Earbuds - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 10 Feb 2026 05:39:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Valentine’s Day উপলক্ষে লঞ্চ হল Dubstep Buzz X12, মাত্র 599 টাকা দামে পাওয়া যাবে Love Edition ইয়ারবাড https://www.91mobiles.com/bengali/dubstep-buzz-x12-love-edition-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/dubstep-buzz-x12-love-edition-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 10 Feb 2026 05:39:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73267 লঞ্চ হল Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition

The post Valentine’s Day উপলক্ষে লঞ্চ হল Dubstep Buzz X12, মাত্র 599 টাকা দামে পাওয়া যাবে Love Edition ইয়ারবাড first appeared on 91Mobiles Bengali.

]]>
Nu Republic এর ফাস্ট-ফ্যাশন কনজিউমার টেক ব্র্যান্ড Dubstep ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition লঞ্চ করা হয়েছে। এই বিশেষ সিজনাল এডিশন ইয়ারবাড এক্সক্লুসিভভাবে Instamart এর মাধ্যমে সেল করা হচ্ছে। ভ্যালেন্টাইনস ডের কথা মাথায় রেখে এই ইয়ারবাড প্যাশন-রেড কালার অপশনে এবং মেটালিক অ্যাক্সেন্ট সহ পেশ করা হয়েছে। এর ফলে এটি এক‌ই সঙ্গে স্টাইলিশ এবং এক্সপ্রেসিভ গিফট অপশনে পরিণত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট ইয়ারবাড সম্পর্কে।

Dubstep এর ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন Love on Loop এর অধীনে পেশ করা নতুন Buzz X12 Love Edition ভালোবাসা, মিউজিক এবং স্পন্টেনিটি থীমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই কোলাবরেশন কুইক-কমার্সের সুবিধা এবং এক্সপ্রেসিভ অডিও ডিজাইন সহ পেশ করা হয়েছে। এই প্রোডাক্টটি অনেক ইউজারদের শেষ মুহূর্তের ভ্যালেন্টাইনস ডে গিফটের দুশ্চিন্তা দূর করবে। ইউজাররা Instamart এর মাধ্যমে এই ইয়ারবাড অর্ডার করতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যেই হাতেও পেয়ে যাবেন।

Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition লেটেস্ট ও অ্যাডভান্স Bluetooth v5.4 সাপোর্ট করে। এতে কোম্পানির X-Bass টেকনোলজি দেওয়া হয়েছে, যা ডীপ বেস এবং ক্লিয়ার ভোকাল দিতে সক্ষম। সুন্দর কলিং এক্সপেরিয়েন্সের জন্য এতে Environmental Noise Cancellation অর্থাৎ ENC ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ভিড় এবং শোরগোলের মধ্যে থেকেও কলের ভয়েস পরিস্কার শোনা যাবে। এই ইয়ারবাডে 60 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম, ইন্টিউটিভ টাচ কন্ট্রোল এবং অন-ডে কমফোর্টেবল ফিট উপভোগ করা যায়। এইসব কারণে এটি দৈনন্দিন ব্যাবহার এবং উপহারের জন্য একটি আদর্শ বিকল্প।

ভ্যালেন্টাইনস ডে আরও আকর্ষণীয় করে তোলার জন্য Dubstep এর পক্ষ থেকে Instamart ইউজারদের জন্য Love on Loop ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই ক্যাম্পেইনে Instamart প্ল্যাটফর্মে Dubstep এলিজেবল প্রোডাক্ট কেনাকাটা করলে ইউজারদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে নয় জন বিজয়ীদের 3,000 টাকার ডিনার ভাউচার দেওয়া হবে। এছাড়াও এক জন গ্ৰ্যান্ড প্রাইজ উইনারকে দুই জনের জন্য গোয়ার ফ্লাইট টিকিট দেওয়া হবে। এর সঙ্গে থাকছে অভিনেতা অভয় দেওলের সঙ্গে দেখা করার সুযোগ। তবে এটি উপলব্ধতা এবং শিডিউলের ওপর নির্ভর করবে।

Instamart প্ল্যাটফর্মে Dubstep Buzz X12 Wireless Earbuds Love Edition সীমিত সময়ের জন্য 599 টাকা অফার প্রাইসে সেল করা হচ্ছে। যারা উপহার দেওয়ার জন্য একটি সস্তা অপশন খুঁজছেন তাঁরা এই ইয়ারবাড কিনতেই পারেন।

The post Valentine’s Day উপলক্ষে লঞ্চ হল Dubstep Buzz X12, মাত্র 599 টাকা দামে পাওয়া যাবে Love Edition ইয়ারবাড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/dubstep-buzz-x12-love-edition-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
AI ট্রান্সলেশন, 3D অডিও এবং শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus Nord Buds 3r, দাম মাত্র 2,000 টাকার চেয়েও কম https://www.91mobiles.com/bengali/oneplus-nord-buds-3r-with-ai-features-54-hour-battery-3d-audio-support-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-nord-buds-3r-with-ai-features-54-hour-battery-3d-audio-support-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 28 Aug 2025 10:40:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66933 লঞ্চ হল OnePlus Nord Buds 3r ইয়ারবাড

The post AI ট্রান্সলেশন, 3D অডিও এবং শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus Nord Buds 3r, দাম মাত্র 2,000 টাকার চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
OnePlus তাদের নতুন অডিও প্রোডাক্ট হিসেবে OnePlus Nord Buds 3r ইয়ারবাড লঞ্চ করেছে। এটি কোম্পানির পুরনো Nord Buds 2r এর আপগ্ৰেডেড ভার্সন। কোম্পানি এবার বিশেষভাবে ব্যাটারি ব্যাকআপ এবং স্মার্ট ফিচার নিয়ে কাজ করেছে। Nord Buds 3r ইয়ারবাডে এখন চার্জিং কেস সহ 54 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

OnePlus Nord Buds 3r ইয়ারবাডের দাম রাখা হয়েছে 1,799 টাকা। তবে লঞ্চ অফারে মাত্র 1,599 টাকার বিনিময়ে এই ডিভাইস কেনা যাবে। এই নতুন ডিভাইসটি Aura Blue এবং Ash Black কালার অপশনে সেল করা হবে। আগামী 8 সেপ্টেম্বর, 2025 থেকে এই ডিভাইসের সেল শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, Flipkart, Myntra, Croma, Reliance Digital, Vijay Sales ও Bajaj Electronics এর মতো অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি অফলাইন প্ল্যাটফর্ম থেকেও এটি কেনা যাবে।

Nord Buds 3r এ বেশ স্টাইলিশ লুক রয়েছে। এতে 12.4mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে, যা ডিপ বেস ও ক্লিয়ার সাউন্ড দিতে সক্ষম। কোম্পানি এতে Titanized ডায়াফ্রাম ব্যাবহার করেছেন যার ফলে অডিও আউটপুট আরও শার্প হয়ে ওঠে। এছাড়াও এই ইয়ারবাডে ডুয়েল মাইক্রোফোন যোগ করা হয়েছে, যা কলিঙের সময় AI বেসড নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করে। অর্থাৎ ভিড় বা ট্রাফিকের মধ্যে দাঁড়িয়েও পরিস্কার কথা বলা যায়। এতে অ্যান্টি-উইন্ড স্ট্রাকচার দেওয়া হয়েছে, ফলে হাওয়ার আওয়াজ কম আসে। এছাড়াও এতে OnePlus 3D Audio ফিচার রয়েছে।

কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.4 সাপোর্ট দেওয়া হয়েছে। এর ফলে ফাস্ট কানেকশনের পাশাপাশি স্টেবল অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই অডিও ডিভাইসের সবচেয়ে বড় বিশেষত্ব এটির ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি, অর্থাৎ এক সঙ্গে এতে দুটি ডিভাইস কানেক্ট করা যায় এবং সহজেই সুইচ করা যায়।

গেমিঙের জন্য এতে 47ms লো-লেটেন্সি মোড দেওয়া হয়েছে। অর্থাৎ গেমিঙের সময় সাউন্ড এবং ভিজুয়ালের মধ্যে অত্যন্ত কম ডিলে দেখা যাবে, ফলে গেমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর হয়ে উঠবে।

OnePlus Nord Buds 3r এ বেশ কিছু স্মার্ট ফিচার যোগ করা হয়েছে। এতে Tap 2 Take ফিচার রয়েছে, যার সাহায্যে শুধুমাত্র ডবল ট্যাপ করে ফটো তোলা যায়। এক‍ইভাবে Aqua Touch ফিচারের মাধ্যমে ভেজা হাতেও স্মুথ এবং সঠিক টাচ রেসপন্স পাওয়া যায়। বিশেষভাবে বর্ষার মরশুমে এই ফিচার যথেষ্ট কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এতে Find My Earbuds ফিচার যোগ করা হয়েছে, যার সাহায্যে হারিয়ে যাওয়া ইয়ারবাড সহজেই ট্র্যাক করা যায়। OnePlus এর পক্ষ থেকে এই ডিভাইসে AI Translation ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে বিদেশ যাত্রা বা কোনো বিদেশী ভাষায় কথাবার্তার সময় রিয়েল টাইম ট্রান্সলেশন সাপোর্ট করে। এতগুলি স্মার্ট ফিচারের দৌলতে Nord Buds 3r অডিও ডিভাইসের পাশাপাশি স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করে।

Nord Buds 3r এর সবচেয়ে বড় বিশেষত্ব চার্জিং কেস সহ এটির 54 ঘন্টা ব্যাটারি লাইফ। এছাড়াও এতে TUV Rheinland Battery Health সার্টিফিকেশন রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1000 চার্জিং সাইকেল পর্যন্ত এটির ব্যাটারি পারফরমেন্স বজায় থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যাটারি হেল্থ খারাপ হবে না। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP55 রেটিং রয়েছে।

যেসব ইউজাররা কম দামে দীর্ঘ ব্যাটারি লাইফ, বিভিন্ন AI ফিচার এবং সুন্দর সাউন্ড কোয়ালিটি সহ একটি ইয়ারবাড খুঁজছেন তাদের জন্য OnePlus Nord Buds 3r একটি অসাধারণ অপশন। এটির 54 ঘন্টা ব্যাটারি লাইফ, ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি এবং স্মার্ট ফিচার এটিকে অন্যান্য ডিভাইসের থেকে আলাদা করে তোলে।

The post AI ট্রান্সলেশন, 3D অডিও এবং শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus Nord Buds 3r, দাম মাত্র 2,000 টাকার চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-nord-buds-3r-with-ai-features-54-hour-battery-3d-audio-support-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
সি-ব্রিজ ওপেন ইয়ার ডিজাইন সহ ভারতে লঞ্চ হল Huawei FreeClips, জেনে নিন ফিচার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/huawei-freeclips-launched-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/huawei-freeclips-launched-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 14 Jul 2025 08:45:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65971 ভারতে লঞ্চ হল Huawei FreeClips

The post সি-ব্রিজ ওপেন ইয়ার ডিজাইন সহ ভারতে লঞ্চ হল Huawei FreeClips, জেনে নিন ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে Huawei তাদের ওপেন-ইয়ার FreeClips ইয়ারবাড লঞ্চ করেছে। এর মাধ্যমে কোম্পানি তাদের গ্লোবাল অডিওর প্রোডাক্টের সংখ্যা বাড়িয়েছে। এই ইয়ারবাডের ডিজাইন মূলত আরাম, যথেষ্ট ব্যাবহার এবং অ্যাডভান্স ফিচারের দারুণ মেলবন্ধন হিসাবে পেশ করা হয়েছে। এই ডিভাইসের নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে Huawei FreeClips ইয়ারবাডটি ইউনিক ডিজাইন সহ পেশ করা হয়েছে। বাজারের উপস্থিত অন্যান্য ইয়ারবাডের থেকে এই ইয়ারবাডটি অনেকটাই অন্যরকম। এতে C-bridge টেকনোলোজি রয়েছে, এক্ষেত্রে এক মাথায় স্পিকার থাকে এবং অন্য প্রান্তে কানের বাইরের অংশে আটকে থাকার জন্য গ্রিপ হিসাবে কাজ করে।

Huawei FreeClips ইয়ারবাডটিতে ওপেন ইয়ার-ডিজাইন দেওয়া হয়েছে, অর্থাৎ একটি পুরোপুরি কানের নালীতে আটকে থাকে না। একইসঙ্গে এই ইয়ারবাডটিতে সুবিধাও আছে, তেমন একটি সমস্যাও আছে। সুবিধা হল যেহেতু এটি ইউজারদের কানকে পুরোপুরি বন্ধ করে না, তাই ইউজাররা আশপাশের শব্দ শুনতে পারেন এবং বাইরের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে পারবেন। তবে এর ফলে নয়েজ ক্যানশেলেশন হয় না এবার বাইরের শব্দ শোনা যায়। অন্যদিকে Huawei এর বক্তব্য অনুযায়ী FreeClips এ একটি আধুনিক মাইক্রোফোন সিস্টেম রয়েছে, এতে মাল্টি-চ্যানেল ডিপ নিউরাল নেটওয়ার্ক (DNN) অ্যালগরিদম ব্যাবহার করা যায়। এই টেকনোলোজি আশেপাশের আওয়াজ কমিয়ে দেয় এবং পরিষ্কারভাবে অডিও শোনা যায়।

Huawei প্রথম কোম্পানি না, যারা ওপেন-ইয়ার ডিজাইন লঞ্চ করেছে। এর আগেও বেশ খানিকটা একই ডিজাইন সহ Galaxy Buds Live লঞ্চ করা হয়েছিল। এই ডিভাইসটি অনেকটা কিডনি বিন্সের মতো দেখায়। তবে Huawei FreeClips ইয়ারবাডের ডিজাইন Noise Air Clips ইয়ারবাডের মতো লাগে, এতেও একটি C-শেপের ডিজাইন রয়েছে। জানিয়ে রাখি Noise Air Clips ইয়ারবাডটি কম দামে 3,999 টাকায় পেশ করা হয়েছিল। অন্যদিকে Huawei FreeClips ইয়ারবাডের দাম 14,999 টাকা রাখা হয়েছে।

এই ইয়ারবাডটিতে সেল্ফ-অ্যাডাপ্টিভ লেফ্ট-রাইট অডিও চ্যানেলের মতো সুবিধা রয়েছে, এর ফলে ইউজাররা যেকোনো ইয়ারবাড যেকোনো কানে পরতে পারবেন। এর সাহায্যে আরও সহজেই এটি ব্যাবহার করা যাবে। প্রতিটি ইয়ারবাডে 10.8mm ডুয়েল ম্যাগনেট হাই-সেন্সিটিভ ড্রাইভার ইউনিট রয়েছে, এটি একটি ডায়নামিক বেস অ্যালগরিদমের সঙ্গে যোগ করা হয়েছে। এর ইয়ারবাডটির অডিও আরও ভালভাবে উপভোগ করার জন্য স্পষ্ট ভোকাল এবং গভীর, শক্তিশালী বেস পাওয়া যায়।

কোম্পানির বক্তব্য অনুযায়ী Huawei FreeClips ইয়ারবাডটিতে এক নাগাড়ে 8 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং চার্জিং কেস সহ 36 ঘন্টার ব্যাটারি লাইফ পাওয়া যায়। এই ডিভাইসটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এটি মাত্র 10 মিনিট চার্জ করলে প্রায় 3 ঘন্টা পর্যন্ত অডিও উপভোগ করা যাবে। Huawei FreeClips ইয়ারবাডের প্রতিটি অংশে জেসচার কন্ট্রোল রয়েছে, ‘Acoustic Ball’, ‘C-bridge’ বা ‘Comfort Bean’ এর মতো অংশগুলিতে টাচ কন্ট্রোল পাওয়া যায়। এই ইয়ারবাডটির বিশেষত্ব হল এর হেড মোশান কন্ট্রোল। এর ফলে ইউজাররা শুধুমাত্র মাথা নাড়িয়ে কল রিসিভ বা রিজেক্ট করতে পারবেন, অর্থাৎ মাথা নাড়ালেই কল রিসিভ হয়ে যাবে এবং কল রিজেক্ট করার জন্য মাথা ঝাঁকাতে হবে।

Huawei FreeClips ইয়ারবাডটিতে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে, অর্থাৎ একইসঙ্গে দুটি ডিভাইস কানেক্ট করা যাবে। এই ইয়ারবাডটি iOS, Android, এবং Windows ডিভাইসের সঙ্গে সহজেই প্যায়ার করা যাবে। বর্তমানে Amazon India এবং rtcindia.net সাইটের মাধ্যমে ইয়ারবাডটি 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে এটি Beige, Purple, এবং Black এর মতো কালার অপশনে পাওয়া যাবে।

The post সি-ব্রিজ ওপেন ইয়ার ডিজাইন সহ ভারতে লঞ্চ হল Huawei FreeClips, জেনে নিন ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/huawei-freeclips-launched-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
এসে গেছে নতুন OnePlus Buds 3, 44 ঘন্টা পর্যন্ত চলবে ব্যাটারি, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/oneplus-buds-3-launched-with-with-anc-dual-drivers-up-to-44-hours-playback-price-features-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-buds-3-launched-with-with-anc-dual-drivers-up-to-44-hours-playback-price-features-details-in-bengali/#respond Thu, 25 Jan 2024 05:41:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45970 ভারতে লঞ্চ হয়েছে OnePlus Buds 3

The post এসে গেছে নতুন OnePlus Buds 3, 44 ঘন্টা পর্যন্ত চলবে ব্যাটারি, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে চীনে লঞ্চের পর এবার ভারতে OnePlus Buds 3 পেশ করা হয়েছে। কোম্পানির নতুন OnePlus 12 এবং OnePlus 12R ফোনের সঙ্গেই এই ইয়ারবাড মারেতে লঞ্চ করা হয়েছে। এই নতুন হাই এন্ড ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন, IP55 রেটিং, টাচ কন্ট্রোল, এলএইচডিসি 5.0 Hi-Res অডিও সাপোর্ট, ডুয়েল ডায়নামিক ড্রাইভারের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

OnePlus Buds 3 এর দাম এবং সেল

  • ভারতে OnePlus Buds 3 এর দাম 5,499 টাকা। আগামী 6 ফেব্রুয়ারি থেকে ওয়ানপ্লাস ডট ইন, আমাজন, ক্রোমা এবং অন্যান্য ওপ্পো পার্টনার স্টোরের মাধ্যমে এই ডিভাইস সেল করা হবে।
  • আরসিসি মেম্বাররা 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 800 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন।
  • নতুন OnePlus Buds 3 মেটালিক গ্রে এবং স্প্লেন্ডিড ব্লু কালারে পেশ করা হয়েছে।

OnePlus Buds 3 এর স্পেসিফিকেশন এবং ফিচার

  • এতে 10.4mm বুফার্স এবং 6mm টুইটার ডুয়েল ড্রাইভার দেওয়া হয়েছে। এতে কোম্পানি মোট 6 মাইক্রোফোন যোগ করেছে।
  • দুটি ইয়ারবাডে 3-3 মাইক্রোফোন দেওয়া হয়েছে যার ফলে আওয়াজ শুনতে কোনো সমস্যাই হবে না।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ব্লুটুথ 5.3 রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইয়ারবাড 10 মিটার পর্যন্ত দুরত্বে কানেক্টিভিটি দিতে সক্ষম।
  • এতে 58mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এএনসি সাপোর্ট সহ এই বাড 6.5 ঘন্টা প্লেব্যাক দিতে পারে। তবে এএনসি অফ থাকলে ব্যাকআপ বেড়ে 10 ঘন্টা হয়ে যায়।
  • এই ইয়ারবাডের চার্জিং কেসে 520mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 28 ঘন্টা ব্যাকআপ দিতে পারে।
  • এই ইয়ারবাড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এটি মাত্র 10 মিনিট চার্জ করে 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।
  • এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP55 রেটিং আছে।

The post এসে গেছে নতুন OnePlus Buds 3, 44 ঘন্টা পর্যন্ত চলবে ব্যাটারি, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-buds-3-launched-with-with-anc-dual-drivers-up-to-44-hours-playback-price-features-details-in-bengali/feed/ 0
ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার https://www.91mobiles.com/bengali/dubai-based-endefo-announces-the-launch-of-wide-range-of-products-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/dubai-based-endefo-announces-the-launch-of-wide-range-of-products-details-in-bengali/#respond Wed, 12 Jul 2023 12:00:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42211 ভারতে লঞ্চ হল Endefo ব্র‍্যান্ডের 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট

The post ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Endefo তিনটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে।
  • একটি ওয়্যারলেস ইয়ার বাড লঞ্চ হয়েছে।
  • 15 জুলাই থেকে Amazon এ এই প্রোডাক্টগুলি সেলের জন্য পাওয়া যাবে।

দুবাইয়ের Endefo ব্র‍্যান্ড ভারতের স্মার্ট গ্যাজেট ব্র্যান্ডগুলিকে টক্কর দিতে ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে তিনটি স্মার্ট ওয়াচ, একটি ওয়্যারলেস ইয়ার বাড, তিন ধরনের স্পিকার এবং একটি ব্যাটারি পাওয়ারব্যাংক। এই পোস্টে আপনাদের এই প্রোডাক্ট গুলির ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Xiaomi Mix Fold 3 ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

মোট 6টি প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo

Endefo ভারতে তিনটি নতুন স্মার্ট ওয়াচ Enfit MAX, Enfit Plus এবং Enfit BOLD লঞ্চ করেছে। এর পাশাপাশি Enbuds 10 ওয়্যারলেস ইয়ার বাড, Entunz Glam, Mega এবং JAZZ ট্রলি স্পিকার, Power Pro 10 পাওয়ার ব্যাঙ্ক সহ একটি Enbeatz SW101 সাউন্ড বার লঞ্চ করেছে। ই-কমার্স সাইট Amazon এ 15 জুলাই থেকে Prime Day Sale এ এই সমস্ত প্রোডাক্টের সেল শুরু হবে। অর্থাৎ সেইসময় আপনারা অনেক ডিসকাউন্ট সহ এই প্রোডাক্টগুলি কিনতে পারবেন।

Endefo স্মার্ট ওয়াচের দাম এবং ফিচার

5,999 টাকা দামের Enfit MAX স্মার্ট ওয়াচটি Amazon Prime Day সেলের সময় মাত্র 1,599 টাকা দামে সেলের জন্য পাওয়া যাবে। এই ঘড়িটিতে 1.96 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ব্লুটুথ কলিং ফিচার এবং 135 টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেসার সেন্সর, ব্লাড অক্সিজেন ট্র্যাকারের সুবিধাও রয়েছে।

Enfit Plus স্মার্ট ওয়াচটির দাম 5,999 টাকা হলেও সেল চলাকালীন এই ঘড়িটি মাত্র 1,399 টাকা দামে কেনা যাবে। এই ঘড়িতে 1.69 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসটিতে ব্লুটুথ কলিং, 35 টিরও বেশি স্পোর্টস মোড, ব্লাড প্রেসার এবং ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করার অপশন রয়েছে।

কোম্পানির তৃতীয় স্মার্টওয়াচটি প্রায় 6,999 টাকা দামে লঞ্চ হলেও সেলের সময় মাত্র 1,499 টাকা দামে কেনা যাবে। এই ঘড়িটি রাউন্ড ডায়াল এবং জিঙ্ক মেটাল বডি সাপোর্ট করে। এই ঘড়িতে একটি 1.32 ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কলিং, 35টির বেশি স্পোর্টস মোড এবং 200+ ওয়াচ ফেস রয়েছে। এই ছাড়াও হার্ট রেট, ব্লাড অক্সিজেন সহ অনেক ফিচার রয়েছে। আরও পড়ুন: এবার অনলাইন গেম খেললে দিতে হবে 28% Tax! কতটা প্রভাব পড়বে PUBG, BGMI এবং Dream11-এর মতো গেমগুলির উপর? জেনে নিন ডিটেইলস

Enbuds 10 Buds এর দাম এবং ফিচার

Endefo-এর nBuds 10 true ওয়্যারলেস ইয়ারবাড টির দাম 1,599 টাকা হলেও Amazon Prime day সেল চলাকালীন এটি মাত্র 799 টাকা দামে কেনা যাবে। এই buds টি JL6983D2 চিপসেট এবং ব্লুটুথ 5.1 সাপোর্ট করে। এতে 300mAh চার্জিং কেস ব্যাটারি এবং 30mAh ইয়ারবাড ব্যাটারি রয়েছে। এছাড়াও এতে টাচ কন্ট্রোল ফিচার, IPX5 সোয়েট রেজিস্ট্যান্স রেটিং এবং স্টেরিও সাউন্ডও পাওয়া যাবে।

Endefo স্পিকারের দাম এবং ফিচার

গ্ল্যাম উডেন স্পিকার যার দাম 1,599 টাকা, সেটি ইউজাররা Amazon Prime day সেলের সময় 799 টাকা দামে কিনতে পারবেন। এতে Bluetooth 5.0, AUX, TF, USB এবং FM এর মতো কানেক্টিভিটি অপশন রয়েছে। এটি 30Hz থেকে 20KHz রেঞ্জ সাপোর্ট করে। এছাড়াও ডিভাইসটিতে 1200mAh ব্যাটারি পাওয়া যায়।

Entunz Mega স্পিকার Amazon প্রাইম ডে সেলের সময় 1,499 টাকায় পাওয়া যাবে। এটিতে Bluetooth 5.1, 12W আউটপুট RMS, AUX, TF, USB এবং FM সাপোর্ট রয়েছে। এই স্পিকারটি কারাওকে ওয়্যার মাইক্রোফোন সাপোর্ট করে। এছাড়াও এতে TWS ফাংশন এবং RGB লাইট কন্ট্রোল সহ 1800mAh ব্যাটারি প্রদান করা হয়েছে।

6,999 টাকা দামের Entunz JAZZ ট্রলি স্পিকারটি মাত্র 2,999 টাকা দামে পাওয়া যাবে। এতে 24W আউটপুট RMS, Bluetooth 5.1, AUX, TF, USB এবং FM সাপোর্ট রয়েছে। এই ট্রলি স্পিকার একটি কারাওকে ওয়্যার মাইক্রোফোন সাপোর্ট করে। এছাড়াও এটি 3600mAh ব্যাটারি সাপোর্ট করে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

Endefo পাওয়ার ব্যাংকের দাম এবং ফিচার

Endefo ED10 10000mAh 12W পাওয়ার ব্যাঙ্কও লঞ্চ করেছে, যার দাম 1999 টাকা, যেটি Amazon Prime Day সেলের সময় শুধুমাত্র মাত্র 799 টাকা দামে পাওয়া যাবে।

Endefo সাউন্ড বারের দাম এবং ফিচার

Endefo এর নতুন সাউন্ড বার SW101 140W এর দাম 13,999 টাকা কিন্তু Amazon প্রাইম ডে সেলের সময় এটি মাত্র 6,999 টাকা দামে কেনা যাবে। এতে Bluetooth 5.0, HDMI, USB এবং AUX এর সাপোর্ট রয়েছে। এই ডিভাইসটিতে একটি 80W সাবউফার এবং চারটি 15W স্পিকার রয়েছে। এছাড়াও এটি ডিজিটাল ডিসপ্লে, রিমোট কন্ট্রোল এবং একাধিক EQ মোড সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/dubai-based-endefo-announces-the-launch-of-wide-range-of-products-details-in-bengali/feed/ 0