COVID-19 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 29 Dec 2022 06:35:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন অনলাইনে Nasal ভ্যাকসিন Incovacc বুস্টার ডোজ বুক করার উপায় https://www.91mobiles.com/bengali/nasal-vaccine-incovacc-booster-dose-how-to-book-online-know-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nasal-vaccine-incovacc-booster-dose-how-to-book-online-know-full-process-in-bengali/#respond Thu, 29 Dec 2022 05:00:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35324 18 বছরের বেশি বয়সীরা Incovacc – Nasal Covid Vaccine নিতে পারবেন

The post জেনে নিন অনলাইনে Nasal ভ্যাকসিন Incovacc বুস্টার ডোজ বুক করার উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
আবার শুরু হয়েছে করোনা আতঙ্ক,তার মধ্যেই ভারত সরকার Covid-19 এর বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতির শুরু করেছে। আর এই প্রস্তুতির অংশ হিসেবে Incovacc নামক একটি nasal ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে। এই কোভিড ভ্যাকসিনটি বিশ্বের প্রথম সূচহীন ভ্যাকসিন যা নাক দিয়ে দেওয়া হবে। ভারত বায়োটেক দ্বারা প্রস্তুত করা এই করোনা ভ্যাকসিন 18 বছরের বেশি বয়সী সকল ব্যক্তিকে দেওয়া যেতে পারে। এই Nasal ভ্যাকসিন একটি বুস্টার ডোজ হিসাবে কাজ করবে যা বর্তমানে প্রাইভেট টিকা কেন্দ্রগুলিতে উপলব্ধ। ভ্যাকসিন স্লট সরকারের ভ্যাকসিন পোর্টাল coWIN এর মাধ্যমে অনলাইনে বুক করা যাবে। এটি সেই একই পোর্টাল যেখান থেকে Covishield এবং Covaxin ভ্যাকসিন বুক করা হয়েছিল। আরও পড়ুন: মাত্র 1799 টাকা দামে Gizmore লঞ্চ করল বড় ডিসপ্লে, কলিং এবং চার্জিং সহ স্মার্টওয়াচ

অনলাইনে Nasal Vaccine বুক করার পদ্ধতি

অনলাইনে Nasal ভ্যাকসিন বুক করার জন্য, প্রথমে আপনার ডিভাইসে CoWIN পোর্টাল খুলুন। কোভিড পোর্টাল লিঙ্কটি হল – https://www.cowin.gov.in 

  • এবার আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
  • এখানে আপনি শিডিউল অপশনটি খুঁজে পাবেন।
  • এখান আপনাকে পিনকোড বা জেলার নাম লিখতে হবে এবং প্রাইভেট ভ্যাকসিন সেন্টার সার্চ করতে হবে।
  • আপনাকে আপনার নিকটবর্তী ভ্যাক্সিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে।
  • আপনাকে Nasal ভ্যাকসিন বুস্টার শটের জন্য সময় নির্বাচন করতে হবে।
  • তারপরে আপনাকে ভ্যাক্সিনেশন স্লট বুক করতে হবে।

Cowin পোর্টালে গত শুক্রবার থেকে ভ্যাকসিনের জন্য অনলাইন বুকিং শুরু হয়ে গেছে।

COVID-19 এর Nasal ভ্যাকসিন কারা পাবে?

দেশের সকল নাগরিক যাদের বয়স 18 বছরের বেশি তারা Incovacc – Nasal Covid Vaccine নিতে পারবেন। NDTV এর রিপোর্টে বলা হয়েছে, এটি এক ধরনের বুস্টার ভ্যাকসিনের ডোজ। মানে যারা কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দিয়েছেন তারাও এই ভ্যাকসিন নিতে পারেন। আরও পড়ুন: Vodafone Idea নিয়ে এল নতুন সস্তা রিচার্জ প্ল্যান, চাপের মুখে Airtel-Jio

অন্যদিকে Times Of India এর রিপোর্টে বলা হয়েছে, নাকের মাধ্যমে দুবার দেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে চার সপ্তাহের ব্যবধান থাকা উচিত। অর্থাৎ মোট 8 ফোঁটা (0.5মিলি), প্রতি ডোজ নাকের ছিদ্রে দিতে হবে। Nasal Vaccine 2-8°C তাপমাত্রায় স্থিতিশীল থাকে।

ভারতে Nasal ভ্যাকসিনের দাম কত?

Incovacc এর Nasal Vaccine-এর দাম ভারতে কত হতে পারে সেই সম্পর্কে বর্তমানে কোনো তথ্য নেই। এই দাম সম্পর্কে আপডেট প্রকাশের সাথে সাথেই এই সম্পর্কে আপনাদের জানানো হবে। আরও পড়ুন: লো বাজেট Tata Nano Electric গাড়ির জন্য প্রস্তুত হয়ে যান, লঞ্চের আগেই সামনে এল ছবি 

Nasal ভ্যাকসিনের সুবিধা কি?

ভারত বায়োটেকের মতে, Incovacc Nasal ভ্যাকসিনের বেশ কিছু সুবিধা রয়েছে, যা নীচে তালিকাভুক্ত করা হল

  • যারা সূঁচকে ভয় পান তাদের জন্য এটি সেরা অপশন কারণ এই ভ্যাকসিনটি সুই মুক্ত এবং নাক দিয়ে দেওয়া হবে।
  • এই ভ্যাকসিনটি নাকের মাধ্যমে দেওয়া হবে এবং এটি করোনার বিরুদ্ধে আরও ভাল প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে।
  • পাশাপাশি সুচবাহিত সংক্রমণও কম হয়।
  • এই টিকা সহজ পদ্ধতিতে দেওয়া হবে, তাই বেশি কর্মচারীর প্রয়োজন হবে না।

Incovacc Nasal ভ্যাকসিনের ট্রায়াল, সাইড এফেক্ট

Incovacc Nasal ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল 3000 জনের মধ্যে করা হয়েছিল, যেখানে চার সপ্তাহে মানুষের মধ্যে ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা গেছে। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে এই ভ্যাকসিন নেওয়ার পর কিছু লোকের মাথাব্যথা, জ্বর, নাক দিয়ে জল পড়া এবং হাঁচির সমস্যা দেখা গেছে। কিছু মানুষের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা গেছে। আরও পড়ুন: আগামী 24 ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে BSNL SIM Card, খবর পেয়েছেন কি?

কোম্পানির মতে, যাদের পূর্ববর্তী ভ্যাকসিনের তীব্র অ্যালার্জি প্রতিক্রিয়া বা বেশি মাত্রায় জ্বর ছিল তাদের Nasal ভ্যাকসিনের ডোজ গ্রহণ করা এড়ানো উচিত। ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল নভেম্বরে এই Nasal ভ্যাকসিন অনুমোদন করেছিলেন। যদিও এই ভ্যাকসিন শুধুমাত্র জরুরি পরিস্থিতি পর্যন্ত সীমিত রয়েছে। ভারত বায়োটেক দাবি করেছে Incovacc Nasal ভ্যাকসিন দেওয়ার পর COVID-19 সংক্রমণের ঝুঁকি না এর সমান হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন অনলাইনে Nasal ভ্যাকসিন Incovacc বুস্টার ডোজ বুক করার উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nasal-vaccine-incovacc-booster-dose-how-to-book-online-know-full-process-in-bengali/feed/ 0
COVID 19 Booster Dose নেওয়ার চক্করে খালি হয়ে যেতে পারে ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত সেভিংস https://www.91mobiles.com/bengali/covid-19-booster-shot-scam-otherwise-it-will-empty-your-bank-account-corona-omicron-cases/ https://www.91mobiles.com/bengali/covid-19-booster-shot-scam-otherwise-it-will-empty-your-bank-account-corona-omicron-cases/#respond Fri, 14 Jan 2022 09:56:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21305 করোনা ভ‍্যাক্সিনের বুস্টার ডোজের নামে চলছে স্ক‍্যাম

The post COVID 19 Booster Dose নেওয়ার চক্করে খালি হয়ে যেতে পারে ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত সেভিংস first appeared on 91Mobiles Bengali.

]]>
COVID এর নতুন ভেরিয়েন্ট Omicron এর আগমনের ফলে গোটা বিশ্বের পাশাপাশি ভারতের সমস্ত নাগরিকদের কপালেও নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে। হঠাৎ করে উর্ধমুখী করোনা সংক্রমণের ঢেউ দেখে 10 জানুয়ারি, 2022 থেকে স্বাস্থ‍্যকর্মী এবং বয়স্ক মানুষদের ভ‍্যাক্সিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়ে গেছে। যদি আপনি একজন স্বাস্থ‍্যকর্মী হয়ে থাকেন বা আপনার বয়স 60 বছরের বেশি হয়ে থাকে অথবা আপনার পরিবারে এই ধরনের কেউ থেকে থাকে তবে খেয়াল রাখবেন বুস্টার ডোজ নেওয়ার চক্করে যেন কোনো জোচ্চুরির শিকার না হতে হয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে বুস্টার ডোজের চাহিদা এবং অন‍্যদিকে আবার করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সুযোগ নিয়ে এক ধরনের সাইবার ক্রিমিনালরা বুস্টার ডোজের তথ্য দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে তাদের ব‍্যাক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে এবং এইসব তথ্য পেয়ে গেলেই জোচ্চোরের দল সহজ সরল সাধারণ মানুষের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে নিচ্ছে। এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি কিভাবে ক্রিমিনালরা এই স্ক‍্যাম করে চলেছে।

COVID 19 Booster Dose Scam

এই ধরনের সাইবার ক্রিমিনালরা সাধারণ মানুষদের ফোনে কল করে একজন সরকারি কর্মচারী হিসেবে নিজের পরিচয় দেয় এবং এরপর বুস্টার ডোজ সম্পর্কিত তথ্য জানায়। এরপর কনফার্ম করার জন্য সেই ব‍্যাক্তির নাম, বয়স, ঠিকানাসহ অন‍্যান‍্য তথ্য শেয়ার করে। আবার দেখা যায় বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশন করার ভান করার সময় আগের ভ‍্যাক্সিনের তারিখ বলে। জানিয়ে রাখি এই ধরনের ক্রিমিনালরা সাধারণত বয়স্ক মানুষদের কল করে।

সবচেয়ে বড় কথা যেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে তা হল, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তৃতীয় ডোজের জন্য রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন‌ই নেই। কোউইন অ্যাপে তৃতীয় ডোজের ফিচার যুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এই ফিচার শুধুমাত্র তাদের জন্যই কার্যকর যারা তৃতীয় ডোজের জন্য যোগ্য। যাদের ক্ষেত্রে এই তৃতীয় ডোজ প্রযোজ্য তারা সরাসরি ভ‍্যাক্সিনেশন সেন্টারে গিয়ে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন।

জানিয়ে রাখি যাদের বয়স 60 বছরের ওপরে এবং কোনো জটিল রোগে আক্রান্ত তারা এই বুস্টার ডোজ নিতে পারবেন। আপাতত শুধুমাত্র সেইসব মানুষদের তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে যাদের দ্বিতীয় ডোজের পর 9 মাস সময় পার হয়ে গেছে। কোনো ব‍্যাক্তি আগের দুটি ডোজ যে ভ‍্যাক্সিনের পেয়েছেন তাকে সেই ভ‍্যাক্সিনের‌ই বুস্টার ডোজ দেওয়া হবে। অর্থাৎ যে ব‍্যাক্তি আগে কোভ‍্যাক্সিনের ডোজ পেয়েছেন তাকে কোভ‍্যাক্সিন‌ই দেওয়া হবে এবং এক‌ইভাবে কোভিশিল্ড নেওয়া ব‍্যাক্তিকে কোভিশিল্ড।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post COVID 19 Booster Dose নেওয়ার চক্করে খালি হয়ে যেতে পারে ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত সেভিংস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/covid-19-booster-shot-scam-otherwise-it-will-empty-your-bank-account-corona-omicron-cases/feed/ 0
Covid Booster Dose in India : আজ থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ, জেনে নিন কখন এবং কীভাবে আপনি তৃতীয় ডোজ নিতে পারবেন https://www.91mobiles.com/bengali/covid-booster-dose-in-india/ https://www.91mobiles.com/bengali/covid-booster-dose-in-india/#respond Mon, 10 Jan 2022 04:48:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20733 করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ

The post Covid Booster Dose in India : আজ থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ, জেনে নিন কখন এবং কীভাবে আপনি তৃতীয় ডোজ নিতে পারবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
Covid Booster Dose in India : আরও একবার শুরু করে গেছে করোনা ভাইরাসের দাপট। দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য চলমান টিকাদান অভিযানের আজ একটি গুরুত্বপূর্ণ দিন। স্বাস্থ্যসেবা কর্মী, বয়স্কদের আজ, 10 জানুয়ারী, 2022 থেকে সারা দেশে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হবে। করোনার ভ্যাকসিনের তৃতীয় ডোজ সেই সমস্ত বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে যারা গুরুতর রোগে ভুগছেন। এই পোস্টে আমরা আপনাকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ কারা নেবে, এই টিকার জন্য কতক্ষণ সময় লাগবে, এই সমস্ত প্রশ্নের সাথে সম্পর্কিত সরকার কর্তৃক জারি করা নির্দেশিকা সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে চলেছি ।

Covid Booster Dose in India

ভ্যাকসিনের তৃতীয় ডোজ কবে থেকে দেওয়া হবে ?

করোনার তৃতীয় ঢেউ এর পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 25 ডিসেম্বর তৃতীয় ডোজ অর্থাৎ Precaution ডোজ এর ঘোষণা করেছিলেন। দেশে আজ ১০ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ সকল স্বাস্থ্যকর্মী, করোনা ফ্রন্টলাইন যোদ্ধা এবং ৬০ বছরের অধিক বয়সী ব্যক্তিদের (গুরুতর অসুস্থ) দেওয়া হবে।

তৃতীয় ডোজে কোন টিকা দেওয়া হবে?

ভ্যাকসিনের তৃতীয় ডোজটিতে একই টিকা প্রয়োগ করা হবে, যার প্রথম দুটি ডোজ দেওয়া হয়েছে। আপনি যদি এর আগে কোভিডশিল্ড ভ্যাকসিন পেয়ে থাকেন, তাহলে আপনাকে কোভিডশিল্ডের তৃতীয় ডোজ দেওয়া হবে।

তৃতীয় ডোজের জন্য কি রেজিস্ট্রেশন করতে হবে?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, তৃতীয় ডোজটির জন্য রেজিস্ট্রেশন এর প্রয়োজন হবে না। Covin অ্যাপে তৃতীয় ডোজটির জন্য ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারটি তাদের জন্য যারা তৃতীয় ডোজের জন্য যোগ্য। যারা করোনার তৃতীয় ডোজ পাওয়ার যোগ্য তারা সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট করে ভ্যাকসিন পেতে পারেন।

দ্বিতীয় ডোজ নেওয়ার কত দিন পর তৃতীয় ডোজ নেওয়া যাবে ?

যে কোনো রোগে ভুগছেন এমন ৬০ বছরের অধিক বয়সীরা তৃতীয় ডোজ পেতে পারেন। যাইহোক, বর্তমানে তৃতীয় ডোজটি সেই সমস্ত লোকদের দেওয়া হচ্ছে যারা 9 মাস আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন।

কোন কোন রোগ অন্তর্ভুক্ত করা হয়েছে ?

তৃতীয় ডোজটির জন্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক 20টি গুরুতর রোগ অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে আছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, শ্বাসযন্ত্রের রোগ, কার্ডিওভাসকুলার রোগ, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সার, সিরোসিস, সিকেল সেল ডিজিজ, স্টেরয়েড বা ইমিউনোসপ্রেসেন্ট। একই সঙ্গে অ্যাসিড আক্রান্ত ব্যক্তি, অধিক প্রতিবন্ধী, দৃষ্টিশক্তি ও শ্রবণ প্রতিবন্ধী, দুই বছরের বেশি সময় ধরে শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিরাও তৃতীয় ডোজ নিতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Covid Booster Dose in India : আজ থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ, জেনে নিন কখন এবং কীভাবে আপনি তৃতীয় ডোজ নিতে পারবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/covid-booster-dose-in-india/feed/ 0
এখন নিজেই করুন Corona Test, ওষুধের দোকানে পাওয়া যাবে হোম টেস্টিং কিট, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/india-first-home-covid-test-kit-here-is-how-you-can-use-it/ https://www.91mobiles.com/bengali/india-first-home-covid-test-kit-here-is-how-you-can-use-it/#respond Fri, 21 May 2021 04:00:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16025 বাড়িতে করোনা টেস্ট

The post এখন নিজেই করুন Corona Test, ওষুধের দোকানে পাওয়া যাবে হোম টেস্টিং কিট, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে গোটা ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ যে হারে ছড়িয়ে পড়েছে তাতে যেমন দেশের বিভিন্ন ব‍্যবস্থা থেমে গেছে তেমনই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে টেস্টিং ব‍্যবস্থাও। টেস্টিঙের মাধ্যমেই জানা যায় কোনো ব‍্যাক্তির কোনো ব‍্যাক্তির শরীরে করোনা ভাইরাস আছে কি না, অথচ বর্তমানে বিভিন্ন হাসপাতালে এই টেস্টিং ব‍্যবস্থা ভেঙে পড়ছে। বিপুল সংখ্যক রোগীদের সফল টেস্টিং করতে ব‍্যার্থ হচ্ছে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও প্রাইভেট সংস্থাগুলি। এতদিন করোনা টেস্টের জন্য কোনো ব‍্যাক্তির নাক বা গলা থেকে নমুনা সংগ্রহ করা হতো। কিন্তু এখন দেশে এমন এক টেস্ট কিট চলে এসেছে যার সাহায্যে কোনো হাসপাতাল বা ল‍্যাবে না গিয়েই বাড়ি বসে টেস্ট করা যাবে। এটি আসলে একটি হোম র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টিং (RAT) কিট। কোনো করোনা আক্রান্ত ব‍্যাক্তির সংস্পর্শে আসা মানুষ বা কম লক্ষণযুক্ত ব‍্যাক্তি এটি ব‍্যবহার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই কিট ব‍্যবহারের পদ্ধতি এবং এর দাম।

বাড়িতেই হবে করোনা টেস্ট

পুণের একটি কোম্পানি মাইল‍্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড এই কোভিসেল্ফ কিট তৈরি করেছে। এই কিটে টেস্টের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ দেওয়া আছে। এছাড়া কিটে একটি ব‍্যাগ দেওয়া হয়েছে, টেস্ট হয়ে গেলে কিটের সব কিছু এই ব‍্যাগে ভরে কোথাও ফেলতে হবে।

Covid-19 Home Test Kit এর দাম

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাড়িতে নিজের করোনা টেস্ট করার এই কিটের দাম আড়াইশো টাকার আশেপাশে হবে। তবে, উল্লেখ্য বিভিন্ন কোম্পানির কিটের দাম আলাদা আলাদা হতে পারে।

কিভাবে করবেন বাড়িতে করোনা টেস্ট?

ওষুধের দোকান থেকে এই কিট কিনে আনার পর গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে হোম টেস্ট কিটের মোবাইল অ্যাপ ফোনে ডাউনলোড করুন। এরপর কিটে দেওয়া নির্দেশ অনুযায়ী টেস্ট করে অ্যাপে এর ছবি তুলতে হবে এবং এর পরেই টেস্টের রেজাল্ট জানা যাবে। বলা হয়েছে, টেস্টের রিপোর্ট এই ICMR অ্যাপে সুরক্ষিত থাকবে। অ্যাপটির নাম Mylab Covisself।

প্রয়োজন নয় RTPCR টেস্ট

আইসিএম‌আল এর জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যারা কোনো রোগীর সংস্পর্শে এসেছেন অথবা যার মধ্যে করোনার কোনো লক্ষণ রয়েছে শুধুমাত্র তারাই টেস্ট করুন। অকারণে অথবা ভয় পেয়ে টেস্ট করাতে নিষেধ করা হয়েছে। রিপোর্ট পজিটিভ হলে সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া RTPCR Test তেমন প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

করোনার লক্ষণ

প্রথমেই জানিয়ে রাখি, আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে করোনা ভাইরাস আক্রান্ত হলে আলাদা আলাদা লক্ষণ দেখা দেয়। সংক্রমিত হয়ে কয়েক দিন কেটে যাওয়ার পর‌ও রোগীদের লক্ষণ বিভিন্ন হতে পারে। তবে, জ্বর, শুকনো কাশি ও সহজেই হাঁফিয়ে যাওয়া রোগের খুবই স্বাভাবিক লক্ষণ। এছাড়া শ্বাসকষ্ট, বুকে ব‍্যাথা ও শ্বাস নেওয়ার সময় বুকে ব‍্যাথা বা কষ্ট আনুভব হ‌ওয়া চিন্তার বিষয় ।কোনো ব‍্যাক্তির গুরুতর লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে সত্বর চিকিৎসকের পরামর্শ নিন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এখন নিজেই করুন Corona Test, ওষুধের দোকানে পাওয়া যাবে হোম টেস্টিং কিট, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/india-first-home-covid-test-kit-here-is-how-you-can-use-it/feed/ 0
ফ্রি করোনা ভাইরাসের লিঙ্ক থেকে সাবধান, ম‍্যাসেজ পাঠাচ্ছে হ‍্যাকাররা https://www.91mobiles.com/bengali/fake-covid-19-vaccine-registration-link/ https://www.91mobiles.com/bengali/fake-covid-19-vaccine-registration-link/#respond Tue, 04 May 2021 11:00:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15708 হ‍্যাকারদের নতুন পদ্ধতি

The post ফ্রি করোনা ভাইরাসের লিঙ্ক থেকে সাবধান, ম‍্যাসেজ পাঠাচ্ছে হ‍্যাকাররা first appeared on 91Mobiles Bengali.

]]>
গোটা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই দেশে 18 থেকে 45 বছ‍রের মাঝের বয়সীদের করোনা ভ‍্যাক্সিনেশন শুরু করে দিয়েছে। 18 এর বেশি বয়সীদের ভ‍্যাক্সিন নেওয়ার জন্য আগে সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন করা আবশ্যক। এরপর তাদের শিডিউল নিতে হবে এবং কোভিড 19 ভ‍্যাক্সিনেশন সেন্টারে গিয়ে ভ‍্যাক্সিনের ডোজ নিতে হবে। কিন্তু দেশে করোনা ভ‍্যাক্সিনের রেজিস্ট্রেশন শুরুর পাশাপাশি ভাইরাল হতে শুরু হয়ে গেছে ফেক ম‍্যাসেজ।

আরও পড়ুন: ভুলেও করবেন না এই কাজ, হারাতে হবে সমস্ত টাকা

ম‍্যাসেজ এর মাধ্যমে আসা এই লিঙ্কে ফ্রি রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। কিছু লিঙ্কে আবার ফেক কোভিড 19 ভ‍্যাক্সিনেশন অ্যাপের কথাও বলা হচ্ছে। আসলে এইসব লিঙ্ক ও অ্যাপে ম‍্যাল‌ওয়‍্যার রয়েছে যার ফলে হ‍্যাকাররা যে কোনো ডিভাইসের ডেটা অ্যাকসেস করতে পারে। এই ধরনের ম‍্যাল‌ওয়‍্যার সবার আগে Lukas Stefano এবং MalwareHunterTeam সবার আগে স্পট করেছে।

করোনা ভ‍্যাক্সিনের রেজিস্ট্রেশনের জন্য শেয়ার করা ফেক কোভিড 19 ভ‍্যাক্সিনেশন অ্যাপে ইউজারদের থেকে অনেক ধরনের পারমিশন চাওয়া হয়। এস‌এম‌এসের মাধ্যমে ছড়ানো এই ফেক অ্যাপের মাধ্যমে আপাতত বেশি কিছু জানা যায়নি। তবে এই অ্যাপগুলি ইউজারদের ফোনের কন্ট‍্যাক্ট লিস্ট, ফোটো গ‍্যালারি সহ অন‍্যান‍্য সেন্সিটিভ ডেটা চুরি করছে বলে মনে করা হচ্ছে। SMS এর মাধ্যমে ম‍্যাল‌ওয়‍্যার পাঠানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে একবার এই ধরনের একটি ম‍্যাসেজে তিন মাসের জন্য ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন: চার্জিঙের নামে চলছে ডেটা চুরি, চার্জে বসালেই হ‍্যাক হয়ে যাবে ইউজারের ফোন

সব সময় মনে রাখবেন এই ধরনের লিঙ্কে ক্লিক করা কখনোই উচিত নয়। এমনকি আপনার খুব কাছের কেউ পাঠালেও না। আপাতত করোনা ভ‍্যাক্সিনেশনের জন্য রেজিস্ট্রেশন শুধুমাত্র Cowin অ্যাপ অথবা ওয়েবসাইট এবং Aarogya Setu অ্যাপের মাধ্যমে করা হচ্ছে। ভ‍্যাক্সিনেশন পদ্ধতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ফ্রি করোনা ভাইরাসের লিঙ্ক থেকে সাবধান, ম‍্যাসেজ পাঠাচ্ছে হ‍্যাকাররা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/fake-covid-19-vaccine-registration-link/feed/ 0
Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন https://www.91mobiles.com/bengali/corona-vaccine-centre-details-now-on-whatsapp-follow-these-steps/ https://www.91mobiles.com/bengali/corona-vaccine-centre-details-now-on-whatsapp-follow-these-steps/#respond Mon, 03 May 2021 05:00:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15636 COVID-19 অর্থাৎ কোরোনা ভাইরাস ভারতে আরও একবার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। দিল্লি, মুম্বাই এর মতো মহানগরে এর প্রকোপ দেখা গেছে। এটি দেখে সরকার কোরোনা এর ভ‍্যাক্সিন লাগানোর প্রক্রিয়া‌ও দ্রুত করে দিয়েছে। 1মে থেকে 18 বছরের উপরের মানুষদের ভ‍্যাক্সিন লাগানো শুরু হয়ে গেছে। অথচ সরকার পরিস্কার ভাবে বলেছে যে 18 বছর থেকে 45 বছর পর্যন্ত বয়সের […]

The post Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন first appeared on 91Mobiles Bengali.

]]>
COVID-19 অর্থাৎ কোরোনা ভাইরাস ভারতে আরও একবার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। দিল্লি, মুম্বাই এর মতো মহানগরে এর প্রকোপ দেখা গেছে। এটি দেখে সরকার কোরোনা এর ভ‍্যাক্সিন লাগানোর প্রক্রিয়া‌ও দ্রুত করে দিয়েছে। 1মে থেকে 18 বছরের উপরের মানুষদের ভ‍্যাক্সিন লাগানো শুরু হয়ে গেছে। অথচ সরকার পরিস্কার ভাবে বলেছে যে 18 বছর থেকে 45 বছর পর্যন্ত বয়সের মানুষদের বিনা রেজিস্ট্রেশন এ ভ‍্যাক্সিন লাগানো হবে না। আবার 45 বছরের উপরের যারা তাদের ভ‍্যাক্সিন আগে থেকেই লাগানো হচ্ছে। আমরা গত কিছুদিনে আপনাদের Corona Vaccine রেজিস্ট্রেশন এর পুরো প্রক্রিয়া বলেছিলাম। আবার আপনিও এই মহামারী থেকে বাচার জন্য Corona Vaccine লাগাতে পারবেন। কিন্তু রেজিস্ট্রেশন এর পরেও আপনার এই চিন্তা থাকছে যে আপনার বাড়ির নিকটবর্তী Corona Vaccine Centre কোথায়? তাহলে আপনি এই তথ্য এখন Whatsapp এর মাধ্যমে জানতে পারবেন।

আরও পড়ুন: Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার?

Whatsapp এ Corona Vaccine এর তথ‍্য

আসলে MyGovIndia টুইটার হ‍্যান্ডেল থেকে পোস্ট করে এই কথাটি জানিয়েছেন যে Whatsapp এ MyGov Corona Helpdesk এখন নিজের নিকটবর্তী ভ‍্যাক্সিনেশন সেন্টার (COVID 19 Vaccine Centre Nearby) এর সম্পর্কে জানতে পারবেন। হেল্পডেস্ক হিন্দি আর ইংরেজি দুটি ভাষাতেই সাপোর্ট করে। এরকম করার জন্য আপনাকে কিছু সিম্পল প্রসেস ফলো করতে হবে।

এখন আপনি ভাবছেন হয়তো কোন নাম্বার এ আপনাকে ম‍্যাসেজ করতে হবে অর্থাৎ ডিটেইল পাওয়ার পুরো প্রসেস কি, আসুন আপনাকে এই সম্পর্কে পুরো তথ্য প্রদান করি। এই নাম্বার এ হোয়াটস‍অ্যাপ ম‍্যাসেজ করে কোরোনা ভ‍্যাক্সিন সেন্টার এর তথ্য এর সাথে আরও অনেক তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন: আজকে PAN Card Aadhaar এর সাথে যুক্ত করার শেষ দিন, এই জরুরি কাজটি না করলে খুব ক্ষতি হবে

  • সবার আগে আপনাকে নিজের ফোনে 9013151515 নাম্বার সেভ করতে হবে।
  • এই নাম্বার সেভ করার পরে ফোনে Whatsapp ওপেন করতে হবে।
  • হোয়াটস‍অ্যাপ ওপেন করার পরে সেভ করা নাম্বার এর চ‍্যাট বক্স ওপেন করুন আর Namaste লিখে পাঠান, চ‍্যাটবট আপনাকে 9টি অপশন এর সাথে রিপ্লাই করবে।

  • ভ‍্যাক্সিনেশন এর সম্পর্কে তথ‍্য পাওয়ার জন্য আপনাকে 1লিখে পাঠাতে হবে।
  • এরপরে আপনাকে 2টি অপশন দেওয়া হবে, এর মধ্যে সেন্টার এর তথ্য পাওয়ার জন্য 1 লিখে পাঠান।
  • যেই আপনি নিজের জায়গার পিন কোড লিখে পাঠাবেন আপনার পিন কোডের কাছর ভ‍্যাক্সিনেশন সেন্টার এর তথ্য পেয়ে যাবেন।

নোট: আপনাকে মনে করিয়ে দিই যে ডিফল্ট ভাষা ইংরেজি থাকে কিন্তু আপনি চাইলে ভাষা পাল্টিয়ে হিন্দি‌ও করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/corona-vaccine-centre-details-now-on-whatsapp-follow-these-steps/feed/ 0
সাবধান! COVID ভ‍্যাক্সিনেশন অ্যাপ CoWIN এ রেজিস্ট্রেশন করবেন না, জেনে নিন কারণ https://www.91mobiles.com/bengali/covid-19-vaccine-cowin-fake-app-registration-india/ https://www.91mobiles.com/bengali/covid-19-vaccine-cowin-fake-app-registration-india/#respond Fri, 08 Jan 2021 14:37:39 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13806 কোভিড 19 সম্পর্কে সরকারি ম‍্যাসেজ

The post সাবধান! COVID ভ‍্যাক্সিনেশন অ্যাপ CoWIN এ রেজিস্ট্রেশন করবেন না, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
2020 তে আসা কোভিড 19 মহামারী শেষ করার জন্য ভারত ভ‍্যাক্সিনের অনুমোদন পেয়ে গেছে। এই খবর সামনে আসার পর থেকেই দেশের কোটি কোটি নাগরিকদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে টীকা কবে পাওয়া যাবে? এছাড়া কোভিড 19 ভ‍্যাক্সিনেশনের জন্য স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কোউইন (CoWIN) অ্যাপ লঞ্চের কথা বলা হয়েছে। কিন্তু অফিসিয়াল অ্যাপ লঞ্চের আগেই গুগল প্লে স্টোরে এই নামের একাধিক ফেক অ্যাপ পাওয়া যাচ্ছে, সরকার এর বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।

সরকারি বার্তা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন এবিষয়ে সতর্কবার্তা জারি করেছেন। তিনি বর্তমানে গুগল প্লে স্টোর থেকে Co-WIN নামের কোনো অ্যাপ ডাউনলোড করতে বারণ করেছেন। এগুলি সবকটি ফেক অ্যাপ এবং এগুলি ডাউনলোড করলে ফোনের গুরুত্বপূর্ণ ডেটা চুরি যেতে পারে।

তাড়াহুড়ো হতে পারে বিপদের কারণ

করোনা ভাইরাস প্রতিরোধের ভ‍্যাক্সিনের নাম করে ঠগবাজের একটি বড় দল ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। এরা ফেক অ্যাপ, কল ও ম‍্যাসেজের মাধ্যমে জোচ্চুরির চেষ্টা করে চলেছে। এই কারণে যত দিন না সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কথা ঘোষণা করা হচ্ছে ততদিন কোনো অ্যাপ বা সাইটে ব‍্যাক্তিগত তথ্য দেবেন না। সরকারের পক্ষ থেকে কোউইন নামের কোনো অ্যাপ‌ও ডাউনলোড করতে বারণ করা হয়েছে। অ্যাপ লঞ্চ হলে তা ঘোষণা করে দেওয়া হবে।

Co-WIN অ্যাপ কি?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভ‍্যাক্সিনেশনের প্রসেস সহজ করে তোলার জন্য Co-WIN অ্যাপ তৈরি করেছে। এর সাহায্যে ভ‍্যাক্সিন ডেলিভারির রিয়েল টাইম মনিটর করা যাবে। অ্যাপের মাধ্যমে সরকার ভ‍্যাক্সিনেশন করা মানুষের ডেটা রিপোর্ট হিসেবে সেভ করবে। এই অ্যাপে রেজিস্ট্রেশন করার পর‌ই ভ‍্যাক্সিন দেওয়া হবে।

রেজিস্ট্রেশন পদ্ধতি

– আপাতত সরকারের সতর্কতা অনুযায়ী, কোনো প্ল‍্যাটফর্ম থেকেই এই অ্যাপ ইনস্টল করা উচিত নয়। তবে লঞ্চের পর এর রেজিষ্ট্রেশন পদ্ধতি নিম্নরূপ

– অ্যাপে রেজিস্ট্রেশনের সময় ফোন নাম্বার দিতে হবে।

– Co-WIN এর অফিসিয়াল ওয়েবসাইটে সেল্ফ রেজিস্ট্রেশন করার জন্য ফোটো এবং পরিচয়পত্রের প্রয়োজন হবে।

– পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ও পেনশন ডকুমেন্ট ব‍্যবহার করা যাবে।

– রেজিস্ট্রেশন করার পর এস‌এম‌এসের মাধ্যমে ভ‍্যাক্সিনেশনের তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

The post সাবধান! COVID ভ‍্যাক্সিনেশন অ্যাপ CoWIN এ রেজিস্ট্রেশন করবেন না, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/covid-19-vaccine-cowin-fake-app-registration-india/feed/ 0
চীন থেকে উধাও 2 কোটিরও বেশি স্মার্টফোন ইউজার, জেনে নিন বিশেষজ্ঞদের মতামত https://www.91mobiles.com/bengali/truth-behind-missing-of-21-million-chinese-smartphone-users/ https://www.91mobiles.com/bengali/truth-behind-missing-of-21-million-chinese-smartphone-users/#respond Thu, 23 Apr 2020 07:59:11 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11428 চীন থেকে উধাও 21 মিলিয়ন ফোন ইউজার

The post চীন থেকে উধাও 2 কোটিরও বেশি স্মার্টফোন ইউজার, জেনে নিন বিশেষজ্ঞদের মতামত first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে ভারত থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমি দেশগুলিসহ গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় সমস‍্যা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস সংক্রমণ। গত বছরের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম বার সংক্রমিত হ‌ওয়ার পর থেকে অনেকটা ঠিক বাধভাঙ্গা জলের মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস বা কোভিড-19। এইচ‌আইভি, নিপা, ইবোলা ভাইরাসের থেকেও এই ভাইরাসকে বেশি ভয়ঙ্কর মনে করা হচ্ছে কারণ সামান্য সংস্পর্শের মাধ্যমে এবং খুব কম সময়ের মধ্যেই বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস। একদিকে যেমন বিশেষজ্ঞরা ক্রমাগত চেষ্টা করে চলেছে এই ভাইরাসের প্রতিকার খোঁজার তেমনই গোটা বিশ্বের একটি বড় অংশে বলা হচ্ছে চীন ইচ্ছাকৃতভাবে তাদের গবেষণাগারে এই ভাইরাস তৈরি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীন সম্পর্কে আরও এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। চীন থেকে বেমালুম উবে গেছে 21 মিলিয়ন মোবাইল ইউজার।

আরও পড়ুন: 22 এপ্রিল লঞ্চ হবে Motorola এর ফ্ল‍্যাগশিপ ফোন, এতে থাকতে পারে 108 MP ক‍্যামেরা

চীনে গত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং মার্চ মাসেও কিছু পরিমাণ স্মার্টফোন ইউজারের ফোন নাম্বার বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়া মোবাইল ইউজারের মোট সংখ্যা 21 মিলিয়ন অর্থাৎ 2 কোটি 10 লক্ষ। সংখ‍্যাটা কি খুব কম মনে হচ্ছে? তবে জানিয়ে রাখি এই বিপুল পরিমাণ জনসংখ্যা ভারতের মুম্বাই ও দিল্লির মোট জনসংখ্যার চেয়ে কিছুটা কম। এবার হয়ত বুঝতে সুবিধা হচ্ছে কেন সামান্য মোবাইল ফোন ইউজার উধাও হ‌ওয়ার ঘটনা চীনকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অফিসিয়ালিচীন সরকার এবিষয়ে আলোকপাত না করলেও বিশেষজ্ঞরা অনেক সম্ভাব্য তথ্য জানিয়েছেন।

ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে স্মার্টফোন মূলত যোগাযোগ ও বিনোদনের জন্য ব‍্যবহৃত হলেও চীনের মতো অত‍্যাধুনিক দেশে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অন‍্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সেখানে দাঁড়িয়ে এক সঙ্গে এত সংখ্যক মোবাইল ফোন সাবস্ক্রিপশন উবে যাওয়া নেহাত কাকতলীয় হতে পারে না। গত তিন মাসে চীনের অন‍্যতম বড় তিনটি টেলিকম কোম্পানি চায়না মোবাইল, চায়না ইউনিকম এবং চায়না টেলিকম মিলিতভাবে হারিয়েছে দুটি কোটিরও বেশি মোবাইল ইউজার। চলুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা এবিষয়ে কী বলছেন।

আরও পড়ুন: বেশ কিছু সার্টিফিকেশন সাইটে স্পট হল Realme 5G স্মার্টফোন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

বিশেষজ্ঞদের একশ্রেণীর মতে, এই মোবাইল ইউজার সংখ্যা হ্রাস পেয়েছে গত তিনমাসে অর্থাৎ এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। আবার এই সময়েই চীনের অধিকাংশ এলাকায় লকডাউন কার্যকর ছিল, যেমন এখন ভারতে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেসব চাকুরীজীবী, ব‍্যবসায়ী বা পড়ুয়াদের বাড়ির থেকে দূরে থাকতে হত তাদের বাধ‍্যগত বাড়ি ফিরে যেতে হয়। এরপর অতিরিক্ত এবং অকারণ খরচা বাঁচানোর জন্য তাদের অতিরিক্ত মোবাইল নাম্বার বা জীবিকাগত ভাবে যে ফোন নাম্বার ব‍্যবহৃত হত অনেকেই সেগুলি বন্ধ করে দেন বলে মনে করা হচ্ছে।

আবার অনেকে মনে করেন, গত বছরের মাঝামাঝি সময় থেকে গোটা বিশ্বে 5জি টেকনোলজি পেশ করা হয়। যা এখন ক্রমশ প্রচলিত হয়ে পড়ছে। এমতাবস্থায় আগ্ৰহী গ্ৰাহকরা স্বেচ্ছায় তাদের পুরোনো 3জি বা 4জি নাম্বার বন্ধ করে নতুন কানেকশন নিয়েছেন বা নিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। অথচ করোনা ভাইরাস এবং লকডাউনের দৌলতে সমস্ত পরিকাঠামো ভেঙে পড়ে।

আরও পড়ুন: Samsung ইউজাররা সাবধান! এখন ফোন আপডেট করলে হতে পারে খারাপ

আবার খরচা বেশি থাকার ফলে চীনে অনেকে ভয়েস কল ও ডেটার জন্য আলাদা আলাদা নাম্বার ব‍্যবহার করত। কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করার পর অবশেষে চীনের ইন্টারনেট ডেটা খরচ কমে যাওয়ায় অনেকে তাদের অতিরিক্ত সিম বন্ধ করে দেন। বিশেষজ্ঞরা বর্তমানে এমন অনেক সম্ভাব্য কারণ সম্পর্কে আলোচনা করে চলেছেন। কিন্তু চীনের কোম্পানিগুলি তাদের তরফ থেকে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, তাই তাদের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। কিন্তু গোটা বিশ্ব যেখানে দাঁড়িয়ে চীনকে সন্দেহ করে চলেছে সেখানে এটা বললেও ভুল হবে না যে এই স্মার্টফোন ইউজার উবে যাওয়ার পেছনে সরাসরি করোনা ভাইরাসের প্রভাব রয়েছে। আবার এটা বলাও ঠিক নয় যে 21 মিলিয়ন মানুষ চীনে মারা গেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চীন থেকে উধাও 2 কোটিরও বেশি স্মার্টফোন ইউজার, জেনে নিন বিশেষজ্ঞদের মতামত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/truth-behind-missing-of-21-million-chinese-smartphone-users/feed/ 0
Airtel এর ঘোষণা, 17 এপ্রিল পর্যন্ত বাড়বে প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং 8 কোটি ইউজার বিনামূল্যে পাবেন 10 টাকার টকটাইম https://www.91mobiles.com/bengali/airtel-offers-rs-10-free-talktime-and-extended-validity-till-17-april-of-users-corona-lockdown-jio-vodafone-idea-bsnl-benefits-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-offers-rs-10-free-talktime-and-extended-validity-till-17-april-of-users-corona-lockdown-jio-vodafone-idea-bsnl-benefits-in-bengali/#respond Wed, 01 Apr 2020 09:49:35 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11217 ভ‍্যালিডিটি বেড়ে গেল এয়ারটেল ইউজারদের

The post Airtel এর ঘোষণা, 17 এপ্রিল পর্যন্ত বাড়বে প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং 8 কোটি ইউজার বিনামূল্যে পাবেন 10 টাকার টকটাইম first appeared on 91Mobiles Bengali.

]]>
করোনা ভাইরাসের প্রভাবে গোটা ভারত এখন লকডাউন। এই লকডাউন 21 দিনের জন্য জারি করা হয়েছে এবং এটি আগামী 14 এপ্রিল শেষ হবে। এই পরিস্থিতিতে সমস্ত টেলিকম অপারেটর কোম্পানিগুলি তাদের গ্ৰাহকদের সমস‍্যার কথা চিন্তা করে কোনো না কোনো নতুন প্ল‍্যান পেশ করছে অথবা উপস্থিত প্ল‍্যানেই কিছু পরিবর্তন করে অতিরিক্ত বেনিফিট দিচ্ছে। Reliance Jio, Airtel, Vodafone Idea থেকে শুরু করে দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL পর্যন্ত প্রত‍্যেকটি কোম্পানি এবিষয়ে কোনো না কোনো সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ারটেল ঘোষণা করেছে তারা তাদের 8 কোটি ইউজারদের 17 এপ্রিল পর্যন্ত বিনামূল্যে অতিরিক্ত প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং 10 টাকা করে টকটাইম দেবে।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে 14 এপ্রিল লঞ্চ হবে OnePlus 8 সিরিজ, জেনে নিন কীভাবে দেখবেন লাইভ ইভেন্ট

এয়ারটেল জানিয়েছে কোম্পানি তাদের গ্ৰাহকদের বর্তমান প্ল‍্যানের ভ‍্যালিডিটি কোনোরকম অতিরিক্ত খরচা ছাড়াই বাড়িয়ে দিতে চলেছে। সমস্ত প্রিপেইড ইউজারদের বর্তমান প্ল‍্যানের ভ‍্যালিডিটি বাড়িয়ে 17 এপ্রিল করে দেওয়া হয়েছে। যেইসব ইউজারদের উপস্থিত প্ল‍্যান আগামী কয়েক দিনের মধ্যে শেষ হতে চলেছে তারা কোম্পানির এই নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন। অর্থাৎ ইউজাররা প্রায় আড়াই সপ্তাহের অতিরিক্ত ডেটা পাবেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

কোম্পানির কথায় সবচেয়ে বেশি লাভবান হবেন সেইসব গ্ৰাহকরা যারা শুধুমাত্র ইনকামিং কল উপভোগ করার জন্য বা নিজের নাম্বার চালু রাখার জন্য ফোনে রিচার্জ করেন। কোম্পানির বক্তব্য থেকে জানা গেছে এয়ারটেল নেটওয়ার্কের সঙ্গে জড়িত 8 কোটি ভারতীয় এই স্কীমের ফলে লাভবান হবেন। 17 এপ্রিল পর্যন্ত ভ‍্যালিডিটি বেড়ে যাওয়ায় বর্তমান প্ল‍্যান শেষ হয়ে গেলেও ইউজারদের ইনকামিং কল পরিষেবা বন্ধ হবে না।

আরও পড়ুন: Jio ইউজারদের জন্য এল নতুন সারপ্রাইজ প‍্যাক, প্রতিদিন পাওয়া যাবে 2 জিবি ডেটা ফ্রি

কোম্পানি আরও জানিয়েছে তাদের 8 কোটি গ্ৰাহকদের নাম্বারে নি‍ঃশর্তে 10 টাকার টকটাইম ক্রেডিট করে দেওয়া হবে। ইউজারদের প্ল‍্যানের ভ‍্যালিডিটি শেষ হ‌ওয়ার পরেও তাদের ইনকামিং কল আসতে থাকায় একদিকে যেমন উপকৃত হবেন তেমনই আবার 10 টাকা টকটাইমের মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় কল করতে পারবেন। 

আর কোন কোম্পানি দিচ্ছে ফ্রি বেনিফিট?

BSNL এর প্রিপেইড সিম আগামী 20 এপ্রিল পর্যন্ত বন্ধ করা হবে না। এছাড়া প্রত‍্যেক ইউজারের ফোনে 10 টাকার টকটাইম ক্রেডিট করা হবে। যাতে কোনো সমস‍্যা ছাড়া প্রয়োজনের সময় কল করা যায়।

আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M11, জেনে নিন এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে

কিছু দিন আগে ভোডাফোন তাদের 95 টাকা দামের প‍্যাকের ভ‍্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। কোম্পানির এই 95 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি বেড়ে এখন 56 দিন হয়ে গেছে। এর আগে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি ছিল 28 দিন অর্থাৎ প্ল‍্যানটির ভ‍্যালিডিটি দ্বিগুণ হয়ে গেছে।

এছাড়া রিলায়েন্স জিও তাদের কিছু গ্ৰাহকদের ফোনে ‘জিও ডেটা প‍্যাক’ এর অন্তর্গত প্রতিদিন 2 জিবি করে ডেটা দিচ্ছে। এছাড়াও কোম্পানির জিওফোন ইউজারদের বর্তমান প্ল‍্যানের ভ‍্যালিডিটি বাড়ানো হয়েছে এবং তাদের 100 মিনিট করে টকটাইম দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Airtel এর ঘোষণা, 17 এপ্রিল পর্যন্ত বাড়বে প্ল‍্যানের ভ‍্যালিডিটি এবং 8 কোটি ইউজার বিনামূল্যে পাবেন 10 টাকার টকটাইম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-offers-rs-10-free-talktime-and-extended-validity-till-17-april-of-users-corona-lockdown-jio-vodafone-idea-bsnl-benefits-in-bengali/feed/ 0
লকডাউনের ফলে 70 শতাংশ বেড়ে গেল ইন্টারনেটের ব‍্যবহার, স্পীডের ক্ষেত্রে 30 শতাংশ পর্যন্ত হ্রাস https://www.91mobiles.com/bengali/internet-speed-slower-down-data-consumption-increased-due-to-coronavirus-work-from-home-mobile-broadband-in-bengali/ https://www.91mobiles.com/bengali/internet-speed-slower-down-data-consumption-increased-due-to-coronavirus-work-from-home-mobile-broadband-in-bengali/#respond Tue, 31 Mar 2020 09:12:23 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11160 কমে গেল ইন্টারনেট স্পীড

The post লকডাউনের ফলে 70 শতাংশ বেড়ে গেল ইন্টারনেটের ব‍্যবহার, স্পীডের ক্ষেত্রে 30 শতাংশ পর্যন্ত হ্রাস first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপে ভারতের জনজীবন যেন থেমে গেছে। গোটা দেশে এখন লকডাউন কার্যকর করা হয়েছে এবং সাধারণ মানুষ কাজকর্ম শিকেয় তুলে বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন। মানুষ কীভাবে বাড়ি বসে ইন্টারনেটের ওপর অতিরিক্ত মাত্রায় নির্ভর হয়ে দিন কাটাচ্ছে সেবিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এবার দেশের বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেটের ক্রমবর্ধমান ব‍্যবহার সম্পর্কে কিছু অবাক করা তথ্য জানা গেছে। একটি রিপোর্ট থেকে জানা গেছে গত সপ্তাহেই ইন্টারনেট ব‍্যবহার 30 শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

ইটি রিপোর্ট থেকে জানা গেছে করোনা ভাইরাসের প্রভাবে দেশে লকডাউন জারি করার পর থেকেই দেশে ইন্টারনেটের ব‍্যবহার দ্রুতগতিতে বেড়ে চলেছে। রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে ভারতের ইন্টারনেট খরচ 30 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটুকুই নয়, একদিকের যেমন ইন্টারনেটের ব‍্যবহার বৃদ্ধি পেয়েছে তেমনই আবার এই বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেটের স্পীড কমে গেছে 20 শতাংশ পর্যন্ত।

আরও কমবে ইন্টারনেট স্পীড

রিপোর্ট অনুযায়ী ISPAI অর্থাৎ ইন্টারনেট সার্ভিসেস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে গত সপ্তাহে দেশে লকডাউন কার্যকর হ‌ওয়ার পর দেশের ইন্টারনেট ব‍্যবহার বেড়ে গিয়েছে। ইন্টারনেটের ব‍্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে স্পেকট্রামের ওপর চাপ‌ও বেড়ে গেছে, ফলে হ্রাস পেয়েছে ইন্টারনেট স্পীড। আপাতত ইন্টারনেট স্পীড 20 শতাংশ পর্যন্ত কমেছে। কিন্তু এখনও আরও দুই সপ্তাহেরও বেশি সময় ধরে লকডাউন কার্যকর থাকবে এবং সেই সঙ্গে তাল মিলিয়ে কমবে ইন্টারনেট স্পীড। রিপোর্টে বলা হয়েছে এখনও ইন্টারনেটের স্পীড 25 থেকে 30 শতাংশের চেয়েও কমবে। বিশেষজ্ঞদের মতে ইন্টারনেট স্পীড গড়ে 9 এমবিপিএস থেকে 10 এমবিপিএসের মধ্যে থাকতে পারে।

70 শতাংশ বেড়ে গেছে ইন্টারনেট ব‍্যবহার

লকডাউনের পরিস্থিতিতে দেশের অধিকাংশ কোম্পানি তাদের কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছে। বাড়ি বসে কাজ করার ফলে স্বাভাবিক ভাবেই বেশি ইন্টারনেট খরচ হচ্ছে। ইতিমধ্যে দেশে 30 শতাংশ পর্যন্ত বেশি পরিমাণে ইন্টারনেট ব‍্যবহার করা হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম চালু হ‌ওয়ায় ইন্টারনেট ইউজারের সংখ্যা বেড়ে গেছে প্রায় তিন গুণ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে লকডাউন শুরু হ‌ওয়ার পর থেকে ব‍্যাঙ্গালুরু ও হায়দ্রাবাদের মতো শহরে ইন্টারনেট আগের চেয়ে 70 শতাংশ বেশি ব‍্যবহার করা হচ্ছে।

অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল শেয়ার করবেন না

ইন্টারনেটের ক্রমবর্ধমান ব‍্যবহার এবং সেই সঙ্গে তাল মিলিয়ে কমতে থাকা ইন্টারনেট স্পীডের কথা মাথায় রেখে সমস্ত ইন্টারনেট ইউজারদের অনুরোধ করা হচ্ছে হোয়াটস‌অ্যাপ ও অন‍্যান‍্য সোশ্যাল মিডিয়া ও ম‍্যাসেজিং অ্যাপের মাধ্যমে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল শেয়ার করবেন না। ডেটা খরচের হাত থেকে বাঁচার জন্য বিশেষভাবে ভিডিও আদান প্রদান করতে বারণ করা হচ্ছে যাতে স্পেকট্রাম ও নেটওয়ার্কের ওপর চাপ বৃদ্ধি না পায়। 

রিপোর্টের তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে 68.76 কোটি ইন্টারনেট ইউজার আছে এবং এদের মধ্যে প্রায় 66.5 কোটি ইউজার ওয়‍্যারলেস পদ্ধতিতে ইন্টারনেট ব‍্যাবহার করেন। স্মার্টফোন, ওয়াইফাই ও ডঙ্গেল এই ক‍্যাটাগরির অন্তর্গত। আপনাদের জানিয়ে রাখি লকডাউনের পরিস্থিতিতে আমাদের মতো বহু মানুষকে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। শুধুমাত্র বাড়ি বসে কাজ নয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যা শুধু অনলাইনেই সম্ভব। তাই একান্ত ভাবে আমরাও অনুরোধ করছি অকারণে ইন্টারনেট নেটওয়ার্কে চাপ সৃষ্টি করবেন না এবং কোনো সমস‍্য ছাড়া সবাইকেই ডেটা ব‍্যবহার করতে দিন।

The post লকডাউনের ফলে 70 শতাংশ বেড়ে গেল ইন্টারনেটের ব‍্যবহার, স্পীডের ক্ষেত্রে 30 শতাংশ পর্যন্ত হ্রাস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/internet-speed-slower-down-data-consumption-increased-due-to-coronavirus-work-from-home-mobile-broadband-in-bengali/feed/ 0