E-Waste - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 28 Sep 2022 16:44:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বাড়িতে খারাপ টিভি, ফোন বা ফ্রিজ পরে আছে? চিন্তা নেই, এখানে বেচলে পাবেন ভালো দাম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/people-can-sale-their-old-tv-phone-fridge-at-best-price-in-delhi-check-rate-list-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/people-can-sale-their-old-tv-phone-fridge-at-best-price-in-delhi-check-rate-list-know-more-in-bengali/#respond Mon, 12 Sep 2022 16:40:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32300 দিল্লিতে E-Waste এর বিনিময়ে পাওয়া যাচ্ছে দাম

The post বাড়িতে খারাপ টিভি, ফোন বা ফ্রিজ পরে আছে? চিন্তা নেই, এখানে বেচলে পাবেন ভালো দাম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে প্রায় প্রত্যেক বাড়িতেই কম বেশি অকেজো ইলেকট্রনিক আইটেম অর্থাৎ E-Waste পরে থাকে যা আমরা দেখেও দেখি না আর সেগুলি বাড়ির পরিবেশ নষ্ট করে। যদি আপনার বাড়িতেও এই ধরনের জিনিস পড়ে থাকে আর আপনি যদি পরিবেশ বাঁচানোর পাশাপাশি কিছু টাকা উপার্জন করতে চান তবে এই উদ্দেশ্যে প্রথমবার নগর নিগম মহানগরে E-Waste কেনার ব্যাবস্থা করেছে। জানিয়ে রাখি এটি Ghaziabad Nagar Nigam এর একটি প্রয়াস। নিগমের পক্ষ থেকে দুটি কোম্পানিকে E-Waste সংগ্রহ করে তার বদলে টাকা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। নিগমের পক্ষ থেকে এইসব আইটেমের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোম্পানিকে এই সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কোন জিনিসের জন্য কত দাম পাওয়া যাবে।

E-Waste বেচার জন্য যোগাযোগ করুন

Ghaziabad Nagar Nigam এর এই E-Waste সংগ্রহের বিষয়ক কোম্পানিগুলির সঙ্গে অনলাইনে সম্পর্ক করতে হবে। আপনাদের Attero recycling Pvt Ltd এবং rollz India waste management এর ওয়েবসাইটে গিয়ে এখানে দেওয়া ফোন নাম্বারে কল করতে হবে। এরপর কোম্পানির ক্রমছারি আপনার বাড়িতে এসে E-Waste সংগ্রহ করে নিয়ে যাবে।

পুরনো টিভি থেকে অকেজো এসি, সবকিছুর জন্যই পাবেন দাম

চলুন জেনে নেওয়া যাক কোন আইটেমের জন্য কত দাম পাওয়া যাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পুরনো খারাপ সাদা কালো টিভির জন্য 60 টাকা, রঙিন টিভির জন্য 250 টাকা, দেড় টন এসির জন্য 2400 টাকা, এক টন এসির জন্য 2000 টাকা, এলসিডি / এলইডির জন্য 400 টাকা, ডেক্সটপের জন্য 650 টাকা, স্মার্টফোনের জন্য 120 টাকা, ফিচার ফোনের জন্য 60 টাকা, প্রিন্টার, মাউস ও কিবোর্ডের জন্য 20 টাকা, ল্যাপটপের জন্য 800 টাকা, রেফ্রিজারেটর 100 লিটার পর্যন্ত হলে 600 টাকা, রেফ্রিজারেটর 350 লিটারের বেশি হলে 800 টাকা এবং মাইক্রোওয়েভের জন্য 150 টাকা করে দাম পাওয়া যাবে।

রিপোর্ট অনুযায়ী এই ধরনের E-Waste বেচার ফলে পরিবেশ সুরক্ষিত থাকবে। এর ফলে ইলেক্ত্রনিক প্রোডাক্টে আগুন ধরার ঘটনাও কমবে। এর থেকে নিগম পাঁচ শতাংশ দাম পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বাড়িতে খারাপ টিভি, ফোন বা ফ্রিজ পরে আছে? চিন্তা নেই, এখানে বেচলে পাবেন ভালো দাম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/people-can-sale-their-old-tv-phone-fridge-at-best-price-in-delhi-check-rate-list-know-more-in-bengali/feed/ 0