Electric Scooter - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 06:32:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চের আগে দেখা গেল এই লো বাজেট ইলেকট্রিক স্কুটার, ভারতে এসেই টক্কর দেবে OLA স্কুটারকে https://www.91mobiles.com/bengali/ather-450-electric-scooter-spied-testing-before-india-launch-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ather-450-electric-scooter-spied-testing-before-india-launch-check-details-in-bengali/#respond Sun, 26 Feb 2023 13:00:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37243 Ather 450 ইলেকট্রিক স্কুটারটি 40 হাজার টাকা থেকে 1 লাখ টাকার বাজেটে লঞ্চ হবে

The post লঞ্চের আগে দেখা গেল এই লো বাজেট ইলেকট্রিক স্কুটার, ভারতে এসেই টক্কর দেবে OLA স্কুটারকে first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • নতুন লো বাজেট Ather ইলেকট্রিক স্কুটারটির দাম হবে 1 লাখ টাকার নিচে।
  • এই ইলেকট্রিক স্কুটারের দাম কম রাখতে কোম্পানি এতে আরও ছোট ব্যাটারি দিতে পারে।
  • লো বাজেট এই স্কুটারটি Ola S1 Air স্কুটারকে জোরদার টক্কর দেবে।

দীর্ঘদিন ধরেই খবর আসছে যে Ather Energy ভারতের মার্কেটে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার পরিকল্পনা করছে। এবার কোম্পানি একটি এন্ট্রি-লেভেল ই-স্কুটার আনার পরিকল্পনা করছে। তবে বর্তমানে এই ই-স্কুটার নিয়ে কাজ চলছে। মনে করা হচ্ছে শীঘ্রই এই ই-স্কুটারটি লঞ্চ হবে, কারণ সম্প্রতি বেঙ্গালুরুতে টেস্টিং এর সময় একটি নতুন ইলেকট্রিক স্কুটার দেখা গেছে। অনুমান করা হচ্ছে যে নতুন Ather ইলেকট্রিক স্কুটার ইতিমধ্যেই মার্কেটে বিদ্যমান Ola S1 Air-এর জন্য একটি বড় চ্যালেঞ্জ পেশ করবে। আরও পড়ুন: এই দিন OTT-তে রিলিজ হবে Chor Nikal ke Bhaga, প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ইয়ামি এবং সানি কৌশলকে

নতুন Ather 450 ইলেকট্রিক স্কুটার

নতুন ই-স্কুটারটি ভারতে Ather এর সবচেয়ে সাশ্রয়ী দামের প্রোডাক্ট হতে পারে। মনে করা হচ্ছে যে এটি কোম্পানির 450 Plus ব্যাটারি স্কুটারের তুলনায় কম দামে পেশ করা হবে। টেস্টিং এর সময় সামনে আসা ই-স্কুটারটি দেখতে অনেকটা Ather 450 এর মতোই, তবে এতে একটি ছোট ব্যাটারি প্যাক এবং কম ফিচার সহ পেশ করা যেতে পারে।

এর বডি প্যানেলের আকৃতি থেকে বোঝা যায় যে আসন্ন স্কুটারটির ডিজাইন বিদ্যমান Ather স্কুটারগুলির মতোই হবে। এতে কিছু ফিচার যেমন টাচস্ক্রিন ডিসপ্লে, OTA আপডেট এবং নেভিগেশন দেওয়া যেতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল লো বাজেট Nokia C32 এবং Nokia C22 স্মার্টফোন, সিঙ্গেল চার্জে পাবেন 3 দিনের ব্যাকআপ

কম দামে লঞ্চ হবে এই ই-স্কুটার

আসন্ন Ather ইলেকট্রিক স্কুটার সাশ্রয়ী দামের ক্যাটাগরিতে লঞ্চ করা যেতে পারে। আশা করা হচ্ছে যে এর দাম 80 হাজার থেকে 1 লাখ টাকার মধ্যে হবে। এটি তার সেগমেন্টে Ola S1 Air কে চ্যালেঞ্জ করবে। Ola S1 Air স্কুটারটি কোম্পানি গত বছর 80,000 টাকা দামে পেশ করেছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগে দেখা গেল এই লো বাজেট ইলেকট্রিক স্কুটার, ভারতে এসেই টক্কর দেবে OLA স্কুটারকে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ather-450-electric-scooter-spied-testing-before-india-launch-check-details-in-bengali/feed/ 0
120km রেঞ্জসহ লঞ্চ হল দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার River Indie, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/river-indie-electric-scooter-launched-in-india-check-price-range-photos-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/river-indie-electric-scooter-launched-in-india-check-price-range-photos-details-in-bengali/#respond Fri, 24 Feb 2023 01:18:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37130 River Indie ইলেকট্রিক স্কুটারটির দাম 1.25 লাখ টাকা

The post 120km রেঞ্জসহ লঞ্চ হল দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার River Indie, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • River Indie ইলেকট্রিক স্কুটারটির দাম 1.25 লক্ষ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু)।
  • এই ই-স্কুটারের জন্য অর্ডার বুকিং খোলা আছে এবং আগস্ট 2023 এর মধ্যে ডেলিভারি করা হবে।
  • River Indie ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট এপ্রোনটিতে টুইন-বিম ফুল LED হেডলাইট রয়েছে।

যারা একটি দুর্দান্ত লুক সহ ইলেকট্রিক স্কুটারের সন্ধানে রয়েছেন তাদের জন্য একটি সুখবর আছে। আসলে, টু-হুইলার সেগমেন্টে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেঙ্গালুরু-বেসড ইলেকট্রিক স্টার্ট-আপ কোম্পানি River তাদের ‘ Indie’ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। কোম্পানি জানিয়েছে এই ই-স্কুটারটিকে দেশের প্রথম SUV স্কুটার। এছাড়াও, এর ইউনিক ডিজাইন এই স্কুটারটিকে বিশেষ করে তুলেছে। এই স্কুটারটিতে একটি অভিনব এবং শক্তিশালী ডিজাইন দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের এই স্কুটারটির ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 1 মার্চ লঞ্চ হবে Vivo V27e স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

River Indie ইলেকট্রিক স্কুটারের দাম

কোম্পানি এই স্কুটারটি 1.25 লাখ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু) প্রারম্ভিক দামে মার্কেটে পেশ করেছে, আগামী সপ্তাহগুলিতে এর দাম বাড়তে পারে। এছাড়াও, কোম্পানি এই বছরের আগস্ট 2023 এ এই স্কুটারটির ডেলিভারি শুরু করতে পারে। কোম্পানির সাইট থেকে 1,250 টাকায় এই স্কুটারটি বুক করা যাবে।

River Indie ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট এপ্রোনটিতে টুইন-বিম ফুল LED হেডলাইট রয়েছে। ভিন্ন ধরনের বডি ডিজাইন এই স্কুটারটিকে অনন্য করে তুলেছে। এই ই-স্কুটারটি স্মার্ট ডুয়াল-টোন কালার অপশন এবং স্পোর্টি লুকের সহ পেশ করা হয়েছে। এতে উপস্থিত ক্লিপ-অন হ্যান্ডেলবার উন্নত পরিচালনার পাশাপাশি এই স্কুটারটিকে স্থিতিশীলতা প্রদান করে, যা পড়ে যাওয়ার অবস্থায় এই ই-স্কুটারের প্যানেলকেও রক্ষা করে। কোম্পানির জানিয়েছে যে এই স্কুটারটি ই-স্কুটার সেগমেন্টে সবচেয়ে দীর্ঘ সিট সহ পেশ করা হয়েছে, যা রাইডারকে অনেক বেশি কমফোর্ট প্রদান করে। আরও পড়ুন: 60Km রেঞ্জসহ বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম

River Indie ই-স্কুটারের বৈশিষ্ট্য

  • Indie ই-স্কুটারটি একটি 4 kWh পাওয়ার যুক্ত ব্যাটারি প্যাক সহ একটি 6.7 kW ইলেকট্রিক মোটর দ্বারা চালিত। এটি 5 ঘন্টার মধ্যে 0 থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
  • এই স্কুটারটি ফুল চার্জে 120 কিমি পর্যন্ত রাইডিং রেঞ্জ (ইকো মোডে) প্রদান করে এবং এর টপ স্পিড 90 কিমি/ঘন্টা।
  • Indie ই-স্কুটারটি তিনটি রাইডিং মোড সাপোর্ট করে। পাওয়া যায় (ইকো, রাইড এবং রাশ মোড)। এছাড়াও এই ই-স্কুটার Summer Red, Spring Yellow এবং Monsoon Blue কালার অপশনে পেশ করা হয়েছে।
  • Indie ই-স্কুটারটিতে মোট 55-লিটার স্পেস দেওয়া হয়েছে, যেখানে 43-লিটার বুট স্পেস এবং 12-লিটার গ্লাভ বক্স স্পেস রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 120km রেঞ্জসহ লঞ্চ হল দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার River Indie, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/river-indie-electric-scooter-launched-in-india-check-price-range-photos-details-in-bengali/feed/ 0
60Km রেঞ্জসহ বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/zapp-i300-electric-scooter-launched-with-60km-range-check-price-top-speed-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/zapp-i300-electric-scooter-launched-with-60km-range-check-price-top-speed-details-in-bengali/#respond Thu, 23 Feb 2023 06:00:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37108 বাজারে এল নতুন প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার

The post 60Km রেঞ্জসহ বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Zapp i300 লাইনআপে এন্ট্রি লেভেল ‘Ocean’ মডেল লঞ্চ করা হয়েছে।
  • এই ইলেকট্রিক স্কুটারের দাম 6,900 ইউরো (প্রায় 6 লক্ষ টাকা) রাখা হয়েছে।
  • মাত্র 2.2 সেকেন্ডের মধ্যে এই গাড়ি 0 থেকে 48 kmph স্পীড তুলতে সক্ষম।

ইলেকট্রিক টু হুইলার প্রস্ততকারী কোম্পানি Zapp তাদের নতুন ইলেকট্রিক স্কুটার i300 পেশ করেছে। কোম্পানির এই ব্যাটারিচালিত স্কুটারটি গত বছর একটি ইভেন্টে দেখানো হয়েছিল। এবার এই গাড়িটি পেশ করে কোম্পানির সাইটে রিজার্ভেশন শুরু হয়ে গেছে। ইনোভেটিভ ডিজাইনের i300 ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ 60km এবং টপ স্পীড 97kmph। নিচে এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 120km রেঞ্জসহ লঞ্চ হল নতুন লো বাজেট ই-স্কুটার, জেনে নিন দাম

Zapp i300 Electric Scooter

Zapp i300 লাইনআপের মধ্যে বেশ কয়েকটি মডেল পেশ করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের এন্ট্রি লেভেল ‘Ocean’ মডেলটি 6,900 ইউরো (প্রায় 6 লক্ষ টাকা) দামে বাজারে আনা হয়েছে। গাড়িটির ‘bio’ মডেলের দাম 7,900 ইউরো (প্রায় 7 লক্ষ টাকা) রাখা হয়েছে। একইভাবে এই স্কুটারটির ‘carbon’ মডেলটি 8,900 ইউরো (প্রায় 7.8 লক্ষ টাকা) এবং ‘carbon launch edition’ মডেলটি 9,490 ইউরো (প্রায় 8.4 লক্ষ টাকা) দামে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি Zapp EV i300 এর সবচেয়ে দামি ‘carbon launch edition’ মডেলটি মাত্র 1,000 ইউনিট তৈরি করবে এবং সেল করবে।

Zapp i300 এর ফিচার এবং স্পেসিফিকেশন

নতুন Zapp ইলেকট্রিক স্কুটার একটি IPM ইলেকট্রিক মোটরের সাহায্যে কাজ করে এবং এটি 14kW পাওয়ার ও 587Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়া এটি কার্বন ফাইবার বেল্ট ব্যাবহার করে এবং মাত্র 2.2 সেকেন্ডের মধ্যে 30 মেইল প্রতি ঘন্টা স্পীড ধরতে পারে। Zapp i300 গাড়িটি মাত্র 5 সেকেন্ডেরও কম সময়ে এর টপ স্পীড 60mph পর্যন্ত পৌঁছে যায়। এই গাড়ির ব্যাটারি সেটআপে 720Wh ক্ষমতাসম্পন্ন দুটি রিমুভেবল 72V লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। এই গাড়ি 40 মিনিটের মধ্যে 0 থেকে 80% পর্যন্ত চার্জ হয়ে যায়। i300 ইলেকট্রিক স্কুটার একবার চার্জ করলে 60km পর্যন্ত চালানো যায়। আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy A34 এবং Galaxy A54 স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের ফুল ডিটেইলস

Zapp i300 গাড়িটি 2018 সালে 300cc ক্লাস ইলেকট্রিক স্টেপ-থ্রু বাইক হিসাবে লঞ্চ করা হয়েছিল। জানিয়ে রাখি এটি Zapp Electric Vehicles Ltd এর একদম শুরুর দিকের কাজগুলির মধ্যে একটি। এছাড়া লন্ডন, ইউকে-তে অবস্থিত ফার্মটি 2017 সালে প্রতিষ্ঠা করা হয়। এই ইলেকট্রিক স্কুটারটি Z-শেপের এক্সোস্কেলিটন ফ্রেম এবং চারদিকে স্কুটারের মতো স্টেপ থ্রু ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 60Km রেঞ্জসহ বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/zapp-i300-electric-scooter-launched-with-60km-range-check-price-top-speed-details-in-bengali/feed/ 0
120km রেঞ্জসহ লঞ্চ হল নতুন লো বাজেট ই-স্কুটার, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/ampere-zeal-ex-electric-scooter-on-road-price-in-india-range-colours-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ampere-zeal-ex-electric-scooter-on-road-price-in-india-range-colours-specifications-details-in-bengali/#respond Wed, 22 Feb 2023 17:30:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37099 Ampere Zeal EX ইলেকট্রিক স্কুটারটির দাম 69,900 টাকা

The post 120km রেঞ্জসহ লঞ্চ হল নতুন লো বাজেট ই-স্কুটার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Ampere Zeal EX ইলেকট্রিক স্কুটারটি কোম্পানি একটি স্পোর্টি লুক সহ পেশ করেছে।
  • এর দাম রাখা হয়েছে 69,900 টাকা (এক্স-শোরুম)।
  • এই ই-স্কুটারটি সিঙ্গেল চার্জে 120 কিলোমিটার রেঞ্জ প্রদান করে।

ই-স্কুটার নির্মাণকারী কোম্পানি Ampere ভারতীয় মার্কেটে তাদের লেটেস্ট মডেল Zeal EX ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। কোম্পানি এই স্কুটারটি লো বাজেটে অধিক রেঞ্জ সহ পেশ করা হয়েছে। কোম্পানি Ampere Zeal EX স্কুটারটিতে বেশ স্টাইলিশ লুক প্রদান করেছে। এতে আপনি স্পোর্টি লুক দেখতে পাবেন যা তরুণদের বেশ পছন্দ। এই স্কুটারটিতে অনেকগুলি বিশেষ ফিচার দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা প্রতিদিন যাতায়াতের জন্য সহজেই এটি ব্যবহার করতে পারেন। আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy A34 এবং Galaxy A54 স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের ফুল ডিটেইলস

Ampere Zeal EX ই-স্কুটারের দাম

লং রাইডের ক্ষেত্রে নতুন Ampere Zeal EX ই-স্কুটারটিকে বেশ ভালো বলে মনে করা হচ্ছে কারণ এটি সিঙ্গেল চার্জে 120 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এই ই-স্কুটারটি মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে 69,900 টাকা (এক্স-শোরুম) দামে চালু করা হয়েছে। এছাড়াও ভারতের অন্যান্য শহরে এর দাম হবে 75,000 টাকা (এক্স-শোরুম)। মূল কোম্পানি, গ্রীভস মোবিলিটি, 2023 সালের 31মার্চের আগে Zeal EX কিনলে 6,000 টাকার অতিরিক্ত সুবিধা দিচ্ছে।

Ampere Zeal EX ই-স্কুটারের স্পেসিফিকেশন এবং ফিচার

Ampere Zeal EX ই-স্কুটারে 1.8kW এর সর্বোচ্চ শক্তি সহ একটি মোটর দেওয়া হয়েছে , যা 50-55 kmph এর টপ স্পিড প্রদান করে। এতে 120 কিমি রেঞ্জ দেওয়ার জন্য একটি 60V, 2.3 KWh লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: 7GB RAM এর সাপোর্টসহ এই ধামাকাদার ফোনটি লঞ্চ হল মাত্র 7299 টাকায়, জেনে নিন স্পেসিফিকেশন

এছাড়াও Ampere Zeal EX ই-স্কুটারে ড্রাম ব্রেক, ফ্রন্ট (টেলিস্কোপিক) এবং রেয়ার (টুইন টিউব) সাসপেনশন দেওয়া হয়েছে। এই স্কুটারটি সর্বোচ্চ 150 কেজি লোডিং সহ্য করতে পারে। এই ই-স্কুটারে একটি 60V, 7.5A Li বান্ডেল রয়েছে যা ই-স্কুটারটিকে 5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করবে। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি, চার্জার, মোটর, কন্ট্রোলার এবং কনভার্টারে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

গত সপ্তাহে Ampere ভারতীয় মার্কেটে তাদের Primus ইলেকট্রিক স্কুটার পেশ করেছিল। এই স্কুটারটি 107km রেঞ্জ, 77kmph টপ স্পিড এবং একাধিক টু-টোন কালার অপশন সহ পেশ করা হয়েছে। এর দাম 1.10 লক্ষ টাকা(এক্স শোরুম)। আরও পড়ুন: মাত্র 7999 টাকায় লঞ্চ হল ভারতীয় স্মার্টফোন Lava Yuva 2 Pro, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 120km রেঞ্জসহ লঞ্চ হল নতুন লো বাজেট ই-স্কুটার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ampere-zeal-ex-electric-scooter-on-road-price-in-india-range-colours-specifications-details-in-bengali/feed/ 0
এবার জলে চালানো হল Ather 450X ইলেকট্রিক স্কুটার, তারপর কি হল! দেখে নিন ভিডিও https://www.91mobiles.com/bengali/ather-450x-electric-scooter-inside-a-pond-video-viral-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ather-450x-electric-scooter-inside-a-pond-video-viral-report-in-bengali/#respond Wed, 22 Feb 2023 13:19:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37096 Ather 450X ইলেকট্রিক স্কুটার জলেও কিন্তু বেশ নিরাপদ

The post এবার জলে চালানো হল Ather 450X ইলেকট্রিক স্কুটার, তারপর কি হল! দেখে নিন ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • পুকুরে চালানো হল Ather 450X ইলেকট্রিক স্কুটার,ভিডিও হল ভাইরাল।
  • Ather 450X ইলেকট্রিক স্কুটারটিকে একজন রাইডার পুকুরে নিয়ে গিয়েছিল৷
  • কোম্পানির দাবি এই ই-স্কুটারের ব্যাটারি IP67 সার্টিফাইড।

সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে একজন লোককে একটি পুকুরের মধ্যে Ather 450X প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার চালাতে দেখা যায়৷ এই ভিডিওটি এই ইলেকট্রিক স্কুটারটি পাওয়ারট্রেন না থামিয়ে বা গুরুতর সমস্যা সৃষ্টি না করেই জল যুক্ত এলাকাগুলি অতিক্রম করার ক্ষমতা প্রদর্শন করে৷ Ather Energy এর তরফে জানানো হয়েছে যে এর ব্যাটারি প্যাকটি IP67 সার্টিফাইড এবং মোটরটিও কিছুটা ওয়াটারপ্রুফ। কোম্পানি ব্যাটারি প্যাকে তিন বছরের ওয়ারেন্টিও অফার করে। আরও পড়ুন: 1.28 লক্ষ টাকা দামের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম 87,298 টাকা! প্রমাণ দেখুন বিলে

দেখুন ভিডিও:

ভিডিওতে দেখা গেছে যে কিভাবে লোকটি Ather 450X কে একটি ছোট পুকুরে নিয়ে যাচ্ছে। জলের স্তর এতটা ছিল যে এটি স্কুটারের সামনের এপ্রোন পর্যন্ত পৌঁছে গেছে এবং ফ্রন্ট হেডলাইটগুলি সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়েছে। ভিডিওটি দেখে মনে হয় যে এত গভীর খাদের মধ্যে দিয়ে বাইক চালানোর সময় রাইডারের কোন সমস্যা হয়নি। স্কুটারটিতেও তেমন কোন সমস্যার কোন লক্ষণ দেখা যায়নি।

এছাড়াও আরও সামনে থেকে দেখলে জানা যায় যে স্কুটারটির রিভার্স গিয়ার ঠিক ভাবে কাজ করেছে এবং রেয়ার LED লাইটিং সিস্টেমটিও ঠিক কাজ করেছে। আরও পড়ুন: শীঘ্রই লো বাজেট সেগমেন্টে লঞ্চ হতে চলেছে Realme C55 এবং Realme C33 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Ather একটি পুরানো স্টার্টআপ কোম্পানি

Ather Energy দেশের পুরানো EV স্টার্টআপগুলির মধ্যে একটি এবং বছরের পর বছর ধরে তাদের ইলেকট্রিক স্কুটারগুলি টেস্ট করে চলেছে৷ কোম্পানি সম্প্রতি তাদের নতুন লাইনআপ নতুন কালার অপশনের সাথে আপডেট করেছে এবং এবার ইলেকট্রিক স্কুটারের ডিজিটাল ড্যাশের জন্য Google মেজ সাপোর্ট যুক্ত করা হয়েছে।

Ather Energy কিছুদিন পর পর তাদের ইলেকট্রিক স্কুটারগুল আপডেট করে। কোম্পানি 6,999 টাকার অতিরিক্ত দামে Ather ব্যাটারি প্রোটেক্ট প্ল্যানও অফার করে, যা ব্যাটারি প্যাকে তিন বছরের ফ্যাক্টরি ওয়ারেন্টি ছাড়াও দুই বছরের ব্যাটারি ওয়ারেন্টি প্রদান করে। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার, সিঙ্গেল চার্জে চলবে 80 কিলোমিটার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার জলে চালানো হল Ather 450X ইলেকট্রিক স্কুটার, তারপর কি হল! দেখে নিন ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ather-450x-electric-scooter-inside-a-pond-video-viral-report-in-bengali/feed/ 0
1.28 লক্ষ টাকা দামের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম 87,298 টাকা! প্রমাণ দেখুন বিলে https://www.91mobiles.com/bengali/ola-s1-pro-battery-cost-upto-rs-90000-to-replace-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ola-s1-pro-battery-cost-upto-rs-90000-to-replace-details-in-bengali/#respond Wed, 22 Feb 2023 10:43:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37083 স্কুটারের থেকে দাম বেশি গাড়ির ব্যাটারির

The post 1.28 লক্ষ টাকা দামের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম 87,298 টাকা! প্রমাণ দেখুন বিলে first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Ola S1 electric scooter এর ব্যাটারির দাম স্কুটারের দামের 60 শতাংশেরও বেশি।
  • Ola S1 Pro এর 4kWh battery এর দাম 87,298 টাকা।
  • Ola S1 এবং S1 Pro এর ব্যাটারির ওপর 3 year/unlimited-kilometre ওয়ারেন্টি পাওয়া যায়।

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানি হাই স্কুটার পেশ করে চলেছে। তবে এত বিপুল চাহিদা থাকা সত্ত্বেও ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে দামি অংশ হল এর ব্যাটারি এবং তাই গ্রাহকরা গাড়ি কেনার আগে ব্যাটারির দাম এবং কত দিন পর ব্যাটারি পাল্টাতে হবে তা জানার জন্য আগ্রহী হয়ে বসে থাকে। এবার একটি ওলা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম ভাইরাল হওয়ায় গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। ভাইরাল হওয়া OLA S1 Pro এর 4kWh ব্যাটারি প্যাকের দাম 87,298 টাকা বলে জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই লো বাজেট সেগমেন্টে লঞ্চ হতে চলেছে Realme C55 এবং Realme C33 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

4kWh Ola battery এর দাম

ওপরের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে OLA S1 Pro এর 4kWh (3.97kWh) ব্যাটারি প্যাকের দাম 87,298 টাকা। অথচ ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে 3 বছর / আনলিমিটেড কিলোমিটার দেওয়া হয়। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে ব্যাটারি পরিবর্তনের খরচ মোট গাড়ির দামের প্রায় 62 শতাংশ। বর্তমানে Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার ডিসকাউন্ট দিয়ে বেচা হচ্ছে এবং এর দাম 1.28 লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

গাড়ির ব্যাটারি প্যাকের প্যাকেজিং লেবেলে 66,549 টাকা এমআরপি লেখা আছে। অন্যদিকে Ola S1 প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের দাম 99,999 টাকা (এক্স-শোরুম)। এক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম গাড়ির মোট দামের 66 শতাংশ। গত বছর এই ধরনেরই একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে Tata Nexon EV এর ব্যাটারি পাল্টানোর খরচ পড়েছিল 7 লক্ষ টাকা। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার, সিঙ্গেল চার্জে চলবে 80 কিলোমিটার

ব্যাটারি প্যাক সাধারণত দীর্ঘদিন চলার জন্য হয়। তবে কখনও কখনও খুব অল্প সময়ের মধ্যেই ব্যাটারি পরিবর্তন করতে হয়। অথচ স্কুটারের মোট দামের তুলনায় ব্যাটারির দাম বেশি হওয়ার কারণে গ্রাহকদের মনে ভয় জমতে শুরু করেছে। ফলে আবার ইলেকট্রিক গাড়ি কেনার আগে ইউজারদের যথেষ্ট চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 1.28 লক্ষ টাকা দামের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির দাম 87,298 টাকা! প্রমাণ দেখুন বিলে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ola-s1-pro-battery-cost-upto-rs-90000-to-replace-details-in-bengali/feed/ 0
লো বাজেটে লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার Okaya Faast F2F, সিঙ্গেল চার্জে চলবে 80 কিলোমিটার https://www.91mobiles.com/bengali/okaya-faast-f2f-launch-in-india-price-range-colours-images-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/okaya-faast-f2f-launch-in-india-price-range-colours-images-and-specifications-in-bengali/#respond Wed, 22 Feb 2023 06:19:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37060 Okaya Faast F2F ই-স্কুটারটি কোম্পানি 83,999 টাকায় (এক্স-শোরুম) পেশ করেছে

The post লো বাজেটে লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার Okaya Faast F2F, সিঙ্গেল চার্জে চলবে 80 কিলোমিটার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • এই ই-স্কুটারটির দাম 83,999 টাকা (এক্স-শোরুম)।
  • Okaya Fast F2F 70-80 কিমি রেঞ্জ পাবে।
  • F2F এ 800W-BLDC-Hub মোটর দেওয়া হয়েছে।

Okaya ভারতীয় মার্কেটে একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এই নতুন ই-স্কুটারটি কোম্পানি তাদের Faast সিরিজের অধীনে পেশ করেছে। যার নাম রাখা হয়েছে Okaya Faast F2F, এটি একটি সাশ্রয়ী মূল্যের ই-স্কুটার যা দুর্দান্ত রেঞ্জ এবং শক্তিশালী ব্যাটারির সাথে মার্কেটে লঞ্চ হয়েছে। কোম্পানি এই ই-স্কুটারটি তে অনেক আধুনিক ফিচার সাপোর্ট দিয়েছে। এই স্কুটারটি নির্মাণের সময় এর লুকের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে Okaya Faast F2F 6টি ভিন্ন কালার অপশনে পাওয়া যাচ্ছে। এই পোস্টে আপনাদের এর সমস্ত ফিচার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Jio Phone 5G হবে ভারতের সবথেকে লো বাজেট মোবাইল, জেনে নিন স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস

Okaya Faast F2F ই-স্কুটারের দাম

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক বাহন প্রস্তুতকারক কোম্পানি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Okaya Faast F2F লঞ্চ করেছে। কোম্পানি এই ই-স্কুটারটি 83,999 টাকায় (এক্স-শোরুম) পেশ করেছে। কোম্পানি এই স্কুটারটি 6টি রঙের কালার অপশনে পেশ করেছে – মেটালিক ব্ল্যাক, মেটালিক সায়ান, ম্যাট গ্রিন, মেটালিক গ্রে, মেটালিক সিলভার এবং মেটালিক হোয়াইট।

Okaya Faast F2F স্কুটারের বিশেষত্ব

কোম্পানি এই ই-স্কুটারে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক রেয়ার শক অ্যাবজরবার সাসপেনশন দিয়েছে। পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারটিতে একটি রিমোট কী(Key) এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যার মধ্যে সমস্ত প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। এছাড়াও এতে রয়েছে স্টাইলিশ DRL হেড-ল্যাম্প এবং AG টেল-ল্যাম্প। আরও পড়ুন: জেনে নিন The Night Manager -এর হিট হওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ

শক্তিশালী মোটর এবং দুর্দান্ত ব্যাটারি

Okaya ইলেকট্রিক স্কুটারে, কোম্পানি একটি 800W-BLDC-হাব মোটর দিয়েছে, যা একটি 60V36Ah (2.2 kWh) লিথিয়াম আয়ন – LFP ব্যাটারির সাথে যুক্ত। এই স্কুটারের ব্যাটারিতে 2 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই ই-স্কুটারের ব্যাটারি হাই সেফটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে। এছাড়াও কোম্পানি জানিয়েছে যে এই লো বাজেট ই-স্কুটারটি ছাত্র এবং তরুণ পেশাদারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

এই ইলেকট্রিক স্কুটারে কোম্পানি 60V ক্ষমতা যুক্ত 36Ah (2.2 kWh) Lithium Ion-LFP ব্যাটারি দিয়েছে, যা দীর্ঘ সময় ধরে চলবে। কোম্পানি জানিয়েছে যে এই ব্যাটারি লং লাইফ এবং হাই টেম্পারেচারে কাজ করবে। এছাড়াও,এই ই-স্কুটারের ব্যাটারিতে 2 বছর / 20,000 কিলোমিটার ওয়ারেন্টি পাওয়া যাবে। আরও পড়ুন: iPhone 14 Pro ফোনের মত ডিসপ্লেসহ লঞ্চ হবে Xiaomi 13 Lite! ফ্রন্ট প্যানেলে থাকবে 32MP ডুয়াল সেলফি ক্যামেরা

রেঞ্জ এবং টপ স্পিড

Faast F2F ইলেকট্রিক স্কুটারের টপ স্পিড 55 kmph। এতে 10-ইঞ্চি টিউবলেস টায়ার, টেলিস্কোপিক সাসপেনশন এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক শক অ্যাবজরবার রয়েছে, যা এবড়োখেবড়ো ও খারাপ রাস্তাতেও আরামদায়ক যাত্রা প্রদান করে। এই স্কুটারটি 4-5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে 70-80KM চালানো যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লো বাজেটে লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার Okaya Faast F2F, সিঙ্গেল চার্জে চলবে 80 কিলোমিটার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/okaya-faast-f2f-launch-in-india-price-range-colours-images-and-specifications-in-bengali/feed/ 0
ওয়েবসাইটে তালিকাভুক্ত RoadRunner Pro ইলেকট্রিক স্কুটার, স্টাইল এবং ডিজাইন দেখে মুগ্ধ হবেন আপনিও https://www.91mobiles.com/bengali/80km-range-roadrunner-pro-electric-scooter-launch-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/80km-range-roadrunner-pro-electric-scooter-launch-check-details-in-bengali/#respond Mon, 20 Feb 2023 02:00:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37002 RoadRunner Pro ই-স্কুটারটি RoadRunner-এর আপগ্রেডেড ভার্সন হবে

The post ওয়েবসাইটে তালিকাভুক্ত RoadRunner Pro ইলেকট্রিক স্কুটার, স্টাইল এবং ডিজাইন দেখে মুগ্ধ হবেন আপনিও first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • RoadRunner Pro সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার চালানো যাবে।
  • এই ই-স্কুটারটির দাম $2895 (প্রায় 2,40,000 টাকা)।
  • এই ইলেকট্রিক স্কুটারটিতে 2,000 ওয়াট ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে।

VoroMotors তাদের নতুন ইলেকট্রিক স্কুটার RoadRunner Pro পেশ করেছে।লুক এবং ডিজাইনের দিক থেকে এই ই-স্কুটারটি গ্রাহকদের বেশ পছন্দ হবে । যদিও এটি ভারতের মার্কেটে এখনও লঞ্চ করা হয়নি। কোম্পানি এই ই-স্কুটারটিকে তাদের ওয়েবসাইটে সমস্ত ফিচার এবং দাম সহ তালিকাভুক্ত করেছে। এই ইলেকট্রিক স্কুটারটিতে 82 কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড দেওয়া হয়েছে। এটি সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। আজকের এই পোস্টে আপনাদের এই ই-স্কুটারটির ফিচার এবং ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: কত টাকা দামে লঞ্চ হবে Vivo V27 Pro? সামনে এল নতুন তথ্য

RoadRunner Pro ইলেকট্রিক স্কুটারের দাম

কোম্পানি তাদের ওয়েবসাইটে RoadRunner Pro ই-স্কুটারটি দাম সহ তালিকাভুক্ত করেছে। এটি কোম্পানির প্রথম ই-স্কুটার RoadRunner-এর আপগ্রেডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। এটি 2895 ডলারে (প্রায় 2,40,000 টাকা) দামে কেনা যাবে।

RoadRunner Pro ই-স্কুটারের ফিচার

VoroMotors এর RoadRunner Pro ই-স্কুটারটি সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। এছাড়া এতে ফুল কালার TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে থেকে রাইডার বিভিন্ন ডিটেইলস যেমন ব্যাটারি স্ট্যাটাস, স্পিড, টেম্পারেচার, রাইড মোড এবং অন্যান্য রাইড প্যারামিটার চেক করা যাবে। আরও পড়ুন: OPPO Reno 9 নয়, ভারতে সরাসরি লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ!

এছাড়াও এই ই-স্কুটারটিতে 3.5 ইঞ্চি সাইজের ডিসপ্লে এবং 14 ইঞ্চি টায়ার টিউবলেস রয়েছে। এর সিট বেশ বড় এবং আরামদায়ক বলে জানা গেছে। এছাড়াও, এই ই-স্কুটারটির ওজন মাত্র 52 কেজি। এতে কোম্পানি 2,000 ওয়াট ইলেকট্রিক মোটর প্লেস করেছে, যেখানে অল-হুইল ড্রাইভ অপশন পাওয়া যায়। উভয় মোটরের পাওয়ারে এই স্কুটারটি 82 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড প্রদান করবে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ওয়েবসাইটে তালিকাভুক্ত RoadRunner Pro ইলেকট্রিক স্কুটার, স্টাইল এবং ডিজাইন দেখে মুগ্ধ হবেন আপনিও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/80km-range-roadrunner-pro-electric-scooter-launch-check-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল দুটি ধামাকাদার ইলেকট্রিক স্কুটার Ampere Primus এবং Ampere Zeal EX, দেখে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/ampere-primus-and-ampere-zeal-ex-electric-scooters-launch-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ampere-primus-and-ampere-zeal-ex-electric-scooters-launch-in-india-details-in-bengali/#respond Sat, 18 Feb 2023 03:00:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36978 1,09,900 টাকায় লঞ্চ হল Ampere Primus ই-স্কুটার

The post ভারতে লঞ্চ হল দুটি ধামাকাদার ইলেকট্রিক স্কুটার Ampere Primus এবং Ampere Zeal EX, দেখে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Greaves Electric Mobility দুটি ই-স্কুটার লঞ্চ করেছে।
  • কোম্পানি Ampere Primus এবং Ampere Zeal EX পেশ করেছে।
  • Ampere Primus এর দাম 1,09,900 টাকা (এক্স-শোরুম)।

Greaves Electric Mobility দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে ভারতীয় EV মার্কেটে প্রবেশ করেছে। কোম্পানির দ্বারা অফার করা দুটি ব্যাটারি চালিত স্কুটারগুলির মধ্যে একটি হল Ampere Primus যা একটি হাই স্পিড ইলেকট্রিক টু-হুইলার গাড়ি। কোম্পানির দ্বারা পেশ করা দ্বিতীয় ই-স্কুটারটি হল Ampere Zeal EX। এটি একটি এন্ট্রি-লেভেল, স্পোর্টি ই-স্কুটার। কোম্পানির মতে এই দুটি EV তরুণদের জন্য একটি আরামদায়ক এবং দুর্দান্ত সিটি রাইডিং অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। আরও পড়ুন: অনলাইন গেম খেলে অর্থ উপার্জন করার জন্য এই অ্যাপগুলি সেরা, জেনে নিন ডিটেইল

দুটি স্কুটারের দুর্দান্ত ফিচার

কোম্পানির তরফে জানানো হয়েছে যে স্কুটারগুলি LFP ব্যাটারি প্যাক, PMS মোটর সহ বেল্ট ড্রাইভ এবং সহজ নেভিগেশনের জন্য স্মার্ট কানেক্টেড ক্লাস্টার সাপোর্ট করে। অন্যদিকে Primus সেইসব গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত স্কুটার যারা একটি এমন ই-স্কুটার খুঁজছেন যা স্টাইলিং, পারফরম্যান্স, স্বাচ্ছন্দ্য এবং নির্ভরযোগ্যতাকে একত্রিত করে।

Ampere Primus EV এর ফিচার

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই স্কুটারটিতে 77 কিমি প্রতি ঘণ্টার টপ স্পিড রয়েছে। 0-40 কিমি প্রতি ঘন্টা গতিবেগ এই স্কুটারটি মাত্র 5 সেকেন্ডে ধরে নেয়। এছাড়াও kW PMS মোটর এবং পাওয়ার মোডে ফুল চার্জে 100+ কিমি রেঞ্জ পাওয়া যায়। এই ই-স্কুটারে ইকো মোডে রেঞ্জ আরও বেড়ে যায়। আরও পড়ুন: প্রকাশ্যে এল ভারতের প্রথম ‘ইলেকট্রিক এয়ার ট্যাক্সি’, যাতায়াতের সময় খরচ এখন আরও কম

Primus 4টি মোডে চালানো যায়। যার মধ্যে রয়েছে ইকো, সিটি, পাওয়ার এবং রিভার্স মোড। এর দাম রাখা হয়েছে 1,09,900 টাকা (এক্স-শোরুম)। তবে কোম্পানি এখনও আরেকটি ই-স্কুটারের ফিচার এবং দাম সম্পর্কে কিছু জানায়নি।

স্কুটারটির লঞ্চের সময় Greaves Electric Mobility প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক ও CEO সঞ্জয় বহল বলেছেন, “Primus হল Ampere এর একটি ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার যা ভারতীয় পরিবারের একাধিক প্রয়োজনে ব্যবহারের জন্য পুরোপুরি উপযুক্ত৷ অনেক ভাবনা চিন্তা করে এই ই-স্কুটার দুটি প্রস্তুত করা হয়েছে। আরও পড়ুন: দেখে নিন Amazon-এর সেল্ফ ড্রাইভিং EV, স্টিয়ারিং এবং ড্রাইভিং সীট ছাড়াই বসতে পারবেন 4 জন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল দুটি ধামাকাদার ইলেকট্রিক স্কুটার Ampere Primus এবং Ampere Zeal EX, দেখে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ampere-primus-and-ampere-zeal-ex-electric-scooters-launch-in-india-details-in-bengali/feed/ 0
108Km রেঞ্জসহ শীঘ্রই লঞ্চ হবে 2023 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার! https://www.91mobiles.com/bengali/2023-bajaj-chetak-electric-scooter-launch-soon-india-with-108-km-range-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/2023-bajaj-chetak-electric-scooter-launch-soon-india-with-108-km-range-details-in-bengali/#respond Fri, 17 Feb 2023 01:00:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36918 Bajaj Chetak ই-স্কুটারটি Bajaj Chetak 2413 প্রিমিয়াম কোডনামের সাথে তালিকাভুক্ত করা হয়েছে

The post 108Km রেঞ্জসহ শীঘ্রই লঞ্চ হবে 2023 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার! first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 2023 Bajaj Chetak শীঘ্রই ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে।
  • আপগ্রেড Chetak ইলেকট্রিক স্কুটারটিতে 108KM এর রেঞ্জ পাওয়া যাবে।
  • নতুন স্কুটারের ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক মোটর আগের মতোই হবে।

ইলেকট্রিক স্কুটারের চাহিদার নিরিখে অনুমান করা হচ্ছে যে আগামী কয়েক বছরে ভারতের মার্কেটে ইলেকট্রিক স্কুটারই প্রাধান্য পাবে। লিক রিপোর্ট অনুযায়ী পুরানো অটো কোম্পানিগুলি তাদের ইলেকট্রিক যানবাহন চালু করতে ব্যস্ত। এবার Bajaj ও একটি নতুন অবতারে তাদের ইলেকট্রিক Chetak চালু করার পরিকল্পনা করেছে। 2023 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার এইবার আরও বেশি রেঞ্জ এবং পাওয়ার সহ পেশ করা হতে পারে। এই বিষয়টি ইলেকট্রিক স্কুটারটির আপডেটেড মডেলটির অনুমোদিত ডকুমেন্ট লিক হওয়ায় জানা গেছে। আরও পড়ুন: মাত্র 6,799 টাকা দামে লঞ্চ হল Tecno Pop 7 Pro স্মার্টফোন, পাওয়া যাবে 5000mAh Battery এবং 6GB RAM

2023 Bajaj Chetak-এর রেঞ্জ

Rushlane Bajaj এর নতুন Chetak ইলেকট্রিক স্কুটারের জন্য টাইপ অনুমোদনের ছবি প্রকাশ করেছে। এই ডকুমেন্ট থেকে জানা গেছে যে এই বছরের আপডেট হওয়া মডেলটি বর্তমান Chetak ইলেকট্রিকের থেকে 18KM বেশি রেঞ্জ পাবে। বর্তমানে মার্কেটে উপলব্ধ Bajaj Chetak ই-স্কুটারটি সিঙ্গেল চার্জে 90 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে অর্থাৎ, আসন্ন ই-স্কুটারটি 108KM এর রেঞ্জ পাবে। তবে এর ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক মোটরের ক্ষমতা আগের মতোই থাকবে।

লিক হওয়া ডকুমেন্ট অনুযায়ী এই ই-স্কুটারটি Bajaj Chetak 2413 প্রিমিয়াম কোডনামের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। এই মডেলটিতে বর্তমানে উপলব্ধ মডেলটির মতোই 50.4 V 57.24 Ah ক্ষমতার একটি ব্যাটারি প্যাক থাকবে। এছাড়া এর ব্যাটারির ওজন হবে 24.5 কেজি। এর সর্বোচ্চ ফুল চার্জ রেঞ্জ হবে 108 km। আরও পড়ুন: Realme কে টেক্কা দিতে লঞ্চ হবে লো বাজেট Samsung Galaxy A24 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

শুধু তাই নয় নতুন Bajaj Chetak এর ডায়মেনশনও বর্তমান মডেলের মতোই হবে। তবে মনে করা হচ্ছে যে এর ডিজাইনে সামান্য পরিবর্তন আনা হবে। নতুন মডেলটি বর্তমান মডেলের মতো একই মেটালিক বডি, IP67-রেটেড ব্যাটারি, টিউবলেস টায়ার, 18L বুট স্পেস, 4L গ্লাভ বক্স ফিচার সহ পেশ করা হবে। তবে আমরা আশা করছি যে Bajaj এর আসন্ন ইলেকট্রিক স্কুটারের সফ্টওয়্যারে কিছু বড় পরিবর্তন দেখা যাবে।

2023 Bajaj Chetak এর সাথে মার্কেটে আগে থেকে উপস্থিত Ather 450 সিরিজ, Ola S1 সিরিজ এবং Hero Vida এর মতো ইলেকট্রিক স্কুটারগুলির টক্কর দেখা যাবে, তবে এই ই-স্কুটারটি দীর্ঘ রেঞ্জ এবং একাধিক দুর্দান্ত ফিচার সাপোর্ট করবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল রোদে রং পরিবর্তনকারী Vivo Y100 স্মার্টফোন, সঙ্গে রয়েছে 16GB RAM এর ক্ষমতা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108Km রেঞ্জসহ শীঘ্রই লঞ্চ হবে 2023 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/2023-bajaj-chetak-electric-scooter-launch-soon-india-with-108-km-range-details-in-bengali/feed/ 0