Chinese Mobile Brands - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 02 Sep 2022 15:48:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বাজেট স্মার্টফোন সেগমেন্ট থেকে ‘আউট’ হচ্ছে না চীনা কোম্পানিগুলো, জেনে নিন ডিটেইল https://www.91mobiles.com/bengali/chinese-smartphones-under-rs-12000-not-banned-in-india-says-it-minister-rajeev-chandrasekhar/ https://www.91mobiles.com/bengali/chinese-smartphones-under-rs-12000-not-banned-in-india-says-it-minister-rajeev-chandrasekhar/#respond Fri, 02 Sep 2022 15:48:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30570 ভারতে লো বাজেট চীনা ফোনগুলি থাকছে বলে জানিয়েছেন রাজীব চন্দ্রশেখর

The post বাজেট স্মার্টফোন সেগমেন্ট থেকে ‘আউট’ হচ্ছে না চীনা কোম্পানিগুলো, জেনে নিন ডিটেইল first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে খবর এসেছিল যে ভারতে 12,000 টাকার কম দামের সমস্ত (Xiaomi, Redmi, Realme, OPPO, Vivo, POCO, Infinix এবং TECNO) চীনা মোবাইলগুলি ব্যান করা হতে পারে। কিন্তু, এবার ভারত সরকার স্পষ্ট জানিয়েছেন যে ভারতে 12,000 টাকার নিচে চীনা স্মার্টফোন সেল নিষিদ্ধ করার কোনো প্রস্তাব করা হয়নি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কী বিবৃতি দেওয়া হয়েছে চলুন জেনে নেওয়া যাক।

ব্যান হবে না কম বাজেটের চাইনিজ ফোন

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী, রাজীব চন্দ্রশেখর এই খবরটি নিশ্চিত করেছেন এবং স্পষ্ট করেছেন যে ভারতীয় কোম্পানিগুলি দেশের ইলেকট্রনিক ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এর মানে এই নয় যে ভারতীয় কোম্পানিগুলির জন্য বিদেশী ব্র্যান্ডগুলিকে বের করে দেওয়া হবে।

রাজীব চন্দ্রশেখর স্পষ্ট করেছেন যে ভারতে 12,000 টাকার কম দামের চীনা ব্র্যান্ডের স্মার্টফোন নিষিদ্ধ হবে না। তিনি বলেছিলেন যে এটি শুধুমাত্র এমন একটি বিষয় যা সবার সামনে তুলে ধরা হয়েছিল। কিছু চীনা ব্র্যান্ড খুব স্বচ্ছভাবে কাজ করছে।

12,000 টাকার কম সেগমেন্টের ফোন সম্পর্কে স্পষ্ট করে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “আমাদের কাছে কোনও প্রস্তাব নেই এবং আমি জানি না যে এই খবরটি কোথা থেকে এসেছে। আপনাকে মনে করিয়ে দেব যে গত মাসে ব্লুমবার্গ দাবি করেছে যে ভারত জিও, লাভা, মাইক্রোম্যাক্স এবং অন্যান্য ব্র্যান্ডের বিক্রি বাড়ানোর জন্য দেশে 12,000 টাকার নিচে চীনা স্মার্টফোনের সেল ব্যান করার প্ল্যান করছে।

রেড চালানো হচ্ছে চাইনিজ মোবাইল কোম্পানিগুলির উপর

আপনাদের মনে করিয়ে দেব যে Oppo, Vivo এবং Xiaomi-এর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত চলছে। DRI Oppo-কে একটি নোটিশ জারি করেছিল, যেখানে কোম্পানিকে 4,389 কোটি টাকা কাস্টম শুল্ক দিতে বলা হয়েছে। কোম্পানির উপর প্রোডাক্ট সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে, যার কারণে প্রায় 2,981 কোটি টাকার শুল্ক কারচুপি করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বাজেট স্মার্টফোন সেগমেন্ট থেকে ‘আউট’ হচ্ছে না চীনা কোম্পানিগুলো, জেনে নিন ডিটেইল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/chinese-smartphones-under-rs-12000-not-banned-in-india-says-it-minister-rajeev-chandrasekhar/feed/ 0
Xiaomi লোকাচ্ছে কোম্পানির নাম, স্টোরে লেখা ‘Made in India’, কর্মচারীদের Mi এর ইউনিফর্ম না পড়ার উপদেশ https://www.91mobiles.com/bengali/xiaomi-hiding-cover-retail-store-branding-with-made-in-india-logo-anti-china-campaign-fear/ https://www.91mobiles.com/bengali/xiaomi-hiding-cover-retail-store-branding-with-made-in-india-logo-anti-china-campaign-fear/#respond Thu, 25 Jun 2020 07:38:09 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11691 চীনা মোবাইল দোকানের ক্ষতির প্রবল সম্ভাবনা

The post Xiaomi লোকাচ্ছে কোম্পানির নাম, স্টোরে লেখা ‘Made in India’, কর্মচারীদের Mi এর ইউনিফর্ম না পড়ার উপদেশ first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে দেশ থেকে চীনের কোম্পানি ও প্রোডাক্ট বয়কট করা হচ্ছে। Xiaomi, OPPO, Vivo, Realme এবং OnePlus এর মতো স্বনামধন্য ব্র‍্যান্ডগুলিকেও দেশবাসীর রোষের মুখে পড়তে হচ্ছে। অ্যান্টি-চায়না ক‍্যাম্পেন চলার সুবাদে সাধারণ মানুষ চীনা কোম্পানির তৈরি প্রোডাক্ট কিনতে চাইছে না এবং অন‍্যদের‌ও চীনে তৈরি দ্রব‍্য কিনতে বারণ করছে। সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মেও এইসব কোম্পানিগুলির নামে গালমন্দ পাড়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে Xiaomi তাদের স্টোরের ব‍্যানার, হোর্ডিং এবং লোগো ঢেকে সেখানে ‘Made in India’ এর পোস্টার লাগানো শুরু করে দিয়েছে।

Xiaomi মূলত কোম্পানির কর্মচারী এবং তাদের স্টোরে কর্মরত মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ধরনের পদক্ষেপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান অ্যান্টি-চায়না বিক্ষোভের ধরন দেখে যাতে কোম্পানির কোনো কর্মচারী কোনোভাবে সাধারণ মানুষের রোষের মুখে না পড়ে তাই Xiaomi মি হোম, মি স্টোর এবং কোম্পানির অফিসিয়াল দোকানসহ সার্ভিস সেন্টারে কোম্পানির নাম লুকিয়ে সেখানে ‘Made in India’ লিখছে। শুধু এটুকুই নয়, কোম্পানি তাদের কর্মচারীদের শাওমির ইউনিফর্ম পড়তেও বারণ করেছে।

অ্যান্টি-চায়নার প্রভাবে চলতে পারে লুটপাট

ইকোনমিক টাইমসের রিপোর্ট থেকে জানা গেছে Xiaomi দিল্লি এনসিআর, মুম্বাই, চেন্নাই, পুণে, আগ্রা এবং পাটনার মতো শহরে তাদের রিটেইল স্টোরে কোম্পানির নাম ঢাকা দিয়ে দিয়েছে। শাওমির লোগো ঢাকার জন্য কোম্পানি নতুন ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা নতুন ব‍্যানার ছাপিয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কোম্পানি এই মুহূর্তে ভয় পাচ্ছে যে বর্তমান অ্যান্টি-চায়না ক‍্যাম্পেননের প্রভাবে দোকান এবং দোকানের কর্মচারীদের কোনো ক্ষতি না হয়ে যায়।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার্স অ্যাসোসিয়েশন (AIMRA) এর পক্ষ থেকে ভারতে কর্মরত সমস্ত স্মার্টফোন ব্র‍্যান্ডকে চিঠি লিখে জানিয়েছে বেশ কিছু জায়গায় স্টোর এবং চাইনিজ ব্র‍্যান্ডের কর্মচারীদের হুমকি দেওয়া হয়েছে। তাই চীনা কোম্পানির ব্র‍্যান্ডিং অর্থাৎ হোর্ডিং সরিয়ে নেওয়া উচিত।

AIMRA এর পক্ষ থেকে Xiaomi ছাড়া OPPO, Vivo, Realme, OnePlus, Huawei, Lenovo এবং Motorola কেও সতর্ক করা হয়েছে। সংস্থার কথা অনুযায়ী সমস্ত কোম্পানির উচিত তাদের সব স্টোর থেকে ব‍্যানার ও হোর্ডিং সরিয়ে নেওয়া। আমরা আপনাদের জানিয়ে রাখছি, কোনো ব‍্যাক্তি যদি কোনো মোবাইল ব্র‍্যান্ডের দোকান বা স্টোরে ভাঙচুর করে বা অন‍্য কোনো ধরনের ক্ষতি করলে তার ফল শুধুমাত্র স্টোরের মালিককেই ভুগতে হয়। এমনকি দোকানের ব্র‍্যান্ডিঙের‌ও কোনো ক্ষতি হলে সেই দায় রিটেইলারের।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

The post Xiaomi লোকাচ্ছে কোম্পানির নাম, স্টোরে লেখা ‘Made in India’, কর্মচারীদের Mi এর ইউনিফর্ম না পড়ার উপদেশ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-hiding-cover-retail-store-branding-with-made-in-india-logo-anti-china-campaign-fear/feed/ 0