BSNL - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 24 Apr 2026 17:24:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মার্চ মাসে 50 লক্ষের চেয়েও বেশি ইউজার পেয়ে সবচেয়ে এগিয়ে Airtel, বেড়েছে মোট মোবাইল সাবস্ক্রাইবার https://www.91mobiles.com/bengali/airtel-adds-5-million-users-march-2026-trai-data-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-adds-5-million-users-march-2026-trai-data-in-bengali/#respond Sat, 25 Apr 2026 02:34:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=76973 মার্চ মাসে ভারতে টেলিকম সেক্টরের পরিস্থিতি

The post মার্চ মাসে 50 লক্ষের চেয়েও বেশি ইউজার পেয়ে সবচেয়ে এগিয়ে Airtel, বেড়েছে মোট মোবাইল সাবস্ক্রাইবার first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের টেলিকম সেক্টর ক্রমশ উন্নতি করে চলেছে। Telecom Regulatory Authority of India (TRAI) এর নতুন রিপোর্ট অনুযায়ী 2026 সালের মার্চ মাসে ভারতে ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে। এই সময়ে Bharti Airtel, Reliance Jio, Vodafone Idea (Vi) এবং BSNL নেটওয়ার্কে নতুন ইউজার যুক্ত হয়েছেন। তবে লোকসানের সম্মুখীন হয়েছে MTNL।

TRAI এর শেয়ার করা তথ্য অনুযায়ী, মোট ওয়্যারলেস (মোবাইল + FWA) সাবস্ক্রাইবারদের সংখ্যা ফেব্রুয়ারি, 2026 এর 1,273.31 মিলিয়নের চেয়ে বেড়ে মার্চ, 2026 এ বেড়ে 1,282.33 মিলিয়ন হয়ে গেছে। অর্থাৎ মাসিক 0.71 শতাংশ গ্ৰোথ হয়েছে। শুধুমাত্র মোবাইল সাবস্ক্রাইবারদের সংখ্যা 1,257.29 মিলিয়ন থেকে বেড়ে 1,265.73 মিলিয়ন হয়েছে। এক্ষেত্রে গ্ৰোথ হয়েছে 0.67 শতাংশ। এছাড়াও দেশে ওয়্যারলেস টেলি-ডেন্সিটি 89.30 শতাংশ থেকে বেড়ে 89.88 শতাংশ হয়ে গেছে।

বর্তমান ভারতে 5G FWA (Fixed Wireless Access) সেগমেন্টেও ক্রমাগত উন্নতি দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 11.93 মিলিয়ন ইউজার সংখ্যা বেড়ে মার্চ মাসে 12.32 মিলিয়ন হয়েছে। এক্ষেত্রে শহর ও গ্ৰামের কৃতিত্ব প্রায় একই রকম।

Airtel এর 5G FWA ইউজার সংখ্যা 37.37 লক্ষে পৌঁছে গেছে। অপরদিকে Jio এর কাছে 85.84 লক্ষ ইউজার রয়েছে। এর ফলে মোট সংখ্যা বেড়ে হয়েছে 1.23 কোটির চেয়েও বেশি। UBR FWA সেগমেন্টে শুধুমাত্র Jio সক্রিয় রয়েছে এবং কোম্পানির কাছে এই সেগমেন্টে ইউজার বেড়ে হয়ে গেছে 42.85 লক্ষ।

নতুন সাবস্ক্রাইবারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে Airtel এবং Jio। Airtel মার্চ মাসে 50.94 লক্ষ নতুন ইউজার পেয়েছে। অপরদিকে Jio পেয়েছে 32.27 লক্ষ নতুন ইউজার। এছাড়া Vodafone Idea নেটওয়ার্কে 1.02 লক্ষ এবং BSNL নেটওয়ার্কে 17 হাজার নতুন ইউজার যুক্ত হয়েছেন। অপরদিকে MTNL প্রায় 9 হাজার ইউজার হারিয়েছে।

মার্কেট শেয়ারের দিক থেকে এখনও Jio সবচেয়ে এগিয়ে রয়েছে। 2026 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত জিওর কাছে 39.21 শতাংশ মার্কেট শেয়ার এবং 49.63 কোটি ওয়্যারলেস ইউজার রয়েছে। 37.74 শতাংশ মার্কেট শেয়ার এবং 47.77 কোটি ইউজার সহ Airtel রয়েছে দ্বিতীয় পজিশনে। Vodafone Idea এর কাছে রয়েছে 15.68 শতাংশ মার্কেট শেয়ার ও 19.84 কোটি ইউজার। এছাড়াও BSNL এর মার্কেট শেয়ার 7.34 শতাংশ এবং MTNL এর মার্কেট শেয়ার মাত্র 0.02 শতাংশ।

ওয়্যারলেস ব্রডব্যান্ড ইউজারদের ক্ষেত্রেও প্রথম স্থানে রয়েছে এবং কোম্পানির কাছে 50.92 কোটি ইউজার রয়েছে। এরপর Airtel এর কাছে 35.81 কোটি, Vodafone Idea এর কাছে 12.89 কোটি এবং BSNL এর কাছে 2.28 কোটি ইউজার বেস রয়েছে। অপরদিকে ওয়্যারলাইন (ল্যান্ডলাইন) সেগমেন্টেও কিছুটা গ্ৰোথ দেখা গেছে। ফেব্রুয়ারি মাসের 4.79 কোটির তুলনায় মার্চ মাসে এই সংখ্যা বেড়ে 4.82 কোটি হয়েছে। এর মধ্যে Jio সবচেয়ে বেশি প্রায় 1.88 লক্ষ নতুন ইউজার পেয়েছে। এছাড়া Airtel, BSNL ও Vodafone Idea কোম্পানির ইউজার বেস‌ও বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও M2M (Machine-to-Machine) কানেকশনের ক্ষেত্রেও বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে, এক্ষেত্রে 11.84 কোটি থেকে বেড়ে 12.38 কোটি হয়েছে। এই সেগমেন্টে Airtel সবচেয়ে এগিয়ে রয়েছে। 2026 সালের মার্চ মাসে টেলিকম সেক্টরে দারুণ গ্ৰোথ দেখা গেছে। সব দিক থেকে Jio এবং Airtel সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে দেশের সরকারি টেলিকম কোম্পানি এবং অন্যান্য ছোট কোম্পানিগুলিকে এখনও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভবিষ্যতে অবস্থার উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

The post মার্চ মাসে 50 লক্ষের চেয়েও বেশি ইউজার পেয়ে সবচেয়ে এগিয়ে Airtel, বেড়েছে মোট মোবাইল সাবস্ক্রাইবার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-adds-5-million-users-march-2026-trai-data-in-bengali/feed/ 0
মাত্র 255 টাকায় পাওয়া যাবে 30 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 2.5GB ডেটা। জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/30-days-recharge-plan-with-2-5gb-data-at-rs-255-bsnl-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/30-days-recharge-plan-with-2-5gb-data-at-rs-255-bsnl-know-details-in-bengali/#respond Fri, 24 Apr 2026 14:50:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=76963 BSNL এর 225 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস

The post মাত্র 255 টাকায় পাওয়া যাবে 30 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 2.5GB ডেটা। জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে সংসদে রাঘব চাড্ডা 28 দিনের রিচার্জ প্ল্যানগুলিকে ‘scam’ বলে উল্লেখ করার পর থেকেই গোটা দেশে এই বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সাংসদ বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে ইউজারদের এক বছরে 12 মাসে 13 বার তাদের মোবাইল রিচার্জ করতে হচ্ছে। এরপর সরকারের পক্ষ থেকে সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে 30 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান লঞ্চের নির্দেশ দেওয়া হয়। দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের ইউজারদের জন্য 30 দিন ভ্যালিডিটি সহ একটি সস্তা প্ল্যান পেশ করেছে।

BSNL এর পক্ষ থেকে 30 দিনের বৈধতা সহ একটি নতুন প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র 225 টাকা। অর্থাৎ হিসাব করলে দেখা যাবে এই প্ল্যানটি রিচার্জ করার জন্য প্রতিদিন খরচ পড়বে মাত্র 7.5 টাকা। এই প্ল্যানটির সবচেয়ে বড় সুবিধা হল এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের বছরে একটি রিচার্জের টাকা সাশ্রয় হবে।


কোম্পানির এই 225 টাকা দামের প্ল্যানটিতে প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যাবে। এই ডেটায় দৈনিক লিমিট প্রযোজ্য এবং প্রতিদিন নতুন করে ডেটা দেওয়া হবে। অর্থাৎ ডেইলি 2.5GB করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা মোট 75GB ডেটা উপভোগ করতে পারবেন। তবে এই ডেটা 4G স্পীডে কাজ করবে। যেসব অঞ্চলে BSNL 4G নেটওয়ার্ক Jio 5G বা Airtel 5G এর চেয়ে ভালোভাবে কাজ করে সেইসব এলাকার জন্য এটি একটি আদর্শ প্ল্যান।

30 দিন ভ্যালিডিটি সহ 225 টাকা দামের এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল করা যায়। দেশের যে কোনো নেটওয়ার্কের লোকাল ও রোমিং নাম্বারের ক্ষেত্রে এই কল প্রযোজ্য। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি SMS এর সুবিধা পাওয়া যায়।

যারা এর চেয়ে কিছুটা বেশি ভ্যালিডিটি সহ প্ল্যান খুঁজছেন তাদের জন্য BSNL এর কাছে 72 দিন বৈধতার একটি প্ল্যান রয়েছে। এই প্রিপেইড প্ল্যানটির দাম 485 টাকা। এই প্ল্যানেও প্রতিদিন ডেইলি ডেটা লিমিট সহ 2.5GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 185GB 4G ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS এর সুবিধা দেওয়া হয়।

যারা গোটা বছরের ভ্যালিডিটি সহ প্ল্যান রিচার্জ করতে চান তাদের জন্য BSNL এর 2799 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি সুন্দর অপশন। এই প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা মোট 1095GB ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানে প্রতিদিনের খরচ পড়বে 7.6 টাকা (₹2799 / 365 দিন)।

The post মাত্র 255 টাকায় পাওয়া যাবে 30 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 2.5GB ডেটা। জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/30-days-recharge-plan-with-2-5gb-data-at-rs-255-bsnl-know-details-in-bengali/feed/ 0
485 টাকায় 72 দিন ভ্যালিডিটি সহ প্ল্যান পেশ করল কোম্পানি, প্রতিদিন পাওয়া যাবে 2.5GB ডেটা https://www.91mobiles.com/bengali/long-validity-plan-for-72-days-launched-by-bsnl-at-rs-485-with-daily-2-5gb-data-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/long-validity-plan-for-72-days-launched-by-bsnl-at-rs-485-with-daily-2-5gb-data-know-details-in-bengali/#respond Fri, 27 Mar 2026 04:40:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=75315 BSNL পেশ করল 485 টাকার প্রিপেইড প্ল্যান

The post 485 টাকায় 72 দিন ভ্যালিডিটি সহ প্ল্যান পেশ করল কোম্পানি, প্রতিদিন পাওয়া যাবে 2.5GB ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের ইউজারদের জন্য একটি নতুন দীর্ঘমেয়াদী প্ল্যান লঞ্চ করেছে। দুই মাসের চেয়েও বেশি ভ্যালিডিটি সহ এই প্রিপেইড প্ল্যানটির দাম রাখা হয়েছে 500 টাকার চেয়েও কম। কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটি মাত্র 485 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই নতুন ও সস্তা প্রিপেইড প্ল্যানটির বেনিফিট সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

BSNL এর 485 টাকা দামের প্ল্যানটি প্রিপেইড গ্রাহকদের জন্য পেশ করা হয়েছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 72 দিন। যেসব ইউজাররা বারবার রিচার্জের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই 72 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানটি যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে। হিসাব করলে দেখা যাবে মাত্র পাঁচবার রিচার্জ করে গোটা বছর কাটিয়ে দেওয়া যাবে।

485 টাকা দামের এই BSNL প্ল্যানটিতে ইউজারদের প্রতিদিন 2.5GB ডেটা দেওয়া হবে। এই 2.5GB ডেটা ডেইলি লিমিট সহ পাওয়া যাবে এবং এটি প্রতি 24 ঘন্টা অন্তর রিসেট হয়ে যাবে। হিসাব করলে দেখা যাবে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে অর্থাৎ 74 দিনে ইউজাররা মোট 185GB ডেটা উপভোগ করতে পারবেন।

ডেইলি 2.5GB ডেটার পাশাপাশি ইউজাররা আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। ইউজাররা দেশের যে কোনো নেটওয়ার্কের লোকাল ও রোমিং নাম্বারে এই কল ব্যাবহার করতে পারবেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন 100 ফ্রি SMS দেওয়া হবে।

BSNL এর এই 485 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি দীর্ঘ ভ্যালিডিটি এবং বেশি ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য একটি সুন্দর অপশন হয়ে উঠবে। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানটি রিচার্জ করার জন্য প্রতিদিন খরচ পড়বে মাত্র 6 টাকা 55 পয়সা। বর্তমান প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির প্ল্যানের সামনে এটি বেশ সস্তা। যেসব অঞ্চলে BSNL নেটওয়ার্ক ভালোভাবে কাজ করে এবং সুন্দর BSNL 4G কভারেজ পাওয়া যায় সেখানে এই প্ল্যানটি ব্যাবহার করাই যায়।

যারা গোটা বছরের জন্য একটি অ্যানুয়াল প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য BSNL এর 2799 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি ভালো অপশন। 365 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানটিতে প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 1095GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 ফ্রি SMS দেওয়া হয়। হিসাব করলে দেখা যাবে এই প্ল্যানটি রিচার্জ করার জন্য প্রতিদিন 7.6 টাকা (₹2799 / 365 দিন) খরচ পড়বে।

The post 485 টাকায় 72 দিন ভ্যালিডিটি সহ প্ল্যান পেশ করল কোম্পানি, প্রতিদিন পাওয়া যাবে 2.5GB ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/long-validity-plan-for-72-days-launched-by-bsnl-at-rs-485-with-daily-2-5gb-data-know-details-in-bengali/feed/ 0
BSNL পেশ করেছে দারুণ উপযোগী Kavach Number ফিচার, নাম্বার শেয়ার না করেই রিচার্জ করতে পারবেন মহিলারা https://www.91mobiles.com/bengali/bsnl-kavach-number-feature-for-women-offline-recharge-without-sharing-number-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-kavach-number-feature-for-women-offline-recharge-without-sharing-number-know-details-in-bengali/#respond Fri, 13 Mar 2026 08:44:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=74756 BSNL লঞ্চ করল Kavach Number ফিচার

The post BSNL পেশ করেছে দারুণ উপযোগী Kavach Number ফিচার, নাম্বার শেয়ার না করেই রিচার্জ করতে পারবেন মহিলারা first appeared on 91Mobiles Bengali.

]]>
Bharat Sanchar Nigam Limited (BSNL) তাদের ইউজারদের জন্য একটি নতুন ফিচার লঞ্চ করেছে এবং এটির নাম রাখা হয়েছে Kavach Number। বিশেষভাবে মহিলাদের সুরক্ষা এবং প্রাইভেসির কথা মাথায় রেখে কোম্পানির পক্ষ থেকে এই ফিচার পেশ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে মহিলারা তাদের আসল নাম্বার শেয়ার না করেই অফলাইন রিচার্জ স্টোর থেকে তাদের সিম রিচার্জ করতে পারবেন।

আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়েও বিশেষ করে ছোট শহর ও গ্ৰাম্য এলাকায় সাধারণ মানুষ দোকানে গিয়ে তাদের ফোন নাম্বার রিচার্জ করে থাকেন। এক্ষেত্রে দোকানদারদের কাছে নিজেদের নাম্বার জানাতে হয়। এই কারণে অনেক সময় নাম্বার লিক হয়ে যায় এবং অযাচিত কল ও ম্যাসেজের মতো সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই BSNL এর পক্ষ থেকে Kavach Number ফিচারের সূচনা করা হয়েছে।

BSNL Kavach Number কি?

Kavach Number হল আদতে একটি 10 সংখ্যার অল্টারনেটিভ নাম্বার, যা ইউজারদের আসল মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে। এই ফিচার অ্যাক্টিভেট করা হলে ইউজারদের ফোনে SMS এর মাধ্যমে এই Kavach নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। এর পর থেকে ফোন নাম্বার রিচার্জ করার সময় আসল নাম্বারের পরিবর্তে রিটেইলারের কাছে এই নাম্বার বললেই হয়ে যাবে। এই নাম্বারে রিচার্জ করলে সেটি সরাসরি ইউজারদের আসল নাম্বারের ক্ষেত্রে কার্যকর হবে। এভাবে এই সিস্টেম মোবাইল নাম্বারের জন্য এক ধরনের সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে এবং ইউজারদের পার্সোনাল ডিটেইলস সুরক্ষিত থাকবে।


কিভাবে কাজ করে এই ফিচার?

BSNL এর Kavach ফিচার অ্যাক্টিভেট করা অত্যন্ত সহজ। এর জন্য ইউজারদের তাদের BSNL নাম্বার থেকে কাস্টোমার কেয়ারে কল করতে হবে।

  • স্টেপ 1:  নিজের BSNL নাম্বার থেকে 1800 180 1503 অথবা 1500 पर নাম্বারে কল করুন।
  • স্টেপ 2: কাস্টোমার কেয়ার একজিকিউটিভের সঙ্গে কথা বলে Kavach Number অ্যাক্টিভেশনের রিকোয়েস্ট করুন।
  • স্টেপ 3: ফিচার অ্যাক্টিভেট হ‌ওয়ার পর আপনার নাম্বারে SMS এর মাধ্যমে একটি 10-ডিজিট Kavach নাম্বার চলে আসবে।
  • স্টেপ 4: এর পর থেকে অফলাইন স্টোর থেকে এই নাম্বারটি দিয়েই রিচার্জ করা যাবে।

তবে এই নাম্বার স্থায়ী হবে না। কিছু সময় পর এটি এক্সপায়ার হয়ে যাবে, তাই পরের বার রিচার্জ করার সময় পুনরায় Kavach নাম্বার জেনারেট করতে হতে পারে।

মহিলাদের জন্য কতটা উপযোগী এই ফিচার?

বিশেষভাবে মহিলাদের ডিজিটাল নিরাপত্তার কথা মাথায় রেখে BSNL এর এই নতুন ফিচার তৈরি করা হয়েছে। এর সাহায্যে ইউজারদের আসল মোবাইল নাম্বার ফাঁস হওয়ার সম্ভাবনা কমে যায় এবং অযাচিত কল ও ম্যাসেজের ঝুঁকিও কমবে। এই ফিচার মূলত টিয়ার-3 ও টিয়ার-4 শহর এবং গ্ৰাম্য এলাকায় যেখানে আজও অফলাইন রিচার্জের ব্যাবহার দেখা যায়, সেইসব অঞ্চলে বসবাসকারী মহিলাদের জন্য বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে।

Kavach Number ছাড়াও, BSNL তাদের মহিলা ইউজারদের সুরক্ষার জন্য বেশ কিছু ফিচারের সূচনা করেছে। এর মধ্যে স্প্যাম কল ব্লকিং সার্ভিস এবং অ্যাপের মধ্যে প্রাইভেসি সেটিংসের মতো ফিচারগুলি অন্যতম। কোম্পানি তাদের ইউজারদের, বিশেষভাবে মহিলাদের জন্য সুরক্ষিত ও বিশ্বস্ত ডিজিটাল কমিউনিকেশন এনভায়রনমেন্ট গড়ে তোলার উদ্দেশ্যে এইসব পরিষেবা চালু করেছে।

BSNL এর এই নতুন Kavach Number ফিচারকে সব দিক থেকেই মহিলাদের জন্য যথেষ্ট উপযোগী একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই ফিচার ইউজারদের প্রাইভেসি বজায় রাখতে এবং অফলাইন পদ্ধতিতে মোবাইল রিচার্জ সিস্টেমকে আরও সুরক্ষিত করে তুলবে।

The post BSNL পেশ করেছে দারুণ উপযোগী Kavach Number ফিচার, নাম্বার শেয়ার না করেই রিচার্জ করতে পারবেন মহিলারা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-kavach-number-feature-for-women-offline-recharge-without-sharing-number-know-details-in-bengali/feed/ 0
প্রতিদিন 6 টাকার বিনিময়ে 164 দিন পর্যন্ত ডেইলি পাওয়া যাবে 2GB ডেটা ও আনলিমিটেড ভয়েস কল! জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/2gb-data-plan-bsnl-with-unlimited-calls-and-long-validity-worth-997/ https://www.91mobiles.com/bengali/2gb-data-plan-bsnl-with-unlimited-calls-and-long-validity-worth-997/#respond Thu, 12 Mar 2026 13:54:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=74699 BSNL পেশ করেছে 997 টাকা দামের প্রিপেইড প্ল্যান

The post প্রতিদিন 6 টাকার বিনিময়ে 164 দিন পর্যন্ত ডেইলি পাওয়া যাবে 2GB ডেটা ও আনলিমিটেড ভয়েস কল! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
দোলযাত্রা চলে গেছে, তবে রং এখনও মোছেনি। দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL দীর্ঘদিন পর্যন্ত এই রঙের উৎসবের রেশ ধরে রাখতে চাইছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL):এর পক্ষ থেকে Holi Special Offer জারি করা হয়েছে, এর ফলে অত্যন্ত কম দামে আনলিমিটেড ভয়েস কল, প্রচুর পরিমাণে ডেটা ও দীর্ঘ ভ্যালিডিটি পাওয়া যাবে। এই পোস্টে কোম্পানির এই নতুন প্ল্যানটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

BSNL এই হোলি স্পেশাল অফার 997 টাকা দামে লঞ্চ করেছে। প্রথমেই জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটি সীমিত সময়ের জন্য পেশ করা হয়েছে এবং এই প্ল্যানটি শুধুমাত্র এই মাসেই রিচার্জ করা যাবে। যে কোনো BSNL ইউজার আগামী 31 মার্চ পর্যন্ত এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। এপ্রিল মাসে এই প্ল্যানটি জারি থাকবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

BSNL এর 997 টাকা দামের এই প্ল্যানে 164 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে 150 দিন ভ্যালিডিটির সঙ্গে দুই সপ্তাহ অর্থাৎ 14 দিন অতিরিক্ত ভ্যালিডিটি উপভোগ করা যাবে। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন খরচ পড়বে মাত্র 6.07 টাকা। এই প্ল্যানটিকে সত্যিই যথেষ্ট সুলভ এবং সস্তা টেলিকম প্ল্যান বলা যেতে পারে। সবচেয়ে বড় কথা দীর্ঘমেয়াদী ভ্যালিডিটির দৌলতে বারবার রিচার্জের ঝঞ্ঝাট থেকেও মুক্তি পাওয়া যাবে।

997 টাকা দামের এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হয়। দৈনিক লিমিট সহ এই ডেটা 4G স্পীডে ব্যাবহার করা যাবে। সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা মোট 328GB ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও কোম্পানির তরফ থেকে আনলিমিটেড ভয়েস কল দেওয়া হবে, যা যে কোনো নেটওয়ার্কের নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য।

যারা দীর্ঘ ভ্যালিডিটি সহ প্ল্যান রিচার্জ করতে চান তাদের জন্য 2799 টাকা দামের BSNL Annual Plan একটি অসাধারণ অপশন। এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন। হিসাব করলে দেখা যাবে এই প্ল্যানটির দৈনিক খরচ পড়ে 7.6 টাকা (₹2799 / 365 দিন)। সবচেয়ে বড় কথা একবার এই প্ল্যানটি রিচার্জ করে গোটা বছর পর্যন্ত রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকা সম্ভব।

কোম্পানির 2799 টাকা দামের বার্ষিক প্ল্যানে প্রতিদিন 3GB করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 1095GB ডেটা (3GB x 365 দিন) উপভোগ করা যাবে। এর সঙ্গে ইউজাররা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে ডেইলি 100 SMS পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

জানিয়ে রাখি BSNL গোটা দেশে দ্রুত তাদের 4G পরিষেবার পরিধি বাড়িয়ে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে 97,672টির চেয়েও বেশি 4G সাইট ইনস্টল করা হয়েছে। কিছু দিন আগেই কোম্পানির BSNL VoWiFi (Voice-over-WiFi) সার্ভিস‌ও শুরু করা হয়েছে। যেসব অঞ্চলে সুন্দর BSNL 4G স্পীড পাওয়া যায় সেখানে এই কোম্পানির প্ল্যান ব্যাবহার করা যথেষ্ট লাভজনক বিকল্প।

The post প্রতিদিন 6 টাকার বিনিময়ে 164 দিন পর্যন্ত ডেইলি পাওয়া যাবে 2GB ডেটা ও আনলিমিটেড ভয়েস কল! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/2gb-data-plan-bsnl-with-unlimited-calls-and-long-validity-worth-997/feed/ 0
2626 টাকার বিনিময়ে 365 দিন পর্যন্ত প্রতিদিন 2.6GB data! গোটা বছর পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল https://www.91mobiles.com/bengali/2626-rupees-bsnl-plan-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/2626-rupees-bsnl-plan-details-in-bengali/#respond Thu, 29 Jan 2026 02:33:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72718 BSNL এর 2626 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

The post 2626 টাকার বিনিময়ে 365 দিন পর্যন্ত প্রতিদিন 2.6GB data! গোটা বছর পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল first appeared on 91Mobiles Bengali.

]]>
BSNL সম্পর্কে সাধারণ মানুষ ইন্টারনেটে যাই প্রচার করুক না কেন, আসলে দামের দিক থেকে দেশের এই সরকারি টেলিকম কোম্পানির প্ল্যানের দাম Reliance Jio এবং Airtel এর তুলনায় যথেষ্ট সস্তা। কম দামে প্ল্যান পেশ করা BSNL এবার গোটা বছরের ভ্যালিডিটি সহ 2626 টাকা দামের নতুন Bharat Connect Plan লঞ্চ করেছে।

Bharat Connect Plan এর দাম রাখা হয়েছে 2626 টাকা। এই অ্যানুয়াল রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন রাখা হয়েছে। এই প্ল্যানটি একবার রিচার্জ করে গোটা বছর পর্যন্ত ফ্রি ভয়েস কল উপভোগ করা যাবে। গোটা দেশের যে কোনো নেটওয়ার্কে এই কল করা যাবে। ইনকামিং এবং আউটগোয়িং উভয় ক্ষেত্রেই এই কল প্রযোজ্য।

BSNL এর 2626 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2.6GB ডেটা পাওয়া যাবে। অর্থাৎ হিসাব করলে দেখা যায় দৈনিক 2.6GB ডেটা করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 949GB ডেটা উপভোগ করা যাবে। অর্থাৎ ইউজারদের প্রায় 1000GB ডেটা দেওয়া হবে। এতে ইউজারর ডেইলি 100 ফ্রি SMS পাবেন। জানিয়ে রাখি আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্ল্যান উপভোগ করা যাবে।

এই অ্যানুয়াল রিচার্জ প্ল্যানে এক বছর অর্থাৎ 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করার জন্য ইউজারদের প্রতিদিন খরচ পড়বে প্রায় 7.19 টাকা (₹2799 / 365 দিন)। অর্থাৎ দৈনিক 8 টাকার চেয়েও কম দামে প্রতিদিন 2.6GB ডেটা, 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যাবে। সবচেয়ে বড় কথা একবার এই প্ল্যানটি রিচার্জ করে গোটা বছর সমস্ত টেলিকম বেনিফিট উপভোগ করা যাবে এবং বারবার রিচার্জের ঝঞ্ঝাট থেকেও মুক্তি পাওয়া যাবে।

যেসব অঞ্চলে যথাযথ BSNL নেটওয়ার্ক রয়েছে সেইসব অঞ্চলের বাসিন্দারা এই প্ল্যানটি ব্যাবহার করতে পারবেন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল করা যাবে এবং অন্যান্য প্রাইভেট কোম্পানির প্ল্যানের চেয়ে এই প্ল্যানটির দাম‌ও পড়বে কম। অনেক অঞ্চলেই Jio, Airtel এবং Vi সিমে ইন্টারনেট অত্যন্ত স্লো কাজ করে। BSNL 4G ইন্টারনেটের স্পীড Jio 5G বা অন্যান্য প্রাইভেট কোম্পানির চেয়েও ভালো গেলে BSNL অ্যানুয়াল রিচার্জ প্ল্যান রিচার্জ করা বেস্ট অপশন।

জানিয়ে রাখি গত মাসে BSNL 2799 টাকা দামের একটি অ্যানুয়াল প্ল্যান পেশ করেছিল। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 3GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ ইউজাররা 365 দিনে মোট 1095GB ডেটা পাবেন। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS উপভোগ করা যায়।

The post 2626 টাকার বিনিময়ে 365 দিন পর্যন্ত প্রতিদিন 2.6GB data! গোটা বছর পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/2626-rupees-bsnl-plan-details-in-bengali/feed/ 0
1 টাকার বিনিময়ে ফ্রি সিম, 30 দিন পর্যন্ত ডেইলি 2GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল! জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/bsnl-offer-at-rs-1-with-2gb-daily-data-unlimited-calls-30-days-validity-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-offer-at-rs-1-with-2gb-daily-data-unlimited-calls-30-days-validity-know-details-in-bengali/#respond Tue, 06 Jan 2026 05:43:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71761 BSNL জারি করেছে অসাধারণ সস্তা অফার

The post 1 টাকার বিনিময়ে ফ্রি সিম, 30 দিন পর্যন্ত ডেইলি 2GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
দামী রিচার্জ প্ল্যানের জ্বালায় জর্জরিত ইউজারদের জন্য ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL অসাধারণ একটি প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে ‘Kickstart 2026’ অফার শুরু করা হয়েছে। এই অফারে মাত্র 1 টাকায় ইন্টারনেট ডেটা, এস‌এম‌এস এবং ভয়েস কলের পাশাপাশি ফ্রি সিম কার্ড‌ও পাওয়া যাচ্ছে। এই অসাধারণ অফার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ইংরেজি নববর্ষ উপলক্ষে BSNL এই নতুন অফার জারি করেছে। এই অফারটি মাত্র এক মাসের জন্য পেশ করা হয়েছে। এই অফারটি শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে এবং চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। এই অফারে কোম্পানির পক্ষ থেকে মাত্র 1 টাকায় নতুন মোবাইল নাম্বার, ইন্টারনেট ডেটা, কলিং এবং এস‌এম‌এসের মতো বিভিন্ন টেলিকম বেনিফিট দেওয়া হচ্ছে।

এই অফারে ইউজারদের কোম্পানির পক্ষ থেকে একটি নতুন BSNL SIM দেওয়া হবে। এই সিমের সঙ্গে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ রিচার্জ না করেই এই সিম এক মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। অতিরিক্ত টাকা খরচ না করেই সমস্ত টেলিকম পরিষেবা উপভোগ করা যাবে।

নতুন সিম এবং 30 দিন ভ্যালিডিটির পাশাপাশি এই অফারে ইউজারদের প্রতিদিন 2GB ডেটা দেওয়া হবে। 30 দিন অর্থাৎ গোটা মাস জুড়ে প্রতিদিন‌ই এই ডেটা উপভোগ করা যাবে। সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা মোট 60GB ডেটা পাবেন। তবে কোম্পানির এই ডেটা 4G স্পীডে চলবে। ডেইলি ডেটা লিমিট শেষ না হলে অবশিষ্ট ডেটা পরের দিন ক্রেডিট হবে না।

প্রতিদিন 2GB ডেটার পাশাপাশি ইউজাররা ফ্রি ভয়েস কল উপভোগ করতে পারবেন। 30 দিন পর্যন্ত যে কোনো নেটওয়ার্কের লোকাল ও এসটিডি নাম্বারে এই কল উপভোগ করা যাবে। এমনকি রোমিং কল‌ও করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

এছাড়াও এই প্ল্যানটিতে ডেইলি 100 SMS দেওয়া হয়। কলের মতোই যে কোনো নেটওয়ার্কের যে কোনো নাম্বারে এই এস‌এম‌এস সম্পূর্ণ বিনামূল্যে ব্যাবহার করা যায়। উপরোক্ত সমস্ত বেনিফিট পাওয়া যাবে মাত্র 1 টাকার বিনিময়ে। মাত্র 1 টাকা খরচ করেই এইসব বেনিফিট উপভোগ করা যাবে। যে কোনো BSNL CSC বা রিটেইলার স্টোরে গিয়ে অফারটি পাওয়া যাবে।

যেসব ইউজাররা Jio, Airtel বা Vi নাম্বার ব্যাবহার করেন এবং এইসব কোম্পানির দামী রিচার্জ প্ল্যানের খরচে বিপর্যস্ত তাঁরা এই BSNL অফার নিতে পারেন। যারা কম খরচে নাম্বার অ্যাক্টিভ রাখতে চান তাদের জন্য এই অফার সেরা বিকল্প। যাদের কাছে ডুয়েল সিম স্মার্টফোন রয়েছে তাঁরা একটি স্লটে BSNL সিম ব্যাবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে এই কোম্পানির সিমে 4G স্পীডে ইন্টারনেট পাওয়া যাবে। যেসব অঞ্চলে 5G নেটওয়ার্ক খুব একটা কার্যকর নয় সেখানে BSNL সিম ব্যাবহার করা যথেষ্ট উপযোগী।

The post 1 টাকার বিনিময়ে ফ্রি সিম, 30 দিন পর্যন্ত ডেইলি 2GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-offer-at-rs-1-with-2gb-daily-data-unlimited-calls-30-days-validity-know-details-in-bengali/feed/ 0
7 টাকা প্রতিদিনের বিনিময়ে পাওয়া যাবে ডেইলি 3GB ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলিং, জেনে নিন ডিটেইলস  https://www.91mobiles.com/bengali/bsnl-new-year-annual-plan-of-2799-with-3gb-data-daily-know-benifits-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bsnl-new-year-annual-plan-of-2799-with-3gb-data-daily-know-benifits-details-in-bengali/#respond Wed, 31 Dec 2025 14:40:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71598 BSNL এর 2799 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

The post 7 টাকা প্রতিদিনের বিনিময়ে পাওয়া যাবে ডেইলি 3GB ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলিং, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL ক্রমাগত সস্তা এবং বেশি বেনিফিট সহ নতুন নতুন প্ল্যান পেশ করে চলেছে। এবার এই সরকারি টেলিকম কোম্পানি তাদের ইউজারদের নতুন বছরের উপহারস্বরূপ একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে প্রতিদিন মাত্র 7 টাকা খরচ করে আনলিমিটেড কল এবং 3GB ডেটা উপভোগ করা যাবে। 

কোম্পানির এই বার্ষিক প্ল্যানের দাম রাখা হয়েছে 2799 টাকা। কোম্পানি এই প্ল্যানটি New Year Annual Plan ট্যাগ সহ প্রোমোট করছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 1 বছর অর্থাৎ 365 দিন। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানে প্রতিদিন খরচ পড়ে মাত্র 7.6 টাকা (₹2799 / 365 দিন)। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটি রিচার্জ করে এক বছর পর্যন্ত রিচার্জ করার ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যাবে। 

 নতুন 2799 টাকা দামের বার্ষিক প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন 3GB ইন্টারনেট ডেটা দেওয়া হবে। এই ডেটার সঙ্গে ডেইলি ডেটা লিমিট প্রযোজ্য, অর্থাৎ কোনো দিন সম্পূর্ণ ডেটা শেষ না হলে তা পরের দিন যুক্ত হবে না। পরবর্তী দিন আবার নতুন করে 3GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 1095GB ডেটা (3GB x 365 দিন) উপভোগ করা যাবে। 

BSNL Annual Plan রিচার্জ করে ইউজাররা গোটা বছর আনলিমিটেড ভয়েস কল পাবেন। দেশের যে কোনো নেটওয়ার্কের নাম্বারে এই কল উপভোগ করা যাবে। এমনকি রোমিং কল‌ও ফ্রি থাকবে। এর সঙ্গে প্রতিদিন 100 SMS পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই এস‌এম‌এস‌ও লোকাল ও এসটিডি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। 

এবার প্রশন ওঠে এই প্ল্যানটি রিচার্জ করা উচিৎ কি না। তবে জানিয়ে রাখি 2799 টাকার বিনিময়ে এত বেনিফিট নিঃসন্দেহে যথেষ্ট উল্লেখযোগ্য। যেসব অঞ্চলে BSNL নেটওয়ার্ক যথাযথ কাজ করে সেখানে এই প্ল্যানটি বেশ উপযোগী। এই প্ল্যানটিতে কলিঙের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং কোনো সমস্যা ছাড়াই ইনকামিং ও আউটগোয়িং কল উপভোগ করা যাবে। 

অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকায় রিলায়েন্স জিও, এয়ারটেইল বা ভোডাফোন আইডিয়ার নাম্বারে ইন্টারনেট চলে না এবং ডেটা স্পীড কম পাওয়া যায়। যদি কোন এলাকায় BSNL 4G Jio 5G বা যেকোনো প্রাইভেট কোম্পানির তুলনায় ভালো রেসপন্স দেয়, তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএসএনএলের বার্ষিক প্ল্যানটি একটি ভালো অপশন হতে পারে। 

জানিয়ে রাখি ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে BSNL 4G নেটওয়ার্কের ওপরই 5G সার্ভিস চালু করা হবে। এরপর BSNLএর নেটওয়ার্ক এবং ইন্টারনেটের আরও উন্নত সার্ভিস পাওয়া যাবে। অন্যদিকে গত মাসে এই সরকারি এবং সস্তা টেলিকম কোম্পানি দেশ জুড়ে 92 হাজারের বেশি নতুন মোবাইল টাওয়ার চালু করেছে। এই নতুন টাওয়ারগুলি নো নেটওয়ার্ক বা স্লো কভারেজের সমস্যা দূর করতে সাহায্য করবে।

 

 



The post 7 টাকা প্রতিদিনের বিনিময়ে পাওয়া যাবে ডেইলি 3GB ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলিং, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bsnl-new-year-annual-plan-of-2799-with-3gb-data-daily-know-benifits-details-in-bengali/feed/ 0
251 টাকার রিচার্জে পাওয়া যাবে 100GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 28 দিন ভ্যালিডিটি, BSNL নিয়ে এল ছাত্রদের জন্য বিশেষ প্ল্যান https://www.91mobiles.com/bengali/100gb-data-recharge-bsnl-learner-plan-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/100gb-data-recharge-bsnl-learner-plan-details-in-bengali/#respond Thu, 04 Dec 2025 15:44:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70439 BSNL এর নতুন 251 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস

The post 251 টাকার রিচার্জে পাওয়া যাবে 100GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 28 দিন ভ্যালিডিটি, BSNL নিয়ে এল ছাত্রদের জন্য বিশেষ প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এমন এক পদক্ষেপ নিয়েছে, যা আজ পর্যন্ত Jio ও Airtel এর মতো বড় কোম্পানিগুলিও করেনি। ভারতে BSNL 4G সার্ভিস পরিষেবা চালু হ‌ওয়ার পর থেকেই কোম্পানির পক্ষ থেকে তাদের সুবিধার জন্য নতুন নতুন প্ল্যান পেশ করা হচ্ছে। এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL নতুন স্টুডেন্ট স্পেশাল প্ল্যান লঞ্চ করেছে।

এই নতুন প্ল্যানটি 251 টাকা দামে Learner Plan নামে পেশ করা হয়েছে। এই প্ল্যানটি মূলত সেইসব ছাত্রদের জন্য লঞ্চ করা হয়েছে, যারা নিয়মিত অনলাইন ক্লাস করে। যারা পড়াশোনার জন্য ভিডিও কন্টেন্ট দেখে বা অ্যাসাইনমেন্ট ও প্রোজেক্ট সাবমিটের জন্য ইন্টারনেট ব্যাবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।

251 টাকা দামের এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে ছাত্রদের 100GB ডেটা দেওয়া হবে। তবে সবচেয়ে বড় কথা এই প্ল্যানের ডেটা কোনো দৈনিক লিমিট ছাড়াই ব্যাবহার করা যাবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যত ইচ্ছা ডেটা উপভোগ করা যাবে। জানিয়ে রাখি এই প্ল্যানের ডেটা 4G স্পীডে চলবে। যেসব এলাকায় BSNL 4G ইন্টারনেট ঠিকঠাক স্পীডে কাজ করে সেইসব অঞ্চলে এই প্ল্যান বেশ কার্যকর হবে।

BSNL এর এই নতুন 251 টাকার প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। 100GB ইন্টারনেট ডেটার পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যাবে। এর ফলে ইউজাররা দেশের যে কোনো নেটওয়ার্কের লোকাল ও এসটিডি নাম্বারে কল করতে পারবেন। এছাড়াও BSNL Learner Plan রিচার্জ করে ছাত্ররা প্রতিদিন 100 ফ্রি এসএমএস ব্যাবহার করতে পারবেন।

জানিয়ে রাখি সম্প্রতি BSNL 225 টাকা দামের মান্থলি প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন। প্ল্যানটিতে প্রতিদিন 2.5GB 4G ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 75GB (2.5GBx30 দিন) ডেটা উপভোগ করা যাবে। এক মাসের ভ্যালিডিটি এবং ডেইলি 2.5GB ডেটার পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে 100 SMS/Day উপভোগ করা যায়।

ইতিমধ্যে ভারতে BSNL 4G সার্ভিস জারি করে দেওয়া হয়েছে। ফলে দেশের সমস্ত গ্ৰাম ও মফস্বল এলাকায় হাই স্পীড ইন্টারনেট ব্যাবহার করা যাবে। দীর্ঘ দিন ধরে গ্ৰাহকদের নো সিগন্যালের সমস্যার সমাধান করার জন্য কোম্পানির পক্ষ থেকে 92,600 মোবাইল টাওয়ার ইনস্টল করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপের ফলে BSNL 4G নেটওয়ার্কের মাধ্যমে দেশের 26,700টির চেয়েও বেশি গ্ৰামে ভালো মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। যেসব এলাকায় BSNL নেটওয়ার্ক ইতিমধ্যে স্ট্রং হয়ে গেছে সেখানে সরকারি টেলিকম কোম্পানির প্ল্যানগুলি Jio ও Airtel কোম্পানির প্ল্যানের চেয়ে সস্তায় ভালো পরিষেবা পাওয়া যাবে।

TRAI এর জারি করা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত অক্টোবর মাসে BSNL নেটওয়ার্কে 26.9 লক্ষ নতুন সাবস্ক্রাইবার যোগ দিয়েছেন। এত বিপুল সংখ্যক ইউজার যুক্ত হ‌ওয়ার পর কোম্পানির মোট ইউজার বেস বেড়ে 9.25 কোটি হয়ে গেছে। জেনে অবাক হতে হয় এই সময়ে দাঁড়িয়ে ভোডাফোন আইডিয়া (Vi) 20.83 লক্ষ গ্ৰাহক হারিয়েছে। নেটওয়ার্ক আপগ্ৰেডের পর টিয়ার-2 এবং টিয়ার-3 শহরগুলিতে ইউজাররা দ্রুত BSNL নেটওয়ার্কে শিফ্ট করছেন।

The post 251 টাকার রিচার্জে পাওয়া যাবে 100GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 28 দিন ভ্যালিডিটি, BSNL নিয়ে এল ছাত্রদের জন্য বিশেষ প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/100gb-data-recharge-bsnl-learner-plan-details-in-bengali/feed/ 0
123 কোটি ছুঁয়েছে ভারতের টেলিকম ইউজার! আবারও “নাম্বার ওয়ান” Jio, জেনে নিন অন্যান্য কোম্পানির পরিস্থিতি https://www.91mobiles.com/bengali/trai-report-of-october-2025-for-indian-telecom-market-reliance-jio-airtel-bsnl-vi-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/trai-report-of-october-2025-for-indian-telecom-market-reliance-jio-airtel-bsnl-vi-read-details-in-bengali/#respond Wed, 03 Dec 2025 03:36:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70295 2025 সালের অক্টোবর মাসে ভারতীয় টেলিকম সেক্টরের পরিস্থিতি

The post 123 কোটি ছুঁয়েছে ভারতের টেলিকম ইউজার! আবারও “নাম্বার ওয়ান” Jio, জেনে নিন অন্যান্য কোম্পানির পরিস্থিতি first appeared on 91Mobiles Bengali.

]]>
TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে ভারতের টেলিকম সেক্টর দিন দিন বেড়েই চলেছে। গত অক্টোবর মাসে দেশের মোট টেলিকম ইউজারদের সংখ্যা বেড়ে 123.1 কোটি হয়ে গেছে। এর মধ্যে 118.4 কোটি মোবাইল ইউজার এবং 4.6 কোটি মানুষ এখনও ওয়্যারলাইন পরিষেবা ব্যাবহার করেন। রিপোর্ট অনুযায়ী, কানেক্টিভিটি বৃদ্ধির ফলে মাত্র এক মাসের মধ্যে মোবাইল ইউজারদের সংখ্যা 0.19 শতাংশ বেড়েছে। আবারও Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির মুকুট পেয়েছে, অপরদিকে সরকারি টেলিকম কোম্পানি BSNL ক্রমশ বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

Jio পেয়েছে সবচেয়ে বেশি নতুন ইউজার

গত অক্টোবর মাসে আরও একবার রিলায়েন্স জিও দেশের নাম্বার ওয়ান খেতাব জিতে নিয়েছে। এক‌ই সঙ্গে কোম্পানি সবচেয়ে বেশি নতুন ইউজার পেয়েছে। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী মাত্র এক মাসের মধ্যে জিও নেটওয়ার্কে 19.97 লক্ষ নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন। এর ফলে মুকেশ আম্বানির কোম্পানির মোট ইউজার বেস বেড়ে 48.47 কোটি হয়ে গেছে। ফাস্ট 5G নেটওয়ার্ক এবং ক্রমাগত আপগ্রেড করা সার্ভিসের দৌলতে রিলায়েন্স জিও গ্ৰাম্য এলাকাতেও যথেষ্ট প্রভাব বিস্তার করছে।

বেড়েছে Airtel ইউজার বেস‌ও

রিলায়েন্স জিওর পর দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানির স্থান দখল করেছে ভারতী এয়ারটেল। গত অক্টোবর মাসে কোম্পানির ওভার‌অল বৃদ্ধির পাশাপাশি 12.52 লক্ষ নতুন সাবস্ক্রাইবার‌ও পেয়েছে। এইসব নতুন ইউজারদের ফলে এয়ারটেলের মোট ইউজার বেস বেড়ে 39.36 কোটি ছুঁয়েছে। জানিয়ে রাখি 2025 সালের তৃতীয় কোয়ার্টারের শেষে এই স‌ংখ্যা ছিল 39.24 কোটি।

বিশ্বাসযোগ্য হয়ে উঠছে BSNL

আজ থেকে 2-3 বছর আগে যদি বলা হত দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL প্রাইভেট কোম্পানি Vodafone এর চেয়ে এগিয়ে যাবে তবে তা বিশ্বাস করতে কষ্ট‌ই হত। তবে আজ এটি বাস্তবে পরিণত হয়েছে। 2025 সালের অক্টোবর মাসে BSNL মোট 26.9 লক্ষ নতুন ইউজার পেয়ে অবাক করেছে। অথচ ভোডাফোন আইডিয়া পেয়েছে মাত্র 20.83 লক্ষ ইউজার।

BSNL এর এই সফলতার পর কোম্পানির মোট ইউজার বেস বেড়ে 9.25 কোটি হয়ে গেছে। জানিয়ে রাখি বর্তমানে একমাত্র বিএস‌এন‌এল 4G পরিষেবা দিচ্ছে। তাই এত বিপুল নতুন ইউজার পাওয়া যথেষ্ট উল্লেখযোগ্য ঘটনা। নেটওয়ার্ক আপগ্ৰেডের পর টিয়ার-2 এবং টিয়ার-3 শহরে নাগরিকরা দ্রুত এই কোম্পানিতে শিফ্ট করেছেন।

অবশেষে Vodafone Idea (Vi) এর ইউজার বেস 2025 সালের অক্টোবর মাসে কমে 20.07 কোটি হয়ে গেছে। এর এক মাস আগে অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে কোম্পানির ইউজার বেস ছিল 20.28 কোটি। তবে বর্তমানে ভোডাফোন আইডিয়াকে তাদের নেটওয়ার্কে বিনিয়োগ ও গ্ৰাহক সংখ্যা ধরে রাখার জন্য যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে।

The post 123 কোটি ছুঁয়েছে ভারতের টেলিকম ইউজার! আবারও “নাম্বার ওয়ান” Jio, জেনে নিন অন্যান্য কোম্পানির পরিস্থিতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/trai-report-of-october-2025-for-indian-telecom-market-reliance-jio-airtel-bsnl-vi-read-details-in-bengali/feed/ 0