Bose - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 25 Oct 2023 14:01:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Amazon Extra Happiness Days sale: কম দামে পাওয়া যাচ্ছে বোস ইয়ারফোন এবং ইয়ারবাডস https://www.91mobiles.com/bengali/best-deals-on-bose-headphones-earphones-speakers-amazon-extra-happiness-days-sale-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-deals-on-bose-headphones-earphones-speakers-amazon-extra-happiness-days-sale-know-in-bengali/#respond Wed, 25 Oct 2023 14:01:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44398 সবচেয়ে জনপ্রিয় অডিও ডিভাইস কোম্পানিগুলির মধ্যে বোস (Bose) অন্যতম। এই কোম্পানি স্পিকার, হেডফোন, ইয়ারফোন, সাউন্ড সিস্টেম, ব্লুটুথ স্পিকার প্রভৃতি তৈরির জন্য যথেষ্ট সুপরিচিত। Amazon Extra Happiness Days sale উপলক্ষে এই ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক ট্রানজংকশন, ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড এবং ওয়ান কার্ড বেহার করে পেমেন্ট করলে 10 শতাংশ […]

The post Amazon Extra Happiness Days sale: কম দামে পাওয়া যাচ্ছে বোস ইয়ারফোন এবং ইয়ারবাডস first appeared on 91Mobiles Bengali.

]]>
সবচেয়ে জনপ্রিয় অডিও ডিভাইস কোম্পানিগুলির মধ্যে বোস (Bose) অন্যতম। এই কোম্পানি স্পিকার, হেডফোন, ইয়ারফোন, সাউন্ড সিস্টেম, ব্লুটুথ স্পিকার প্রভৃতি তৈরির জন্য যথেষ্ট সুপরিচিত। Amazon Extra Happiness Days sale উপলক্ষে এই ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক ট্রানজংকশন, ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড এবং ওয়ান কার্ড বেহার করে পেমেন্ট করলে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

Bose QuietComfort 45

এটি একটি হাই এন্ড ইয়ারফোন এবং এতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের উপযোগী ডিজাইন দেওয়া হয়েছে। ট্রাইপোর্ট acoustic আর্কিটেকচারের ফলে এতে হাই কোয়ালিটি অডিও পাওয়া যায়। ভলিউম অপটিমাইজ অ্যাক্টিভ ইকিউ ব্যাকগ্রাউন্ডে সক্রিয়ভাবে কাজ করে, ফলে এতে ব্যালেন্সড সাউন্ড আউটপুট পাওয়া যায়। এতে Quiet এবং Aware মোড রয়েছে। এতে নয়েস ক্যানসেলেশন ফিচারও দেওয়া হয়েছে। এই হেডফোন সিনথেটিক লেদার এবং এম্প্যাক্ট রেজিস্টেন্স নাইলন দিয়ে তৈরি করা হয়েছে। এই হেডফোনে 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায় এবং মাত্র 15 মিনিট চার্জ করে এটি 3 ঘন্টা পর্যন্ত ব্যাবহার করা যায়।

  • সেলিং প্রাইস: 29,900 টাকা
  • ডিল প্রাইস: 16,987 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose QuietComfort Noise Cancelling Earbuds

এই ইয়ারবাডসে অসাধারণ নয়েস ক্যানসেলেশন পাওয়া যায়। এতে ট্রান্সপারেন্সি মোড রয়েছে। এই ইয়ারবাডসে লাইফ লাইক সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এছাড়া এই ডিভাইসে অসাধারণ কল কোয়ালিটিও উপভোগ করা যায়। এতে 12 ঘন্টা ব্যাটারি লাইফ এবং 6 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যায়।

  • সেলিং প্রাইস: 19,990 টাকা
  • ডিল প্রাইস: 11,736 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose SoundLink Revolve+(Series II) Portable Bluetooth Speaker

ইমার্সিভ অডিওর জন্য এতে 360-ডিগ্রী সারাউন্ড সাউন্ড সিস্টেম রয়েছে। এতে ফ্লেক্সিবল ফেব্রিক হ্যান্ডেল দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে বাঁচাতে এটিকে IP55 রেটিং দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে এতে 17 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়। এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে এবং ইকো ডটের মতো অ্যালেক্সা এনেবল ডিভাইসের সঙ্গে সহজে কানেক্ট হয়ে যায়। এর মাল্টি ডিভাইস পেয়ারিং ফিচারের মাধ্যমে এতে একইসঙ্গে দুটি ডিভাইস কানেক্ট করা যায়।

  • সেলিং প্রাইস: 29,400 টাকা
  • ডিল প্রাইস: 19,346 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose TV Speaker- Small Soundbar for TV

এই কম্প্যাক্ট সাউন্ড বার টিভির সঙ্গে কানেক্ট করা যায়। এর মাধ্যমে সুন্দর টিভি সাউন্ড আউটপুট পাওয়া যায়। এতে এইচডিএমআই-এআরসি কানেক্টিভিটির সুবিধা রয়েছে। মিউজিক স্ট্রিমিঙের জন্য এতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। এই ডিভাইসে ডেডিকেটেড BASS ইনহান্সমেন্ট মোড রয়েছে। মুভির জন্য রয়েছে ডায়লগ মোড। এই সাউন্ড বার যথেষ্ট কম্প্যাক্ট এবং সহজেই যে কোনো জায়গায় রাখা যায়।

  • সেলিং প্রাইস: 34,400 টাকা
  • ডিল প্রাইস: 21,996 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose New QuietComfort Earbuds II

নয়েস ক্যানসেলেশন সহ এই ইয়ারবাডসে অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। কোম্পানি এর সঙ্গে তিন জোড়া ইয়ার টিপস এবং তিন জোড়া স্টেবিলিটি ব্যান্ড পাওয়া যায়। এতে বিল্ট ইন টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে। এই ইয়ারবাডস একবার চার্জ করলে 6 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যায় এবং মাত্র 20 মিনিট চার্জ করে 2 ঘন্টা প্লেব্যাক পাওয়া যায়।

  • সেলিং প্রাইস: 25,900 টাকা
  • ডিল প্রাইস: 17,396 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose New Smart Soundbar 600

ডলবি অ্যাটমস ফিচারযুক্ত এই সাউন্ডবারে দারুণ কোয়ালিটি পাওয়া যায়। এতে ট্রুস্পেস টেকনোলজি এবং আপওয়ার্ড ফায়ারিং ট্রান্সডিউসার দেওয়া হয়েছে। এই অ্যাডভান্স সাউন্ডবার নন ডলবি অ্যাটমস ট্র্যাক চিনে মাল্টি চ্যানেল সারাউন্ড সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। অ্যালেক্সা সাপোর্ট সহ এতে ওয়াইফাই, ব্লুটুথ, অ্যাপেল এয়ার প্লে 2, স্পটিফাই কানেক্ট এবং বিল্ট ইন ক্রোমকাস্টের মতো বিভিন্ন কানেক্টিভিটি অপশন রয়েছে।

  • সেলিং প্রাইস: 55,900 টাকা
  • ডিল প্রাইস: 48,746 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose Smart Soundbar 900

যারা সুন্দর সাউন্ড কোয়ালিটি সহ সাউন্ডবারের খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দারুণ অপশন। এতে দুটি কাস্টম ইঞ্জিনিয়ারড আপ ফায়ারিং ডাইপোল স্পিকার এবং বোসের সাউন্ড কোয়ালিটি টেকনোলজির ফলে শক্তিশালী ও ইমার্সিভ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এতে ডলবি অ্যাটমস সার্টিফিকেশন এবং বোস ট্রু স্পেস স্পটিয়াল প্রসেসিঙ পাওয়া যায়। এতে অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধা পাওয়া যায়। এই ডিভাইসে ওয়াইফাই, ব্লুটুথ, অ্যাপেল এয়ার প্লে 2, স্পটিফাই কানেক্ট এবং ক্রোমকাস্ট সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 1,04,900 টাকা
  • ডিল প্রাইস: 81,896 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose SoundLink Flex Bluetooth Portable Speaker

এই স্পিকারে পজিশন আইকিউ টেকনোলজি রয়েছে, যার ফলে অটোমেটিক্যালি স্পিকারের অরিয়েন্টেশন বুঝে সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এই স্পিকারে IP67 রেটিং রয়েছে। এতে 12 ঘন্টা প্লে ব্যাক পাওয়া যায়। ব্লুটুথ 4.2 ব্যাবহার করে এই স্পিকার 30 ফিট পর্যন্ত স্টেবল কানেক্টিভিটি দিতে সক্ষম। বোস কানেক্ট অ্যাপ ব্যাবহার করে এই স্পিকার ইউজারের সুবিধা অনুযায়ী সেটিংস কাস্টমাইজ করা যায়।

  • সেলিং প্রাইস: 15,900 টাকা
  • ডিল প্রাইস: 9,896 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose Noise Cancelling 700 Bluetooth Wireless Over Ear Headphones

Bose Noise Cancelling 700 হেডফোন গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালেক্সা সাপোর্ট করে। ফলে ফোন পকেত থেকে বের না করেই আবহাওয়া বা অন্যান্য তথ্য জানা যায়। এতে 11 বিভিন্ন নয়েস ক্যানসেলেশন লেভেল সহ নয়েস ক্যানসেলেশন ফিচার রয়েছে। এতে হালকা স্টেইনলেস ষ্টীল হেডব্যান্ড রয়েছে। সিঙ্গেল চার্জে এতে 20 ঘন্টা প্লেব্যাক পাওয়া যায়।

  • সেলিং প্রাইস: 34,500 টাকা
  • ডিল প্রাইস: 20,396 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose SoundLink Micro Portable Outdoor Speaker

এটি একটি অসাধারণ আউটডোর পোর্টেবল স্পিকার। এটি ক্লিয়ার এবং ডীপ সাউন্ড দিতে সক্ষম। rugged exterior ডিজাইন থাকার ফলে হাত থেকে পড়ে গেলেও এই স্পিকারের কোনো ক্ষতি হয় না। এটিকে ওয়াটার রেজিস্টেন্স করার জন্য IPX7 রেটিং দেওয়া হয়েছে। এর টিয়ার রেজিস্টেন্স ট্র্যাপ রয়েছে, যা সুন্দর ট্র্যাবল দিতে সক্ষম। একবার ফুল চার্জ করলে এতে 6 ঘন্টা প্লে ব্যাক টাইম পাওয়া যায়। হ্যান্ডস ফ্রি কল হ্যান্ডেলিঙের জন্য এটি গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ইন্টিগ্রেট করা যায়।

  • সেলিং প্রাইস: 10,900 টাকা
  • ডিল প্রাইস: 6,901 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

The post Amazon Extra Happiness Days sale: কম দামে পাওয়া যাচ্ছে বোস ইয়ারফোন এবং ইয়ারবাডস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-deals-on-bose-headphones-earphones-speakers-amazon-extra-happiness-days-sale-know-in-bengali/feed/ 0
Amazon থেকে অর্ডার করা হয় 300 টাকার লোশন, পাঠিয়ে দেয় 19,000 টাকার হেডফোন, ফেরত নিতে অস্বীকার করে কোম্পানি https://www.91mobiles.com/bengali/amazon-delivered-bose-wireless-earbuds-worth-rs-19000-instead-of-300-skin-lotion/ https://www.91mobiles.com/bengali/amazon-delivered-bose-wireless-earbuds-worth-rs-19000-instead-of-300-skin-lotion/#respond Sat, 13 Jun 2020 04:51:38 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11663 Amazon থেকে ডেলিভারি করা হল ভুল প্রোডাক্ট

The post Amazon থেকে অর্ডার করা হয় 300 টাকার লোশন, পাঠিয়ে দেয় 19,000 টাকার হেডফোন, ফেরত নিতে অস্বীকার করে কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রায়ই এমনটা শোনা যায় যে কোনো ই-কমার্স ওয়েবসাইট থেকে স্মার্টফোন বা অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করায় ইট বা সাবান জাতীয় জিনিস ডেলিভারি দেওয়া হয়েছে। এই ধরনের জোচ্চুরির ঘটনা কয়েক দিন পরপরই খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু কখনও কি শুনেছেন শপিং সাইট থেকে 300 টাকা দামের প্রোডাক্ট অর্ডার করা হয়েছে অথচ কোম্পানি 19 হাজার টাকার প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে? আমাদের দেশেই এবার এমন একটি মুখরোচক ঘটনার কথা জানা গেছে যেখানে Amazon থেকে শপিং করার সময় ভুল করে দামি জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই ঘটনা মাশুল গোনার জন্য আমাজন ইউজারকে প্রোডাক্টটি রেখে দিতে বলে।

এই অদ্ভুত ঘটনার কথা একজন ইউজার তাঁর টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছেন। এই ব‍্যাক্তির নাম গৌতম রেগে। গৌতমবাবু টুইট করে জানিয়েছেন তিনি শপিং সাইট আমাজনে একটি স্কিন লোশন অর্ডার করেন, যার দাম প্রায় 300 টাকার কাছাকাছি। নির্দিষ্ট দিনে অর্ডার ডেলিভারিও করা হয়। কিন্তু অর্ডার হাতে পেয়ে যখন তিনি বাক্স খোলেন তখন তিনি হতবাক হয়ে যান। সেই বক্সে স্কিন লোশনের পরিবর্তে মিউজিক কোম্পানি Bose এর ওয়ারলেস ইয়ার বাড পড়ে ছিল।

প‍্যাকেট খুলে ওয়ারলেস ইয়ার বাডবের করে তিনি বুঝতে পারেন এটি কোনো ফেক বা সস্তা প্রোডাক্ট নয় বরং Bose কোম্পানির একটি দামি ও প্রিমিয়াম ওয়ারলেস ইয়ার বাড। টুইটে গৌতমবাবু আরও জানান এই ইয়ার বাডটির দাম মার্কেটে প্রায় 19,000 টাকার কাছাকাছি। 300 টাকার জিনিসের পরিবর্তে 19,000 টাকার জিনিস পেয়ে তিনি সত্যিই যথেষ্ট অবাক হয়ে যান। 

গিফ্ট করল আমাজন

এর পরের ঘটনা আরও মুখরোচক। ভুল প্রোডাক্ট হাতে পেয়ে গৌতমবাবু যখন আমাজনের কাস্টমস কেয়ারে যোগাযোগ করেন তখন কোম্পানির পক্ষ থেকে তাকে জানানো হয় যে এই 19,000 টাকা দামের ইয়ার বাডটি একটি ‘নন-রিটার্নেবল’ আইটেম। তাই আমাজন এই প্রোডাক্টটি ফেরত নিতে পারবে না। অর্থাৎ 300 টাকার প্রোডাক্টের বদলে তাকে 19 হাজার টাকার প্রোডাক্ট রেখে দিতে বলা হয়। 

প্রসঙ্গত জানিয়ে রাখি টুইটারে এই ঘটনা সামনে আসার পর থেকে অনেকেই আমাজন ও অন‍্যান‍্য শপিং সাইট সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানাচ্ছেন। গৌতমবাবুর টুইটে কমেন্ট করে এক ব‍্যাক্তি জানিয়েছেন তিনি একবার তিনি আমাজন থেকে 180 টাকা দামের আফটার সেভিং লোশন অর্ডার করলে তাকে Lenovo Tab 4 ডেলিভারি দেওয়া হয়। যাইহোক, এতদূর পড়ার পর এখন হয়তো আপনার মনেও কোথাও বেজে উঠল, “আমার সাথে এমন কেন হয় না?”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

The post Amazon থেকে অর্ডার করা হয় 300 টাকার লোশন, পাঠিয়ে দেয় 19,000 টাকার হেডফোন, ফেরত নিতে অস্বীকার করে কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/amazon-delivered-bose-wireless-earbuds-worth-rs-19000-instead-of-300-skin-lotion/feed/ 0