Brodband - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 23 Mar 2024 14:14:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এই কোম্পানি নিয়ে এসেছে হোলি ধামাকা অফার, এক মাস ফ্রি পাওয়া যাবে ইন্টারনেট https://www.91mobiles.com/bengali/excitel-launches-holi-dhamaka-offer-1-month-of-free-internet-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/excitel-launches-holi-dhamaka-offer-1-month-of-free-internet-details-in-bengali/#respond Sat, 23 Mar 2024 14:14:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47677 Excitel এর Holi Dhamaka Offer

The post এই কোম্পানি নিয়ে এসেছে হোলি ধামাকা অফার, এক মাস ফ্রি পাওয়া যাবে ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে ডোমেস্টিক ওয়্যারলাইন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার Excitel তাদের নতুন ব্রডব্যান্ড প্ল্যান পেশ করেছিল। এর সঙ্গে ফ্রিতে স্মার্ট টিভি বা প্রোজেক্টর দেওয়া হচ্ছিল। এবার কোম্পানি রঙের উৎসব উপলক্ষে নতুন Holi Dhamaka Offer পেশ করেছে। এই অফারের আওতায় ইউজাররা 424 টাকা প্রতি মাস থেকে শুরু প্ল্যানে এক মাস ফ্রি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

25 মার্চ পর্যন্ত পাওয়া যাবে অফার

এক্সাইটেলের এই অফার শুধুমাত্র Kickstarter প্ল্যান হিসাবে পেশ করা হয়েছে। যারা এই অফার উপভোগ করতে চাইছেন তাদের আগামী 25 মার্চের মধ্যে রিচার্জ করাতে হবে। কোম্পানির ইন্টারনেট সার্ভিসের 6 মাস সাবস্ক্রিপশনে 1 মাস এবং 12 মাস সাবস্ক্রিপশনে 2 মাস ফ্রি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।

Kickstarter প্ল্যান

  • 424 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 200Mbps পর্যন্ত স্পীডে ইন্টারনেট পাওয়া যায়। 12 মাসের জন্য এই প্ল্যানটি নিলে প্রতি মাসে খরচ পড়বে মাত্র 424 টাকা। এর সঙ্গে কোম্পানি দুই মাস ফ্রি ইন্টারনেট দিচ্ছে।
  • 474 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে ইউজারদের 300Mbps পর্যন্ত স্পীডে ইন্টারনেট দেওয়া হয়। 12 মাসের রিচার্জ একবারে করলে প্রতি মাসে খরচ পড়বে 474 টাকা। এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে দুই মাস ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে।
  • 499 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 200Mbps পর্যন্ত স্পীডে ইন্টারনেট পাওয়া যায়। 6 মাসের জন্য এই প্ল্যানটি নিলে প্রতি মাসে খরচ পড়বে মাত্র 499 টাকা। এর সঙ্গে কোম্পানি এক মাস ফ্রি ইন্টারনেট দিচ্ছে।
  • 549 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে ইউজারদের 200Mbps পর্যন্ত স্পীডে ইন্টারনেট দেওয়া হয়। 6 মাসের রিচার্জ একবারে করলে প্রতি মাসে খরচ পড়বে 549 টাকা। এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে এক মাস ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে।

The post এই কোম্পানি নিয়ে এসেছে হোলি ধামাকা অফার, এক মাস ফ্রি পাওয়া যাবে ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/excitel-launches-holi-dhamaka-offer-1-month-of-free-internet-details-in-bengali/feed/ 0
400Mbps ইন্টারনেট স্পীডের সঙ্গে পাওয়া যাবে 12টি OTT-এর সুবিধা, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/excitel-400mbps-plan-with-ott-benifits-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/excitel-400mbps-plan-with-ott-benifits-launch-details-in-bengali/#respond Wed, 02 Aug 2023 09:00:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43032 এক্সাইটেলের নতুন প্ল্যান

The post 400Mbps ইন্টারনেট স্পীডের সঙ্গে পাওয়া যাবে 12টি OTT-এর সুবিধা, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • এক্সাইটেলের নতুন কেবল কাটার প্ল্যানের দাম 592 টাকা।
  • এই প্ল্যানটি তিন মাসের জন্য মাত্র 847 টাকার বিনিময়ে পাওয়া যাবে।
  • এক সঙ্গে 12 মাসের জন্য প্ল্যানটি নিলে এই দাম পড়বে।

ভারতীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার Excitel একটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান পেশ করেছে। এই নতুন প্ল্যানের নাম ‘Cable Cutter Plan’ রাখা হয়েছে। এই প্ল্যানে ইন্টারনেট ছাড়াও লাইভ টিভি এবং বিনামূল্যে কিছু OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এছাড়া এক্সাইটেলের এই নতুন কেবল কাটার প্ল্যানের দাম মাত্র 592 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে। আরও পড়ুন: 6,999 টাকা দামে লঞ্চ হল 5,000mAh Battery সহ দেশীয় স্মার্টফোন Lava Yuva 2, জেনে নিন বিস্তারিত

12 মাসের জন্য দিতে হবে মাত্র এত টাকা

এই কেবল কাটার প্ল্যানের দাম 592 টাকা। কিন্তু এই দাম একসঙ্গে 12 মাসের জন্য প্রযোজ্য। এছাড়া গ্রাহকরা এই প্ল্যানটিই তিন মাসের জন্য নিতে পারেন 847 টাকা প্রতি মাসের দরে। এই অল ইন ওয়ান আলট্রা ফাস্ট ইন্টারনেট স্পীড পাওয়া যাবে।

কোম্পানি ফাউন্ডার বিবেক রেনা জানিয়েছেন তাঁরা Cable Cutter প্ল্যান পেশ করে যথেষ্ট খুশি হয়েছেন। এই প্ল্যানটি কেবল টিভি ও হোম ব্রডব্যান্ডের সেক্টরে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এই প্ল্যানে ইউজারদের হাই স্পীড ডেটার সঙ্গে সঙ্গে লাইভ টিভি এবং ওটিটি অ্যাপের অ্যাক্সেস দেওয়া যাবে। আরও পড়ুন: ভারতীয় BIS সাইটে তালিকাভুক্ত Samsung Galaxy S23 FE স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে

ওটিটি সাবস্ক্রিপশন

এই প্ল্যানে মোট 12টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই প্ল্যানে Disney+ Hotstar, SonyLIV, ALT Balaji, Hungama Play, Hungama Music, Hubhopper, Shemaroo, Fancode, DistroTV, Epicon এবং ZEE5 ওটিটি অ্যাপের সুবিধা পাওয়া যাবে।

কিছু দিন আগে কোম্পানি Disney+ Hotstar এর সঙ্গে হাত মিলিয়েছিল। এই যুগলবন্দীর পর কোম্পানি নতুন প্ল্যান পেশ করেছিল এবং এই প্ল্যানের নাম Disney+ Hotstar রাখা হয়েছিল। এই প্ল্যানের দাম 599 টাকা রাখা হয়েছিল। এই ব্রডব্যান্ড প্ল্যানেও 400Mbps স্পীডে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে 12টি ওটিটি অ্যাপের অ্যাক্সেস এবং 550টিরও বেশি লাইভ চ্যানেল পাওয়া যায়। আরও পড়ুন: গ্লোবালি লঞ্চ হল Vivo V29 5G, রয়েছে 80W চার্জিং, 8GB RAM এবং 50MP ক্যামেরা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 400Mbps ইন্টারনেট স্পীডের সঙ্গে পাওয়া যাবে 12টি OTT-এর সুবিধা, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/excitel-400mbps-plan-with-ott-benifits-launch-details-in-bengali/feed/ 0
5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন https://www.91mobiles.com/bengali/reliance-jio-fiber-how-to-book-steps-register-broadband-service-form-5-september-in-bengali/ https://www.91mobiles.com/bengali/reliance-jio-fiber-how-to-book-steps-register-broadband-service-form-5-september-in-bengali/#respond Sat, 07 Sep 2019 08:24:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8035 শুরু হয়ে গেছে Jio Fiber পরিষেবা

The post 5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
Reliance Jio তাদের 42তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) এর মঞ্চে Jio Fiber এর ঘোষণা করে ভারতীয় ব্রডব্যান্ড সেক্টরে এক নতুন পথ উম্মোচন করেছে। সার্ভিস শুরু হ‌ওয়ার আগে শুধুমাত্র ঘোষণা হ‌ওয়ামাত্র অন‍্যান‍্য টেলিকম সার্ভিস প্রোভাইডার কোম্পানি এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইডারদের মধ্যে হ‌ইচ‌ই পড়ে গেছে। Jio Fiber এর জন্য দেশের প্রায় সর্বত্র অপেক্ষা করা হয়েছে এবং এই সপ্তাহের 5 সেপ্টেম্বর থেকে এই সার্ভিস শুরু হয়ে গেছে। যদি আপনিও Jio Fiber এর কানেকশন পেতে ইচ্ছুক হোন তবে এই আর্টিকলটি আপনার জন্য, আজ আমরা কিভাবে Jio Fiber এর কানেকশন পাওয়া যাবে সেবিষয়ে কথা বলব।

Jio Fiber বুকিং

1. সবার আগে আপনার ফোন বা কম্পিউটার থেকে jio.com এ যান।

2. ওয়েবসাইটের হোম পেজে Jio Fiber এর প্রোডাক্ট পেজ দেখতে পাবেন, এতে ক্লিক করুন।

3. এখানে Jio Fiber কানেকশনের জন্য আপনার অ্যাড্রেস জানতে চাওয়া হবে, আপনার পুরো ঠিকানা লিখুন।

লঞ্চ হলো ভারতের সবচেয়ে সস্তা 5000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 4 জিবি র‍্যাম‌ওয়ালা ফোন Infinix Hot 8, Xiaomi-Realme কে কড়া টক্কর

4. ঠিকানা লেখার সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ম‍্যাপের সুবিধাও দেওয়া হয়েছে। এখানে আপনি সরাসরি ম‍্যাপে আপনার লোকেশন মার্ক করতে পারবেন।

5. যেই ঠিকানায় আপনি Jio Fiber কানেকশন চান সেটি সিলেক্ট করে Confirm বাটনে ক্লিক করুন।

6. কনফার্ম হ‌ওয়ার পর কিছু ব‍্যাক্তিগত তথ্য চাওয়া হবে। যেমন- নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি। সঠিক স্থানে তথ্য ভরে দিন।

7. এখানে লেখা নিয়ম ও শর্তাবলী পড়ে “Agree” তে টিক করে “Generate OTP” তে ক্লিক করুন।

রিলিজ হলো Android 10, জেনে নিন ফিচার

8. আপনার দেওয়া ইমেইল আইডি এবং ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে, সেগুলি লিখে দিন।

9. Jio Fiber কানেকশনের জন্য আপনার অনুরোধ Reliance Jio এর পক্ষ থেকে অ্যাক্সেপ্ট করে নেওয়া হয়েছে।

10. রেজিস্টার হয়ে গেলে আপনার থেকে এমন কিছু লোকের কথা জানতে চাওয়া হবে যাদের আপনি মনে করেন যে তারা Jio Fiber কানেকশন নিতে ইচ্ছুক।

Exclusive: দেখে নিন Vivo V17 Pro এর রিয়েল ইমেজ, এতে থাকবে ডুয়েল পপ-আপ ক‍্যামেরার সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা

জানিয়ে রাখি এখানে আপনি আপনার এলাকার যত বেশি মানুষের কথা উল্লেখ করবেন ততই ভালো। আসলে Jio Fiber একটি ব্রডব্যান্ড সার্ভিস যা ফাইবার কেবলের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছায়। তাই একটি এলাকা থেকে যত বেশি কানেকশন রিকোয়েস্ট জমা পড়বে কোম্পানি সেই এলাকার কাজ তত তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করবে। এছাড়া আপনি আপনার নিকটতম Jio স্টোরে গিয়ে আপনার এলাকার Jio Fiber কানেকশনের ব‍্যাপারে জানতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/reliance-jio-fiber-how-to-book-steps-register-broadband-service-form-5-september-in-bengali/feed/ 0
Reliance Jio এর উপহার : গিগাফাইবার ইউজারদের জন্য পেশ করা হলো সস্তা প্ল‍্যান https://www.91mobiles.com/bengali/reliance-jio-gigafiber-plan-jio-introduced-new-entry-level-gigafiber-plan-in-bengali/ https://www.91mobiles.com/bengali/reliance-jio-gigafiber-plan-jio-introduced-new-entry-level-gigafiber-plan-in-bengali/#respond Mon, 10 Jun 2019 11:27:29 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6922 Reliance Jio খুব তাড়াতাড়ি লঞ্চ করবে Jio GigaFiber Service

The post Reliance Jio এর উপহার : গিগাফাইবার ইউজারদের জন্য পেশ করা হলো সস্তা প্ল‍্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
টেলিকম সেক্টরে আলোড়ন সৃষ্টি করার পর Reliance Jio এবার ব্রডব্যান্ডের ক্ষেত্রেও নতুনত্ব আনতে সচেষ্ট হয়েছে। কোম্পানি কয়েক মাস আগে “Jio GigaFiber” সার্ভিস চালু করে। আপাতত এই মুহূর্তে জিও গিগাফাইবার সার্ভিস শুধুমাত্র জিও কর্মচারীদের জন্য কার্যকর। এবার কোম্পানি এই পরিষেবার জন্য এন্ট্রি লেভেলের কিছু অপশন পেশ করতে চলেছে। এর সাহায্যে কোম্পানি আরও বেশি সংখ্যক ইউজার পেতে চলেছে বলে আশা করা যায়।

চলে এলো LG W সিরিজ, ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে হবে লঞ্চ, Galaxy M সিরিজের থেকেও সস্তা হবে এই ফোন

এই এন্ট্রি লেভেল প্ল‍্যানে সার্ভিস নেওয়ার জন্য ইউজারদের 2,500 টাকা সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। এর আগে জিও গিগাফাইবার প্ল‍্যান নেওয়ার জন্য ইউজারদের 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হতো। এই নতুন লো কস্ট প্ল‍্যানে কিছু শর্তাবলী প্রযোজ্য। Reliance Jio এই প্ল‍্যানের জন্য একটি এন্ট্রি লেভেল ইন্টারনেট রাউটার দিচ্ছে, যা সিঙ্গেল ব‍্যান্ডে কাজ করে। এটি সাধারণ ডুয়েল ব‍্যান্ড ফ্রিকোয়েন্সি রাউটারের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির।

এই প্ল‍্যানে ইউজারদের প্রতি মাসে 1,100 জিবি ডেটা দেওয়া হবে এবং এর সঙ্গে গ্ৰাহক বিনামূল্যে লোকাল ও এসটিডি কল উপভোগ করতে পারবেন। এছাড়াও জিও টিভির সাহায্যে সমস্ত টিভি চ‍্যানেল বিনামূল্যে দেখা যাবে।

দেখুন Samsung Galaxy Note 10 এর এক্সক্লুসিভ 5K রেন্ডার ও 360 ডিগ্রি ভিডিও

Reliance Jio এর জিও গিগাফাইবার সার্ভিসটি আসলে এফটিটিএইচ সার্ভিস অর্থাৎ ফাইবার টু দি হোম পরিষেবা। জিও এই সার্ভিস দেশে পেশ করলেও এটি এখনও পর্যন্ত টেস্টিং পর্যায়ে আছে। জিওর কর্মচারীদের জিও গিগাফাইবার পরিষেবা আগেই দিয়ে দেওয়া হয়েছে যাতে এর স্পীড ও ক্ষমতা সম্পর্কে জানা যায়।

জিওর বক্তব্যে অনুযায়ী কোম্পানি এখন‌ও পর্যন্ত 10,000টির‌ও বেশি শহরে গিগাফাইবারের ট্রায়াল করে ফেলেছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ এই পরিষেবা উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত Reliance Jio এর তরফ থেকে জিও গিগাফাইবারের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। জিওর মাই জিও অ্যাপের সঙ্গে সঙ্গে কোম্পানির ওয়েবসাইট থেকেও এই রেজিস্ট্রেশন করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Reliance Jio এর উপহার : গিগাফাইবার ইউজারদের জন্য পেশ করা হলো সস্তা প্ল‍্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/reliance-jio-gigafiber-plan-jio-introduced-new-entry-level-gigafiber-plan-in-bengali/feed/ 0
পাকিস্তানের থেকেও কম মোবাইল ইন্টারনেট স্পীড পাওয়া যাচ্ছে ভারতে, পড়ে গেল গ্লোবাল র‍্যাঙ্ক https://www.91mobiles.com/bengali/ookla-report-india-average-mobile-download-speed-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ookla-report-india-average-mobile-download-speed-in-bengali/#respond Thu, 30 May 2019 07:02:04 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6726 গ্লোবাল ইন্টারনেট স্পীডে পিছিয়ে পড়লো ভারত

The post পাকিস্তানের থেকেও কম মোবাইল ইন্টারনেট স্পীড পাওয়া যাচ্ছে ভারতে, পড়ে গেল গ্লোবাল র‍্যাঙ্ক first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কিছু সময় ধরে ভারত বিশ্বের অন‍্যতম মোবাইল মার্কেটে পরিণত হয়েছে। শুধুমাত্র স্মার্টফোন নয়, মোবাইল ডেটা ও 4জি সার্ভিসের দিক থেকেও ভারত এখন অনেক এগিয়ে। আজ ভারত সেইসব বড়ো দেশের লিস্টে নিজের নাম জুড়ে নিয়েছে যেখানে ইন্টারনেট বিপুল পরিমাণে ব‍্যবহার করা হয়। রিলায়েন্স জিও আসার পর থেকেই ভারতে ইন্টারনেটের ব‍্যবহারে পরিবর্তন এসেছে। তবে এতো কিছুর পরেও জেনে অবাক হতে হয় যে একদিকে যেমন ভারত ইন্টারনেট খরচের দিক থেকে বিশ্বের অন‍্যতম বড়ো বাজারে পরিণত হয়েছে তেমনই স্পীডের দিক থেকে পিছিয়ে এসে ভারতের অবস্থান এখন 121।

11 জুন ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M40, সুন্দর লুকের সঙ্গে এতে থাকবে অসাধারণ স্পেসিফিকেশন

ভারতে ইন্টারনেট ব‍্যবহারকারীর সংখ্যা যেমন বেড়েছে তেমনই কমেছে 4জি সার্ভিসের দাম। তার সত্ত্বেও পৃথিবীর অন‍্যান‍্য দেশের তুলনায় ভারতের র‍্যাঙ্কিং পিছিয়ে পড়েছে। আমেরিকার ডেটা স্পীড টেস্টার ফার্ম Ookla ভারতের ইন্টারনেট স্পীড সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেছে। উকলা জানিয়েছে গত বছর ভারতের গ্লোবাল র‍্যাঙ্কিং ছিল 109, কিন্তু এবছর তা বেড়ে 121 এ গিয়ে দাঁড়িয়েছে। এই রিপোর্ট বছরের প্রথম তিনমাসের হিসেবে তৈরি।

বেড়েছে গড় স্পীড
গ্লোবাল র‍্যাঙ্কিং পড়ে যাওয়ার ঘটনায় খারাপ লাগলেও এটি ততটাও খারাপ না। উকলা স্পষ্ট জানিয়েছে গ্লোবাল র‍্যাঙ্কিঙে ভারত পিছিয়ে পড়লেও গত বছরের তুলনায় ইন্টারনেট স্পীডের উন্নতি হয়েছে। গত বছরের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের গড় মোবাইল ডেটা স্পীড ছিলো 9.01 এমবিপিএস, তা এবছর বেড়ে 10.71 এমবিপিএস হয়ে গেছে।

একদম অন্য ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে ভারতে এলো Oppo Reno, 10X জুমের সঙ্গে এতে আছে অসাধারণ ফিচার

ভারতের মোবাইল ডেটা স্পীড বেড়েই চলেছে। গ্লোবাল র‍্যাঙ্কিঙে পিছিয়ে পড়ার মূল কারণ ইন্টারনেটের খারাপ অবস্থা নয়, বরং এই র‍্যাঙ্কিঙে পিছিয়ে পড়ার মূল কারণ হলো বেশ কিছু দেশ ভারতের তুলনায় তাড়াতাড়ি তাদের ইন্টারনেটের উন্নতি করেছে। গত বছর প্রথম তিন মাসে ভারতে সমস্ত টেলিকম কোম্পানির গড় 4জি এলটিই ডাউনলোড স্পীড ছিলো 9.84 এমবিপিএস, যা এবছরের প্রথম তিন মাসে বেড়ে 10.58 এমবিপিএস হয়ে গেছে।

উন্নতি হয়েছে ব্রডব্যান্ড ক্ষেত্রেও
গত বছর ভারতে গড় ব্রডব্যান্ড ডাউনলোড স্পীড ছিলো 20.72 এমবিপিএস, যা এবছর বেড়ে 29.25 এমবিপিএস হয়ে গেছে। এই ক্ষেত্রেও গড় স্পীড বাড়া সত্ত্বেও গ্লোবাল ইন্ডেক্সে ভারত 67তম স্থান থেকে 68তম স্থানে নেমে গেছে। প্রসঙ্গত এবছরের প্রথম তিন মাসে নর‌ওয়ে 65.41 গড় ডাউনলোড স্পীড দিয়ে প্রথম স্থান দখল করেছে। ব্রডব্যান্ডের ক্ষেত্রে 197.50 এমবিপিএস স্পীডের সঙ্গে সিঙ্গাপুর প্রথম স্থান পেয়েছে।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হলো Vivo Y15, দাম 13,990 টাকা

প্রতিবেশী দেশ পাকিস্তান গড় মোবাইল ডেটা স্পীডে ভারতের থেকে এগিয়ে গেছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারতের গড় স্পীড 10.71 এমবিপিএস দেখা গেলেও পাকিস্তানের গড় স্পীড ছিলো 13.39 এমবিপিএস। ভারতের ভৌগোলিক অবস্থান ও এখানের জনসংখ্যা ইন্টারনেট স্পীডের অন‍্যতম বড়ো বাধা। এখানে এক‌ই সময়ে বহু মানুষ একটি নেটওয়ার্কে এক সঙ্গে ইন্টারনেট ব‍্যবহার করেন, যার ফলে খুব স্বাভাবিক ভাবেই ইন্টারনেট স্পীড কমে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post পাকিস্তানের থেকেও কম মোবাইল ইন্টারনেট স্পীড পাওয়া যাচ্ছে ভারতে, পড়ে গেল গ্লোবাল র‍্যাঙ্ক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ookla-report-india-average-mobile-download-speed-in-bengali/feed/ 0