CMF Phone (1) - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 24 Sep 2024 15:18:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 realme NARZO 70 Turbo এবং CMF Phone 1 স্মার্টফোনের ক্যামেরার তুলনা, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/camera-samples-and-photo-comparison-realme-narzo-70-turbo-and-cmf-phone-1-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/camera-samples-and-photo-comparison-realme-narzo-70-turbo-and-cmf-phone-1-details-in-bengali/#respond Tue, 24 Sep 2024 15:18:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56358 realme NARZO 70 Turbo এবং CMF Phone 1 ফোনের ক্যামেরার তুলনা

The post realme NARZO 70 Turbo এবং CMF Phone 1 স্মার্টফোনের ক্যামেরার তুলনা, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় বাজারে 50MP ব্যাক এবং 16MP ফ্রন্ট ক্যামেরা সহ realme NARZO 70 Turbo স্মার্টফোনটির সেল শুরু হয়ে গেছে। ক্যামেরা জন্য জনপ্রিয় ফোনটি বাজারে উপস্থিত CMF Phone 1 ফোনটির সঙ্গে সরাসরি প্রতিযোগিতার মুখে। দুটি ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন একইরকম রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন ফোনটির ক্যামেরা বেশি ভালো সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ক্যামেরা তুলনা

Camera realme Narzo 70 Turbo CMF Phone 1
মেইন রেয়ার সেন্সর 50MP OV50D (f/1.8) 50MP IMX882 (f/1.8)
সেকেন্ডারি রেয়ার লেন্স 2MP Portrait 2MP Portrait
সেলফি ক্যামেরা 16MP Selfie 16MP Selfie
ক্যামেরা ফিচার 4K@30fp, EIS, Slo-mo@120fps 4K@30fps, EIS, Slo-mo@120fps

 

ক্যামেরা স্যাম্পেল

পোট্রেট ইমেজ

realme NARZO 70 Turbo এবং CMF Phone 1 স্মার্টফোন দুটিতে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Narzo 70 Turbo ফোনটি দিয়ে তোলা ছবিতে সাবজেক্টের কপালে ঘামের বিন্দুগুলো স্পষ্টভাবে দেখা গেছে। মুখ ও গলায় থাকা দাগগুলোও রিয়েলমি ফোনের ছবিতে অনেক বেশি ভালভাবে ক্যাপচার হয়েছে। তাই realme Narzo 70 Turbo ফোনটিতে বেশি ন্যাচারাল ছবি তোলে বলে মনে করা হচ্ছে। Narzo 70 Turbo ফোনটিতে বেশি ডিটেইলিং লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে CMF Phone 1 ফোনটি দিয়ে তোলা ছবিতে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে ব্লার হয়ে গেছে, এটি Narzo ফোনটিতে কম ছিল। CMF Phone 1 ফোনটির ক্যামেরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডকে আরও ভালভাবে আলাদা এবং সাবজেক্টের আউটলাইনও শার্প করে। Realme Narzo 70 Turbo ফোনটি দিয়ে তোলা ছবিতে টি-শার্ট বেশ কিছু জায়গায় ঝাপসা হয়ে গেছে। CMF Phone 1 ফোনটির ছবি বেশ কিছুটা উজ্জ্বল দেখাচ্ছে। অন্যদিকে সাবজেক্টের হাতে পরা ঘড়ির কালার যদি দেখা হয়, তবে Narzo 70 Turbo ফোনটিতে এটি বেশি শার্প এবং আসল নীল কাকার দেখা যাচ্ছে।

বিজয়ী: Realme Narzo 70 Turbo

ওয়াইড অ্যাঙ্গেল ইমেজ

নিচে দেওয়া ফটো স্যাম্পেল অনুযায়ী Realme Narzo 70 Turbo ফোনটির ক্যামেরায় তোলা ছবিটি উজ্জ্বল এবং কনট্রাস্ট সহ ক্যাপচার করেছে। অন্যদিকে CMF Phone 1 ফোনটি দিয়ে তোলা ছবিতে কিছুটা ‘হলুদ’ টোন দেখা গেছে। এই পার্থক্যটি ঘাসের কালারের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বোঝা গেছে, রিয়েলমি ফোনে ঘাস গাঢ় সবুজ দেখাচ্ছে এবং CMF ফোনে হালকা সবুজ ও হলুদাভ দেখা যাচ্ছে।

বিল্ডিঙের লাগানো বোর্ডের দিকে দেখলে বোঝা যাচ্ছে, Narzo 70 Turbo ফোনটি দিয়ে তোলা ছবিতে কালারগুলি আরও উজ্জ্বল হয়ে গেছে। এটি দেখতে ভালো লাগছে, তবে দূরে থাকা বোর্ডের লেখার কিছুটা অস্পষ্ট হয়ে গেছে। এই পার্থক্যটি ‘Haldiram’ লেখা বোর্ডের ক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। CMF Phone 1 ফোনটিতে তোলা ছবিটিতে বিল্ডিঙের দেয়াল বাস্তবিকভাবে ক্যাপচার হয়েছে। তবে Narzo 70 Turbo ফোনটিতে তোলা ছবি কিছুটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে ও CMF Phone 1 ফোনটির তোলা ছবি বেশি প্রাকৃতিক এবং ন্যাচারাল দেখাচ্ছে।

বিজয়ী: CMF Phone 1

ক্লোজ আপ ইমেজ

realme Narzo 70 Turbo ফোনে তোলা ফুলের ছবি এক নজরেই সবার মন কাড়তে বাধ্য। এটি যথেষ্ট কালারফুল, ব্রাইট, শার্প ও ভাইব্রেন্ট। হলুদ, লাল, সবুজ সব রঙই বেশ স্পষ্ট ও উজ্জ্বল। এই ফটো কোনো এডিট না করেই Instagram এ আপলোড করা যায়। এই ছবি সোশ্যাল মিডিয়া রেডি, তবে খুব বেশি বাস্তবিক নয়।

CMF Phone 1 ফোনটি দিয়ে তোলা ফুলের ছবিটি ফ্যাকাশে দেখাচ্ছে। এই ছবিতে কালার কিছুটা ফ্যাকাসে হওয়া সত্ত্বেও বাস্তবিক লাগছে। একটি বড় পার্থক্য ফুলের পিছনে থাকা সবুজ পাতাগুলোতে দেখা যাচ্ছে, এটি Realme Narzo 70 Turbo ফোনটিতে একইভাবে ক্যাপচার হয়েছে। অন্যদিকে CMF Phone ফোনটিতে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ক্লোজ-আপ ম্যাক্রো শটের ক্ষেত্রে CMF Phone 1 ফোনটির ছবি বেশি সঠিক বলে ধরা হতে পারে, তবে এই বিষয়ে ব্যক্তিগত মতামতের পার্থক্য থাকতে পারে।

বিজয়ী: CMF Phone 1

সেলফি

Realme Narzo 70 Turbo ফোনটি এবং CMF Phone 1 স্মার্টফোন দুটিতেই 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তুলনা অনুযায়ী রিয়েলমি ফোনের ছবি বেশি স্বাভাবিক (নেচারাল) লাগে এবং CMF ফোনের ছবি কিছুটা বিউটিফাইড মনে হয়।

উভয় ফোনেটিতেই সাবজেক্টের টি-শার্টের কালার আলাদাভাবে ক্যাপচার করা হয়েছে। Realme Narzo 70 Turbo ফোনটির তোলা ছবি গাঢ় নীল (ডার্ক ব্লু) দেখাচ্ছে এবং CMF Phone 1 ফোনটির তোলা ছবি কালো (ব্ল্যাক) দেখাচ্ছে। রিয়েলমি ফোনে কালারটি বেশি বাস্তবিক মনে হয়েছে।

বিজয়ী: Realme Narzo 70 Turbo

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন realme Narzo 70 Turbo CMF Phone 1
স্ক্রিন 6.67″ FHD+ 120Hz E4 OLED 6.67” FHD+ 120Hz Super AMOLED
প্রসেসর MediaTek Dimensity 7300 Energy MediaTek Dimensity 7300
মেমরি 12GB RAM + 256GB Storage 8GB RAM + 128GB Storage
ভার্চুয়াল RAM সাপোর্ট 14GB Dynamic RAM 8GB Extended RAM
ওএস Android 14 + realme UI Android 14 + Nothing OS 2.6
ব্যাক ক্যামেরা 50MP OV50D + 2MP Portrait 50MP IMX882 + 2MP Bokeh
ফ্রন্ট ক্যামেরা 16MP Selfie 16MP Selfie
ব্যাটারি 5,000mAh Battery 5,000mAh Battery
চার্জিং 45W Fast Charging 33W Fast + 5W reverse Charging
5জি ক্ষমতা 9 5G Bands 10 5G Bands
ওয়াটার প্রুফ IP65 IP52

 

দামের তুলনা

realme NARZO 70 Turbo এর দাম

  • 6GB RAM + 128GB Storage – 16,999 টাকা
  • 8GB RAM + 128GB Storage – 17,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage – 20,999 টাকা

realme NARZO 70 Turbo স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর 6জিবি+128জিবি বেস মডেলের দাম 16,999 টাকা এবং 8জিবি+128জিবি ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। টপ মডেল 12জিবি+256জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি Turbo Yellow, Turbo Green এবং Turbo Purple এর মতো কালার অপশনে পেশ করা হয়েছে।

CMF Phone 1 এর দাম

  • 6GB RAM + 128GB Memory – 15,999 টাকা
  • 8GB RAM + 128GB Memory – 17,999 টাকা

CMF Phone 1 স্মার্টফোনটি 6GB RAM এবং 8GB RAM অপশনে সেল করা হচ্ছে। এই দুটি মডেলেই 128GB স্টোরেজ রয়েছে। ফোনটির 6GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Blue, Black, Light Green এবং Orange এর মতো কালার অপশনে সেল করা হচ্ছে।

কোন ফোনে ভালো ছবি তোলা যায়?

Realme Narzo 70 Turbo এবং CMF Phone 1 ফোনটি এই সেগমেন্টের সেরা ক্যামেরা ফোনগুলির মধ্যে অন্যতম। আমাদের কাছে পোর্ট্রেট শটের ক্ষেত্রে Realme Narzo 70 Turbo ফোনটি বেশি ভালো লেগেছে এবং ওয়াইড-অ্যাঙ্গেল শটের ক্ষেত্রে CMF Phone 1 ফোনটি ফলাফল অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। একইভাবে ক্লোজ-আপ শটের ক্ষেত্রে CMF Phone 1 ফোনটি থেকে ভালো পারফরমেন্স পাওয়া গেছে, কিন্তু সেলফির ক্ষেত্রে Realme Narzo 70 Turbo ফোনটি বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায়।

এখানে দুটি ক্যামেরা ফোনেরই নিজস্ব বৈশিষ্ট্য এবং বিশেষত্ব রয়েছে। পোর্ট্রেট ইমেজে ক্ষেত্রে CMF ফোনটিতে সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যায়, অন্যদিকে ক্লোজ-আপ ইমেজের ক্ষেত্রে Realme ফোনটি দিয়ে তোলা ছবিগুলিতে ফিল্টার যোগ করার প্রয়োজন হয় না। অর্থাৎ ইউজাররা তাদের পছন্দের ভিত্তিতে এর মধ্যে যেকোনো স্মার্টফোন কিনতে পারেন।

The post realme NARZO 70 Turbo এবং CMF Phone 1 স্মার্টফোনের ক্যামেরার তুলনা, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/camera-samples-and-photo-comparison-realme-narzo-70-turbo-and-cmf-phone-1-details-in-bengali/feed/ 0
সস্তায় পাওয়া যাবে CMF Phone 1 স্মার্টফোন, জেনে নিন কোথা থেকে কিনবেন https://www.91mobiles.com/bengali/nothing-phone-2a-cmf-phone-1-nothing-phone-2a-plus-discounts-revealed-flipkart-big-billion-days-sale-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nothing-phone-2a-cmf-phone-1-nothing-phone-2a-plus-discounts-revealed-flipkart-big-billion-days-sale-know-more-in-bengali/#respond Tue, 24 Sep 2024 14:31:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56334 কম দামে পাওয়া যাচ্ছে CMF Phone 1

The post সস্তায় পাওয়া যাবে CMF Phone 1 স্মার্টফোন, জেনে নিন কোথা থেকে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
শপিং সাইট ওয়েবসাইট আমাজনে এবং ফ্লিপকার্টে ফেস্টিবল ডিলের ঘোষণা করা হয়েছে। ইউজাররা এই ফোনটি কিনলে ডিসকাউন্ট ও অফারের ফলে বেশ ভালো টাকা বাঁচবে বলে মনে করা হচ্ছে। এতে নাথিং ফোন (2a), নাথিং ফোন (2a) প্লাস সহ তাদের CMF ফোন 1 ফোনগুলিতে ছাড় এবং অফার ঘোষণা করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Flipkart Big Billion Days sale এবং CMF ফোন 1 ফোনটি সেল ডিটেইলস সম্পর্কে।

CMF Phone 1 এর ছাড়

আগামী 27 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট বিগ মিলিয়ান ডেজ সেল শুরু হবে, তবে 26 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট প্লাস ইউজাররা এই সেল উপভোগ করতে পারবেন। এই সেল চলাকালীন ফ্লিপকার্ট এবং নির্দিষ্ট রিটেল স্টোরের মাধ্যমে CMF Phone 1 ফোনটি ছাড় সহ সেল করা হবে।

ফোন লঞ্চ প্রাইস অফার প্রাইস
CMF Phone 1 Rs 15,999 Rs 12,999

 

জুলাই মাসে CMF Phone 1 ফোনটি 15,999 টাকা দামের বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এই ফোনটি ফেস্টিব সেল চলাকালীন 12,999 টাকা দামে সেল করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফার হিসেবে 2,000 টাকা ছাড় এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট 1000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। জানিয়ে রাখি এই সেল চলাকালীন কম দামে কেনার জন্য ইউজারদের দ্রুত চিন্তাভাবনা করতে হবে, কারণ প্রায়ই এই অফার লিমিটেড সময়ের জন্য দেওয়া হয়। এই ফোনটিতে ইউনিক ডিজাইন রিপ্লেসেবল ব্যাক কভার এবং অ্যাক্সেসারিস রয়েছে। CMF Phone 1 ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট, 50MP প্রাইমারি ক্যামেরা, 5,000mAh ব্যাটারি এবং 120Hz সুপার AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।

একইভাবে CMF ফোন 1 ফোনটি কেনার উপর আরও একটি অফার রয়েছে। CMF ল্যানিয়ার্ড এবং স্ট্যান্ড মাত্র 1 টাকায় পাওয়া যাবে, তবে 33W পাওয়ার চার্জারের দাম 799 টাকা হবে। এছাড়া CMF Watch Pro 3,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এই ফোনটি 2,499 টাকা দামে কেনা যাবে।

CMF বাডস প্রো 2 এবং CMF বাডস প্রো যথাক্রমে 3,299 টাকা এবং 2,499 টাকা দামে পাওয়া যাবে। CMF নেকব্যান্ড প্রো 1,999 টাকা লঞ্চ দামে অফারের পর 1,699 টাকা দামে কেনা যাবে। অন্যদিকে নাথিং ইয়ারবাডে 11,999 টাকা থেকে 7,999 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ফ্লিপকার্টের সেল চলাকালীন নাথিং পাওয়ার 100W চার্জার 3,499 টাকা দামে লঞ্চ করা হচ্ছে।

সেল চলাকালীন নাথিং ফোন (2a) প্লাস, ফোন (2a) ফোনটি কেনা যাবে, এর অফার ডিটেইলস নিচে জানানো হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটি কতটা কম দামে কেনা যাবে।

ফোন লঞ্চ প্রাইস অফার প্রাইস
Nothing Phone (2a) Plus Rs 27,999 Rs 23,999
Nothing Phone (2a) Rs 23,999 Rs 18,999

 

Nothing Phone (2a) Plus

ভারতে নাথিং ফোন (2a) প্লাস ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস মডেলের জন্য 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। ফ্লিপকার্ট বিগ মিলিয়াম ডেজ সেল চলাকালীন ফোনটিতে 2,000 টাকা ছাড় এবং 2,000 টাকা বেশি ব্যাঙ্ক ছাড়ের পর 23,999 টাকা দামে সেল করা হবে। নাথিং ফোন (2a) প্লাস মিডিয়াটেক ডায়মেনশন 7350 প্রো চিপসেট, ফ্রন্ট ক্যামেরা সহ ট্রিপল 50MP ক্যামেরা সেটআপ এবং 50W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Nothing Phone (2a)

Nothing Phone (2a) ফোনটিতে 4,000 টাকা ছাড় এবং 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের পর 18,999 টাকা দামে সেল করা হতে পারে। একইভাবে নাথিং ফোন (2a) ফোনটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। নাথিং ফোন (2a) প্লাস ফোনটি সস্তা ভার্সন ফোন (2a) ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনশন 7200 প্রো, 45W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 120Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল।

The post সস্তায় পাওয়া যাবে CMF Phone 1 স্মার্টফোন, জেনে নিন কোথা থেকে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nothing-phone-2a-cmf-phone-1-nothing-phone-2a-plus-discounts-revealed-flipkart-big-billion-days-sale-know-more-in-bengali/feed/ 0
দারুণ ফিচার সহ ভারতে লঞ্চ হল CMF Phone 1, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-launched-in-india-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-launched-in-india-know-price-specifications-in-bengali/#respond Mon, 08 Jul 2024 15:23:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53109 ভারতে লঞ্চ হল CMF Phone 1

The post দারুণ ফিচার সহ ভারতে লঞ্চ হল CMF Phone 1, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
নাথিঙের সাব ব্র্যান্ড CMF ভারতে তাদের প্রথম স্মার্টফোন CMF Phone 1 লঞ্চ করেছে। এই ফোনটি ইউনিক ডিজাইন সহ পেশ করা হয়েছে। এর সাহায্যে ইউজাররা নিজেই ব্যাক কভার পাল্টাতে পারবেন এবং ব্যাক প্যানেলের প্যাঁচ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। লুকের পাশাপাশি এই ফোনের স্পেসিফিকেশনও বেশ সুন্দর। এই ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে, ডায়মেনসিটি 7300 চিপসেট, virtual RAM সহ 16GB পর্যন্ত RAM, 50 মেগাপিক্সেল ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

CMF Phone 1 ফোনের দাম এবং সেল

  • CMF Phone 1 ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • এই ফোনের বেস মডেল 15,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং টপ মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা।
  • এই ফোনের দামে কোম্পানি অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ওয়ান কার্ড ইউজারদের 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া কথা ঘোষণা করেছে।
  • CMF এর এই নতুন ইউনিক স্মার্টফোন আগামী 12 জুলাই থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে।

CMF Phone 1 ফোনের ডিজাইন

এই ফোনে ইউজারদের পরিবর্তনশীল ব্যাক কভার দেওয়া হবে। ইউজাররা তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো রঙের কভার ব্যাবহার করতে পারবেন। ফোনটির সঙ্গে স্ক্রু খোলার জন্য টুলও দেওয়া হবে। এর সাহায্যেই অ্যাক্সেসরিজ খোলা এবং জোড়া যাবে। কোম্পানি ফোল্ড আউট স্ট্যান্ড, কার্ড ফোল্ডার এবং অন্যান্য অংশ জোড়ার সবিধা দিচ্ছে। CMF Phone 1 ফোনটি ব্ল্যাক, লাইট গ্রীন, ব্লু এবং অরেঞ্জ কালারে পেশ করা হয়েছে। এর মধ্যে ব্ল্যাক ও লাইট গ্রীন মডেলে সূক্ষ্ম ডিজাইন রয়েছে এবং ব্লু ও অরেঞ্জ কালার মডেলে ভেগান লেদার ফিনিশ রয়েছে।

CMF Phone 1 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: CMF Phone 1 ফোনে 6.67 ইঞ্চির Super AMOLED LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন, 395 PPI পিক্সেল ডেনসিটি, 2000 নিট ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর: CMF Phone 1 ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHZ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: CMF Phone 1 ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য CMF Phone 1 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং এবং 5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Nothing OS 2.6 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

অন্যান্য: CMF Phone 1 ফোনে ডুয়েল সিম 5G, 4G, 13 5G ব্যান্ড, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং, ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

The post দারুণ ফিচার সহ ভারতে লঞ্চ হল CMF Phone 1, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-launched-in-india-know-price-specifications-in-bengali/feed/ 0
কোম্পানি কনফার্ম করল CMF Phone 1 স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, লিক হল ভারতীয় দাম https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-key-specs-confirmed-india-price-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-key-specs-confirmed-india-price-leaked-details-in-bengali/#respond Fri, 28 Jun 2024 10:32:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52549 লিক হল CMF Phone 1 স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post কোম্পানি কনফার্ম করল CMF Phone 1 স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, লিক হল ভারতীয় দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক মাসের মধ্যে নাথিং এর সাব ব্র্যান্ড CMF ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আগামী 8 জুলাই এই স্মার্টফোনটি CMF Phone 1 নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফ্লিপকার্ট টিজারের মাধ্যমে এই ফোনের গুরুত্বপূর্ণ ডিসপ্লে স্পেসিফিকেশন সম্পর্কে কনফার্ম করেছে। লিকের মাধ্যমে এই আপকামিং ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

CMF Phone 1 এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: টিপস্টারের বক্তব্য অনুযায়ী CMF Phone 1 স্মার্টফোনে 6.7 ইঞ্চির sAMOLED LTPS দেওয়া হতে পারে বলে কোম্পানি জানিয়েছে। এই ডিসপ্লেতে 120Hz পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং FHD+ রেজোলিউশন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও যোগ করা হতে পারে।
  • প্রসেসর: CMF Phone 1 ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই নতুন ফোনটি 6GB ও 8GB RAM এবং128GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2TB এক্সপেন্ডেবল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। আবার ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা (সনি সেন্সর) এবং একটি ডেপ্থ লেন্স থাকতে পারে। অন্যদিকে এই ফোনের ক্যামেরায় 4K 30 FPS ভিডিও রেকর্ডিং, AI বিবিড মোড এবং EIS সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: এই স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ওএস: এই CMF স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ 2 বছরের OS আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।
  • অন্যান্য: CMF Phone 1 ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষা করার জন্য IP52 রেটিং দেওয়া হবে বলে জানা গেছে।

CMF Phone 1 এর দাম এবং কালার (লিক)

  • লিক অনুযায়ী CMF Phone 1 ফোনটি দুটি স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনের 6GB RAM +128GB স্টোরেজে লঞ্চ অফারের সাথে এর দাম 15,999 টাকা রাখা হতে পারে।
  • এই ফোনের 8GB RAM +128GB মডেল 17,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে।
  • জানিয়ে রাখি এই ফোনের সম্প্রতি প্রকাশ্যে আসা দাম একটু বেশি মনে হচ্ছে, কারণ এর আগে ফোনটি 12 থেকে 15 হাজার টাকার মধ্যে হবে বলে আশা করা হয়েছিল।
  • এই আপকামিং ফোনটি অরেঞ্জ, হোয়াইট এবং ব্ল্যাক এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে।

The post কোম্পানি কনফার্ম করল CMF Phone 1 স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, লিক হল ভারতীয় দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-key-specs-confirmed-india-price-leaked-details-in-bengali/feed/ 0
8 জুলাই লঞ্চ হবে লো বাজেট CMF Phone 1, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-date-8-july-confirmed-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-date-8-july-confirmed-details-in-bengali/#respond Fri, 21 Jun 2024 15:04:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51941 অফারে 17,000 টাকা দামে লঞ্চ হবে CMF Phone 1

The post 8 জুলাই লঞ্চ হবে লো বাজেট CMF Phone 1, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Nothing এর সাব-ব্র্যান্ড CMF ভারতে CMF Phone 1 নামে প্রথম ফোন লঞ্চ করতে চলেছে৷ কোম্পানির তরফে ফোনটির লঞ্চের তারিখ জানানো হয়েছে। এই ডিভাইসটি 8 জুলাই ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। CMF Watch Pro 2 এবং CMF Buds Pro 2 এর মতো গ্যাজেটগুলিও এর সঙ্গে লঞ্চ হবে৷ এই নতুন স্মার্টফোনটি লো বাজেটে পাওয়ারফুল ফিচার সাপোর্ট করবে বলে অনুমান করা হচ্ছে। এই পোস্টে ফোনের টিজার ভিডিও এবং অন্যান্য সম্ভাব্য ডিটেইলস জানানো হল।

CMF Phone 1 লঞ্চের তারিখ

  • কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এবং ই-কমার্স সাইট Flipkart এ একটি নতুন টিজার প্রকাশ করেছে।
  • কোম্পানির তরফে জানানো হয়েছে যে CMF Phone 1 ফোনের সাথে Watch Pro 2 এবং Buds Pro 2 লঞ্চ হবে।
  • এই সমস্ত প্রোডাক্ট 8 জুলাই ব্রিটিশ সময় 10:00 টায় লঞ্চ হবে। ভারতে ইভেন্টটি দুপুর 2:30 মিনিটে দেখা যাবে।
  • যদিও টিজার ভিডিওতে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি তবে কোম্পানি ফোন এবং অন্যান্য প্রোডাক্টগুলিকে তিনটি সার্কুলার রিং এর মাধ্যমে দেখিয়েছে।
  • এই স্মার্টফোনটি কমলা এবং কালো রঙের কালার অপশনে লঞ্চ হবে বলেও জানা গেছে।
  • কোম্পানির মতে আগামী দিনে ফোনটি সম্পর্কে আরও ডিটেইলস শেয়ার করা হবে।

CMF Phone 1 ফোনের দাম (লিক)

লিক অনুযায়ী CMF Phone 1-এর বেস মডেলের 6GB RAM + 128GB স্টোরেজটি 19,999 টাকা দামে লঞ্চ হতে পারে। এই দামটি বক্সে আসতে পারে তবে অফারে ফোনটি প্রায় 17,000 টাকা দামে পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।

CMF Phone 1 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: CMF ফোন 1-এ একটি 6.67-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
  • প্রসেসর: এই ডিভাইসটিতে প্রসেসর 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 7300 অক্টা-কোর থাকবে।
  • মেমরি: CMF Phone 1 দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। যেখানে 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ এবং 6GB র‌্যাম সাপোর্ট থাকতে পারে।
  • ক্যামেরা: CMF Phone 1-এ ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ইনস্টল করা যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP লেন্স থাকতে পারে।
  • ব্যাটারি: CMF Phone 1 ফোনে একটি বড় 5,000mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।
  • OS: এই মোবাইলটি Android 14 বেসড Nothing OS 2.6 এ লঞ্চ হতে পারে।

The post 8 জুলাই লঞ্চ হবে লো বাজেট CMF Phone 1, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-date-8-july-confirmed-details-in-bengali/feed/ 0
ভারতে এই দিন লঞ্চ হবে লো বাজেট CMF Phone (1), জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-date-revealed-to-launch-on-5th-july-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-date-revealed-to-launch-on-5th-july-details-in-bengali/#respond Wed, 19 Jun 2024 13:21:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51741 8 জুলাই ভারতে লঞ্চ হবে CMF Phone (1)

The post ভারতে এই দিন লঞ্চ হবে লো বাজেট CMF Phone (1), জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Nothing এর সাব-ব্র্যান্ড CMF ভারতে তাদের প্রথম স্মার্টফোন CMF Phone (1) লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে CMF Phone (1) স্মার্টফোনটি 8 জুলাই লঞ্চ হতে চলেছে। এর আগে লিক রিপোর্টে জানানো হয়েছিল যে ফোনটি 5 জুলাই লঞ্চ হবে, তবে এবার ফাইনাল ডেট সামনে এসেছে। এই ডিভাইসের মাইক্রোসাইটটি ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ রয়েছে। এই পোস্টে আপনাদের এই মোবাইলের সম্ভাব্য স্পেসিফিকেশন সহ দাম সম্পর্কে জানানো হল।

ভারতে CMF Phone (1) ফোনের লঞ্চের তারিখ এবং ডিজাইন

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ Tipster @Technerd_9 একটি ছবি শেয়ার করেছে, যেখানে ডিভাইসটির লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে।
  • এই লিক থেকে CMF Phone 1 এর ডিটেইলস পাওয়া গেছে।
  • টিপস্টার আরও জানিয়েছে যে CMF Phone এর অফিসিয়াল ডিজাইন (1) 26 জুন প্রকাশিত হবে।
  • এই স্মার্টফোনের ব্যাক প্যানেলটি ছবিতে দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে এই ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ দেওয়া হবে।
  • ফোনের ডানদিকে পাওয়ার বাটন এবং বাম দিকে ভলিউম বাটন থাকতে পারে।
  • ব্যাক প্যানেলের নীচে একটি স্ক্রুও দেখা গেছে, যার ফলে অনুমান করা হচ্ছে যে এই ফোনে সেল্ফ রিপেয়ার ফিচার থাকতে পারে।

CMF (1) ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: CMF Phone 1-এ 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.67-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকতে পারে।
  • প্রসেসর: প্রসেসিং এর জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর ইনস্টল করা যেতে পারে।
  • মেমরি: CMF Phone 1 দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। এই ফোনে 6GB র‍্যাম সাপোর্ট সহ 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ থাকবে বলে অনুমান করা হচ্ছে।
  • ক্যামেরা: CMF Phone 1-এ ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP লেন্স থাকতে পারে।
  • ব্যাটারি: CMF Phone 1 স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • OS: লিক রিপোর্ট অনুযায়ী CMF Phone 1 অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ করা হবে যা Nothing OS 2.6-এ কাজ করবে।

CMF Phone 1 ফোনের দাম (লিক)

লিক রিপোর্ট অনুসারে CMF Phone 1 ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনটি 19,999 টাকা দামে লঞ্চ হতে পারে। অফারের পর এই ফোনটির দাম 17,000 টাকা হতে পারে।

The post ভারতে এই দিন লঞ্চ হবে লো বাজেট CMF Phone (1), জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-date-revealed-to-launch-on-5th-july-details-in-bengali/feed/ 0
ভারতে 20 হাজারের বাজেটে লঞ্চ হতে পারে CMF Phone 1 স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-price-in-india-and-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-price-in-india-and-specifications-leaked-details-in-bengali/#respond Tue, 11 Jun 2024 04:41:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51228 19,999 টাকা দামে লঞ্চ হতে পারে CMF Phone 1

The post ভারতে 20 হাজারের বাজেটে লঞ্চ হতে পারে CMF Phone 1 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Nothing কোম্পানির সাব-ব্র্যান্ড CMF ঘোষণা করেছে যে তারা ভারতে তাদের প্রথম স্মার্টফোন আনতে চলেছে যা CMF ফোন 1 নামে লঞ্চ করা হবে। এই ফোনের টিজার ইমেজ শেয়ার করার সময় কোম্পানি ফোনের লুক সম্পর্কে একাধিক ডিটেইলস জানালেও লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানায়নি। সম্প্রতি একটি লিকে রিপোর্টে CMF Phone 1 ফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে।

CMF Phone 1 ফোনের ডিজাইন

ব্যতিক্রমী ডিজাইনের ফোন তৈরির জন্য Nothing ব্র‍্যান্ডটি বেশ জনপ্রিয়। এবার CMF ও একই রকম কিছু করতে চলেছে। এই মোবাইলটিতে একটি rotating crown থাকবে যার মাধ্যমে ভলিউম কন্ট্রোল করা যাবে। ঘড়ির ডায়ালের মতো এই rotating crown এ অন্য ফিচারও থাকতে পারে।

লিক রিপোর্ট অনুসারে, CMF Phone 1 কালো, নীল, সবুজ এবং কমলা রঙের কালার অপশনে লঞ্চ করা যেতে পারে। Nothing Phone এর মত এতে Glyphs Lite দেওয়া হবে না। বর্তমান সময়ের প্রায় সব ফোনে উপস্থিত পাঞ্চ-হোল স্ক্রিন এই ফোনে থাকবে না বলে অনুমান করা হচ্ছে এবং এটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করবে।

CMF Phone 1 ফোনের দাম (লিক)

  • 6GB RAM + 128GB স্টোরেজ – 19,999 টাকা
  • 6GB RAM + 256GB স্টোরেজ – 21,999 টাকা

লিক রিপোর্ট অনুযায়ী CMF Phone 1 দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এর বেস মডেলটি 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ সাপোর্ট করবে, যা 19,999 টাকা দামে লঞ্চ হবে। বড় ভেরিয়েন্টটি 21,999 টাকা দামে লঞ্চ করা হবে, যেখানে 6GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হবে।লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই ফোনের প্রারম্ভিক সেল চলাকালীন 2,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 2,000 টাকার এক্সচেঞ্জ অফারও দেবে।

CMF Phone 1 ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: CMF Phone 1 একটি 6.67-ইঞ্চি FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। এটি একটি ওয়াটারড্রপ নচ স্ক্রিন হতে পারে। লিক রিপোর্ট অনুসারে এই স্ক্রিনটি OLED প্যানেলে নির্মিত হবে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে।
  • প্রসেসর: লিক রিপোর্ট অনুসারে,CMF Phone 1 অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ করা হবে যা Nothing OS 2.6 এ রান করবে। প্রসেসিং এর জন্য এই ফোনটিতে MediaTek Dimensity 7300 অক্টা-কোর প্রসেসর থাকবে যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত হবে এবং 2.5GHz ক্লক স্পিডে রান করবে।
  • মেমোরি: CMF Phone 1 দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। লিক অনুসারে, এই মোবাইল ফোনটি 6GB র‌্যাম সাপোর্ট করবে যার সাথে 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করবে।
  • ক্যামেরা: CMF Phone 1 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে। এই মোবাইলের ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য CMF Phone 1 স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি থাকবে। যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

The post ভারতে 20 হাজারের বাজেটে লঞ্চ হতে পারে CMF Phone 1 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-price-in-india-and-specifications-leaked-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ কনফর্ম হল CMF Phone 1 ফোনের, ফ্লিপকার্টে দেখে নিন টিজার https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-confirmed-see-flipkart-teaser-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-confirmed-see-flipkart-teaser-details-in-bengali/#respond Sat, 08 Jun 2024 10:14:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51078 শীঘ্রই লঞ্চ হবে CMF Phone 1

The post ভারতে লঞ্চ কনফর্ম হল CMF Phone 1 ফোনের, ফ্লিপকার্টে দেখে নিন টিজার first appeared on 91Mobiles Bengali.

]]>
ইউনিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি নাথিং সাব ব্র্যান্ড CMF ভারতীয় বাজারে তাদের নতুন এবং সস্তা ফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানি প্রথমে তাদের CMF Phone 1 ফোনের টিজার শেয়ার করেছে। এই টিজার শপিং সাইট ফ্লিপকার্টে দেখা যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ফোনটি কয়েক দিনের মধ্যেই ভারতে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের টিজার এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

CMF Phone 1 এর টিজার এবং ডিটেইলস

  • টিজার ইমেজ অনুযায়ী CMF Phone 1 ফোনটি অরেঞ্জ কালার অপশনে লঞ্চ করা হবে। এই ভ্যারিয়েন্টে লেদার টেক্সচার রিয়ার প্যানেল ব্যবহার করা হতে পারে।
  • এই ফোনের নীচের দিকে রোটেটিং নোব রয়েছে, কিছু এটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
  • CMF Phone 1 মিড বাজেট রেঞ্জে ফোনটি প্রায় 20 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে।
  • কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ফোনটি এই মাসেই পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

CMF Phone 1 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

সম্প্রতি লিক হওয়া এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: CMF Phone 1 স্মার্টফোনের 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী OLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করবে। এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য CMF Phone 1 ফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7200 অক্টা-কোর প্রসেসর সহ 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে পারে।
  • স্টোরেজ: CMF Phone 1 স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 8জিবি RAM সহ 128জিবি স্টোরেজ এবং 256জিবি স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: CMF Phone 1 স্মার্টফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। বর্তমানের বাজারের ট্রেন্ড অনুযায়ী নতুন। লিক অনুযায়ী CMF Phone 1 ফোনের ব্যাক প্যানেলে একটি ক্যামেরা সেন্সর যা 50 Megapixel হতে পারে বলে জানা গেছে। ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Nothing CMF Phone 1 স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
  • ওএস: CMF Phone 1 অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে।

The post ভারতে লঞ্চ কনফর্ম হল CMF Phone 1 ফোনের, ফ্লিপকার্টে দেখে নিন টিজার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-india-launch-confirmed-see-flipkart-teaser-details-in-bengali/feed/ 0
কেমন হবে Nothing এর CMF Phone 1? লিক হল ছবি এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-specifications-and-image-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-specifications-and-image-leaked-details-in-bengali/#respond Thu, 06 Jun 2024 13:58:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50900 লিক হল Nothing CMF Phone 1 স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post কেমন হবে Nothing এর CMF Phone 1? লিক হল ছবি এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Nothing তাদের ইউনিক ডিজাইন সহ CMF Phone 1 স্মার্টফোনের ওপর কাজ করছে। সম্প্রতি এই ফোনের বেশ কিছু লিক প্রকাশ্যে এসেছে। আজ এই ফোনের ছবি এবং স্পেসিফিকেশন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। CMF Phone 1 স্মার্টফোনের কি পাওয়া যাবে এবং কেমন হবে লুক ও ডিজাইন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সমস্ত লিক সম্পর্কে।

CMF Phone 1 এর দাম

CMF Phone 1 স্মার্টফোনটি মিড বাজেট রেঞ্জে গ্লোবাল মার্কেটে প্রায় 20 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে এই ফোনের ইউএস দাম $249 ডলার অর্থাৎ প্রায় 20,770 টাকা দাম হবে বলে জানা গেছে। ভারতীয় বাজারে CMF Phone 1 স্মার্টফোনটির 8জিবি RAM + 128জিবি স্টোরেজের দাম 15,999 টাকা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।

CMF Phone 1 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: CMF Phone 1 স্মার্টফোনের 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী OLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করবে। ছবি অনুযায়ী এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে।
  • প্রসেসর: Nothing CMF Phone 1 ফোন অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7200 অক্টা-কোর প্রসেসর সহ 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে পারে।
  • স্টোরেজ: CMF Phone 1 স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 8জিবি RAM সহ 128জিবি স্টোরেজ এবং 256জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। তবে ভার্চুয়াল RAM দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।
  • ক্যামেরা: অনেক দিন বাদে CMF Phone 1 স্মার্টফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে। CMF Phone 1 ফোনের ব্যাক প্যানেলে একটি ক্যামেরা সেন্সর যা 50 Megapixel হবে বলে জানা গেছে। ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Nothing CMF Phone 1 স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

The post কেমন হবে Nothing এর CMF Phone 1? লিক হল ছবি এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-specifications-and-image-leaked-details-in-bengali/feed/ 0
নাথিং ফোন 2এ-র মতো হতে পারে CMF Phone (1), লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-could-be-rebranded-nothing-phone-2a-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-could-be-rebranded-nothing-phone-2a-specifications-leaked-details-in-bengali/#respond Tue, 21 May 2024 15:37:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49744 লিক হল CMF Phone (1) এর স্পেসিফিকেশন

The post নাথিং ফোন 2এ-র মতো হতে পারে CMF Phone (1), লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
নাথিং-এর সাব ব্র্যান্ড CMF ভারতীয় বাজারে নতুন ফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি CMF Phone (1) নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনের সম্পর্কে এর আগেও তথ্য প্রকাশ্যে এসেছিল। সম্প্রতি স্পেসিফিকেশন লিক অনুযায়ী এই নাথিং ব্র্যান্ডের মডেল ফোনটি 2এ ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

CMF Phone (1) এর স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার realMlgmXyysd মাধ্যমে এক্স প্ল্যাটফর্মে এই ফোনের লিক শেয়ার করা হয়েছে।

  • ডিসপ্লে: লিক অনুযায়ী CMF Phone (1)-এ 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। তবে (2এ) ফোনে 6.7 ইঞ্চির AMOLED প্যানেল 120Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: নতুন CMF Phone (1)-এ MediaTek Dimensity 7200 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই একই চিপ (2এ) ফোনও দেওয়া হয়েছিল।
  • স্টোরেজ: CMF Phone (1) ফোনে 8GB LPDDR4x RAM এবং 128GB এবং 256GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে এই (2এ) ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছিল।
  • ক্যামেরা: লিক রেন্ডাস অনুযায়ী CMF Phone (1) ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সহ দেখা গেছে। তবে সম্প্রতি লিকে টিপস্টার এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে বলে জানিয়েছে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা অন্য লেন্স ভয়ার্টিকল অ্যারেঞ্জমেন্ট দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্টে 16MP ক্যামেরা যোগ করা হতে পারে। তবে (2এ) ফোনে 50MP প্রাইমারি, 50MP আল্ট্রা-ওয়াইড রেয়ার লেন্স এবং সেলফি জন্য 32MP ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: (2এ) ফোনের অধীনে CMF Phone (1) ফোনেও 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ব্যাটারি চার্জিঙের জন্য 45ওয়াট এর চেয়ে কম 33W চার্জিঙ ফিচার যোগ করা হতে পারে।
  • ওএস: CMF Phone (1) ফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফিচারও 2এ ফোনের মতোই দেওয়া হয়েছে।
  • অন্যান্য: CMF Phone (1) ফোনে রিপ্লেসেবল প্লাস্টিক ব্যাক কভার, বিশেষ অ্যাড-অন সহ নাথিং লক, ব্লুটুথ 5.3 এবং ওয়াই-ফাই 6 মতো ফিচার দেওয়া হবে। (2এ) ফোনের মতো ব্যাক প্যানেলে LED লাইটস দেওয়া হবে না।

CMF Phone (1) ফোনের সম্ভাব্য দাম এবং লঞ্চ টাইমলাইন

  • আগের লিক অনুযায়ী CMF Phone (1) ভারতে 12,000 টাকা দামে সেল করা হতে পারে।
  • এই ফোনের ব্লু, ব্ল্যাক, গ্রিন এবং বিশেষ করে ভারতীয় ইউজারদের জন্য অরেঞ্জ এর মতো চারটি কালার অপশনে পেশ করা হতে পারে।
  • নতুন CMF Phone (1) ফোন আগামী জুলাই মাসে পেশ করা হতে পারে বলে জানা গেছে।

The post নাথিং ফোন 2এ-র মতো হতে পারে CMF Phone (1), লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cmf-phone-1-could-be-rebranded-nothing-phone-2a-specifications-leaked-details-in-bengali/feed/ 0