CP PLUS - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 11 Dec 2025 13:43:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে AI-Enabled ভিডিও ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য হাত মিলিয়েছে Qualcomm এবং CP PLUS, 2026 সালে হবে শুরু https://www.91mobiles.com/bengali/cp-plus-and-qualcomm-announced-collaboration-for-ai-enabled-video-intelligence-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cp-plus-and-qualcomm-announced-collaboration-for-ai-enabled-video-intelligence-in-india-know-details-in-bengali/#respond Thu, 11 Dec 2025 13:53:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70761 ভারতে আসতে চলেছে নতুন ভিডিও সিকিউরিটি টেকনোলজি

The post ভারতে AI-Enabled ভিডিও ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য হাত মিলিয়েছে Qualcomm এবং CP PLUS, 2026 সালে হবে শুরু first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিডিও সিকিউরিটি ব্র্যান্ড CP PLUS এবং Qualcomm Technologies আজ নতুন পার্টনারশিপের সূচনা ঘটিয়ে ভারতে নতুন AI-enabled ভিডিও সিকিউরিটি সলিউশন অ্যানাউন্স করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে সিপি প্লাস প্রোডাক্টস ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সঙ্গে কোয়ালকমের on-device AI ও edge-processing যুক্ত করা হবে। এই নতুন সূচনা ভারতে সার্বজনীন সুরক্ষা সেক্টরের জন্য উল্লেখযোগ্য এবং রিয়েল টাইম ভিডিও অ্যানালিটিক্স পেশ করবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি Video Management System (VMS) এর মধ্যে edge boxes এর মাধ্যমে ব্যাবহার করা যাবে। এটি শুধুমাত্র সেন্সিটিভ ডেটা সাইটেই প্রসেস হবে। এর ফলে লেটেন্সি কম হবে এবং বাইরের নেটওয়ার্ক এক্সপোজার কমবে। Qualcomm Insight Platform, LLM-based Gen AI Assistant ও Qualcomm Dragonwing processors এর মতো প্ল্যাটফর্মগুলি এক সঙ্গে রিয়েল টাইম অ্যালার্ট, এআই ড্রিভেন ভিডিও সার্চ এবং সামারাইজেশনের মতো সুবিধা দেবে। এর ফলে ইন্সট্যান্ট অ্যাকশনেবল ইনসাইট পাওয়া যাবে।

দৈনন্দিন জীবনে এটি blocked pathways চেনা ও PPE compliance মনিটর করার পাশাপাশি কোনো এলাকায় উপস্থিত ভিড়ের ধারণা করা ও হাই রিস্ক পরিস্থিতির দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার কাজ করবে। উদাহরণস্বরূপ কোনো দোকানে বা রিটেইল স্টোরের ক্ষেত্রে এই টেকনোলজি সেখানে আগত গ্ৰাহকদের অ্যানালাইজ করবে এবং স্টোর লেআউট অপ্টিমাইজেশন থেকে শুরু করে রুটিন অডিট অটোমেট করার মতো বিভিন্ন বিজনেস ইন্টেলিজেন্স বেনিফিট দেবে। Merlin এর মতো সুবিধা এবং জেনারেটিভ ছাই ভিডিও ফুটেজকে context-rich insights এ পরিবর্তন করতে সাহায্য করবে।

CP PLUS এবং Qualcomm এর উচ্চপদস্থ আধিকারিকদের বক্তব্য অনুযায়ী এই দুটি কোম্পানি এক সঙ্গে ভারতের জন্য ফাস্ট, রেসপন্সিভ এবং ফ্লেক্সিবল ভিডিও ইন্টেলিজেন্স তৈরি করবে। এতদিন সিকিউরিটির নামে শুধুমাত্র ভিডিও রেকর্ডিং‌ই হয়ে এসেছে। তবে এবার এই গন্ডি পেরিয়ে intelligent, insight-driven video management তৈরি করা হচ্ছে, যা দেশের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে। সিপি প্লাসের কনজিউমার বেস এবং কোয়ালকমের এআই প্ল্যাটফর্ম উভয় মিলে একত্রে সিকিউরিটি আরও অ্যাডভান্স করে তুলবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ 2026 সালের প্রথম কোয়ার্টারেই এই প্রোডাক্ট টেকনোলজি কমার্শিয়ালি পেশ করে দেওয়া হতে পারে। এই সিস্টেম ব্যাবহার করার জন্য কত টাকা খরচ হবে এবং কোন ডিভাইসে কত টাকা চার্জ পড়বে এইসব বিষয়ে শীঘ্রই কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।

The post ভারতে AI-Enabled ভিডিও ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য হাত মিলিয়েছে Qualcomm এবং CP PLUS, 2026 সালে হবে শুরু first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cp-plus-and-qualcomm-announced-collaboration-for-ai-enabled-video-intelligence-in-india-know-details-in-bengali/feed/ 0