Coolpad Cool 5 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 01 Oct 2019 17:26:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 7,999 টাকা দামে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, সরাসরি টক্কর Redmi 8A কে https://www.91mobiles.com/bengali/coolpad-cool-5-launched-in-india-with-4000mah-battery-in-bengali/ https://www.91mobiles.com/bengali/coolpad-cool-5-launched-in-india-with-4000mah-battery-in-bengali/#respond Tue, 01 Oct 2019 17:24:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8465 লঞ্চ হল Coolpad Cool 5 

The post মাত্র 7,999 টাকা দামে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, সরাসরি টক্কর Redmi 8A কে first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি  Coolpad ধীরে ধীরে আরও একবার ভারতীয় মার্কেটে তাদের হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরিয়ে আনার চেষ্টায় লেগে রয়েছে। কোম্পানি কিছু দিন আগে বাজেট ক‍্যাটাগরিতে তাদের Coolpad Cool 3 Plus লঞ্চ করেছিল। এবার কোম্পানি Cool 5 পেশ করেছে। এই ফোনটিকে বর্তমানে মার্কেটে উপস্থিত Redmi 8A, Vivo U10 এবং Realme 5 এর মতো ফোনগুলির থেকে প্রতিযোগিতায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে। 

দাম কমল Vivo Y91i এবং Y12 এর, কড়া প্রতিযোগিতায় Xiaomi ও Oppo

দাম ও সেল

Coolpad Cool 5 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কোম্পানি গ্ৰেডিয়েন্ট ব্লু এবং মিডনাইট ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করেছে। আজ থেকেই Coolpad Cool 5 ফোনটির সেল আমাজন ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে। লঞ্চ অফার হিসেবে 7,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, নো কস্ট ইএম‌আই এবং এসবিআই ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট‍্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। 

স্পেসিফিকেশন

Coolpad Cool 5 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। এই ফোনটি ডিউড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে এবং স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে 2.5ডি কার্ভড গ্লাস ব‍্যবহার করা হয়েছে। Coolpad Cool 5 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যায়। 

3,950 এম‌এএইচ ব‍্যাটারী এবং ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Micromax iOne Note, সমস‍্যায় পড়বে Redmi 8A

ফোটোগ্ৰাফির জন্য Coolpad Cool 5 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

কানেক্টিভিটির জন্য Coolpad Cool 5 এ টাইপ সি পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, এফ‌এম রেডিও, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক এবং অন‍্যান‍্য জরুরি ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 7,999 টাকা দামে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, সরাসরি টক্কর Redmi 8A কে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/coolpad-cool-5-launched-in-india-with-4000mah-battery-in-bengali/feed/ 0