DigiLocker - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 30 Jul 2023 11:15:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন 2023 সালে Digilocker account বানানোর সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-create-digilocker-account-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-create-digilocker-account-know-in-bengali/#respond Sun, 30 Jul 2023 04:00:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42861 Digilocker ডাউনলোড করার পদ্ধতি এবং এর সুবিধা

The post জেনে নিন 2023 সালে Digilocker account বানানোর সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
DigiLocker হল ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের (MeitY) ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC) এর একটি উদ্যোগে শুরু একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হল ফিজিক্যাল ডকুমেন্টের ব্যবহার কমিয়ে ই-ডকুমেন্টের ব্যবহার বাড়িয়ে তোলা। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে, ডিজিলকারে সেভ ই-ডকুমেন্টগুলি সহজেই সরকার বা অন্যান্য সংস্থার সাথে শেয়ার করা যেতে পারে। ইউজাররা যেকোনো জায়গা থেকে ডকুমেন্ট আপলোড এবং শেয়ার করতে পারেন। তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি ডিজিলকার অ্যাকাউন্ট রাখতে পারবে কারণ এটি ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে। জেনে নিন Digilocker এ অ্যাকাউন্ট বানানোর সহজ পদ্ধতি।

Digilocker এ অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি

DigiLocker এ একটি অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতিটি বেশ সহজ। নিচের স্টেপগুলি অনুসরণ করে আপনি সহজেই একটি Digilocker অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

স্টেপ-1: প্রথমে DigiLocker-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান https://www.digilocker.gov.in/।
স্টেপ-2: এখানে উপরে ডান দিকে সাইনআপের অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

স্টেপ-3: তারপর আপনাকে আপনার পুরো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল আইডি, ছয় সংখ্যার পিন লিখতে হবে।

স্টেপ-4: তারপর নিচে দেওয়া সাবমিট বাটনে ক্লিক করুন।
স্টেপ-5: একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে OTP ভেরিফাই করতে হবে। OTP দেওয়ার পর, সাবমিট বাটনে ক্লিক করুন।

স্টেপ-6: তারপর অন্য একটি পেজে আপনাকে আপনার আধার নম্বর লিখতে বলা হবে। আপনি যদি চান, আপনি আধার নম্বর লিখতে পারেন অথবা আপনি এই অপশনটি স্কিপ করতে পারেন।

স্টেপ-7: তারপর Next এ ক্লিক করুন। আপনার Digilocker অ্যাকাউন্ট প্রস্তুত।

DigiLocker কি?

DigiLocker হল একটি ভার্চুয়াল লকার যেখানে আপনি আপনার ফিজিক্যাল ডকুমেন্ট যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড ইত্যাদি একটি নিরাপদ উপায়ে স্টোর করতে পারেন৷ এটি ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক (MeitY) দ্বারা শুরু করা হয়েছে। এই অনলাইন পোর্টালে রেজিস্ট্রার করে, আপনি জন্মের শংসাপত্র, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, একাডেমিক সার্টিফিকেট ইত্যাদি গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি সুরক্ষিত রাখতে পারেন। যখন আপনার এই ডকুমেন্টগুলি প্রয়োজন হবে তখন আপনি সেগুলি আপনার মোবাইলে ডিজিলকার অ্যাপের মাধ্যমে পেতে পারেন। এতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে একটি আধার নম্বর থাকা প্রয়োজন।

Digilocker অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি

Digilocker অ্যাপটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য Google Play Store এ এবং iOS ইউজারদের জন্য Apple App স্টোরে রয়েছে। এই অ্যাপটি ডাউনলোড করার পরে আপনাকে উপরে উল্লিখিত পদ্ধতিগুলি ব্যবহার করে সাইন-আপ করতে হবে।

DigiLocker এর সুবিধা

  • DigiLocker এর উদ্দেশ্য হল ই-ডকুমেন্ট অর্থাৎ পেপারলেস ডকুমেন্টকে প্রমোট করা।
  • ইউজাররা তাদের ডিজিটাল ডকুমেন্ট যে কোন সময় যে কোন স্থান থেকে অ্যাক্সেস করতে এবং সেগুলি অনলাইনে শেয়ার করতে পারবে।
  • এটি অনেক সুবিধাজনক এবং সময় সাশ্রয়ী।
  • এটি কাগজের ব্যবহার কমিয়ে সরকারি দপ্তরের প্রশাসনিক ওভারহেডও কমিয়ে দেয়।
  • DigiLocker ডকুমেন্টের সত্যতা যাচাই করা সহজ, কারণ সেগুলি সরাসরি রেজিস্ট্রার ইস্যুকারীদের দ্বারা জারি করা হয়।
  • বীমা খাতের নিয়ন্ত্রক বীমা কোম্পানিগুলিকে বলেছে যে তারা তাদের পলিসি হোল্ডারদের ডিজিটাল পলিসি জারি করে এই ডকুমেন্টগুলি অ্যাক্সেস করতে পারবে। এই পদক্ষেপটি খরচ কমিয়ে দেবে।

FAQs

আমি ডিজিলকারের সাথে আমার আধার লিঙ্ক করতে চাই কিন্তু আমার আধারে আমার মোবাইল নম্বর আপডেট করা হয়নি। কিভাবে আমি এটি করতে পারব?

প্রথমে আপনাকে আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। এর জন্য নিকটস্থ আধার কেন্দ্রে যান। আধার তালিকাভুক্তি কেন্দ্রের তালিকার জন্য https://uidai.gov.in/ecosystem/enrolment-ecosystem/aadhaar-seva-kendra.html লিঙ্কে ক্লিক করুন।

আমি আমার DigiLocker ইউজার নেম/পাসওয়ার্ড ভুলে গেছি। আমার কি করা উচিৎ?

লগইন করার জন্য আপনার ইউজার নেম এর প্রয়োজন নেই। আপনি ইউজারনেম এর পরিবর্তে আপনার মোবাইল নম্বর বা আধার টাইপ করতে পারেন এবং OTP লিখতে পারেন। তারপর আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারেন।

আমি আমার ডিজিলকার অ্যাকাউন্টে কীভাবে ডকুমেন্ট আপলোড করব?

  • আপনি আপনার ‘আপলোড ডকুমেন্ট” বিভাগের মধ্যে ডকুমেন্ট আপলোড করতে পারেন৷
  • ডকুমেন্ট আপলোড শুরু করার জন্য আপলোড আইকনে ক্লিক করুন।
  • ফাইল আপলোড ডায়ালগ বক্সে, আপনার লোকাল ড্রাইভ থেকে ফাইল সার্চ এবং আপলোড সম্পূর্ণ করতে ওপেন সিলেক্ট করুন।
  • আপনার আপলোড করা ফাইলে ডকুমেন্ট সার্চ এবং আপলোড করার জন্য’ Choose Doc Type’-এ ক্লিক করুন।
  • এটি বিভিন্ন ধরনের ডকুমেন্ট ড্রপ ডাউন সিলেক্ট সহ একটি পপ আপ দেখাবে। উপযুক্ত ডকুমেন্ট টাইপ সিলেক্ট করুন এবং ‘সেভ’-এ ক্লিক করুন।
  • আপনি ফাইলের নামের পাশে এডিট আইকন ব্যবহার করে ফাইলের নাম এডিট করতে পারেন।

আপলোড করা ফাইলের সর্বোচ্চ সাইজ কি হতে পারে?

Digilocker এ সর্বাধিক ফাইলের আকার 10MB। এর চেয়ে বড় ফাইল আপনি আপলোড করতে পারবে না। আপনি এখানে pdf, jpeg, PNG ফরম্যাটে ফাইল আপলোড করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন 2023 সালে Digilocker account বানানোর সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-create-digilocker-account-know-in-bengali/feed/ 0
জেনে নিন DigiLocker এর মাধ্যমে ডকুমেন্ট ডাউনলোড এবং শেয়ার করার উপায় https://www.91mobiles.com/bengali/how-to-download-digilocker-documents-and-share-tips-and-tricks-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-download-digilocker-documents-and-share-tips-and-tricks-in-bengali/#respond Mon, 28 Nov 2022 07:43:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34058 DigiLocker এর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ডকুমেন্ট শেয়ার করা যাবে

The post জেনে নিন DigiLocker এর মাধ্যমে ডকুমেন্ট ডাউনলোড এবং শেয়ার করার উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
DigiLocker হল ভারত সরকারের একটি ক্লাউড স্টোরেজ পরিষেবা, যেখানে ভারতের নাগরিকরা তাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্টোর করতে পারে। এই ডকুমেন্ট গুলি সেভ করার পাশাপাশি, আপনারা এগুলি DigiLocker-এ ভেরিফাই করাতে পারবেন৷ অর্থাৎ, আপনার DigiLocker এ যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্সের কপি রাখার দরকার নেই। আপনি DigiLocker থেকেই ট্রাফিক পুলিশকে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেন। শুধু তাই নয়, আপনি DigiLocker এ মার্কশিট, সার্টিফিকেট, পরিচয় পত্রের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টও সেভ করতে পারেন।

DigiLocker পরিষেবাটি ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া অভিযানের অধীনে পেশ করেছে। এই পরিষেবাটি তৈরি করেছে ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন। আপনি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ উভয় মাধ্যমে এই পরিষেবাটি ব্যবহার করতে পারেন। আজকে আপনাদের জানানো হবে যে কিভাবে আপনারা DigiLocker এ ডকুমেন্ট সেভ করবেন। পাশাপাশি আপনাদের এটাও বলা হবে যে কিভাবে আপনারা এই ডকুমেন্ট গুলি শেয়ার করতে পারবেন।

DigiLocker ব্যবহার করে ডকুমেন্ট সেভ করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে আপনার ফোনে DigiLocker অ্যাপটি খুলুন।

স্টেপ 2: DigiLocker অ্যাকাউন্টে সাইন ইন সেকশনটি খুলবে। আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে লগইন করুন।

স্টেপ 3: আপনার রেজিস্ট্রার ফোন নম্বরে OTP দেওয়ার পর লগইন বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: প্রথমবার DigiLocker ইউজারদের একটি 6 সংখ্যার সিকিউরিটি পিন সেট করতে হবে। তারপর থেকে DigiLocker খোলার জন্য এই পিনটি ব্যবহার করতে হবে।

স্টেপ 5: DigiLocker অ্যাপের হোম পেজে, আপনি ‘সার্চ’ অপশনটি দেখতে পাবেন। আপনি যে ডকুমেন্ট সেভ করতে চান এখানে সেটা সার্চ করুন।

স্টেপ 6: এখন আপনাকে ডকুমেন্ট নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় ডিটেইল লিখতে হবে।

স্টেপ 7: এখন আপনাকে ‘গেট ডকুমেন্ট’ বাটনে ক্লিক করতে হবে। আপনি অ্যাপের ‘My used document’ বিভাগে ডকুমেন্টটি দেখতে পাবেন।

DigiLocker ব্যবহার করে ডকুমেন্ট শেয়ার করার পদ্ধতি

আপনি সহজেই DigiLocker -এ সেভ করা ডকুমেন্ট শেয়ার করতে পারবেন।

স্টেপ 1: প্রথমে DigiLocker অ্যাপটি খুলুন এবং সাইন ইন করুন।

স্টেপ 2: এখানে আপনি ‘Issued’ অপশনে ক্লিক করুন।

স্টেপ 3: এখন আপনাকে 3 ডট অপশনে ক্লিক করতে হবে এবং ডকুমেন্টটি খুলতে হবে।

স্টেপ 4: এর পরে আপনাকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, যে প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এইভাবে আপনি আপনার সুবিধা মতো ই-মেইল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে ডকুমেন্ট শেয়ার করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন DigiLocker এর মাধ্যমে ডকুমেন্ট ডাউনলোড এবং শেয়ার করার উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-download-digilocker-documents-and-share-tips-and-tricks-in-bengali/feed/ 0
প্যান কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সবকিছুই থাকবে আপনার ফোনে, এইভাবে শুরু করুন DigiLocker  https://www.91mobiles.com/bengali/know-how-to-start-digilocker-step-by-step-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-how-to-start-digilocker-step-by-step-in-bengali/#respond Wed, 23 Nov 2022 12:11:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33856 Google Play Store থেকে ফোনে ডাউনলোড করতে পারবেন DigiLocker অ্যাপ

The post প্যান কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সবকিছুই থাকবে আপনার ফোনে, এইভাবে শুরু করুন DigiLocker  first appeared on 91Mobiles Bengali.

]]>
DigiLocker হল ভারত সরকারের ক্লাউড ডকুমেন্ট স্টোরেজ ওয়ালেট। এই প্ল্যাটফর্মটি ডিজিটাল ইন্ডিয়ার অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) প্রস্তুত করেছে। এর সাহায্যে ভারতীয় নাগরিকরা তাদের ডকুমেন্ট ডিজিটাল রুপে ভেরিফাই করার পাশাপাশি সেভ করতে পারেন। উদাহরণস্বরূপ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য KYC করাতে হয় আপনি DigiLocker থেকে অনলাইনে সেটা করতে পারবেন। DigiLocker ইউজাররা তাদের গুরুত্বপূর্ণ নথি যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, স্কুল মার্কশিট, ইন্সুইরেন্স পেপার, আয়ুষ্মান কার্ড সেভ করতে পারবেন। আরও পড়ুন: Matter Energy পেশ করল গিয়ার বক্স যুক্ত প্রথম ইলেকট্রিক বাইক, পাবেন একাধিক দুর্দান্ত ফিচার

ভারতের নাগরিকরা DigiLocker এ তাদের সমস্ত নথি ডিজিটালভাবে সুরক্ষিত রাখতে পারেন। এর পাশাপাশি অনেক প্ল্যাটফর্মে ডিজিটালভাবে অথেনটিকেশনও করতে পারবেন। এর সাহায্যে নাগরিকরা সহজে ও দ্রুত সরকারি সেবা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা লাভ করতে পারেন। এই পোস্টে DigiLocker এর অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে বিস্তারিত জানানো হল।

কিভাবে DigiLocker অ্যাকাউন্ট তৈরি করবেন?

স্টেপ 1: প্রথমে Google Play Store থেকে আপনার ফোনে DigiLocker অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ 2: অ্যাপটি খুলুন এবং আপনার ভাষা নির্বাচন করুন।

স্টেপ 3: নিচে স্ক্রল করুন এবং ‘গেট স্টার্ট’ বাটনে ক্লিক করুন।

স্টেপ 4: এখানে আপনি ‘Create an Account’-এ ক্লিক করুন।

স্টেপ 5: এখানে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং আধার কার্ড নম্বর সম্পর্কিত তথ্য যোগ করুন। এর পর 6 ডিজিটের সিকিউরিটি পিন সেট করুন। এর পর আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। আরও পড়ুন: স্যামসাঙ লঞ্চ করল নতুন budget 5G Smartphone! জেনে নিন নাম, দাম এবং স্পেসিফিকেশন

স্টেপ 6: রেজিস্ট্রার মোবাইল নম্বর এবং ইমেলে আপনাকে OTP পাঠানো হবে। আপনাকে OTP অথেনটিকেশন করতে হবে যাতে আপনি আধারের ডিটেইল পেতে পারেন।

এইভাবে আপনি একটি DigiLocker অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। আরও পড়ুন: মোবাইল ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ সব ডিভাইসেই পাওয়া যাবে এক ধরনের চার্জার! ভারতের সব ডিভাইসই USB Type-C দিয়ে হবে চার্জ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্যান কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সবকিছুই থাকবে আপনার ফোনে, এইভাবে শুরু করুন DigiLocker  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-to-start-digilocker-step-by-step-in-bengali/feed/ 0