e-PAN Card - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 02 Aug 2024 06:26:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কীভাবে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করবেন? জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-download-pan-card-tips-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-download-pan-card-tips-in-bengali/#respond Thu, 18 Jul 2024 07:30:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50781 প্যান কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি

The post কীভাবে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করবেন? জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আয়কর রিটার্ন দাখিল করার পাশাপাশি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্ক থেকে লোন নেওয়া ইত্যাদির জন্য এই ডকুমেন্টটার প্রয়োজন হয়। আপনি যদি অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনি NSDL, UTIITSL এবং আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটের মাধ্যমে এটি ডাউনলোড করতে পারেন।

NSDL পোর্টাল থেকে PAN কার্ড ডাউনলোড করার পদ্ধতি

আপনি NSDL এবং UTIITSL পোর্টালের মাধ্যমে অনলাইনে ই-প্যান কার্ড ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনি আধার কার্ডের সাহায্য নিতে পারেন। NSDL ওয়েবসাইট থেকে ই-প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে নীচে দেওয়া স্টেপগুলি ফলো করতে হবে:

স্টেপ 1: প্রথমে আপনাকে NSDL Protean পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (https://www.protean-tinpan.com/)।
স্টেপ 2: ‘Quick Links‘ এ যাওয়ার পর ‘প্যান-নিউ ফ্যাসিলিটিস‘-এ যেতে হবে।

স্টেপ 3: ড্রপডাউন থেকে আপনি ‘Download e-PAN/e-PAN XML (PANs allotted in last 30 days)’ অথবা ‘Download e-PAN/e-PAN XML (PANs allotted prior to 30 days)’ অপশনটি সিলেক্ট করুন। তারপর আপনাকে একটি নতুন পেজ এ redirect করা হবে।

স্টেপ 4: পরের পেজ এ আপনি ‘Acknowledgement’ বা ‘PAN’ অপশন বেছে নিতে পারেন। যখন আপনি ‘PAN’ অপশনটি নির্বাচন করবেন, তখন আপনার PAN নাম্বার, আধার নাম্বার, জন্ম তারিখ/ এবং GSTN (যদি প্রযোজ্য হয়) ও ক্যাপচা কোড লিখতে হবে এবং ‘Submit‘ বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 5: আপনি যদি ‘Acknowledgement number ‘ অপশনটি বেছে নেন, তাহলে জন্ম তারিখ, ক্যাপচা কোড লিখুন এবং ‘Submit’ বাটনে ক্লিক করুন।
স্টেপ 6: যেকোনো একটি অপশন বেছে নেওয়ার পর, নিচে Declaration এ ক্লিক করুন এবং ‘জেনারেট ওটিপি’ বাটনে ক্লিক করুন।
স্টেপ 7: তারপর ওটিপি দেওয়ার পরে, আপনাকে ‘Verify ‘ বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 8: এর পর ‘ডাউনলোড পিডিএফ’ বাটনে ক্লিক করুন। ফ্রিতে ই-প্যান ডাউনলোড শেষ হয়ে গেলে আপনি স্ক্রিনে একটি মেসেজ পাবেন। ‘continue with paid e-PAN download facility ‘ তে ক্লিক করুন এবং পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন। পেমেন্টের পরে, ‘Download PDF’ বাটনে ক্লিক করুন।

ই-প্যান কার্ড PDF ফরম্যাটে ডাউনলোড করা হবে। এতে এটি একটি পাসওয়ার্ড থাকে যেটা আপনার জন্ম তারিখ।

UTIITSL পোর্টাল থেকে ই-প্যান ডাউনলোড করার পদ্ধতি

আপনি UTIITSL পোর্টালের মাধ্যমে ই-প্যান ডাউনলোড করতে পারেন। আপনি যদি একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেন বা এতে সংশোধন করেন তাহলে আপনি 30 দিনের মধ্যে এটি ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তারপর ডাউনলোডের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। UTIITSL এর মাধ্যমে ডাউনলোড করতে, আপনাকে নীচের স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: প্রথমে অফিসিয়াল UTIITSL পোর্টাল https://pan.utiitsl.com/ এ যেতে হবে।
স্টেপ 2: তারপর নিচে স্ক্রোল করুন এবং ‘Download e-PAN’ ট্যাবে ক্লিক করার পর আপনাকে ‘Click to download’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে একটি নতুন পেজ এ redirect করা হবে, যেখানে প্যান নাম্বার, জন্ম তারিখ, ক্যাপচা কোড লিখতে হবে। এর পর ‘সাবমিট‘ বাটনে ক্লিক করতে হবে৷

স্টেপ 4: তারপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে একটি লিঙ্ক পাঠানো হবে। আপনাকে লিঙ্কটিতে ক্লিক করতে হবে এবং OTP ব্যবহার করে ই-প্যান কার্ড ডাউনলোড করতে হবে।

আধার নাম্বার থেকে কীভাবে প্যান কার্ড ডাউনলোড করবেন?

আপনি আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটের মাধ্যমে ই-প্যান ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনার আধার কার্ড নাম্বার লাগবে এবং নিচের স্টেপগুলো ফলো করতে হবে:

স্টেপ 1: অফিসিয়াল ইনকাম ট্যাক্স ই-ফাইলিং ওয়েবসাইট (https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/instant-e-pan/checkStatusDownloadEpan) তে যেতে হবে।
স্টেপ 2: এখানে আপনাকে ‘চেক স্ট্যাটাস/ ডাউনলোড প্যান’ অপশনে ট্যাপ করতে হবে, তারপর Continue তে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনার ‘আধার নাম্বার‘ লিখতে হবে এবং ‘Continue‘ বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 4: তারপর আধার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে পাঠানো ‘আধার ওটিপি’ দিয়ে Continue-তে ক্লিক করতে হবে।

স্টেপ 5: আপনার ই-প্যান স্ট্যাটাস স্ক্রিনে দেখা যাবে। যখন নতুন ই-প্যান তৈরি হয়ে যাবে, তখন ই-প্যান কপি ডাউনলোড করতে ‘ডাউনলোড ই-প্যান’-এ ক্লিক করতে হবে।

The post কীভাবে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করবেন? জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-download-pan-card-tips-in-bengali/feed/ 0
আধারের সাথে ভুল প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন? জেনে নিন সংশোধন করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-delink-pan-aadhaar-know-step-by-step-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-delink-pan-aadhaar-know-step-by-step-in-bengali/#respond Sat, 27 May 2023 03:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40514 একাধিক PAN থাকলে অবশ্যই একটির অধিক প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক সরানো উচিত

The post আধারের সাথে ভুল প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন? জেনে নিন সংশোধন করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি আধারের সাথে ভুল PAN লিঙ্ক করে থাকেন তাহলে আপনার কাছে এটি সংশোধন করার জন্য এখনও সময় আছে। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, 30 জুন, 2023 পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা যাবে। যদি আধারের সাথে ভুল প্যান লিঙ্ক থাকে, তাহলে ITR (আয়কর রিটার্ন) ফাইল করতে সমস্যা হতে পারে। আরও পড়ুন: গরমের ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা , মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা

PAN-Aadhaar লিঙ্ক সরানোর পদ্ধতি

বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে প্যান-আধার লিঙ্ক সরানোর পদ্ধতিগুলি জানানো হল।

যদি প্যান কার্ড অন্য কারোর আধারের সাথে লিঙ্ক করা থাকে

স্টেপ 1: যদি প্যান কার্ড অন্য কোনও ব্যক্তির আধারের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে প্যান সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে প্যান কার্ড প্রসেসিং ডিটেইলসটি জানতে হবে।
স্টেপ 2: তার পরে ITBA (ইনকাম ট্যাক্স বিজনেস অ্যাপ্লিকেশন) এর মাধ্যমে RCC (আঞ্চলিক কম্পিউটার কেন্দ্র) থেকে অডিট লগ নিতে হবে।
স্টেপ 3: তারপর ভুল লিঙ্ক করার কারণ খুঁজতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে যে লিঙ্ক সরানোর প্রয়োজন আছে কিনা। যদি ডিলিঙ্কিং প্রয়োজন হয়, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র আয়কর বিভাগে জমা দিতে হবে।

একই ব্যক্তির দুটি PAN

স্টেপ 1: আপনার যদি দুটি প্যান কার্ড থাকে, তাহলে PAN স্টেটাস চেক করতে আয়কর বিভাগের মোবাইল অ্যাপে CBN বিভাগে যোগাযোগ করতে হবে।
স্টেপ 2: উভয় প্যান কার্ড সক্রিয় থাকলে, সেগুলি ইতিমধ্যেই ডি-ডুপ্লিকেশনের অধীনে আছে কিনা তা চেক করতে হবে। যদি থাকে তাহলে আয়কর বিভাগের অফিসারের সাথে যোগাযোগ করুন৷
স্টেপ 3: এটি সংশোধন করার জন্য আয়কর বিভাগের কাছে প্রয়োজনকাগজপত্র জমা দিতে হবে।

একই নম্বরে একাধিক প্যান

স্টেপ 1: প্রথমে প্যান পরিষেবা প্রদানকারীর কাছ থেকে প্যান কার্ড প্রসেসিং এর ডিটেইলস নিতে হবে।
স্টেপ 2: তারপরে যাকে প্যান কার্ড বরাদ্দ করা হয়েছে তাকে চিহ্নিত করার জন্য একটি অনুরোধ ফাইল করুন।
স্টেপ 3: এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র আয়কর বিভাগে জমা দিতে হবে।
স্টেপ 4: প্রসেসিং এর পর আপনাকে একটি নতুন প্যান কার্ড দেওয়া হবে।

ডিলিঙ্কের জন্য এই ডকুমেন্টগুলির প্রয়োজন

  • প্যান কার্ডের কপি
  • আধার কার্ডের কপি
  • অভিযোগ পত্রের কপি
  • এড্রেস প্রুফ
  • ই-মেইল আইডি

প্যান-আধার ডিলিঙ্ক রিকোয়েস্ট সাবমিট করার পদ্ধতি

  • ই-ফাইলিং পোর্টাল অনুসারে, যদি আপনার আধার ভুল প্যান নম্বরের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে প্যান-আধার ডিলিঙ্ক করার জন্য JAO এর কাছে একটি অনুরোধ সাবমিট করতে হবে। তারপরে আপনি আবার প্যান-আধার লিঙ্ক করার অনুরোধ সাবমিট করতে পারবেন। এর জন্য আপনাকে ফিও দিতে হবে।
  • এর জন্য আপনাকে জানতে হবে আপনার JAO কে? এটি জানতে, আপনি eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/knowYourAO-এ যেতে পারেন। এখানে আপনাকে আপনার প্যান এবং মোবাইল নম্বর লিখতে হবে। ভেরিফিকেশনের পরে আপনি JAO-এর সম্পূর্ণ ডিটেইলস দেখতে পাবেন।
  • এছাড়া ই-ফাইলিং পোর্টালে লগইন করে JAO-এর ডিটেইলস দেখতে পারেন। এর জন্য আপনাকে মাই প্রোফাইল > Jurisdictional ডিটেইলস এ ক্লিক করতে হবে। আপনি JAO এর সমস্ত তথ্য পাবেন।
  • তারপর আপনি ই-পোর্টালের মাধ্যমে উপলব্ধ ইমেল আইডির মাধ্যমে JAO কর্মকর্তার সাথে কানেক্ট করতে পারবেন।

কেন প্যান-আধার লিঙ্ক করা প্রয়োজন?

আয়কর আইনের 139AA ধারা অনুসারে, প্রত্যেক ব্যক্তি যার একটি পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) জারি করা হয়েছে এবং একটি আধার নম্বর রয়েছে, তাদের PAN-এর সাথে তাদের আধার লিঙ্ক করতে হবে। বিশেষ করে যে ব্যক্তিদের 1 জুলাই, 2017 বা তার আগে প্যান জারি করা হয়েছে, তাদের 30 জুন 2023 এর আগে তাদের আধার প্যানের সাথে লিঙ্ক করতে হবে। আধারের সাথে প্যান লিঙ্ক করতে, আপনাকে 1000 টাকাও দিতে হবে। আরও পড়ুন: BSNL এর 329 টাকার প্ল্যানে পাবেন 1000GB ডেটা! 30 জুলাই পর্যন্ত থাকবে অফার

কোন কোন পরিস্থিতিতে প্যান-আধার ডিলিঙ্ক করা যেতে পারে?

ডুপ্লিকেট প্যান: যদি একই নম্বর থেকে একাধিক প্যান কার্ড ইস্যু করা হয়ে থাকে, তাহলে তা ডিলিঙ্ক করা যাবে। প্যান ইস্যু করার প্রক্রিয়ায় জালিয়াতির কারণেও এটি ঘটতে পারে। এই সব ক্ষেত্রে, একাধিক প্যান থাকার জন্য কোনও জরিমানা এড়াতে ডুপ্লিকেট প্যানের সাথে আধার ডিলিঙ্ক করা প্রয়োজন।

একাধিক PAN: একাধিক PAN ইস্যু করাও PAN-এর সাথে আধার ডিলিঙ্ক করার অন্যতম কারণ হতে পারে। এই অবস্থায় একাধিক PAN থাকার জন্য কোনও জরিমানা এড়াতে ডুপ্লিকেট প্যানের সাথে আধার ডিলিঙ্ক করা গুরুত্বপূর্ণ।

ভুল লিঙ্কিং: অনেক সময় লিঙ্কিং প্রক্রিয়ায় ভুল হতে পারে। একজনের প্যান কার্ড অন্য ব্যক্তির আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ট্যাক্স ফাইল করার সময় কোনও বিভ্রান্তি এড়াতে আধার এবং প্যানের লিঙ্ক সরানো প্রয়োজন।

ফেক প্যান: কোন ব্যক্তি যদি তার আধারকে একটি জাল প্যান কার্ডের সাথে লিঙ্ক করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে, কোনও আইনি জটিলতা এড়াতে PAN থেকে আধার ডি-লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ।

আধার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা আছে কি না কীভাবে পরীক্ষা করবেন?

আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না সেটা আপনি অনলাইনে চেক করতে পারেন। এর জন্য আপনাকে আয়কর ই-ফাইলিং পোর্টালে যেতে হবে (https://www.incometax.gov.in/iec/foportal/) এবং আধার লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে। তাহলে প্যান এবং আধার লিঙ্ক আছে কি না সেই সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আরও পড়ুন: Bhediya, City of Dreams Season 3 সহ একাধিক সিনেমা এবং সিরিজ OTT তে রিলিজের জন্য প্রস্তুত, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আধারের সাথে ভুল প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন? জেনে নিন সংশোধন করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-delink-pan-aadhaar-know-step-by-step-in-bengali/feed/ 0
মিনিটের মধ্যে ডাউনলোড করুন e-PAN কার্ড, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/how-to-download-e-pan-card-online-simple-steps-hindi/ https://www.91mobiles.com/bengali/how-to-download-e-pan-card-online-simple-steps-hindi/#respond Sun, 27 Feb 2022 02:55:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22944 এখন অনলাইনেই পেয়ে যাবেন e-PAN কার্ড

The post মিনিটের মধ্যে ডাউনলোড করুন e-PAN কার্ড, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
আয়কর রিটার্ন (ITR) ফাইল করার জন্য আধার কার্ডের পাশাপাশি, PAN কার্ডও ভারতীয় নাগরিকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু, যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায়, তাহলে চিন্তা করার দরকার নেই, কারণ আপনি সহজেই আপনার ঘরে বসেই e-PAN কার্ড ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে নিচে দেওয়া কিছু ধাপ অনুসরণ করতে হবে। আসুন জেনে নেই কিভাবে অনলাইনে ই-প্যান কার্ড ডাউনলোড করবেন (ই-প্যান কার্ড ডাউনলোড)।

কিভাবে ই প্যান কার্ড ডাউনলোড করবেন

ই-প্যান কার্ড পুরোপুরি একটি ফিজিক্যাল প্যান কার্ডের মতোই কাজ করে। সমস্ত ফিজিক্যাল ট্রানজেকশন এবং ডোমেনের জন্য এই e-PAN কার্ড ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করা বেশ সহজ। আপনি সহজেই ঘরে বসে আপনার ফোন বা ল্যাপটপে এটি ডাউনলোড করতে পারেন। তার জন্য আপনাদের এই সহজ স্টেপ গুলো অনুসরণ করতে হবে।

  • প্রথমে https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html এ যান।
  • এর পরে একটি পেজ খুলবে, যেখানে জিজ্ঞাসা করা তথ্য (প্যান কার্ড নম্বর, আধার কার্ড নম্বর এবং জন্ম তারিখ) পূরণ করতে হবে।
  • তথ্য পূরণ করার পরে, ক্যাপচা পূরণ করুন এবং সাবমিট এ ক্লিক করুন।

  • এর পরে আপনার সামনে প্রিভিউ ডিটেল আসবে এবং তারপর ‘Generate OTP’-তে ক্লিক করুন।
  • এর পরে, রেজিস্টার নম্বরে প্রাপ্ত OTP টি লিখুন।
  • OTP যাচাই করুন এবং প্রদত্ত ই-প্যান ডাউনলোড অপশন এ ক্লিক করুন।
  • এখন যেকোনো একটি পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন এবং পেমেন্ট নিশ্চিত করার অপশনে ক্লিক করুন।
  • প্রসেসিং ফি হিসেবে 8.26 পয়সা দিতে হবে। সফলভাবে পেমেন্ট এর পর continue অপশনে ক্লিক করুন।
  • এর পর ‘Paid e-PAN Download Facility ‘-তে ক্লিক করুন।
  • এর পরে আপনি আপনার ফোন বা ল্যাপটপে ই-প্যান কার্ডের পিডিএফ ডাউনলোড করতে সক্ষম হবেন যা পাসওয়ার্ড প্রোটেকটেড থাকবে।
  • এই ফাইলটি খোলার জন্য আপনাকে পাসওয়ার্ড হিসাবে আপনার জন্ম তারিখ লিখতে হবে।

তবে এখানে উল্লেখ্য যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর 272B ধারা অনুযায়ী,কারোর একের অধিক প্যান কার্ড থাকলে, 10,000 টাকা জরিমানা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মিনিটের মধ্যে ডাউনলোড করুন e-PAN কার্ড, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-download-e-pan-card-online-simple-steps-hindi/feed/ 0