BSNL 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 30 Nov 2024 06:09:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বিনামূল্যে 4G-তে আপগ্রেড করুন 2G-3G সিম, BSNL নিয়ে এসেছে বিশেষ অফার https://www.91mobiles.com/bengali/bsnl-4g-sim-upgrade-offer-free-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-4g-sim-upgrade-offer-free-know-details-in-bengali/#respond Sat, 30 Nov 2024 06:09:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58716 BSNL দিচ্ছে ফ্রি 4G সিম আপগ্রেড অফার

The post বিনামূল্যে 4G-তে আপগ্রেড করুন 2G-3G সিম, BSNL নিয়ে এসেছে বিশেষ অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
সরকারি টেলিকম কোম্পানি BSNL বর্তমানে তাদের 4G পরিষেবার পরিধি বাড়ানোর জন্য দ্রুত কাজ করে চলেছে। কোম্পানির পক্ষ থেকে 2023 সালের মে মাস থেকে 4G সার্ভিস রোলআউট করা শুরু করে দেওয়া হয়েছে। কিছু দিন আগে ইন্ডিয়ান মোবাইল কংরেসে BSNL এর চেয়ারম্যান পি কে পুরভর জানিয়েছিলেন ডিসেম্বর মাসে 4G সার্ভিস লঞ্চ শুরু করে দেওয়া হবে এবং 2025 সালের জউ মাসের মধ্যে গোটা দেশে এটি চালু করে দেওয়া হবে। তাই বর্তমানে কোম্পানি বিনামূল্যে 4G সিম আপগ্রেড করা শুরু করেছে।

BSNL এর 4G সিম আপগ্রেড অফার

4G সার্ভিস লঞ্চের আগেই কোম্পানি একটি দারুণ অফার নিয়ে এসেছে। BSNL ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া সাইট এক্সে একটি পোস্ট করে জানিয়েছে BSNL ইউজাররা বিনামূল্যে তাদের 2G ও 3G সিম 4G তে আপগ্রেড করতে পারবেন। এই সিম আপগ্রেডের জন্য গ্রাহকদের যে কোনো BSNL কাস্টোমার সার্ভিস সেন্টারে যেতে হবে এবং এর জন্য কোনো দাম দিতে হবে না।

কোথায় পাবেন ফ্রি 4G সিম?

কোম্পানি তাদের 4G সার্ভিসের পরিধি বাড়ানোর জন্য এই অফার পেশ করেছে বলে মনে করা হচ্ছে। এই অফার উপভোগ করার জন্য BSNL কাস্টোমার সার্ভিস সেন্টার ছাড়াও ফ্রেন্চাইসি বা রিটেইলার স্টোরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও 1503/18001801503 নাম্বারে কল করা যেতে পারে। তবে এর সঙ্গে কিছু নিয়ম ও শর্ত থাকছে, যেগুলির ডিটেইলস আপগ্রেডেশনের সময় দেওয়া হবে।

40-45mbps পর্যন্ত পাওয়া যাবে BSNL 4G স্পীড

PTI এর একটি রিপোর্ট অনুযায়ী BSNL এর আধিকারিকরা জানিয়েছেন আগস্ট মাস থেকে দেশের BSNL এর 4G সার্ভিস রোলআউট শুরু হয়ে যাবে। রিপোর্টে বলা হয়েছে BSNL 4জি নেটওয়ার্কে 40-45mbps পর্যন্ত স্পীড পাওয়া যাবে। এছাড়াও BSNL এর 4জি সার্ভিস 700 মেগাহার্টস ফ্রিকোয়েন্সিতে লঞ্চ করা হবে এবং পাইলট প্রোজেক্টের সময় 2,100Mhz ব্যান্ডে নিয়ে যাওয়া হবে।

BSNL 4G এর সঙ্গেই চলবে 5G এর কাজ

জানিয়ে রাখি 4জি এবং 5জি সার্ভিসের জন্য BSNL এর পক্ষ থেকে TCS, Tejas নেটওয়ার্ক এবং সরকারি ITI-কে 19,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে BSNL এর 4জি এবং 5জি পরিষেবার পরিধি আরও বাড়িয়ে তোলা হবে।

BSNL আনতে চলেছে 1.12 লক্ষ টাওয়ার

জানিয়ে রাখি কিছু দিন আগে একটি খবর থেকে জানা গিয়েছিল 4জি এবং 5জি নেটওয়ার্কের জন্য গোটা দেশে BSNL প্রায় 1.12 লক্ষ টাওয়ার ইনস্টল করবে। কোম্পানি এখনও পর্যন্ত 9,000 4জি টাওয়ার বসিয়েছে। এর মধ্যে 6,000 টাওয়ার পাঞ্জাব, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় অ্যাক্টিভ হয়ে গেছে।

The post বিনামূল্যে 4G-তে আপগ্রেড করুন 2G-3G সিম, BSNL নিয়ে এসেছে বিশেষ অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-4g-sim-upgrade-offer-free-know-details-in-bengali/feed/ 0
BSNL ইউজারদের জন্য সুখবর! সুপার ফাস্ট 4G কানেক্টিভিটির জন্য এই পদক্ষেপ নিল কোম্পানি https://www.91mobiles.com/bengali/bsnl-installed-41000-4g-mobile-towers-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-installed-41000-4g-mobile-towers-in-india-know-details-in-bengali/#respond Tue, 05 Nov 2024 15:34:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57673 শীঘ্রই লঞ্চ হবে BSNL এর 4G নেটওয়ার্ক

The post BSNL ইউজারদের জন্য সুখবর! সুপার ফাস্ট 4G কানেক্টিভিটির জন্য এই পদক্ষেপ নিল কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল তাদের 5G সার্ভিস চালু করার পর থেকেই খবর পাওয়া যাচ্ছে শীঘ্রই গোটা দেশের BSNL এর 4G নেটওয়ার্ক শুরু হবে। এখনও পর্যন্ত কোম্পানির 4G সার্ভিসের লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে সরকারি টেলিকম কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে কোম্পানি তাদের 4G নেটওয়ার্কে কাজ করছে এবং একইসঙ্গে 5G সার্ভিসেও কাজ শুরু হয়ে গেছে। এবার এমন এক নতুন খবর সামনে এসেছে যা শুনে BSNL ইউজাররা খুশি হতে বাধ্য।

উন্নত 4G নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য BSNL গোটা দেশে 41,000 নতুন 4G মোবাইল টাওয়ার বসানো হয়েছে। আগামী বছর জুন মাসের মধ্যে কোম্পানি 1 লক্ষ 4G মোবাইল টাওয়ার বসানোর লক্ষ্য ধার্য করেছে।

41,000 4G সাইট অন এয়ার করেছে BSNL

BSNL তাদের সোশ্যাল মিডিয়া X এর মাধ্যমে পোস্ট করে জানিয়েছে আরও একটি মাইলস্টোন সম্পূর্ণ হয়েছে। 41,000 4G সাইট অন এয়ার হয়ে গেছে। কোম্পানি গোটা দেশে ইউজারদের কম দামে শক্তিশালী কানেক্টিভিটি দেওয়ার জন্য 4G কভারেজ উন্নত করার জন্য দ্রুত কাজ করে চলেছে। সবচেয়ে বড় কথা BSNL এর 4G মোবাইল টাওয়ারে ব্যাবহৃত সমস্ত ইকুইপমেন্ট এবং ডিভাইস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং ভারতেই প্রস্তুত করা হয়েছে।

পাওয়া যাবে 40-45mbps পর্যন্ত BSNL 4G স্পীড

PTI এর একটি রিপোর্ট অনুযায়ী BSNL এর আধিকারিকরা জানিয়েছেন আগস্ট মাস থেকে দেশের BSNL এর 4G সার্ভিস রোলআউট শুরু হয়ে যাবে। রিপোর্টে বলা হয়েছে BSNL 4জি নেটওয়ার্কে 40-45mbps পর্যন্ত স্পীড পাওয়া যাবে। এছাড়াও BSNL এর 4জি সার্ভিস 700 মেগাহার্টস ফ্রিকোয়েন্সিতে লঞ্চ করা হবে এবং পাইলট প্রোজেক্টের সময় 2,100Mhz ব্যান্ডে নিয়ে যাওয়া হবে।

BSNL 4জির সঙ্গেই হবে 5জির বিস্তার

জানিয়ে রাখি 4জি এবং 5জি সার্ভিসের জন্য BSNL এর পক্ষ থেকে TCS, Tejas নেটওয়ার্ক এবং সরকারি ITI-কে 19,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে BSNL এর 4জি এবং 5জি পরিষেবার পরিধি আরও বাড়িয়ে তোলা হবে।

BSNL আনতে চলেছে 1.12 লক্ষ টাওয়ার

জানিয়ে রাখি কিছু দিন আগে একটি খবর থেকে জানা গিয়েছিল 4জি এবং 5জি নেটওয়ার্কের জন্য গোটা দেশে BSNL প্রায় 1.12 লক্ষ টাওয়ার ইনস্টল করবে। কোম্পানি এখনও পর্যন্ত 9,000 4জি টাওয়ার বসিয়েছে। এর মধ্যে 6,000 টাওয়ার পাঞ্জাব, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় অ্যাক্টিভ হয়ে গেছে।

চাপের মুখে Jio-Airtel

গোটা দেশে BSNL এর 4G নেটওয়ার্ক চালু হয়ে গেলে নিশ্চিত জিও এবং এয়ারটেল চাপের মুখে পড়বে। BSNL এর 4G নেটওয়ার্ক বেশি সস্তা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এখনই প্রাইস হাইক সম্পর্কে BSNL কোনো চিন্তাভাবনা করছে না।

The post BSNL ইউজারদের জন্য সুখবর! সুপার ফাস্ট 4G কানেক্টিভিটির জন্য এই পদক্ষেপ নিল কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-installed-41000-4g-mobile-towers-in-india-know-details-in-bengali/feed/ 0
2025 সালে লঞ্চ হতে পারে BSNL 5G সার্ভিস : রিপোর্ট https://www.91mobiles.com/bengali/bsnl-5g-services-start-live-2025-report-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-5g-services-start-live-2025-report-details-in-bengali/#respond Thu, 11 Jan 2024 11:25:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45798 BSNL 5G আসছে আগামী বছর

The post 2025 সালে লঞ্চ হতে পারে BSNL 5G সার্ভিস : রিপোর্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL শীঘ্রই তাদের 4G সার্ভিস লঞ্চ করবে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে তাদের 5G পরিষেবার লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে। যদি সময় মতো BSNL 5G সার্ভিস লাইভ করে দেওয়া হয় তবে 5G ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে জিও এবং এয়ারটেলের প্রতিপত্তি কিছুটা কমে যেতে পারে। জানিয়ে রাখি বর্তমানে ভারতে শুধুমাত্র Airtel এবং Jio এর পক্ষ থেকেই 5G সার্ভিস দেওয়া হচ্ছে।

BSNL 5G লঞ্চ টাইমলাইন (লিক)

রিপোর্ট অনুযায়ী 2024 সালে BSNL তাদের 4G সার্ভিসের পরিধি বাড়ানোয় ফোকাস করবে। কোম্পানির পক্ষ থেকে কমপক্ষে 100,000 বেস ট্রান্সরিসিভার স্টেশন (BTS) বসান হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানাতে প্রায় 2,000 BTS বসান হয়ে গেছে। অন্যদিকে 2025 সালে BSNL 5G সার্ভিস লঞ্চ করা হবে।

ইম্প্রুভ হবে BSNL নেটওয়ার্ক

রিপোর্ট অনুযায়ী BSNL এর পক্ষ থেকে দিল্লি ও মুম্বাইতে নেটওয়ার্ক কোয়ালিটির উন্নতিতে জোর দেওয়া হচ্ছে। কোম্পানি তাদের ব্যান্ডউইড্থ এবং নেটওয়ার্ক কোয়ালিটির উন্নতি নিয়ে কাজ করছে। এই বছরের শেষ পর্যন্ত কোম্পানি গোটা দেশে তাদের 4G সার্ভিস রোলআউট করে দেওয়া হবে। এরপর নেটওয়ার্কের আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

ক্ষতির মুখে BSNL

জানিয়ে রাখি 5G সার্ভিসের অনুপস্থিতিতে BSNL দীর্ঘদিন ধরেই ইউজার হারিয়ে চলেছে। গত অক্টোবর মাসে কোম্পানির প্রায় 636,830 ইউজার কমে গেছে। ফলে কোম্পানির মোট ইউজার বেস কমে 92,869,283 হয়ে গেছে। TRAI এর রিপোর্ট অনুযায়ী এটি কোম্পানির একটি বড় সেটব্যাক হতে পারে।

রাজ্য পরিচালিত টেলিকম অপারেটর এই এসটিটিসি পাঠক্রম স্নচালন করার জন্য ত্রিচি, চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই এবং নাগেরকোইল এইউ সার্কেলে ল্যাবরেটরি তৈরি করবে। এছাড়া এই সবকটি সার্কেলে BSNL তাদের 4জি এবং 5জি নেটওয়ার্ক পেশ করবে। টেলিকম কোম্পানির পক্ষ থেকে হাই স্পীড নেটওয়ার্ক দেওয়ার জন্য তাদের ঘরোয়া টেকনোলজি ব্যাবহার করবে।

The post 2025 সালে লঞ্চ হতে পারে BSNL 5G সার্ভিস : রিপোর্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-5g-services-start-live-2025-report-details-in-bengali/feed/ 0
BSNL ইউজারদের জন্য সুখবর, শুধু SIM বদলালেই ফ্রি পাওয়া যাবে 4GB ডেটা https://www.91mobiles.com/bengali/free-4gb-data-bsnl-4g-sim-upgrade-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/free-4gb-data-bsnl-4g-sim-upgrade-details-in-bengali/#respond Mon, 06 Nov 2023 12:29:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44651 BSNL এর দারুণ অফার

The post BSNL ইউজারদের জন্য সুখবর, শুধু SIM বদলালেই ফ্রি পাওয়া যাবে 4GB ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের গ্রাহকদের জন্য একটি অসাধারণ অফার নিয়ে এসেছে। মূলত এই অফারটি 2G এবং 3G ইউজারদের জন্য জারি করা হয়েছে। কোম্পানি অফিসিয়ালি এই অফারটি ঘোষণা করে দিয়েছে। কোনো ইউজার যদি 4G তে আপগ্রেড করেন তবে তাকে বিনামূল্যে 4GB ডেটা দেওয়া হবে। এই স্কিম নিলে প্রত্যেক ইউজার এই ফ্রি ডেটা উপভোগ করতে পারবেন। কোম্পানি তাদের ইউজারদের জন্য নতুন টেকনোলজি নিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: 12GB RAM এবং 50MP Camera সহ চীনে লঞ্চ হল OPPO A2 5G স্মার্টফোন, জেনে নিন দাম

বিনামূল্যে পাওয়া যাবে BSNL 4G SIM

4জি সিমে আপগ্রেড করার পর বিএসএনএলের হাই স্পীড নেটওয়ার্ক চালু হয়ে গিয়ে থাকলে সেই সার্ভিস উপভোগ করতে পারবেন। কোম্পানি জানিয়েছে ইউজাররা সিম আপগ্রেড করার জন্য গ্রাহক সেবা কেন্দ্র, ফ্রেঞ্চাইসি, রিটেইলার বা ডিএসএতে যোগাযোগ করতে পারবেন।

বিএসএনএল ইউজাররা তাদের সিম সম্পর্কে চেক করার জন্য “সিম” লিখে 54040 নাম্বারে এসএমএস করতে হবে। যদি ইউজারদের 3জি সিম আছে বলে এসএমএসের রিপ্লাই দেওয়া হয় তবে তাদের সিম বিনামুল্যে 4জিতে আপগ্রেড করা হবে। আরও পড়ুন: 8GB RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল POCO C65, জেনে নিন বিস্তারিত

ডিপার্টমেন্ট অফ টেলিকমের জারি করা নোটিশ অনুযায়ী, বিএসএনএল তাদের ইউজারদের কেওয়াইসি ডিজিটাল করে সিম 4জিতে আপগ্রেড করার জন্য উৎসাহিত করছে।

BSNL 4G লঞ্চ টাইমলাইন

আগামী ডিসেম্বর মাসে সরকারি টেলিকম কোম্পানি BSNL ছোট মাত্রায় 4G সার্ভিস শুরু করতে পারে। স্বয়ং কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর পি কে পুরওয়ার এই তথ্য দিয়েছেন। গত 28 অক্টোবর Indian Mobile Congress 2023 এর মঞ্চে তিনি BSNL 4G লঞ্চ এবং BSNL 5G সম্পর্কে জানিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী এই বছরের ডিসেম্বর মাসে কোম্পানি 4G সার্ভিস শুরু করার পরিকল্পনা করছে। প্রথমে ছোট মাত্রায় হলেও আগামী জুন মাসের মধ্যে গোটা দেশে এই পরিষেবা চালু করা হবে বলে জানা গেছে।

BSNL 4G এর অপেক্ষা

দেশে দীর্ঘদিন ধরে BSNL 4G সার্ভিসের জন্য অপেক্ষা করা হচ্ছে। অথচ অন্যদিকে দেশের দুটি অন্যতম প্রাইভেট কোম্পানি রিলায়েন্স জিও এবং ভারতি এয়ারটেল 5G সার্ভিস প্রায় দেশের সমস্ত রাজ্যে চালু করে দিয়েছে। আরও পড়ুন: কোনো ফটোকে PDF কিভাবে বানাবেন? বিনামূল্যে হয়ে যাবে কাজ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post BSNL ইউজারদের জন্য সুখবর, শুধু SIM বদলালেই ফ্রি পাওয়া যাবে 4GB ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/free-4gb-data-bsnl-4g-sim-upgrade-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল BSNL 4G বিটা, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/bsnl-4g-beta-launched-in-punjab-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-4g-beta-launched-in-punjab-read-details-in-bengali/#respond Mon, 17 Jul 2023 06:00:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42333 শুরু হচ্ছে BSNL এর 4G নেটওয়ার্ক

The post লঞ্চ হল BSNL 4G বিটা, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • অমৃতসরে BSNL তাদের 4G বিটা ট্রায়াল শুরু করে দিয়েছে।
  • নেটওয়ার্ক স্পীড, 4G কানেক্টিভিটির মতো বিষয়গুলির ফিডব্যাক নেওয়া হবে।
  • কোম্পানি শীঘ্রই 4G প্রিপেইড সিম বেচা শুরু করবে।

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের 4G পরিষেবা চালু করে দিয়েছে। আপাতত BSNL এর পক্ষ থেকে পাঞ্জাবের অমৃতসরে 4G বিটা ট্রায়াল লাইভ করে দেওয়া হয়েছে। কোম্পানির বিটা ট্রায়াল চালু হওয়ার পর এবার আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সর্বত্র এই পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এমনকি BSNL 4G চালু হয়ে গেলে দেশের বিভিন্ন প্রাইভেট টেলিকম কোম্পানিগুলিকে চাপের মুখে পড়তে হবে বলেও মনে করা হচ্ছে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে 108MP ক্যামেরা এবং ট্রান্সপারেন্ট ডিজাইনের Infinix GT 10 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

বিতরণ করা হবে প্রিপেইড সিম

4G বিটা লঞ্চ উপলক্ষে আধিকারিকরা জানিয়েছেন বিএসএনএলের পক্ষ থেকে প্রিপেইড সিম বিতরণ করা হবে। এই বিটা ট্রায়াল চলাকালীন কোম্পানির পক্ষ থেকে 4G কানেক্টিভিটি এবং নেটওয়ার্ক স্পীডের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ফিডব্যাক নেওয়া হবে। এই ফিডব্যাকের মাধ্যমে BSNL 4G পরিষেবা আরও উন্নত করা যাবে।

BSNL এর পক্ষ থেকে পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট এবং অমৃতসরে 200টি লাইভ নেটওয়ার্ক সাইট চালু করা হয়েছে। 2023 শেষ হওয়ার আগেই কোম্পানি দেশের প্রত্যেক অংশে তাদের 4G পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। আরও পড়ুন: 5,200mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Honor Play 40C 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

শহরের পাশাপাশি গ্রামেও পাওয়া যাবে 4G কানেক্টিভিটি

BSNL জানিয়েছে তাদের 4G পরিষেবা পুরোপুরি স্বদেশি। এর আগেই BSNL ভারতে 1 লক্ষ 4G নেটওয়ার্কের জন্য টাটা এবং অন্যান্য কোম্পানিকে অর্ডার দিয়েছিল। 2023 সাল শেষ হওয়ার আগে দেশে প্রত্যেক শ্র এবং গ্রামে 4G সার্ভিস চালু করা বর্তমানে BSNL এর মূল লক্ষ্য। দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরের সঙ্গে সঙ্গে BSNL দূরদূরান্তের গ্রাম্য এলাকাতেও তাদের 4জি নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা এবং কাজ করছে।

Jio-Airtel এর দুশ্চিন্তা

BSNL এর 4G নেটওয়ার্ক গোটা দেশে চালু হয়ে গেলে জিও এবং এয়ারটেল নিশ্চিত চাপের মুখে পড়বে। BSNL এর 4G নেটওয়ার্ক সবচেয়ে কম খরচে গ্রাহকরা উপভোগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির 4G প্ল্যানের দাম জানা যায়নি। এখনও পর্যন্ত BSNL এর 4G নেটওয়ার্ক বিটা ফেজে রয়েছে। আগামী কয়েক সপ্তাহ এবং মাসের মধ্যে গোটা দেশে এই পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: 19 জুলাই ভারতে লঞ্চ হবে 108MP ক্যামেরা যুক্ত Realme C53 স্মার্টফোন এবং Realme Pad 2 ট্যাবলেট, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল BSNL 4G বিটা, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-4g-beta-launched-in-punjab-read-details-in-bengali/feed/ 0
4জি/5জি স্পেকট্রাম পেল বিএসএনএল, শীঘ্রই ইউজাররা পাবেন দ্রুত স্পীডের ইন্টারনেট https://www.91mobiles.com/bengali/bsnl-get-4g-5g-spectrum-soon-launch-high-speed-internet-service-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-get-4g-5g-spectrum-soon-launch-high-speed-internet-service-details-in-bengali/#respond Thu, 08 Jun 2023 02:00:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40962 শীঘ্রই চালু হবে BSNL 4G এবং 5জি

The post 4জি/5জি স্পেকট্রাম পেল বিএসএনএল, শীঘ্রই ইউজাররা পাবেন দ্রুত স্পীডের ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • BSNL ইউজাররা শীঘ্রই পাবেন 4G এবং 5G পরিষেবা।
  • সরকার 4G এবং 5G স্পেকট্রামের জন্য খুলল কোষ।
  • বিএসএনএলের জন্য মোট 89,047 কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

BSNL 4G এবং 5G এর জন্য অপেক্ষারত ইউজারদের জন্য সুখবর রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের পক্ষ থেকে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL) এর জন্য 4G এবং 5G স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। এখন শুধু কোম্পানির পক্ষ থেকে 4G/5G পরিষেবা চালু করার অপেক্ষা! এবার কোম্পানি মার্কেটে উপস্থিত অন্যতম বড় এবং প্রাইভেট কোম্পানি জিও এবং এয়ারটেলকে টক্কর দেবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চ হল 32 থেকে 75 ইঞ্চির Blaupunkt স্মার্ট টিভি, দাম শুরু মাত্র 10,888 টাকা থেকে

BSNL 4G এবং 5G স্পেকট্রাম অ্যালটমেন্ট ডিটেইলস

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর পক্ষ থেকে স্পেকট্রাম অ্যালটমেন্ট সম্পর্কে একটি প্রেস নোট জারি করা হয়েছে। প্রেস নোট অনুযায়ী অবশেষে BSNL কে বহু প্রতীক্ষিত 4G এবং 5G স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। এর জন্য BSNL এর জন্য মোট 89,047 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এই নতুন অর্থরাশি পেয়ে BSNL এর মোট পুঁজি 1,50,000 কোটি টাকা থেকে বেড়ে 2,10,000 কোটি টাকা হয়েছে গেছে।

  • 46,338.60 কোটি টাকার 700 মেগাহার্টস ব্যান্ডে 22 এলএসএ-তে 10 মেগাহার্টস যোগ করা হয়েছে।
  • 26,184.20 কোটি টাকার 3300 মেগাহার্টস ব্যান্ডে 22 এলএসএ-তে 70 মেগাহার্টস যোগ করা হয়েছে।
  • 6,564.93 কোটি টাকার 26 গিগাহার্টস ব্যান্ডে 21 এলএসএ-তে 800 মেগাহার্টস এবং 1 এলএসএ-তে 650 মেগাহার্টস যোগ করা হয়েছে।
  • 9,428.620 কোটি টাকার 2500 মেগাহার্টস ব্যান্ডে 6 এলএসএ-তে 20 মেগাহার্টস এবং 2 এলএসএ-তে 10 মেগাহার্টস যোগ করা হয়েছে।

খুব তাড়াতাড়ি চালু হতে পারে BSNL 4G এবং 5জি

স্পেকট্রাম পাওয়ার পর আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি BSNL 4G এবং 5জি পরিষেবা চালু করা হতে পারে। সরকারের এই পদক্ষেপের ফলে দেশের সরকারি টেলিকম কোম্পানি মার্কেটে উপস্থিত বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে করা প্রতিযোগিতা দেবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি বিগত বেশ কিছু সময় ধরে দ্রুত গতির ইন্টারনেট এবং অন্যান্য উন্নত সার্ভিস দিতে ব্যর্থ হওয়ার কারণে BSNL কে প্রচুর সংখ্যক গ্রাহক হারাতে হয়েছে। আরও পড়ুন: Tecno এর পরবর্তী ফোল্ডেবল ফোন হিসাবে লঞ্চ হতে পারে Phantom V Flip, প্রকাশ্যে এল লিস্টিং

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4জি/5জি স্পেকট্রাম পেল বিএসএনএল, শীঘ্রই ইউজাররা পাবেন দ্রুত স্পীডের ইন্টারনেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-get-4g-5g-spectrum-soon-launch-high-speed-internet-service-details-in-bengali/feed/ 0
BSNL ইউজারদের জন্য সুখবর, আগামী দুই সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে পারে 4G পরিষেবা, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/bsnl-4g-go-live-in-next-2-weeks-5g-upgrade-set-for-december-says-it-minister-ashwini-vaishnaw-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-4g-go-live-in-next-2-weeks-5g-upgrade-set-for-december-says-it-minister-ashwini-vaishnaw-details-in-bengali/#respond Sun, 28 May 2023 12:00:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40567 নভেম্বর-ডিসেম্বরের মধ্যে BSNL-এর 4G নেটওয়ার্ক 5G-তে আপগ্রেড করা হবে

The post BSNL ইউজারদের জন্য সুখবর, আগামী দুই সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে পারে 4G পরিষেবা, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে তারা ভারতে 4G-5G টেলিকম স্ট্যাক তৈরি করেছেন।
  • চণ্ডীগড় এবং দেরাদুনের মধ্যে 200টি সাইট গড়ে তোলা হয়েছে।
  • সবচেয়ে বড় চুক্তি পেয়েছে TCS

BSNL 4G-এর জন্য অপেক্ষারত ইউজারদের জন্য দারুণ খবর রয়েছে। আসলে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যেই BSNL 4G শুরু হবে। তিনি বলেছেন যে BSNL শীঘ্রই 200টি সাইটের সাথে 4G নেটওয়ার্ক চালু করবে। তিন মাস টেস্ট করার পর, কোম্পানি ল প্রতিদিন গড়ে 200টি সাইট চালু করবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে BSNL-এর 4G নেটওয়ার্ক 5G-তে আপগ্রেড করা হবে। আরও পড়ুন: OTT তে দেখতে পাবেন এই 10টি কোর্টরুম ড্রামা, তালিকায় রয়েছে PINK এবং Damini সহ একাধিক জনপ্রিয় সিনেমা

200টি সাইট স্থাপন করা হবে

কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব জানিয়েছেন যে তারা ভারতে 4G-5G টেলিকম স্ট্যাক স্থাপন করেছে। চণ্ডীগড় এবং দেরাদুনের মধ্যে 200টি সাইট স্থাপন করা হয়েছে, যা আগামী সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে লাইভ হবে।

7-10 দিনের মধ্যে 4G সিম এবং সার্ভিস পাওয়া যাবে

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মাসের শেষ নাগাদ পাঞ্জাবের দুটি শহরে 4G পরিষেবা লাইভ করা হবে। একজন সিনিয়র কর্মকর্তার মতে অমৃতসর এবং ফিরোজপুরে পরিষেবাটি প্রথম লাইভ করা হবে। আগামী 7-10 দিনের মধ্যে এই পরিষেবা এবং 4G সিম পাওয়া যাবে। আরও পড়ুন: আজ থেকেই জারি হল BGMI ডাউনলোড লিঙ্ক, 29 মে থেকেই খেলতে পারবেন সমস্ত মোবাইল ইউজার, এখান থেকে করুন ডাউনলোড

যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বলেছিলেন যে BSNL এর 4G নেটওয়ার্কের জন্য দেশীয় টেলিকম স্ট্যাক সেট আপটি গত বছর টেস্ট করা হয়েছিল যা একসাথে 10 মিলিয়ন কল সফলভাবে পরিচালনা করেছে।

TCS চুক্তি পেয়েছে

BSNL 1.23 লক্ষেরও বেশি সাইটে 4G নেটওয়ার্ক স্থাপনের জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং আইটিআই লিমিটেড এর সাথে চুক্তি করেছে। TCS সারা দেশে প্রায় এক লক্ষ সাইটে BSNL-এর 4G নেটওয়ার্কের জন্য ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের কাজ দেখাশোনা করবে। আরও পড়ুন: জেনে নিন SBI ATM পিন জেনারেট করার সবথেকে সহজ পদ্ধতি

BSNL TCS-C-DOT-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সাথে 100,000 4G সাইটের জন্য ITI-কে 15,000 কোটি টাকার 4G সরঞ্জামের জন্য একটি এডভান্স ক্রয় অর্ডার দিয়েছে। যা আগামী 18 বছরে তাদের 4G রোলআউটের সাথে এগিয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post BSNL ইউজারদের জন্য সুখবর, আগামী দুই সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে পারে 4G পরিষেবা, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-4g-go-live-in-next-2-weeks-5g-upgrade-set-for-december-says-it-minister-ashwini-vaishnaw-details-in-bengali/feed/ 0
এবার গোটা দেশে চালু হবে BSNL 4G নেটওয়ার্ক, টাটা পেয়েছে 15,000 কোটি টাকার অর্ডার https://www.91mobiles.com/bengali/bsnl-4g-network-purchase-order-of-15000-crore-issued-to-tcs-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-4g-network-purchase-order-of-15000-crore-issued-to-tcs-details-in-bengali/#respond Tue, 23 May 2023 07:00:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40414 খুব তাড়াতাড়ি শুরু হবে BSNL 4জি

The post এবার গোটা দেশে চালু হবে BSNL 4G নেটওয়ার্ক, টাটা পেয়েছে 15,000 কোটি টাকার অর্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • এই বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে চালু হবে BSNL 4G।
  • TCS তাদের টেকনোলজি এবং উপকরণ BSNL-কে দেবে।
  • Tejas Networks অ্যাক্সেস অ্যান্ড অ্যাগ্রিগেশন নেটওয়ার্ক আপগ্রেড করবে।

বিগত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে Jio এবং Airtel 5G পরিষেবা চালু হয়ে গেছে। অন্যদিকে দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এখনও 4G Network ‘প্যান ইন্ডিয়া’-তে চালু করার চেষ্টা করে চলেছে। এবার বিএসএনএল 4জির জন্য অপেক্ষারত ইউজারদের জন্য একটি দারুণ খবর আছে। গোটা দেশে তাদের 4জি নেটওয়ার্ক চালু করার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেডের পক্ষ থেকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-কে 15,000 কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছে। আরও পড়ুন: এবার নতুন ধামাকা নিয়ে হাজির Jio, মাত্র 61 টাকায় পাবেন 10GB ডেটা!

টাটা তৈরি করবে বিএসএনএল 4জি ইকুইপমেন্ট

আমাদের পাওয়া খবর অনুযায়ী সরকারি কোম্পানি বিএসএনএল দেশের অন্যতম বড় আইটি কোম্পানি টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে 15,000 কোটি টাকারও বেশি অ্যাডভান্স পারচেস অর্ডার দিয়েছে। TCS এবার BSNL 4G নেটওয়ার্ক সম্পর্কিত ইকুইপমেন্ট তৈরি করবে এবং একই সঙ্গে টেকনোলজি আপগ্রেড করার কাজও করবে। জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকারের গ্রুপ অফ মিনিস্টার্স (GoM) এর পক্ষ থেকে TCS কে এক লক্ষ সাইটের জন্য ইকুইপমেন্ট সাপ্লাইয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Tejas Networks এর সঙ্গে BSNL এর যুগলবন্দী

জানিয়ে রাখি এর আগে BSNL এর তরফ থেকে টাটা গ্রুপেরই অন্য একটি কোম্পানি Tejas Networks কেও 696 কোটি টাকার বড় অর্ডার দেওয়া হয়েছে। তেজস নেটওয়ার্ক বেঙ্গালুরু বেসড একটি কোম্পানি এবং এতে টাটা গ্রুপের বড়সড় অংশীদারি রয়েছে। BSNL এর এই অর্ডার অনুযায়ী Tejas Networks টেলিকম কোম্পানির জন্য IP-MPLS বেসড অ্যাক্সেস অ্যান্ড অ্যাগ্রিগেশন নেটওয়ার্ক আপগ্রেড করবে।আরও পড়ুন: Vivo V29 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 50MP Selfie ক্যামেরা এবং 12GB RAM, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

BSNL 5G-এর পরিকল্পনা

জানিয়ে রাখি ভারতের কেন্দ্র সরকার আগে থেকেই BSNL এর জন্য 600 MHz, 3300 MHz এবং 26 GHz ব্যান্ড রিজার্ভ করে রেখেছে। এইসব ব্যান্ডেই BSNL 5G নেটওয়ার্ক চলবে। কোম্পানি তাদের 4জি নেটওয়ার্ক এমনভাবে ডিজাইন করার পরিকল্পনা করছে যাতে 4জি নেটওয়ার্ক লাইভ হওয়ার পর সেই টেকনোলজি সহজেই আপগ্রেড করা যায় এবং উপস্থিত ইকুইপমেন্ট ব্যাবহার করেই 5G পরিষেবা দেওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার গোটা দেশে চালু হবে BSNL 4G নেটওয়ার্ক, টাটা পেয়েছে 15,000 কোটি টাকার অর্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-4g-network-purchase-order-of-15000-crore-issued-to-tcs-details-in-bengali/feed/ 0
1 লাখ সাইটে শুরু হবে BSNL 4G নেটওয়ার্ক, 24500 কোটি টাকার equipment পাবে BSNL https://www.91mobiles.com/bengali/bsnl-4g-in-india-on-1-lakh-sites-with-tcs-equipment-detals-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-4g-in-india-on-1-lakh-sites-with-tcs-equipment-detals-in-bengali/#respond Thu, 16 Feb 2023 03:00:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36866 TCS এর সাথেই Tejas Networks BSNL এর জন্য 4G সরঞ্জাম তৈরি করবে

The post 1 লাখ সাইটে শুরু হবে BSNL 4G নেটওয়ার্ক, 24500 কোটি টাকার equipment পাবে BSNL first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • BSNL এক লক্ষেরও বেশি সাইটে 4G আনতে চলেছে।
  • BSNL 4G ভারতে TCS-এর সাথে মোতায়েন করা হবে।
  • BSNL 24,500 কোটি টাকারও বেশি মূল্যের সরঞ্জাম পাবে।
  • BSNL 4G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে।

BSNL 4G-এর জন্য অপেক্ষারত ভারতীয়দের জন্য রয়েছে দারুণ খবর। কোম্পানিটি দেশের প্রায় 1 লাখ সাইটে তাদের 4G নেটওয়ার্ক শুরু করতে চলেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL বোর্ড থেকে অনুমোদন পেয়েছে এবং এখন টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) সরকারি টেলিকম কোম্পানিকে প্রায় 24,500 কোটি টাকার সরঞ্জাম সরবরাহ করবে। এখানে লক্ষণীয় বিষয়টি হল BSNL 4G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ভারতীয় হবে। আরও পড়ুন: দেখে নিন Xiaomi 13 এর প্রথম লুক, লঞ্চের আগেই জেনে নিন স্পেসিফিকেশন

1 লক্ষ সাইটে শুরু হবে BSNL 4G নেটওয়ার্ক

ভারত সঞ্চার নিগম লিমিটেড এবং টাটা কনসালটেন্সি সার্ভিসের মধ্যে কথা হয়েছিল যে TCS কোম্পানি BSNL এর 4G নেটওয়ার্ক 1 লক্ষ সাইটে আনতে 4G সরঞ্জাম সরবরাহ করবে। এই চুক্তির জন্য এখন BSNL বোর্ডের অনুমতি পাওয়া গেছে। এই অনুমোদনের পরে, TCS কর্তৃক BSNL কে 24,556.37 কোটি টাকার সরঞ্জাম দেওয়া হবে।

BSNL এবং TCS-এর মধ্যে চুক্তির অধীনে Tata Consultancy Services Company আগামী 10 বছরের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেডকে তাদের টেকনিক এবং উপকরণ সরবরাহ করবে। এতে TCS কর্তৃক সিস্টেম ইন্টিগ্রেটর (SI) এর কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। চুক্তি অনুসারে, এই নেটওয়ার্ক equipment গুলির মোট খরচ হবে প্রায় 13,000 কোটি টাকা। অন্যদিকে TCS এর সাথেই Tejas Networks BSNL এর জন্য 4G সরঞ্জাম তৈরি করবে। আরও পড়ুন: Amazon থেকে অর্ডার করা হয় 12 হাজার টাকার প্রোডাক্ট, বাক্স থেকে বেরালো চাট মশলার প্যাকেট

BSNL 4G লঞ্চ হতে এত দেরি হচ্ছে কেন?

বোর্ডের তরফে সম্মতি দেওয়া হলেও এখনও BSNL 4G নেটওয়ার্ক লাইভ হতে কিছুটা সময় লাগবে। ET-এর রিপোর্ট অনুযায়ী, BSNL কোম্পানি এখন বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে টেলিকমিউনিকেশন বিভাগের (DoT) কাছে যাবে। তারপর টেলিকমিউনিকেশন বিভাগ তাদের খসড়া তৈরি করে মন্ত্রীদের (GoM) কাছে পাঠাবে।

টেলিকমিউনিকেশন বিভাগ এবং মন্ত্রকের অনুমোদন পাওয়ার পরেই BSNL কোম্পানি TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসকে অর্থ প্রদান করে 4G সরঞ্জাম কিনতে পারবে। এই প্রসেসটি Reliance Jio এবং Airtel এর মতো টেলিকম কোম্পানিগুলোর তুলনায় কিছুটা দীর্ঘ, আর সেইজন্যই ভারতে BSNL 4G লঞ্চে দেরি হচ্ছে। আরও পড়ুন: 100W চার্জিং এবং 32MP সেলফি ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 1 লাখ সাইটে শুরু হবে BSNL 4G নেটওয়ার্ক, 24500 কোটি টাকার equipment পাবে BSNL first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-4g-in-india-on-1-lakh-sites-with-tcs-equipment-detals-in-bengali/feed/ 0
অবশেষে এইদিন থেকে শুরু হতে চলেছে BSNL 4G পরিষেবা, কোম্পানির তরফে জানানো হল লঞ্চ ডেট https://www.91mobiles.com/bengali/bsnl-4g-launch-date-annonced-second-half-of-2023-check-details-in-bengali-2/ https://www.91mobiles.com/bengali/bsnl-4g-launch-date-annonced-second-half-of-2023-check-details-in-bengali-2/#respond Mon, 06 Feb 2023 02:00:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36521 2023 সালের দ্বিতীয়ার্ধে BSNL এর 4G পরিষেবা শুরু হবে

The post অবশেষে এইদিন থেকে শুরু হতে চলেছে BSNL 4G পরিষেবা, কোম্পানির তরফে জানানো হল লঞ্চ ডেট first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • BSNL নিশ্চিত করেছে যে 2023 সালের দ্বিতীয়ার্ধে তাদের 4G পরিষেবা লঞ্চ হবে।
  • টুইটারে এক ইউজারের প্রশ্নের উত্তরে কোম্পানি এই তথ্যটি জানিয়েছে।
  • TCS এবং C-DOT BSNL এর 4G পরিষেবা শুরু করতে সাহায্য করবে।

ভারতে 5G পরিষেবা শুরু হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারি টেলিকম কোম্পানি BSNL 3G পরিষেবাতেই আটকে রয়েছে। ইউজাররা দীর্ঘদিন ধরে কোম্পানির 4G লঞ্চের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে, আপনি যদি একজন BSNL ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি জেনে খুশি হবেন যে কোম্পানি শীঘ্রই তাদের 4G পরিষেবা শুরু করতে চলেছে। এবার BSNL নিশ্চিত করেছে যে 2023 সালের দ্বিতীয়ার্ধের মধ্যে কোম্পানির 4G নেটওয়ার্ক লাইভ হবে। আরও পড়ুন: প্রকাশ্যে এল Vivo Y100 স্মার্টফোনের টিজার, 8GB RAM এবং এইসব ধামাকাদার ফিচার লঞ্চ হবে এই ফোনটি

এই বছর আসছে BSNL 4G

আপনাদের জানিয়ে রাখি যে BSNL একজন ইউজারের টুইটের উত্তরে জানিয়েছে যে এই বছরের দ্বিতীয়ার্ধে BSNL 4G পরিষেবা চালু করা হবে। তবে সঠিক তারিখ ও সময়ের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। আসলে,ওই ইউজার তার টুইটে লিখেছিলেন যে ‘BSNL 4G এখনও শুরু হয়নি। যার উত্তরে BSNL ইন্ডিয়া লিখেছে, “2023 সালের দ্বিতীয়ার্ধে 4G পরিষেবা শুরু হবে।”

কোম্পানির এই টুইটে এটা স্পষ্ট যে কয়েক মাস পরেই Jio-Airtel-এর সঙ্গে টেক্কা দিতে আসছে BSNL-এর 4G পরিষেবা। BSNL লোকাল 4G উপকরণ ব্যবহার করতে চলেছে, যার জন্য তারা তেজস নেটওয়ার্কের সাহায্য নিচ্ছে। TCS সিস্টেম ইন্টিগ্রেটরের ভূমিকা পালন করবে। অন্যদিকে সি-ডটও BSNL কে দেশীয় 4G পরিষেবা শুরু করতে সাহায্য করবে। আরও পড়ুন: 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে দীর্ঘ রেঞ্জের Okaya Faast F3 Electric Scooter, পাওয়া যাবে দারুণ স্পীড

BSNL 5G-ও খুব বেশি দূরে নেই

সম্প্রতি খবর সামনে এসেছিল যে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 2024 সালে 5G পরিষেবা শুরু করতে চলেছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী Ashwini Vaishnaw নিজেই এই তথ্যটি দিয়েছিলেন। আসলে, একটি প্রোগ্রাম চলাকালীন 5G শুরু করার প্রসঙ্গে তিনি জানান যে BSNL 4G নেটওয়ার্ক শুরু করার জন্য TCS এবং C-DOT-এর নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামকে শর্টলিস্ট করা হয়েছে, যার অধীনে অর্ডার দেওয়ার পর প্রায় এক বছরের মধ্যে BSNL পরিষেবা 5G-তে আপগ্রেড করা হবে।

ওড়িশায় Jio এবং Airtel 5G পরিষেবা শুরু করার জন্য একটি প্রোগ্রামে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়েছেন যে, ” BSNL 2024 সালে 5G পরিষেবা শুরু করবে”। অন্যদিকে তিনি জানিয়েছেন যে, চলতি বছরের শেষ নাগাদ BSNL 4G নেটওয়ার্ক শুরু হবে। আরও পড়ুন: 180 দিন ভ্যালিডিটির এই BSNL প্ল্যানে ভয়েস কল ছাড়াও পাওয়া যায় প্রতিদিন 2GB ডেটা, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অবশেষে এইদিন থেকে শুরু হতে চলেছে BSNL 4G পরিষেবা, কোম্পানির তরফে জানানো হল লঞ্চ ডেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-4g-launch-date-annonced-second-half-of-2023-check-details-in-bengali-2/feed/ 0