The post 2 বছরের ওয়ারেন্টি এবং অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ হল Coolpad COOL 20 Pro, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.
]]>লেটেস্ট Coolpad COOL 20 Pro ফোনটির ডিজাইন গত বছর পেশ করা Coolpad COOL 20 ফোনটির মতোই। এই ফোনে ফ্ল্যাট ফ্রেম ও ওয়াটারড্রপ নচযুক্ত ডিসপ্লে রয়েছে। এই ফোনের ডায়মেনশন 162.8 x 74.8 x 8.3mm এবং ওজন 193 গ্ৰাম। ম্যাট গ্লাস রেয়ার প্যানেলযুক্ত এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু, গোল্ড ও স্টেরী স্কাই কালার ভেরিয়েন্টে সেল করা হবে। Coolpad COOL 20 Pro তে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.58 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। MediaTek Dimensity 900 SoC চিপসেটে রান করা এই ফোনে 8GB পর্যন্ত র্যাম ও 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়া এই 5G ফোনে ভার্চুয়াল র্যাম ফিচার আছে।

ফোটোগ্রাফির জন্য Coolpad COOL 20 Pro তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা লেন্সের পাশাপাশি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 1318 ডুয়েল স্টেরিও স্পীকারের পাশাপাশি Dirac sound, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, ডুয়েল-SIM, 5G কানেক্টিভিটি, WiFi 6 এবং Bluetooth এর মতো উল্লেখযোগ্য ফিচার আছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
চীনে Coolpad COOL 20 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB র্যাম ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1,799 ইউয়ান অর্থাৎ প্রায় 21,000 টাকা। একইভাবে ফোনটির 8GB র্যামের সঙ্গে 128GB মেমরিযুক্ত হাইএন্ড ভেরিয়েন্টটি 2,099 ইউয়ান অর্থাৎ প্রায় 24,700 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই আকর্ষণীয় ফোনটিতে 2 বছরের ওয়ারেন্টি ও 90 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post 2 বছরের ওয়ারেন্টি এবং অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ হল Coolpad COOL 20 Pro, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.
]]>The post 21MP পপ-আপ ক্যামেরাসহ ভারতে এলো সুন্দর নতুন স্মার্টফোন, 6 জিবি র্যামের সঙ্গে আগামী সপ্তাহে সেল first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: 20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোন
ক্যামেরা সেটআপ
আমাজনের লিস্টিঙে Coolpad Cool 6 এর ক্যামেরা সেগমেন্ট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। এই ফোনটি পপ আপ ক্যামেরাসহ লঞ্চ করা হবে। এই ক্যামেরা মেকানিজম ফোনটির ওপরের প্যানেলে বাঁদিকে অবস্থিত যা সেলফির কম্যান্ড দিলে বাইরে বেরিয়ে আসে। Coolpad Cool 6 এর এই পপ আপ ক্যামেরা মডিউলে 21 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। কোম্পানি এর নাম রেখেছে AI Rising সেলফি ক্যামেরা।

একইভাবে ফোনটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপের নিচে ফ্ল্যাশ লাইট ও 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া Coolpad Cool 6 এর রেয়ার ক্যামেরা সেটআপে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও 2 মেগাপিক্সেলেরই একটি তৃতীয় সেন্সর থাকবে।
আরও পড়ুন: 8GB RAM ও 48MP ক্যামেরাসহ লঞ্চ হলো Vivo Y73s, জেনে নিন দাম ও ফিচার
প্রসেসিঙের ক্ষমতা
Coolpad Cool 6 সম্পর্কে জানা গেছে এই ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঝ করা হবে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি থাকবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত এই ফোনে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট দেখা যাবে।

Coolpad Cool 6 ফোনটির ব্যাক প্যানেলে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। পপ আপ ক্যামেরা থাকায় এই ফোনে কোনো নচ বা পাঞ্চ হোল ছাড়া ফুল ভিউ ডিসপ্লে উপভোগ করা যাবে। ভারতে এই ফোনটি Blue ও Silver দুটি কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আশা করা হচ্ছে আগামী 16 অক্টোবর আমাজন ইন্ডিয়ার ফেস্টিভ্যাল সেলে Coolpad Cool 6 এর সেল শুরু হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post 21MP পপ-আপ ক্যামেরাসহ ভারতে এলো সুন্দর নতুন স্মার্টফোন, 6 জিবি র্যামের সঙ্গে আগামী সপ্তাহে সেল first appeared on 91Mobiles Bengali.
]]>The post মাত্র 7,999 টাকা দামে 4,000 এমএএইচ ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, সরাসরি টক্কর Redmi 8A কে first appeared on 91Mobiles Bengali.
]]>দাম কমল Vivo Y91i এবং Y12 এর, কড়া প্রতিযোগিতায় Xiaomi ও Oppo
দাম ও সেল
Coolpad Cool 5 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কোম্পানি গ্ৰেডিয়েন্ট ব্লু এবং মিডনাইট ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করেছে। আজ থেকেই Coolpad Cool 5 ফোনটির সেল আমাজন ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে। লঞ্চ অফার হিসেবে 7,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, নো কস্ট ইএমআই এবং এসবিআই ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

স্পেসিফিকেশন
Coolpad Cool 5 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। এই ফোনটি ডিউড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে এবং স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে 2.5ডি কার্ভড গ্লাস ব্যবহার করা হয়েছে। Coolpad Cool 5 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এতে 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Coolpad Cool 5 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশসহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
কানেক্টিভিটির জন্য Coolpad Cool 5 এ টাইপ সি পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, এফএম রেডিও, 3.5 এমএম হেডফোন জ্যাক এবং অন্যান্য জরুরি ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post মাত্র 7,999 টাকা দামে 4,000 এমএএইচ ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, সরাসরি টক্কর Redmi 8A কে first appeared on 91Mobiles Bengali.
]]>The post কুলপ্যাড মেগা 5এ লঞ্চ,।মাত্র 6,999 টাকা দামে পাওয়া যাবে বেজল লেস ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা ও 2 জিবি র্যাম first appeared on 91Mobiles Bengali.
]]>30শে আগস্ট হবে জিওফোন 2 এর দ্বিতীয় ফ্ল্যাশ সেল, প্রথম সেলে মিনিটের মধ্যে হয়ে গেল স্টক আউট
কুলপ্যাড 5এ ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল ডিজাইনে তৈরী। এতে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড বড় এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। মেগা 5এ তে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 1.3 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসর ও স্প্রীডটম এসসি9850কে চিপসেটে রান করে।

কোম্পানি এতে 2 জিবি র্যাম যোগ করেছে। মেগা 5এ তে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 64 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য কুলপ্যাড এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশযুক্ত 8 মেগাপিক্সেল ও 0.3 মেগাপিক্সেলের দুটি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
লঞ্চের আগেই লিক হল রিয়েলমি 2 এর ইমেজ, ডুয়েল ক্যামেরার সঙ্গে থাকছে নচ ডিসপ্লে
কুলপ্যাড মেগা 5এ একটি ডুয়েল সিম ফোন যা 4জি নেটওয়ার্কের সঙ্গে ইন্টারনেট অ্যাকসেস করতে সক্ষম। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য কুলপ্যাড এই ফোনে 2,500 এমএএইচ ব্যাটারী যোগ করেছে। আজ থেকেই সমগ্ৰ দেশের বিভিন্ন ফোনের দোকানে মাত্র 6,999 টাকার বিনিময়ে ফোনটি কেনা যাবে।
The post কুলপ্যাড মেগা 5এ লঞ্চ,।মাত্র 6,999 টাকা দামে পাওয়া যাবে বেজল লেস ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা ও 2 জিবি র্যাম first appeared on 91Mobiles Bengali.
]]>The post 4 জিবি র্যাম, 4,070 এমএএইচ ব্যাটারী এবং ডুয়েল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল নোট 6, দাম মাত্র 8,999 টাকা first appeared on 91Mobiles Bengali.
]]>কুলপ্যাড নোট 6-এ 1920 × 1080 পিক্সেল রেজল্যুশনযুক্ত 5.5 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন পাওয়া যাবে।। এতে আছে অ্যান্ড্রয়েড 7.1 নোগাট অপারেটিং সিস্টেম, 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 435 চিপসেট। কোম্পানি এতে 4 জিবি র্যাম যোগ করেছে।

কুলপ্যাড নোট 6 দুইরকম স্টোরেজ ক্যাপাসিটির সঙ্গে পাওয়া যাবে, একটি 32 জিবি অপরটি 64 জিবি। এতে সেলফির জন্য ডুয়েল ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 120 ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেল ফোটো তুলতে সক্ষম। ফোনটির পেছনে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা আছে।
শাওমিকে টক্কর দিতে মীজু আনছে ডুয়েল ক্যামেরাসহ বেজল লেস স্মার্টফোন, 3 রকম রঙে লঞ্চ হবে
ফোনটি ডুয়েল সিম এবং 4জি ভোলটিই সাপোর্টেড। নোট 6-এর হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে 4,070 এমএএইচ ব্যাটারী যা 350 ঘন্টার স্ট্যান্ড বাই দিতে সক্ষম। কোম্পানি 32 জিবি র্যামের মডেলটি 8,999 টাকা এবং 64 জিবি র্যামের মডেলটি 9,999 টাকা নির্ধারণ করেছে।
The post 4 জিবি র্যাম, 4,070 এমএএইচ ব্যাটারী এবং ডুয়েল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল নোট 6, দাম মাত্র 8,999 টাকা first appeared on 91Mobiles Bengali.
]]>