্ত্রি সিরিজটি 7.3 রেটিং পেয়েছে। এই সিরিজে Scam 1992 ফেমাস প্রতীক গান্ধী ছাড়া রিচা চাড্ডাকেও দেখা যাবে। এই সিরিজে দেখানো হয়েছে যে কিভাবে একজন বিজনেস ম‍্যানের হত‍্যার রহস‍্য উন্মোচন করতে গিয়ে কত জনের জীবনে সমস্যা‌র সৃষ্টি হয়।

3. Rocket Boys (Sony LIV)

ভারতের বিখ্যাত বৈজ্ঞানিক হোমি ভাভা এবং বিক্রম সারাভাইয়ের জীবন কাহিনীতে আধারিত এই সিরিজটি 8.9 রেটিং পেয়েছে। এই সিরিজটি দেখার পর আপনি ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন। এই ওয়েব সিরিজে জিম সার্ভ এবং ইসহাক সিঙের মত অভিনেতাদের দেখা যাবে।

4. Panchayat (Prime Video)

পঞ্চায়েত সিজন 2 দর্শকদের খুব পছন্দ হয়েছে, এই কারণেই সিরিজটি 8.9 পেয়েছে । যখনই এই সিরিজটি আপনি দেখতে শুরু করবেন তখনই বুঝতে পারবেন, যে এই সিজনের দ্বিতীয় পার্টটি সেখান থেকেই শুরু হয়েছে যেখানে প্রথম পার্ট শেষ হয়েছিল। জলের ট্যাঙ্ক থেকে সচিবজিকে থার্মাস ধরতে নিচে নামতে দেখা গিয়েছিলো। সম্পূর্ণ স্টোরি আপনি নিজে সিরিজটি দেখলেই জানতে পারবেন।

5. Human (Disney+ Hotstar)

এই শোটি 8 রেটিং পেয়েছে। এই সিরিজে শেফালী শাহ এবং কীর্তি কুলাহারিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। এই ওয়েব সিরিজে হিউম্যান ডাক্তার এবং তাদের জীবন কাহিনীকে তুলে ধরা হয়েছে। এই সিরিজে দেখানো হয়েছে, যে কিভাবে মানব পরীক্ষাকে ব‍্যবসা করা হয়। এই সিরিজটি দেখে আপনি শেফালী শাহ-এর ফ্যান অবশ্যই হয়ে যাবেন।

6. Yeh Kaali Kaali Ankhein (Netflix)

‘Yeh Kaali Kaali Ankhein সিরিজটি 7 রেটিং পেয়েছে। উত্তর প্রদেশকে অপরাধ প্রদেশ দেখানো এই সিরিজটি Netflix-এ দেখা যেতে পারে। এই সিরিজের দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। Yeh Kaali Kaali Ankhein সিরিজটির দ্বিতীয় পার্টের জন্যে দর্শকরা খুব উৎসাহে আছে। যদিও এখনো এই সিরিজের দ্বিতীয় পার্টের রিলিজের ডেট ঘোষণা করা হয়নি।

7. Apharan (Voot & ALTBalaji)

8.5 রেটিংয়ের অপহরণ 2 সিরিজটি দর্শকদের খুব‌ই ভালো লেগেছে। এই সিরিজে অরুণোদয় সিং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং তিনি উত্তরাখণ্ড পুলিশে সিনিয়ার ইন্সপেক্টর রুদ্র শ্রীবাস্তবের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজ‌টি সিদ্ধার্থ সেন গুপ্তা প্রযোজনা করেছেন। এই সিরিজের প্রথম সিজনটিও দর্শকদের মনোরঞ্জন করতে সফল হয়েছিল।

8. Escaype Live (Disney+ Hotstar)

বিগত দিনে রিলিজ হ‌ওয়া Escaype Live ওয়েব সিরিজটি 7.8 রেটিং পেয়েছে। Escaype Live ওয়েব সিরিজের জন্য দর্শকদের মধ্যে আলাদাই উৎসাহ দেখা গিয়েছিল। Disney+ Hotstar-এ এই ওয়েব সিরিজটি প্রথমবার সাতটি এপিসোড স্ট্রিম করা হয়েছিল এবং পরে 27শে মে বাকি 2টি এপিসোড স্ট্রিম করা হয়েছিল। এটি ডিজিট্যাল রিয়ালিটি শো আধারিত একটি সিরিজ।

9. Mai (Netflix)

সাক্ষী নাম্বারের ডেবিউ ওয়েব সিরিজটি 7.2 রেটিং পেয়েছে। সাক্ষী এই ওয়েব সিরিজে অনবদ্য অভিনয় করেছেন। এই সিরিজটি একটি মহিলার (সাক্ষী নাম্বার) উপর আধারিত, যিনি তার মেয়ের হত্যার রহস্য জানার জন্য গুন্ডাদের সাথে লড়াই করতেও শুরু করে।

10.The Fame Game(Netflix)

 

মাধুরী দীক্ষিতের প্রথম ওয়েবসিরিজ ‘The Fame Game’ 7 রেটিং পেয়েছে। মাধুরী ছাড়া এই সিরিজে সঞ্জয় কাপুর, মানব কোল, লাখবির সরণ এবং মুস্কান জাফরীকে মুখ্য ভূমিকা পালন করতে দেখা গেছে। এই সিরিজের কাহিনি‌তে মাধুরী একজন ফিল্ম সুপারস্টার অনামিকা‌র ভূমিকায় অভিনয় করেছেন এবং একদিন হঠাৎ তিনি গায়েব হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post পঞ্চায়েত থেকে ক্যাম্পাস ডাইরিজ, মনে দাগ কাটতে বাধ্য এইসব অসাধারণ হিন্দি ওয়েব সিরিজগুলি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-web-series-image-gallery-panchayat-campus-diaries-apharan-the-fame-game-high-imdb-rating/feed/ 0
দেখে নিন OTT-এর বাদশা Amit Sadh এর বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা https://www.91mobiles.com/bengali/amit-sadh-new-movies-series-on-ott-zee5-disney-plus-hotstar-prime-video-netflix/ https://www.91mobiles.com/bengali/amit-sadh-new-movies-series-on-ott-zee5-disney-plus-hotstar-prime-video-netflix/#respond Tue, 21 Jun 2022 02:02:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27094 Sultan সিনেমায় সলমন খানের সাথে অভিনয় করেছেন Amit Sadh

The post দেখে নিন OTT-এর বাদশা Amit Sadh এর বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
Amit Sadh বিনোদন জগতের এমন এক নাম যিনি খুব অল্প সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আলাদা পরিচিতি তৈরি করেছেন। যদিও তিনি এখনো সলমন খান বা অক্ষয় কুমারের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, তবে বর্তমানে Amit Sadh OTT প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয়তা অভিনেতা। OTT -তে তার অভিনীত সিনেমা এবং সিরিজ গুলো দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে। তিনি তার প্রতিটি সিরিজে অভিনয়ের মাধ্যমে ভক্তদের হৃদয়ে এমন ছাপ রেখে যান যে তার ভক্তরা এখন তাকে ডিজিটাল প্ল্যাটফর্মের বাদশা হিসাবে গণ্য করেছে। আপনিও যদি Amit Sadh এর একজন বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে আমরা তার কিছু সিনেমা এবং সিরিজ এর তালিকা নিয়ে এসেছি। এই সিরিজ এবং সিনেমা গুলো OTT তে দেখা যাবে।

Amit Sadh অভিনীত সেরা সিনেমা এবং ওয়েব সিরিজ

  • Jeet Ki Zid
  • Yaara
  • Operation Parindey
  • Breathe: Into the Shadows
  • Super 30
  • Avrodh: The Siege Within
  • Sultan
  • Kai Po Che

Jeet ki Zid

Jeet ki Zid সিনেমায় Amit Sadh একজন সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। আসলে Zee5-এর এই ওয়েব সিরিজটি মেজর দীপ সিং সেঙ্গারের জীবন থেকে অনুপ্রাণিত। কার্গিলে তার বীরত্বের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন। এই সিরিজে দেখানো সেনা ও সৈনিকদের জীবনের কাহিনি আপনাদের বেশ ভালো লাগবে।

Yaara

কিছু কিছু সিনেমা পরিচালকের নামেও চলে আর এমনই কয়েকজন পরিচালকের তালিকায় আছেন তিগমাংশু, যিনি তার দুর্দান্ত সিনেমার পাশাপাশি শক্তিশালী অভিনয়ের জন্যও পরিচিত। এই সিনেমায় অমিত সাধের পাশাপাশি বিদ্যুৎ জাম্মওয়াল, শ্রুতি হাসান, বিজয় ভার্মা, সঞ্জয় মিশ্র এবং কেনি বসুমাতারি প্রমুখ রয়েছেন। বন্ধুত্বের সম্পর্কের উপর আধারিত এই সিনেমায় অ্যাকশন, ইমোশন ও ড্রামা রয়েছে। এই সিনেমাটি Zee5 এ দেখা যাবে।

Operation Parindey

গত বছর, সবার আগে Amit sadh এর Operation Parindey ZEE5 এ মুক্তি পেয়েছিল, যেখানে তাকে পুলিশ অফিসার অভিনব মাথুরের ভূমিকায় দেখা গিয়েছিল। এই ছবিটিতে অমিত সাধের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।

Breath : Into the Shadows

গত বছর, অ্যামাজন প্রাইম ভিডিওতে Breath এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন Amit Sadh। কবির সাওয়ান্তের ভূমিকায় তিনি তার সিরিয়াস অভিনয়ের জন্য বেশ কিছু জায়গায় অভিষেক বচ্চনকে ছাপিয়ে গেছিলেন। প্রাইম ভিডিওতে Breath এর উভয় সিজনই দেখা যাবে।

Super 30

অভিনেতা Amit Sadh যিনি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন, তিনি বলিউডের অনেক ছবিতেও উপস্থিত হয়েছেন। কয়েক বছর আগে মুক্তি পাওয়া Super 30 তে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এই সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই প্রধান ভূমিকা
ছিলেন হৃতিক রোশন। যদিও পার্শ্ব চরিত্রে থেকেও অমিত দারুণ অভিনয় করেছেন। এই ছবিটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

Avrodh : The Siege Within

Amit Sadh এর ওয়েব সিরিজ Avrodh এ সেনা অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল অমিতকে। আপনাদের জানিয়ে রাখি যে 2016 সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিরিজটি। এই সিরিজটি Sony Liv-এ দেখা যাবে।

Sultan

টিভি ইন্ডাস্ট্রি থেকে ক্যারিয়ার শুরু করা অভিনেতা Amit Sadh অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছেন। Amit sadh ‘Sultan’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিটি আপনারা ইউটিউবে দেখতে পাবেন।

Kai Po Che

এই সিনেমায় Amit Sadh সম্পূর্ণ সততার সাথে তার অমি চরিত্রে অভিনয় করেছেন। Amit Sadh ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার যাদব এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। Kai Po Che তে প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমাটি Netflix, Youtube, Apple TV এবং Google Play Movies এবং Tv-তে দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন OTT-এর বাদশা Amit Sadh এর বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/amit-sadh-new-movies-series-on-ott-zee5-disney-plus-hotstar-prime-video-netflix/feed/ 0
সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই 5টি ওয়েব সিরিজ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন! https://www.91mobiles.com/bengali/5-web-series-based-on-real-life-story/ https://www.91mobiles.com/bengali/5-web-series-based-on-real-life-story/#respond Mon, 06 Jun 2022 12:37:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26834 Netflix এ দেখতে পারবেন Delhi Crime

The post সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই 5টি ওয়েব সিরিজ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন! first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান সময়ে ওয়েব সিরিজের মাধ্যমে আমরা নতুন কিছু দেখার সুযোগ পাচ্ছি। ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম এমন একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে যেখানে প্রতিটি পরিচালক এবং শিল্পী খোলামেলাভাবে ওয়েব সিরিজের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করতে পারছেন। এখানে সময়ের অভাব নেই আবার সেন্সর বোর্ডের ভয় নেই। OTT প্ল্যাটফর্মের এই সুবিধার পরিপ্রেক্ষিতে, দেশে এমন অনেক ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছে যা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। এই অনলাইন সিরিজগুলির বড় সুবিধা হল তারা জনসাধারণের কাছে কুখ্যাত এবং জনপ্রিয় গল্প কাহিনির অজানা দিকগুলো দর্শকদের সামনে তুলে ধরা যায়। নোংরা রাজনীতি এবং জঘন্য অপরাধ থেকে শুরু করে জালিয়াতির গল্প এই ডিজিটাল ওয়েব সিরিজের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আজকের এই পোস্টে আপনাদের এরকমই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি কিছু ওয়েব সিরিজের তালিকা সম্পর্কে জানাবো।

Delhi Crime

দিল্লির নির্ভয়া গণধর্ষণ কান্ডের কথা ভোলা মনে হয় কারোর পক্ষেই সম্ভব নয়। এই নৃশংস ঘটনা গোটা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। দেশবাসী নির্ভয়ার ন্যায়বিচার পেতে ঐক্যবদ্ধ হয়েছিল। Delhi Crime ওয়েব সিরিজ একই গণধর্ষণ মামলার উপর ভিত্তি করে তৈরি। এই সিরিজটিতে, নির্ভয়ার সাথে ঘটে যাওয়া ভয়াবহতা এবং তারপরে তার ন্যায়বিচারের যাত্রা দেখানো হয়েছে৷ এই ওয়েবসিরিজটিতে, শেফালি শাহ একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন যার সাথে আদিল হুসেন, রাজেশ তাইলাং এবং রসিকা দুগ্গালকেও এই ওয়েবসিরিজে দেখা গেছে।

আপনারা Netflix এ Delhi Crime দেখতে পারবেন৷

SCAM 1992

SCAM 1992 -The Harshad Mehta Story একজন ভারতীয় স্টক ব্রোকারের গল্প। এই ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে আসার সাথে সাথে রাতারাতি সাফল্য পেয়েছে। এই সিরিজটি হর্ষদ মেহতার বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, একটি নাম যেটি 90 এর দশকে ভারতীয় স্টক মার্কেটে আবির্ভূত হয়েছিল, যেখানে একটি নিম্ন মিডিয়া ক্লাস থেকে একজন গুজরাটি ছেলের বিলিয়নেয়ার হওয়ার যাত্রা এবং ইন্টারেস্টিং ভাবে এই যাত্রায় সরকারের সাথে প্রতারণা করার দিকটিও দেখানো হয়েছে।

Scam 1992 – The Harshad Mehta Story, SonyLiv-এ দেখা যাবে।

Jamtara

প্রথমেই বলে রাখি Jamtara হল ঝাড়খণ্ড রাজ্যের একটি শহর এবং এই শহরের ছেলেদের দ্বারা সংঘটিত কেলেঙ্কারিগুলি এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত এই ওয়েব সিরিজটিতে Phishing এর মতো অনলাইন হ্যাক এবং জালিয়াতির কাহিনি উপস্থিত রয়েছে। 2014 থেকে 2018 সাল পর্যন্ত, Jamtara সত্যিই একটি Phishing হাব হয়ে উঠেছিল এবং এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে যে কীভাবে লোকেদের ফোন করে তাদের ব্যাঙ্কিং এর ডিটেলস নিয়ে নেওয়া হয় আর অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেওয়া হয়। এই সিরিজে সাইবার ক্রাইমের সত্য ঘটনা দেখা যাবে।

আপনারা Jamtara – Sabka Number Ayega, Netflix এ দেখতে পারবেন৷

Mumbai Diaries 26/11

26/11 ভারতের ইতিহাসে এমন একটি অন্ধকার দিন ছিল, যেদিন সমুদ্রপথে দেশে প্রবেশকারী কিছু ছেলে সমগ্র ভারতকে নতজানু করে দিয়েছিল। মুম্বাই সন্ত্রাসী হামলার ক্ষোভ এখনও আমাদের হৃদয়ে। OTT প্ল্যাটফর্মের এই ওয়েব সিরিজটি দেখলে আপনাদের একদিন যন্ত্রণা হবে অন্যদিকে ভয় লাগবে। 26 নভেম্বর 2008-এ জঙ্গিরা মুম্বাইয়ের বোম্বে জেনারেল হাসপাতালে প্রবেশ কলে কী ঘটেছিল? এই মেডিকেল ড্রামা সিরিজটি সেই হাসপাতালে উপস্থিত ডাক্তার, নার্স, স্টাফ এবং রোগীদের নিয়ে তৈরি । সিরিজটিতে তাজমহল প্যালেস হোটেলের হাইজ্যাকও দেখানো হয়েছে।

মুম্বাই ডায়েরি 26/11 অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।

Queen

প্রথমে একজন অভিনেতা এবং তারপর একজন রাজনীতিবিদ হওয়া দক্ষিণ ভারতের বিখ্যাত রানী জয়ললিতার জীবনের উপর ভিত্তি করে তৈরি। এই ওয়েবসিরিজটিতে জয়ললিতার চলচ্চিত্র সিনেমা জগত থেকে রাজনীতি পর্যন্ত সমস্ত দিক দেখানো হয়েছে। পুরুষশাসিত সমাজে নিজের অধিকার ও স্বপ্নের জন্য লড়াই করে জয়ললিতা কীভাবে কোটি কোটি মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন, এই সিরিজে সেই সব কিছু ঘটনাই দেখানো হয়েছে। জানিয়ে দেওয়া যাক বাহুবলী ছবিতে শিবগামীর ভূমিকায় অভিনয় করা রাম্যা কৃষ্ণন এও সিরিজে জয়ললিতা হয়েছেন।

MX প্লেয়ারে দেখা যাবে ‘Queen’ ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই 5টি ওয়েব সিরিজ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5-web-series-based-on-real-life-story/feed/ 0
মুক্তি পেল Ashram 4 এর টিজার, এবার বাবাকে দেখা যাবে জেলে! জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/ashram-4-teaser-release/ https://www.91mobiles.com/bengali/ashram-4-teaser-release/#respond Fri, 03 Jun 2022 05:07:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26624 2023 সালে মুক্তি পাবে Ashram 4

The post মুক্তি পেল Ashram 4 এর টিজার, এবার বাবাকে দেখা যাবে জেলে! জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
MX Player বলেছে, “বাবা অন্তর্যামী, তিনি আপনার মনের কথা জানেন, তাই Ashram 3-এর এপিসোডের সাথে আমরা Ashram 4 এর একটি ঝলকও নিয়ে এসেছি।” হ্যাঁ, মুক্তি পেয়েছে Ashram 4 ওয়েব সিরিজের টিজার। ববি দেওলের জনপ্রিয় সিরিজ Ashram এর তৃতীয় সিজন 3রা জুন থেকে MX প্লেয়ারে দেখানো শুরু হয়েছে এবং সেই সাথে প্রকাশ ঝা পরিচালিত Ashram 4 এর টিজারও লঞ্চ হয়েছে। OTT প্ল্যাটফর্ম MX Player নিজেই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল Instagram-এর মাধ্যমে এই তথ্যটি জানিয়েছে। টিজার থেকে স্পষ্ট যে এবার আরও কঠোর ভাবে পাম্মি বাবা নিরালার এবং ভোপা স্বামীর বিরুদ্ধে প্রতিশোধ নেবেন।

 

View this post on Instagram

 

A post shared by MX Player (@mxplayer)

Ashram সিজন 4 মুক্তির তারিখ

ববি দেওল এর ওয়েব সিরিজ ‘Ashram’ দর্শকদের কাছে বেশ জনপ্রিয়, ইতিমধ্যেই এর চতুর্থ সিজন এর ঘোষণা করা হয়েছে। MX Player এর প্রকাশিত টিজার অনুসারে, Ashram 4 আগামী বছর অর্থাৎ 2023 সালে মুক্তি পাবে। তবে, স্ট্রিমিং তারিখ সম্পর্কে এখনও কোন ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে Ashram 4, 2023 সালের জুন মাসে মুক্তি পাবে।

aashram-4

Ashram 4 এ থাকবে এই চরিত্রগুলো

ববি দেওলের Ashram 3-এর মতো, Ashram 4-এর সমস্ত এপিসোড একই দিনে একই সাথে মুক্তি পাবে৷ Ashram এর চতুর্থ সিজনে, ববি দেওল এবং এশা গুপ্তা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অদিতি পোহঙ্কর, দর্শন কুমার, ত্রিধা চৌধুরী, চন্দন রায় সান্যাল এবং অনুরিতা ঝা কে।

bobby-deol

আপনাদের জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত প্রকাশিত Ashram ওয়েব সিরিজ এর সমস্ত সিজন পরিচালনা ও প্রযোজনা করেছেন প্রকাশ ঝা।ওয়েব সিরিজ ‘এক বদনাম আশ্রম’ ছাড়াও প্রকাশ ঝা ‘সত্যগ্রহ’ এবং ‘জয় গঙ্গাজল’-এর মতো বলিউড সিনেমা তৈরি করেছেন। তবে খুব শীঘ্রই Ashram 4 সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মুক্তি পেল Ashram 4 এর টিজার, এবার বাবাকে দেখা যাবে জেলে! জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ashram-4-teaser-release/feed/ 0
বাবা নিরালা থেকে শুরু করে কালিন ভাইয়া, রইল ওয়েব সিরিজ দুনিয়ার সবচেয়ে দুর্ধর্ষ খলনায়কের তালিকা https://www.91mobiles.com/bengali/ott-web-series-great-villains-bobby-deol-ashram-mirzapur-asur/ https://www.91mobiles.com/bengali/ott-web-series-great-villains-bobby-deol-ashram-mirzapur-asur/#respond Tue, 17 May 2022 10:16:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26056 OTT প্ল্যাটফর্মের কিছু নেগেটিভ চরিত্র

The post বাবা নিরালা থেকে শুরু করে কালিন ভাইয়া, রইল ওয়েব সিরিজ দুনিয়ার সবচেয়ে দুর্ধর্ষ খলনায়কের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
ফিল্ম এবং টেলিভিশন ছাড়াও, OTT তে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা তাদের অভিনয়ের জোরে নিজেদের প্রমাণ করেছেন। এই অভিনেতাদের তালিকায়, কিছু অভিনেতা তাদের নেতিবাচক চরিত্রের জন্য প্রচুর প্রশংসাও অর্জন করেছেন। পর্দায় এইসব চরিত্র দেখে আপনার মনে হবে যে এর থেকে ভয়ঙ্কর আর কোন ভিলেনই হতে পারে না। আজকের এই পোস্টেও আপনাদের এমনই কিছু অভিনেতাদের সম্পর্কে জানাবো, যারা OTT প্ল্যাটফর্মে তাদের নেতিবাচক চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

পঙ্কজ ত্রিপাঠী (Kalin Vaiya)

পঙ্কজ ত্রিপাঠি অনেক ওয়েব সিরিজে কাজ করেছেন, তবে মির্জাপুর এবং Sacred Games এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজগুলিতে তাঁর নেতিবাচক চরিত্রটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। মির্জাপুরে তার নেতিবাচক চরিত্রে তিনি এতটাই প্রাণবন্ত ছিলেন যে পর্দায় তাকে দেখে মানুষ ভয় পেতে শুরু করেছিল।

ববি দেওল (বাবা নিরালা)

OTT-তে ববি দেওলের আশ্রম ওয়েব সিরিজের তৃতীয় সিজন শীঘ্রই আসতে চলেছে। এই নতুন সিজন 3 জুন থেকে MX Player-এ স্ট্রিম হবে। দীর্ঘ বিরতির পরে এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রের মাধ্যমে অভিনয় জগতে কামব্যাক করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ভিলেন চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসা পেয়েছেন তিনি।

অভিষেক ব্যানার্জি (Hathoda Tyagi)

অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ পাতাল লোকের দ্বিতীয় সিজনও শীঘ্রই আসতে চলেছে। কিন্তু, এই সিরিজের প্রথম সিজনে, Hathoda Tyagi এর চরিত্রে অভিষেক ব্যানার্জি তার নিজের ছাপ রেখে গেছেন। প্রসঙ্গত, তিনি অনেক চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে তিনি জনপ্রিয় হয়েছে Hathoda Tyagi চরিত্রটির মাধ্যমে।

সামান্থা রুথ প্রভু (রাজি)

শুধু পুরুষ অভিনেতারাই নয়, খলনায়কের ভূমিকায় নারী অভিনেতারাও তোলপাড় সৃষ্টি করেছেন। The Family Man -এর সিজন 2তে সামান্থা দুর্দান্ত অভিনয় করেছেন। সামান্থা, সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম বড় অভিনেতা, তিনি তার এই ভিলেন চরিত্রের জন্য প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন।

Amey Wagh (Rasool Seikh)

Voot এর সুপারহিট সিরিজ Asur -এ Amey Wagh রসুল শেখ এর চরিত্রে অভিনয় করেছেন। ওয়েব সিরিজ Asur এ নেতিবাচক চরিত্রে অভিনয় করা Amey Wagh এখন ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করে ফেলেছেন। এই চরিত্র তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। সেই সঙ্গে বহুদিন ধরেই খবর আসছে যে এই সিরিজের দ্বিতীয় সিজনও শীঘ্রই Voot এ আসতে চলেছে ।

দিব্যেন্দু (Munna Bhaiya)

OTT এর নেতিবাচক চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে আর মির্জাপুর ওয়েব সিরিজের Munna Bhaiya এর নাম থাকবে না, তা কি হয়! এই চরিত্রটিকে জীবন্ত করে তোলা দিব্যেন্দুকে আজ বাচ্চারাও চেনে। এই চরিত্রটি দিব্যেন্দুকে অনেক খ্যাতি এনে দিয়েছে। শীঘ্রই মির্জাপুর 3 তেও Munna Bhaiya কে দেখা যাবে।

নওয়াজউদ্দিন সিদ্দিকী (Ganesh Gaitonde)

নেটফ্লিক্স এর সিরিজ ‘SacredGames’-এ গণেশ গাইতোন্ডে চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, এবং তিনি তার অভিনয় দক্ষতায় এই চরিত্রটিকে নিপুণ ভাবে বাস্তব করে তুলেছেন। বর্তমানে প্রচুর মানুষ নওয়াজের অভিনয়ের ফ্যান। তবে SacredGames এ নেতিবাচক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের পরে তিনি OTT-এর সবথেকে বিশেষ ভিলেন হয়ে উঠেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বাবা নিরালা থেকে শুরু করে কালিন ভাইয়া, রইল ওয়েব সিরিজ দুনিয়ার সবচেয়ে দুর্ধর্ষ খলনায়কের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ott-web-series-great-villains-bobby-deol-ashram-mirzapur-asur/feed/ 0
Aashram 3 Trailer : এই OTT প্ল্যাটফর্মে ফ্রিতে স্ট্রিম হবে ‘Aashram 3’, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/ashram-3-trailer-release-date-bobby-deol-mx-player-web-series/ https://www.91mobiles.com/bengali/ashram-3-trailer-release-date-bobby-deol-mx-player-web-series/#respond Thu, 12 May 2022 05:23:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25930 Aashram 3 তে দেখা যাবে Esha Gupta কে

The post Aashram 3 Trailer : এই OTT প্ল্যাটফর্মে ফ্রিতে স্ট্রিম হবে ‘Aashram 3’, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Aashram 3 Trailer: MX Player এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘Aashram’-এর ট্রেলার প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। MX Player তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই সিরিজের টিজারের পরে ট্রেলার প্রকাশের তারিখ জানিয়েছে। ববি দেওল অভিনীত ওয়েব সিরিজ ‘Aashram ‘-এর ট্রেলার মুক্তি পেয়েছে 13 মে। ‘বাবা নিরালা’ এর চরিত্রে আবারও দর্শকদের এন্টারটেইন করতে প্রস্তুত ববি দেওল। সম্প্রতি প্রকাশিত মোশন ভিডিও প্রকাশ এবং ট্রেলার লঞ্চের সাথেই এটি স্পষ্ট যে Aashram 3 এর Release Date শীঘ্রই আসতে চলেছে।

Aashram 3 ট্রেলার

Aashram 3 তে অভিনেত্রী Esha Gupta কেও দেখা যাবে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে কয়েকদিন আগে একটি সাক্ষাত্কারের সময়, এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করা অভিনেতা সন্দীপ জানিয়েছিলেন যে এই সিরিজের শুটিং এবং ডাবিংয়ের কাজ শেষ হয়েছে এবং শীঘ্রই দর্শকরা নতুন সিজন দেখতে পাবেন।

Aashram 3

এই ওয়েব সিরিজে বাবা নিরালার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, এই চরিত্রটির মাধ্যমে আরও একবার দর্শকের মনে রাজত্ব করতে শুরু করেছেন তিনি। দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে আসায় ভীষণ খুশি তার ভক্তরা। এই ওয়েব সিরিজের গল্পটি ড্রাগ, খারাপ কাজ এবং রাজনীতিকে ঘিরে আবর্তিত হয়েছে। এই ওয়েব সিরিজটির পরিচালক প্রকাশ ঝা।

Aashram ওয়েব সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজনে দর্শকরা দেখেছেন যে পম্পি এবং তার পরিবার কিভাবে বাবার খপ্পরে পড়ে। Aashram ওয়েব সিরিজের তৃতীয় পার্টে গল্পে কোন দিকে মোড় নেয় তা দেখার বিষয়। এবার সিরিজে অনেক নতুন চরিত্রও হাজির হতে চলেছে। এই বিখ্যাত ওয়েব সিরিজে একজন কাল্পনিক বাবার গল্প দেখানো হচ্ছে। তবে,কবে এবং কীভাবে ‘বাবা নিরালা’ এর ভণ্ডামি প্রকাশ্যে আসে সেটা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

MX Player এর প্রকাশিত 1 মিনিট 11 সেকেন্ডের টিজারে, ববি দেওলকে বাবার বেশ এ তার আশ্রমে লোকজনের সাথে দেখা গেছে। যেখানে লোকজন বাবার নামে স্লোগান দিচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Aashram 3 Trailer : এই OTT প্ল্যাটফর্মে ফ্রিতে স্ট্রিম হবে ‘Aashram 3’, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ashram-3-trailer-release-date-bobby-deol-mx-player-web-series/feed/ 0
মুক্তি পেল ‘Panchayat’ season 2 এর ট্রেলার, এবার শুরু ফুলেরা গ্রামের ‘পঞ্চায়েত’ সচিবের সমস্যা https://www.91mobiles.com/bengali/panchayat-2-trailer-release-know-about-its-streaming-date/ https://www.91mobiles.com/bengali/panchayat-2-trailer-release-know-about-its-streaming-date/#respond Wed, 11 May 2022 06:31:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25844 20 মে থেকে Amazon Prime এ স্ট্রিম হবে Panchayat, Season 2

The post মুক্তি পেল ‘Panchayat’ season 2 এর ট্রেলার, এবার শুরু ফুলেরা গ্রামের ‘পঞ্চায়েত’ সচিবের সমস্যা first appeared on 91Mobiles Bengali.

]]>
লকডাউন চলাকালীন মুক্তি পাওয়া ‘Panchayat’ ওয়েব সিরিজটি যারাই দেখেছেন তারা এই সিরিজের প্রতিটি চরিত্র থেকে শুরু করে ফুলেরা গ্রামের ভক্ত হয়েছেন। ভক্তদের খুশি করে, সম্প্রতি অ্যামাজন প্রাইম Panchayat সিজন 2-এর মুক্তির তারিখ ঘোষণা করার পরেই এর ট্রেলারও প্রকাশ করে ফেলেছে। ট্রেলার থেকেই স্পষ্ট যে এবারও পঞ্চায়েত সচিবের ভূমিকায় থাকা জিতু ভাইয়ার (Jitender Kumar) এর সমস্যা যেন আর থামছেই না। তবে এই নতুন সিজনে অভিষেককে ফুলেরা গ্রামের সমস্যা সমাধানের পাশাপাশি রোমান্স করতে দেখা যাবে। ‘Panchayat 2’ 20 মে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে। চলুন সিজন 2 সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নি।

Panchayat 2

Season 2-তে, আরও একবার গল্পটি পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠি এবং ফুলেরা গ্রামকে কেন্দ্র করে ঘুরবে। প্রথম সিজনে আমরা দেখেছি যে কীভাবে ইঞ্জিনিয়ারিং করা অভিষেক ত্রিপাঠি পঞ্চায়েত সচিব হয়ে ফুলেরা গ্রামে আসেন। কিন্তু প্রথমে সেই চাকরি এবং গ্রাম তার ভালো না লাগলেও সিরিজের শেষে, সে অনেক বদলে যায় এবং সে ওই গ্রাম এবং চাকরির প্রেমে পড়ে যায়।

এবার প্রেমে পড়বেন পঞ্চায়েত সচিব

প্রথম সিজনের শেষে, অভিষেক অনেক কষ্টের সাথে বাঁচতে শিখেছিল, পাশাপাশি অভিষেকের সাথে দেখা হয়েছিল গ্রামের প্রধান নীনা গুপ্তার মেয়ে রিঙ্কির। তবে এবার নতুন সিজনে তাদের দুজনের প্রেম কাহিনি দেখা যাবে।

মঞ্জু দেবী কি রিঙ্কি ও অভিষেকের সম্পর্ক মেনে নেবেন?

যদিও গ্রামের প্রধান মঞ্জু দেবী এবং প্রধানের স্বামী দুজনেই সরপঞ্চ জি অভিষেককে খুব পছন্দ করেন, কিন্তু এখন দেখার বিষয় তারা রিঙ্কি ও পঞ্চায়েত সচিবের ভালোবাসা মেনে নিতে পারবেন কি না!

আরও শক্তিশালী হবে গ্রামবাসীদের চরিত্র

প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও গ্রামীণ ভারতের একটি গ্রাম, যার নাম ফুলেরা সেই গ্রামের গল্প দেখানো হয়েছে। এ বার পঞ্চায়েত লাইট জ্বালানো থেকে টয়লেট সিট পর্যন্ত পঞ্চায়েত অফিসে অনেক কিছু ঘটতে চলেছে।

হাসি থামবে না

গ্রামের রাস্তা নিয়ে ঝগড়া এরপর মজার হাঙ্গামা দেখে এবার আপনারা হাসি থামতে পারবেন না। এছাড়াও নতুন সিজনে অভিষেক, প্রধান (রঘুবীর যাদব), বিকাশ, প্রহ্লাদ এবং মঞ্জু দেবীর কাহিনি আরও এগিয়ে যাবে।

সিরিজটি 240টি দেশে স্ট্রিম হবে

আপনাদের জানিয়ে রাখি যে Panchayat Season 2 এর প্রাইম ভিডিওতে 20 মে থেকে ভারতে এবং বিশ্বের 240 টি দেশ ও অঞ্চলে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। প্রাইম ভিডিও সম্প্রতি নতুন সিরিজ ছাড়াও নতুন কিছু সিনেমা এবং শো সম্পর্কে তথ্য দিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মুক্তি পেল ‘Panchayat’ season 2 এর ট্রেলার, এবার শুরু ফুলেরা গ্রামের ‘পঞ্চায়েত’ সচিবের সমস্যা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/panchayat-2-trailer-release-know-about-its-streaming-date/feed/ 0
পুলিশ অফিসারের ভূমিকায় OTT তে রাজত্ব করেছেন এই সকল অভিনেতারা, যাদের অসামান্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, রইল তালিকা https://www.91mobiles.com/bengali/best-cop-web-series-on-netflix-amazon-prime-video-mx-player/ https://www.91mobiles.com/bengali/best-cop-web-series-on-netflix-amazon-prime-video-mx-player/#respond Tue, 10 May 2022 06:52:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25729 শীঘ্রই OTT প্ল্যাটফর্মে এন্ট্রি নিতে চলেছেন Rohit Shetty

The post পুলিশ অফিসারের ভূমিকায় OTT তে রাজত্ব করেছেন এই সকল অভিনেতারা, যাদের অসামান্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, রইল তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
Singham এর মতো অ্যাকশন সিনেমার নির্মাতা Rohit Shetty শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন। তিনি শীঘ্রই তার প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নিয়ে হাজির হবেন , যেখানে Vivek Oberoi, Siddharth Malhotra এবং Shilpa Shetty কে একজন ড্যাশিং এবং দাবাং পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। তবে, এর আগেও ওয়েব সিরিজের জগতে এমন অনেক অভিনেতারা সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যাদের অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন। আপনিও যদি এমন একটি ওয়েব সিরিজ দেখার প্ল্যান করে থাকেন, যেখানে একজন পুলিশ অফিসারের চরিত্র থাকবে, তাহলে আজকের এই পোস্টে আপনাদের OTT-এর সেই সব বিখ্যাত এবং শক্তিশালী পুলিশ অফিসারদের সাথে পরিচয় করিয়ে দেব, যারা তাদের চরিত্রের মাধ্যমে সেই ওয়েব সিরিজটাকেও সফল করে তুলেছেন। অভিনয়ের জোরেই তারা দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন।

Jaideep Alhawat (Paatal Lok)

‘Singham’ হয়ে ওটিটিতে রাজত্ব করা অভিনেতাদের তালিকায় প্রথমেই আছেন জয়দীপ আহলাওয়াত। তিনি ওয়েব সিরিজ Paatal Lok এ ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন। নিজের চরিত্রের পাশাপাশি অসামান্য অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে আলাদা পরিচয় বানিয়ে নিয়েছেন। সম্প্রতি অ্যামাজন প্রাইম ঘোষণা করেছে যে Paatal Lok এর দ্বিতীয় সিজন শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

Mohit Raina (Bhaukaal)

এই সিরিজের নাম থেকেই বোঝা যাচ্ছে কতটা ‘Bhaukaal’ দেখা গেছে। এই বছর এই সিরিজের দ্বিতীয় পার্টটি MX Player-এ রিলিজ হয়েছিল। সিরিজটি উত্তর প্রদেশের ক্রাইম ক্যাপিটাল মুজাফফরনগরের অন্ধকার ইতিহাস এবং বাস্তব জীবনের Singham – নবনীত সিকেরার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । এই সিরিজে আইপিএস নবনীত সিকেরার চরিত্রে অভিনয় করেছেন Mohit Raina। ভাউকালের দুটি পার্টই অসাধারণ কাহিনি এবং দুর্দান্ত অভিনয়ের কারণে এখনও OTT-তে চাঞ্চল্য বজায় রেখেছে ।

Mohammad Zeeshan (Rangbaaz Phirse)

ওয়েব সিরিজ ‘Rangbaaz Phirse ’তে পুলিশের ভূমিকায় অভিনয় করে সবাইকে তার ফ্যান বানিয়েছেন অভিনেতা Mohammad Zeeshan। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন Jimmy Shergil। এই সিরিজের গল্প রাজস্থানের বড় গ্যাংস্টার অমরপাল সিং কে নিয়ে। এই সিরিজে রাজনীতি, ক্রাইম ও পুলিশের ট্রাই এঙ্গেল দেখা গেছে, যেখানে Zeeshan এর অভিনয় দর্শকদের ভালোবাসা পেয়েছে। আপনারা ZEE5-এ এই সিরিজটি দেখতে পারেন।

Saif Ali Khan (Sacred Games)

সিনেমার মতো ওয়েব সিরিজেও নিজের অভিনয়ের দক্ষতায় সকলকে মুগ্ধ করেছেন সাইফ আলী খান। কয়েক বছর আগে, তিনি অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘Sacred Games’-এ একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। শিখ পুলিশ অফিসারের চরিত্রে সাইফকে দর্শকরা খুব পছন্দ করেছিলেন। আপনারা Netflix এ এই সিরিজটি দেখতে পারবেন।

Amit Sial (Mirzapur)

সুপারহিট ওয়েব সিরিজ Mirzapur এ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা Amit Sial, বর্তমানে তিনি ওটিটির একটি সুপরিচিত নাম। এই সিরিজে, Amit Sial একাই গুন্ডারাজকে সাফ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। যদিও এই সিরিজে তাকে মেরে ফেলা হয়। তবে ‘মির্জাপুর’ ছবিতে তার কাজ অনেক প্রশংসা পেয়েছে। সিরিজের দ্বিতীয় পার্টটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এই সিরিজের তৃতীয় পার্টটিও শীঘ্রই স্ট্রিম হতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post পুলিশ অফিসারের ভূমিকায় OTT তে রাজত্ব করেছেন এই সকল অভিনেতারা, যাদের অসামান্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, রইল তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-cop-web-series-on-netflix-amazon-prime-video-mx-player/feed/ 0
OTT এর সুপার স্টার Jitendra Kumar এর এই সিনেমা এবং সিরিজগুলি দেখে অভিভূত হচ্ছে দর্শকরা, জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/jeetu-bhaiya-best-movies-web-series-amazon-prime-video-netflix-tvf/ https://www.91mobiles.com/bengali/jeetu-bhaiya-best-movies-web-series-amazon-prime-video-netflix-tvf/#respond Mon, 09 May 2022 10:41:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25763 জিতেন্দ্র কুমার এর সেরা কিছু ওয়েব সিরিজ এবং সিনেমার তালিকা

The post OTT এর সুপার স্টার Jitendra Kumar এর এই সিনেমা এবং সিরিজগুলি দেখে অভিভূত হচ্ছে দর্শকরা, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
রাজস্থানের Jeetu Bhaiya (Jitendra Kumar) জিতেন্দ্র কুমারকে আসন্ন ‘Panchayat’ ওয়েব সিরিজে দেখা যাবে। আপনিও কি এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? আপনাদের জানিয়ে রাখি যে এক সময়ে IIT -খড়গপুরের ছাত্র জিতেন্দ্র সিভিল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। কিন্তু, ভাগ্য সম্ভবত অন্য কিছু ঠিক করে রেখেছিল। জিতেন্দ্র, যিনি 2010 সাল থেকে তার অভিনয় জীবন শুরু করেছিলেন, তিনি দীর্ঘ পথ অতিক্রম করেছেন এবং আজ তিনি OTT-এর সুপার স্টার। আপনিও যদি তার ফ্যান হয়ে থাকেন, তাহলে আজ আপনাদের জিতেন্দ্র কুমারের সেরা কিছু ওয়েব সিরিজ এবং সিনেমা সম্পর্কে জানাবো, যেখানে তিনি শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন।

Panchayat

দীর্ঘ প্রতীক্ষার পরে Panchayat এর দ্বিতীয় সিজনটি 20 মে Amazon প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হবে। আপনি যদি এখনও এই দুর্দান্ত সিরিজের প্রথম সিজন না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন। আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে Panchayat এর প্রথম সিজন দেখতে পারেন। এই ওয়েব সিরিজটি দেখার পরে, আপনিও অনুভব করবেন যে গ্রামের জীবন কত সুন্দর।

Shubh Mangal Zyada Saavdhan

এই ছবিতে আয়ুষ্মান খুরানা মুখ্য ভূমিকায় থাকলেও, জিতেন্দ্র কুমারের অভিনয়ও সকলের মন জয় করেছে। সিনেমাটায় এমন একজন ব্যক্তির গল্প বলা হয়েছে যে তার প্রেমিকের সাথে তার হোমোফবিক পরিবারের মানসিকতা পরিবর্তন করতে চায়। 2020 সালে মুক্তি পায় এই সিনেমাটি। এই সিনেমায় দুটি ছেলের প্রেমের চিত্র তুলে ধরা হয়েছে। ছবিটিতে অসাধারণ কমেডির আভাসও আছে। এই ছবিতে নীনা গুপ্তা, গজরাজ রাও এবং মানবী গাগরু প্রমুখ অভিনয় করেছেন।

TVF Pitchers

TVF Pitchers হল একটি পাঁচ পর্বের ওয়েব সিরিজ যার পরিচালক অরুণাভ কুমার। এই সিরিজে নবীন কস্তুরিয়া, জিতেন্দ্র কুমার, অরুণাভ কুমার এবং অভয় মহাজন প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। গল্পটি চার বন্ধুকে নিয়ে যারা তাদের স্টার্ট-আপ আইডিয়া নিয়ে কাজ করার জন্য তাদের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও বিষয়টি প্রাথমিকভাবে তাদের কাছে চ্যালেঞ্জিং হলেও অবশেষে তাদের প্রত্যেকে বুঝতে পারে যে তারা আসলে জীবনে কী চায়। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এই সিরিজটি দেখতে হবে। এটি TVF Play তে দেখা যাবে।

KOTA FACTORY

KOTA FACTORY এর দুটি সিজন এসেছে, যার মধ্যে প্রথম সিজনটি TVF Play এবং দ্বিতীয় সিজনটি নেটফ্লিক্সে দেখা যাবে। ছবিটি রাজস্থানের কোটায় আইআইটির প্রস্তুতি করানো এক ইনস্টিটিউটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে প্রতি বছর সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে আসে। এই সিরিজে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, যার নাম এখানে জেট্টু ভাইয়া। তিনি এই চরিত্রের মধ্যে নিজের জীবন দর্শন ঢেলে দেন এবং তিনি ছাত্রদের শুধু পড়াশোনার কথাই নয়, জীবনের কথা বলে উৎসাহিত করেন।

Cheesecake

MX Player-এ Cheesecake নামক এই ওয়েব সিরিজটি আপনারা দেখতে পাবেন, যেখানে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার এবং আকাঙ্ক্ষা ঠাকুর, যারা OTT জগতের শাহরুখ খান এবং কাজলের জুটি হিসেবে বিখ্যাত। ‘Cheesecake’-এ, এই জুটি বিবাহিত দম্পতির চরিত্রে অভিনয় করেছে, যাদের জীবনে চানাক চিজকেক নামে একটি গৃহহীন কুকুর প্রবেশের পর তাদের জীবন একেবারে পালটে যায়। পরিবারের সাথে দেখার জন্য এটি একটি অনবদ্য সিরিজ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post OTT এর সুপার স্টার Jitendra Kumar এর এই সিনেমা এবং সিরিজগুলি দেখে অভিভূত হচ্ছে দর্শকরা, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jeetu-bhaiya-best-movies-web-series-amazon-prime-video-netflix-tvf/feed/ 0