Car - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 04 Aug 2022 15:17:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 500 টাকার এই গ্যাজেটটি আপনার পুরানো গাড়িকে আধুনিক গাড়িতে বদলে দেবে, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/best-gadget-for-your-car-bluetooth-device/ https://www.91mobiles.com/bengali/best-gadget-for-your-car-bluetooth-device/#respond Wed, 27 Jul 2022 15:10:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29399 Portronics এর অটো কার-ব্লুটুথ রিসিভারের দাম 581 টাকা

The post মাত্র 500 টাকার এই গ্যাজেটটি আপনার পুরানো গাড়িকে আধুনিক গাড়িতে বদলে দেবে, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে টেকনোলজি এত আধুনিক হয়ে গেছে যে বিশ্বে এখন সবকিছুই স্মার্ট হয়ে উঠছে। বর্তমানে লঞ্চ হওয়া গাড়িগুলি এতটাই স্মার্ট হয়ে উঠেছে যে ড্রাইভার ছাড়াই গাড়িগুলো চলে। এখন আপনার কাছে নতুন এবং স্মার্ট গাড়ি না থাকলেও, মার্কেটে এমন অনেক গাড়ির গ্যাজেট রয়েছে যা আপনার পুরানো গাড়িটিকেও নতুন করে তুলবে। এই গ্যাজেটগুলির সবচেয়ে বিশেষ এবং ভাল জিনিসটি হল এটি খুব বেশি ব্যয়বহুল নয়। এর মানে তাদের জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। আসলে, আমরা যে Accessories টির কথা বলছি সেটা হল Portronics-এর অটো কার-ব্লুটুথ রিসিভার হ্যান্ডস-ফ্রি কলিং, মিউজিক সিস্টেম৷ এই পোস্টে আপনাদের এই গ্যাজেটটির দাম এবং এর কাজ সম্পর্কে বিস্তারিত জানাবো।

এই গ্যাজেটটির দাম প্রায় 500 টাকা

Portronics অটো কার-ব্লুটুথ রিসিভারের দাম সম্পর্কে কথা বললে, এটি অনলাইনের পাশাপাশি অফলাইন মার্কেটেও কেনা যাবে। এটি ই-কমার্স ওয়েবসাইট Amazon-এ 581 টাকায় সেল হচ্ছে। এছাড়াও, এটি অন্যান্য সাইট থেকেও কেনা যাবে।

একটি নন ব্লুটুথ গাড়িকে ব্লুটুথ এর সুবিধা দেওয়া যাবে

এই ডিভাইসটি ব্যবহার করে, আপনি আপনার নন-ব্লুটুথ গাড়িটিকে একটি ব্লুটুথ গাড়িতে পরিণত করতে পারেন৷ এই ওয়্যারলেস গ্যাজেট দিয়ে, আপনি আপনার ফোন থেকে গাড়ির স্টেরিও সিস্টেমে মিউজিক স্ট্রিম করতে পারেন। এই ওয়্যারলেস গ্যাজেটটি ওয়্যারের ঝামেলা ছাড়াই ফোন থেকে মিউজিক স্ট্রিম করার মতো করে ডিজাইন করা হয়েছে৷ এছাড়াও, আপনি ফোন কল তুলতে এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে সরাসরি কথা বলতে পারবেন। এছাড়া ভয়েস-অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি যেমন, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি এতে সহজেই ব্যবহার করা যাবে। ভয়েস কমান্ড সহ, এবং আপনি গাড়ি চালানোর সময় কোনও সমস্যা ছাড়াই এটি ব্যবহার করতে পারেন।

এভাবে কানেক্ট করতে হবে

এটি কানেক্ট করা বেশ সহজ। এর জন্য আপনাকে আপনার Android/iPhone/Windows স্মার্টফোনটিকে Auto 12-এর সাথে কানেক্ট করতে হবে এবং অটো 12 কে একটি 3.5 mm অক্স কেবিল এর মাধ্যমে আপনার গাড়ির স্টেরিওতে কানেক্ট করতে হবে। সাথে সাথেই আপনি আপনার গাড়ির স্টেরিও Bluetooth-এ বদলে ফেলতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 500 টাকার এই গ্যাজেটটি আপনার পুরানো গাড়িকে আধুনিক গাড়িতে বদলে দেবে, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-gadget-for-your-car-bluetooth-device/feed/ 0
তপ্ত গরমেও 500 টাকার কম দামের এই ডিভাইস‌টি আপনার গাড়িকে করে দেবে মানালির মতো ঠান্ডা https://www.91mobiles.com/bengali/car-summer-gadget-make-chilled-atmosphere-like-manali-in-hot-heat-online-amazon-flipkart/ https://www.91mobiles.com/bengali/car-summer-gadget-make-chilled-atmosphere-like-manali-in-hot-heat-online-amazon-flipkart/#respond Mon, 18 Jul 2022 08:18:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28848 500 টাকার কম দামে গাড়িকে করুন ঠান্ডা

The post তপ্ত গরমেও 500 টাকার কম দামের এই ডিভাইস‌টি আপনার গাড়িকে করে দেবে মানালির মতো ঠান্ডা first appeared on 91Mobiles Bengali.

]]>
গোটা ভারতে প্রত্যেক দিন গরমের প্রকোপ বেরেই চলেছে। এমতাবস্থায় গাড়ি চালকদের (Car Drive) সবথেকে বড়ো অসুবিধা হয়ে দাড়ায়, যখন তাদের গাড়ির এসি কাজ করে না। কারণ গরম আসলেই মানুষ সম্পূর্ণ ভাবে গাড়ির এসির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই রকম পরিস্থিতি‌তে গাড়ির এসি ঠিক মত ঠান্ডা হাওয়া দিতে না পারলে ( Car cooling in Summer ) তখন গাড়ির ভিতরে গরম বেরে যায় এবং ড্রাইভার সহ প্যাসেঞ্জারের অসুবিধা হয়। কিন্তু গরমকালেও যদি আপনাকে গাড়িতে চড়তে হয়, তাহলে এরকম একটি গ্যাজেট কিনে নিন, যা আপনার গাড়ির গড়মের সমস্যার সমাধান করে দেবে। এই আর্টিকেলে ভারতে উপলব্ধ সেই সমস্ত সস্তা Car Cooling Gadget সম্পর্কে জানানো হবে, যেগুলি খুবই সস্তা (Cheap Car Cooling Gadget)। আসুন জেনে নেওয়া যাক এই গ্যাজেট গুলির সম্পর্কে এবং কত টাকা দামে উপলব্ধ এই গুলি।

কার সোলার ফ্যান

আমরা যে গ্যাজেটের কথা বলতে চলেছি, সেটা হলো কার সোলার ফ্যান, এটির সম্পর্কে বলা হচ্ছে যে এটি কোনো ট্রিপে গেলে এসি খাড়াপ হয়ে গেলে অনেকটাই রেহাই দেবে এই গ‍্যাজেটটি। এই ডিভাইসটির আকার খুবই ছোটো এবং সহজেই গাড়ির জানালায় সেট হয়ে যায়।

বিনা বিদ্যুতে চলবে এই ফ্যান

এই ডিভাইসটিকে চালানোর জন্য গাড়ির সাথে কানেক্ট করতে হবে না বরং এটি সোলার পাওয়ার্ড, সূর্যের রশ্মি থেকে এনার্জি নিয়ে কাজ করে ডিভাইসটি। ডিভাইস‌টি সেই সময়ে খুবই কার্যকর হবে, যখন গাড়ি স্টার্ট থাকবে না আর গাড়ির ভিতরে কেউ বসে থাকবে। এই রকম পরিস্থিতি‌তে এই সোলার ফ্যানটি গরমের থেকে বাঁচাবে। এই সোলার ফ্যানটি সূর্যের রশ্মি থেকে এনার্জি নিয়ে নিজে থেকেই চার্জ হতে থাকবে।

দাম 500 টাকার কাছাকাছি

এটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি আকারে অনেকটাই ছোটো এবং এটির দামও 200 থেকে 500 টাকার মধ্যে হয়। এটিকে অফলাইন মার্কেট সহ অনলাইন মার্কেট, যেমন আমাজন ইন্ডিয়া অথবা ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post তপ্ত গরমেও 500 টাকার কম দামের এই ডিভাইস‌টি আপনার গাড়িকে করে দেবে মানালির মতো ঠান্ডা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/car-summer-gadget-make-chilled-atmosphere-like-manali-in-hot-heat-online-amazon-flipkart/feed/ 0