Discount - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 24 Jul 2022 06:41:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OnePlus এর 8GB RAM সহ এই জনপ্রিয় ফোনে পাওয়া যাচ্ছে 4000 টাকার ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইল https://www.91mobiles.com/bengali/4000-rs-discount-on-8gb-ram-64mp-and-5000mah-battery-oneplus-smartphone/ https://www.91mobiles.com/bengali/4000-rs-discount-on-8gb-ram-64mp-and-5000mah-battery-oneplus-smartphone/#respond Fri, 22 Jul 2022 06:36:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29000 Amazon প্রাইম ডে সেল এ OnePlus Nord CE 2 Lite 5G ফোনটিতে 4000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

The post OnePlus এর 8GB RAM সহ এই জনপ্রিয় ফোনে পাওয়া যাচ্ছে 4000 টাকার ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইল first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon এ 23 জুলাই থেকে শুরু হয়েছে অ্যামাজন প্রাইম ডে সেল। এই সেল লাইভ হওয়ার আগেই, অনেক প্রি-সেল ডিল অ্যামাজনে লাইভ হয়েছে। অ্যামাজনে প্রাইম ডে সেল চলাকালীন অনেক স্মার্টফোন এবং অন্যান্য প্রোডাক্টের উপর বিপুল ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি নিজের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটি আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। এই পোস্টে আপনাদের OnePlus স্মার্টফোনের অফার, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো।

OnePlus Nord CE 2 Lite 5G এর অফার

OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটি ভারতে 19,999 টাকা প্রারম্ভিক দামে লঞ্চ করা হয়েছে। প্রাইম ডে সেল উপলক্ষে, এই OnePlus ফোনটি 4000 টাকা কম দামে পাওয়া যাবে৷ এই অফারের কথা বলতে গেলে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দ্বারা পেমেন্ট করলে 2000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। পাশাপাশি পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 2000 টাকার বোনাস ছাড়ও রয়েছে। অর্থাৎ, যদি আপনার ফোনের অবস্থা ঠিক থাকে, তাহলে আপনি 1500 টাকার পুরনো ফোন এবং 2000 টাকা বোনাসের সাথে 3500 টাকার এক্সচেঞ্জ ভ্যালু পাবেন।

ভারতে OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোন এর দুটি ভেরিয়েন্টে সেল এর জন্য পাওয়া যায়। এই ফোনটি 128GB স্টোরেজ সহ 6GB RAM এবং 8GB RAM অপশনে পেশ করা হয়েছে, যার দাম যথাক্রমে 19,999 এবং 21,999 টাকা।

OnePlus Nord CE 2 Lite 5G এর স্পেসিফিকেশন

OnePlus Nord CE 2 Lite স্মার্টফোনটিতে একটি 6.58-ইঞ্চি ফুল-HD+ AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশরেট এবং 1920×1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। OnePlus-এর এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 695 5G প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। OnePlus Nord CE 2 Lite স্মার্টফোনটি একটি 5,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা অপটিক্স সম্পর্কে কথা বলতে গেলে, OnePlus Nord CE 2 Lite স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই OnePlus ফোনের প্রাইমারি ক্যামেরা 64MP, যার সাথে একটি 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP মনো সেন্সর দেওয়া হয়েছে। এই OnePlus ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Nord CE 2 Lite স্মার্টফোনটি Android 12 ভিত্তিক OxygenOS 12 এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post OnePlus এর 8GB RAM সহ এই জনপ্রিয় ফোনে পাওয়া যাচ্ছে 4000 টাকার ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4000-rs-discount-on-8gb-ram-64mp-and-5000mah-battery-oneplus-smartphone/feed/ 0
শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-days-redmi-note-6-pro-note-5-pro-redmi-6-poco-f1-flipkart-sale-price-discount-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-days-redmi-note-6-pro-note-5-pro-redmi-6-poco-f1-flipkart-sale-price-discount-in-bengali/#respond Mon, 28 Jan 2019 17:46:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4259 শাওমির মি ডেজে কম দামে কেনা যাবে রেডমি নোট 6 প্রো, রেডমি 6, রেডমি নোট 5 ও পোকো এফ1

The post শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে শাওমি ভারতের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। সস্তা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়ায় কোম্পানির স্মার্টফোনগুলি সাধারণ মানুষের বাজেটের মধ্যেই থাকে। শাওমি তাদের ফ‍্যানদের কথা মাথায় রেখে তাদের জন্য উপহারস্বরূপ “মি ডেজ” এর সূচনা করেছে। এই সেলে শাওমি তাদের হিট ফোনগুলির ওপর ডিসকাউন্ট অফার শুরু করেছে যার মধ্যে রেডমি নোট 6 প্রো, রেডমি 6 ও রেডমি নোট 5 প্রোর সঙ্গে পোকো এফ1 ও আছে। মি ডেজে শাওমি স্মার্টফোনের ওপর 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

লঞ্চ হল জিওরেল অ্যাপ, বাড়ি বসে বুক করা যাবে টিকিট ও পাওয়া যাবে সব তথ্য সম্পূর্ণ ফ্রি

শাওমি মি ডেজের আয়োজন ফ্লিপকার্টে করা হয়েছে। মি ডেজ আজ থেকে শুরু করে আগামী তিন দিন পর্যন্ত চলবে। 30 জানুয়ারি পর্যন্ত রেডমি নোট 6 প্রো, রেডমি 6, রেডমি নোট 5 ও পোকো এফ1 ফোনগুলি ডিসকাউন্টের সঙ্গে কেনা যাবে। পোকো এফ1 এর সবচেয়ে বড় মডেল মি ডেজে 25,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই মডেলে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি আছে।

পোকো এফ1 এর 23,999 টাকা দামের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট মি ডেজে 21,999 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত পোকো এফ1 আগামী তিন দিন 18,999 টাকা দামে কেনা যাবে। রেডমি নোট 6 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি কোম্পানি 13,999 টাকা দামে লঞ্চ করেছিল তবে মি ডেজে ফোনটি 12,999 টাকা দামে সেল করা হবে।

জিওকে টক্কর দিতে বিএস‌এন‌এল লঞ্চ করল 269 টাকার প্রিপেইড প্ল‍্যান, 2.6 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক কিছু

রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট মি ডেজে 1,000 টাকা ছাড় দিয়ে মাত্র 14,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে 13,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা দামে ও 15,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে সেল করা হবে।

মি ডেজ উপলক্ষে তিন দিন ধরে রেডমি 6 ফোনটি ছাড়ের সঙ্গে সেল করা হবে। এই সেলে রেডমি 6 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,499 টাকা দামে কেনা যাবে ও 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-days-redmi-note-6-pro-note-5-pro-redmi-6-poco-f1-flipkart-sale-price-discount-in-bengali/feed/ 0