Bounce - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 07 Dec 2022 10:27:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম https://www.91mobiles.com/bengali/electric-scooter-offer-discount-ather-bounce-infinity-ola-hero-motocorp-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/electric-scooter-offer-discount-ather-bounce-infinity-ola-hero-motocorp-details-in-bengali/#respond Wed, 07 Dec 2022 10:27:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34443 Vida Electric Scooter এ তিনদিনের জন্য পাবেন ফ্রি টেস্ট রাইড

The post ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম first appeared on 91Mobiles Bengali.

]]>
2022 সাল শেষ হতে চলেছে এবং এই বছরের শেষ নাগাদ, আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। আসলে, অনেক কোম্পানি ডিসেম্বর মাসে ইলেকট্রিক স্কুটার ক্রেতাদের জন্য তাদের মডেলগুলিতে দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে আপনার হাজার হাজার সাশ্রয় হতে পারে। এক্সচেঞ্জ ডিসকাউন্ট ছাড়াও, OLA, Hero Vida, Ather কোম্পানির ই-স্কুটারগুলিতে অন্যান্য অফার দেওয়া হচ্ছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A14 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

OLA Electric Scooter

OLA এর তরফে তাদের ইলেকট্রিক স্কুটারে অনেক বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। কোম্পানি ডিসেম্বর মাসে ফ্রি পরিষেবা এবং হাইপারচার্জ নেটওয়ার্কের ফ্রি ব্যবহারের সাথে একটি নতুন স্কুটার কেনার ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্ট অপশন অফার করছে। একই সঙ্গে জিরো প্রসেসিং ফি-এর পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়ার কথাও ঘোষণা করেছে। তবে এই অফারের শেষ তারিখ সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করা হয়নি।

Vida Electric Scooter

এই কোম্পানি স্কুটার লঞ্চের সময় একটি বাই-ব্যাক স্কিম ঘোষণা করেছিল, যা এখনও পাওয়া যেতে পারে। এই বাই-ব্যাক স্কিমে ক্রেতারা ক্রয়ের প্রথম তিন বছরের মধ্যে তাদের স্কুটারটি কোম্পানির কাছে 70 শতাংশে সেল করতে পারেন। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি এই নতুন ইলেকট্রিক স্কুটারটি কিনতে পারেন, যা তিন বছর চালানোর পর কোম্পানির কাছে 70 শতাংশ দামে বিক্রি করা যাবে। এছাড়াও, গ্রাহকরা 72 ঘন্টা বা 3 দিনের জন্য টেস্ট রাইড প্ল্যানও পেতে পারেন। মানে এই স্কুটারটি 3 দিনের জন্য টেস্ট করুন এবং তারপর এটি কেনার সিদ্ধান্ত নিন। আরও পড়ুন: সবাইকে পেছনে ফেলে দিল এই Electric গাড়ি, কেনার জন্য ভিড় জমেছে হাজার হাজার মানুষের 

 Arther Energy

ডিসেম্বর মাসে, কোম্পানি তাদের ই-স্কুটারগুলিতে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় গ্রাহকদের জন্য স্কুটারের ব্যাটারিতে এক্সটেনডেট ওয়ারেন্টি, এক্সচেঞ্জ স্কিম এবং লো বাজেট ফিনান্স প্ল্যান চালু করা হয়েছে। Ather Energy-এর এই বিশেষ অফারটি শুধুমাত্র 31 ডিসেম্বর 2022 পর্যন্ত ভ্যালিড।

Bounce Infinity

Bounce Infinity তে একটি দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। কোম্পানি তাদের স্কুটারে রেন্টাল স্কিম ঘোষণা করেছে। এই অফারের আওতায় ক্রেতারা স্কুটার কেনার আগে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য Bounce Infinity স্কুটার ভাড়া নিতে পারবেন। গ্রাহকরা ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে বাউন্স ইনফিনিটি কিনতে পারবেন। বর্তমানে শুধুমাত্র কয়েকটি শহরে এই সুবিধা দেওয়া হচ্ছে। আরও পড়ুন: অফারে মাত্র 2,500 টাকায় কিনে নিন 50MP ক্যামেরা এবং 12 5G ব্যান্ড সহ Motorola এর এই ফোনটি  

 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/electric-scooter-offer-discount-ather-bounce-infinity-ola-hero-motocorp-details-in-bengali/feed/ 0
দারুণ খবর! এবার Flipkart থেকে কিনে ফেলুন 85কিমি রেঞ্জ সহ সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/85km-range-electric-scooter-bounce-infinity-e1-available-on-flipkart-price-speed/ https://www.91mobiles.com/bengali/85km-range-electric-scooter-bounce-infinity-e1-available-on-flipkart-price-speed/#respond Mon, 25 Jul 2022 05:36:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29255 মহারাষ্ট্রে 69,999 টাকায় পাবেন Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারটি

The post দারুণ খবর! এবার Flipkart থেকে কিনে ফেলুন 85কিমি রেঞ্জ সহ সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Bounce অবশেষে তার Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল এর জন্য পাওয়া যাচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মে গিয়ে আপনি এখন ঘরে বসেই কিনতে পারবেন এই ব্যাটারি চালিত স্কুটারটি। আপনাদের জানিয়ে রাখি যে Bounce Infinity E1 কোম্পানির প্রথম প্রোডাক্ট যা ‘Flipkart’ ওয়েবসাইটে সেল করা হচ্ছে। যদিও এটি বর্তমানে শুধুমাত্র তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং নয়াদিল্লিতে সেল এর জন্য উপলব্ধ। অর্থাৎ, আপনি যদি এই রাজ্যগুলিতে থাকেন তাহলে আপনি এই স্কুটারটি অনলাইনে কিনতে পারবেন এবং কয়েক দিনের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

15 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে ইলেকট্রিক স্কুটারটি

Flipkart থেকে এই স্কুটারটি কিনলে, কোম্পানি 15 দিনের মধ্যে গ্রাহকের দোরগোড়ায় এই ই-স্কুটারটি পৌঁছে দেবে, Bounce ও এটা প্রতিশ্রুতি দিয়েছে। অনলাইনে অর্ডার করার পরে, বাউন্স ডিলারশিপ গ্রাহকের সাথে যোগাযোগ করবে এবং বীমা ও আরটিও রেজিস্ট্রেশন দিতে সহায়তা করবে।

অনলাইনে এইভাবে কিনুন ইলেকট্রিক স্কুটারটি

ই-কমার্স সাইট Flipkart থেকে এই স্কুটারটিও ঠিক সেইভাবেই কিনতে হবে, যেইভাবে আমরা অন্য সব প্রোডাক্ট কিনি। এর জন্য, আপনাকে ই-কমার্স প্ল্যাটফর্মে স্কুটারের এক্স-শোরুম মূল্য পেমেন্ট করতে হবে। রাজ্যগুলি প্রদত্ত EV ভর্তুকির সুবিধা অব্যাহত থাকবে।

ফিচার এবং স্পেসিফিকেশন

বাউন্স ইনফিনিটি দুই কিলোওয়াট প্রতি ঘণ্টা লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে।এটি সিঙ্গেল চার্জে 85 কিলোমিটার রেঞ্জ অফার করে। এছাড়াও, এই ই-স্কুটারটির সর্বোচ্চ গতি 65kmph। এটি একটি ড্র্যাগ মোড অফার করে। নতুন ইনফিনিটি তে ভাল স্টপিং পাওয়ারের জন্য সামনে এবং পিছনের ডিস্ক ব্রেক সহ উভয় প্রান্তে 12-ইঞ্চির চাকা দেওয়া হয়েছে।

Bounce Infinity E1 এর দাম

এই ইলেকট্রিক স্কুটারটির দাম সম্পর্কে কথা বললে, দিল্লিতে এটি 68,999 টাকা (এক্স-শোরুম), গুজরাটে 59,999 টাকা (এক্স-শোরুম), মহারাষ্ট্রে 69,999 টাকা (এক্স-শোরুম), 72,999 টাকা (এক্স-শোরুম) রাজস্থান, কর্ণাটকে 68,999 (এক্স-শোরুম) এবং অন্যান্য সমস্ত রাজ্যে 79,999 টাকায় (এক্স-শোরুম) পাওয়া যাবে। যদিও দাম গ্রাহকের দ্বারা নির্বাচিত সাবস্ক্রিপশন মডেলের উপরও নির্ভর করে। এই ই-স্কুটারের দুটি মডেল- BAAS 1 এবং BAAS 2 সেল হচ্ছে।

ব্যাটারি ছাড়া Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার কেনার জন্য দুটি অপশন রয়েছে। এতে আপনাকে ব্যাটারি ভাড়া নিতে হবে।

ব্যাটারি ভাড়ায় নেওয়ার খরচ
এক্স শোরুম দাম (অপশন 1) দাম (অপশন 2)
দিল্লি ₹56,999 ₹45,099
গুজরাট ₹47,999 ₹36,099
মহারাষ্ট্র ₹57,999 ₹46,099
রাজস্থান ₹60,999 ₹49,099
কর্ণাটক ₹56,999 ₹45,099
অন্যান্য রাজ্য ₹67,999 ₹56,099
ব্যাটারি সার্ভিস মান্থলি সাবস্ক্রিপশন ₹849 ₹1,249
ব্যাটারি সোয়াইপ চার্জ ₹35 ₹35

 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দারুণ খবর! এবার Flipkart থেকে কিনে ফেলুন 85কিমি রেঞ্জ সহ সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/85km-range-electric-scooter-bounce-infinity-e1-available-on-flipkart-price-speed/feed/ 0
Bounce Infinity E1 বনাম Ola S1 : জেনে নিন কোনটি বেশি শক্তিশালী https://www.91mobiles.com/bengali/ola-s1-vs-bounce-infinity-e1-comparison-hindi-price-range-sale/ https://www.91mobiles.com/bengali/ola-s1-vs-bounce-infinity-e1-comparison-hindi-price-range-sale/#respond Sun, 13 Mar 2022 02:02:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23543 জেনে নিন Bounce Infinity E1 এর রেঞ্জ, স্পেসিফিকেশন এবং দাম

The post Bounce Infinity E1 বনাম Ola S1 : জেনে নিন কোনটি বেশি শক্তিশালী first appeared on 91Mobiles Bengali.

]]>
Bounce Infinity E1 হ’ল ভারতের তৈরি প্রথম বৈদ্যুতিক স্কুটার যা একটি Swappable ব্যাটারি ফিচার সহ আসে৷ তবে বর্তমানে এই ফিচার সহ কোন ইলেকট্রিক স্কুটার মার্কেটে পাওয়া যাচ্ছে না। তবে Bounce Infinity E1 এর সাথে ভারতীয় মার্কেটে উপস্থিত অন্যান্য জনপ্রিয় ই-স্কুটার যেমন Ather Energy 450, Ola S1 সিরিজ, Bajaj Chetak EV ইত্যাদি জোরদার টক্কর দেবে, এটা নিশ্চিত। আপনি যদি এই স্কুটারটি কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার অনেক কাজে আসতে পারে। এই পোস্টে Bounce Infinity E1 এবং Ola S1 এর মধ্যে তুলনা করার চেষ্টা করব যাতে উভয়ের মধ্যে কে বেশি শক্তিশালী সেটা বোঝা যায়।

Bounce Infinity E1 বনাম Ola S1 : দাম

দামের দিক থেকে, Bounce Infinity E1, Ather 450, Ola S1 এবং অন্যান্য অনুরূপ ইলেকট্রিক স্কুটারের তুলনায় সস্তা। ইনফিনিটি E1 একটি Swappable ব্যাটারি সহ আসে এবং তাই এটা অন্যদের থেকে আলাদা। আপনি ব্যাটারি ছাড়া এই ইলেকট্রিক স্কুটারটি মাত্র 36,000 টাকায় কিনতে পারবেন। তবে আপনাকে মাসিক মেম্বারশিপ প্ল্যানের মাধ্যমে ব্যাটারি পরিষেবা প্যাকেজের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। হোম চার্জার সহ স্কুটার এবং ব্যাটারি কিনতে আপনাকে 68,999 টাকা (এক্স শোরুম দিল্লি) খরচ করতে হবে।

তবে যাই হোক এর পরেও, Bounce Infinity E1 এর এক্স-শোরুম মূল্য এখনও Ola S1 এর থেকে অনেক কম। অন্যদিকে, দিল্লিতে Ola S1-এর দাম 85,099 টাকা। তবে Ola S1 এ Swappable ব্যাটারি নেই।

bounce-infinity-electric-scooter-launch

Bounce Infinity E1 বনাম Ola S1 : ডিজাইন এবং স্পেসিফিকেশন

Ola S1 এর তুলনায় Bounce Infinity E1 এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। Infinity E1 এর অনেকটা রেট্রো মর্ডান লুকে আসে, এবং এটি কালার অপশনে আসে। এছাড়াও, বাউন্স ইলেকট্রিক স্কুটারটি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করা যেতে পারে। এটিতে একটি কাস্টম ফ্রেম রয়েছে যা ভারতীয় রাস্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। একই সময়ে, স্কুটারটি 1 লাখ কিলোমিটারের বেশি রাস্তায় পরীক্ষা করা হয়েছে। এটিতে হেলমেটের জন্য জায়গা সহ সিটের নীচে একটি বড় স্টোরেজ বগি রয়েছে। এছাড়াও, ব্লুটুথ সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়াও এতে দেওয়া হয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প, ডিস্ক ব্রেক এবং অ্যালয় হুইল।

হার্ডওয়্যার সেগমেন্টের কথা বললে, Infinity E1 2kWhr 48V ব্যাটারি দেওয়া হয়েছে যা IP67 রেটিং দিয়ে সজ্জিত। একই সময়ে, এতে তিনটি রাইডিং মোড রয়েছে- ড্র্যাগ মোড, ইকো মোড এবং পাওয়ার মোড। এছাড়াও, পাওয়ার মোডটি 65 কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতি প্রদান করে। এই বৈদ্যুতিক স্কুটারটির ব্যাটারি Swappable এবং এটি বাড়িতে বা বাউন্স চার্জিং স্টেশনগুলির যেকোনো একটিতে সহজেই চার্জ করা যেতে পারে। এটির সামনে একটি 230mm ডিস্ক ব্রেক এবং পিছনে 203mm একটি হাইড্রোলিক ব্রেক রয়েছে। স্কুটারের সিটের উচ্চতা 780mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155mm। এটি সামনে এবং পিছনে 12-ইঞ্চি টিউবলেস টায়ার সহ আসে।

এছাড়া Ola S1 এর ডিজাইন বেশ আলাদা। এটি Bounce Infinity E1-এর তুলনায় আরও ভাল পারফরম্যান্স এবং ফিচার দিয়ে সজ্জিত। উদাহরণস্বরূপ, আপনি OLA S1-এ সামনে এবং পিছনে উভয় দিকে অটো লক, একটি 7-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, অ্যান্টি-থেফট অ্যালার্ম, জিও-ফেন্সিং, ফ্রন্ট সিঙ্গেল ফর্ক সাসপেনশন, রিয়ার মনো-শক, রিভার্স মোড এবং ডিস্ক ব্রেক পাবেন। এছাড়াও, স্কুটারটিতে একটি 2.98kWhr ব্যাটারি রয়েছে যা অনেকগুলি রাইডিং মোড সাপোর্ট করে। মোটরটির সর্বোচ্চ পাওয়ার আউটপুট 8.5kW এবং এটি 90kmph এর সর্বোচ্চ গতি প্রদান করে। এতে ভাল বুট স্পেস, এরগনোমিক্স এবং 12-ইঞ্চি অ্যালয় হুইল আছে।

Bounce Infinity E1 বনাম Ola S1 : রেঞ্জ

Bounce Infinity E1 এর তিনটি রাইডিং মোড রয়েছে: ড্র্যাগ, ইকো এবং পাওয়ার। এর মধ্যে, ইকো মোড এক চার্জে 85kms রেঞ্জ দেয়। কোম্পানি পাওয়ার মোডে উপলব্ধ রেঞ্জ সম্পর্কে কোনও তথ্য জানায়নি। অন্যদিকে, Ola S1 একক চার্জে 121km এর দীর্ঘ রেঞ্জ পায়।

Bounce Infinity E1 বনাম Ola S1 : কীভাবে কিনবেন?

আপনি 499 টাকা দিয়ে কোম্পানির সাইট থেকে Bounce Infinity E1 বুক করতে পারেন। এই মাসের শেষের দিকে এই ইলেকট্রিক স্কুটারটির ডেলিভারি পাওয়া যাবে। এছাড়াও, আপনি এর সাবস্ক্রিপশন পরিষেবাও নিতে পারেন। তবে কোম্পানি এখনও এর দাম প্রকাশ করেনি।

ola-electric-scooter

এছাড়াও, Ola S1 কোম্পানির সাইট থেকে 499 টাকায় প্রি-বুক করা যাবে। প্রি-বুকিংয়ের পরে, Ola একটি তারিখ বলে দেবে যে আপনি কখন 20,000 টাকা অগ্রিম প্রদান করে এটি কিনতে পারবেন এবং বাকি টাকাটা ডেলিভারির সময় দিতে হবে। এছাড়াও, আপনি Ola S1 কেনার জন্য বেশ কয়েকটি EMI প্ল্যানও বেছে নিতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Bounce Infinity E1 বনাম Ola S1 : জেনে নিন কোনটি বেশি শক্তিশালী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ola-s1-vs-bounce-infinity-e1-comparison-hindi-price-range-sale/feed/ 0
সাতটি শহরে শুরু হবে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/bounce-infinity-e1-electric-scooter-test-ride/ https://www.91mobiles.com/bengali/bounce-infinity-e1-electric-scooter-test-ride/#respond Sat, 26 Feb 2022 03:47:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22907 Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের ক্রেতারা পাবে টেস্ট রাইডের সুযোগ।

The post সাতটি শহরে শুরু হবে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
ইলেকট্রিক টু হুইলার প্রস্তুতকারক সংস্থা Bounce দেশের প্রথম সোয়াইপযোগ্য ব্যাটারি ইলেকট্রিক স্কুটার Infinity E1 2021 সালের ডিসেম্বরে পেশ করেছিল। Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার সাথে সাথেই ভারতে এর বুকিং শুরু হয়ে গেছে। Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার মাত্র 500 টাকা দিয়ে বুক করা যাবে। কোম্পানি Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারটি বিভিন্ন দামে পেশ করেছে। এবার কোম্পানি দেশের সাতটি বড় শহরে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড চালু করার ঘোষণা দিয়েছে।

Bounce তাদের সোয়াইপযোগ্য ব্যাটারি ইলেকট্রিক স্কুটার Infinity E1-এর দাম ঘোষণা করার আগে বাজারে তার টেস্ট রাইড দেওয়ার ঘোষণা করেছে। কোম্পানি এতদিন পর্যন্ত শুধুমাত্র ব্যাঙ্গালোরে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড অফার করছিল।

কোন শহরে কবে থেকে টেস্ট রাইড শুরু হবে?

কোম্পানির শেয়ার করা তথ্য অনুসারে, টেস্ট রাইড শুরু হবে 4 মার্চ দিল্লি এনসিআর থেকে, 10 মার্চ কোচিতে টেস্ট রাইড শুরু হবে। Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড 15 মার্চ থেকে মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ এবং চেন্নাইতে শুরু হবে। কোম্পানি শীঘ্রই আরও বেশ কিছু শহরে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড শুরু করবে বলে আশা করা হচ্ছে।

আপনি যদি Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারটি বুক করে থাকেন এবং কেনার আগে একটি টেস্ট রাইড নিতে চান, তাহলে আপনাকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে তারা Bounce Infinity E1 ক্রেতাদের টেস্ট ড্রাইভের জন্য
অফার করবে। এর সাথে, কোম্পানি আরও বলেছে যে যারা Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার কিনবেন তাদের জন্য কোম্পানি শীঘ্রই ফাইনান্সিং অপশন চালু করবে।

Bounce Infinity E1 এর দাম

ব্যাটারি ও চার্জার সহ Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম মূল্য বিভিন্ন রাজ্যে নিম্নরূপ।

এক্স শোরুম দাম
দিল্লি ₹68,999
গুজরাট ₹59,999
মহারাষ্ট্র ₹69,999
রাজস্থান ₹72,999
কর্ণাটক ₹68,999
অন্যান্য রাজ্য ₹79,999

ব্যাটারি ছাড়া Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারটি কেনার জন্য দুটি অপশন রয়েছে। এতে আপনাকে একটি ব্যাটারি ভাড়া নিতে হবে।

ব্যাটারি ভাড়ায় নেওয়ার খরচ
এক্স শোরুম দাম (অপশন 1)
দাম (অপশন 2)
দিল্লি ₹56,999 ₹45,099
গুজরাট ₹47,999 ₹36,099
মহারাষ্ট্র ₹57,999 ₹46,099
রাজস্থান ₹60,999 ₹49,099
কর্ণাটক ₹56,999 ₹45,099
অন্যান্য রাজ্য ₹67,999 ₹56,099
ব্যাটারি সাবস্ক্রিপশন মাসিক খরচ
₹849 ₹1,249
ব্যাটারি সোয়াইপ চার্জ ₹35 ₹35

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সাতটি শহরে শুরু হবে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bounce-infinity-e1-electric-scooter-test-ride/feed/ 0
সুখবর! বাউন্স কোম্পানি স্টাইলিশ Electric Scooter বুক করুন শুধুমাত্র 499 টাকায়, iPhone 8 এর থেকেও কম এই স্কুটারের দাম https://www.91mobiles.com/bengali/bounce-infinity-electric-scooter-launched-booking-start-rs-499-made-in-india/ https://www.91mobiles.com/bengali/bounce-infinity-electric-scooter-launched-booking-start-rs-499-made-in-india/#respond Thu, 02 Dec 2021 07:47:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19783 Bounce Infinity E1 Electric Scooter বুক করার পদ্ধতি

The post সুখবর! বাউন্স কোম্পানি স্টাইলিশ Electric Scooter বুক করুন শুধুমাত্র 499 টাকায়, iPhone 8 এর থেকেও কম এই স্কুটারের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় বাজারে ইলেকট্রিক ভেহিকেলে‌র চাহিদা ক্রমশ বাড়তে দেখে বেঙ্গালুরুর মোবিলিটি ফার্ম বাউন্স নিজের প্রথম Electric Scooter লঞ্চ করেছে। এই স্কুটার‌টিকে কোম্পানি E1 নামে মার্কেটে পেশ করেছে। এই স্কুটারের প্রধান বৈশিষ্ট্য হল কোম্পানি এই স্কুটারটিকে ব‍্যাটারী ছাড়াও বিক্রি করতে পারবে, যার দাম মাত্র 36,000 টাকা। এই দামটি এখন মার্কেটের iPhone 8 স্মার্টফোনে‌র দাম থেকেও কম।

বাউন্স ইনফিনিটি E1 ইলেকট্রিক স্কুটার

আসলে, বাউন্স ইনফিনিটি ই1 প্রথম ই-স্কুটার, যেই স্কুটারটিকে ‘ব‍্যাটারী এজ এ সার্ভিস’ বিকল্পের সাথে পেশ করা হবে। যদি আপনি ব‍্যাটারী পরিষেবা বিকল্প হিসেবে পছন্দ করেন তাহলে বাউন্স ইনফিনিটি ইলেকট্রিক স্কুটার‌টি 36,000 টাকার কম দামে আপনি কিনে নিতে পারবেন। এর জন্যে আপনাকে একটি সাবস্ক্রিপশন প্ল‍্যান বেছে নিতে হবে, যার সম্পূর্ণ তথ্য খুব শীঘ্রই কোম্পানির ওয়েবসাইটে উপলব্ধ হয়ে যাবে। যদি আপনি এই স্কুটারটি কেনার কথা ভাবছেন তাহলে আপনি এই স্কুটারটিকে মাত্র 499 টাকায় বুক করতে পারবেন। আসুন এই আর্টিকেলে‌র মাধ্যমে বুক করার সম্পূর্ণ পদ্ধতি জেনে নিই।

নিচে দেওয়া পদ্ধতি অনুযায়ী বুক করুন বাউন্স ইনফিনিটি E1 ইলেকট্রিক স্কুটার

  1. সর্বপ্রথম আপনাকে https://bounceinfinity.com/reserve ওয়েবসাইট ওপেন করতে হবে।
  2. ওয়েবসাইট ওপেন করার পরে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি এবং পিন কোড দিতে হবে।
  3. এই সব তথ্য গুলি ফিল করার পরে যে কালারের স্কুটার আপনি বুক করতে চান, সেই কালারটি পছন্দ করুন।
  4. বাউন্স কোম্পানি ইনফিনিটি E1 স্কুটারটিকে পাঁচটি কালার যথাক্রমে- Sparkle Black, Comet Grey, Sporty Red, Peral White এবং Desart Silver কালারে পেশ করেছে।
  5. এই প্রক্রিয়া গুলি সম্পূর্ণ হ‌ওয়ার পরে তার নীচে দেওয়া কন্টিনিউ পেমেন্ট অপশনে ক্লিক করুন।
  6. আপনি ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই একাউন্ট অথবা নেট ব‍্যাঙ্কিঙের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
  7. পেমেন্ট করার সাথে সাথেই আপনার বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
  8. আপনার স্কুটার বুকিং হ‌ওয়ার ম‍্যাসেজ রেজিস্টার হ‌ওয়া ফোন নাম্বারে চলে আসবে।
  9. এরপরে ইলেকট্রিক স্কুটারটির ডেলিভারি‌র জন্য কোম্পানি নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে।

Note: এই স্কুটারের ডিলারশিপ নেটওয়ার্ক এবং এর অনলাইন প্ল‍্যাটফর্মের মাধ্যমে 2022 এর মার্চ মাসে ডেলিভারি শুরু হয়ে যাবে এবং প্রি-বুকিং আজকে থেকে শুরু হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সুখবর! বাউন্স কোম্পানি স্টাইলিশ Electric Scooter বুক করুন শুধুমাত্র 499 টাকায়, iPhone 8 এর থেকেও কম এই স্কুটারের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bounce-infinity-electric-scooter-launched-booking-start-rs-499-made-in-india/feed/ 0
65kmph টপ স্পীড এবং 85km এর রেঞ্জ সহ মাত্র 36,000 টাকা দামে লঞ্চ হল Bounce Infinity Electric Scooter https://www.91mobiles.com/bengali/bounce-infinity-electric-scooter-launched-with-battery-swap-price-range/ https://www.91mobiles.com/bengali/bounce-infinity-electric-scooter-launched-with-battery-swap-price-range/#respond Thu, 02 Dec 2021 05:10:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19773 Bounce Infinity Electric Scooter এর দাম এবং স্পেসিফিকেশন্স

The post 65kmph টপ স্পীড এবং 85km এর রেঞ্জ সহ মাত্র 36,000 টাকা দামে লঞ্চ হল Bounce Infinity Electric Scooter first appeared on 91Mobiles Bengali.

]]>
বেঙ্গালুরু বেস্ড স্মার্ট মোবিলিটি কোম্পানি Bounce আজকে ভারতীয় বাজারে নিজের নতুন এবং প্রথম ইলেকট্রিক স্কুটার (Bounce Infinity Electric Scooter) লঞ্চ করেছে। Bounce নিজের প্রথম ইলেকট্রিক স্কুটারটিকে Bounce Infinity নামে ইন্ডিয়ান মার্কেটে পেশ করেছে। এই ‘মেড ইন ইন্ডিয়া’ এডভান্স স্কুটারে ইন্টেলিজেন্ট ফিচার দেওয়া হয়েছে। বাউন্স কোম্পানি ডিসেম্বরের মাঝের দিকে ইলেকট্রিক স্কুটারের জন্য টেস্ট রাইড শুরু করবে, ডেলিভারি আগামী বছরের মার্চ মাস থেকে শুরু করা হবে। ইনফিনিটি ইলেকট্রিক স্কুটারটিকে পাঁচটি কালার অপশনে পেশ করা হয়েছে। আসুন এই আর্টিকেলে এই স্কুটারের দাম এবং ফিচার সম্পর্কে সম্পূর্ণ জেনে নিই।

ব‍্যাটারী ছাড়া কিনুন ইলেকট্রিক স্কুটার

আসলে নতুন ইনফিনিটি ইলেকট্রিক স্কুটারটিকে অল্টারনেটিভ ব‍্যাটারীর সাথে পেশ ভারতীয় বাজারে‌র প্রথম স্কুটার। বাউন্স ইনফিনিটি ই-স্কুটারটিকে ‘ব‍্যাটারী এজ এ সার্ভিস’ অপশনের সাথে পেশ করেছে যা গ্রাহকদের ব‍্যাটারী ছাড়া বাহন কেনার অনুমতি প্রদান করে। এই পদক্ষেপের ফলে ভারতীয় স্কুটারের মার্কেটে আগে থেকে থাকা Bajaj Chetak Electric, TVS iQube এবং Ather 450X Electric Scooter এর সাথে কড়া প্রতিযোগিতা হবে।

রেঞ্জ এবং টপ স্পীড

বাউন্স ইনফিনিটিকে 2 কিলো‌ওয়াট-ঘন্টার লিথিয়াম-আয়‌ওন ব‍্যাটারী যুক্ত করা হয়েছে। এই স্কুটার‌টি ফুল চার্জ করলে 85 কিমির রেঞ্জ প্রদান করে। এই ই-স্কুটারের টপ স্পীড 65kmph। এই স্কুটারে একটি ড্র‍্যাগ মোড দেওয়া হয়েছে যা উপভোক্তাদের স্কুটার পাঞ্চার হলে গাড়িটিকে চালাতে সাহায্য করবে। নতুন ইনফিনিটি স্কুটারের দুটি চাকায় 12-ইঞ্চির চাকা দেওয়া হয়েছে এবং এর সাথেই এই স্কুটারে ভালো স্টপিং পাওয়ারের জন্য ফ্রন্ট আর রেয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

ব‍্যাটারী সোয়াপিং কি?

এখন আপনি যদি ভাবেন যে ব‍্যাটারী সোয়াপিং কি তাহলে আপনাকে বলে দিই যে এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা বারবার গাড়ি চার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবে। ইউজাররা নিজের গাড়িতে দেওয়া ব‍্যাটারী ছাড়াও অ্যাডিশনাল ব‍্যাটারী‌ও রাখতে পারবে এবং প্রয়োজন হলে খুব সহজেই স্কুটারের ব‍্যাটারী বদলাতে পারবে। সাধারণত যেকোনো ইলেকট্রিক বাহনের ব‍্যাটারী চার্জ হতে কয়েক ঘন্টা সময় লাগে, এমতাবস্থায় ব‍্যাটারী সোয়াপিং অপশন‌টি খুবই ভালো।

Bounce Infinity Electric Scooter Price

ইভি স্টার্টআপ বাউন্স বৃহস্পতিবার ভারতীয় বাজারে ব‍্যাটারী এবং চার্জার সহ 68,999 টাকায় নতুন ইনফিনিটি ইলেকট্রিক স্কুটারটিকে লঞ্চ করার ঘোষণা করেছে। আবার এই স্কুটারটিকে ব‍্যাটারী ছাড়া 36,000 টাকা দামে পেশ করা হয়েছে। উপরে যে দাম গুলি বলা হয়েছে সেগুলি দিল্লির এক্স-শোরুম প্রাইস। এই স্কুটারের দাম প্রত‍্যেক রাজ‍্যে আলাদা। কোম্পানি নিজের এই নতুন ব‍্যাটারী চালিত স্কুটারটিকে শুরুতে 499 টাকা টোকন মানি দিয়ে বুক করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 65kmph টপ স্পীড এবং 85km এর রেঞ্জ সহ মাত্র 36,000 টাকা দামে লঞ্চ হল Bounce Infinity Electric Scooter first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bounce-infinity-electric-scooter-launched-with-battery-swap-price-range/feed/ 0