Electric Car - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 09:14:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 TATA কে টেক্কা দিতে মার্কেটে আসছে Hyundai Creta EV, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/hyundai-creta-ev-spied-during-testing-in-chennai-launch-in-2025-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hyundai-creta-ev-spied-during-testing-in-chennai-launch-in-2025-check-details-in-bengali/#respond Sun, 26 Feb 2023 15:28:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37253 2025 সালে লঞ্চ হবে Hyundai Creta EV

The post TATA কে টেক্কা দিতে মার্কেটে আসছে Hyundai Creta EV, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Hyundai Creta EV SUV একটি EV চার্জিং স্টেশনে দেখা গেছে।
  • Hyundai Creta EV SUV প্রজেক্টের কোডনাম SU2i EV।
  • Creta EV এর প্রোডাকশন 2024 এবং লঞ্চ 2025 সালে হতে পারে।

আসন্ন Hyundai Creta EV সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য এবং লিক রিপোর্ট সামনে আসছে। সম্প্রতি এই ইলেকট্রিক গাড়িটি চেন্নাইতে টেস্টিং এর সময় দেখা গেছে (Hyundai Creta EV spotted testing in Chennai)। এই গাড়িটিকে একটি আন্ডারবডি ব্যাটারি প্যাক সহ দেখা গেছে। আশা করা হচ্ছে যে দুই বছর পর অর্থাৎ 2025 সালে Hyundai Creta EV লঞ্চ হতে পারে। এর দাম 15 লক্ষ থেকে 30 লক্ষ টাকার মধ্যে হবে। আরও পড়ুন: লঞ্চের আগে দেখা গেল এই লো বাজেট ইলেকট্রিক স্কুটার, ভারতে এসেই টক্কর দেবে OLA স্কুটারকে

Hyundai Creta EV

Hyundai এর আসন্ন Creta EV SUV চেন্নাইয়ে টেস্টিং এর সময় দেখা গেছে। দেখে মনে হয়েছে এই প্রোটোটাইপটি আউটগোয়িং মডেলের উপর বেসড এবং বডির নীচে একটি সিলভার ব্যাটারি প্যাক দৃশ্যমান।এটিকে একটি EV হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই গাড়িটিকে একটি EV চার্জিং স্টেশনের কাছেও দেখা গেছে যা Creta এর নতুন পাওয়ারট্রেন অপশন নিশ্চিত করে। Creta EV বিদ্যমান Hyundai-Kia K প্ল্যাটফর্মে নতুন ব্যাটারি প্যাক ব্যবহার করতে পারে। এই প্ল্যাটফর্মটি বর্তমানে আন্তর্জাতিক মার্কেটে ICE-চালিত Hyundai Creta এবং Kia Seltos-এ দেওয়া হয়েছে। Hyundai-Kia ভবিষ্যতে জনপ্রিয় SUV-এর জন্য একটি হাইব্রিড সলিউশন পেশ করার জন্য সেই প্ল্যাটফর্মে আবার ঘুরে আসতে পারে।

রিপোর্ট অনুযায়ী Hyundai Creta EV এর উপর ইতিমধ্যেই কাজ চলছে এবং এটি 2025 সালে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে SU2i EV এবং এটি প্রথম Auto Expo 2025 এ দেখা যাবে। অন্যদিকে Creta EV এর সিরিজ প্রোডাকশন 2024 সালের শেষের দিকে যে কোন সময় শুরু হবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: এই দিন OTT-তে রিলিজ হবে Chor Nikal ke Bhaga, প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ইয়ামি এবং সানি কৌশলকে

যদিও Creta EV কোন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে সেটা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে যে Creta EV এর পরবর্তী প্রজন্মের মডেলটি আত্মপ্রকাশ করতে পারে। Creta EV আসন্ন Maruti Suzuki eVX EV SUV কে জোরদার টক্কর দেবে, যা 2025 সালে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post TATA কে টেক্কা দিতে মার্কেটে আসছে Hyundai Creta EV, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hyundai-creta-ev-spied-during-testing-in-chennai-launch-in-2025-check-details-in-bengali/feed/ 0
এপ্রিল থেকে অর্ডার করা যাবে MINI Electric Convertible কার, সিঙ্গেল চার্জে চলবে 198Km https://www.91mobiles.com/bengali/electric-mini-convertible-unveiled-with-198km-range-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/electric-mini-convertible-unveiled-with-198km-range-check-details-in-bengali/#respond Mon, 20 Feb 2023 03:00:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37006 যুক্তরাজ্যে Electric MINI Convertible গাড়ির দাম প্রায় 51,87,316 টাকা

The post এপ্রিল থেকে অর্ডার করা যাবে MINI Electric Convertible কার, সিঙ্গেল চার্জে চলবে 198Km first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • MINI Electric Convertible গাড়িতে 184 hp পর্যন্ত পাওয়ার আউটপুট পাওয়া যায়।
  • এই গাড়িটি সিঙ্গেল চার্জে প্রায় 198 কিলোমিটার রেঞ্জ প্রদান করে।
  • এই ই-কারটি মাত্র 8.2 সেকেন্ডে 0-100 Kmph স্পিড ধরে ফেলে।

MINI তাদের প্রথম Electric Convertible Car নিয়ে এসেছে। যদিও কোম্পানি তাদের নতুন MINI ইলেকট্রিক কারের প্রোডাকশন লিমিটেড রেখেছে। কোম্পানি ঘোষণা করেছে যে এই ইলেকট্রিক গাড়ির মাত্র 999 ইউনিট তৈরি করা হবে। এই ই-কারের বিশেষত্ব হল এটি মাত্র 8.2 সেকেন্ডে 0-100 Kmph স্পিড ধরে ফেলে। এই পোস্টে আপনাদের এই গাড়ির দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই বাড়তে পারে Vodafone Idea রিচার্জ প্ল্যানের দাম, আভাস দিল কোম্পানি

Electric MINI Convertible গাড়ির দাম

যুক্তরাজ্যে এই গাড়ির দাম হবে £52,500 (প্রায় 51,87,316 টাকা)। এপ্রিল থেকে গাড়িটি অর্ডার করা যাবে। মিনি ইলেকট্রিক কনভার্টেবল গাড়িটি Enigmatic Black এবং White Silver এই দুটি রঙের কালার অপশনে পেশ করা হয়েছে ।

এই গাড়িটি একটি 135kW / 184hp ইলেকট্রিক মোটর দ্বারা চালিত যা মাত্র 8.2 সেকেন্ডে 0.62mph স্পিড ধরে ফেলে। কোম্পানি দাবি করেছে যে এটি সিঙ্গেল চার্জে 198KM রেঞ্জ প্রদান করে। এছাড়াও এতে 17 ইঞ্চি ইলেকট্রিক পাওয়ার Spoke 2-টোন যুক্ত হুইল সাপোর্ট করে, যা 100 শতাংশ সেকেন্ডারি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। গাড়ির ভিতরে আপনি সিট হিটিং অপশন পাবেন, অন্যদিকে স্টিয়ারিং হুইল লেদার আবৃত করা হয়েছে। এটাও গরম করা যায়। এছাড়াও MINI এর ইড্রাইভ পরিষেবা ইনফোটেইনমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত৷ আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে POCO C55, জেনে নিন লঞ্চ ডেট

এটি দীর্ঘ যাত্রার জন্য এতে স্টপ অ্যান্ড গো ফাংশন সহ MINI ড্রাইভিং এসিস্টেন্টও দেওয়া হয়েছে। এছাড়াও, কোম্পানি নিশ্চিত করেছে যে এই গাড়িটির মাত্র 999 ইউনিট তৈরি এবং সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এপ্রিল থেকে অর্ডার করা যাবে MINI Electric Convertible কার, সিঙ্গেল চার্জে চলবে 198Km first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/electric-mini-convertible-unveiled-with-198km-range-check-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল ভারতের প্রথম ‘ইলেকট্রিক এয়ার ট্যাক্সি’, যাতায়াতের সময় খরচ এখন আরও কম https://www.91mobiles.com/bengali/india-first-electric-air-taxi-showcased-in-aero-india-2023-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/india-first-electric-air-taxi-showcased-in-aero-india-2023-details-in-bengali/#respond Fri, 17 Feb 2023 10:00:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36954 সামনে এল ফ্লাইং ট্যাক্সি

The post প্রকাশ্যে এল ভারতের প্রথম ‘ইলেকট্রিক এয়ার ট্যাক্সি’, যাতায়াতের সময় খরচ এখন আরও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • এয়ারো ইন্ডিয়া শোতে পেশ করা হল ইলেকট্রিক এয়ার ট্যাক্সি।
  • 2024 এর শেষে বা 2025 এর শুরুতে এই গাড়ি পেশ করা হবে।
  • এই ফ্লাইং এয়ার ট্যাক্সির টপ স্পীড হবে 160 কিলোমিটার।

রাস্তায় দৌড়ানো ট্যাক্সি এবার খুব তাড়াতাড়ি ইতিহাসের পাতায় স্থান পেতে চলেছে। ভারতের প্রথম ইলেকট্রিক এয়ার ট্যাক্সি সবার সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর কাছে ইয়েলহংকা বায়ুসেনা ঘাঁটিতে ‘এয়ারো ইন্ডিয়া’ শোতে এই উড়ন্ত ইলেকট্রিক ট্যাক্সি পেশ করা হয়েছে। আপাতত এই গাড়ির ট্রায়াল চলছে এবং আশা করা হচ্ছে 2024 এর শেষে বা 2025 এর শুরুতে এই গাড়ি অফিসিয়ালি লঞ্চ করা হবে। আরও পড়ুন: দেখে নিন Amazon-এর সেল্ফ ড্রাইভিং EV, স্টিয়ারিং এবং ড্রাইভিং সীট ছাড়াই বসতে পারবেন 4 জন

টপ স্পীড এবং রেঞ্জ

শোতে বলা হয়েছে এই ইলেকট্রিক এয়ার ট্যাক্সি একবার চার্জ করলে 200KM পর্যন্ত যাত্রা করা যাবে। এই গাড়ির টপ স্পীড হবে 160KMph। এই গাড়িতে একজন পাইলট এবং দুইজন যাত্রী মিলে মোট 200 কিলগ্রাম ওজন বওয়া যাবে।

কত হবে ভাড়া?

বর্তমান ট্যাক্সির তুলনায় এই ট্যাক্সির ভাড়া দুই থেকে তিন গুণ বেশি হতে পারে। তবে এই গাড়ি চালু হলে শহরের মধ্যে কোনো যানজট ছাড়াই মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন। অর্থাৎ রাস্তার তুলনায় দশগুণ দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন। আরও পড়ুন: জেনে নিন Airtel-এ Caller Tune সেট করার সবথেকে সহজ পদ্ধতি

ই-প্লেন কোম্পানি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজে শুরু করা আরবান এয়ার মোবিলিটি স্টার্ট আপ এই ফ্লাইং ই-কার ট্যাক্সি পেশ করেছে। জানিয়ে রাখি ই-প্লেন ই200 নামে ব্র্যান্ডেড ফার্ম ভারতের প্রথম এবং বিশ্বের সবচেয়ে কম্প্যাক্ট ফ্লাইট তৈরির চেষ্টা করে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রকাশ্যে এল ভারতের প্রথম ‘ইলেকট্রিক এয়ার ট্যাক্সি’, যাতায়াতের সময় খরচ এখন আরও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/india-first-electric-air-taxi-showcased-in-aero-india-2023-details-in-bengali/feed/ 0
দেখে নিন Amazon-এর সেল্ফ ড্রাইভিং EV, স্টিয়ারিং এবং ড্রাইভিং সীট ছাড়াই বসতে পারবেন 4 জন https://www.91mobiles.com/bengali/amazon-self-driving-ev-successfully-tested-on-public-roads-commercial-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/amazon-self-driving-ev-successfully-tested-on-public-roads-commercial-launch-soon-details-in-bengali/#respond Fri, 17 Feb 2023 08:00:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36947 বাজারে আসছে আমাজনের সেল্ফ ড্রাইভিং কার

The post দেখে নিন Amazon-এর সেল্ফ ড্রাইভিং EV, স্টিয়ারিং এবং ড্রাইভিং সীট ছাড়াই বসতে পারবেন 4 জন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • গত 11 ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে Amazon-এর সেল্ফ ড্রাইভিং কার।
  • এই গাড়িতে কোনো স্টিয়ারিং বা প্যাডেল পর্যন্ত নেই।
  • ট্রায়ালের পর কোম্পানির সিইও জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই গাড়ি কমার্শিয়াল লঞ্চ করে দেওয়া হবে।

আমাজনের autonomous car division জুক্স কিছু দিন আগে পাবলিক রোডে রোবোট্যাক্সি টেস্ট করেছে। জানিয়ে রাখি অনলাইন শপিং সাইট আমাজন 2020 সালে জুক্স (Zoox) নামের এই কোম্পানিটি কিনে নিয়েছিল। এই কোম্পানি রোবোট্যাক্সি (Robotaxi) নিয়ে কাজ করছিল এবং গত 11 ফেব্রুয়ারি সফল টেস্ট করেছে। জানিয়ে রাখি এটি এই ধরনের প্রথম সেল্ফ ড্রাইভিং কারের সফল টেস্ট বলে ধরে নেওয়া হয়েছে। আরও পড়ুন: জেনে নিন Airtel-এ Caller Tune সেট করার সবথেকে সহজ পদ্ধতি

Amazon self-driving car

Robotaxi একটি ইলেকট্রিক কার যা প্রথম 2020 সালে দেখানো হয়েছিল। এই গাড়িতে কোনো স্টিয়ারিং বা প্যাডেলের অনুপস্থিতি এই ইভির সবচেয়ে বড় বিশেষত্ব। এমনকি এই ব্যাটারিচালিত গাড়িতে কোনো ড্রাইভিং সীট পর্যন্ত নেই।

এই ইলেকট্রিক গাড়ির টপ স্পীড 75 miles per hour (120 kmph) বলে জানা গেছে। তবে শহরের রাস্তায় এই গাড়ি 35 মেইল প্রতি ঘন্টা (56 Kmph) স্পীডে চলবে। কোম্পানি জানিয়েছে এই গাড়ির সীটের নিচে দুটি ব্যাটারি প্যাক রয়েছে। এই গাড়িটি একবার ফুল চার্জ করলে 16 ঘন্টা পর্যন্ত ব্যাবহার করা যাবে। কোম্পানি মূলত তাদের অ্যাপের মাধ্যমে এই গাড়ির সার্ভিস দেওয়ার কথা ভাবছে। সান ফ্রান্সিসকো (ক্যালিফোর্নিয়া) এবং লস ভেগাস (নেবাদা) শহরে প্রথম এই সার্ভিস চালু করা হবে। আরও পড়ুন: 5000mAh ব্যাটারিসহ শীঘ্রই লঞ্চ হবে Redmi A2 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Zoox জানিয়েছে গত 11 ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ফোস্টার সিটিতে কোম্পানির একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিঙের মধ্যে চালিয়ে টেস্ট করা হয়েছে এবং গাড়িটি সফলভাবে টেস্ট সম্পূর্ণ করেছে। গাড়িটি এইদিন এক মেইল পথ যাত্রা করেছে। টেস্টের সময় গাড়ির মধ্যে কোম্পানির কর্মচারীরা বসেও ছিলেন। Zoox এর বক্তব্য অনুযায়ী রোবোট্যাক্সি পুরোপুরি অটোনমাস ভেহিকেল হিসাবে পেশ করা হয়েছে এবং এর তৈরিতে কোনো বর্তমান গাড়ির ব্যাবহার করা হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন Amazon-এর সেল্ফ ড্রাইভিং EV, স্টিয়ারিং এবং ড্রাইভিং সীট ছাড়াই বসতে পারবেন 4 জন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/amazon-self-driving-ev-successfully-tested-on-public-roads-commercial-launch-soon-details-in-bengali/feed/ 0
ভারতের প্রথম Solar Electric Car Eva মাত্র 45 মিনিটেই হবে ফুল চার্জ, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/india-first-solar-electric-car-eva-launch-in-2024-details-in-bengali-2/ https://www.91mobiles.com/bengali/india-first-solar-electric-car-eva-launch-in-2024-details-in-bengali-2/#respond Thu, 16 Feb 2023 04:00:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36871 2024 সালে ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি Eva লঞ্চ হবে

The post ভারতের প্রথম Solar Electric Car Eva মাত্র 45 মিনিটেই হবে ফুল চার্জ, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Auto Expo 2023-এ সোলার ইভি Eva পেশ করা হয়েছিল।
  • এই গাড়ির ছাদে একটি সোলার প্যানেল রয়েছে।
  • গাড়িটি একবার ফুল চার্জে 250 কিলোমিটার পর্যন্ত চলবে।

পুনে বেসড ইলেকট্রিক মোবিলিটি স্টার্টআপ Vayve Mobility এই বছরের Auto Expo 2023-এ ভারতের প্রথম সোলার কার পেশ করেছিল। সাম্প্রতিক খবর অনুযায়ী কোম্পানি আগামী বছর অর্থাৎ 2024 সালে ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি Eva লঞ্চ হতে চলেছে। লঞ্চের পরে 2024 সালের মাঝামাঝি এই ব্যাটারি গাড়িটির ডেলিভারি শুরু হবে। এই ই-কারের বিশেষত্ব হল এই গাড়িতে একটি 14kWh ব্যাটারি দেওয়া হয়েছে, যার ফলে এই গাড়িটিকে একবার ফুল চার্জ দিলে 250 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করে। আরও পড়ুন: আজই বাড়িতে নিয়ে আসুন এই ইলেকট্রিক সাইকেলগুলি, পাবেন 100KM পর্যন্ত রেঞ্জ

ভারতের প্রথম Solar Electric Car

এই ই-কারের ছাদেই সোলার প্যানেল বসানো হয়েছে।যদিও এই প্যানেলটি দৃশ্যমান নয় কারণ কোম্পানি দুর্দান্ত ভাবে স্থাপন করেছে। ডিজাইনের দিক থেকেও এটি বেশ কিউট। কোম্পানির মতে, এটি সোলার প্যানেল এবং ব্যাটারি উভয় মাধ্যমেই চালানো যাবে। ব্যাটারির সাহায্যে চালালে এই গাড়িটির খরচ এক টাকারও কম হয়।

মাত্র 45 মিনিটে ফুল চার্জ

কোম্পানি এই ই-কারে একটি লিকুইড-কুলড PMSM মোটর স্থাপন করেছে, যা 6kW শক্তি প্রদানের কাজ করে। এছাড়াও, এতে উপস্থিত 14 kWh ব্যাটারি প্যাকটি ফাস্ট চার্জ করতে মাত্র 45 মিনিট সময় নেয়। অর্থাৎ এই গাড়িটি 45 মিনিটে চার্জ হয়ে যাবে এবং সিঙ্গেল চার্জে 250KM রেঞ্জ প্রদান করবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Nokia X30 5G স্মার্টফোন, কোম্পানির কথা অনুযায়ী most eco-friendly smartphone! দেখে নিন এতে কি আলাদা আছে

4এই ইলেকট্রিক গাড়িতে রিভার্স ক্যামেরা, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সিস্টেম, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং অটোমেটিক এমারজেন্সি ব্রেকিংয়ের মতো ফিচার গুলি রয়েছে।

প্যানোরামিক সানরুফ

এছাড়াও আপনারা গাড়িতে একটি প্যানোরামিক সানরুফও পাবেন। এটি গাড়ির ইন্টেরিয়রকে আরও দুর্দান্ত করে তোলে। এই ই-কারটিতে দুটি দরজা রয়েছে। গাড়িটির ভিতরে দুজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুর জন্য বসার জায়গা রয়েছে। আরও পড়ুন: Vivo V27 সিরিজের লঞ্চ কনফার্ম, ফ্লিপকার্টে লাইভ হল প্রোডাক্ট পেজ, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতের প্রথম Solar Electric Car Eva মাত্র 45 মিনিটেই হবে ফুল চার্জ, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/india-first-solar-electric-car-eva-launch-in-2024-details-in-bengali-2/feed/ 0
বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-prices-hiked-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-prices-hiked-in-india-details-in-bengali/#respond Tue, 14 Feb 2023 05:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36782 দাম বাড়ল Tata Tiago EV এর

The post বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 20,000 টাকা বেড়ে গেছে Tata Tiago EV এর দাম।
  • সিঙ্গেল চার্জে Tiago EV তে 315km পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়।
  • Tiago EV কেনার জন্য বর্তমানে পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

টাটা মোটর্সের পক্ষ থেকে পেশ করা সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ির দাম এখন আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে India’s most affordable electric car এর দাম বৃদ্ধি করা হয়েছে। Tata Tiago EV এর সবকটি ভেরিয়েন্টের দাম 20,000 টাকা বাড়ানো হয়েছে। এই প্রাইস হাইকের পর এই ইলেকট্রিক গাড়ির প্রাথমিক দাম 8.69 লক্ষ টাকা (এক্স শোরুম) হয়ে গেছে। জানিয়ে রাখি 2022 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চের সময় এই গাড়ির দাম 8.49 লক্ষ টাকা (এক্স শোরুম) ছিল। তবে মুল্য বৃদ্ধির পরেও এই গাড়ি ভারতের Most affordable electric car এর স্থানেই রয়ে গেছে। আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটাসহ Jio প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিঙের সুবিধা, জেনে নিন বিস্তারিত

মনে করিয়ে দিই Tata Motors আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছিল জানুয়ারি, 2023 থেকে Tiago EV এর দাম চার শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। অবশেষে এই মূল্যবৃদ্ধি করে দেওয়া হয়েছে। নিচে এই গাড়িটির সবকটি ভেরিয়েন্টের নতুন দাম সম্পর্কে জানানো হল।

Tata Tiago EV এর ভারতীয় দাম

অটোকার ইন্ডিয়ার সূত্র অনুযায়ী ইভির বেশ কিছু মডেলে পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হচ্ছে। বাজারে এই গাড়ির ট্রপিক্যাল মিস্ট এবং টীল ব্লু শেডের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়, গাড়ি কেনার সুবর্ণ সুযোগ

Tata Tiago EV এর স্পেসিফিকেশন

Tata Tiago EV হ্যাচব্যাকে দুটি ব্যাটারি প্যাক রয়েছে। এতে একটি 19.2kWh এবং একটি 24kWh ব্যাটারি প্যাকের অপশন পাওয়া যায়। এর ছোট ব্যাটারি প্যাকে 61hp ও 110Nm ইলেকট্রিক মোটর যোগ করা হয়েছে এবং এর বড় ব্যাটারি প্যাকে 74hp ও 114Nm ইলেকট্রিক মোটর রয়েছে। এতে যথাক্রমে MIDC সার্টিফাইড 250km এবং 315km রেঞ্জ পাওয়া যায়। এছাড়া এই গাড়িতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 50kW ফাস্ট চার্জার ব্যাবহার করে মাত্র 57 মিনিটের মধ্যে এই গাড়ি 10 থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tata-tiago-ev-prices-hiked-in-india-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রিক কার এবং Mahindra Electric Car https://www.91mobiles.com/bengali/mahindra-electric-cars-suv-be-05-xuv-e9-pininfarina-battista-showcased-born-electric-range-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/mahindra-electric-cars-suv-be-05-xuv-e9-pininfarina-battista-showcased-born-electric-range-details-in-bengali/#respond Mon, 13 Feb 2023 05:00:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36754 মাহিন্দ্রা ইভি ফ্যাশন ফেস্টিভ্যাল চলাকালীন Mahindra ভারতে তাদের ইলেকট্রিক SUV এর Born ইলেকট্রিক' রেঞ্জ প্রদর্শন করেছে

The post প্রকাশ্যে এল বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রিক কার এবং Mahindra Electric Car first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • মাহিন্দ্রা ইভি ফ্যাশন ফেস্টিভ্যালে পেশ করা হল তিনটি ইলেকট্রিক গাড়ি।
  • BE এবং XUV.e এর সাথে Battista হাইপারকার পেশ হয়েছে।
  • INGLO প্ল্যাটফর্মে নির্মিত হয়েছে XUV.e এবং BE মডেল।

ভারতীয় ইলেকট্রিক গাড়ির মার্কেটে আলোড়ন তৈরি করতে প্রস্তুত Mahindra তাদের তিনটি নতুন ব্যাটারি চালিত গাড়ি পেশ করেছে।আসলে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি হায়দ্রাবাদে অনুষ্ঠিত মাহিন্দ্রা ইভি ফ্যাশন ফেস্টিভ্যাল চলাকালীন ভারতে তাদের ইলেকট্রিক SUV এর Born ইলেকট্রিক’ রেঞ্জ প্রদর্শন করেছে। এই রেঞ্জে, কোম্পানির তিনটি ইলেকট্রিক কার XUV.E এবং BE.05 SUV সহ মাহিন্দ্রার মালিকানাধীন ইতালিয়ান লাক্সারি কার কোম্পানি Pininfarina এর তরফে Battista হাইপার কার পেশ করা হয়েছে৷ আরও পড়ুন: 16 ফেব্রুয়ারি লঞ্চের আগেই প্রকাশ্যে iQOO Neo 7 5G স্মার্টফোনের RAM ভেরিয়েন্ট এবং দাম

এই ইলেকট্রিক গাড়িগুলি পেশ করা হয়েছে

মাহিন্দ্রার তরফে অনুষ্ঠিত EV উৎসবে দুটি নতুন ইলেকট্রিক SUV এবং একটি হাইপারকার পেশ করা হয়েছে। কোম্পানি XUV.E9 এবং BE.05 SUV প্রকাশ্যে এনেছে। মাহিন্দ্রার মালিকানাধীন ইতালিয়ান বিলাসবহুল গাড়ি কোম্পানি Pininfarina Battista হাইপার কার প্রদর্শন করেছে।

Mahindra XUV.e9

Born ইলেকট্রিক সিরিজের অধীনে মাহিন্দ্রার দ্বারা XUV.e9 পেশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী XUV.e9 এর উৎপাদন প্রথমে শুরু হতে পারে বলে জানা গেছে। তবে এর লঞ্চের তারিখ সম্পর্কে এখনও অফিসিয়াল কোন তথ্য জানা যায়নি। ডিজাইন সম্পর্কে বলতে গেলে LED DRL এর মাঝখানে একটি চলমান ইউনিট রয়েছে যা উভয় প্রান্তকে সংযুক্ত করে। এছাড়াও এই LED হেডল্যাম্প ইউনিটটিকে হাই এবং লো বিম দেওয়ার জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে। এর ফ্রন্টে গ্রিল এবং এয়ার কর্টন ওপেনিং ও দেওয়া হয়েছে। পাশাপাশি ড্র্যাগ ক্যাপাসিটির জন্য চাকায় প্লাস্টিক প্যানেলও দেওয়া হয়েছে।এতে ব্ল্যাক-আউট ORVM ছাড়াও XUV400-এর মতো গোল্ড এক্সেটও দেখা যায়৷ আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Nokia X30 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার

Mahindra BE.05

এই গাড়িটির ডিজাইন ভীষণ আধুনিক। এই ই-কারের ফ্রন্টে LED DRL এর জন্য একটি স্যাবার টুথ ডিজাইন দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্ট বাম্পারের নীচে একটি LED প্যানেল রয়েছে যা একটি লাইট প্যাটার্ন তৈরি করে। পাশাপাশি এতে .05 এর ব্যাজিংও দেওয়া হয়েছে। এই গাড়ির সাইডে স্কোয়ার-অফ হুইল আর্চের চারপাশে প্লাস্টিকের ক্ল্যাডিং রয়েছে। পাশাপাশি এতে কোনও মিরর নেই এবং এতে একটি মাত্র ক্যামেরা দেওয়া হয়েছে।

Pininfarina Battista

এই ইভেন্টে কোম্পানি তাদের মালিকানাধীন কোম্পানি Pininfarina এর তরফে Battista হাইপারকার পেশ করেছে। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি মাত্র 1.86 সেকেন্ডে শূন্য থেকে 100 কিলোমিটার স্পিড অতিক্রম করে। আর সেইজন্যই এই গাড়িটিকে দ্রুততম ইলেকট্রিক গাড়ি বলা যেতে পারে। আগে এই রেকর্ডটি Rimac Navara এর নামে ছিল, যা 1.95 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার স্পিড অতিক্রম করত৷ আরও পড়ুন: BGMI India Return Update : BGMI এর প্রত্যাবর্তন সম্পর্কে মুখ খুলল ক্রাফটন, এই বছরেই পাওয়া যেতে পারে সুখবর

INGLO EV Platform

XUV.e9 এবং BE মডেলগুলি INGLO প্ল্যাটফর্মে নির্মিত। INGLO EV প্ল্যাটফর্ম স্কেটবোর্ডগুলির মধ্যে সবথেকে হালকা এবং এটি একটি ক্লাস লিডিং হাই এনার্জি ডেনসিটি ব্যাটারি। এই প্ল্যাটফর্মটি উন্নত ব্যাটারি টেকনোলজি, প্ল্যাটফর্ম আর্কিটেকচার, ব্রেইন পাওয়ার এবং হিউম্যান মেশিন ইন্টারফেস সাপোর্ট করে। INGLO নামটি এনার্জি এবং ইমোশনের ফ্লোকে রিপ্রেজেন্ট করে। ভবিষ্যতে মাহিন্দ্রার ইলেকট্রিক ভেহিকল গুলি INGLO প্ল্যাটফর্মে তৈরি করা হবে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রকাশ্যে এল বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রিক কার এবং Mahindra Electric Car first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mahindra-electric-cars-suv-be-05-xuv-e9-pininfarina-battista-showcased-born-electric-range-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হবে ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি, মাত্র 80 পয়সায় চলবে 1 কিলোমিটার https://www.91mobiles.com/bengali/india-first-solar-electric-car-eva-launch-in-2024-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/india-first-solar-electric-car-eva-launch-in-2024-details-in-bengali/#respond Sat, 11 Feb 2023 04:00:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36667 2024 সালে লঞ্চ হবে ভারতের প্রথম সোলার ইলেকট্রিক কার Eva

The post শীঘ্রই লঞ্চ হবে ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি, মাত্র 80 পয়সায় চলবে 1 কিলোমিটার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Auto Expo 2023 এ সোলার ইভি Eva প্রদর্শন করা হয়েছিল।
  • এই গাড়ির ছাদে একটি সোলার প্যানেল রয়েছে।
  • এই গাড়িটি সিঙ্গেল চার্জে 250 কিলোমিটার পর্যন্ত চলবে।

পুনে বেসড ইলেকট্রিক মোবিলিটি স্টার্টআপ Vayve মোবিলিটি এই বছর Auto Expo 2023-এ ভারতের প্রথম সোলার কার পেশ করেছিল। এবার খবর আসছে যে কোম্পানি ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি Eva আগামী বছর অর্থাৎ 2024 সালে লঞ্চ হবে। লঞ্চের পরে 2024 সালের মাঝামাঝি এই ব্যাটারি গাড়িটির ডেলিভারি শুরু হবে। এই ই-কারের বিশেষত্ব হল এই গাড়িতে একটি 14kWh ব্যাটারি দেওয়া হয়েছে, যা এই গাড়িটিকে ফুল চার্জে 250 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করে। আরও পড়ুন: আপনার আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হলে আজই আপডেট করুন, জেনে নিন অনলাইনে আপডেট করার সহজ উপায়

ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি

কোম্পানি এই ই-কারের ছাদে সোলার প্যানেল বসিয়েছে।যদিও এই প্যানেলটি দেখা যায় না কারণ কোম্পানি এটি খুব সুন্দর ভাবে স্থাপন করেছে। এটি ডিজাইনের দিক থেকেও বেশ কিউট। কোম্পানির মতে এটি সোলার প্যানেল এবং ব্যাটারি উভয়ের মাধ্যমেই চালানো যাবে। ব্যাটারির মাধ্যমে চালালে এই গাড়িটির দাম এক টাকারও কম হবে।

45 মিনিটে হবে চার্জ

কোম্পানি এই ই-কারে একটি লিকুইড-কুলড PMSM মোটর স্থাপন করেছে, যা 6kW পাওয়ার দেয়। এছাড়াও এই গাড়ির 14 kWh ব্যাটারি প্যাকটি ফাস্ট চার্জ করতে মাত্র 45 মিনিট সময় লাগে অর্থাৎ, এই গাড়িটি 45 মিনিটে চার্জ হবে এবং সিঙ্গেল চার্জে 250KM রেঞ্জ প্রদান করবে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Xiaomi-এর প্রথম ইলেকট্রিক গাড়ির ছবি, দেখে নিন লুক

কোম্পানি এই ই-কারে একটি লিকুইড-কুলড PMSM মোটর দিয়েছে, যা 6kW পাওয়ার দেয়। এছাড়াও এই গাড়ির 14 kWh ব্যাটারি প্যাকটি ফাস্ট চার্জ করতে মাত্র 45 মিনিট সময় লাগে। অর্থাৎ, এই গাড়িটি 45 মিনিটে চার্জ হবে এবং সিঙ্গেল চার্জে 250KM রেঞ্জ প্রদান করবে। এই ইলেকট্রিক গাড়িতে রিভার্স ক্যামেরা, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সিস্টেম, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং অটোমেটিক ইমারজেন্সি ব্রেকিংয়ের মতো ফিচার রয়েছে।

আলাদা অনুভূতি প্রদান করবে প্যানোরামিক সানরুফ

এছাড়াও এই গাড়িতে একটি প্যানোরামিক সানরুফও থাকবে। যা এই গাড়ির ইন্টেরিয়রকে আরও দুর্দান্ত লুক প্রদান করে। এই ই-কারের দুটি দরজা রয়েছে গাড়ির ভিতরে দুজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুর জন্য বসার জায়গা রয়েছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হবে ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি, মাত্র 80 পয়সায় চলবে 1 কিলোমিটার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/india-first-solar-electric-car-eva-launch-in-2024-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Xiaomi-এর প্রথম ইলেকট্রিক গাড়ির ছবি, দেখে নিন লুক https://www.91mobiles.com/bengali/xiaomi-electric-car-image-leak-before-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-electric-car-image-leak-before-launch-details-in-bengali/#respond Thu, 09 Feb 2023 03:00:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36643 শীঘ্রই লঞ্চ হবে Xiaomi MS11 Electric সেডান

The post লঞ্চের আগেই লিক হল Xiaomi-এর প্রথম ইলেকট্রিক গাড়ির ছবি, দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 2024 সালের মধ্যে কিছু দেশে Xiaomi ইলেকট্রিক কার পেশ করা হতে পারে।
  • Xiaomi এর প্রথম ইলেকট্রিক গাড়িটির ছবি তাদের প্রোডাকশন রেডি ফার্ম থেকে লিক হয়েছে।
  • MS11 ইলেকট্রিক সেডানে BYD Blade ব্যাটারি প্যাক থাকবে।

Xiaomi এর প্রথম ইলেকট্রিক গাড়ি যার কোড নেম মোডেনা, শীঘ্রই Xiaomi MS11 Electric সেডান হিসেবে লঞ্চ হতে পারে। লঞ্চের আগেই আসন্ন Xiaomi ইলেকট্রিক সেডানের ছবি লিক হয়েছে। এই ছবিগুলো ই-কারের প্রোডাকশন-রেডি লুক সামনে এনেছে। এছাড়াও এই ই-কারটি সম্প্রতি মঙ্গোলিয়ার বরফে ঢাকা এলাকায় টেস্টিং এর সময় দেখা গেছে। এছাড়াও এই ই-কার দুটি ব্যাটারি প্যাক অপশনের সাথে পেশ করা যেতে পারে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Xiaomi ইলেকট্রিক কার

Xiaomi ইলেকট্রিক গাড়ির ছবি Rushlane এর মাধ্যমে প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে যে এই ই-কারটি দুটি ব্যাটারি প্যাক সহ পেশ করা যেতে পারে, একটি BYD এবং অন্যটি CATL হবে। যদিও এই গাড়িটির সম্পর্কে এর থেকে কিছু এখনও জানা যায়নি। তবে Xiaomi MS11 ইলেকট্রিক সেডান ফাস্ট চার্জিং সহ আসবে বলে মনে করা হচ্ছে।

ছবিতে Xiaomi-এর সেডান বডি স্টাইল দেখা গেছে, যেটা আগের স্পাই শটস এর মতোই দেখতে হবে। Xiaomi MS11 ইলেকট্রিক সেডান BYD সীল এর ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েছে। অন্যদিকে, ফ্রন্ট ফ্যাসিয়া, সিগনেচার LED, DRL সহ একটি বড় হেডল্যাম্প ইউনিটের পাশাপাশি দুটি বডি স্কুপ দ্বারা স্পোর্টি ফ্রন্ট এয়ার ড্যাম দেখা গেছে। এছাড়াও পিছনের লাইটিং এ একটি LED লাইট বারের সাথে স্প্লিট সেট দেওয়া হয়েছে। আরও পড়ুন: 16GB RAM এবং 100W SuperVOOC সহ ভারতে লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Xiaomi MS11 ইলেকট্রিক সেডানে পাঁচটি দরজা যুক্ত সেডান বডি স্টাইল, পাঁচ-স্পোক অ্যালয় হুইলের একটি বড় সেট, ফ্লাশ ডোর হ্যান্ডেল, একটি গ্লাস রুফ এবং হলুদ ব্রেক ক্যালিপার সহ বড় ডিস্ক ব্রেক থাকবে। এছাড়াও এই ই-কারের ছাদের সামনে LiDAR মাউন্ট করার জন্য একটি ADAS সেন্সর থাকতে পারে। MS11 ইলেকট্রিক সেডানে BYD-sourced Blade ব্যাটারি প্যাক থাকতে পারে যা LFP টেকনোলজি সাপোর্ট করবে। আরেকটি অপশন হতে পারে CATL-এর 800V Qilin ব্যাটারি প্যাক যা সুপার-ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং মাত্র 15 মিনিটের মধ্যে 0 থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে।

Xiaomi EV-এর সম্ভাব্য দাম

এখন পর্যন্ত সামনে আসা রিপোর্ট অনুযায়ী, Xiaomi EV-এর দাম হবে 40,000 ডলার (33,04,174 টাকার বেশি।) তবে এ বিষয়ে কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আরও পড়ুন: প্রকাশ্যে এল Ranveer Singh এর ফিল্ম সার্কাসের ওটিটি রিলিজ ডেট, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হল Xiaomi-এর প্রথম ইলেকট্রিক গাড়ির ছবি, দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-electric-car-image-leak-before-launch-details-in-bengali/feed/ 0
10 ফেব্রুয়ারি আসতে চলেছে Mahinda XUV 700 EV, পেশ করা হবে আরও নতুন ইলেকট্রিক গাড়ি https://www.91mobiles.com/bengali/mahindra-ev-festival-xuv700-electric-india-debut-10th-feb-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/mahindra-ev-festival-xuv700-electric-india-debut-10th-feb-details-in-bengali/#respond Sat, 04 Feb 2023 09:00:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36506 ভারতে পেশ করা হবে নতুন মাহিন্দ্রা ইলেকট্রিক গাড়ি

The post 10 ফেব্রুয়ারি আসতে চলেছে Mahinda XUV 700 EV, পেশ করা হবে আরও নতুন ইলেকট্রিক গাড়ি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের অন্যতম গাড়ি নির্মাণকারী সংস্থা মাহিন্দ্রা আগামী 10 ফেব্রুয়ারি Mahinda EV Festival এর আয়োজন করেছে। এই ইভেন্ট সম্পর্কে স্বয়ং কোম্পানির পক্ষ ঘোষণা করে জানানো হয়েছে। এই ইভেন্টের ম্নচ থেকেই কোম্পানির নতুন ব্যাটারিচালিত গাড়ি ভারতের বাজারে পেশ করা হবে। মাহিন্দ্রা ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে অফিসিয়াল টিজার প্রকাশ করেছে। এই টিজার অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি, 2023 হায়দ্রাবাদে আয়োজিত Mahinda EV Festival এ এসইউভির বিই রেঞ্জ পেশ করা হবে। আরও পড়ুন: ইমারজেন্সির নামে UPI-তে প্রতারণার নতুন ছক স্ক্যামারদের, আজই হয়ে যান সাবধান

Mahindra Electric Car

Mahindra এর BE রেঞ্জ মূলত ইলেকট্রিক SUVs এর XUV.e রেঞ্জ। উভয়ই INGLO প্ল্যাটফর্মযুক্ত। INGLO এর মানে হল আবেগের দিক থেকে IN-Dian এবং স্ট্যান্ডার্ডের দিক থেকে GLO-BAL। রিপোর্ট অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি Mahindra XUV.e8 (XUV700 Electric), XUV.e9, BE.05, BE.07 এবং BE.09 পেশ করা হবে।

জানিয়ে রাখি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে Mahinda EV Festival ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 10 ফেব্রুয়ারি, 2023 এই ইভেন্ট হবে। নতুন ইভির লিস্টে সবার আগে XUV.e8 পেশ করা হবে। এটি আগামী 2024 সালে লঞ্চ হতে চলা XUV700 এর ইলেকট্রিক ভার্সন হিসাবে আনা হচ্ছে। আরও পড়ুন: সাসপেন্স এবং থ্রিলারের জগতে ডুবে যেতে চাইলে অবশ্যই দেখুন এই 5টি কোরিয়ান সিরিজ

এই ইভেন্টের মঞ্চে ভারতীয় বাজারে মাহিন্দ্রা ভবিষ্যতের বেশ কিছু ইলেকট্রিক গাড়ি পেশ করতে চলেছে। জানিয়ে রাখি কোম্পানি এইসব গাড়ি প্রথম Mahindra Advanced Design Europe ইভেন্টে শোকেস করা হয়েছিল। এবার কোম্পানি এই গাড়িগুলি ইউকে থেকে ভারতে আনতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 10 ফেব্রুয়ারি আসতে চলেছে Mahinda XUV 700 EV, পেশ করা হবে আরও নতুন ইলেকট্রিক গাড়ি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mahindra-ev-festival-xuv700-electric-india-debut-10th-feb-details-in-bengali/feed/ 0