BGMI Unban - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 29 Sep 2022 20:40:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 BGMI Unban Update : ব্যানড হওয়ার পর প্রথম মুখ খুললো ডেভেলপার কোম্পানি ক্রাফটন https://www.91mobiles.com/bengali/bgmi-unban-update-bgmi-unban-date-and-krafton-statement-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bgmi-unban-update-bgmi-unban-date-and-krafton-statement-in-bengali/#respond Thu, 22 Sep 2022 20:33:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32459 BGMI নিয়ে সরব ক্রাফটন

The post BGMI Unban Update : ব্যানড হওয়ার পর প্রথম মুখ খুললো ডেভেলপার কোম্পানি ক্রাফটন first appeared on 91Mobiles Bengali.

]]>
BGMI এর ডেভেলপার Krafton তাদের BGMI Royale Pass সম্পর্কে মুখ খুলেছে। গেমটি ব্যানড হওয়ার পর থেকে এই প্রথম কোম্পানির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেল। তবে এই বক্তব্য গেমের প্রত্যাবর্তন নিয়ে নয় বরং তাদের রয়্যাল পাস সম্পর্কে। BGMI গেমটি ব্যানড হওয়ার পর থেকেই ভারতীয় গেমিং কমিউনিটিতে গেমের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছেয়ে রয়েছে। Krafton গত 15 সেপ্টেম্বর PUBG Mobile এর জন্য নতুন আপডেট রোলআউট করেছে। অন্যদিকে BGMI প্লেয়াররা দুই মাস পুরনো আপডেটেই আটকে রয়েছে। BGMI Royale Pass এর ব্যাপারে ক্রাফটন মন্তব্য করেছে। গেমটি ব্যানড হওয়ার পর থেকেই BGMI Unban Date যথেষ্ট ট্রেন্ডে আছে।

BGMI Unban Update

আমরা সবাই জানি PUBG গেমের জন্য জারি করা সমস্ত কন্টেন্ট আগামী কিছু দিনের মধ্যেই BGMI গেমেও পাওয়া যেতে পারে। তবে PUBG এর এই ভারতীয় ভার্সনে ক্রাফটনের পক্ষ থেকে কোনো আপডেট দেওয়া হয়নি। গত 15 সেপ্টেম্বর 2022 PUBG প্লেয়ারদের জন্য আপডেট রোলআউট করা হয়েছে। এর আগে Classified YT এবং Lucky Man এর মতো কন্টেন্ট ক্রিয়েটররা জানিয়েছিলেন হয়তো BGMI এর জন্য নতুন আপডেট পাওয়া যাবে না। এটাই সত্যি হল।

Krafton এর বক্তব্য

BGMI এর জন্য রয়্যাল পাস আপডেট না করার প্রসঙ্গে ক্রাফটন এক ইউজারের প্রশ্নে জবাব দিয়েছে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, “এই বিষয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ এবং জানিয়ে রাখি আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের কাছে এই প্রশ্ন পাঠানো হয়েছে এবং আমাদের টীম এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আপডেট পেলে আমাদের টীম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে।”

ক্রাফটনের দেওয়া এই জবাব শুনে BGMI প্লেয়াররা যেন কিছুটা অসন্তষ্ট। গেমারদের আগামী দুই মাসও এই এক ইন গেম আইটেমগুলি এক্সপ্লোর করতে হবে। একই কন্টেন্ট বারবার খেলতে খেলতে প্লেয়াররা বর্তমানে বিরক্ত। তবে সরকার বা ক্রাফটন এখনও পর্যন্ত গেমের আনব্যান সম্পর্কে কিছু জানায়নি, তাই নিশ্চিতভাবে গেমারদের এখনও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post BGMI Unban Update : ব্যানড হওয়ার পর প্রথম মুখ খুললো ডেভেলপার কোম্পানি ক্রাফটন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bgmi-unban-update-bgmi-unban-date-and-krafton-statement-in-bengali/feed/ 0
bgmi unban in india : BGMI ফ্যানদের জন্য সুখবর, শীঘ্রই হতে পারে প্রত্যাবর্তন https://www.91mobiles.com/bengali/bgmi-unban-in-india-company-is-migrating-servers-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bgmi-unban-in-india-company-is-migrating-servers-in-bengali/#respond Tue, 13 Sep 2022 19:09:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32454 ভারতে ফিরতে পারে BGMI

The post bgmi unban in india : BGMI ফ্যানদের জন্য সুখবর, শীঘ্রই হতে পারে প্রত্যাবর্তন first appeared on 91Mobiles Bengali.

]]>
জনপ্রিয় গেম Battlegrounds Mobile India (BGMI) প্লেয়াররা আবার খুব তাড়াতাড়ি এই গেমটি খেলতে পারবেন। কোম্পানি খুব তাড়াতাড়ি এই গেমের সার্ভার ইন্দিয়া-সিঙ্গাপুর থেকে বদলে ইন্দিয়া-মালয়েশিয়া করবে বলে খবর পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়েছে অনেক প্লেয়ারদের আইডি ইন গেম সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে না। অথচ র‍্যাঙ্কিং টেবিলে সেইসব আইডি শো করছে। এর সঙ্গে মাইগ্রেশন নোটিশ পাওয়া যাচ্ছে, যেখানে লেখা আছে যে আইডি আপনি সার্চ করছেন সেটি Battlegrounds Mobile India গেমে মাইগ্রেট করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ডেটা ট্রান্সফার প্রম্প্ট PUBG থেকে BGMI গেমে ডেটা ট্রান্সফারের সময় যেমন দেখা গিয়েছিল তেমনই।

BGMI এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি। যদি এই ডেটা ট্রান্সফারের ঘটনা বাস্তবিক হয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি ভারত সরকারের তরফ থেকে BGMI এর ওপর থেকে ব্যানড তুলে নেওয়া হতে পারে। রিপোর্টে বলা হয়েছে এই খবরের ফলস্বরূপ দ্রুত এই গেম আনব্যানডের তারিখ ভাইরাল হচ্ছে। গেমে কিছু প্লেয়ারদের আইডি খুঁজতে গিয়ে যখন ‘অ্যাকাউন্ট মাইগ্রেশন’ দেখতেঁ পাওয়ায় ফ্যানদের মধ্যে এইসব ধারণা তৈরি হয়েছে।

কেন ব্যানড হয়েছে BGMI?

গত 28 জুলাই, 2022 তারিখে ভারত সরকারের আদেশে গুগল এবং অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে ক্রাফটনের এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটি সরিয়ে দেয়। দেশের সরকার অভ্যন্তরীণ সুরক্ষা এবং নাগরিকদের ডেটা প্রাইভেসির কথা চিন্তা করে চাইনিজ অ্যাপ ব্যানড করার জন্য আইটি আইনের আওতায় BGMI ব্যানড করা হয়। 2020 থেকে শুরু করে এখনও পর্যন্ত ভারত সরকার টেনসেন্ট কোম্পানির PUBG সহ 300টিরও বেশি অ্যাপ ব্যানড করেছে।

PUBG এবং Free Fire ব্যানড

জানিয়ে রাখি BGMI আসলে টেনসেন্ট কোম্পানির জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম PlayerUnknown’s Battlegrounds (PUBG) এর ভারতীয় ভেরিয়েন্ট। ভারত সরকার অনেক আগেই PUBG গেমটি ব্যানড করে দিয়েছিল। পাবজি ব্যানড করার পর ক্রাফটন এই গেমটি BGMI নামে ভারতে লঞ্চ করেছিল। গেমটি লঞ্চের পর থেকেই ভারতীয় প্লেয়ারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। একইভাবে Garena কোম্পানির Free Fire গেমটি ব্যানড হওয়ার পর কোম্পানি Garena Free Fire Max গেমটি লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post bgmi unban in india : BGMI ফ্যানদের জন্য সুখবর, শীঘ্রই হতে পারে প্রত্যাবর্তন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bgmi-unban-in-india-company-is-migrating-servers-in-bengali/feed/ 0